আমেরিকা

টিকার জন্য সন্তানদের মৃত্যুর দাবি করেছিলেন মা, এক বছর পর সেই মায়ের বিরুদ্ধেই দুই যমজ শিশুকে হত্যার অভিযোগ

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: জুলাই ৫, ২০২৬ ২২:৫৭
ছবি: আইডাহোর বাসিন্দা আন্দ্রেয়া শ (সংগ্রহীত)
ছবি: আইডাহোর বাসিন্দা আন্দ্রেয়া শ (সংগ্রহীত)

যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যে ১৮ মাস বয়সী যমজ সন্তানের মৃত্যুর জন্য টিকাকে দায়ী করে আলোচনায় আসা এক মায়ের বিরুদ্ধে এবার প্রথম-ডিগ্রি হত্যার অভিযোগ আনা হয়েছে। প্রায় এক বছরব্যাপী তদন্ত শেষে পুলিশ ২৩ বছর বয়সী আন্দ্রেয়া শ–কে গ্রেপ্তার করেছে। মামলাটি এখন আদালতে বিচারাধীন।

 

পায়েট পুলিশ বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১ মে আইডাহোর পায়েট শহরের একটি বাড়িতে একই বিছানায় ১৮ মাস বয়সী যমজ শিশু ডালাস ও টাইসন শ–এর মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর পুলিশ হত্যাকাণ্ডের তদন্ত শুরু করে। দীর্ঘ তদন্ত শেষে ২০২৬ সালের ২৯ জুন গ্র্যান্ড জুরি আন্দ্রেয়া শ–এর বিরুদ্ধে দুটি প্রথম-ডিগ্রি হত্যার অভিযোগে অভিযোগপত্র (ইনডাইটমেন্ট) দাখিল করে। পরে তাকে বোইসি শহরে গ্রেপ্তার করা হয়।

 

শিশুদের মৃত্যুর কয়েক দিনের মধ্যেই আন্দ্রেয়া শ ও তার স্বামী একটি পডকাস্টে অংশ নিয়ে দাবি করেছিলেন, নিয়মিত টিকা নেওয়ার পর তাদের সন্তানরা অসুস্থ হয়ে মারা যায়। পডকাস্টটি প্রকাশ করেছিল অ্যান্টি-ভ্যাকসিন সংগঠন ‘চিলড্রেনস হেলথ ডিফেন্স’, যার নেতৃত্বে একসময় বর্তমান মার্কিন স্বাস্থ্য ও মানবসেবা সচিব রবার্ট এফ. কেনেডি জুনিয়র ছিলেন।

 

পডকাস্টে আন্দ্রেয়া শ দাবি করেন, ১৮ মাস বয়সীদের জন্য নির্ধারিত হেপাটাইটিস-এ, ইনফ্লুয়েঞ্জা ও ডিটিএপি টিকা নেওয়ার পরপরই তার যমজ সন্তান অসুস্থ হয়ে পড়ে। পরে অ্যান্টি-ভ্যাকসিন কর্মীরাও শিশুদের মৃত্যুকে টিকার সঙ্গে যুক্ত করে বিভিন্ন প্রচারণা চালান।

 

তবে প্রায় এক বছর তদন্তের পর পুলিশ আন্দ্রেয়া শ–এর বিরুদ্ধে হত্যা মামলা করে। আদালতের অভিযোগপত্রে শিশুদের শ্বাসরোধ করে হত্যার অভিযোগ আনা হয়েছে বলে একাধিক মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে। তবে তদন্তকারী সংস্থার পক্ষ থেকে এখনো মৃত্যুর কারণের বিস্তারিত প্রকাশ করা হয়নি। ফলে আদালতেই প্রসিকিউশনকে তাদের অভিযোগ প্রমাণ করতে হবে।

 

অন্যদিকে আন্দ্রেয়া শ–এর আইনজীবী জো ফিলিচেত্তি এখনও দাবি করে আসছেন, শিশুদের মৃত্যুর জন্য টিকাই দায়ী। তবে এ দাবির পক্ষে তিনি কোনো বৈজ্ঞানিক বা চিকিৎসাগত প্রমাণ প্রকাশ করতে পারেননি বলে স্থানীয় সংবাদমাধ্যম কেটিভিবি জানিয়েছে।

 

এদিকে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরেই বলে আসছেন, যুক্তরাষ্ট্রে অনুমোদিত শিশুদের নিয়মিত টিকা নিরাপদ ও কার্যকর। টিকা শিশু মৃত্যুর কারণ—এমন দাবির পক্ষে নির্ভরযোগ্য বৈজ্ঞানিক প্রমাণ নেই। এ ঘটনায়ও এখন পর্যন্ত তদন্তকারী সংস্থাগুলো টিকার সঙ্গে শিশুদের মৃত্যুর কোনো সম্পর্কের কথা জানায়নি।

 

মামলাটি বর্তমানে বিচারাধীন। তাই আদালতের চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত আন্দ্রেয়া শ আইনগতভাবে নির্দোষ হিসেবে বিবেচিত হবেন।

জনপ্রিয় সংবাদ
বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনার পর তরুণীর মৃত্যু, এক বছরের সাজায় ক্যালিফোর্নিয়ার আইন পরিবর্তনের দাবি

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন।   মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়।   তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।”   ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে।   প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন।   ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন।   প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল।   মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি।   রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডে বড় পরিবর্তন, পরিবারভিত্তিক ভিসা আবেদনকারীদের জন্য সুখবর

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।   নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে।   এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে।   ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে।   অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে।   যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন।   বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর।   যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।

মার্কিন ভিসা আপডেট ২০২৬! বাংলাদেশিদের জন্য কোন ভিসা বন্ধ, কোনটা চালু?

২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো।   প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে।   এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে।   অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে।   স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে।   সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে।   সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে।   এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।   নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি।   উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।”   বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে।   এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে।   শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়।   উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন।   বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত।   এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।

পাঁচ সন্তানকে এতিম করে মাকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তারের সময়ও হাসছিল ঘাতক দুই বোন

যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক মর্মান্তিক ও লোমহর্ষক ঘটনার জন্ম দিয়েছে দুই তরুণী বোন। দিনদুপুরে ক্যারোলিন ‘কারো’ পেনা নামের ৩২ বছর বয়সী এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত নারী পাঁচ সন্তানের জননী ছিলেন। তবে সবচেয়ে শিউরে ওঠার মতো বিষয় হলো, গ্রেপ্তারের সময় অভিযুক্তদের চেহারায় অনুশোচনার সামান্যতম ছাপ তো ছিলই না, উল্টো তাদের মুখে পৈশাচিক হাসি দেখা গেছে। মেক্সিকো সীমান্তের কাছের শহর দেল রিও থেকে বৃহস্পতিবার বিকেলে পুলিশ তাদের হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার সময় এই দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে।   আরও পড়ুন... ‘ফোনটা ধরতে পারলে হয়তো তাকে বাঁচাতে পারতাম’- টেক্সাসে পাঁচ সন্তানের মাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা, দুই বোনসহ তিনজন গ্রেপ্তার   পুলিশ সূত্রে জানা যায়, নিহত ক্যারোলিনকে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টার পরপরই গুরুতর জখম অবস্থায় ভাল ভার্দে রিজিওনাল মেডিকেল সেন্টারে নেওয়া হয়। তার শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল। ঘটনাস্থলের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, একটি সনিক ড্রাইভ-থ্রু রেস্তোরাঁর বাইরে রক্তাক্ত অবস্থায় ক্যারোলিন তার তিন হামলাকারীর মুখোমুখি দাঁড়িয়ে আছেন।   পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সান আন্তোনিওর একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। খবর পেয়ে পুলিশ দ্রুত হাসপাতালে পৌঁছায় এবং প্রায় ৩৫ হাজার বাসিন্দার শহর দেল রিওতে অভিযান চালিয়ে হামলাকারীদের শনাক্ত করে।   সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গ্রেপ্তারের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, ২১ বছর বয়সী কিটি মিয়া দিয়াজ খালি পায়ে হেঁটে যাওয়ার সময় পুলিশের গাড়িতে ওঠার আগে মৃদু হাসছেন। কিটি নিজেও এক শিশুপুত্রের মা। অন্যদিকে, তার ১৯ বছর বয়সী ছোট বোন আমায়া কুকি দিয়াজ ক্যামেরার দিকে তাকিয়ে নির্লজ্জভাবে দাঁত বের করে হাসতে থাকেন।   ▶️ টেক্সাসে নিজের মাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে দুই মেয়ে |   এমনকি ভিডিও ধারণকারীকে ব্যঙ্গাত্মক সুরে ‘রেকর্ড করা বন্ধ করো’ বলেও চিৎকার করতে শোনা যায় তাকে। দেল রিও পুলিশ জানিয়েছে, এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় ২১ বছর বয়সী কায়ান্দ্রা রেনি ফাজ নামের তৃতীয় আরেক নারীকেও গ্রেপ্তার করা হয়েছে। তবে ঠিক কী কারণে এই নারকীয় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সে বিষয়ে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি।

আমেরিকা

View more
কিশোরীদের অনলাইন শোষণের দায়ে ৭৭ বছরের ফেডারেল কারাদণ্ডপ্রাপ্ত ২৭ বছর বয়সী কাইল উইলিয়াম স্পিৎজ। ছবি: সংগৃহীত
কিশোরীদের অনলাইনে ফাঁদে ফেলার দায়ে ৭৬৪ নেটওয়ার্ক সদস্যের ৭৭ বছরের কারাদণ্ড

যুক্তরাষ্ট্রের টেনেসিতে কিশোরীদের অনলাইনে টার্গেট ও শোষণের অভিযোগে ২৭ বছর বয়সী কাইল উইলিয়াম স্পিৎজকে ৭৭ বছরের ফেডারেল কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দেওয়া এই সাজা ৭৬৪ নামের সহিংস অনলাইন উগ্রপন্থী নেটওয়ার্কের কোনো সহযোগীর বিরুদ্ধে এখন পর্যন্ত সবচেয়ে দীর্ঘ ফেডারেল সাজা বলে মার্কিন বিচার বিভাগ জানিয়েছে।   ফ্রেন্ডসভিলের বাসিন্দা স্পিৎজকে শিশু যৌন নিপীড়নের উপকরণ তৈরি, প্রাণীর ওপর নির্যাতনের ভিডিও ছড়াতে সহায়তা এবং শিশু যৌন নিপীড়নের উপকরণ ইচ্ছাকৃতভাবে সংগ্রহ ও দেখার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়। আদালত তাকে যাবজ্জীবন তত্ত্বাবধানে রাখার পাশাপাশি যৌন অপরাধী হিসেবে নিবন্ধনের নির্দেশও দিয়েছে। মার্কিন তদন্তকারীদের ভাষ্য অনুযায়ী, স্পিৎজ ৭৬৪ নেটওয়ার্কের সঙ্গে যুক্ত ছিলেন এবং ‘হার্ম নেশন’ নামে সংশ্লিষ্ট একটি অনলাইন নেটওয়ার্কের প্রশাসক ও নেতৃস্থানীয় সদস্য হিসেবে কাজ করতেন। তদন্তকারীরা অভিযোগ করেন, এসব নেটওয়ার্ক সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে শিশু ও অন্যান্য ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের টার্গেট করে। কর্তৃপক্ষের অভিযোগ, নেটওয়ার্কটির সদস্যরা ভয়ভীতি, ব্ল্যাকমেইল ও নানা ধরনের মানসিক চাপ ব্যবহার করে ভুক্তভোগীদের যৌন শোষণ, আত্মক্ষতি কিংবা সহিংস কর্মকাণ্ডে ঠেলে দেওয়ার চেষ্টা করে। এ কারণে এ ধরনের অনলাইন নেটওয়ার্ককে মার্কিন কর্তৃপক্ষ অত্যন্ত গুরুতর নিরাপত্তা হুমকি হিসেবে বিবেচনা করছে। তদন্তে স্পিৎজের ব্যবহৃত মোবাইল ফোন ও অনলাইন অ্যাকাউন্ট থেকে শিশুদের শোষণ-সংক্রান্ত ছবি ও ভিডিও পাওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তার ফোনের জন্য তল্লাশি পরোয়ানা নেওয়া হয়েছিল। পরে তদন্তে তার বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগের প্রমাণ পাওয়া যায়। প্রসিকিউটরদের দাবি, স্পিৎজ অনলাইনে নিজেকে ‘ক্রিমিনাল’সহ বিভিন্ন নামে পরিচয় দিতেন এবং বিপুলসংখ্যক ভুক্তভোগীকে প্রভাবিত করার দাবি করেছিলেন। কর্তৃপক্ষ আরও জানিয়েছে, তার কর্মকাণ্ডের অন্তত কিছু অংশে ভুক্তভোগীদের ওপর ভয়াবহ মানসিক চাপ ও জবরদস্তির অভিযোগ রয়েছে। এফবিআই ৭৬৪-কে এমন একটি অনলাইন উগ্রপন্থী নেটওয়ার্ক হিসেবে দেখছে, যার সদস্যরা বিশেষ করে অপ্রাপ্তবয়স্ক ও মানসিকভাবে ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করে। সংস্থাটি এ ধরনের কার্যক্রমকে ‘আধুনিক যুগের সন্ত্রাসবাদের’ একটি রূপ হিসেবে বর্ণনা করেছে। স্পিৎজের ৭৭ বছরের সাজা তাই শুধু একটি অপরাধ মামলার রায় নয়; অনলাইনে শিশুদের শোষণ ও উগ্রপন্থী নেটওয়ার্কের মাধ্যমে অপরাধ সংগঠনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থানেরও বড় উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: আগস্ট ২০, ২০২৬ ১২:১৬
যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের ট্যাক্স সুবিধা বন্ধে নতুন বিধির প্রস্তাব ট্রাম্প প্রশাসনের। ছবি: সংগৃহীত

অবৈধ অভিবাসীদের ট্যাক্স ফেরত বন্ধে নতুন বিধির প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

ক্যালিফোর্নিয়ার কার্ন কাউন্টিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক মা ও তার দুই মেয়ে নিহত হয়েছেন। ছবি: সংগৃহীত

ক্যালিফোর্নিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মা ও দুই মেয়ে নিহত

কংগ্রেসওম্যান সারা জ্যাকবস ও ১৭ বছর বয়সী তরুণী সারাহ আবদিন। ছবি: সংগৃহীত

সান দিয়েগোতে মসজিদে হামলার পর শিশুদের পাশে দাঁড়ানো তরুণীর প্রশংসা কংগ্রেস সদস্যের, পেলেন বিশেষ স্বীকৃতি

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় সহকর্মীকে খুন করে মরদেহ পুড়িয়ে দেয়ার চেষ্টায় ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
ভার্জিনিয়ায় সহকর্মীকে ছুরিকাঘাতে হত্যার পর মরদেহ পুড়িয়ে দেয়ার চেষ্টা

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় ভয়াবহ এক হত্যাকাণ্ডের ঘটনায় ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার করেছে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।   ফেয়ারফ্যাক্স কাউন্টি পুলিশ প্রধান কেভিন ডেভিস এক সংবাদ সম্মেলনে জানান, গত সোমবার ওয়াশিংটনের অদূরে গ্রেট ফলস এলাকার একটি পার্কের পার্কিং লট থেকে এক নারীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়।   নিহত নারীর নাম কারমেন লিসেত পুচ। তিনি তিন বছরের একটি কন্যা সন্তানের জননী ছিলেন এবং পুলিশ তাকে একজন অত্যন্ত স্নেহশীল মা হিসেবে বর্ণনা করেছে।   তদন্তে পুলিশ জানতে পেরেছে যে, অভিযুক্ত তরুণ এবং নিহত নারী ভার্জিনিয়ার হার্নডন এলাকার একটি রেস্তোরাঁয় একসঙ্গে কাজ করতেন এবং তাদের মধ্যে একটি ঘনিষ্ঠ সম্পর্ক ছিল।   পুলিশের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, অভিযুক্ত তরুণ হত্যাকাণ্ডের রাতে রেস্তোরাঁ থেকে একটি ধারালো ছুরি, কালো ল্যাটেক্স গ্লাভস এবং একটি পানির বোতল সঙ্গে নিয়ে বের হয়েছিলেন।   ঘটনার দিন সকালে এক পথচারী পার্কের একটি গাড়ির পাশে নারীর মরদেহ দেখতে পেয়ে জরুরি সেবায় কল করেন এবং পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ শুরু করে।   অভিযুক্ত তরুণ একটি মোটরসাইকেল থেকে জ্বালানি সংগ্রহ করে পানির বোতলে ভরে ঘটনাস্থলে নিয়ে যান এবং ওই নারীর শরীরে একাধিকবার ছুরিকাঘাতের পর আগুন দেয়ার ব্যর্থ চেষ্টা চালান।   পরবর্তীতে পার্শ্ববর্তী রাজ্য থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় এবং তিনি পুলিশের কাছে নিজের অপরাধ স্বীকার করে বর্তমানে তদন্তে সর্বাত্মক সহযোগিতা করছেন।   এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় রেস্তোরাঁর মালিকসহ নিহতের সহকর্মীরা গভীরভাবে শোকাহত এবং তারা নিহতের সন্তানের ভবিষ্যতের জন্য একটি আর্থিক তহবিল গঠন করেছেন।

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: আগস্ট ২০, ২০২৬ ৯:৫০
শহরের বাড়ির দৃশ্য আমেরিকার। ছবি:সংগৃহীত

নিউইয়র্ক-ক্যালিফোর্নিয়ার চড়া খরচ ছেড়ে কম দামে বাড়ি, সাশ্রয়ী জীবনে নতুন গন্তব্য আইওয়া

ডিটেনশনে থাকা নারী ছবি:সংগৃহীত

গর্ভবতী নারী সপ্তাহের পর সপ্তাহ ডিটেনশনে, ইমিগ্রেশন আইনজীবীর প্রতারণায় দিশেহারা পরিবার

অভিযুক্ত স্ত্রী ছবি:সংগৃহীত

ফ্লোরিডায় গাড়ি চালানোর সময় তর্কের জেরে স্বামীর কান কামড়ে ছিঁড়ে ফেলেন স্ত্রী

ক্যালিফোর্নিয়ার মানচিত্র ছবি:সংগৃহীত
হরমুজ প্রণালী আমেরিকার হলে ক্যালিফোর্নিয়াও ইরানের, ট্রাম্পকে তেহরানের পাল্টা জবাব

ট্রাম্পের এই দাবির তাৎক্ষণিক ও ব্যঙ্গাত্মক প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। এক্সে থাকা ভারতের হায়দ্রাবাদস্থ ইরানি কনস্যুলেটের সরকারি অ্যাকাউন্ট ‘ইরান ইন হায়দ্রাবাদ’ থেকে যুক্তরাষ্ট্রের একটি মানচিত্র পোস্ট করা হয়। কলম্বিয়া ওয়ান নিউজ এর তথ্যমতে, সেখানে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যকে নীল রঙে চিহ্নিত করে বড় অক্ষরে লেখা হয়েছে: ‘ইসলামিক প্রজাতন্ত্র ইরানের নতুন ভূখণ্ড’।   পাশাপাশি ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদিও এক্সে ট্রাম্পের পোস্টের কড়া সমালোচনা করে লিখেছেন, হরমুজ প্রণালী নিয়ে তার এই ভ্রান্ত ধারণা শিগগিরই সংশোধন করা হবে, অন্যথায় ইরান নিজেরাই এই ‘ভ্রান্ত ধারণাগ্রস্ত’ লোকটির ভুল ভেঙে দেবে।   ইরানের পক্ষ থেকে ক্যালিফোর্নিয়াকে বেছে নেওয়ার বিষয়টি নেহাত কাকতালীয় নয়। ক্যালিফোর্নিয়া, বিশেষ করে লস অ্যাঞ্জেলেস এলাকাটি ইরানের বাইরে ইরানি বংশোদ্ভূত মানুষের সবচেয়ে বড় আবাসস্থল হিসেবে পরিচিত।   ইউসিএলএ-এর সেন্টার ফর নিয়ার ইস্টার্ন স্টাডিজ পরিচালিত ইরানি ডায়াসপোরা ড্যাশবোর্ডের তথ্য উদ্ধৃত করে তুর্কিয়ে টুডে জানিয়েছে, শুধু লস অ্যাঞ্জেলেস কাউন্টিতেই প্রায় ১ লাখ ৪১ হাজার ইরানি আমেরিকান বসবাস করেন।   ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ইরানি সম্প্রদায়ের ব্যাপক প্রসার ঘটে এবং লস অ্যাঞ্জেলেসের ওয়েস্টউড এলাকাটি ইরানিদের জীবনের একটি প্রধান কেন্দ্রবিন্দুতে পরিণত হয়, যা স্থানীয়ভাবে “তেহরানজেলেস” নামে বেশি পরিচিত।   কয়েক মাস ধরে চলা সংঘাতের পর তেহরান ও ওয়াশিংটনের মধ্যে যখন তীব্র উত্তেজনা বিরাজ করছে, ঠিক তখনই এই অভিনব মানচিত্র-বিতর্ক সামনে এল। যুদ্ধ বন্ধ এবং বৃহত্তর একটি চুক্তির পথ প্রশস্ত করার লক্ষ্যে গত জুনে ইরান ও যুক্তরাষ্ট্র একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছিল।   কিন্তু চুক্তিটির বাস্তবায়ন এবং হরমুজ প্রণালী দিয়ে অবাধ নৌচলাচল নিয়ে বিরোধ দেখা দেওয়ায় এরপর থেকে দু’দেশের মধ্যে আলোচনা পুরোপুরি থমকে আছে। এদিকে, এই কৌশলগত জলপথে নৌচলাচলের সুরক্ষা ও ব্যবস্থাপনা নিয়ে ওমানের মধ্যস্থতায় ইরানের আলোচনা অব্যাহত থাকলেও এখন পর্যন্ত সেখানে কোনো উল্লেখযোগ্য অগ্রগতি লক্ষ্য করা যায়নি

তাবাস্সুম মোহাম্মদ প্রকাশ: আগস্ট ২০, ২০২৬ ৭:৩৯
ভিসার প্রতীকী ছবি:সংগৃহীত

নিউজিল্যান্ডে অভিবাসীদের স্থায়ী বসবাসের পথে নতুন বেতন নিয়ম, ২৪ আগস্ট থেকে কার্যকর

টেক্সাসের সরকারি স্কুলে অভিবাসী শিক্ষক নিয়োগ নিষিদ্ধ করতে চান গভর্নর

টেক্সাসের সরকারি স্কুলে অভিবাসী শিক্ষক নিয়োগ নিষিদ্ধ করতে চান গভর্নর

নিউইয়র্কে বাড়ছে সরকারি চাকরির সুযোগ, ২০২৬ সালে এসব পদে রয়েছে নতুন সুযোগ

নিউইয়র্কে বাড়ছে সরকারি চাকরির সুযোগ, ২০২৬ সালে এসব পদে রয়েছে নতুন সুযোগ

0 Comments