যুক্তরাষ্ট্রের আবাসন বাজারে গত কয়েক বছরের তুলনায় বড় পরিবর্তন এসেছে। উচ্চ মর্টগেজ সুদ, ক্রেতাদের বাড়তি সতর্কতা এবং বাজারে বাড়ির সরবরাহ বৃদ্ধি পাওয়ায় এখন বাড়ি বিক্রি আগের চেয়ে বেশি পরিকল্পনা ও প্রস্তুতির দাবি রাখছে। এমন পরিস্থিতিতে বাড়ির মালিকদের জন্য হালনাগাদ বিক্রয় নির্দেশিকা প্রকাশ করেছে রিয়েল এস্টেটভিত্তিক প্রতিষ্ঠান
নির্দেশিকায় বলা হয়েছে, শুধু ‘বিক্রির জন্য’ সাইনবোর্ড টানিয়ে বা কয়েকটি ছবি প্রকাশ করলেই এখন আর দ্রুত ক্রেতা পাওয়া যায় না। বাড়ি বিক্রির আগে এর মূল্য নির্ধারণ, প্রয়োজনীয় মেরামত, পরিষ্কার-পরিচ্ছন্নতা, পেশাদার মানের ছবি, উপযুক্ত বিপণন এবং অভিজ্ঞ রিয়েল এস্টেট এজেন্টের সহায়তা—সবকিছুই এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
রিয়েলটর ডটকমের তথ্য অনুযায়ী, ২০২৬ সালে যুক্তরাষ্ট্রের আবাসন বাজার তুলনামূলকভাবে স্থিতিশীল হলেও মর্টগেজ সুদের হার গড়ে ৬ দশমিক ৩ শতাংশের কাছাকাছি থাকতে পারে। একই সময়ে বাড়ির দাম সামগ্রিকভাবে প্রায় ২ দশমিক ২ শতাংশ বাড়ার পূর্বাভাস রয়েছে। তবে স্থানীয় বাজারভেদে দাম, চাহিদা এবং বিক্রির গতি ভিন্ন হতে পারে।
ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব রিয়েলটরসের সাম্প্রতিক বাজার বিশ্লেষণেও দেখা গেছে, গ্রীষ্মের মাঝামাঝি সময়ে বাজারে বাড়ির সংখ্যা বাড়লেও ক্রেতাদের প্রতিযোগিতা কিছুটা কমে যায়। ফলে অনেক বিক্রেতাকে বাস্তবসম্মত মূল্য নির্ধারণ এবং দরকষাকষির জন্য প্রস্তুত থাকতে হচ্ছে।
নির্দেশিকায় আরও বলা হয়েছে, বাড়ি বিক্রির পুরো প্রক্রিয়ায় মূল্য নির্ধারণ, প্রদর্শন, ক্রেতার প্রস্তাব গ্রহণ, পরিদর্শন, মূল্যায়ন এবং চূড়ান্ত হস্তান্তর—প্রতিটি ধাপে যথাযথ প্রস্তুতি থাকলে সফলভাবে বিক্রি সম্পন্ন করার সম্ভাবনা বাড়ে।
রিয়েলটর ডটকম বলছে, বর্তমান বাজারে ক্রেতাদের হাতে আগের তুলনায় বেশি বিকল্প রয়েছে। তাই বিক্রেতাদেরও বাজারের বাস্তবতার সঙ্গে মিল রেখে পরিকল্পনা করতে হবে, যাতে সম্পত্তি দ্রুত এবং প্রতিযোগিতামূলক দামে বিক্রি করা সম্ভব হয়।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়। তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।” ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে। প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন। ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন। প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল। মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি। রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।
২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো। প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে। এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে। অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে। স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে। সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে। সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে। এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি। উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।” বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে। এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে। শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়। উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন। বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত। এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।
যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক মর্মান্তিক ও লোমহর্ষক ঘটনার জন্ম দিয়েছে দুই তরুণী বোন। দিনদুপুরে ক্যারোলিন ‘কারো’ পেনা নামের ৩২ বছর বয়সী এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত নারী পাঁচ সন্তানের জননী ছিলেন। তবে সবচেয়ে শিউরে ওঠার মতো বিষয় হলো, গ্রেপ্তারের সময় অভিযুক্তদের চেহারায় অনুশোচনার সামান্যতম ছাপ তো ছিলই না, উল্টো তাদের মুখে পৈশাচিক হাসি দেখা গেছে। মেক্সিকো সীমান্তের কাছের শহর দেল রিও থেকে বৃহস্পতিবার বিকেলে পুলিশ তাদের হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার সময় এই দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে। আরও পড়ুন... ‘ফোনটা ধরতে পারলে হয়তো তাকে বাঁচাতে পারতাম’- টেক্সাসে পাঁচ সন্তানের মাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা, দুই বোনসহ তিনজন গ্রেপ্তার পুলিশ সূত্রে জানা যায়, নিহত ক্যারোলিনকে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টার পরপরই গুরুতর জখম অবস্থায় ভাল ভার্দে রিজিওনাল মেডিকেল সেন্টারে নেওয়া হয়। তার শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল। ঘটনাস্থলের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, একটি সনিক ড্রাইভ-থ্রু রেস্তোরাঁর বাইরে রক্তাক্ত অবস্থায় ক্যারোলিন তার তিন হামলাকারীর মুখোমুখি দাঁড়িয়ে আছেন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সান আন্তোনিওর একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। খবর পেয়ে পুলিশ দ্রুত হাসপাতালে পৌঁছায় এবং প্রায় ৩৫ হাজার বাসিন্দার শহর দেল রিওতে অভিযান চালিয়ে হামলাকারীদের শনাক্ত করে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গ্রেপ্তারের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, ২১ বছর বয়সী কিটি মিয়া দিয়াজ খালি পায়ে হেঁটে যাওয়ার সময় পুলিশের গাড়িতে ওঠার আগে মৃদু হাসছেন। কিটি নিজেও এক শিশুপুত্রের মা। অন্যদিকে, তার ১৯ বছর বয়সী ছোট বোন আমায়া কুকি দিয়াজ ক্যামেরার দিকে তাকিয়ে নির্লজ্জভাবে দাঁত বের করে হাসতে থাকেন। ▶️ টেক্সাসে নিজের মাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে দুই মেয়ে | এমনকি ভিডিও ধারণকারীকে ব্যঙ্গাত্মক সুরে ‘রেকর্ড করা বন্ধ করো’ বলেও চিৎকার করতে শোনা যায় তাকে। দেল রিও পুলিশ জানিয়েছে, এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় ২১ বছর বয়সী কায়ান্দ্রা রেনি ফাজ নামের তৃতীয় আরেক নারীকেও গ্রেপ্তার করা হয়েছে। তবে ঠিক কী কারণে এই নারকীয় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সে বিষয়ে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি।
বাংলাদেশের আবাসন শিল্পে এক নতুন ইতিহাস রচিত হলো। রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় নির্মিত দেশের প্রথম ৪০ তলা বিশিষ্ট আকাশচুম্বী বাণিজ্যিক ভবন ‘শান্তা পিনাকল’ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে শান্তা হোল্ডিংস। ৫০০ ফুট উচ্চতার এই আইকনিক ভবনটি এখন দেশের সর্বোচ্চ সম্পন্ন হওয়া ইমারত। গত শনিবার (১৮ এপ্রিল) ভবনের ৪০তম তলায় আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এটি হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে শান্তা হোল্ডিংসের চেয়ারম্যান খন্দকার মনির উদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক, স্থপতি এহসান খানসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, ভূমি মালিক এবং গ্রাহকরা উপস্থিত ছিলেন। স্থাপত্যশৈলী ও আধুনিক প্রযুক্তি:‘শান্তা পিনাকল’ শুধুমাত্র উচ্চতার কারণেই অনন্য নয়, বরং এটি আধুনিক নির্মাণশৈলী ও প্রযুক্তির এক অনন্য সমন্বয়। এটি বাংলাদেশের প্রথম ভবন যা পরিবেশবান্ধব স্থাপত্যের জন্য আন্তর্জাতিক ‘লিড প্ল্যাটিনাম’ (LEED Platinum) স্বীকৃতি পেয়েছে। সিঙ্গাপুরভিত্তিক বিখ্যাত ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান ‘মেইনহার্ট’ (Meinhardt) এর সহায়তায় ভবনটির স্ট্রাকচারাল ডিজাইন এবং ভূমিকম্প প্রতিরোধক ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। বিশেষ বৈশিষ্ট্যসমূহ: উন্নত লিফট ব্যবস্থা: ভবনটিতে রয়েছে ৮টি দ্রুতগামী লিফট, যা প্রতি সেকেন্ডে ৪ মিটার উচ্চতায় উঠতে সক্ষম। এটি দেশের দ্রুততম ভার্টিক্যাল ট্রান্সপোর্ট ব্যবস্থা। পরিবেশ ও সুরক্ষা: ভবনে ব্যবহৃত হয়েছে ৩৬ মিমি পুরুত্বের ডাবল গ্লেজড গ্লাস, যা তাপ ও শব্দ নিরোধক। এছাড়া এটি দেশের প্রথম ‘উইন্ড টানেল টেস্ট’ করা ভবন, যা প্রতিকূল আবহাওয়ায় এর স্থায়িত্ব নিশ্চিত করে। আইবিএমএস প্রযুক্তি: পুরো ভবনটি একটি ইন্টেলিজেন্ট বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেম (iBMS) দ্বারা পরিচালিত, যা সার্বক্ষণিক নিরাপত্তা ও জ্বালানি সাশ্রয় নিশ্চিত করবে। অগ্নি নিরাপত্তা: আন্তর্জাতিক এনএফপিএ (NFPA) স্ট্যান্ডার্ড অনুসরণ করে এখানে অত্যাধুনিক অগ্নিনির্বাপক ব্যবস্থা স্থাপন করা হয়েছে। অনুষ্ঠানে শান্তা হোল্ডিংসের পক্ষ থেকে জানানো হয়, ‘শান্তা পিনাকল’ হস্তান্তর দেশের রিয়েল এস্টেট খাতের সক্ষমতার এক বড় প্রমাণ। এটি শুধুমাত্র তেজগাঁও নয়, বরং পুরো ঢাকার বাণিজ্যিক পরিবেশকে বিশ্বমানের স্তরে নিয়ে যাবে। দেশের ইতিহাসে প্রথমবার অ্যালুমিনিয়াম ফর্মওয়ার্ক ব্যবহারের মাধ্যমে মাত্র সাত দিনে এক একটি তলার ছাদ ঢালাইয়ের রেকর্ড গড়ে এই প্রকল্পের কাজ সম্পন্ন করা হয়েছে। ঢাকার আকাশসীমায় নতুন এই ল্যান্ডমার্ক দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং আধুনিক নগরায়নের এক শক্তিশালী প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে।
একটি অদ্ভুত অনুভূতি বা ‘স্বপ্নের ইঙ্গিত’ অনুসরণ করে লটারির টিকিট কিনেছিলেন যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার এক ব্যক্তি। পরে সেই টিকিটেই জিতে নেন ৫ লাখ ডলার। ঘটনাটি সম্প্রতি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। দক্ষিণ ক্যারোলিনা এডুকেশন লটারির তথ্য অনুযায়ী, বিজয়ী ব্যক্তি জানান, একদিন হঠাৎ তার মনে হয়েছিল নির্দিষ্ট একটি দোকানে গিয়ে লটারির টিকিট কিনতে হবে। তিনি সেই অনুভূতিকে গুরুত্ব দিয়ে গ্রিনভিল শহরের পেন্ডলেটন স্ট্রিটে অবস্থিত ‘ক্র্যাকার জ্যাক’ স্টোর থেকে দুটি ১০ ডলারের ‘গোল্ড ভল্ট এক্সট্রা প্লে!’ স্ক্র্যাচ-অফ টিকিট কেনেন। দুটি টিকিটের একটি ঘষতেই তার সামনে আসে জীবনের সবচেয়ে বড় চমক। সেটিই ছিল ৫ লাখ ডলারের শীর্ষ পুরস্কারজয়ী টিকিট। লটারি কর্তৃপক্ষকে ওই ব্যক্তি বলেন, এটি তার কাছে যেন এক ধরনের বিশেষ ইঙ্গিত ছিল। সেই অনুভূতি অনুসরণ করেই তিনি টিকিট কিনেছিলেন। তবে এত বড় অঙ্কের পুরস্কার জয়ের পরও তার আনন্দ উদযাপনের খুব বেশি সময় ছিল না। কারণ, পুরস্কার জেতার খবর জানার পরও তাকে নিয়মিত কাজের জন্য কর্মস্থলে যেতে হয়েছে। বিজয়ী জানান, পুরস্কারের অর্থের একটি অংশ তিনি পরিবারের প্রয়োজন মেটাতে ব্যবহার করবেন। বাকি অর্থ ভবিষ্যতের জন্য সঞ্চয় করার পরিকল্পনা রয়েছে তার। নর্থ ক্যারোলিনা এডুকেশন লটারির তথ্যমতে, ‘গোল্ড ভল্ট এক্সট্রা প্লে!’ গেমে ৫ লাখ ডলারের শীর্ষ পুরস্কার জয়ের সম্ভাবনা ছিল প্রায় ১১ লাখ ৭৬ হাজারে ১টি। বিজয়ী টিকিটটি বিক্রি করায় সংশ্লিষ্ট খুচরা বিক্রেতাও ৫ হাজার ডলার কমিশন পেয়েছে। লটারির ইতিহাসে এমন অনেক ঘটনা রয়েছে, যেখানে বিজয়ীরা স্বপ্ন, অন্তর্দৃষ্টি বা ব্যক্তিগত অনুভূতির কথা উল্লেখ করেছেন। তবে যারা লটারি খেলেন তারা মনে করিয়ে দেন, লটারি সম্পূর্ণ ভাগ্যনির্ভর একটি খেলা। স্বপ্ন বা অনুভূতির সঙ্গে জয়ের কোনো বৈজ্ঞানিক সম্পর্ক প্রমাণিত নয়। তাই দায়িত্বশীলভাবে এবং সামর্থ্যের মধ্যে থেকেই লটারিতে অংশ নেওয়ার পরামর্শ দিয়ে থাকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ৪৪ বছর আগে ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় অভিযুক্ত এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আধুনিক ডিএনএ প্রযুক্তি ও বংশগত জিনগত বিশ্লেষণের (ফ্যামিলিয়াল জেনেটিক জিনিয়োলজি) মাধ্যমে দীর্ঘদিনের অমীমাংসিত এই মামলার রহস্য উন্মোচিত হয়। সোনোমা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানিয়েছে, ৬৪ বছর বয়সী জেমস অলিভার ইউনিক (James Oliver Unick) শুক্রবার আদালতে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হন। আদালতের রায়ে বলা হয়েছে, তিনি কোনো ধরনের প্যারোল বা শর্তসাপেক্ষ মুক্তির সুযোগ পাবেন না। আদালতের নথি অনুযায়ী, ১৯৮২ সালের ২৩ মে ক্যালিফোর্নিয়ার ক্লোভারডেলে ১৩ বছর বয়সী সারা গিয়ার (Sarah Geer) এক বন্ধুর বাড়ি থেকে শহরের দিকে হাঁটছিলেন। এ সময় ইউনিক তাকে একটি গলিতে টেনে নিয়ে গিয়ে একটি অ্যাপার্টমেন্ট ভবনের পেছনে ধর্ষণ করেন এবং পরে তার পরনের শর্টস ব্যবহার করে শ্বাসরোধে হত্যা করেন। ঘটনার পর ক্লোভারডেল পুলিশ তদন্ত শুরু করলেও সে সময়ের সীমিত ফরেনসিক প্রযুক্তির কারণে মামলাটির কোনো অগ্রগতি হয়নি। কয়েক দশক ধরে এটি অমীমাংসিত অবস্থায় পড়ে ছিল। ২০০৩ সালে ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব জাস্টিসের এক ফরেনসিক বিশেষজ্ঞ সারার পোশাক থেকে সংগৃহীত আলামতের ভিত্তিতে একটি ডিএনএ প্রোফাইল তৈরি করেন। তবে সেই সময় আইনশৃঙ্খলা বাহিনীর ডাটাবেজে থাকা কোনো ব্যক্তির ডিএনএর সঙ্গে এর মিল পাওয়া যায়নি। পরবর্তীতে ২০২১ সালে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) বংশগত জিনগত তথ্যভান্ডার ব্যবহার করে ডিএনএটির উৎস একটি পরিবারের চার ভাইয়ের মধ্যে একজনের সঙ্গে সম্পর্কিত বলে শনাক্ত করে। তদন্তের অংশ হিসেবে এফবিআইয়ের কর্মকর্তারা গোপনে নজরদারি চালিয়ে ইউনিকের ফেলে দেওয়া একটি সিগারেটের অবশিষ্টাংশ সংগ্রহ করেন। ফরেনসিক পরীক্ষায় ওই সিগারেট থেকে পাওয়া ডিএনএর সঙ্গে ২০০৩ সালে তৈরি ডিএনএ প্রোফাইলের মিল পাওয়া যায়। একই সঙ্গে নিহত কিশোরীর পোশাক থেকে সংগ্রহ করা আরও কয়েকটি আলামতের ডিএনএর সঙ্গেও ইউনিকের ডিএনএ মিলে যায় বলে জানান তদন্তকারীরা। এরপর ২০২৪ সালের জুলাই মাসে ক্লোভারডেল পুলিশ ক্যালিফোর্নিয়ার গ্লেন কাউন্টির উইলোজ শহর থেকে ইউনিককে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তিনি দাবি করেছিলেন, সারা গিয়ারকে তিনি কখনো চিনতেন না এবং তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগও ছিল না। তবে বিচার চলাকালে ইউনিক ভিন্ন দাবি করেন। তিনি আদালতে বলেন, ওই কিশোরী নাকি তার কাছে যৌন সম্পর্কের প্রস্তাব দিয়েছিল এবং তাদের মধ্যে সম্মতিতেই সম্পর্ক হয়েছিল। পরে তিনি সারাকে একটি বিনোদনকেন্দ্রের কাছে নামিয়ে দিয়েছিলেন বলে দাবি করেন। তবে আদালত এই বক্তব্য গ্রহণ করেননি। রায় ঘোষণার সময় বিচারক লরা পাসাগলিয়া বলেন, অভিযুক্ত একজন শিশুর জীবন, ভবিষ্যৎ এবং সম্ভাবনাকে নির্মমভাবে কেড়ে নিয়েছেন। তিনি আরও বলেন, ইউনিক নিজের কোনো দায় স্বীকার করেননি, বরং ঘটনার জন্য নিহত শিশুকেই দায়ী করার চেষ্টা করেছেন, যা অত্যন্ত নিন্দনীয়। দীর্ঘ ৪৪ বছর পর আধুনিক ফরেনসিক প্রযুক্তির সহায়তায় এই মামলার বিচার সম্পন্ন হওয়ায় নিহত কিশোরীর পরিবার ও তদন্তসংশ্লিষ্টরা এটিকে ন্যায়বিচারের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে দেখছেন।
যুক্তরাষ্ট্রের টেনেসির মেমফিসে ১৩ বছর বয়সী মেয়ের বিছানার নিচে এক যুবককে লুকিয়ে থাকতে দেখে তাকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে এক মায়ের বিরুদ্ধে। কেন্ড্রা স্কট নামের ৩৬ বছর বয়সী ওই নারীকে ফার্স্ট-ডিগ্রি বা প্রথম মাত্রার খুনের অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ২টার কিছু আগে মেমফিসে কেন্ড্রার বাড়ির বাইরে থেকে রডেরিয়াস মর্টন নামের ২০ বছর বয়সী ওই যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়। মাথার পেছনে গুলিবিদ্ধ হয়ে তার মৃত্যু হয়। আদালতের নথি ও আইনজীবীর তথ্যমতে, চাঞ্চল্যকর এই ঘটনার সূত্রপাত ঘটে যখন ওই কিশোরী রাত ১টার দিকে মর্টনকে তাদের বাড়িতে আমন্ত্রণ জানায়। এর প্রায় ৩০ মিনিট পর কেন্ড্রা স্কট বাড়ি ফিরে দরজায় ধাক্কা দিতে শুরু করেন এবং ক্ষুব্ধ হয়ে জানতে চান ঘরের ভেতর কে আছে। মায়ের হাতে বন্দুক দেখে কিশোরী মেয়েটি আতঙ্কিত হয়ে পড়ে। পুলিশকে সে জানায়, তার মা আগেই হুমকি দিয়েছিলেন যে ঘরের ভেতর কোনো ছেলেকে দেখলে তিনি তাকে গুলি করবেন। একপর্যায়ে মেয়ে দরজা খুলে দিলে কেন্ড্রা ঘরের ভেতর প্রবেশ করেন এবং মেয়ের বিছানার নিচে মর্টনকে লুকিয়ে থাকতে দেখেন। ক্ষিপ্ত হয়ে তিনি মর্টনকে গালিগালাজ করে ঘর থেকে বেরিয়ে যেতে বলেন এবং তাকে অনুসরণ করে সদর দরজা পর্যন্ত যান। ঠিক তখনই একটি গুলির শব্দ শুনতে পান ওই কিশোরী এবং তাদের এক প্রতিবেশী। ওই প্রতিবেশী পুলিশকে জানান, তিনি বাড়ি থেকে বেরিয়ে কেন্ড্রাকে মৃতদেহের পাশে দাঁড়িয়ে থাকতে দেখেন। তখনো তার হাতে বন্দুক ছিল এবং তিনি স্বীকার করছিলেন যে, "আমি তাকে গুলি করেছি, আমি তাকে গুলি করেছি।" ঘটনাস্থল থেকে পুলিশ একটি স্মিথ অ্যান্ড ওয়েসন ব্ল্যাক হ্যান্ডগান এবং গুলির খোসা উদ্ধার করেছে। কেন্ড্রাকে জিজ্ঞাসাবাদের পর মেমফিস পুলিশ তাকে প্রথম মাত্রার হত্যা এবং বিপজ্জনক অপরাধে আগ্নেয়াস্ত্র ব্যবহারের দায়ে অভিযুক্ত করেছে। কেন্ড্রার আইনজীবী ব্লেক ব্যালিন এই ঘটনাকে "যেকোনো ১৩ বছর বয়সী মেয়ের অভিভাবকের জন্য সবচেয়ে বড় দুঃস্বপ্ন" বলে আখ্যায়িত করেছেন। তিনি প্রশ্ন তোলেন, এমন পরিস্থিতিতে কোনো মানুষ যৌক্তিকভাবে আচরণ করতে পারে কি না। তবে অবসরপ্রাপ্ত আইন প্রয়োগকারী কর্মকর্তা এবং আত্মরক্ষা প্রশিক্ষক বাডি স্মিথ জানিয়েছেন, কেন্ড্রা স্কটের এই মামলাটি টেনেসির 'ক্যাসল ডকট্রিন' বা আত্মরক্ষা আইনের আওতায় পড়বে না। কারণ ওই যুবক জোরপূর্বক বাড়িতে প্রবেশ করেনি বা অনুপ্রবেশকারী ছিল না, এবং হলফনামায় এমন কোনো অভিযোগ নেই যে সে মা বা অন্য কাউকে হুমকি দিয়েছিল। আদালতের কাছে এবং জুরির সামনে এই তথ্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এদিকে, এই ঘটনাটি অনলাইনে তীব্র বিতর্কের জন্ম দিয়েছে। নেটিজেনদের একাংশ মনে করছেন, পরিস্থিতি বিবেচনায় মায়ের এই পদক্ষেপ হয়তো যৌক্তিক ছিল; আবার অনেকের মতে, তিনি চরম বাড়াবাড়ি করে ফেলেছেন। এমনকি কেন্ড্রার প্রতিবেশীরাও এই ইস্যুতে সম্পূর্ণ দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছেন।