প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দেওয়ার মুহূর্তেই সমুদ্রের ঢেউয়ে ভেসে গেল বাগদানের আংটি
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সমুদ্রসৈকতে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিতে গিয়ে অপ্রত্যাশিত ঘটনার মুখে পড়েছেন এক তরুণ। সূর্যাস্তের সময় প্রেমিকাকে আংটি পরানোর প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। ঠিক সেই মুহূর্তে সমুদ্রের একটি শক্তিশালী ঢেউ আছড়ে পড়ে তাঁদের ওপর। এতে হাত থেকে ছিটকে সমুদ্রে হারিয়ে যায় বাগদানের আংটি। পরিবারের সদস্যদের সামনে ঘটে যাওয়া ঘটনাটি ভিডিওতে ধারণ করা হয়, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
বুধবার (১৮ নভেম্বর) এবিসি নিউজের প্রতিবেদনে জানানো হয়, ঘটনাটি ঘটেছে গত রোববার ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তে সমুদ্রসৈকতে। প্রেমিক জেস হ্যারিক তাঁর প্রেমিকা জোয়ি ম্যাটিনসনকে বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য সমুদ্রসৈকতে নিয়ে গিয়েছিলেন। সূর্যাস্তের মনোরম পরিবেশে বিশেষ মুহূর্তটি স্মরণীয় করে রাখার পরিকল্পনা ছিল তাঁদের।
পরিবারের সদস্যরাও সেখানে উপস্থিত ছিলেন। তাঁরা পুরো মুহূর্তটি ভিডিওতে ধারণ করছিলেন। বিয়ের প্রস্তাব দেওয়ার পর আংটিটি তখনো বাক্সের ভেতরেই ছিল। হঠাৎ একটি বড় ঢেউ এসে দুজনকে আঘাত করে। পরিস্থিতি সামাল দিতে গিয়ে প্রেমিকাকে তুলে ধরার চেষ্টা করেন হ্যারিক। এ সময় তাঁর হাত থেকে আংটিসহ বাক্সটি পানিতে পড়ে যায়।
ম্যাটিনসন জানান, ঢেউটি এতটাই আকস্মিক ও শক্তিশালী ছিল যে তাঁরা কিছু বুঝে ওঠার সুযোগ পাননি। পানি প্রায় কোমর পর্যন্ত উঠে এসেছিল। প্রেমিক তাঁকে নিরাপদে সরিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন। সেই সময়ই আংটিটি হারিয়ে যায়।
প্রথমে কী ঘটেছে, তা বুঝতে পারেননি ম্যাটিনসন। পরে হ্যারিক আংটি হারানোর কথা জানালে তিনি হতবাক হয়ে যান। আনন্দের মুহূর্তটি মুহূর্তেই উদ্বেগে পরিণত হয়।
ঘটনার পর পরিবারের সদস্য, বন্ধু এবং সৈকতে উপস্থিত কয়েকজন ব্যক্তি মিলে আংটিটি খুঁজতে শুরু করেন। তবে অনেক চেষ্টা করেও সেটি উদ্ধার করা সম্ভব হয়নি।
ম্যাটিনসন বলেন, আংটিটি হারিয়ে যাওয়ার আগে অল্প সময়ের জন্য তিনি সেটি দেখতে পেয়েছিলেন। তাঁর কাছে সেটি ছিল স্বপ্নের মতো সুন্দর একটি আংটি। তবে আংটি হারানোর কারণে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন হ্যারিক। কারণ, প্রেমিকার আঙুলে আংটিটি পরিয়ে দেওয়ার সুযোগই পাননি তিনি।
এই তরুণী জানান, মাত্র দেড় মাস আগে তাঁদের পরিচয় হয়েছিল। অল্প সময়ের মধ্যেই দুজনের মধ্যে গভীর সম্পর্ক গড়ে ওঠে। তাঁদের কাছে ঘটনাটি অপ্রত্যাশিত হলেও ভালোবাসার গল্পের একটি স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে।
আংটিটি উদ্ধারের আশা এখনো ছাড়েননি তাঁরা। সমুদ্রের পরিস্থিতি স্বাভাবিক হলে একজন ডুবুরি সেটি খুঁজতে নামবেন বলে জানিয়েছেন এই যুগল। অন্যদিকে হ্যারিক ইতিমধ্যে নতুন আংটি কেনার বিষয়েও খোঁজখবর নিচ্ছেন।
এত কিছুর পরও বিয়ের পরিকল্পনায় কোনো পরিবর্তন আসেনি। আগামী ফেব্রুয়ারিতে তাঁদের বিয়ে হওয়ার কথা রয়েছে। ম্যাটিনসন জানিয়েছেন, আংটিটি ফিরে পেলে অবশ্যই ভালো লাগবে। তবে তাঁদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো একসঙ্গে ভবিষ্যৎ জীবন শুরু করা।
সূত্র: এবিসি নিউজ
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
আমেরিকা
View moreটার্কির রেকর্ড মূল্যবৃদ্ধি এবং জ্বালানি তেলের উচ্চ দামের কারণে যুক্তরাষ্ট্রে এ বছর থ্যাংকসগিভিং ডিনারের খরচ বাড়তে যাচ্ছে। বুধবার (১৮ নভেম্বর) ‘আমেরিকান ফার্ম ব্যুরো ফেডারেশন’ প্রকাশিত এক জরিপে এই তথ্য জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্য এবং পুয়ের্তো রিকোর শত শত স্বেচ্ছাসেবকের মাধ্যমে নিত্যপণ্যের বাজারদর পর্যবেক্ষণ করে সংস্থাটি জানিয়েছে, ১০ জনের একটি গড় থ্যাংকসগিভিং ভোজের খরচ গত বছরের তুলনায় ৬ শতাংশ বেড়ে ৫৮.৬৩ ডলারে দাঁড়াবে। গত ৪০ বছর ধরে থ্যাংকসগিভিংয়ের খরচ হিসাব করা ফার্ম ব্যুরোর তথ্যমতে, ২০২২ সালের পর এই প্রথম আমেরিকানদের উৎসবের খাবারে বাড়তি অর্থ গুনতে হচ্ছে; যদিও ২০২২ সালে এই খরচ রেকর্ড ৬৪.০৫ ডলারে পৌঁছেছিল। ফার্ম ব্যুরো জানিয়েছে, ডিজেলের দাম বেড়ে যাওয়ায় দুধ, ডিনার রোল, আলু এবং ক্র্যানবেরির মতো থ্যাংকসগিভিংয়ের প্রধান উপকরণগুলো প্রক্রিয়াজাতকরণ ও পরিবহনে কৃষকদের খরচ অনেক বেড়ে গেছে। আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশন (AAA)-এর তথ্য অনুযায়ী, ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম হু হু করে বেড়ে গত সেপ্টেম্বরে প্রতি গ্যালন রেকর্ড ৬.৫৩ ডলারে পৌঁছায়। বুধবার ডিজেলের গড় দাম ছিল গ্যালনপ্রতি ৫.৯৬ ডলার, যা এক বছর আগের তুলনায় ৫৮ শতাংশ বেশি। জ্বালানির পাশাপাশি গত এক বছরে টার্কির দামও উল্লেখযোগ্য হারে বেড়েছে। ফার্ম ব্যুরোর জরিপ অনুযায়ী, এ বছর ১৬ পাউন্ড ওজনের একটি টার্কির গড় দাম দাঁড়িয়েছে ২৩.৬৮ ডলার, যা গত বছর ছিল ২১.৫০ ডলার। ‘লিপ মার্কেট অ্যানালিটিক্স’-এর নির্বাহী পরিচালক মার্ক জর্ডান জানান, ২০২২ সাল থেকে বার্ড ফ্লু মার্কিন টার্কির খামারগুলোতে ব্যাপক ক্ষতি করলেও সম্প্রতি প্রকোপ কমায় উৎপাদন বেড়েছে। তবে চর্বিহীন প্রোটিনের প্রতি আমেরিকানদের ঝোঁক এবং রপ্তানি বেড়ে যাওয়ায় টার্কির চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে, যা মজুত কমিয়ে দাম বাড়িয়ে দিয়েছে। মার্কিন কৃষি দপ্তর (USDA) ধারণা করছে, এ বছর আস্ত হিমায়িত টার্কির পাইকারি দাম প্রতি পাউন্ড রেকর্ড ১.৭৬ ডলারে পৌঁছাবে, যা গত বছরের তুলনায় ২৯ শতাংশ বেশি। জর্ডানের মতে, ডিজেলের মূল্যবৃদ্ধির প্রভাব এ বছরের টার্কির দামে না পড়লেও আগামী বছর বড় ধরনের প্রভাব ফেলতে পারে। অবশ্য থ্যাংকসগিভিং মেনুর হাতেগোনা কয়েকটি পণ্যের দাম গত বছরের চেয়ে কিছুটা কমেছে। এর মধ্যে ১ পাউন্ডের গাজর ও সেলেরি ভেজিটেবল ট্রে-তে ৫ সেন্ট, ১৬ আউন্সের হিমায়িত মটরশুঁটির ব্যাগে ৪ সেন্ট এবং হিমায়িত পাই ক্রাস্টের দাম সামান্য কমেছে; তবে পাম্পকিন পাই ফিলিংয়ের দাম বেড়েছে। অন্যদিকে, ক্রেতাদের আকৃষ্ট করতে অনেক সুপারমার্কেট কম দামে থ্যাংকসগিভিং প্যাকেজ ঘোষণা করেছে। যেমন—‘অ্যালডি’ (Aldi) ১০ জনের পুরো মেনুর প্যাকেজ দিচ্ছে ৩৯ ডলারে এবং ‘ওয়ালমার্ট’ (Walmart) ১০ জনের প্যাকেজ দিচ্ছে ৩৫ ডলারে। উল্লেখ্য, মহামারির পর থেকেই নিত্যপণ্যের ক্রমাগত মূল্যবৃদ্ধি আমেরিকানদের হতাশ করেছে এবং সাম্প্রতিক মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়েও এর প্রভাব পড়েছে। মার্কিন সরকারি তথ্য অনুযায়ী, ২০২১ সালের অক্টোবর থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত ঘরে খাওয়ার পণ্যের দাম ২২ শতাংশ বেড়েছে, যা স্বাভাবিক খাদ্য মূল্যস্ফীতির প্রায় দ্বিগুণ। তবে এ বছর ঘরে খাওয়ার পণ্যের দাম ২.৩ শতাংশ বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে ইউএসডিএ, যা সাম্প্রতিক বার্ষিক গড় ২.৬ শতাংশের তুলনায় কিছুটা কম।
নিউইয়র্কে অ্যামাজনের ডেলিভারি বিলে অর্ডারপ্রতি খরচ ৫ ডলার পর্যন্ত বাড়তে পারে
ভিসা, মাস্টারকার্ড ও জেপিমরগ্যানে সাইবার হামলা, ফাঁস হাজারো গ্রাহকের ব্যক্তিগত তথ্য
২০২৮ সালের নির্বাচনে রিপাবলিকান মনোনয়ন দৌড়ে ভ্যান্সকে পেছনে ফেললেন মার্কো রুবিও
সত্যজিৎ রায়ের ‘শিবু আর রাক্ষসের কথা’ গল্পের সেই অঙ্কের স্যার জনার্দনবাবুর কথা মনে পড়ে? যাকে রাক্ষস ভেবে ভয়ে শিউরে উঠেছিল শিবু। কল্পনার সেই দৃশ্য যেন বাস্তবে রূপ নিয়েছে যুক্তরাষ্ট্রের এক যুবকের জীবনে। কার্ল নামের ওই মার্কিন যুবক অনেকের মুখমণ্ডলেই হঠাৎ অস্বাভাবিক ও রাক্ষুসে পরিবর্তন দেখতে পাচ্ছেন। এমনকি কারও কারও চেহারা তাঁর চোখে বিড়ালের মতোও রূপ নিচ্ছে। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এই বিরল স্নায়বিক অবস্থাটিকে বলা হয় ‘প্রোসোপোমেটামরফোফসিয়া’ (Prosopometamorphopsia), যা লোকমুখে পরিচিত ‘ডেমন ফেস সিনড্রোম’ নামে। ঠিক কী ঘটছে আক্রান্তের চোখে? যখন কোনো পরিচিত বা প্রিয় মানুষের দিকে তাকানো হয়, তখন আক্রান্ত ব্যক্তির চোখে মুখের স্বাভাবিক গড়ন বদলে গিয়ে বিকৃত ও দানবীয় রূপ নিতে পারে। এ ধরনের ক্ষেত্রে চোখগুলো মাথার দু’পাশে প্রসারিত হয়ে যাওয়ার মতো মনে হয়, নাকের পাটা অস্বাভাবিকভাবে ফুলে ওঠে এবং গাল ও কপালে গভীর খাঁজ তৈরি হয় বলে বর্ণনা করা হয়েছে। গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই অসুখকে সাধারণ ‘হ্যালুসিনেশন’ বা দৃষ্টিভ্রমজনিত কল্পনা হিসেবে দেখার সুযোগ নেই। হ্যালুসিনেশনে বাস্তবে যা নেই তা চোখের সামনে ভেসে ওঠে; কিন্তু এই অবস্থায় সামনে থাকা মানুষটি ও তাঁর মুখ বাস্তবই থাকে, কেবল মস্তিষ্কের সংকেত প্রক্রিয়াকরণে ত্রুটির কারণে সেই মুখ বিকৃতভাবে দৃশ্যমান হয়। অথচ কার্লের সাধারণ দৃষ্টিশক্তি স্বাভাবিক এবং তাঁর চশমা পরার প্রয়োজন হয় না। মস্তিষ্কের স্নায়ুপথে কেন এই গোলমাল? বিশেষজ্ঞদের মতে, মানুষের মস্তিষ্কে মুখমণ্ডল চিনতে ও বিশ্লেষণ করতে বিশেষ স্নায়ুপথ কাজ করে। ‘কগনিটিভ নিউরোসায়েন্স’ জার্নালে প্রকাশিত একটি প্রতিবেদনে দু’জন রোগীর ওপর চালানো গবেষণার তথ্য তুলে ধরা হয়েছে। ওই পরীক্ষায় রোগীদের মানুষের মুখের এক হাজারের বেশি ছবি এবং দৈনন্দিন ব্যবহৃত বিভিন্ন বস্তু দেখানো হয়। দেখা যায়, মুখের ছবি দেখার সময় তাঁরা তীব্র দৃশ্যগত বিকৃতি টের পেলেও দৈনিন্দের সাধারণ বস্তুগুলোর ক্ষেত্রে কোনো বিকৃতি অনুভব করেননি। বিজ্ঞানী আন্তোনিও মেলো ও ব্র্যাড ডুকেইন ২০২৫ সালে প্রকাশিত একটি বইয়ে ব্যাখ্যা করেছেন, চোখের পিছনের অংশে আলো পড়ার পর সংকেত মস্তিষ্কের পিছন দিকে যায় এবং সেখান থেকে মুখের সামনের দিকের অংশ বিশ্লেষণের বিশেষ অঞ্চলগুলোতে পৌঁছায়। এই ধাপে মস্তিষ্ক নাক, চোখ বা কানের মতো অঙ্গগুলোকে বিচ্ছিন্নভাবে না দেখে সেগুলোর পারস্পরিক দূরত্ব ও বিন্যাস যাচাই করে—যাকে ‘কনফিগারাল প্রসেসিং’ বলা হয়। এই সূক্ষ্ম ভারসাম্যে বিঘ্ন ঘটলেই মুখের গঠনে এমন বিভ্রান্তিকর বিকৃতি তৈরি হয়। সূত্র: পপুলার সাযেন্স।
এক ফোঁটা রক্ত নিয়ে ব্যবসা! যেভাবে কোটি কোটি ডলার হাতিয়ে নিয়েছিলেন এই নীল নয়না
দিনদুপুরে লন্ড্রি কার্টে ১৫ লাখ ডলার নিয়ে পালানোর চেষ্টা, নিউইয়র্কে গ্রেপ্তার দম্পতি
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ঘোড়ার গাড়ি নিষিদ্ধ, শেষ হচ্ছে সেন্ট্রাল পার্কের শতবর্ষী ঐতিহ্য
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্য থেকে নির্বাচিত ডেমোক্র্যাটিক সিনেটর আবদুল এল-সায়েদ মন্তব্য করেছেন যে, ইসরায়েলকে কোনো নির্দিষ্ট ‘সংস্কৃতি বা ধর্মের’ পরিচয়ে পরিচিত রাষ্ট্র হওয়া উচিত নয়। একইসঙ্গে তিনি পবিত্র ভূমিতে ইসরায়েলি ইহুদি এবং ফিলিস্তিনি—উভয় জনগোষ্ঠীরই ‘আত্মনিয়ন্ত্রণের সমান অধিকার’ রয়েছে বলে স্বীকার করেছেন। মার্কিন সাময়িকী ‘দ্য আটলান্টিক’-এর এক সরাসরি সাক্ষাৎকারে এল-সাইদ এসব কথা বলেন। সাক্ষাৎকারে এই সিনেটর বলেন, “আমি বিশ্বাস করি ইসরায়েল এমন একটি রাষ্ট্র হওয়া উচিত যা তার সব নাগরিকের সমান অধিকার সমুন্নত রাখবে, নিজেকে কোনো নির্দিষ্ট সংস্কৃতি বা ধর্মের পরিচয়ে আবদ্ধ করবে না এবং আইনের অধীনে সব নাগরিকের স্বাধীনভাবে বসবাসের অধিকারকে মর্যাদা দেবে।” মার্কিন সিনেটে ইসরায়েল নীতির অন্যতম কট্টর সমালোচক হিসেবে পরিচিত হতে যাওয়া এল-সায়েদ এর আগেও ইহুদি রাষ্ট্রের ধারণা নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে বিশ্লেষকদের মতে, বিশ্বের অন্যান্য যেসব দেশ আনুষ্ঠানিকভাবে নির্দিষ্ট ধর্ম বা সংস্কৃতির পরিচয় বহন করে, সেসব দেশের ক্ষেত্রে তিনি এমন মন্তব্য করেননি। অবশ্য তিনি বরাবরই বলে আসছেন যে, ইসরায়েলি ও ফিলিস্তিনি উভয় পক্ষেরই ‘শান্তি, মর্যাদা ও আত্মনিয়ন্ত্রণের’ অধিকার রয়েছে। ভবিষ্যৎ শান্তি প্রক্রিয়া কেমন হওয়া উচিত—এ প্রসঙ্গে এল-সায়েদ বলেন, “একটি স্বাধীন ও উন্মুক্ত ফিলিস্তিনি আন্দোলন প্রয়োজন, যারা ইহুদি ইসরায়েলিদের সঙ্গে সমান অবস্থানে থেকে আলোচনা করে ঠিক করবে চূড়ান্ত শান্তির রূপরেখা কী হবে। এটি কি দুই রাষ্ট্র হবে? নাকি এক রাষ্ট্র? নাকি ২৫টি রাষ্ট্র? আমি সত্যিই জানি না। এই সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার আমার নয়।” তিনি আরও যোগ করেন, “তবে এই সিদ্ধান্তটি সেই দুই জনগোষ্ঠীকেই একসঙ্গে নিতে হবে, যাদের ওই ভূমিতে আত্মনিয়ন্ত্রণের সমান দাবি রয়েছে এবং তা শান্তিপূর্ণ উপায়ে তাদের অধিকার নিশ্চিত করবে।” সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল
যুক্তরাষ্ট্রে চেজ ব্যাংকের গ্রাহকদের তথ্য চুরির আশঙ্কা, সাইবার হামলার তথ্য প্রকাশ
স্ত্রীর বিরুদ্ধে অবৈধ অভিবাসন ও জালিয়াতির অভিযোগ, বিতর্কের মুখে মিনেসোটার নবনির্বাচিত আইনপ্রণেতা

