সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আমেরিকা

ক্যালিফোর্নিয়ার খরচে অতিষ্ঠ সিইও, কোম্পানির সদর দপ্তর সরালেন টেক্সাসে

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: আগস্ট ১৮, ২০২৬ ০:৩৫
ক্যালিফোর্নিয়ার খরচে অতিষ্ঠ সিইও
ক্যালিফোর্নিয়ার খরচে অতিষ্ঠ সিইও

ক্যালিফোর্নিয়ায় ব্যবসা পরিচালনার উচ্চ খরচ, ট্যাক্স ও নিয়ন্ত্রক জটিলতা নিয়ে হতাশ হয়ে নিজের কোম্পানির সদর দপ্তর টেক্সাসে সরিয়ে নিয়েছেন ডিজিটাল ব্র্যান্ডস গ্রুপের প্রধান নির্বাহী হিল ডেভিস। ক্যালিফোর্নিয়ায় দীর্ঘদিন ব্যবসা চালানোর পর তার ভাষ্য, সেখানে কোম্পানি পরিচালনা করা ক্রমেই ব্যয়বহুল ও কঠিন হয়ে উঠছিল।

 

নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, পোশাক ও লাইফস্টাইল ব্র্যান্ড পরিচালনাকারী ডিজিটাল ব্র্যান্ডস গ্রুপের সদর দপ্তর ক্যালিফোর্নিয়া থেকে টেক্সাসের রাউন্ড রকে স্থানান্তর করা হয়েছে। অস্টিনের কাছের এই শহরে কোম্পানিটি প্রায় ৭০ হাজার বর্গফুটের একটি ওয়্যারহাউস ও অফিস স্পেস লিজ নিয়েছে।

 

ডেভিসের দাবি, ক্যালিফোর্নিয়ার ভার্ননে কোম্পানিটি যে খরচে আগের জায়গাটি ব্যবহার করছিল, প্রায় একই খরচে টেক্সাসে অনেক বড় ও সুবিধাজনক জায়গা পাওয়া গেছে। নতুন স্থাপনায় অফিসের পাশাপাশি কোম্পানির ডিস্ট্রিবিউশন কার্যক্রমও পরিচালনা করা সম্ভব হচ্ছে।

 

শুধু জায়গার খরচ নয়, ব্যবসা পরিচালনার সামগ্রিক পরিবেশও সিদ্ধান্তে বড় ভূমিকা রেখেছে বলে জানান ডেভিস। তার অভিযোগ, ক্যালিফোর্নিয়ায় ট্যাক্স, বিভিন্ন রেগুলেশন, আইনি জটিলতা এবং অনুমোদন প্রক্রিয়া ব্যবসার ব্যয় বাড়িয়ে দেয়। কর্মীদের দীর্ঘ সময় কমিউট করাও কোম্পানির জন্য আরেকটি সমস্যা হয়ে দাঁড়িয়েছিল।

 

তবে ডিজিটাল ব্র্যান্ডস গ্রুপ পুরোপুরি ক্যালিফোর্নিয়া ছেড়ে যাচ্ছে না। লস অ্যাঞ্জেলেসে কোম্পানিটির কিছু কার্যক্রম থাকবে। একই সঙ্গে কর্মীদের মধ্যে যারা টেক্সাসে যেতে চান, তাদের স্থানান্তরের সুযোগ দেওয়া হচ্ছে।

 

ডেভিসের এই সিদ্ধান্ত এমন সময়ে সামনে এলো, যখন ক্যালিফোর্নিয়া থেকে টেক্সাসে বিভিন্ন কোম্পানির সদর দপ্তর স্থানান্তর নিয়ে যুক্তরাষ্ট্রে নতুন করে আলোচনা চলছে। গত কয়েক বছরে টেসলা, ওরাকল ও শেভরনের মতো বড় কোম্পানিও তাদের সদর দপ্তর ক্যালিফোর্নিয়া থেকে টেক্সাসে সরিয়েছে।

 

২০২৬ সালের ফরচুন ৫০০ তালিকাতেও করপোরেট সদর দপ্তরের সংখ্যায় ক্যালিফোর্নিয়াকে ছাড়িয়ে গেছে টেক্সাস। তালিকা অনুযায়ী, টেক্সাসে ফরচুন ৫০০ কোম্পানির সদর দপ্তর রয়েছে ৫৭টি, ক্যালিফোর্নিয়ায় ৫৬টি। কয়েক বছর আগেও এই হিসাবে এগিয়ে ছিল ক্যালিফোর্নিয়া।

 

টেক্সাসে ব্যক্তিগত স্টেট ইনকাম ট্যাক্স না থাকা এবং তুলনামূলক কম অপারেটিং খরচ দীর্ঘদিন ধরেই বিভিন্ন কোম্পানিকে আকৃষ্ট করছে। তবে ক্যালিফোর্নিয়া এখনো যুক্তরাষ্ট্রের প্রযুক্তি, বিনোদন ও উদ্ভাবন খাতের অন্যতম প্রধান কেন্দ্র। সিলিকন ভ্যালি ও লস অ্যাঞ্জেলেসের মতো অঞ্চল বিশ্বের বড় বড় কোম্পানি ও বিনিয়োগকারীদের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে রয়ে গেছে।

 

ডেভিসও মনে করেন না যে হঠাৎ করেই সব কোম্পানি ক্যালিফোর্নিয়া ছেড়ে চলে যাবে। তার মতে, পরিবর্তনটি বরং ধীরে ধীরে ঘটছে। কিন্তু ব্যবসার খরচ ও পরিচালন পরিবেশে বড় পার্থক্য থাকলে আরও প্রতিষ্ঠান ভবিষ্যতে বিকল্প রাজ্যের দিকে যেতে পারে।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

জনপ্রিয় সংবাদ
জৈবিক বাবার সঙ্গে নিষিদ্ধ সম্পর্কে জড়িয়ে দোষ স্বীকার, মাত্র এক বছরের সাজায় ক্ষুব্ধ পরিবার

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন।   মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়।   তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।”   ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে।   প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন।   ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন।   প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল।   মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি।   রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডে বড় পরিবর্তন, পরিবারভিত্তিক ভিসা আবেদনকারীদের জন্য সুখবর

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।   নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে।   এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে।   ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে।   অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে।   যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন।   বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর।   যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।

মার্কিন ভিসা আপডেট ২০২৬! বাংলাদেশিদের জন্য কোন ভিসা বন্ধ, কোনটা চালু?

২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো।   প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে।   এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে।   অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে।   স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে।   সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে।   সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে।   এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।   নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি।   উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।”   বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে।   এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে।   শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়।   উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন।   বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত।   এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।

প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তার বুয়েটের সাবেক শিক্ষার্থী ও সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ ও সংরক্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রায়ান আবদুল বাতেন। তিনি বাংলাদেশের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার সহকারী অধ্যাপক।   হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্য অনুযায়ী, গত ২৮ অক্টোবর ২০২৬ তারিখে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রকাশিত রেকর্ডে তাঁর বিরুদ্ধে ‘Film, Distribute, or Possess Image or Video of Sexual Activity with an Animal’ শীর্ষক অভিযোগ উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ কিংবা নিজের কাছে রাখার অভিযোগে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।   গ্রেপ্তারসংক্রান্ত সরকারি রেকর্ড প্রকাশের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিশেষ করে বুয়েটের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবে তাঁর পরিচয়ের কারণে ঘটনাটি নিয়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও আলোচনা তৈরি হয়েছে।   এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণীটির পরিচয় সম্পর্কে বিভিন্ন দাবি ছড়িয়ে পড়লেও হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্যে নির্দিষ্ট কোনো প্রাণীর নাম উল্লেখ করা হয়নি। ফলে ছাগলের সঙ্গে যৌন কর্মকাণ্ডের যে দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে করা হচ্ছে, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।   তথ্যসূত্র: হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় (Hillsborough County Sheriff’s Office), ফ্লোরিডা।

আমেরিকা

View more
সিএনএন ও বিবিসিসহ পরিচিত সংবাদমাধ্যমের সাইটে সাইবার হামলার ঝুঁকি। ছবি: সংগৃহীত
সিএনএন-জুমসহ ১৭৮ প্রতিষ্ঠানের ওয়েবসাইটে সাইবার হামলা, ঝুঁকিতে আইফোন ব্যবহারকারীরাও

বিশ্বের পরিচিত সংবাদমাধ্যম, প্রযুক্তি প্রতিষ্ঠান, ব্যাংক ও বিভিন্ন ব্র্যান্ডের ওয়েবসাইটে ছড়িয়ে পড়েছে ক্ষতিকর সফটওয়্যার। সিএনএন, জুম, বিবিসি, এইচএসবিসি, ইকুইফ্যাক্স, সেলসফোর্স ও আইকেইএসহ অন্তত ১৭৮টি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই ক্ষতিকর কোড শনাক্ত করেছেন সাইবার নিরাপত্তা গবেষকেরা। এর মাধ্যমে ব্যবহারকারীদের ক্রিপ্টোকারেন্সি, ব্যাংক কার্ডের তথ্য ও ব্রাউজারের ব্যক্তিগত তথ্য চুরির চেষ্টা করা হয়েছে। একই সঙ্গে আইফোন ও আইপ্যাডে প্রবেশের জন্যও বিশেষ কোড ব্যবহার করা হয়েছে।   মঙ্গলবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গবেষক স্কট হেলমের নেতৃত্বে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান রিপোর্ট ইউআরআই ১৬ নভেম্বরের ঘটনা বিশ্লেষণ করে জানায়, হামলাকারীরা অপটিমাইজেলি নামের একটি ওয়েবসাইট অপটিমাইজেশন ও পরীক্ষামূলক সেবা প্ল্যাটফর্মের দুর্বলতা কাজে লাগিয়েছে। প্রতিষ্ঠানগুলো নিজেদের ওয়েবসাইটের বিভিন্ন সংস্করণ পরীক্ষা ও ব্যবহারকারীদের অভিজ্ঞতা উন্নত করতে এই প্ল্যাটফর্ম ব্যবহার করে।   রিপোর্ট ইউআরআইয়ের বিশ্লেষণে দেখা গেছে, অপটিমাইজেলির ১ হাজার ৬১১টি জাভাস্ক্রিপ্ট ফাইল পরীক্ষা করে ১৮৮টিতে ক্ষতিকর কোড পাওয়া গেছে। এসব ফাইল ১৭৮টি প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট। হামলাকারীরা অপটিমাইজেলির অ্যাকাউন্ট তৈরির প্রক্রিয়ায় থাকা নিরাপত্তা ত্রুটি কাজে লাগিয়ে গ্রাহক প্রতিষ্ঠানগুলোর প্রজেক্টে নিজেদের তৈরি জাভাস্ক্রিপ্ট কোড যুক্ত করে। ফলে সংশ্লিষ্ট ওয়েবসাইটে প্রবেশ করা দর্শনার্থীদের ব্রাউজারেও কোডটি চালু হওয়ার সুযোগ তৈরি হয়।   ক্ষতিকর কোডটির অন্যতম লক্ষ্য ছিল ক্রিপ্টোকারেন্সি লেনদেনের ঠিকানা পরিবর্তন করে ব্যবহারকারীর অর্থ নিজেদের ওয়ালেটে পাঠানো। পাশাপাশি ওয়েবসাইটে সরাসরি দেওয়া ব্যাংক কার্ডের নম্বর, মেয়াদ ও নিরাপত্তা কোড সংগ্রহের ব্যবস্থাও রাখা হয়েছিল। ব্যবহারকারীদের ব্রাউজার কুকি, ওয়েবপেজের ঠিকানা এবং স্ক্রিনশট সংগ্রহের সক্ষমতাও ছিল এতে। তবে তৃতীয় পক্ষের আলাদা সুরক্ষিত পেমেন্ট ফ্রেমে দেওয়া কার্ডের তথ্য এই কোডের আওতায় পড়েনি বলে গবেষকেরা জানিয়েছেন।   আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীদের লক্ষ্য করে ক্ষতিকর কোডে করুনা (Coruna) ও ডার্কসোর্ড (DarkSword) নামের দুটি আইওএস এক্সপ্লয়েট কিট যুক্ত করা হয়েছিল। এগুলো পুরোনো ও নিরাপত্তা ত্রুটিযুক্ত আইওএস সংস্করণকে লক্ষ্য করে তৈরি। তবে এসব কোডের মাধ্যমে বাস্তবে কতটি আইফোন বা আইপ্যাড হ্যাক করা সম্ভব হয়েছে, তার প্রমাণ এখনো পাওয়া যায়নি। একইভাবে কতজন ব্যবহারকারীর কার্ড বা ব্যক্তিগত তথ্য চুরি হয়েছে, সেটিও নিশ্চিত নয়।   ঘটনাটি শনাক্ত হওয়ার পর অপটিমাইজেলি নিরাপত্তা ত্রুটি বন্ধ করেছে, আক্রান্ত প্রজেক্ট থেকে ক্ষতিকর কোড সরিয়েছে এবং সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলোর নিরাপত্তা জোরদার করেছে। প্রতিষ্ঠানটি অননুমোদিত প্রবেশ ঠেকাতে সক্রিয় সেশন বন্ধ ও অ্যাক্সেস টোকেন বাতিলের কথাও জানিয়েছে। সেলসফোর্স সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে অপটিমাইজেলির স্ক্রিপ্ট বন্ধ করে তদন্ত শুরু করেছে। ইকুইফ্যাক্সও প্ল্যাটফর্মটির ব্যবহার বন্ধ করে জানিয়েছে, তাদের নিজস্ব সিস্টেমে অনুপ্রবেশের প্রমাণ পাওয়া যায়নি। তবে কোনো ওয়েবসাইটে ক্ষতিকর কোড চালু হওয়া মানেই ওই প্রতিষ্ঠানের নিজস্ব সার্ভার বা গ্রাহক তথ্যভান্ডার হ্যাক হয়েছে, এমন নয়।   সাইবার নিরাপত্তা গবেষকেরা ১৬ নভেম্বর সংশ্লিষ্ট ওয়ালেটগুলোতে প্রায় ৭ হাজার ৪০ ডলারের লেনদেন শনাক্ত করেছেন। তবে এর পুরো অর্থ এই হামলার মাধ্যমে চুরি হয়েছে কি না, তা নিশ্চিত করা যায়নি। গবেষকদের পরামর্শ, ওই দিন আক্রান্ত ওয়েবসাইট ব্যবহার করে থাকলে আইফোন ও আইপ্যাডের সফটওয়্যার হালনাগাদ করতে হবে, ক্রিপ্টো লেনদেনের ওয়ালেট ঠিকানা পুনরায় যাচাই করতে হবে এবং ব্যাংক কার্ডের লেনদেনে অপরিচিত কোনো চার্জ দেখা যাচ্ছে কি না, তা পরীক্ষা করতে হবে।   সূত্র: রয়টার্স

প্রকাশ: নভেম্বর ১৭, ২০২৬ ১০:১৩
নিউইয়র্ক সিটি সরকারের বিভিন্ন বিভাগে আটটি শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ। ছবি: সংগৃহীত

নিউইয়র্কে সরকারি চাকরির ৫ পদে নিয়োগ, কোন পরীক্ষা ছাড়া বেতন বছরে সর্বোচ্চ ৭৩ হাজার ডলার

যুক্তরাষ্ট্রে সাধারণ ডেলিভারি কিংবা সিজারিয়ান অপারেশনে হাসপাতালের মোট বিল ১৫ থেকে ২০ হাজার ডলার বা তার বেশি হতে পারে। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে সন্তান জন্মের আগে যে খরচগুলো জানা জরুরি, জেনে নিন ইনস্যুরেন্স ও বিস্তারিত বিল

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত সিনেটর আবদুল এল-সাঈদ। ছবি: সংগৃহীত

আমার মুসলমান পরিচয় আমাকে আরও ভালো আমেরিকান হতে শেখায়: আবদুল এল-সাঈদ

নিউইয়র্ক সিটির পাবলিক স্কুলের শিক্ষার্থী। ছবি: সংগৃহীত
নিউইয়র্কের পাবলিক স্কুলে এক বছরেই শিক্ষার্থী কমেছে ২৩ হাজার, বন্ধ হতে পারে স্কুল

নিউইয়র্ক সিটির পাবলিক স্কুলগুলোতে শিক্ষার্থী ভর্তিসংখ্যা উদ্বেগজনক হারে কমছে। চলতি শিক্ষাবর্ষে আগের বছরের তুলনায় প্রায় ২৩ হাজার শিক্ষার্থী কমেছে। করোনা মহামারির পর এত বড় পতন আর দেখা যায়নি। শিক্ষার্থী কমে যাওয়ায় স্কুলগুলোর বাজেট কাটছাঁট, শিক্ষক ও কর্মীসংখ্যা হ্রাস এবং কিছু স্কুল বন্ধ বা একীভূত করার আশঙ্কা তৈরি হয়েছে।   সোমবার (১৬ নভেম্বর) নিউইয়র্ক সিটির শিক্ষা বিভাগের প্রকাশিত প্রাথমিক তথ্য অনুযায়ী, ৩১ অক্টোবর পর্যন্ত কিন্ডারগার্টেন থেকে দ্বাদশ শ্রেণিতে মোট শিক্ষার্থী ছিল প্রায় ৭ লাখ ৬৬ হাজার ৯০০ জন। গত বছরের তুলনায় এই সংখ্যা প্রায় ২ দশমিক ৯ শতাংশ কম। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় পাবলিক স্কুল ব্যবস্থায় শিক্ষার্থী কমার এই প্রবণতা শিক্ষা প্রশাসনের জন্য নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।   নিউইয়র্ক ডেইলি নিউজ, চাকবিট ও এনওয়ান নিউজের প্রতিবেদন অনুযায়ী, গত এক দশকে নিউইয়র্কের পাবলিক স্কুলগুলো প্রায় দুই লাখ শিক্ষার্থী হারিয়েছে। ২০১৬-১৭ শিক্ষাবর্ষে কিন্ডারগার্টেন থেকে দ্বাদশ শ্রেণিতে শিক্ষার্থী ছিল ৯ লাখ ৬৪ হাজারের বেশি। বর্তমানে সেই সংখ্যা নেমে এসেছে প্রায় সাড়ে সাত লাখে।   বিশেষজ্ঞরা বলছেন, শিক্ষার্থী কমার পেছনে একাধিক কারণ রয়েছে। নিউইয়র্কে জন্মহার কমে যাওয়া, উচ্চ বাসাভাড়া ও জীবনযাত্রার ব্যয়ের কারণে পরিবারগুলোর অন্য এলাকায় চলে যাওয়া এবং অভিবাসনের প্রবাহে পরিবর্তন এর মধ্যে অন্যতম। বিশেষ করে সাম্প্রতিক সময়ে অভিবাসী পরিবারের আগমন কমে যাওয়াও শিক্ষার্থী ভর্তির ওপর প্রভাব ফেলতে পারে।   এর আগে ২০২৩ সালে বিপুলসংখ্যক আশ্রয়প্রার্থী পরিবার নিউইয়র্কে আসায় পাবলিক স্কুলে শিক্ষার্থী ভর্তির সংখ্যা সাময়িকভাবে বেড়েছিল। কিন্তু সেই প্রবণতা দীর্ঘস্থায়ী হয়নি। সাম্প্রতিক পরিসংখ্যানে আবারও শিক্ষার্থী কমার দীর্ঘমেয়াদি চিত্র স্পষ্ট হয়েছে।   নিউইয়র্ক সিটির কম্পট্রোলারের কার্যালয়ের ২৯ অক্টোবর প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৩-১৪ থেকে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের মধ্যে পাবলিক স্কুলে কিন্ডারগার্টেন থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী প্রায় ১৯ শতাংশ কমেছে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, শিক্ষার্থী কমার প্রধান কারণ শুধু চার্টার বা প্রাইভেট স্কুলে চলে যাওয়া নয়। বরং পুরো শহরেই স্কুলে যাওয়ার বয়সী শিশুর সংখ্যা কমছে।   শিক্ষার্থী কমার সরাসরি প্রভাব পড়তে পারে স্কুলগুলোর অর্থায়নে। নিউইয়র্কের পাবলিক স্কুলে বাজেট বরাদ্দের ক্ষেত্রে শিক্ষার্থীসংখ্যা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফলে যেসব স্কুলে ধারাবাহিকভাবে শিক্ষার্থী কমছে, সেগুলোতে শিক্ষক নিয়োগ, শিক্ষা কার্যক্রম এবং অন্যান্য সেবা পরিচালনায় চাপ তৈরি হতে পারে। কম শিক্ষার্থী থাকা স্কুলগুলো একীভূত বা বন্ধ করার আলোচনাও জোরালো হতে পারে।   তবে সব এলাকার পরিস্থিতি এক নয়। কোনো কোনো স্কুলে শিক্ষার্থী কমলেও অন্য কিছু স্কুলে আসনসংকট রয়েছে। ফলে শুধু শহরজুড়ে মোট শিক্ষার্থী কমার হিসাব দিয়ে প্রতিটি স্কুলের বাস্তব পরিস্থিতি বোঝা সম্ভব নয়।   এদিকে শিক্ষার্থীসংখ্যা কমলেও বিশেষ সহায়তা প্রয়োজন এমন শিক্ষার্থীদের চাহিদা বাড়ছে। কম্পট্রোলারের প্রতিবেদনে বলা হয়েছে, পাবলিক স্কুলের প্রায় ৭৩ শতাংশ শিক্ষার্থী দারিদ্র্যের মধ্যে বসবাস করে এবং প্রায় ১৪ শতাংশ গৃহহীন অথবা অস্থায়ী আবাসনে থাকে। পাশাপাশি ইংরেজি ভাষা শেখার জন্য অতিরিক্ত সহায়তা প্রয়োজন এমন শিক্ষার্থীর সংখ্যাও বাড়ছে।   বিশেষজ্ঞদের মতে, আগামী বছরগুলোতে নিউইয়র্কের শিক্ষা প্রশাসনকে একদিকে কমতে থাকা শিক্ষার্থীসংখ্যার সঙ্গে বাজেটের সমন্বয় করতে হবে, অন্যদিকে শিক্ষার মান ও প্রয়োজনীয় সেবা বজায় রাখতে হবে। বিশেষ করে অভিবাসী ও নিম্ন আয়ের পরিবারের সন্তানদের জন্য স্কুলে পর্যাপ্ত সহায়তা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।   সূত্র: নিউইয়র্ক ডেইলি নিউজ

প্রকাশ: নভেম্বর ১৭, ২০২৬ ৮:২৭
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

ওয়াশিংটনে ‘ডার্টি বোমা’ হামলা হলে ইরানকে নজিরবিহীন মূল্য দিতে হবে, ট্রাম্পের হুঁশিয়ারি

মিনেসোটায় ‘মুহাম্মাদ’ নাম শুনেই উবার চালককে মারধর ও গাড়িচাপা, গ্রেপ্তার ২৫ বছরের যাত্রী

মিনেসোটায় ‘মুহাম্মাদ’ নাম শুনেই উবার চালককে মারধর ও গাড়িচাপা, গ্রেপ্তার ২৫ বছরের যাত্রী

আইসিইর হেফাজতে থাকা ক্যালিফোর্নিয়ার নার্সকে খুঁজে পায়নি পরিবার, হাজারো অভিবাসীর তথ্য উধাও

আইসিইর হেফাজতে থাকা ক্যালিফোর্নিয়ার নার্সকে খুঁজে পায়নি পরিবার, হাজারো অভিবাসীর তথ্য উধাও

যুক্তরাষ্ট্রে আজ একযোগে জরুরি সতর্ক সংকেত প্রচার, আতঙ্কিত না হওয়ার পরামর্শ
যুক্তরাষ্ট্রে আজ একযোগে জরুরি সতর্ক সংকেত প্রচার, আতঙ্কিত না হওয়ার পরামর্শ

যুক্তরাষ্ট্রজুড়ে আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় জরুরি সতর্কবার্তা ব্যবস্থার পরীক্ষা চালাবে দেশটির ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি (ফেমা)। এ সময় দেশের বিভিন্ন প্রান্তে টেলিভিশন ও রেডিওর নিয়মিত অনুষ্ঠান সাময়িকভাবে বন্ধ হয়ে জরুরি সতর্কসংকেত শোনা যাবে। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, এটি কোনো প্রকৃত দুর্যোগ বা জরুরি পরিস্থিতির সতর্কতা নয়। ফলে সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই।   ফেমা ও ফেডারেল কমিউনিকেশনস কমিশনের (এফসিসি) ঘোষণা অনুযায়ী, মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় দুপুর ২টা ২০ মিনিটে এই পরীক্ষা শুরু হওয়ার কথা। নিউইয়র্ক, নিউ জার্সি, মিশিগান ও জর্জিয়ায় একই সময়ে সতর্কসংকেত প্রচারিত হবে। শিকাগো ও টেক্সাসে স্থানীয় সময় দুপুর ১টা ২০ মিনিট এবং ক্যালিফোর্নিয়ায় সকাল ১১টা ২০ মিনিটে এই পরীক্ষা হওয়ার কথা রয়েছে।   জাতীয় জরুরি সতর্কবার্তা ব্যবস্থা বা ইমার্জেন্সি অ্যালার্ট সিস্টেমের (ইএএস) কার্যকারিতা যাচাই করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে দুর্যোগ, বড় ধরনের নিরাপত্তা সংকট কিংবা জাতীয় জরুরি পরিস্থিতিতে জনগণের কাছে দ্রুত গুরুত্বপূর্ণ তথ্য পৌঁছানোর সক্ষমতা পরীক্ষা করা হবে।   পরীক্ষার সময় টেলিভিশনের পর্দায় সতর্কবার্তা দেখা যেতে পারে। একই সঙ্গে রেডিও ও টেলিভিশনে বিশেষ সতর্কসংকেত বাজবে। স্বাভাবিক অনুষ্ঠান প্রায় এক মিনিটের জন্য বন্ধ থাকতে পারে। এরপর আবার নিয়মিত সম্প্রচার শুরু হবে।   ফেমার নির্ধারিত বার্তায় জানানো হবে, এটি যুক্তরাষ্ট্রজুড়ে জরুরি সতর্কবার্তা ব্যবস্থার একটি পরীক্ষা। এটি প্রকৃত জরুরি পরিস্থিতি নয় এবং সাধারণ মানুষের কোনো ব্যবস্থা নেওয়ার প্রয়োজন নেই।   কর্তৃপক্ষ জানিয়েছে, এবারের পরীক্ষায় মোবাইল ফোনে সরাসরি জরুরি সতর্কবার্তা পাঠানো হবে না। অর্থাৎ সাধারণ মোবাইল ফোন ব্যবহারকারীরা ২০২৩ সালের জাতীয় পরীক্ষার মতো ফোনে বিশেষ অ্যালার্ম পাওয়ার কথা নয়। এবারের কার্যক্রম মূলত টেলিভিশন, রেডিও, কেবল ও স্যাটেলাইট সম্প্রচারব্যবস্থাকে কেন্দ্র করে পরিচালিত হবে।   যুক্তরাষ্ট্রে জরুরি পরিস্থিতিতে জনগণকে সতর্ক করার জন্য এই ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঘূর্ণিঝড়, বন্যা, বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ কিংবা জাতীয় নিরাপত্তাসংক্রান্ত পরিস্থিতিতে দ্রুত বার্তা প্রচারের জন্য বিভিন্ন সম্প্রচারমাধ্যম ব্যবহার করা হয়।   ফেডারেল আইন অনুযায়ী, অন্তত তিন বছর পরপর জাতীয় পর্যায়ে এ ধরনের পরীক্ষা পরিচালনা করতে হয়। এর আগে ২০২৩ সালের ৪ অক্টোবর জাতীয় পর্যায়ে জরুরি সতর্কবার্তা ব্যবস্থার পরীক্ষা হয়েছিল। সেবার মোবাইল ফোনেও সতর্কবার্তা পাঠানো হয়েছিল।   ফেমা জানিয়েছে, পরীক্ষার দিন প্রকৃত জরুরি পরিস্থিতি বা বড় ধরনের দুর্যোগ দেখা দিলে কার্যক্রম স্থগিত করা হতে পারে। সে ক্ষেত্রে বিকল্প তারিখ হিসেবে আগামী ৩ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।   যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিসহ সব বাসিন্দাকে কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। টেলিভিশন বা রেডিওতে হঠাৎ সতর্কসংকেত শোনা গেলে আতঙ্কিত না হয়ে মনে রাখতে হবে, এটি পূর্বনির্ধারিত জাতীয় পরীক্ষা।   সংবাদসূত্র: ফেমা, এফসিসি, ন্যাশনাল ওয়েদার সার্ভিস, এনবিসি নিউজ

প্রকাশ: নভেম্বর ১৭, ২০২৬ ৭:২৪
নাৎসি যোগে চরম বিতর্কের মুখেও নিলামে উঠছে ভ্যান গগের ১৮ কোটি ডলারের চিত্রকর্ম

নাৎসি যোগে চরম বিতর্কের মুখেও নিলামে উঠছে ভ্যান গগের ১৮ কোটি ডলারের চিত্রকর্ম

যুক্তরাষ্ট্রে গর্ভেই হাম ভাইরাসে আক্রান্ত ১৩ শিশুর জন্ম! গর্ভবতী মায়েদের মধ্যে সংক্রমণ বাড়ায় স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা

যুক্তরাষ্ট্রে গর্ভেই হাম ভাইরাসে আক্রান্ত ১৩ শিশুর জন্ম! গর্ভবতী মায়েদের মধ্যে সংক্রমণ বাড়ায় স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা

নিউইয়র্কে বিতর্কিত পুলিশের ইসরায়েলের সম্পর্কিত ইউনিট এসআরজি বন্ধ করলেন  মামদানি

নিউইয়র্কে বিতর্কিত পুলিশের ইসরায়েলের সম্পর্কিত ইউনিট এসআরজি বন্ধ করলেন মামদানি

0 Comments