নিউ ইয়র্কে সাশ্রয়ী মূল্যে ফ্ল্যাট কেনার সুবর্ণ সুযোগ, ২ হাজার ডলারের কমেই কেনা যাবে নিজস্ব ফ্ল্যাট
নিউইয়র্ক সিটিতে তুলনামূলক কম দামে নিজের অ্যাপার্টমেন্ট কেনার সুযোগ এনে দিয়েছে নতুন একটি হাউজিং লটারি। আপার ম্যানহাটনের ইনউড গার্ডেনস (Inwood Gardens) নামে ২৩ তলা মিচেল-লামা (Mitchell-Lama) সমবায় আবাসন প্রকল্পে নির্দিষ্ট আয়ের যোগ্য আবেদনকারীদের জন্য লটারির আবেদন গ্রহণ শুরু হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যম PIX11 জানিয়েছে, এই প্রকল্পের আওতায় এক, দুই ও তিন শয়নকক্ষের অ্যাপার্টমেন্ট কেনার সুযোগ থাকছে। এক শয়নকক্ষের ইউনিটের ক্রয়মূল্য শুরু হচ্ছে ১ হাজার ৮২০ ডলার থেকে। তবে অ্যাপার্টমেন্ট কেনার পাশাপাশি প্রতি মাসে নির্ধারিত রক্ষণাবেক্ষণ (মেইনটেন্যান্স) খরচও পরিশোধ করতে হবে।
প্রকল্পটির অনেক অ্যাপার্টমেন্টে বড় ব্যক্তিগত টেরেস রয়েছে। এছাড়া ভবনে ইনডোর ও আউটডোর পার্কিং, স্থায়ী ব্যবস্থাপনা অফিস, কমিউনিটি রুম এবং লন্ড্রি সুবিধাও রয়েছে।
আয়োজকদের তথ্য অনুযায়ী, এক শয়নকক্ষের অ্যাপার্টমেন্টের মূল্য ১ হাজার ৮২০ থেকে ২ হাজার ৪৬০ ডলার। মাসিক রক্ষণাবেক্ষণ খরচ ৭১৭ দশমিক ১৫ থেকে ৯৩৯ দশমিক ৭১ ডলার। এই ইউনিটের জন্য পরিবারের সদস্যসংখ্যা হতে হবে ১ থেকে ২ জন এবং বার্ষিক পারিবারিক আয় হতে হবে ২৮ হাজার ৬৮৬ থেকে ১ লাখ ২৯ হাজার ৬০০ ডলারের মধ্যে।
দুই শয়নকক্ষের অ্যাপার্টমেন্টের মূল্য ২ হাজার ৩৮০ থেকে ২ হাজার ৯১০ ডলার। মাসিক রক্ষণাবেক্ষণ খরচ ৯২২ দশমিক ০৪ থেকে ১ হাজার ১২৪ দশমিক ৫২ ডলার। এ ক্ষেত্রে পরিবারের সদস্যসংখ্যা ২ থেকে ৪ জন এবং বার্ষিক আয় ৩৬ হাজার ৮৮১ দশমিক ৬০ থেকে ১ লাখ ৬২ হাজার ডলার হতে হবে।
তিন শয়নকক্ষের ইউনিটের মূল্য ৩ হাজার ৩৮০ থেকে ৩ হাজার ৯০০ ডলার। মাসিক রক্ষণাবেক্ষণ খরচ ১ হাজার ১৯২ দশমিক ৫৭ থেকে ১ হাজার ৪৩৫ দশমিক ২৩ ডলার। এসব ইউনিটের জন্য পরিবারের সদস্যসংখ্যা ৪ থেকে ৬ জন এবং বার্ষিক আয় ৪৭ হাজার ৭০২ দশমিক ৮০ থেকে ১ লাখ ৮৮ হাজার ডলার নির্ধারণ করা হয়েছে।
আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। যারা কাগজের আবেদনপত্র চান, তারা নির্ধারিত ফোন নম্বরে যোগাযোগ করে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন।
বিশেষজ্ঞদের মতে, নিউইয়র্ক সিটির মতো উচ্চমূল্যের আবাসন বাজারে Mitchell-Lama কর্মসূচি মধ্যম আয়ের পরিবারগুলোর জন্য দীর্ঘদিন ধরে তুলনামূলক সাশ্রয়ী মূল্যে আবাসনের সুযোগ তৈরি করে আসছে। তবে আবেদনকারীদের নির্ধারিত আয়, পরিবারের সদস্যসংখ্যা এবং অন্যান্য যোগ্যতার শর্ত পূরণ করতে হবে। লটারিতে নির্বাচিত হওয়ার পরও চূড়ান্ত যোগ্যতা যাচাইয়ের মাধ্যমে আবেদন অনুমোদন করা হবে।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়। তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।” ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে। প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন। ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন। প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল। মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি। রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে। এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে। ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে। অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন। বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর। যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।
২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো। প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে। এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে। অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে। স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে। সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে। সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে। এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি। উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।” বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে। এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে। শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়। উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন। বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত। এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।
যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক মর্মান্তিক ও লোমহর্ষক ঘটনার জন্ম দিয়েছে দুই তরুণী বোন। দিনদুপুরে ক্যারোলিন ‘কারো’ পেনা নামের ৩২ বছর বয়সী এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত নারী পাঁচ সন্তানের জননী ছিলেন। তবে সবচেয়ে শিউরে ওঠার মতো বিষয় হলো, গ্রেপ্তারের সময় অভিযুক্তদের চেহারায় অনুশোচনার সামান্যতম ছাপ তো ছিলই না, উল্টো তাদের মুখে পৈশাচিক হাসি দেখা গেছে। মেক্সিকো সীমান্তের কাছের শহর দেল রিও থেকে বৃহস্পতিবার বিকেলে পুলিশ তাদের হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার সময় এই দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে। আরও পড়ুন... ‘ফোনটা ধরতে পারলে হয়তো তাকে বাঁচাতে পারতাম’- টেক্সাসে পাঁচ সন্তানের মাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা, দুই বোনসহ তিনজন গ্রেপ্তার পুলিশ সূত্রে জানা যায়, নিহত ক্যারোলিনকে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টার পরপরই গুরুতর জখম অবস্থায় ভাল ভার্দে রিজিওনাল মেডিকেল সেন্টারে নেওয়া হয়। তার শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল। ঘটনাস্থলের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, একটি সনিক ড্রাইভ-থ্রু রেস্তোরাঁর বাইরে রক্তাক্ত অবস্থায় ক্যারোলিন তার তিন হামলাকারীর মুখোমুখি দাঁড়িয়ে আছেন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সান আন্তোনিওর একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। খবর পেয়ে পুলিশ দ্রুত হাসপাতালে পৌঁছায় এবং প্রায় ৩৫ হাজার বাসিন্দার শহর দেল রিওতে অভিযান চালিয়ে হামলাকারীদের শনাক্ত করে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গ্রেপ্তারের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, ২১ বছর বয়সী কিটি মিয়া দিয়াজ খালি পায়ে হেঁটে যাওয়ার সময় পুলিশের গাড়িতে ওঠার আগে মৃদু হাসছেন। কিটি নিজেও এক শিশুপুত্রের মা। অন্যদিকে, তার ১৯ বছর বয়সী ছোট বোন আমায়া কুকি দিয়াজ ক্যামেরার দিকে তাকিয়ে নির্লজ্জভাবে দাঁত বের করে হাসতে থাকেন। ▶️ টেক্সাসে নিজের মাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে দুই মেয়ে | এমনকি ভিডিও ধারণকারীকে ব্যঙ্গাত্মক সুরে ‘রেকর্ড করা বন্ধ করো’ বলেও চিৎকার করতে শোনা যায় তাকে। দেল রিও পুলিশ জানিয়েছে, এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় ২১ বছর বয়সী কায়ান্দ্রা রেনি ফাজ নামের তৃতীয় আরেক নারীকেও গ্রেপ্তার করা হয়েছে। তবে ঠিক কী কারণে এই নারকীয় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সে বিষয়ে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি।
আমেরিকা
View moreযুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের একটি উৎপাদনকারী প্রতিষ্ঠান গুগলে দেওয়া ১-স্টার রিভিউকে মিথ্যা ও মানহানিকর দাবি করে এক নারীর বিরুদ্ধে মামলা করেছে। ভিয়েনা শহরের স্টার ম্যানুফ্যাকচারিং ইনকরপোরেটেড কলম্বাসের বাসিন্দা জুলি ওয়াটসনের বিরুদ্ধে ট্রাম্বুল কাউন্টি কোর্ট অব কমন প্লিজে করা মামলায় ২৫ হাজার ডলারের বেশি ক্ষতিপূরণ চেয়েছে। গ্যাস উৎপাদন সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠানটির অভিযোগ, ওয়াটসন চলতি বছরের মার্চে গুগলে তাদের বিরুদ্ধে একটি ১-স্টার রিভিউ প্রকাশ করেন। মামলায় প্রতিষ্ঠানটি দাবি করেছে, ওই পর্যালোচনায় তাদের উৎপাদন ও কাজের মান নিয়ে মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ করা হয়েছে। প্রতিষ্ঠানটির ভাষ্য অনুযায়ী, রিভিউ প্রকাশের পর তাদের সুনাম ও ব্যবসায় ক্ষতি হয়েছে। মামলার নথিতে পর্যালোচনার পুরো বক্তব্য সরাসরি অন্তর্ভুক্ত করা হয়নি। তবে বিভিন্ন প্রতিবেদনে ওয়াটসনের নামে প্রকাশিত একটি গুগল রিভিউয়ের কথা উল্লেখ করা হয়েছে। সেখানে ঠিকাদারদের কাজের মান, বিভিন্ন কূপ এলাকায় কাজ সংশোধনের প্রয়োজনীয়তা এবং বোল্ট ও ফাস্টেনার সঠিকভাবে সংযুক্ত না করার মতো অভিযোগ তোলা হয়েছিল। একই সঙ্গে এসব সমস্যার বিষয়ে আরও ব্যক্তির নাম ও অবস্থান দেওয়ার কথাও ওই পর্যালোচনায় বলা হয়েছিল। স্টার ম্যানুফ্যাকচারিংয়ের আইনজীবী থমাস নাদের দাবি করেছেন, ওয়াটসন কখনোই প্রতিষ্ঠানটির গ্রাহক ছিলেন না। তার বক্তব্য অনুযায়ী, ওই নারীর সঙ্গে প্রতিষ্ঠানটির একজন কর্মীর ব্যক্তিগত সম্পর্ক ছিল এবং পরে সেই সম্পর্কের অবনতি হয়। আইনজীবী অভিযোগ করেছেন, এরপরই কথিত মিথ্যা পর্যালোচনাটি প্রকাশ করা হয় এবং এটিকে তিনি ব্যক্তিগত বিদ্বেষের ফল হিসেবে বর্ণনা করেছেন। প্রতিষ্ঠানটি মামলায় দাবি করেছে, ওয়াটসনের বক্তব্যের কারণে তাদের উল্লেখযোগ্য সুনামগত ও আর্থিক ক্ষতি হয়েছে। ভবিষ্যতেও তিনি ইন্টারনেটে প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথিত মিথ্যা ও ক্ষতিকর অভিযোগ প্রকাশ করতে পারেন বলেও মামলায় আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এ কারণে প্রতিষ্ঠানটি আদালতের মাধ্যমে এমন বক্তব্য প্রকাশ বন্ধের নির্দেশও চেয়েছে। স্টার ম্যানুফ্যাকচারিং প্রকৃত ও ক্ষতিপূরণমূলক অর্থের পাশাপাশি ২৫ হাজার ডলারের বেশি দণ্ডমূলক ক্ষতিপূরণ, আইনজীবীর পারিশ্রমিক ও মামলার খরচ দাবি করেছে। মামলাটি ১২ আগস্ট ট্রাম্বুল কাউন্টি কোর্ট অব কমন প্লিজে করা হয়েছে বলে একাধিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে মামলায় প্রতিষ্ঠানটির করা অভিযোগ এখনো আদালতে প্রমাণিত হয়নি। জুলি ওয়াটসনের পক্ষ থেকে এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি। ফলে রিভিউতে করা অভিযোগগুলো সত্য না মিথ্যা, এবং প্রতিষ্ঠানটির দাবিকৃত ক্ষতির পরিমাণ কতটা, তা আদালতের প্রক্রিয়ায় নির্ধারিত হবে।
নিউ ইয়র্কে মারধরের ঘটনায় বাংলাদেশি গ্রেপ্তার, ধর্মীয় বিদ্বেষের অভিযোগ
ট্রাম্পের নীতিতে যুক্তরাষ্ট্র ছাড়ছেন গবেষকরা, ৪৮ জনকে নিয়োগ দিল কানাডা বিশ্ববিদ্যালয়
ট্রাম্পের আমলে আইসিইর রেকর্ড গ্রেপ্তার, অর্ধেকের বেশি অভিবাসীর নেই অপরাধের রেকর্ড
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের জাস্টাস কেলি মিস ইউএসএ ২০২৬-এর মুকুট জিতে ইতিহাস গড়েছেন। বৃহস্পতিবার রাতে মিয়ামিতে অনুষ্ঠিত ৭৫তম মিস ইউএসএ প্রতিযোগিতায় তাকে বিজয়ী ঘোষণা করা হয়। ৩১ বছর বয়সী কেলি এই খেতাব জেতার মধ্য দিয়ে প্রথম মা এবং প্রথম বিবাহিত নারী হিসেবে মিস ইউএসএ হওয়ার নজির তৈরি করেছেন। কেলি দুই শিশুর পালক মা, একটি অলাভজনক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং শিশুদের বইয়ের লেখক। মিস ইউএসএ প্রতিযোগিতার নিয়মে ২০২৩ সালে পরিবর্তন আনার পর বিবাহিত নারী ও মায়েদের অংশগ্রহণের সুযোগ তৈরি হয়। পরের বছর বয়সের সর্বোচ্চ সীমাও তুলে দেওয়া হয়। নতুন নিয়মের পর কেলিই প্রথম মা ও প্রথম বিবাহিত নারী হিসেবে মিস ইউএসএ খেতাব জিতলেন। মিয়ামির অ্যাড্রিয়েন আরশট সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টসে এবারের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ৫১ জন প্রতিযোগী মিস ইউএসএ হওয়ার জন্য অংশ নেন। প্রাথমিক প্রতিযোগিতায় সাঁতারের পোশাক, সন্ধ্যার পোশাক ও সাক্ষাৎকার পর্ব ছিল। সেখান থেকে ধাপে ধাপে সেরা প্রতিযোগীদের বাছাই করে চূড়ান্ত পাঁচজনের মধ্যে কেলি বিজয়ী হন। চূড়ান্ত পর্বে কেলিকে আমেরিকান নারীদের পরিবর্তিত পরিচয় নিয়ে প্রশ্ন করা হয়। উত্তরে তিনি নিজের বয়স, বিবাহিত জীবন এবং দুই শিশুর পালক মা হওয়ার কথা তুলে ধরেন। তিনি বলেন, একজন নারীকে নিজের পেশাগত উচ্চাকাঙ্ক্ষা, পরিবার ও স্বপ্নের মধ্যে কোনো একটি বেছে নিতে হবে না। বিজয়ের পর কেলি বলেন, প্রথম মা ও প্রথম বিবাহিত নারী হিসেবে মিস ইউএসএ হওয়ার সুযোগ তার জন্য বড় সম্মানের। তিনি এটিকে একটি দায়িত্ব হিসেবেও দেখছেন। তার বিশ্বাস, তিনি প্রথম হলেও শেষ নন এবং ভবিষ্যতে আরও মা ও বিবাহিত নারী এই প্রতিযোগিতায় সাফল্য অর্জন করবেন। এবারের প্রতিযোগিতায় নতুন একটি বিচার বিভাগও যুক্ত করা হয়েছিল। বাণিজ্যিক আকর্ষণ নামের এই বিভাগে প্রতিযোগীদের পৃষ্ঠপোষক আকর্ষণের সক্ষমতা বিবেচনা করা হয়। চূড়ান্ত পর্বে দর্শকদের ভোট দেওয়ার সুযোগও রাখা হয়েছিল। তবে দর্শকদের ভোটের মোট ফলাফলে কতটা প্রভাব ছিল, তা স্পষ্ট করা হয়নি। কেলি আগামী নভেম্বর পুয়ের্তো রিকোতে অনুষ্ঠিতব্য মিস ইউনিভার্স প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করবেন। তার বিজয়ের মাধ্যমে ভার্জিনিয়া ১৯৭০ সালের পর আবার মিস ইউএসএ খেতাব পেল। এবারের মিস ইউএসএ প্রতিযোগিতাটি ছিল ৭৫তম আসর। প্রতিযোগিতাটিতে বিভিন্ন নিয়ম পরিবর্তনের পাশাপাশি সম্প্রচারের ক্ষেত্রেও পরিবর্তন এসেছে। এবারের আয়োজন সরাসরি সম্প্রচারের জন্য অনলাইনভিত্তিক ব্যবস্থার ওপর নির্ভর করেছে।
গোপন তথ্য পাচারের দায় স্বীকার সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তার
ভেনেজুয়েলার তেলক্ষেত্রে মালিকানা চায় যুক্তরাষ্ট্র, চলছে গোপন আলোচনা
নেপাল-তিব্বত সীমান্তে নিখোঁজ টেক্সাসের দম্পতি, উৎকণ্ঠায় দুই মেয়ে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকেই দেশটির ইতিহাসের সেরা প্রেসিডেন্ট হিসেবে দেখিয়ে একটি তালিকা প্রকাশ করেছেন। অথচ ইতিহাসবিদ ও রাজনৈতিক বিশেষজ্ঞদের বিভিন্ন মূল্যায়নে ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে খারাপ প্রেসিডেন্টদের একজন হিসেবে বিবেচনা করা হয়েছে। নিজের প্রকাশ করা তালিকায় তিনি জর্জ ওয়াশিংটন ও আব্রাহাম লিংকনের মতো ঐতিহাসিক প্রেসিডেন্টদেরও ওপরে নিজেকে রেখেছেন। দ্য ইন্ডিপেনডেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেসিডেন্টদের একটি তালিকার ছবি প্রকাশ করেন। এর আগে সিএনএনের এক প্রতিবেদনে প্রকাশিত জরিপে রিপাবলিকান ভোটারদের মধ্যে কোন প্রেসিডেন্টকে তারা সবচেয়ে বেশি শ্রদ্ধা করেন, তা নিয়ে তথ্য প্রকাশ করা হয়েছিল। ওই জরিপে ৫৩ শতাংশ রিপাবলিকান ট্রাম্পকে সবচেয়ে বেশি পছন্দের রিপাবলিকান প্রেসিডেন্ট হিসেবে উল্লেখ করেন। তিনি আব্রাহাম লিংকন ও রোনাল্ড রিগ্যানকে পেছনে ফেলেন। এই প্রেক্ষাপটেই ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেসিডেন্টদের একটি ‘সেরা’ তালিকা তুলে ধরেন। সেখানে নিজের নাম একেবারে শীর্ষে রাখেন তিনি। তবে তালিকাটি প্রকাশের পর এর নানা দিক নিয়ে আলোচনা শুরু হয়। বিশেষ করে তালিকায় রোনাল্ড রিগ্যান ও জর্জ ডব্লিউ বুশের মতো সাম্প্রতিক সময়ের জনপ্রিয় রিপাবলিকান প্রেসিডেন্টদের নাম না থাকায় প্রশ্ন ওঠে। ইতিহাসবিদ ক্রিস্টোফার ডব্লিউ জোন্স সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মন্তব্য করেন, ট্রাম্প যেন রিগ্যান ও বুশের প্রেসিডেন্ট হিসেবে অবস্থান নিয়েই কোনো মতামত দেননি। আরেক মন্তব্যে ইতিহাস ও ষড়যন্ত্রতত্ত্ব নিয়ে কাজ করা মাইক রথশিল্ড দাবি করেন, ট্রাম্পের প্রকাশ করা তালিকাটি আসলে ১৯৪৮ সালে লাইফ ম্যাগাজিনে প্রকাশিত একটি তালিকার আদলে তৈরি। তার দাবি, ওই পুরোনো তালিকার ওপর ট্রাম্প নিজের নাম যোগ করেছেন এবং যেসব ডেমোক্র্যাট প্রেসিডেন্টকে তিনি পছন্দ করেন না, তাদের নিচের দিকে রেখেছেন। তবে ট্রাম্প নিজেকে যতই ওপরে রাখুন, ইতিহাসবিদ ও রাজনৈতিক বিজ্ঞানীদের মূল্যায়ন তার সঙ্গে একেবারেই মেলে না। জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক বিজ্ঞানী মাইকেল বেইলি সম্প্রতি নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে খারাপ প্রেসিডেন্ট হিসেবে উল্লেখ করেন। তার মতে, ট্রাম্পের সময়ে দুর্নীতি এবং দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান ও আন্তর্জাতিক ভাবমূর্তির যে ক্ষতি হয়েছে, তা অতীতের অন্য প্রেসিডেন্টদের সময়ের তুলনায় অনেক বেশি। এর আগেও একই ধরনের মূল্যায়ন দেখা গেছে। ২০২৪ সালে ইতিহাসবিদ ও রাজনৈতিক বিজ্ঞানীদের একটি জরিপে ট্রাম্পকে প্রেসিডেন্টদের তালিকার একেবারে নিচে রাখা হয়েছিল। ওই জরিপে তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন ১৪তম অবস্থানে ছিলেন। শুধু বিশেষজ্ঞদের মূল্যায়নেই ট্রাম্প পিছিয়ে নেই। সাম্প্রতিক জনমত জরিপেও তার জনপ্রিয়তা নিয়ে চাপের চিত্র দেখা গেছে। দ্য ইন্ডিপেনডেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে ট্রাম্পের অনুমোদন হার প্রায় এক-তৃতীয়াংশে নেমে আসে। ইতিহাস নিয়ে ট্রাম্পের আগ্রহ অবশ্য নতুন নয়। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর হোয়াইট হাউসে তিনি সাবেক প্রেসিডেন্টদের ছবি ও তাদের কর্মকাণ্ডের বর্ণনা নিয়ে একটি ‘ওয়াক অব ফেম’ স্থাপন করেন। সেখানে বিভিন্ন প্রেসিডেন্টের অবদান তুলে ধরা হয়েছিল। তবে ইতিহাসবিদেরা ওই ফলকগুলোর তথ্যের পক্ষপাতদুষ্টতা ও নির্ভুলতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। একজন ইতিহাসবিদ মন্তব্য করেছিলেন, ওই ফলক তৈরিতে যে ধরনের গবেষণা করা হয়েছে, তা অন্যের ছবিতে গোঁফ এঁকে দেওয়ার মতোই দুর্বল। ট্রাম্পের ইতিহাসচর্চার আগ্রহ শুধু সাবেক প্রেসিডেন্টদের মূল্যায়নের মধ্যেই সীমাবদ্ধ নয়। তার প্রশাসনের সময়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা ও প্রতিষ্ঠানে সংবেদনশীল ঐতিহাসিক বিষয় নিয়ে থাকা কিছু ফলক ও তথ্য সরিয়ে নেওয়ার ঘটনাও আলোচনায় এসেছে। এসব বিষয়ের মধ্যে যুক্তরাষ্ট্রের বর্ণবাদ ও বৈষম্যের ইতিহাসও ছিল। এ ছাড়া ট্রাম্প প্রশাসন স্মিথসোনিয়ান ইনস্টিটিউশনের প্রদর্শনী ও সংগ্রহে থাকা বিভিন্ন তথ্য পর্যালোচনার উদ্যোগ নেয়। সমালোচকদের মতে, ইতিহাসের এমন অংশ বাদ দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যা ট্রাম্পের দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। নিজেকে যুক্তরাষ্ট্রের সেরা প্রেসিডেন্ট হিসেবে তুলে ধরে ট্রাম্পের প্রকাশ করা তালিকা তাই নতুন করে তার ইতিহাস দেখার দৃষ্টিভঙ্গি নিয়ে বিতর্ক তৈরি করেছে। একদিকে রিপাবলিকানদের বড় একটি অংশের মধ্যে তার জনপ্রিয়তা এখনো রয়েছে, অন্যদিকে ইতিহাসবিদ ও রাজনৈতিক বিশেষজ্ঞদের মূল্যায়নে তার অবস্থান একেবারেই বিপরীত। সূত্র: দ্য ইন্ডিপেনডেন্ট
যুক্তরাষ্ট্রে নগ্ন অবস্থায় খাবার পৌঁছে দিলেন ডেলিভারিম্যান, বাড়ির নিরাপত্তা ক্যামেরায় ধরা পড়ল দৃশ্য
জাকারবার্গের স্ত্রীর চেহারা নিয়ে কটাক্ষ, সামাজিক মাধ্যমে পাল্টা জবাব, ‘ভালোবাসা টাকা দিয়ে কেনা যায় না’