১০ বছর ধরে ক্যানসারের ভুয়া গল্প সাজিয়ে ২ লাখ ডলার সংগ্রহ, যুক্তরাষ্ট্রে নারী গ্রেপ্তার
যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যে প্রায় এক দশক ধরে ক্যানসারে আক্রান্ত থাকার দাবি করে মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন ৩৪ বছর বয়সী এক নারী। আলেক্সান্দ্রা ‘লেক্সি’ থমাসের বিরুদ্ধে অভিযোগ, তিনি ক্যানসারের চিকিৎসা ও গবেষণামূলক পরীক্ষার কথা বলে পরিবার, বন্ধু ও পরিচিতজনদের কাছ থেকে অনুদান নিয়েছেন। তাঁর স্বামী গেভিন হ্যানান আদালতে করা আবেদনে দাবি করেছেন, স্ত্রী কখনোই ক্যানসারে আক্রান্ত ছিলেন না। এই অভিযোগের তদন্তের পর দুই দফা অর্থ চুরির মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ১৯ নভেম্বর বৃহস্পতিবার হাওয়ার্ড কাউন্টিতে তাঁকে গ্রেপ্তার করা হয়। স্থানীয় সংবাদমাধ্যম দ্য বাল্টিমোর ব্যানারের প্রতিবেদন এবং মেরিল্যান্ডের আদালতের নথি অনুযায়ী, কাউন্টির একটি গ্র্যান্ড জুরি তাঁর বিরুদ্ধে দুটি গুরুতর চুরির অভিযোগে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করেছে। এর মধ্যে একটিতে ২৫ হাজার ডলার পর্যন্ত এবং অন্যটিতে ১০ হাজার ডলার পর্যন্ত অর্থ চুরির অভিযোগ রয়েছে। আদালতের নির্দেশে তাঁকে জামিন ছাড়াই আটক রাখা হয়েছে। আগামী ২ ডিসেম্বর হাওয়ার্ড কাউন্টি সার্কিট কোর্টে তাঁর প্রথম শুনানি হওয়ার কথা রয়েছে।
আদালতের নথি ও স্বামীর অভিযোগ অনুযায়ী, ২০১৪ সালে নিজের অসুস্থতার কথা জানিয়ে একটি ব্লগ চালু করেছিলেন লেক্সি। সেখানে তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই এবং চিকিৎসার অভিজ্ঞতা তুলে ধরতেন। দাবি করতেন, তিনি বিরল ধরনের রক্তের ক্যানসারে আক্রান্ত এবং যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউটস অব হেলথের (এনআইএইচ) একটি বিশেষ চিকিৎসা গবেষণায় অংশ নিচ্ছেন। চিকিৎসার ব্যয় ও গবেষণায় অংশগ্রহণের খরচ মেটানোর কথা বলে বিভিন্ন সময়ে অনলাইনে তহবিল সংগ্রহ করা হয়। স্বামীর আদালতে করা আবেদনে এসব উদ্যোগের মাধ্যমে দুই লাখ ডলারের বেশি অর্থ সংগ্রহের অভিযোগ আনা হয়েছে।.
২০১৭ সালে লেক্সির সঙ্গে পরিচয় হয় গেভিন হ্যানানের। ২০১৯ সালে তাঁদের বিয়ে হয়। হ্যানানের দাবি, স্ত্রীকে ক্যানসারে আক্রান্ত মনে করে তিনি নিজের জীবনযাত্রায় বড় পরিবর্তন আনেন। এমনকি স্ত্রীর চিকিৎসা ও শারীরিক অবস্থার কথা বিবেচনা করে সন্তান নেওয়ার পরিকল্পনাও পিছিয়ে দেন। কোভিড মহামারির সময় স্ত্রীকে সংক্রমণের ঝুঁকি থেকে দূরে রাখতে তিনি তাঁদের বাসা ছেড়ে আলাদা থাকতেন বলেও আদালতে করা আবেদনে উল্লেখ করেছেন। তাঁর অভিযোগ, চিকিৎসার জন্য লেক্সি মাসে একাধিকবার কয়েক দিন করে বাড়ির বাইরে থাকতেন।
বিষয়টি সামনে আসে ২০২৫ সালের আগস্টে। হ্যানানের দাবি, ওই সময় এক অনুসন্ধানী সাংবাদিক তাঁর সঙ্গে যোগাযোগ করে স্ত্রীর ক্যানসার আক্রান্ত হওয়ার দাবি নিয়ে প্রশ্ন তোলেন। পরে তিনি চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করে জানতে পারেন, লেক্সি যেসব চিকিৎসকের কাছে চিকিৎসা নেওয়ার কথা বলেছিলেন, তাঁদের কাছে তাঁর রোগী হিসেবে থাকার কোনো নথি নেই। স্বামীর অভিযোগ, প্রকৃত ক্যানসার রোগীদের ছবি ব্যবহার করে নিজের চিকিৎসার ছবি হিসেবে উপস্থাপন এবং বিভিন্ন চিকিৎসা অনুষ্ঠানে অংশ নেওয়ার ভুয়া তথ্যও প্রচার করেছিলেন লেক্সি। গত অক্টোবরে এ অভিযোগের ভিত্তিতে বিয়ে বাতিলের আবেদন করেন হ্যানান।
এদিকে, লেক্সির বোন মেঘান গোল্ডস্মিথ ও তাঁর স্বামী ড্যান গোল্ডস্মিথ গত বছরই বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানান। তাঁদের বক্তব্য, পরিবারের সদস্য, বন্ধু ও স্থানীয় মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহের বিষয়ে অসংগতি নজরে আসার পর তাঁরা তদন্তের জন্য পুলিশের কাছে যান। লেক্সিকে ঘিরে তিন বছর ধরে অনুসন্ধান করেছেন সাংবাদিক ন্যান্সি মোসকাতিয়েলো ও প্রযোজক স্কট এলড্রিজ। তাঁদের তৈরি ‘দ্য লেক্সি কন’ নামের অনুসন্ধানী পডকাস্টে অভিযোগগুলোর বিস্তারিত তুলে ধরা হয়েছে। এই দুই নির্মাতা এর আগে ক্যানসার আক্রান্তের ভান করে অর্থ সংগ্রহের অভিযোগে দণ্ডিত আমান্ডা রাইলির ঘটনা নিয়েও ‘স্ক্যামান্ডা’ নামের পডকাস্ট তৈরি করেছিলেন।
লেক্সির বিরুদ্ধে অভিযোগের বিষয়ে অনুদান সংগ্রহের অনলাইন প্ল্যাটফর্ম গোফান্ডমিও তদন্ত করছে। প্রতিষ্ঠানটির এক মুখপাত্র জানিয়েছেন, তাদের প্ল্যাটফর্মের অপব্যবহার এবং দাতাদের উদারতার সুযোগ নেওয়ার বিষয়ে তাদের কোনো ছাড় নেই। তবে চলমান তদন্তের কারণে নির্দিষ্ট ঘটনা নিয়ে মন্তব্য করতে রাজি হয়নি প্রতিষ্ঠানটি। লেক্সির বোন ও ভগ্নিপতি গ্রেপ্তারের ঘটনাকে জবাবদিহি নিশ্চিতের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন। অন্যদিকে, তাঁর আইনজীবীর কাছ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। মামলার অভিযোগ এখনো আদালতে প্রমাণিত হয়নি। বিচারিক প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত আইন অনুযায়ী লেক্সি নির্দোষ বলে বিবেচিত হবেন।
সূত্র: দ্য বাল্টিমোর ব্যানার, ডেইলি মেইল, মেরিল্যান্ড আদালতের নথি
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
আমেরিকা
View moreযুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যে প্রায় এক দশক ধরে ক্যানসারে আক্রান্ত থাকার দাবি করে মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন ৩৪ বছর বয়সী এক নারী। আলেক্সান্দ্রা ‘লেক্সি’ থমাসের বিরুদ্ধে অভিযোগ, তিনি ক্যানসারের চিকিৎসা ও গবেষণামূলক পরীক্ষার কথা বলে পরিবার, বন্ধু ও পরিচিতজনদের কাছ থেকে অনুদান নিয়েছেন। তাঁর স্বামী গেভিন হ্যানান আদালতে করা আবেদনে দাবি করেছেন, স্ত্রী কখনোই ক্যানসারে আক্রান্ত ছিলেন না। এই অভিযোগের তদন্তের পর দুই দফা অর্থ চুরির মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। গত ১৯ নভেম্বর বৃহস্পতিবার হাওয়ার্ড কাউন্টিতে তাঁকে গ্রেপ্তার করা হয়। স্থানীয় সংবাদমাধ্যম দ্য বাল্টিমোর ব্যানারের প্রতিবেদন এবং মেরিল্যান্ডের আদালতের নথি অনুযায়ী, কাউন্টির একটি গ্র্যান্ড জুরি তাঁর বিরুদ্ধে দুটি গুরুতর চুরির অভিযোগে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করেছে। এর মধ্যে একটিতে ২৫ হাজার ডলার পর্যন্ত এবং অন্যটিতে ১০ হাজার ডলার পর্যন্ত অর্থ চুরির অভিযোগ রয়েছে। আদালতের নির্দেশে তাঁকে জামিন ছাড়াই আটক রাখা হয়েছে। আগামী ২ ডিসেম্বর হাওয়ার্ড কাউন্টি সার্কিট কোর্টে তাঁর প্রথম শুনানি হওয়ার কথা রয়েছে। আদালতের নথি ও স্বামীর অভিযোগ অনুযায়ী, ২০১৪ সালে নিজের অসুস্থতার কথা জানিয়ে একটি ব্লগ চালু করেছিলেন লেক্সি। সেখানে তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই এবং চিকিৎসার অভিজ্ঞতা তুলে ধরতেন। দাবি করতেন, তিনি বিরল ধরনের রক্তের ক্যানসারে আক্রান্ত এবং যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউটস অব হেলথের (এনআইএইচ) একটি বিশেষ চিকিৎসা গবেষণায় অংশ নিচ্ছেন। চিকিৎসার ব্যয় ও গবেষণায় অংশগ্রহণের খরচ মেটানোর কথা বলে বিভিন্ন সময়ে অনলাইনে তহবিল সংগ্রহ করা হয়। স্বামীর আদালতে করা আবেদনে এসব উদ্যোগের মাধ্যমে দুই লাখ ডলারের বেশি অর্থ সংগ্রহের অভিযোগ আনা হয়েছে।. ২০১৭ সালে লেক্সির সঙ্গে পরিচয় হয় গেভিন হ্যানানের। ২০১৯ সালে তাঁদের বিয়ে হয়। হ্যানানের দাবি, স্ত্রীকে ক্যানসারে আক্রান্ত মনে করে তিনি নিজের জীবনযাত্রায় বড় পরিবর্তন আনেন। এমনকি স্ত্রীর চিকিৎসা ও শারীরিক অবস্থার কথা বিবেচনা করে সন্তান নেওয়ার পরিকল্পনাও পিছিয়ে দেন। কোভিড মহামারির সময় স্ত্রীকে সংক্রমণের ঝুঁকি থেকে দূরে রাখতে তিনি তাঁদের বাসা ছেড়ে আলাদা থাকতেন বলেও আদালতে করা আবেদনে উল্লেখ করেছেন। তাঁর অভিযোগ, চিকিৎসার জন্য লেক্সি মাসে একাধিকবার কয়েক দিন করে বাড়ির বাইরে থাকতেন। বিষয়টি সামনে আসে ২০২৫ সালের আগস্টে। হ্যানানের দাবি, ওই সময় এক অনুসন্ধানী সাংবাদিক তাঁর সঙ্গে যোগাযোগ করে স্ত্রীর ক্যানসার আক্রান্ত হওয়ার দাবি নিয়ে প্রশ্ন তোলেন। পরে তিনি চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করে জানতে পারেন, লেক্সি যেসব চিকিৎসকের কাছে চিকিৎসা নেওয়ার কথা বলেছিলেন, তাঁদের কাছে তাঁর রোগী হিসেবে থাকার কোনো নথি নেই। স্বামীর অভিযোগ, প্রকৃত ক্যানসার রোগীদের ছবি ব্যবহার করে নিজের চিকিৎসার ছবি হিসেবে উপস্থাপন এবং বিভিন্ন চিকিৎসা অনুষ্ঠানে অংশ নেওয়ার ভুয়া তথ্যও প্রচার করেছিলেন লেক্সি। গত অক্টোবরে এ অভিযোগের ভিত্তিতে বিয়ে বাতিলের আবেদন করেন হ্যানান। এদিকে, লেক্সির বোন মেঘান গোল্ডস্মিথ ও তাঁর স্বামী ড্যান গোল্ডস্মিথ গত বছরই বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানান। তাঁদের বক্তব্য, পরিবারের সদস্য, বন্ধু ও স্থানীয় মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহের বিষয়ে অসংগতি নজরে আসার পর তাঁরা তদন্তের জন্য পুলিশের কাছে যান। লেক্সিকে ঘিরে তিন বছর ধরে অনুসন্ধান করেছেন সাংবাদিক ন্যান্সি মোসকাতিয়েলো ও প্রযোজক স্কট এলড্রিজ। তাঁদের তৈরি ‘দ্য লেক্সি কন’ নামের অনুসন্ধানী পডকাস্টে অভিযোগগুলোর বিস্তারিত তুলে ধরা হয়েছে। এই দুই নির্মাতা এর আগে ক্যানসার আক্রান্তের ভান করে অর্থ সংগ্রহের অভিযোগে দণ্ডিত আমান্ডা রাইলির ঘটনা নিয়েও ‘স্ক্যামান্ডা’ নামের পডকাস্ট তৈরি করেছিলেন। লেক্সির বিরুদ্ধে অভিযোগের বিষয়ে অনুদান সংগ্রহের অনলাইন প্ল্যাটফর্ম গোফান্ডমিও তদন্ত করছে। প্রতিষ্ঠানটির এক মুখপাত্র জানিয়েছেন, তাদের প্ল্যাটফর্মের অপব্যবহার এবং দাতাদের উদারতার সুযোগ নেওয়ার বিষয়ে তাদের কোনো ছাড় নেই। তবে চলমান তদন্তের কারণে নির্দিষ্ট ঘটনা নিয়ে মন্তব্য করতে রাজি হয়নি প্রতিষ্ঠানটি। লেক্সির বোন ও ভগ্নিপতি গ্রেপ্তারের ঘটনাকে জবাবদিহি নিশ্চিতের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন। অন্যদিকে, তাঁর আইনজীবীর কাছ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। মামলার অভিযোগ এখনো আদালতে প্রমাণিত হয়নি। বিচারিক প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত আইন অনুযায়ী লেক্সি নির্দোষ বলে বিবেচিত হবেন। সূত্র: দ্য বাল্টিমোর ব্যানার, ডেইলি মেইল, মেরিল্যান্ড আদালতের নথি
নিউ ইয়র্কে অনিরাপদ ই-বাইক বিক্রির দোকান বন্ধের ক্ষমতা বাড়ছে
যুক্তরাষ্ট্রে নতুন গাড়ির গড় দাম প্রথমবারের মতো ৫০ হাজার ডলার ছাড়াল
নিউ ইয়র্কে হালাল ও কোশার খাবার সহজলভ্য করতে মেয়র মামদানির নির্বাহী আদেশ
নিজের দীর্ঘদিনের বন্ধুর বাসা থেকে ৩০ হাজার ডলার নগদ অর্থ ও গয়না চুরির অভিযোগ উঠেছে নিউ ইয়র্ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) এক কর্মকর্তার বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, বন্ধুর ছুটিতে যাওয়ার সুযোগ নিয়ে তাঁর বাসায় প্রবেশ করেন ওই কর্মকর্তা। এর আগে পুলিশ বিভাগের নিজস্ব কম্পিউটার ব্যবস্থা ব্যবহার করে বন্ধুর গাড়ির অবস্থানও শনাক্ত করেছিলেন তিনি। চুরির অভিযোগ ওঠার পর নিজের বিরুদ্ধে তদন্ত হচ্ছে কি না, সেটিও নজরদারিতে রাখার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। ব্রঙ্কসের জেলা অ্যাটর্নি ডার্সেল ডি. ক্লার্কের কার্যালয়ের তথ্য এবং আদালতের নথির বরাত দিয়ে পিক্স১১ ও নিউজ ১২ জানিয়েছে, অভিযুক্ত কর্মকর্তার নাম লুইস ট্রিউনফেল। ৩১ বছর বয়সী এই কর্মকর্তাকে গত ১৮ নভেম্বর বুধবার একাধিক অভিযোগে অভিযুক্ত করা হয়। তদন্তকারীদের দাবি, ভুক্তভোগী বন্ধু তাঁকে ছুটিতে যাওয়ার কথা জানানোর পর ট্রিউনফেল এনওয়াইপিডির লাইসেন্স প্লেট শনাক্তকরণ ব্যবস্থা ব্যবহার করে ওই ব্যক্তির গাড়ির অবস্থান খুঁজে বের করেন। এর উদ্দেশ্য ছিল, বন্ধুটি ওই এলাকায় নেই, তা নিশ্চিত হওয়া। অভিযোগ অনুযায়ী, বন্ধুটি এলাকা ছেড়ে যাওয়ার পর তাঁর বাসায় প্রবেশ করেন ট্রিউনফেল। সেখান থেকে একটি সেফ বা লকার নিয়ে যান তিনি। এতে প্রায় ৩০ হাজার ডলার নগদ অর্থ, গয়না এবং বিভিন্ন ব্যক্তিগত নথি ছিল। এর মধ্যে সামাজিক নিরাপত্তা নম্বরের কার্ড, পাসপোর্ট ও স্থায়ী বসবাসের অনুমতিপত্রও ছিল বলে নিউজ ১২ জানিয়েছে। ছুটি শেষে বাসায় ফিরে এসব জিনিসপত্র খুঁজে না পেয়ে ভুক্তভোগী তাঁর বন্ধুর সঙ্গে যোগাযোগ করেন। তদন্তকারীদের আরও অভিযোগ, চুরির ঘটনা প্রকাশ পাওয়ার পর ট্রিউনফেল নিজের পুলিশি পরিচয় ও বিভাগের কম্পিউটার ব্যবস্থা ব্যবহার করে মামলার অগ্রগতি পর্যবেক্ষণ করেন। তদন্তকারীরা তাঁকে সন্দেহ করছেন কি না, তা জানার চেষ্টা করেন তিনি। এমনকি পরে আবার ওই বাসায় গিয়ে নজরদারি ক্যামেরার ব্যবস্থায় থাকা ভিডিও ফুটেজ মুছে ফেলার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। আদালতের নথিতে এসব কর্মকাণ্ডের বিবরণ উঠে এসেছে। ব্রঙ্কসের জেলা অ্যাটর্নি ডার্সেল ডি. ক্লার্ক বলেন, অভিযুক্ত ব্যক্তি নিউ ইয়র্ক পুলিশ বিভাগে নিজের পদমর্যাদার অপব্যবহার করেছেন। তাঁর অভিযোগ, পুলিশ বিভাগের কম্পিউটার ব্যবস্থা ব্যবহার করে দীর্ঘদিনের বন্ধুর বাসায় চুরি করার পাশাপাশি পরবর্তী সময়ে তদন্তের গতিবিধিও পর্যবেক্ষণ করেছেন ট্রিউনফেল। ক্লার্ক বলেন, জনসাধারণের আস্থার এমন লঙ্ঘন গ্রহণযোগ্য নয় এবং এ জন্য অভিযুক্তকে জবাবদিহি করতে হবে। ট্রিউনফেলের বিরুদ্ধে বাসায় অবৈধভাবে প্রবেশ, বড় অঙ্কের অর্থ ও সম্পদ চুরি, কম্পিউটার ব্যবস্থায় অনধিকার প্রবেশের ১১টি অভিযোগ এবং সরকারি দায়িত্ব পালনে অসদাচরণের পাঁচটি অভিযোগ আনা হয়েছে। এর আগে সেপ্টেম্বরে নিউ ইয়র্ক পুলিশ বিভাগ জানিয়েছিল, তদন্ত চলাকালে তাঁকে বেতন ছাড়া সাময়িক বরখাস্ত করা হয়েছে। আগামী ১৩ জানুয়ারি ২০২৭ তাঁকে আবার আদালতে হাজির হতে হবে। তবে অভিযোগগুলো এখনো আদালতে প্রমাণিত হয়নি। আইন অনুযায়ী, দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত তিনি নির্দোষ বলে বিবেচিত হবেন। সূত্র: পিক্স১১, নিউজ ১২
যুক্তরাষ্ট্রের সব হাইস্কুলের সেরা শিক্ষার্থীদের বিনা মূল্যে জুতা উপহার দেবে নাইকি
ফ্লোরিডায় শুষ্ক মৌসুমেও ভয়াবহ বন্যা, ঝুঁকিতে ঘরবাড়ি ও সম্পদ
মিনেসোটার নবনির্বাচিত আইনপ্রণেতার স্ত্রীর বিরুদ্ধে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের অভিযোগ, দাবি আইসিইর
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের একটি পাবলিক স্কুল ডিস্ট্রিক্ট থ্যাংকসগিভিং ছুটি পর্যন্ত সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, শত শত কর্মীর বিরুদ্ধে শিশু নির্যাতন বা অবহেলার কোনো অতীত অভিযোগ রয়েছে কি না, তা যাচাই না করার বিষয়টি ধরা পড়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। শার্লটসভিল সদর দপ্তরভুক্ত ‘অ্যালবেমার্ল কাউন্টি পাবলিক স্কুলস’ (Albemarle County Public Schools) ২৯টি স্কুল ও বিশেষায়িত কেন্দ্র পরিচালনা করে; এই ডিস্ট্রিক্টে ১৪ হাজারের বেশি শিক্ষার্থী এবং ২ হাজার ৮০০-এর বেশি কর্মী রয়েছেন। শিক্ষার্থীদের নিরাপত্তা ঝুঁকিতে না ফেলতে বৃহস্পতিবার থেকে থ্যাংকসগিভিং ছুটি পর্যন্ত সব স্কুল বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয় বুধবার। ভারপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট চন্দ্র হেইস বুধবার এক বিবৃতিতে জানান, নতুন কর্মী নিয়োগের প্রক্রিয়া পর্যালোচনা করতে গিয়ে দেখা যায়, নিয়োগের ক্ষেত্রে ফৌজদারি পটভূমি যাচাই করা হলেও ভার্জিনিয়া ডিপার্টমেন্ট অব সোশ্যাল সার্ভিসেস পরিচালিত ‘চাইল্ড প্রোটেক্টিভ সার্ভিসেস সেন্ট্রাল রেজিস্ট্রি’তে (শিশু সুরক্ষা সেবার কেন্দ্রীয় তালিকা) তাদের নাম যাচাই করা হয়নি। তিনি বলেন, “নির্দিষ্টভাবে বলতে গেলে, গত তিন বছরে এই ডিস্ট্রিক্টে ৫০০-এর বেশি মানুষকে নিয়োগ দেওয়া হয়েছে, যাঁরা ফৌজদারি পটভূমি যাচাইয়ে উত্তীর্ণ হলেও সোশ্যাল সার্ভিসেস রেজিস্ট্রি পর্যালোচনার জন্য তাঁদের তথ্য কখনোই জমা দেওয়া হয়নি। আমরা বিষয়টি তদন্ত করেছি এবং দ্রুত পদক্ষেপ নিয়েছি।” হেইসের ভাষ্য অনুযায়ী, চাইল্ড প্রোটেক্টিভ সার্ভিসে তথ্য পাঠানোর দায়িত্বে থাকা কর্মীরা নির্ধারিত নিয়ম ধারাবাহিকভাবে অনুসরণ করেননি। প্রভাবিত কর্মীরা ডিস্ট্রিক্টের বিভিন্ন স্কুল ও বিভাগে কর্মরত রয়েছেন। হেইস বলেন, “এই সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত সব স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত আমি নিয়েছি।” তিনি জানান, বিষয়টি ভার্জিনিয়া ডিপার্টমেন্ট অব এডুকেশনকে অবহিত করা হয়েছে এবং তারা একমত হয়েছে যে, যেসব কর্মী সরাসরি শিশুদের সংস্পর্শে আসেন, শিক্ষার্থীদের কাছে ফেরার আগে তাঁদের সোশ্যাল সার্ভিসেস যাচাই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। দ্রুত স্কুল খোলার লক্ষ্যে ওই কর্মীদের অগ্রাধিকার দিয়ে যাচাইয়ের কাজ করছে ডিপার্টমেন্ট অব সোশ্যাল সার্ভিসেস। কোনো কর্মীর বিরুদ্ধে শিশু নির্যাতন বা অবহেলার প্রমাণিত অভিযোগ পাওয়া গেলে শিক্ষার্থীদের সুরক্ষায় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। তবে যেসব কর্মীর তথ্য সোশ্যাল সার্ভিসেসে পাঠানো হয়নি, তাঁদের বিরুদ্ধে নির্যাতন, অবহেলা বা তথ্য গোপনের অভিযোগে চলমান কোনো তদন্ত বা ফৌজদারি অভিযোগ আছে কি না, তা ডিস্ট্রিক্ট খতিয়ে দেখেছে এবং এমন কাউকে পাওয়া যায়নি বলে জানান হেইস। অঙ্গরাজ্যের সুপারিনটেনডেন্ট অব পাবলিক ইনস্ট্রাকশন জেনা কনওয়ে জানান, সোমবার ডিস্ট্রিক্ট কর্তৃপক্ষ বিষয়টি শিক্ষা দপ্তরকে অবহিত করে। নিজেরাই বিষয়টি সামনে আনার প্রশংসা করলেও তিনি বলেন, পূর্ণাঙ্গ পটভূমি যাচাই নিশ্চিত করা ভার্জিনিয়ার আইন অনুযায়ী বাধ্যতামূলক এবং ১৪ হাজারের বেশি শিক্ষার্থীর প্রতি স্কুল বিভাগের নৈতিক দায়িত্ব। স্কুল সাময়িক বন্ধের সিদ্ধান্তকে শিক্ষা দপ্তর সমর্থন জানায় এবং এই কাঠামোগত ব্যর্থতার কারণ অনুসন্ধানে পূর্ণাঙ্গ ও স্বাধীন তদন্তের মাধ্যমে ডিস্ট্রিক্টকে জবাবদিহির আওতায় আনা হবে বলে জানান কনওয়ে। এদিকে, গভর্নর অ্যাবিগেইল স্প্যানবার্গার বুধবার মন্তব্য করেন যে, ডিস্ট্রিক্টের পূর্ববর্তী নেতৃত্ব “তাঁদের সেবার আওতাধীন শিশু ও পরিবারগুলোর সঙ্গে ব্যর্থতার পরিচয় দিয়েছে।” আইন মেনে বাধ্যতামূলক পটভূমি যাচাই না করা এবং কমনওয়েলথের আস্থা রক্ষায় ব্যর্থ হওয়ার কথা উল্লেখ করে তিনি জানান, কনওয়ে ও অঙ্গরাজ্যের শিক্ষাসচিব অন্তর্বর্তী নেতৃত্বকে পরিস্থিতি সংশোধনে সহায়তা করছেন, যার মধ্যে একজন বহিরাগত তদন্তকারী নিয়োগও রয়েছে। ভার্জিনিয়ার প্রতিটি শিশুর শিক্ষা ও নিরাপত্তায় তাঁর প্রশাসন প্রতিশ্রুতিবদ্ধ এবং এই ব্যর্থতা শুধরে জবাবদিহিতা নিশ্চিত করতে সম্ভাব্য সব পদক্ষেপ নেওয়া হবে বলে জানান গভর্নর। আগামী ৩০ নভেম্বর স্কুলগুলো পুনরায় খোলার কথা রয়েছে।
হুয়াংয়ের পদত্যাগের দুই মাস আগে এনভিডিয়ার শেয়ারে পাঁচ দফা লেনদেন ট্রাম্পের
আইসিই এজেন্টদের মাস্ক নিষিদ্ধ ও পরিচয় প্রকাশের আইন বাতিলের পথে, স্থায়ী নিষেধাজ্ঞা আদালতের

