সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আমেরিকা

মার্কিন বিমানবাহিনীর গুরুত্বপূর্ণ প্রযুক্তি প্ল্যাটফর্মে সাইবার হা মলা, তদন্তে সাইবার কমান্ড

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: নভেম্বর ২৭, ২০২৬ ১৭:৩৯
মার্কিন বিমানবাহিনীর গুরুত্বপূর্ণ প্রযুক্তি প্ল্যাটফর্মে সাইবার হা মলা, তদন্তে সাইবার কমান্ড
মার্কিন বিমানবাহিনীর গুরুত্বপূর্ণ প্রযুক্তি প্ল্যাটফর্মে সাইবার হা মলা, তদন্তে সাইবার কমান্ড

যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর (ইউএস এয়ার ফোর্স) অন্যতম গুরুত্বপূর্ণ ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্ম ‘ক্লাউড ওয়ান’-এ হ্যাকারদের অনুপ্রবেশের ঘটনা সামনে এসেছে। সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ তথ্য, কর্মীদের ব্যক্তিগত রেকর্ড, বেতন, রসদ সরবরাহ ও বিমান রক্ষণাবেক্ষণসংক্রান্ত কার্যক্রম পরিচালনায় ব্যবহৃত এই প্ল্যাটফর্মে অনুপ্রবেশের বিষয়টি শনাক্ত হওয়ার পর বেশ কিছু কার্যক্রম স্থগিত করা হয়েছে। পরিস্থিতির ক্ষয়ক্ষতি নিরূপণে যুক্ত করা হয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক সাইবার নিরাপত্তা সংস্থা সাইবার কমান্ডকে। ২৭ নভেম্বর রয়টার্সের এক বিশেষ প্রতিবেদনে সংশ্লিষ্ট তিনটি সূত্রের বরাতে এসব তথ্য জানানো হয়েছে।

 

প্রতিবেদন অনুযায়ী, প্রায় এক মাস আগে ক্লাউড ওয়ান প্ল্যাটফর্মের উন্নয়ন ও হালনাগাদ কার্যক্রম চলার সময় অনুপ্রবেশের বিষয়টি শনাক্ত হয়। তবে হ্যাকাররা কারা, তারা ঠিক কতটা গভীরে প্রবেশ করতে পেরেছে এবং কোনো তথ্য চুরি হয়েছে কি না, তা এখনো নিশ্চিত করতে পারেনি রয়টার্স। যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীও নির্দিষ্ট কোনো নেটওয়ার্কের নিরাপত্তা পরিস্থিতি বা দুর্বলতা নিয়ে সরাসরি মন্তব্য করেনি। সংস্থাটি জানিয়েছে, বিমানবাহিনীর তথ্য, প্রযুক্তি অবকাঠামো এবং সামরিক সক্ষমতা সুরক্ষায় তারা নিয়মিত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।

 

২০১৭ সালে চালু হওয়া ক্লাউড ওয়ান যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর অন্যতম বৃহৎ প্রযুক্তি অবকাঠামো। মাইক্রোসফট, অ্যামাজন, ওরাকল এবং অ্যালফাবেটের ক্লাউড প্রযুক্তির সমন্বয়ে পরিচালিত এই প্ল্যাটফর্মে সামরিক বাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশন যুক্ত রয়েছে। এর মাধ্যমে কর্মীদের ব্যক্তিগত তথ্য, বেতন, সরবরাহব্যবস্থা এবং বিমান রক্ষণাবেক্ষণের মতো কার্যক্রম পরিচালিত হয়। পাশাপাশি উত্তর আমেরিকার আকাশ প্রতিরক্ষাব্যবস্থার রাডার ও অন্যান্য তথ্য সমন্বয়ের জন্য ব্যবহৃত ক্লাউডভিত্তিক কমান্ড অ্যান্ড কন্ট্রোল ব্যবস্থাও এর সঙ্গে যুক্ত। বিশ্বের দুই শতাধিক মার্কিন বিমানবাহিনীর স্থানে বোমা ও ক্ষেপণাস্ত্রের মজুত পর্যবেক্ষণের ব্যবস্থাও এই প্রযুক্তি অবকাঠামোর আওতায় রয়েছে।

 

রয়টার্সের সূত্রগুলোর দাবি, হ্যাকাররা একটি সফটওয়্যার দুর্বলতার সুযোগ নিয়ে প্ল্যাটফর্মটির নিয়ন্ত্রণব্যবস্থায় প্রবেশ করে থাকতে পারে। এই নিয়ন্ত্রণব্যবস্থাকে পুরো প্রযুক্তি অবকাঠামোর কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে তুলনা করা হয়েছে। এতে প্রবেশাধিকার পেলে তাত্ত্বিকভাবে সামরিক বিমানের কার্যক্রমের অবস্থা কিংবা যন্ত্রাংশের চলাচলসংক্রান্ত তথ্য পর্যবেক্ষণের সুযোগ তৈরি হতে পারে। তবে হ্যাকাররা বাস্তবে এসব তথ্য দেখতে পেরেছে বা সামরিক কার্যক্রমে হস্তক্ষেপ করেছে, এমন কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি। ঠিক কোন সফটওয়্যার দুর্বলতা কাজে লাগিয়ে এই অনুপ্রবেশ ঘটানো হয়েছে, সেটিও শনাক্ত করতে পারেনি রয়টার্স।

 

অনুপ্রবেশের ঘটনা শনাক্ত হওয়ার পর ক্লাউড ওয়ানের বেশ কিছু কার্যক্রমে পরিবর্তন আনা হয়েছে। নতুন করে বিভিন্ন প্রশাসনিক অ্যাপ্লিকেশন এই প্ল্যাটফর্মে স্থানান্তরের পরিকল্পনা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। আগে থেকেই চালু থাকা অ্যাপ্লিকেশনগুলোর হালনাগাদ কার্যক্রমও বন্ধ রাখা হয়েছে। ফলে নতুন সফটওয়্যার নিরাপত্তা ত্রুটি সংশোধন এবং প্রয়োজনীয় পরিবর্তন আনার ক্ষেত্রে বিমানবাহিনীর কর্মীদের সীমাবদ্ধতার মুখে পড়তে হচ্ছে। এ ছাড়া কিছু ব্যবহারকারীর প্রশাসনিক প্রবেশাধিকারও প্রত্যাহার করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

 

এদিকে সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্রের একাধিক সরকারি ও নিরাপত্তাসংশ্লিষ্ট প্রতিষ্ঠানে সাইবার অনুপ্রবেশের খবর সামনে এসেছে। এর মধ্যে রয়েছে এফবিআইয়ের ন্যাশনাল ক্রাইম ইনফরমেশন সেন্টারের তথ্যভান্ডারে সম্ভাব্য হ্যাকিং, পেন্টাগনের তথ্যব্যবস্থায় আগের একটি অনুপ্রবেশ, হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের কর্মীদের তথ্য ফাঁস, একাধিক গোয়েন্দা সংস্থার তথ্যব্যবস্থায় নিরাপত্তা লঙ্ঘন এবং ট্রেজারি বিভাগের সিস্টেমে সাইবার হামলার ঘটনা। রয়টার্সের প্রতিবেদনে সাম্প্রতিক সময়ে প্রকাশিত অন্তত ছয়টি পৃথক সাইবার নিরাপত্তা ঘটনার কথা উল্লেখ করা হয়েছে।

 

ধারাবাহিক এসব ঘটনার পর যুক্তরাষ্ট্রের সামরিক ও সরকারি তথ্য অবকাঠামোর নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে আকাশ প্রতিরক্ষা, সামরিক যোগাযোগ, অস্ত্রের মজুত এবং রসদ ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ কার্যক্রমের সঙ্গে যুক্ত প্রযুক্তি প্ল্যাটফর্মের নিরাপত্তা এখন বিশেষ গুরুত্ব পাচ্ছে। তবে ক্লাউড ওয়ান থেকে কোনো সামরিক তথ্য চুরি হয়েছে কিংবা হ্যাকাররা বিমান বা অস্ত্র নিয়ন্ত্রণব্যবস্থায় প্রবেশ করে কার্যক্রম পরিচালনা করেছে, এমন কোনো তথ্য এখনো নিশ্চিত হয়নি। তদন্তের মাধ্যমে অনুপ্রবেশের প্রকৃত পরিধি ও সম্ভাব্য ক্ষয়ক্ষতির বিষয়টি স্পষ্ট হওয়ার অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

আমেরিকা

View more
গাড়ির সংঘর্ষের পর ওয়েস্ট হলিউডের গ্যাস স্টেশনে ছড়িয়ে পড়ে আগুন, ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। গ্রাফিক্স: আমেরিকা বাংলা
ক্যালিফোর্নিয়ার অভিজাত এলাকায় গ্যাস স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল তিনটি গাড়ি

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ওয়েস্ট হলিউডে একটি গ্যাস স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে একাধিক গাড়ির সংঘর্ষের পর জ্বালানি পাম্পে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পাম্পের পাশে থাকা তিনটি গাড়িতে। আগুনের সঙ্গে বিস্ফোরণের ঘটনাও ঘটে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম। আকাশে ছড়িয়ে পড়ে ঘন কালো ধোঁয়া, আতঙ্ক তৈরি হয় আশপাশের এলাকায়।   স্থানীয় সময় দুপুর ১টা ২৩ মিনিটের দিকে সান্তা মনিকা বুলেভার্ডের ৮৩৮০ নম্বর ঠিকানায় অবস্থিত ‘উইহো ফুয়েলস’ নামের গ্যাস স্টেশনে এ ঘটনা ঘটে। স্টেশনটি সান্তা মনিকা বুলেভার্ড ও অরল্যান্ডো অ্যাভিনিউয়ের সংযোগস্থলে একটি দুইতলা বাণিজ্যিক ভবনের পাশে অবস্থিত। লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ বিভাগের তথ্য অনুযায়ী, একটি গাড়ি জ্বালানি পাম্পে ধাক্কা দিলে আগুনের সূত্রপাত হয়। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে ঘটনাটিকে একাধিক গাড়ির সংঘর্ষের ফল হিসেবে বর্ণনা করা হয়েছে।   আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় লস অ্যাঞ্জেলেস কাউন্টি ও বেভারলি হিলসের দমকল বাহিনী। বেশ কিছু সময় চেষ্টা চালিয়ে তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ঘটনাস্থলের ভিডিও ও ছবিতে অন্তত তিনটি গাড়িকে আগুনে ক্ষতিগ্রস্ত অবস্থায় দেখা গেছে। গাড়িগুলোর কয়েকটি আগুনে প্রায় সম্পূর্ণ পুড়ে যায়। অগ্নিকাণ্ডের কারণে আশপাশের এলাকায় ধোঁয়া ছড়িয়ে পড়ে এবং জরুরি উদ্ধারকাজের সুবিধার্থে কাছাকাছি কয়েকটি সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।   ঘটনার পর জরুরি চিকিৎসাসেবার জন্য ঘটনাস্থলে তিনটি অ্যাম্বুলেন্স পাঠানো হয়। স্পেকট্রাম নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, একাধিক ব্যক্তিকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। তবে ঠিক কতজন আহত হয়েছেন, তাঁদের বয়স ও শারীরিক অবস্থা সম্পর্কে কর্তৃপক্ষ বিস্তারিত জানায়নি। তাৎক্ষণিকভাবে কেউ গুরুতর আহত হয়েছেন কি না, সেটিও নিশ্চিত হওয়া যায়নি।   ঘটনার প্রত্যক্ষদর্শীদের একজন এনবিসি লস অ্যাঞ্জেলেসকে জানান, প্রথমে কী ঘটেছে তা দেখতে তাঁরা থামলেও আগুন দ্রুত বড় হতে থাকায় নিরাপদ স্থানে সরে যেতে বাধ্য হন। তাঁর ভাষায়, ঘটনাটি এত দ্রুত ঘটেছিল যে আশপাশের মানুষ পরিস্থিতি বুঝে ওঠার আগেই আগুন ছড়িয়ে পড়ে।   এদিকে, কীভাবে গাড়িগুলোর সংঘর্ষ হলো এবং দুর্ঘটনার পেছনে কী কারণ ছিল, তা খতিয়ে দেখছে লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ বিভাগ। আগুনের সূত্রপাত, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আহত ব্যক্তিদের বিষয়ে আরও তথ্যের অপেক্ষায় রয়েছে কর্তৃপক্ষ। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দুর্ঘটনার কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।   সূত্র: এনবিসি লস অ্যাঞ্জেলেস, এবিসি৭, স্পেকট্রাম নিউজ। 872 আইজেট

প্রকাশ: নভেম্বর ২৭, ২০২৬ ২০:১৬
মাত্র ২৮ দিনেই ৫৭ লাখ ফলোয়ার, ইনস্টাগ্রামে রেকর্ড গড়লেন আবদুল এল-সৈয়দ

মাত্র ২৮ দিনেই ৫৭ লাখ ফলোয়ার, ইনস্টাগ্রামে রেকর্ড গড়লেন আবদুল এল-সৈয়দ

আটলান্টায় ১৮–২০ ডিসেম্বর আইসিএনএ এর ৩১তম সম্মেলন, আগাম নিবন্ধনে ৩৫ শতাংশ পর্যন্ত ছাড়

আটলান্টায় ১৮–২০ ডিসেম্বর আইসিএনএ এর ৩১তম সম্মেলন, আগাম নিবন্ধনে ৩৫ শতাংশ পর্যন্ত ছাড়

সামনের চালকদের পুলিশ সম্পর্কে সতর্ক করতে হেডলাইট জ্বালিয়ে গ্রেপ্তার নারী

সামনের চালকদের পুলিশ সম্পর্কে সতর্ক করতে হেডলাইট জ্বালিয়ে গ্রেপ্তার নারী

রাতের আঁধারে সড়কে ছড়ানো হচ্ছে ধারালো ধাতব ফাঁদ, বিপাকে যুক্তরাষ্ট্রের ওহাইওর চালকেরা
রাতের আঁধারে সড়কে ছড়ানো হচ্ছে ধারালো ধাতব ফাঁদ, বিপাকে যুক্তরাষ্ট্রের ওহাইওর চালকেরা

যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ম্যানসফিল্ড ডিভিশন অব পুলিশ জানিয়েছে, সড়কের ওপর ইচ্ছাকৃতভাবে ছড়িয়ে রাখা ধাতব বস্তুর আঘাতে একাধিক যানবাহনের টায়ার ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনা নিয়ে তারা তদন্ত চালাচ্ছে।   পুলিশ জানায়, স্ট্রব রোড ও মিডল-বেলভিল রোড এলাকায় ‘ক্যালট্রপস’ বা ‘জ্যাক রকস’ নামে পরিচিত এসব ধারালো বস্তু ছড়িয়ে দেওয়ার ধারাবাহিক ঘটনা নতুন করে সামনে এসেছে।   ক্যালট্রপস হলো চারটি ধারালো কাঁটাযুক্ত ছোট ধাতব বস্তু, যা যেভাবেই মাটিতে পড়ুক না কেন, একটি কাঁটা সব সময় ওপরের দিকে তাক করা অবস্থায় থাকে—ফলে চলাচলরত গাড়ির টায়ার সহজেই পাংচার বা ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি তৈরি হয়। তদন্তকারীদের ধারণা, গত কয়েক মাস ধরে এ ধরনের ঘটনা এলোমেলোভাবে ঘটে চলেছে এবং সাধারণত ভোরে এসব ধাতব বস্তু চোখে পড়ায় ধারণা করা হচ্ছে যে সন্ধ্যা বা রাতের দিকে রাস্তায় এগুলো ছুঁড়ে ফেলা হচ্ছে।   ম্যানসফিল্ড পুলিশ বিভাগ ওই এলাকায় সন্দেহজনক কোনো তৎপরতা দেখলে অথবা এ বিষয়ে কারও কাছে কোনো তথ্য থাকলে ৪১৯-৫২২-১২৩৪ নম্বরে যোগাযোগ করার জন্য স্থানীয় বাসিন্দাদের প্রতি অনুরোধ জানিয়েছে।

প্রকাশ: নভেম্বর ২৭, ২০২৬ ১৮:১
মার্কিন বিমানবাহিনীর গুরুত্বপূর্ণ প্রযুক্তি প্ল্যাটফর্মে সাইবার হা মলা, তদন্তে সাইবার কমান্ড

মার্কিন বিমানবাহিনীর গুরুত্বপূর্ণ প্রযুক্তি প্ল্যাটফর্মে সাইবার হা মলা, তদন্তে সাইবার কমান্ড

দ্রব্যমূল্যের চাপে ব্ল্যাক ফ্রাইডের কেনাকাটায় ভাটা, আগের মতো কিনতে পারছেন না অনেক বাংলাদেশি

দ্রব্যমূল্যের চাপে ব্ল্যাক ফ্রাইডের কেনাকাটায় ভাটা, আগের মতো কিনতে পারছেন না অনেক বাংলাদেশি

যুক্তরাষ্ট্রের নেব্রাস্কার রিপাবলিকান সিনেটর ডেব ফিশার

প্রথমে বলা হয়েছিল শান্তিপূর্ণ মৃ ত্যু, পরে জানা গেল আ ত্ম হত্যা করেছেন সিনেটর ডেব ফিশারের স্বামী

৩ লাখ বৈধ অভিবাসীর মেডিকেয়ার সুবিধা বন্ধের পথে ট্রাম্প প্রশাসন, কার্যকর ১ ফেব্রুয়ারি থেকে
৩ লাখ বৈধ অভিবাসীর মেডিকেয়ার সুবিধা বন্ধের পথে ট্রাম্প প্রশাসন, কার্যকর ১ ফেব্রুয়ারি থেকে

নতুন আইনের বিধান কার্যকর করতে যুক্তরাষ্ট্রে প্রায় ৩ লাখ বৈধ অভিবাসীর মেডিকেয়ার স্বাস্থ্যবিমা সুবিধা বাতিলের প্রক্রিয়া শুরু করেছে ট্রাম্প প্রশাসন। সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন বা এসএসএ-এর পাঠানো চিঠিতে সুবিধাভোগীদের জানানো হয়েছে, নতুন আইনের আওতায় যোগ্যতা প্রমাণ করতে না পারলে আগামী ১ ফেব্রুয়ারি, ২০২৭ থেকে তাদের মেডিকেয়ার কভারেজ বন্ধ হয়ে যেতে পারে।   ‘ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট’ বা এইচ.আর. ১-এর অধীনে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে, যার ফলে বয়স্ক, প্রতিবন্ধী এবং কিডনির শেষ পর্যায়ের রোগে আক্রান্ত অ-নাগরিকদের একটি অংশ চিকিৎসা সুবিধা হারানোর ঝুঁকিতে পড়েছেন। সংশ্লিষ্ট চিঠিতে বলা হয়েছে, রেকর্ড পর্যালোচনায় দেখা গেছে আইন পরিবর্তনের কারণে তারা আর মেডিকেয়ারের যোগ্য নাও থাকতে পারেন, তবে হটলাইনে যোগাযোগ করে বা অভিবাসন অবস্থার নথি আপলোড করে আপিল করার সুযোগ রাখা হয়েছে।   নতুন নিয়ম অনুযায়ী, আগামী ১ ফেব্রুয়ারি থেকে শরণার্থী, রাজনৈতিক আশ্রয়প্রাপ্ত ব্যক্তি, টেম্পোরারি প্রটেক্টেড স্ট্যাটাস বা টিপিএসধারী এবং কিছু মানবপাচারের শিকার ব্যক্তি মেডিকেয়ারের যোগ্যতা হারাবেন। এর পরিবর্তে যোগ্যতা সীমিত করা হয়েছে মার্কিন নাগরিক ও ন্যাশনাল, বৈধ স্থায়ী বাসিন্দা বা গ্রিন কার্ডধারী, নির্দিষ্ট কিছু কিউবান ও হাইতিয়ান নাগরিক এবং চুক্তিভিত্তিক নির্দিষ্ট কয়েকটি দেশের অভিবাসীদের মধ্যে।   দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস ও কর পরিশোধ করে আসা বহু শরণার্থী ও আশ্রয়প্রার্থী এই সুবিধা থেকে বঞ্চিত হবেন, যদিও ফেডারেল তথ্যের বরাতে বলা হয়েছে এসব গোষ্ঠীর অভিবাসীরা এই তহবিলে ৬০০ কোটি ডলারের বেশি অর্থ দিয়েছেন। এসএসএ জানিয়েছে, কংগ্রেসের প্রণীত আইন বাস্তবায়ন এবং যোগ্যদের সুবিধা নিশ্চিত করাই তাদের দায়িত্ব, আর ভুলবশত নোটিশ পেলে নির্ধারিত সময়ের মধ্যে যোগাযোগ ও ৬০ দিনের মধ্যে আপিল করার সুযোগ রয়েছে।   এদিকে অধিকারকর্মী ও নীতি বিশ্লেষকেরা এই সিদ্ধান্তের গুরুতর স্বাস্থ্যগত ও অর্থনৈতিক পরিণতির বিষয়ে সতর্ক করেছেন। জাস্টিস ইন এজিং-এর টিফানি হুয়েন-চো জানান, নতুন আইনে কোনো ব্যতিক্রম রাখা হয়নি এবং নথিপত্রের ঘাটতির কারণে যোগ্য ব্যক্তিরাও ভুল নোটিশ পেতে পারেন।   সেন্টার ফর মেডিকেয়ার অ্যাডভোকেসির মতে, ইতিহাসে প্রথমবারের মতো কর্মজীবনের ভিত্তিতে যোগ্যতা অর্জন করা বৈধ অভিবাসীদের একটি অংশের কভারেজ কেড়ে নেওয়া হচ্ছে, যার ফলে অনেকেই বিমাবিহীন হয়ে পড়তে পারেন। পাশাপাশি নীতি বিশ্লেষক বাবর খান জাভেদ আশঙ্কা প্রকাশ করেছেন, নিয়মিত চিকিৎসা ও ডায়ালিসিসের মতো সেবা বন্ধ হলে প্রবীণ ও অসুস্থ রোগীরা শেষ মুহূর্তে জরুরি বিভাগে ছুটবেন, যা স্থানীয় ও সেফটি-নেট হাসপাতালগুলোর ওপর বাড়তি আর্থিক চাপ সৃষ্টি করবে।

প্রকাশ: নভেম্বর ২৭, ২০২৬ ১৬:১১
এআইয়ের তৈরি উত্তর নয়, ৫ লাখ শিক্ষার্থীর ডিভাইসে গুগল সারসংক্ষেপ বন্ধ করল লস অ্যাঞ্জেলেসের স্কুল

এআইয়ের তৈরি উত্তর নয়, ৫ লাখ শিক্ষার্থীর ডিভাইসে গুগল সারসংক্ষেপ বন্ধ করল লস অ্যাঞ্জেলেসের স্কুল

সন্তানদের বড়দিনের উপহার নিয়ে ঝগড়া, স্ত্রীকে গুলি করে হ ত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

সন্তানদের বড়দিনের উপহার নিয়ে ঝগড়া, স্ত্রীকে গুলি করে হ ত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

৬ জানুয়ারির ক্যাপিটল হামলায় ট্রাম্পের ক্ষমা পাওয়া দেড় হাজার আসামিকে নিয়ে ফের তৎপর ডেমোক্র্যাটরা

৬ জানুয়ারির ক্যাপিটল হামলায় ট্রাম্পের ক্ষমা পাওয়া দেড় হাজার আসামিকে নিয়ে ফের তৎপর ডেমোক্র্যাটরা

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...