সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আমেরিকা

সেমি-অটোমেটিক রাইফেল নিষিদ্ধের মামলায় মার্কিন সুপ্রিম কোর্টের ঐতিহাসিক শুনানি

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: নভেম্বর ২৮, ২০২৬ ১০:২০
এআর-১৫সহ সেমি-অটোমেটিক রাইফেল নিষিদ্ধ করার এখতিয়ার নিয়ে বড় আইনি লড়াইয়ে মার্কিন সুপ্রিম কোর্ট। ছবি: সংগৃহীত
এআর-১৫সহ সেমি-অটোমেটিক রাইফেল নিষিদ্ধ করার এখতিয়ার নিয়ে বড় আইনি লড়াইয়ে মার্কিন সুপ্রিম কোর্ট। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সংবিধানের দ্বিতীয় সংশোধনীর আওতায় এআর-১৫ (AR-15) এবং অনুরূপ সেমি-অটোমেটিক রাইফেল নিষিদ্ধ করার এখতিয়ার অঙ্গরাজ্য ও স্থানীয় প্রশাসনের আছে কি না—তা নির্ধারণে এক বড় ধরনের আইনি লড়াইয়ের মুখে দাঁড়িয়েছে মার্কিন সুপ্রিম কোর্ট। কানেকটিকাট অঙ্গরাজ্য এবং শিকাগো সংলগ্ন কুক কাউন্টির অস্ত্র নিষেধাজ্ঞা সংক্রান্ত মামলাগুলো সামনে রেখে শীর্ষ আদালত এই বিতর্কিত বিষয়ে অবস্থান নিতে যাচ্ছে।

 

আগামী ২ ডিসেম্বর এ বিষয়ে মৌখিক শুনানি হওয়ার কথা রয়েছে। ২০২২ সালে দেওয়া সুপ্রিম কোর্টের এক যুগান্তকারী রায়ে অস্ত্র নিয়ন্ত্রণ আইনকে দেশের ঐতিহাসিক প্রেক্ষাপটের সঙ্গে সংগতিপূর্ণ হওয়ার শর্ত জুড়ে দেওয়ার পর থেকেই দেশজুড়ে বিভিন্ন অস্ত্র আইনের বৈধতা চ্যালেঞ্জ করে একের পর এক মামলা হতে থাকে। এবারের এআর-১৫ মামলাটি সেই ধারাবাহিকতায় আরেকটি মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

 

মামলার মূল আইনি প্রশ্নটি আবর্তিত হচ্ছে—দেশজুড়ে বিপুল সংখ্যক মানুষের হাতে এ ধরনের রাইফেল থাকায় সেগুলোর ওপর সর্বাত্মক নিষেধাজ্ঞা আরোপ করা যায় কি না। অস্ত্রের অধিকার সমর্থক ও আবেদনকারীদের যুক্তি, আইন মেনে চলা নাগরিকদের কাছে আনুমানিক ৪ কোটি এআর-১৫ ঘরানার রাইফেল রয়েছে, যা ‘সাধারণ ব্যবহারের’ আওতায় পড়ে। তাদের মতে, অতীতের নজির অনুযায়ী সাধারণভাবে ব্যবহৃত বৈধ অস্ত্রের ওপর এমন নিষেধাজ্ঞা সংবিধানের দ্বিতীয় সংশোধনীর পরিপন্থী।

 

অন্যদিকে, কুক কাউন্টি ও কানেকটিকাটসহ অস্ত্র নিয়ন্ত্রণের পক্ষের আইনজীবী এবং কৌঁসুলিরা বলছেন, এসব সেমি-অটোমেটিক রাইফেল মূলত যুদ্ধক্ষেত্রে ব্যবহারের উপযোগী করে তৈরি এবং অল্প সময়ে ব্যাপক প্রাণহানি ঘটানোর সক্ষমতা রাখে। কুক কাউন্টির স্টেটস অ্যাটর্নি আইলিন ও’নিল বার্ক এক বিবৃতিতে বলেছেন, জননিরাপত্তার স্বার্থেই এ ধরনের মারণাস্ত্র সাধারণ মানুষের নাগালের বাইরে থাকা উচিত, কারণ এগুলো আইনশৃঙ্খলা বাহিনীর জন্যও অত্যন্ত বিপজ্জনক।

 

এআর-১৫ নিষেধাজ্ঞা নিয়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ফেডারেল আপিল আদালতে ইতিমধ্যে ভিন্ন ভিন্ন রায় এসেছে। কানেকটিকাটের নিষেধাজ্ঞার বিরুদ্ধে করা চ্যালেঞ্জে দ্বিতীয় সার্কিট আদালত অঙ্গরাজ্যের পক্ষে অবস্থান নিলেও, চলতি বছরের জুলাই মাসে তৃতীয় সার্কিট আদালত নিউ জার্সির বিধিনিষেধের বিপক্ষে রায় দেয়। ফলে সারাদেশে আইনের প্রয়োগ ও ব্যাখ্যা নিয়ে যে অস্পষ্টতা তৈরি হয়েছে, সুপ্রিম কোর্টের আসন্ন শুনানি ও রায় তা অনেকটাই স্পষ্ট করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

 

সূত্র: সিএনএন

 

873 ডিএন


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

আমেরিকা

View more
এআর-১৫সহ সেমি-অটোমেটিক রাইফেল নিষিদ্ধ করার এখতিয়ার নিয়ে বড় আইনি লড়াইয়ে মার্কিন সুপ্রিম কোর্ট। ছবি: সংগৃহীত
সেমি-অটোমেটিক রাইফেল নিষিদ্ধের মামলায় মার্কিন সুপ্রিম কোর্টের ঐতিহাসিক শুনানি

যুক্তরাষ্ট্রের সংবিধানের দ্বিতীয় সংশোধনীর আওতায় এআর-১৫ (AR-15) এবং অনুরূপ সেমি-অটোমেটিক রাইফেল নিষিদ্ধ করার এখতিয়ার অঙ্গরাজ্য ও স্থানীয় প্রশাসনের আছে কি না—তা নির্ধারণে এক বড় ধরনের আইনি লড়াইয়ের মুখে দাঁড়িয়েছে মার্কিন সুপ্রিম কোর্ট। কানেকটিকাট অঙ্গরাজ্য এবং শিকাগো সংলগ্ন কুক কাউন্টির অস্ত্র নিষেধাজ্ঞা সংক্রান্ত মামলাগুলো সামনে রেখে শীর্ষ আদালত এই বিতর্কিত বিষয়ে অবস্থান নিতে যাচ্ছে।   আগামী ২ ডিসেম্বর এ বিষয়ে মৌখিক শুনানি হওয়ার কথা রয়েছে। ২০২২ সালে দেওয়া সুপ্রিম কোর্টের এক যুগান্তকারী রায়ে অস্ত্র নিয়ন্ত্রণ আইনকে দেশের ঐতিহাসিক প্রেক্ষাপটের সঙ্গে সংগতিপূর্ণ হওয়ার শর্ত জুড়ে দেওয়ার পর থেকেই দেশজুড়ে বিভিন্ন অস্ত্র আইনের বৈধতা চ্যালেঞ্জ করে একের পর এক মামলা হতে থাকে। এবারের এআর-১৫ মামলাটি সেই ধারাবাহিকতায় আরেকটি মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।   মামলার মূল আইনি প্রশ্নটি আবর্তিত হচ্ছে—দেশজুড়ে বিপুল সংখ্যক মানুষের হাতে এ ধরনের রাইফেল থাকায় সেগুলোর ওপর সর্বাত্মক নিষেধাজ্ঞা আরোপ করা যায় কি না। অস্ত্রের অধিকার সমর্থক ও আবেদনকারীদের যুক্তি, আইন মেনে চলা নাগরিকদের কাছে আনুমানিক ৪ কোটি এআর-১৫ ঘরানার রাইফেল রয়েছে, যা ‘সাধারণ ব্যবহারের’ আওতায় পড়ে। তাদের মতে, অতীতের নজির অনুযায়ী সাধারণভাবে ব্যবহৃত বৈধ অস্ত্রের ওপর এমন নিষেধাজ্ঞা সংবিধানের দ্বিতীয় সংশোধনীর পরিপন্থী।   অন্যদিকে, কুক কাউন্টি ও কানেকটিকাটসহ অস্ত্র নিয়ন্ত্রণের পক্ষের আইনজীবী এবং কৌঁসুলিরা বলছেন, এসব সেমি-অটোমেটিক রাইফেল মূলত যুদ্ধক্ষেত্রে ব্যবহারের উপযোগী করে তৈরি এবং অল্প সময়ে ব্যাপক প্রাণহানি ঘটানোর সক্ষমতা রাখে। কুক কাউন্টির স্টেটস অ্যাটর্নি আইলিন ও’নিল বার্ক এক বিবৃতিতে বলেছেন, জননিরাপত্তার স্বার্থেই এ ধরনের মারণাস্ত্র সাধারণ মানুষের নাগালের বাইরে থাকা উচিত, কারণ এগুলো আইনশৃঙ্খলা বাহিনীর জন্যও অত্যন্ত বিপজ্জনক।   এআর-১৫ নিষেধাজ্ঞা নিয়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ফেডারেল আপিল আদালতে ইতিমধ্যে ভিন্ন ভিন্ন রায় এসেছে। কানেকটিকাটের নিষেধাজ্ঞার বিরুদ্ধে করা চ্যালেঞ্জে দ্বিতীয় সার্কিট আদালত অঙ্গরাজ্যের পক্ষে অবস্থান নিলেও, চলতি বছরের জুলাই মাসে তৃতীয় সার্কিট আদালত নিউ জার্সির বিধিনিষেধের বিপক্ষে রায় দেয়। ফলে সারাদেশে আইনের প্রয়োগ ও ব্যাখ্যা নিয়ে যে অস্পষ্টতা তৈরি হয়েছে, সুপ্রিম কোর্টের আসন্ন শুনানি ও রায় তা অনেকটাই স্পষ্ট করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।   সূত্র: সিএনএন   873 ডিএন

প্রকাশ: নভেম্বর ২৮, ২০২৬ ১০:২০
বাংলাদেশিদের পারিবারিক গ্রিন কার্ডে কী পরিবর্তন আসছে?

ডিসেম্বরের ভিসা বুলেটিন প্রকাশ, বাংলাদেশিদের পারিবারিক গ্রিন কার্ডে কী পরিবর্তন আসছে?

যুক্তরাজ্যের আরএএফ লেকেনহিথ বিমানঘাঁটির কাছে অশনাক্ত ড্রোন প্রতিহত; ইরানের সম্পৃক্ততা নিয়ে সন্দেহ। ছবি: সংগৃহীত

ব্রিটেনের বিমানঘাঁটিতে একাধিক ড্রোন প্রতিহত করেছে মার্কিন বাহিনী, নেপথ্যে কি ইরান?

গ্রিন কার্ড পেতে কঠোর নিয়মের প্রস্তাব

গ্রিন কার্ড পেতে কঠোর নিয়মের প্রস্তাব, বিপাকে পড়তে পারেন বাংলাদেশি প্রবাসীরা

ব্ল্যাক ফ্রাইডেতে নিজের ২ হাজার ডলারের পুরস্কার অসহায় পরিবারকে দিয়ে মানবিকতার নজির গড়লেন এক মার্কিন নাগরিক
ব্ল্যাক ফ্রাইডেতে নিজের ২ হাজার ডলারের পুরস্কার অসহায় পরিবারকে দিয়ে মানবিকতার নজির গড়লেন এক মার্কিন নাগরিক

ব্ল্যাক ফ্রাইডেতে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় একটি দোকানের প্রতিযোগিতায় ২ হাজার ডলারের গৃহস্থালি পণ্য জেতার পর তা নিজের কাছে না রেখে সাত সদস্যের একটি অসচ্ছল পরিবারকে উপহার দিয়েছেন এক ব্যক্তি। পরিবারের ওয়াশিং মেশিন ও কাপড় শুকানোর যন্ত্র নষ্ট হয়ে যাওয়ার কথা জানতে পেরে নিজের বড় পুরস্কারটি তাঁদের হাতে তুলে দেন তিনি। তাঁর এই মানবিক উদ্যোগে আবেগাপ্লুত হয়ে পড়েন দোকানের কর্মী ও উপস্থিত ক্রেতারা।   ঘটনাটি ঘটেছে অ্যারিজোনার পিওরিয়া শহরে লোওয়েজ (Lowe’s) নামের একটি গৃহস্থালি পণ্যের দোকানে। পুরস্কারজয়ী ব্যক্তির নাম জাস্টিন স্ট্রিবলিং। তিনি গ্লেনডেল শহরের বাসিন্দা। থ্যাংকসগিভিংয়ের রাতে দোকানের ব্ল্যাক ফ্রাইডে আয়োজনের জন্য লাইনে দাঁড়াতে তিনি রাত সাড়ে ৯টার দিকে সেখানে পৌঁছান। তাঁর সঙ্গে ছিলেন ফিনিক্সের বাসিন্দা সামান্থা কিটচেল।দোকানের প্রথম ৫০ জন ক্রেতার মধ্যে জায়গা করে নেন স্ট্রিবলিং। তাঁদের জন্য ছিল বিনা মূল্যে বিভিন্ন পণ্যের বালতি এবং চারটি বড় পুরস্কার জেতার সুযোগ। এর মধ্যে সবচেয়ে বড় পুরস্কার ছিল সর্বোচ্চ ২ হাজার ডলার মূল্যের একটি গৃহস্থালি যন্ত্রপাতি কেনার গোল্ডেন টিকিট। সেই টিকিটটিই জিতে নেন স্ট্রিবলিং।   কিন্তু পুরস্কার পাওয়ার পর তিনি জানতে পারেন, সাত সদস্যের একটি পরিবারও ওই পুরস্কারটি জেতার আশা করছিল। তাঁদের ওয়াশিং মেশিন ও কাপড় শুকানোর যন্ত্র নষ্ট হয়ে যাওয়ায় নতুন যন্ত্র কেনা জরুরি হয়ে পড়েছিল। বিষয়টি জানার পর নিজের পুরস্কারটি পরিবারটিকে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।দোকানের প্রতিনিধিদের ভাষ্য অনুযায়ী, পুরস্কার ঘোষণার পর চার বিজয়ীকে উদ্‌যাপনের জন্য একটি প্রশিক্ষণকক্ষে নেওয়া হয়। সেখানে স্ট্রিবলিং দোকানের ম্যানেজার ক্রেইগের কাছে জানতে চান, তিনি নিজের গোল্ডেন টিকিটটি ওই পরিবারের পাওয়া সিলভার টিকিটের সঙ্গে বদল করতে পারবেন কি না। ম্যানেজার তাঁর সিদ্ধান্তকে স্বাগত জানান। পরে পরিবারের বাবা-মায়ের হাতে নিজের বড় পুরস্কারের টিকিটটি তুলে দেন তিনি। এ সময় কক্ষের উপস্থিত অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।   স্ট্রিবলিং নিজের ফেসবুক পোস্টে জানান, তাঁর ২ হাজার ডলারের গৃহস্থালি যন্ত্রপাতির প্রয়োজন নেই। তাই পরিবারের প্রয়োজনের কথা ভেবে তিনি পুরস্কারটি বদলে দেন। বিনিময়ে তিনি পান ২৮ ইঞ্চির একটি ব্ল্যাকস্টোন গ্রিল, প্রায় ২৫০ ডলারের আনুষঙ্গিক সরঞ্জাম এবং লোওয়েজের পক্ষ থেকে বিনা মূল্যে একটি ড্যান-ওস মসলার কিট।নিজের সিদ্ধান্তের ব্যাখ্যায় স্ট্রিবলিং বলেন, পরিবারের সমস্যার কথা শোনার পরই তিনি বুঝতে পারেন, নিজের সৌভাগ্য অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়া উচিত। তাই তিনি সেটিই করেছেন। তাঁর এই উদ্যোগের ছবি ও ঘটনা নিয়ে করা ফেসবুক পোস্টটি দ্রুত ছড়িয়ে পড়ে। শুক্রবার বিকেল নাগাদ পোস্টটি ১৭ লাখের বেশি বার দেখা হয় এবং ১৪ হাজারের বেশি লাইক পায়।   তবে পুরস্কার পাওয়া পরিবারটির সদস্যদের নাম কিংবা তাঁরা ঠিক কোন কোন গৃহস্থালি যন্ত্রপাতি বেছে নিয়েছেন, তা এখনো প্রকাশ করা হয়নি। লোওয়েজের একজন মুখপাত্র, পিওরিয়া শাখার ম্যানেজার এবং স্ট্রিবলিংয়ের সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি প্রকাশ করেছে ফক্স ১০ ফিনিক্স।ঘটনাটি শুধু একটি পুরস্কার হস্তান্তরের ঘটনা নয়; বরং উৎসবের মৌসুমে অন্যের প্রয়োজনকে নিজের প্রাপ্তির চেয়ে বড় করে দেখার এক মানবিক দৃষ্টান্ত হয়ে উঠেছে।   সংবাদ সূত্র FOX 10 Phoenix    ৮৭৬ টিআর 

প্রকাশ: নভেম্বর ২৮, ২০২৬ ৮:২৯
তরুণ প্রজন্মকে নিজ দেশের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থা! তীব্র হচ্ছে বিতর্ক

তরুণ প্রজন্মকে নিজ দেশের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থা! তীব্র হচ্ছে বিতর্ক

মাত্র পাঁচ বছরের নাতির বুদ্ধিতে রক্ষা পেল অসুস্থ দাদির প্রাণ

মাত্র পাঁচ বছরের নাতির বুদ্ধিতে রক্ষা পেল অসুস্থ দাদির প্রাণ, ব্রুকলিনে ভয়াবহ অগ্নিকাণ্ড

ঝড়ে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য

থ্যাঙ্কসগিভিং ঝড়ে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য, চলছে পরিচ্ছন্নতা ও বিদ্যুৎ ফেরানোর কাজ

যুক্তরাষ্ট্রে আরও এক হাজারের বেশি পুলিশ অফিসার নিয়োগ, ১৫ কোটি ডলার বরাদ্দ
যুক্তরাষ্ট্রে আরও এক হাজারের বেশি পুলিশ অফিসার নিয়োগ, ১৫ কোটি ডলার বরাদ্দ

যুক্তরাষ্ট্রজুড়ে এক হাজারের বেশি পুলিশ অফিসার ও শেরিফ ডেপুটি নিয়োগের জন্য প্রায় ১৫ কোটি ডলার ফেডারেল অনুদান বরাদ্দ দিয়েছে দেশটির বিচার বিভাগ (ডিওজে)। অপরাধ দমন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বৃদ্ধি এবং জননিরাপত্তা জোরদারের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।   সোমবার (২৩ নভেম্বর) বিচার বিভাগের প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, ২০২৬ সালের ‘কপস হায়ারিং প্রোগ্রাম’-এর আওতায় দেশের ২৬৯টি আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে এই অর্থ দেওয়া হচ্ছে। নতুন পুলিশ অফিসার নিয়োগ ও পুনর্নিয়োগের পাশাপাশি তাদের প্রাথমিক বেতন এবং চাকরিসংক্রান্ত বিভিন্ন সুবিধার ব্যয় নির্বাহে এই অর্থ ব্যবহার করা হবে।   অনুদান পাওয়া সংস্থাগুলোর মধ্যে ১৫৩টি সহিংস অপরাধ দমন, ৪০টি স্কুলের নিরাপত্তা, ৩৬টি জনজীবনের নিরাপত্তা ও জীবনযাত্রার মান উন্নয়ন, ১৭টি পুলিশিং ব্যবস্থায় নতুন উদ্যোগ, ১৬টি অভ্যন্তরীণ নিরাপত্তা এবং সাতটি অবৈধ দখল ও অস্থায়ী শিবিরসংক্রান্ত আইন প্রয়োগে কাজ করবে।   এ ছাড়া স্যাংচুয়ারি সিটির নীতি বাতিলে প্রতিশ্রুতিবদ্ধ সংস্থা, হোমল্যান্ড সিকিউরিটি টাস্কফোর্সে অংশগ্রহণকারী বাহিনী এবং গ্রামীণ এলাকার আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোকে অনুদান দেওয়ার ক্ষেত্রে বাড়তি অগ্রাধিকার দেওয়া হয়েছে।   যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যানশ জানিয়েছেন, এই অর্থায়নের মাধ্যমে মাঠপর্যায়ে পুলিশ অফিসারের সংখ্যা বাড়ানো এবং নাগরিকদের নিরাপত্তা আরও জোরদার করা হবে।   বিচার বিভাগের তথ্য অনুযায়ী, এবারের কর্মসূচিতে অনুদানের জন্য ৫৫১টি আবেদন জমা পড়েছিল। এর মধ্যে প্রায় ৪৯ শতাংশ সংস্থা অর্থায়নের জন্য নির্বাচিত হয়েছে।   কমিউনিটি পুলিশিংয়ের উন্নয়নে এই কর্মসূচির আওতায় বরাদ্দ দেওয়া হলেও সংশ্লিষ্ট পদগুলোর নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদনের যোগ্যতা ও সময়সীমা নিয়ে কেন্দ্রীয়ভাবে বিস্তারিত ঘোষণা দেওয়া হয়নি।   সূত্র: livenowfox   871-এসএ

প্রকাশ: নভেম্বর ২৮, ২০২৬ ২:১৬
মার্কিন নাগরিকের স্ত্রী তবুও আইসিইর হেফাজতে, ফিনল্যান্ডের প্রেসিডেন্টের সহযোগিতা চেয়ে ভিডিও স্বামীর

মার্কিন নাগরিকের স্ত্রী তবুও আইসিইর হেফাজতে, ফিনল্যান্ডের প্রেসিডেন্টের সহযোগিতা চেয়ে ভিডিও স্বামীর

সাংবাদিকদের সঙ্গে ফুটবল খেলতে গিয়ে আহত মামদানি, পায়ে অস্ত্রোপচার শুক্রবার

সাংবাদিকদের সঙ্গে ফুটবল খেলতে গিয়ে আহত মামদানি, পায়ে অস্ত্রোপচার শুক্রবার

করোনা মহামারিকালীন সরকারি কর সহায়তা তহবিল জালিয়াতির মামলায় ফেডারেল আদালতে দোষ স্বীকার করেছেন নিউ ইয়র্কের বাবা ও ছেলে। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

কোভিডকালীন কর সুবিধা নিয়ে ৬০ কোটি ডলারের জালিয়াতি, দোষ স্বীকার নিউ ইয়র্কের বাবা-ছেলের

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...