সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আমেরিকা

গবেষণায় দান করা মরদেহ কালোবাজারে বিক্রি! ৫৩ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেবে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: আগস্ট ১৯, ২০২৬ ১২:২৬
হার্ভার্ড মেডিকেল স্কুলে দান করা মরদেহ থেকে অঙ্গ চুরি করে বিক্রির ঘটনায় বড় অঙ্কের সমঝোতায় যাচ্ছে বিশ্ববিদ্যালয়টি। ছবি: সংগৃহীত
হার্ভার্ড মেডিকেল স্কুলে দান করা মরদেহ থেকে অঙ্গ চুরি করে বিক্রির ঘটনায় বড় অঙ্কের সমঝোতায় যাচ্ছে বিশ্ববিদ্যালয়টি। ছবি: সংগৃহীত

চিকিৎসাশিক্ষা ও গবেষণার জন্য হার্ভার্ড মেডিকেল স্কুলে দান করা মরদেহ থেকে অঙ্গ ও শরীরের বিভিন্ন অংশ চুরি করে কালোবাজারে বিক্রির ঘটনায় বড় অঙ্কের সমঝোতায় যাচ্ছে হার্ভার্ড ইউনিভার্সিটি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর করা মামলার নিষ্পত্তিতে ৫ কোটি ৩০ লাখ ডলার দিতে সম্মত হয়েছে বিশ্ববিদ্যালয়টি। মঙ্গলবার বোস্টনের একটি স্টেট কোর্টের বিচারক প্রাথমিকভাবে এই ক্লাস অ্যাকশন সেটেলমেন্ট অনুমোদন করেছেন।

 

ঘটনার কেন্দ্রে রয়েছেন হার্ভার্ড মেডিকেল স্কুলের মর্গের সাবেক ম্যানেজার সেড্রিক লজ। প্রায় তিন দশক সেখানে কাজ করা লজের বিরুদ্ধে গবেষণা ও চিকিৎসাশিক্ষার জন্য দান করা মরদেহ থেকে মাথা, মুখমণ্ডল, মস্তিষ্ক, ত্বক ও হাতসহ বিভিন্ন অংশ চুরি করে বিক্রির অভিযোগ প্রমাণিত হয়েছে। গত ডিসেম্বরে তাকে আট বছরের কারাদণ্ড দেন ফেডারেল বিচারক।

 

ফেডারেল প্রসিকিউটরদের তথ্য অনুযায়ী, অন্তত ২০১৮ সাল থেকে মরদেহের বিভিন্ন অংশ চুরি করছিলেন লজ। হার্ভার্ডের বোস্টন মর্গ থেকে সেগুলো নিয়ে যাওয়া হতো নিউ হ্যাম্পশায়ারের গফসটাউনে তার বাড়িতে। পরে স্ত্রী ডেনিস লজের সহযোগিতায় বিভিন্ন ক্রেতার কাছে সেগুলো বিক্রি করা হতো। কিছু মানবদেহের অংশ ম্যাসাচুসেটস, নিউ হ্যাম্পশায়ার ও পেনসিলভানিয়াসহ বিভিন্ন স্থানে পাঠানো হয়েছিল।

 

তদন্তে উঠে আসা তথ্য অনুযায়ী, চুরি করা মানবদেহের অংশগুলোর কিছু পরবর্তী সময়ে আবারও লাভের জন্য বিক্রি করা হয়। মামলার নথিতে আরও ভয়াবহ কিছু ঘটনার বর্ণনা উঠে আসে। প্রসিকিউটররা জানান, এক ক্রেতার কাছে মানুষের ত্বক দেওয়া হয়েছিল, যা প্রক্রিয়াজাত করে চামড়ায় পরিণত করা হয়। একটি মানুষের মুখমণ্ডলও বিক্রি করেছিলেন লজ ও তার স্ত্রী।

 

এই ঘটনায় ২০২৩ সালে সেড্রিক লজ গ্রেপ্তার হওয়ার পর হার্ভার্ডের বিরুদ্ধে মামলা করতে শুরু করেন মরদেহ দানকারী ব্যক্তিদের স্বজনরা। তাদের অভিযোগ ছিল, প্রিয়জনদের মরদেহ সম্মান ও যথাযথভাবে ব্যবস্থাপনার জন্য বিশ্ববিদ্যালয়ের কাছে হস্তান্তর করা হলেও হার্ভার্ড প্রয়োজনীয় দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে।

 

পরিবারগুলোর মামলায় হার্ভার্ডের বিরুদ্ধে অবহেলার অভিযোগ তোলা হয়। তাদের দাবি ছিল, বছরের পর বছর লজের কর্মকাণ্ড ঠেকাতে বিশ্ববিদ্যালয় যথেষ্ট ব্যবস্থা নেয়নি। প্রথমে মামলাগুলো খারিজ হয়ে গেলেও পরে ম্যাসাচুসেটস সুপ্রিম জুডিশিয়াল কোর্ট সেগুলো পুনরুজ্জীবিত করে। আদালত মনে করেন, দান করা মরদেহ ব্যবস্থাপনায় হার্ভার্ড সৎ বিশ্বাসে দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে এমন দাবি এগিয়ে নেওয়ার মতো পর্যাপ্ত ভিত্তি বাদীদের রয়েছে।

 

এরপর হার্ভার্ড ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে সমঝোতার উদ্যোগ নেওয়া হয়। ৫ কোটি ৩০ লাখ ডলারের এই সমঝোতা চূড়ান্ত হলে সংশ্লিষ্ট পরিবারগুলোর দাবি নিষ্পত্তির জন্য অর্থ ব্যবহার করা হবে।

 

হার্ভার্ড মেডিকেল স্কুলের ফ্যাকাল্টি অব মেডিসিনের ডিন জর্জ ডেলি এবং মেডিকেল এডুকেশনের ডিন বার্নার্ড চ্যাং বিশ্ববিদ্যালয় কমিউনিটিকে পাঠানো এক বার্তায় লজের কর্মকাণ্ডের কঠোর নিন্দা জানিয়েছেন। তারা বলেছেন, এই কাজ ছিল নিন্দনীয় এবং মেডিকেল কমিউনিটি হিসেবে হার্ভার্ডের মূল্যবোধের গুরুতর লঙ্ঘন।

 

আর্থিক ক্ষতিপূরণের পাশাপাশি সমঝোতার অংশ হিসেবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছে আনুষ্ঠানিকভাবে লজের অপরাধমূলক কর্মকাণ্ডকে নৈতিকভাবে নিন্দনীয় বলে স্বীকার করবে হার্ভার্ড মেডিকেল স্কুল। একটি লাইভ ওয়েবিনারের মাধ্যমে পরিবারগুলোর কাছে এ বক্তব্য তুলে ধরা হবে।

 

এ ছাড়া ২০২৭-২৮ শিক্ষাবর্ষ থেকে হার্ভার্ড মেডিকেল স্কুলে একটি বার্ষিক স্কলারশিপ চালু করা হবে। চিকিৎসাশিক্ষা ও গবেষণার উন্নয়নে নিজেদের মরদেহ দান করা ব্যক্তিদের সম্মানে এই স্কলারশিপ দেওয়া হবে।

 

হার্ভার্ড মেডিকেল স্কুল বলেছে, এই ঘটনা তাদের অ্যানাটমিক্যাল গিফট প্রোগ্রামে মরদেহ দান করা ব্যক্তিদের প্রতি যে সম্মান রয়েছে, তার প্রতিফলন নয়। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর দুঃখ ও সহমর্মিতা প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

 

পরিবারগুলোর পক্ষে মামলায় যুক্ত আইনজীবী জন মরগান বলেছেন, এই সমাধানের মাধ্যমে ভবিষ্যতে আর কোনো পরিবারকে যেন এমন পরিস্থিতির মুখোমুখি হতে না হয়, সেটিই তাদের প্রত্যাশা।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

আমেরিকা

View more
এড শিরানের সঙ্গে একই ভবনে বসবাসের সুযোগ, ফ্ল্যাটের দাম ১২.৫ মিলিয়ন ডলার
এড শিরানের সঙ্গে একই ভবনে বসবাসের সুযোগ, ফ্ল্যাটের দাম ১২.৫ মিলিয়ন ডলার

গ্র্যামিজয়ী ব্রিটিশ সংগীতশিল্পী এড শিরানের নিউইয়র্কের ব্রুকলিন হাইটসের সাবেক বিলাসবহুল অ্যাপার্টমেন্টটি এখন বিক্রির জন্য বাজারে তোলা হয়েছে। ‘নিউইয়র্ক পোস্ট’-এর প্রতিবেদন অনুযায়ী, একসময় মাসে ৩৬ হাজার মার্কিন ডলার ভাড়ায় থাকা এই অ্যাপার্টমেন্টটির দাম হাঁকা হয়েছে ১ কোটি ২৫ লাখ (১২.৫ মিলিয়ন) মার্কিন ডলার।   মজার বিষয় হলো, এই ফ্ল্যাটটি যিনি কিনবেন, তিনি খোদ এড শিরানকেই প্রতিবেশী হিসেবে পাওয়ার সুযোগ পাবেন। কারণ, ২০২৩ সালে ব্রুকলিনের সবচেয়ে ব্যয়বহুল চুক্তিতে ফ্ল্যাটটি ভাড়া নেওয়ার পর জায়গাটি এতটাই পছন্দ হয়েছিল যে, পরবর্তীতে তিনি একই ভবনের ভেতরেই অন্য একটি ফ্ল্যাট কিনে নেন।   ব্রুকলিন ব্রিজ পার্কের ঠিক পাশেই তারকাবহুল ওয়াটারফ্রন্ট কনডোমিনিয়াম ‘পিয়ারহাউস’ (Pierhouse)-এ অবস্থিত চার বেডরুমের এই অ্যাপার্টমেন্টটি একাধিক তলা জুড়ে বিস্তৃত। ৩ হাজার ২৩৯ বর্গফুটের এই বিলাসবহুল বাসভবনটি থেকে ম্যানহাটনের স্কাইলাইন, ইস্ট রিভার এবং স্ট্যাচু অব লিবার্টির মনোরম দৃশ্য দেখা যায়।   পাশাপাশি এতে রয়েছে ব্যক্তিগত বারান্দা এবং একটি ছাদ-টেরেস (রুফটপ টেরেস)। ২০২৩ সালে ম্যানহাটনে নিজের জনপ্রিয় গান ‘থিংকিং আউট লাউড’-এর কপিরাইট লঙ্ঘনের বহুল আলোচিত মামলার শুনানির সময় প্রথমবার এই বাড়িটি ভাড়া নিয়েছিলেন শিরান, যে মামলায় জুরিরা শেষ পর্যন্ত তাঁর পক্ষেই রায় দিয়েছিলেন।   তথ্য অনুযায়ী, অ্যাপার্টমেন্টটি সর্বশেষ ২০১৮ সালে ৬০ লাখ ডলারের সামান্য বেশি দামে বিক্রি হয়েছিল; অর্থাৎ আট বছরের ব্যবধানে এর বর্তমান বিক্রয়মূল্য দ্বিগুণেরও বেশি ধরা হয়েছে। শিরান ছেড়ে যাওয়ার পর ২০২৪ সালে ফ্ল্যাটটি আবারও ভাড়ার বাজারে আসে, যেখানে শিরানের দেওয়া ভাড়ার চেয়ে ২ হাজার ডলার বাড়িয়ে মাসিক ৩৮ হাজার ডলার চাওয়া হয়েছিল এবং পরবর্তীতে একজন পেশাদার ক্রীড়াবিদ সেটি ভাড়া নিয়েছিলেন।   তবে ব্রুকলিন ছেড়ে যাননি এড শিরান। ২০২৫ সালের মে মাসে ‘শেপ অব ইউ’ খ্যাত এই গায়ক ও তাঁর স্ত্রী চেরি সিবর্ন একই ওয়াটারফ্রন্ট কমপ্লেক্সের ভেতরেই প্রায় ১ কোটি ২০ লাখ (১২ মিলিয়ন) ডলারের সামান্য কম মূল্যে অন্য একটি অ্যাপার্টমেন্ট কিনে নেন।   এই দম্পতির সঙ্গে যুক্ত যুক্তরাজ্য-নিবন্ধিত একটি প্রতিষ্ঠানের মাধ্যমে গোপন চুক্তিতে (অফ-মার্কেট ডিল) কেনা প্রায় ৩ হাজার ৪০০ বর্গফুটের ওই ফ্ল্যাটটিতে চারটি বেডরুম, তিনটি বাথরুম এবং একটি ব্যক্তিগত টেরেস রয়েছে। দুই বছর ধরে বিলাসবহুল এই কমপ্লেক্সে ভাড়া থাকার পর অবশেষে স্থায়ী মালিকানায় নাম লেখান তাঁরা।   ‘টোল ব্রাদার্স সিটি লিভিং’ এবং ‘স্টারউড ক্যাপিটাল গ্রুপ’-এর যৌথ উদ্যোগে নির্মিত এবং ২০১৪ সালে বিক্রি শুরু হওয়া এই পিয়ারহাউস কমপ্লেক্সটি বরাবরই শীর্ষ তারকাদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। জনপ্রিয় র‍্যাপার কেন্ড্রিক লামারও ২০২৩ সালে এখানে ৮৬ লাখ ডলারে একটি ডুপ্লেক্স ফ্ল্যাট কিনেছিলেন।   এই ভবনের বাসিন্দাদের জন্য দুটি ফিটনেস সেন্টার, মেডিটেশন স্টুডিও, শিশুদের খেলার ঘর, ভ্যালেট পার্কিং এবং বৈদ্যুতিক গাড়ি চার্জিং স্টেশনের পাশাপাশি পাশের ‘১ হোটেল ব্রুকলিন ব্রিজ’-এর রেস্তোরাঁ, স্পা ও রুফটপ পুল ব্যবহারের বিশেষ সুবিধা রয়েছে। সোসাইটি রিয়েল এস্টেটের সারা উইলিয়ামস এবং পিটার স্ট্যাক ফ্ল্যাটটির বিক্রয় প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

প্রকাশ: নভেম্বর ১৯, ২০২৬ ১৬:৪৯
অনন্ত মহাকাশে ভেসে চলেছে ভয়েজার: মানুষের স্বপ্নযানে কেন ন গ্ন নারী-পুরুষের ছবি

অনন্ত মহাকাশে ভেসে চলেছে ভয়েজার: মানুষের স্বপ্নযানে কেন ন গ্ন নারী-পুরুষের ছবি?

যুক্তরাষ্ট্রে ১০ জনের থ্যাংকসগিভিং ডিনারে খরচ বাড়ল ৬ শতাংশ, ব্যয় ৫৮ ডলারের বেশি

যুক্তরাষ্ট্রে ১০ জনের থ্যাংকসগিভিং ডিনারে খরচ বাড়ল ৬ শতাংশ, ব্যয় ৫৮ ডলারের বেশি

নিউইয়র্কে অ্যামাজনের ডেলিভারি বিলে অর্ডারপ্রতি খরচ ৫ ডলার পর্যন্ত বাড়তে পারে

নিউইয়র্কে অ্যামাজনের ডেলিভারি বিলে অর্ডারপ্রতি খরচ ৫ ডলার পর্যন্ত বাড়তে পারে

গ্রাফিক্স: আমেরিকা বাংলা
ভিসা, মাস্টারকার্ড ও জেপিমরগ্যানে সাইবার হামলা, ফাঁস হাজারো গ্রাহকের ব্যক্তিগত তথ্য

একটি র‍্যানসমওয়্যার গ্রুপের সাইবার হামলায় বিশ্বখ্যাত আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান ভিসা, মাস্টারকার্ড এবং জেপিমরগ্যান চেজের হাজারো গ্রাহকের তথ্য ফাঁস হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্রকাশিত একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। গত দুই সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রে একের পর এক প্রযুক্তিগত বিপর্যয় ও বিভ্রাটের ঘটনায় গ্রাহকদের মধ্যে যে উদ্বেগ তৈরি হয়েছে, এটি তারই সর্বশেষ সংযোজন।   ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’-এর প্রতিবেদন অনুযায়ী, ফাঁস হওয়া তথ্যের উৎস এবং এর পূর্ণাঙ্গ ব্যাপ্তি এখনো পুরোপুরি স্পষ্ট না হলেও এতে হাজারো গ্রাহকের ব্যক্তিগত তথ্য জড়িত রয়েছে। তবে এই ঘটনার কারণে প্রতিষ্ঠানগুলোর পেমেন্ট সেবায় কোনো বিঘ্ন ঘটেনি এবং সপ্তাহের শুরুতে ব্যাংকিং সেবায় যে বিভ্রাট দেখা দিয়েছিল, তার সঙ্গে এই সাইবার হামলার কোনো সম্পর্ক নেই।   বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের বৃহত্তম ব্যাংক জেপিমরগ্যান চেজ এক বিবৃতিতে জানায়, হামলাকারীরা ব্যাংকের তৃতীয় পক্ষের (থার্ড-পার্টি) সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্যবস্তু বানিয়েছিল। এর ফলে কিছু গ্রাহকের নাম ও ইমেইল ঠিকানাসহ বিপণন সংক্রান্ত (মার্কেটিং) তথ্য হ্যাকারদের হাতে চলে যেতে পারে।   তবে হামলাটি ঠিক কবে ঘটেছে কিংবা কোন তৃতীয় পক্ষের প্রতিষ্ঠান আক্রান্ত হয়েছে, তা প্রকাশ করেনি ব্যাংকটি। বিবৃতিতে বলা হয়েছে, “প্রয়োজন অনুযায়ী আমরা ক্ষতিগ্রস্ত গ্রাহকদের সঙ্গে সরাসরি যোগাযোগ করব এবং বিনামূল্যে ক্রেডিট মনিটরিংসহ প্রয়োজনীয় সহায়তা প্রদান করব।”   অন্যদিকে, এশিয়া-প্যাসিফিক অঞ্চলে একটি তৃতীয় পক্ষের সেবাদাতা প্রতিষ্ঠানের মাধ্যমে নিরাপত্তা বিঘ্নিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ভিসা। তবে প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের নিজস্ব সিস্টেম সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে এবং কার্ড নম্বর বা পেমেন্ট সংক্রান্ত কোনো সংবেদনশীল তথ্য বেহাত হওয়ার প্রমাণ পাওয়া যায়নি।   একইভাবে মাস্টারকার্ডের এক মুখপাত্র জানিয়েছেন, একটি নির্দিষ্ট বেনিফিট প্রোগ্রামে নিবন্ধিত কিছু কার্ডধারীর সীমিত পরিমাণ তথ্যে হ্যাকাররা প্রবেশ করতে পেরেছিল। তবে দ্রুততার সঙ্গে সেই ঝুঁকি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং তাদের পেমেন্ট নেটওয়ার্ক ও গ্রাহকদের কার্ড ব্যবহারের সক্ষমতা সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।   উল্লেখ্য, গত কয়েক দিন ধরে যুক্তরাষ্ট্রে ব্যাপক প্রযুক্তিগত বিভ্রাটের কারণে বিমান চলাচল, ইমেইল সেবা এবং হোটেল বুকিং মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এমনকি এর আগে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির (এনএসএ) গোপনীয় অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থাও সাইবার অনুপ্রবেশের শিকার হওয়ার খবর সামনে এসেছিল।

প্রকাশ: নভেম্বর ১৯, ২০২৬ ১৪:২৪
২০২৮ সালের নির্বাচনে রিপাবলিকান মনোনয়ন দৌড়ে ভ্যান্সকে পেছনে ফেললেন মার্কো রুবিও

২০২৮ সালের নির্বাচনে রিপাবলিকান মনোনয়ন দৌড়ে ভ্যান্সকে পেছনে ফেললেন মার্কো রুবিও

বিরল স্নায়বিক রোগে দিশেহারা মার্কিন যুবক

পরিচিত মুখ হয়ে যাচ্ছে রাক্ষসের! বিরল স্নায়বিক রোগে দিশেহারা মার্কিন যুবক

এক ফোঁটা রক্ত নিয়ে ব্যবসা! যেভাবে কোটি কোটি ডলার হাতিয়ে নিয়েছিলেন এই নীল নয়না

এক ফোঁটা রক্ত নিয়ে ব্যবসা! যেভাবে কোটি কোটি ডলার হাতিয়ে নিয়েছিলেন এই নীল নয়না

দিনদুপুরে লন্ড্রি কার্টে ১৫ লাখ ডলার নিয়ে পালানোর চেষ্টা, নিউইয়র্কে গ্রেপ্তার দম্পতি
দিনদুপুরে লন্ড্রি কার্টে ১৫ লাখ ডলার নিয়ে পালানোর চেষ্টা, নিউইয়র্কে গ্রেপ্তার দম্পতি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে দিনদুপুরে লন্ড্রি কার্টে করে অবৈধভাবে উপার্জিত ১৫ লাখ (১.৫ মিলিয়ন) মার্কিন ডলার পাচারের সময় এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরবর্তীতে তাদের অ্যাপার্টমেন্টে তল্লাশি চালিয়ে আরও ১৫ লাখ ডলার, বিপুল পরিমাণ ভয়ংকর মাদক ও অবৈধ আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়। নিউইয়র্ক সিটির স্পেশাল নারকোটিকস প্রসিকিউটরের কার্যালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা হলেন ৩০ বছর বয়সী জন মোরালেস এবং ২১ বছর বয়সী আমায়া ডগলাস। মাদক পাচারের অভিযোগে নিউ জার্সির তদন্তকারীরা আগে থেকেই তাদের ওপর নজরদারি করছিলেন।   আদালতের অভিযোগ ও প্রসিকিউটরদের তথ্য অনুযায়ী, গত সোমবার দুপুর দেড়টার ঠিক আগে ম্যানহাটনের ১৪৪তম স্ট্রিটের কাছে ৬৭০ রিভারসাইড ড্রাইভের অ্যাপার্টমেন্ট থেকে ওই দম্পতিকে একটি লন্ড্রি কার্ট ঠেলে রাস্তার পাশে পার্ক করা একটি হোন্ডা পাইলট গাড়ির দিকে যেতে দেখেন ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন (ডিইএ)-এর নিউ জার্সি ফিল্ড ডিভিশনের এজেন্টরা।   কার্টের ভেতরে থাকা পুনর্ব্যবহারযোগ্য শপিং ব্যাগগুলোতে ১৫ লাখ ডলার নগদ অর্থ ঠাসা ছিল। ঘটনাস্থল থেকেই তাদের আটক করার পর আদালতের পরোয়ানা নিয়ে তাদের অ্যাপার্টমেন্টে তল্লাশি চালায় পুলিশ। সেখানে আরও ১৫ লাখ ডলার নগদ অর্থের পাশাপাশি প্রায় ৩০ লাখ ডলার মূল্যের আট পাউন্ডেরও বেশি কোকেন, ফেন্টানিল ও হেরোইন পাওয়া যায়। এছাড়া সামনের একটি আলমারি থেকে ৯ এমএম, .২২ ক্যালিবার ও .৪৫ ক্যালিবারের তিনটি পিস্তল এবং একটি .৩৮ ক্যালিবার রিভলভারসহ মোট চারটি অবৈধ আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়।   এ বিষয়ে স্পেশাল নারকোটিকস প্রসিকিউটর ব্রিজেট ব্রেনান বলেন, "দিনদুপুরে আবাসিক এলাকার ফুটপাত দিয়ে ঠেলাগাড়িতে করে লাখ লাখ ডলার অবৈধ অর্থ নিয়ে যাওয়ার মাধ্যমে অভিযুক্ত পাচারকারীরা আইন, এলাকার নিরাপত্তা এবং ধরা পড়ার ভয়কে চরমভাবে উপেক্ষা করেছে।   সতর্ক তদন্তের ফলে আমরা রাস্তা থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র, বিপজ্জনক মাদক ও অপরাধলব্ধ অর্থ সরাতে সক্ষম হয়েছি।" অন্যদিকে, ডিইএ নিউ জার্সির স্পেশাল এজেন্ট টোয়ান্ডা থমাস-জেমস জানান, প্রায় ৩০ লাখ ডলারের মাদক বিক্রির অর্থ, চারটি আগ্নেয়াস্ত্র ও বিপজ্জনক মাদক জব্দ হওয়ায় এই অপরাধী চক্রের নেটওয়ার্ক বড় ধরনের ধাক্কা খেয়েছে।   মঙ্গলবার রাতে ম্যানহাটন ক্রিমিনাল কোর্টে মোরালেস ও ডগলাসের বিরুদ্ধে মাদক রাখা ও অবৈধ অস্ত্র আইনের একাধিক গুরুতর ধারায় অভিযোগ গঠন করা হয়েছে। আদালত মোরালেসের জন্য ৩ লাখ ডলার নগদ জামিন বা ৯ লাখ ডলারের বন্ড এবং ডগলাসের জন্য ১ লাখ ডলার নগদ জামিন বা ৩ লাখ ডলারের বন্ড নির্ধারণ করেছেন।

প্রকাশ: নভেম্বর ১৯, ২০২৬ ১২:৩৬
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ঘোড়ার গাড়ি নিষিদ্ধ, শেষ হচ্ছে সেন্ট্রাল পার্কের শতবর্ষী ঐতিহ্য

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ঘোড়ার গাড়ি নিষিদ্ধ, শেষ হচ্ছে সেন্ট্রাল পার্কের শতবর্ষী ঐতিহ্য

ইসরায়েলকে কোনো নির্দিষ্ট সংস্কৃতি বা ধর্মের পরিচয়ে পরিচিত রাষ্ট্র হওয়া উচিত নয়—মন্তব্য আবদুল এল-সায়েদের। ছবি: সংগৃহীত

ইসরায়েলের পরিচয় নিয়ে বিস্ফোরক মন্তব্য, ফের আলোচনায় সিনেটর এল-সায়েদ

যুক্তরাষ্ট্রে চেজ ব্যাংকের গ্রাহকদের তথ্য চুরির আশঙ্কা, সাইবার হামলার তথ্য প্রকাশ

যুক্তরাষ্ট্রে চেজ ব্যাংকের গ্রাহকদের তথ্য চুরির আশঙ্কা, সাইবার হামলার তথ্য প্রকাশ

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...