আমেরিকা

১৭ হাজার ৫০০ ডলারে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট, ডিমের মতো ফুলে গেল টিকটকারের মুখ

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: আগস্ট ১৮, ২০২৬ ১১:৯
অপারেশনের পরদিন মাথা ও মুখ ফুলে যাওয়ায় ফিনকেন নিজেই মজা করে বলেছিলেন তাকে দেখতে ডিমের মতো লাগছে। ছবি: সংগৃহীত
অপারেশনের পরদিন মাথা ও মুখ ফুলে যাওয়ায় ফিনকেন নিজেই মজা করে বলেছিলেন তাকে দেখতে ডিমের মতো লাগছে। ছবি: সংগৃহীত

মাত্র ২৭ বছর বয়সেই চুল পড়া নিয়ে আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছিলেন যুক্তরাষ্ট্রের ডেনভারের অ্যালেক্স ফিনকেন। শেষ পর্যন্ত হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করানোর সিদ্ধান্ত নেন তিনি। খরচ করেন ১৭ হাজার ৫০০ ডলার। কিন্তু অপারেশনের পরদিন আয়নায় নিজেকে দেখে রীতিমতো চমকে যান। মাথা ও মুখ এতটাই ফুলে গিয়েছিল যে নিজেই মজা করে বলেছিলেন, তাকে দেখতে ডিমের মতো লাগছে।

 

নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, বিশের কোঠার শুরু থেকেই মেল প্যাটার্ন বল্ডনেস বা বংশগতভাবে চুল পাতলা হওয়ার সমস্যায় ভুগছিলেন ফিনকেন। ২৪ বছর বয়সের মধ্যে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে বাইরে বের হওয়ার সময় প্রায় সবসময় টুপি পরতেন। সামাজিক পরিবেশেও টুপি ছাড়া অস্বস্তি বোধ করতেন।

 

চুল ফিরে পাওয়ার আশায় তিনি সল্টলেক সিটিতে গিয়ে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করান। প্রক্রিয়াটিতে তার মাথার পেছনের অংশ থেকে ৩ হাজার ৫৩৬টি হেয়ার ফলিকল সংগ্রহ করে চুল পাতলা হয়ে যাওয়া বিভিন্ন অংশে প্রতিস্থাপন করা হয়।

 

অপারেশনের পর কিছুটা ফোলা স্বাভাবিক হতে পারে, সেটি আগেই জানতেন ফিনকেন। তবে নিজের ক্ষেত্রে প্রতিক্রিয়াটি এতটা দৃশ্যমান হবে, তা ভাবেননি তিনি।

 

প্রথম দিন তার কপালের দুই পাশ ফুলতে শুরু করে। দ্বিতীয় দিনে এক চোখের নিচে কালচে দাগ দেখা দেয় এবং ফোলা এতটাই বাড়ে যে দৃষ্টিতেও কিছুটা বাধা তৈরি হচ্ছিল। তৃতীয় দিনে সেই ফোলা মুখের নিচের দিকে নেমে ঘাড় পর্যন্ত পৌঁছে যায়।

 

নিজের এই পরিবর্তনের ভিডিও টিকটকে প্রকাশ করেন ফিনকেন। সেখানে তিনি মজা করে বলেন, অন্যদের ক্ষেত্রে চোখের চারপাশ কিছুটা ফুলে বক্সিং ম্যাচের পরের মতো দেখাতে পারে, কিন্তু তাকে দেখতে সরাসরি ডিমের মতো লাগছিল। ভিডিওটি পরে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

 

ফিনকেনের ভাষ্য অনুযায়ী, অপারেশনের সময় মাথার ত্বকে দেওয়া স্যালাইন ও অ্যানেসথেশিয়ার দ্রবণই এই ফোলার অন্যতম কারণ। শরীরের লিম্ফ্যাটিক সিস্টেমের মাধ্যমে তরল ধীরে ধীরে নিচের দিকে নেমে যাওয়ার সময় কারও কারও ক্ষেত্রে মুখ ও চোখের আশপাশে উল্লেখযোগ্য ফোলা দেখা দিতে পারে।

 

তবে তার নিজের একটি ভুলও পরিস্থিতি খারাপ করে থাকতে পারে বলে স্বীকার করেছেন ফিনকেন। বুধবারের অপারেশনের আগে শুক্রবার ও শনিবার তিনি অ্যালকোহল পান করেছিলেন। পরে তিনি অন্যদের সতর্ক করে বলেন, হেয়ার ট্রান্সপ্ল্যান্টের আগে চিকিৎসকের নির্দেশনা মেনে অ্যালকোহল এড়িয়ে চলা উচিত।

 

প্রাথমিকভাবে চেহারার পরিবর্তন দেখে ভয় পেলেও বড় ধরনের কোনো শারীরিক জটিলতা হয়নি বলে জানান তিনি। সবচেয়ে বেশি ফোলা ছিল প্রায় তিন দিন। এরপর প্রতিদিন দ্রুত অবস্থার উন্নতি হতে থাকে। পঞ্চম দিনের দিকে ব্যথাও প্রায় চলে যায়।

 

পুরো অভিজ্ঞতার পরও হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করানোর সিদ্ধান্ত নিয়ে কোনো অনুশোচনা নেই ফিনকেনের। তার মতে, এটি শুধু সৌন্দর্যের বিষয় ছিল না। দীর্ঘদিনের চুল পড়ার কারণে হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস ফিরে পাওয়াই ছিল মূল উদ্দেশ্য।

 

বরং সাময়িকভাবে মুখ ফুলে যাওয়ার ঘটনাটিকে হাস্যরসের সঙ্গেই নিয়েছেন তিনি। ফিনকেনের অভিজ্ঞতা একই সঙ্গে মনে করিয়ে দিচ্ছে, হেয়ার ট্রান্সপ্ল্যান্ট কসমেটিক প্রক্রিয়া হলেও এর পরবর্তী রিকভারি ব্যক্তি ভেদে ভিন্ন হতে পারে এবং অপারেশনের আগে ও পরে চিকিৎসকের নির্দেশনা মেনে চলা গুরুত্বপূর্ণ।

জনপ্রিয় সংবাদ
বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনার পর তরুণীর মৃত্যু, এক বছরের সাজায় ক্যালিফোর্নিয়ার আইন পরিবর্তনের দাবি

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন।   মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়।   তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।”   ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে।   প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন।   ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন।   প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল।   মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি।   রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডে বড় পরিবর্তন, পরিবারভিত্তিক ভিসা আবেদনকারীদের জন্য সুখবর

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।   নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে।   এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে।   ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে।   অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে।   যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন।   বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর।   যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।

মার্কিন ভিসা আপডেট ২০২৬! বাংলাদেশিদের জন্য কোন ভিসা বন্ধ, কোনটা চালু?

২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো।   প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে।   এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে।   অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে।   স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে।   সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে।   সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে।   এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।   নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি।   উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।”   বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে।   এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে।   শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়।   উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন।   বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত।   এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।

পাঁচ সন্তানকে এতিম করে মাকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তারের সময়ও হাসছিল ঘাতক দুই বোন

যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক মর্মান্তিক ও লোমহর্ষক ঘটনার জন্ম দিয়েছে দুই তরুণী বোন। দিনদুপুরে ক্যারোলিন ‘কারো’ পেনা নামের ৩২ বছর বয়সী এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত নারী পাঁচ সন্তানের জননী ছিলেন। তবে সবচেয়ে শিউরে ওঠার মতো বিষয় হলো, গ্রেপ্তারের সময় অভিযুক্তদের চেহারায় অনুশোচনার সামান্যতম ছাপ তো ছিলই না, উল্টো তাদের মুখে পৈশাচিক হাসি দেখা গেছে। মেক্সিকো সীমান্তের কাছের শহর দেল রিও থেকে বৃহস্পতিবার বিকেলে পুলিশ তাদের হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার সময় এই দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে।   আরও পড়ুন... ‘ফোনটা ধরতে পারলে হয়তো তাকে বাঁচাতে পারতাম’- টেক্সাসে পাঁচ সন্তানের মাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা, দুই বোনসহ তিনজন গ্রেপ্তার   পুলিশ সূত্রে জানা যায়, নিহত ক্যারোলিনকে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টার পরপরই গুরুতর জখম অবস্থায় ভাল ভার্দে রিজিওনাল মেডিকেল সেন্টারে নেওয়া হয়। তার শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল। ঘটনাস্থলের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, একটি সনিক ড্রাইভ-থ্রু রেস্তোরাঁর বাইরে রক্তাক্ত অবস্থায় ক্যারোলিন তার তিন হামলাকারীর মুখোমুখি দাঁড়িয়ে আছেন।   পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সান আন্তোনিওর একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। খবর পেয়ে পুলিশ দ্রুত হাসপাতালে পৌঁছায় এবং প্রায় ৩৫ হাজার বাসিন্দার শহর দেল রিওতে অভিযান চালিয়ে হামলাকারীদের শনাক্ত করে।   সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গ্রেপ্তারের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, ২১ বছর বয়সী কিটি মিয়া দিয়াজ খালি পায়ে হেঁটে যাওয়ার সময় পুলিশের গাড়িতে ওঠার আগে মৃদু হাসছেন। কিটি নিজেও এক শিশুপুত্রের মা। অন্যদিকে, তার ১৯ বছর বয়সী ছোট বোন আমায়া কুকি দিয়াজ ক্যামেরার দিকে তাকিয়ে নির্লজ্জভাবে দাঁত বের করে হাসতে থাকেন।   ▶️ টেক্সাসে নিজের মাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে দুই মেয়ে |   এমনকি ভিডিও ধারণকারীকে ব্যঙ্গাত্মক সুরে ‘রেকর্ড করা বন্ধ করো’ বলেও চিৎকার করতে শোনা যায় তাকে। দেল রিও পুলিশ জানিয়েছে, এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় ২১ বছর বয়সী কায়ান্দ্রা রেনি ফাজ নামের তৃতীয় আরেক নারীকেও গ্রেপ্তার করা হয়েছে। তবে ঠিক কী কারণে এই নারকীয় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সে বিষয়ে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি।

আমেরিকা

View more
নিউইয়র্কে ৯৯২ ডলারেই অ্যাপার্টমেন্ট! ব্রুকলিনে শুরু ৬৩ ইউনিটের হাউজিং লটারি
নিউইয়র্কে ৯৯২ ডলারেই অ্যাপার্টমেন্ট! ব্রুকলিনে শুরু ৬৩ ইউনিটের হাউজিং লটারি

নিউইয়র্ক সিটির ব্রুকলিনে তুলনামূলক কম ভাড়ায় বাসা পাওয়ার নতুন সুযোগ এসেছে। জনপ্রিয় পার্ক স্লোপ এলাকার ৭৪ সেন্ট মার্কস প্লেসে নির্মিত ‘সোলেস’ নামের নতুন আবাসিক ভবনের ৬৩টি অ্যাপার্টমেন্টের জন্য আবাসন লটারি চালু হয়েছে। এক কক্ষের ছোট বাসা, এক শোবার ঘর ও দুই শোবার ঘরের অ্যাপার্টমেন্ট রয়েছে এই প্রকল্পে। মাসিক ভাড়া শুরু ৯৯২ ডলার থেকে। আবেদনের শেষ দিন ৩ সেপ্টেম্বর ২০২৬।   নিউইয়র্ক সিটির আবাসন লটারির নিয়ম অনুযায়ী, শুধু কম আয়ের পরিবার নয়, মধ্যম এবং তুলনামূলক বেশি আয়ের পরিবারও এই প্রকল্পের বিভিন্ন শ্রেণিতে আবেদন করতে পারবেন। পরিবারের সদস্যসংখ্যা এবং মোট বার্ষিক আয়ের ওপর নির্ভর করবে কে কোন বাসার জন্য যোগ্য হবেন। এই প্রকল্পে বছরে ৩৮ হাজার ৯৪৯ ডলার থেকে সর্বোচ্চ ২ লাখ ৩৮ হাজার ১৬০ ডলার পর্যন্ত আয়কারীদের জন্য বিভিন্ন বাসা রাখা হয়েছে।   ১২ তলা সোলেস ভবনটির নকশা করেছে আইএনসি আর্কিটেকচার অ্যান্ড ডিজাইন এবং এটি নির্মাণ করেছে অ্যাভডু অ্যান্ড পার্টনার্স। নিউইয়র্ক সিটির আবাসন সংযোগ ব্যবস্থার মাধ্যমে লটারিতে বাসাগুলো বরাদ্দ দেওয়া হবে। আবেদনকারীদের আয় সংশ্লিষ্ট এলাকার মধ্যম আয়ের ৪০ শতাংশ থেকে ১৩০ শতাংশের মধ্যে হতে হবে।   ৪০ শতাংশ মধ্যম আয়ের শ্রেণিতে সবচেয়ে কম ভাড়ার বাসাগুলো রাখা হয়েছে। এখানে সাতটি ছোট এক কক্ষের অ্যাপার্টমেন্টের মাসিক ভাড়া ৯৯২ ডলার। এসব বাসার জন্য আবেদনকারীদের বার্ষিক আয় ৩৮ হাজার ৯৪৯ ডলার থেকে ৫৪ হাজার ২৮০ ডলারের মধ্যে হতে হবে।   একই শ্রেণিতে রয়েছে ১৮টি দুই শোবার ঘরের অ্যাপার্টমেন্ট। এসব বাসার মাসিক ভাড়া ১ হাজার ২৩৮ ডলার। আবেদনকারীদের বার্ষিক আয় ৪৯ হাজার ৯৮৯ ডলার থেকে ৭৩ হাজার ২৮০ ডলারের মধ্যে থাকতে হবে।   ৬০ শতাংশ মধ্যম আয়ের শ্রেণিতে তিনটি ছোট এক কক্ষের অ্যাপার্টমেন্ট রয়েছে। এগুলোর মাসিক ভাড়া ১ হাজার ৫৫৯ ডলার। যোগ্য আবেদনকারীদের বার্ষিক আয় হতে হবে ৫৮ হাজার ৩৮৯ ডলার থেকে ৮১ হাজার ৪২০ ডলারের মধ্যে।   এই শ্রেণিতে সবচেয়ে বেশি বাসা রাখা হয়েছে দুই শোবার ঘরের। মোট ২২টি দুই শোবার ঘরের অ্যাপার্টমেন্টের মাসিক ভাড়া ১ হাজার ৯৬৭ ডলার। এসব বাসার জন্য বার্ষিক আয় ৭৪ হাজার ৯৮৩ ডলার থেকে ১ লাখ ৯ হাজার ৯২০ ডলারের মধ্যে হতে হবে।   তুলনামূলক বেশি আয়ের পরিবারগুলোর জন্যও লটারিতে বাসা রাখা হয়েছে। এলাকার মধ্যম আয়ের ১৩০ শতাংশ শ্রেণিতে পাঁচটি ছোট এক কক্ষের অ্যাপার্টমেন্টের মাসিক ভাড়া ৩ হাজার ৫৪৩ ডলার। আবেদনকারীদের বার্ষিক আয় ১ লাখ ২৬ হাজার ৪১২ ডলার থেকে ১ লাখ ৭৬ হাজার ৪১০ ডলারের মধ্যে হতে হবে।   একই শ্রেণিতে দুটি এক শোবার ঘরের অ্যাপার্টমেন্টের মাসিক ভাড়া ৩ হাজার ৭৮৪ ডলার। এসব বাসার জন্য বার্ষিক আয় হতে হবে ১ লাখ ৩৫ হাজার ৩৬০ ডলার থেকে ১ লাখ ৯৮ হাজার ৫১০ ডলারের মধ্যে।   এ ছাড়া ছয়টি দুই শোবার ঘরের অ্যাপার্টমেন্টের মাসিক ভাড়া ৪ হাজার ৫১৮ ডলার। এসব বাসার জন্য আবেদনকারীদের বার্ষিক আয় ১ লাখ ৬২ হাজার ৪৪৬ ডলার থেকে সর্বোচ্চ ২ লাখ ৩৮ হাজার ১৬০ ডলারের মধ্যে হতে হবে।   তবে নির্ধারিত আয়সীমার মধ্যে থাকলেই বাসা পাওয়া নিশ্চিত নয়। পরিবারের সদস্যসংখ্যা, কোন ধরনের বাসার জন্য আবেদন করা হচ্ছে এবং সেই বাসার নির্ধারিত আয়ের সীমাসহ নিউইয়র্ক সিটির অন্যান্য যোগ্যতার শর্তও পূরণ করতে হবে। আবেদন গ্রহণের পর লটারির মাধ্যমে সম্ভাব্য আবেদনকারী নির্বাচন করা হয় এবং পরবর্তী ধাপে প্রয়োজনীয় কাগজপত্র ও আয়ের তথ্য যাচাই করা হয়।   ব্রুকলিনের এই আবাসন প্রকল্পে আবেদন করতে আগ্রহীদের সময়সীমার বিষয়টি বিশেষভাবে মনে রাখতে হবে। সোলেস ভবনের ৬৩টি অ্যাপার্টমেন্টের আবাসন লটারিতে আবেদন জমা দেওয়ার শেষ দিন ৩ সেপ্টেম্বর ২০২৬।

নিউ ইয়র্ক প্রতিনিধি প্রকাশ: আগস্ট ১৮, ২০২৬ ১২:১৬
ট্রাম্প যেখানে, সেখানেই নাটালি হার্প

ট্রাম্প যেখানে, সেখানেই নাটালি হার্প, ‘সিক্রেট ফ্লাইটেও’ তাদের ঘনিষ্ঠতা নিয়ে নতুন কৌতূহল

সংগীতশিল্পী শাকিরা

ভূমিকম্পে বিধ্বস্ত কলম্বিয়ায় ১০ স্কুল গড়বেন শাকিরা, করবেন মিলিয়ন ডলারের সহায়তা

অপারেশনের পরদিন মাথা ও মুখ ফুলে যাওয়ায় ফিনকেন নিজেই মজা করে বলেছিলেন তাকে দেখতে ডিমের মতো লাগছে। ছবি: সংগৃহীত

১৭ হাজার ৫০০ ডলারে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট, ডিমের মতো ফুলে গেল টিকটকারের মুখ

ইরানের সঙ্গে চলমান উত্তেজনা এবং হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল কমে যাওয়ার প্রভাব পড়ছে মার্কিন জ্বালানি বাজারে। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রে ডিজেল দাম গ্যালন প্রতি ৫.৪৬ ডলার বৃদ্ধি পাওয়ায়, হরমুজ প্রণালী বন্ধ করল ইরান

ইরানের সঙ্গে চলমান উত্তেজনা এবং হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল মারাত্মকভাবে কমে যাওয়ার প্রভাব পড়ছে যুক্তরাষ্ট্রের জ্বালানি বাজারে। দেশজুড়ে ডিজেলের দাম গ্যালনপ্রতি প্রায় ৫.৪৬ ডলারে পৌঁছেছে। একই সময়ে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামও আবার বাড়ছে, যা পরিবহন থেকে শুরু করে নিত্যপণ্যের দাম পর্যন্ত নতুন চাপ তৈরির আশঙ্কা বাড়িয়েছে।   ১৮ আগস্টের শিপিং তথ্য অনুযায়ী, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল এখন স্বাভাবিক সময়ের তুলনায় অত্যন্ত সীমিত। সোমবার মাত্র ছয়টি পণ্যবাহী জাহাজ প্রণালী অতিক্রম করেছে। এর মধ্যে কোনো বড় অপরিশোধিত তেলবাহী ট্যাংকার বা এলএনজি ট্যাংকার ছিল না। যুদ্ধের আগে প্রতিদিন এই পথ দিয়ে প্রায় ১৩০টি জাহাজ চলাচল করত।   ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র তাদের সঙ্গে হওয়া অন্তর্বর্তী সমঝোতার শর্ত পূরণ না করা পর্যন্ত হরমুজ প্রণালী পুরোপুরি খুলবে না। তেহরানের দাবির মধ্যে রয়েছে মার্কিন নৌ অবরোধ ও নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বিদেশে আটকে থাকা ইরানি সম্পদ ছাড়ের মতো বিষয়।   অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে নতুন করে আলোচনার পরিকল্পনা করছে না। হরমুজ প্রণালী নিয়ে ওয়াশিংটন ও তেহরান পরস্পরবিরোধী অবস্থানে থাকায় জ্বালানি বাজারে অনিশ্চয়তা আরও বেড়েছে।   এই উত্তেজনার মধ্যেই আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেলপ্রতি ৯০ ডলারের ওপরে উঠেছে। মঙ্গলবার ব্রেন্ট প্রায় ৯১ ডলার এবং যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই প্রায় ৮৫ ডলারের আশপাশে লেনদেন হয়েছে।   সবচেয়ে সরাসরি চাপ পড়ছে ডিজেলের বাজারে। যুক্তরাষ্ট্রে ট্রাক, কৃষিযন্ত্র, নির্মাণকাজ এবং পণ্য পরিবহনে ব্যাপকভাবে ডিজেল ব্যবহৃত হয়। ফলে ডিজেলের দাম বাড়লে শুধু ট্রাকচালক বা পরিবহন কোম্পানির খরচই বাড়ে না, এর প্রভাব শেষ পর্যন্ত গ্রোসারি, নির্মাণসামগ্রী এবং অন্যান্য পণ্যের দামেও পড়তে পারে।   ডিজেল সরবরাহ নিয়ে আন্তর্জাতিক বাজারেও চাপ তৈরি হয়েছে। মধ্যপ্রাচ্যের সরবরাহ বিঘ্নিত হওয়ার পাশাপাশি রাশিয়ার রিফাইনারিগুলোতেও সমস্যার কারণে বিশ্ববাজারে ডিজেলের সহজলভ্যতা কমেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ডিজেলসহ ডিস্টিলেট ফুয়েলের মজুত বছরের এই সময়ের হিসাবে প্রায় তিন দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে।   তবে হরমুজ দিয়ে জাহাজ চলাচল পুরোপুরি বন্ধ নয়। সৌদি আরামকো সম্প্রতি প্রণালীর ভেতরের বন্দরগুলো থেকে আবার কিছু অপরিশোধিত তেল লোডিং শুরু করেছে। কয়েকটি বড় ট্যাংকারে লাখ লাখ ব্যারেল তেল তোলা হয়েছে। তারপরও সামগ্রিক জাহাজ চলাচল যুদ্ধের আগের স্বাভাবিক অবস্থার ধারেকাছেও ফেরেনি।   হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ। পারস্য উপসাগরের তেল ও গ্যাস রপ্তানিকারক দেশগুলোর বিপুল পরিমাণ জ্বালানি এই সরু জলপথ দিয়ে আন্তর্জাতিক বাজারে যায়। ফলে সেখানে দীর্ঘমেয়াদি অচলাবস্থা তৈরি হলে তার প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকে না, যুক্তরাষ্ট্রসহ বিশ্বজুড়ে তেল, ডিজেল এবং পণ্য পরিবহনের খরচে দ্রুত ছড়িয়ে পড়ে।

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: আগস্ট ১৮, ২০২৬ ১০:৫৯
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজ বাড়ির বারান্দায় গুলিতে নিহত হয়েছেন ক্যালটেকের খ্যাতিমান জ্যোতির্বিজ্ঞানী কার্ল গ্রিলমেয়ার। ছবি: সংগৃহীত

পৃথিবীর বাহিরে দূর গ্রহে পানির সন্ধান পাওয়া বিজ্ঞানী নিজ বাড়ির দরজায় গুলিতে নিহত

আইনশৃঙ্খলা বাহিনীর ফ্লক ক্যামেরা সিস্টেমে নিজের আলাদা থাকা স্ত্রীর গাড়ির লাইসেন্স প্লেট ৭১৭ বার সার্চ করার অভিযোগ উঠেছে ফ্লোরিডার এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। ছবি: সংগৃহীত

ফ্লক ক্যামেরায় স্ত্রীর গাড়ি ৭১৭ বার ট্র্যাক, এক মাসেই ২৮০ বার খুঁজেছেন পুলিশ কর্মকর্তা

হরমুজ প্রণালীকে ‘যুক্তরাষ্ট্রের ভূখণ্ড’ হিসেবে দেখিয়ে নিজের ট্রুথ সোশ্যালে নতুন মানচিত্র প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

হরমুজকে ‘যুক্তরাষ্ট্রের ভূখণ্ড’ দাবি করে ট্রাম্পের নতুন মানচিত্র, ইরানের পাল্টা শর্ত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে ম্যাট্রেসের নিচে লুকিয়ে থাকা ২৪ বছর বয়সী যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
ম্যাট্রেসের নিচে লুকিয়েও রক্ষা হলো না, পুলিশ দেখে মাকে ডাকায় অফিসারকে মায়ের ঘুষি

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে ম্যাট্রেসের নিচে লুকিয়ে ছিলেন ২৪ বছর বয়সী এক যুবক। পুলিশ তাকে খুঁজে বের করার পর তিনি মাকে ডাকতে শুরু করেন। এরপর তার মা ঘরে ঢুকে এক পুলিশ কর্মকর্তাকে পেছন থেকে ধরে ফেলেন এবং আরেক কর্মকর্তাকে ঘুষি মারার চেষ্টা করেন বলে অভিযোগ করেছে উইন্টার হ্যাভেন পুলিশ। ঘটনায় ছেলে ও মা দুজনকেই গ্রেপ্তার করা হয়েছে।  উইন্টার হ্যাভেন পুলিশ জানিয়েছে, শনিবার ৫ম স্ট্রিট এসই এলাকার একটি বাড়িতে সেগ্রে নোমব্রে নামের ওই যুবক অবস্থান করছেন বলে তথ্য পেয়ে কর্মকর্তারা সেখানে যান। তার বিরুদ্ধে ফেলনি ব্যাটারির একটি সক্রিয় গ্রেপ্তারি পরোয়ানা ছিল।  পুলিশের ভাষ্য অনুযায়ী, নোমব্রের মা মিয়া জোনস প্রথমে কর্মকর্তাদের জানান, তার ছেলে বাড়িতে নেই। তবে তিনি বাড়িটি তল্লাশি করার অনুমতি দেন। একটি বেডরুমে মেঝেতে রাখা ম্যাট্রেসের মাঝখানে অস্বাভাবিকভাবে উঁচু অংশ দেখতে পান কর্মকর্তারা। ম্যাট্রেসটি তুলে তারা নোমব্রেকে নিচে লুকিয়ে থাকতে দেখেন।    পুলিশ তাকে হাত দেখাতে নির্দেশ দিলে নোমব্রে মাকে ডাকতে শুরু করেন। এরপর জোনস দ্রুত ঘরে ঢুকে এক কর্মকর্তাকে পেছন থেকে ধরে ফেলেন বলে অভিযোগ। ঘটনাস্থলে থাকা এক সার্জেন্ট তাকে সরিয়ে দিলে তিনি আবার কর্মকর্তাকে ধরার চেষ্টা করেন এবং সার্জেন্টকে ঘুষি মারার জন্য হাত চালান বলে পুলিশ জানিয়েছে।    একপর্যায়ে সার্জেন্ট জোনসের ওপর টেজার ব্যবহার করেন। প্রথমবারেও তিনি প্রতিরোধ চালিয়ে যান বলে পুলিশের দাবি। দ্বিতীয়বার টেজার ব্যবহারের পর তিনি নিয়ন্ত্রণে আসেন। পরে চিকিৎসাগত পরীক্ষার জন্য তাকে উইন্টার হ্যাভেন হাসপাতালে নেওয়া হয়।    পুলিশ জানিয়েছে, হাসপাতালে পরীক্ষা চলাকালে জোনসের শরীর থেকে মেথামফেটামিনসহ একটি স্বচ্ছ প্লাস্টিক ব্যাগ উদ্ধার করা হয়। তার বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।    এদিকে বাড়িতে পুলিশ পৌঁছানোর সময় রেইনালদো গার্সিয়া নামের আরেক ব্যক্তিকেও সেখানে পাওয়া যায়। তাকে ওই সম্পত্তি থেকে চলে যেতে বলা হয়। পরে তল্লাশিতে তার কাছ থেকে একটি কাচের পাইপ এবং মেথামফেটামিন বলে শনাক্ত হওয়া পদার্থসহ একটি ছোট ব্যাগ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।    সেগ্রে নোমব্রেকে তার আগের ফেলনি ব্যাটারি ওয়ারেন্টে পোলক কাউন্টি জেলে নেওয়া হয়েছে। পাশাপাশি তার বিরুদ্ধে মেথামফেটামিন রাখা, সহিংসভাবে পুলিশকে বাধা দেওয়া, আইনশৃঙ্খলা কর্মকর্তার ওপর ব্যাটারি ও অ্যাসল্ট এবং ড্রাগ প্যারাফারনেলিয়া রাখার অভিযোগও আনা হয়েছে।    রেইনালদো গার্সিয়ার বিরুদ্ধে মেথামফেটামিন রাখা, ড্রাগ প্যারাফারনেলিয়া রাখা এবং ট্রেসপাসিংয়ের অভিযোগ আনা হয়েছে। মামলার অভিযোগগুলো এখনো আদালতে প্রমাণিত হয়নি।  উইন্টার হ্যাভেন পুলিশ ডিপার্টমেন্ট জানিয়েছে, গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে গিয়েই ঘটনাটি ঘটে। ম্যাট্রেসের নিচে লুকিয়ে থাকা সন্দেহভাজনকে খুঁজে পাওয়ার পর পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং শেষ পর্যন্ত একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করতে হয়।

ফ্লোরিডা প্রতিনিধি প্রকাশ: আগস্ট ১৮, ২০২৬ ৯:৩৩
শিক্ষার্থীদের সাহায্য করতে স্কুল ছুটির পর ওয়ালমার্টে রাতভর কাজ করতেন সাউথ ক্যারোলিনার এক হাইস্কুলের প্রিন্সিপাল। ছবি: সংগৃহীত

অসহায় শিক্ষার্থীদের অভাব মেটাতে রাতে ওয়ালমার্টে চাকরি, পুরো বেতন বিলিয়ে দিতেন স্কুলের প্রিন্সিপাল

মেক্সিকান ফুড চেইন চিপোটলে

চিপোটলে দিচ্ছে ১০ লাখ ডলারের বেশি ফ্রি খাবার!আগামী তিন দিন যেভাবে পাবেন সুযোগ

বাগানের চেয়ারে ৪২ বেলুন বেঁধে আকাশে, ১৬ হাজার ফুটে উঠে তাকে দেখে চমকে যায় পাইলট

বাগানের চেয়ারে ৪২ বেলুন বেঁধে আকাশে, ১৬ হাজার ফুটে উঠে তাকে দেখে চমকে যায় পাইলট

0 Comments