আমেরিকা

ইরানে পাইলট উদ্ধারে যুক্তরাষ্ট্রের কমান্ডো অভিযান ব্যর্থ

ডেস্ক রিপোর্ট এপ্রিল ৩, ২০২৬ 0
ছবি: সংগৃহীত।
ছবি: সংগৃহীত।

ইরানের আকাশসীমায় ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের পাইলটকে উদ্ধারে যুক্তরাষ্ট্রের চালানো একটি বিশেষ অভিযান ব্যর্থ হয়েছে বলে দাবি করেছে ইরানি সংবাদমাধ্যম তসনিম নিউজ। শুক্রবার ইরানের পশ্চিমাঞ্চলীয় কোহগিলুয়েহ ও বোয়ের-আহমদ প্রদেশে এই উদ্ধার তৎপরতা চালানো হয় বলে জানা গেছে।


তসনিম নিউজের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার ভোরে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) দেশটির মধ্যাঞ্চলে একটি উন্নতমানের মার্কিন এফ-৩৫ (F-35) যুদ্ধবিমান ভূপাতিত করে। 


বিমানটি বিধ্বস্ত হওয়ার পর পাইলট প্যারাস্যুটের সাহায্যে ইরানের অভ্যন্তরে অবতরণ করেন। এর পরপরই ব্ল্যাক হক হেলিকপ্টার এবং সি-১৩০ হারকিউলিস বিমানের সমন্বয়ে একটি মার্কিন উদ্ধারকারী দল ওই এলাকায় তল্লাশি শুরু করে। তবে ইরানি বাহিনীর তৎপরতার মুখে তাদের সে চেষ্টা ব্যর্থ হয়।


আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, তাদের নতুন এবং উন্নত প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে লেকেনহিথ স্কোয়াড্রনের এই অনুপ্রবেশকারী যুদ্ধবিমানটিকে পুরোপুরি ধ্বংস করা হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, বিমানটি ধ্বংস হওয়ার পর পাইলট বর্তমানে ইরানের নিয়ন্ত্রণে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।


প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, পাইলট উদ্ধারে ব্যর্থ হওয়াকে বড় ধরনের আন্তর্জাতিক ভাবমূর্তি সংকট হিসেবে দেখছে ওয়াশিংটন। তসনিম নিউজের দাবি, এই পরাজয় ঢাকতে পরবর্তী কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র অন্য কোনো ব্যক্তিকে ‘উদ্ধারকৃত পাইলট’ হিসেবে প্রচার করার সম্ভাবনা রয়েছে।


উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনি এবং বেশ কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তার ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর থেকে মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এর পাল্টা জবাব হিসেবে ইরানও মার্কিন ও ইসরায়েলি ঘাঁটি লক্ষ্য করে দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে।


পাইলটের বর্তমান অবস্থান বা উদ্ধারে ব্যর্থতার বিষয়ে পেন্টাগনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। তবে এই ঘটনা ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সংঘাতকে নতুন মাত্রা দিতে পারে বলে আশঙ্কা করছেন সামরিক বিশ্লেষকরা।

জনপ্রিয় সংবাদ
ইরানের আকাশে ১৬টি চীনা সামরিক বিমানের রহস্য নিয়ে তোলপাড়

মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই একটি চাঞ্চল্যকর দাবি ভূ-রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্কের ঝড় তুলেছে।   গত ৪৮ থেকে ৫৬ ঘণ্টার মধ্যে ১৬টি চীনা 'ওয়াই-২০' (Y-20) সামরিক কার্গো বিমান তাদের ট্রান্সপন্ডার বা সিগন্যাল বন্ধ রেখে ইরানের আকাশে প্রবেশ করেছে বলে খবর ছড়িয়েছে। কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ ছাড়াই এই তথ্যটি প্রতিরক্ষা বিশ্লেষক ও সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মধ্যে তীব্র উদ্বেগ সৃষ্টি করেছে। দাবি করা হচ্ছে, এই বিমানগুলো বেসামরিক রাডার থেকে আড়াল থাকতে বিশেষ কৌশল অবলম্বন করেছিল। নেটিজেন ও সামরিক বিশ্লেষকদের একটি অংশের ধারণা, চীন হয়তো ইরানকে অত্যাধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম বা জ্যামিং প্রযুক্তি সরবরাহ করছে। যদি এটি সত্যি হয়, তবে মার্কিন এফ-৩৫ (F-35) যুদ্ধবিমান বা নৌ-অভিযানের জন্য এটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। অনেকে একে যুক্তরাষ্ট্রের প্রতি বেইজিংয়ের সরাসরি ‘সতর্কবার্তা’ হিসেবেও দেখছেন। তবে এই উত্তেজনার মুদ্রার উল্টো পিঠও রয়েছে। ফ্লাইটরাডার২৪-এর মতো আন্তর্জাতিক ফ্লাইট ট্র্যাকিং প্ল্যাটফর্মে এ ধরনের কোনো অস্বাভাবিক ফ্লাইটের রেকর্ড পাওয়া যায়নি। বিশেষজ্ঞরা বলছেন, ১৬টি ভারী সামরিক কার্গো বিমানের মতো বিশাল বহরকে রাডার বা স্যাটেলাইট নজরদারি থেকে সম্পূর্ণ লুকিয়ে রাখা প্রায় অসম্ভব।  বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে চীন-ইরান সম্পর্ক গভীর হলেও, সুনির্দিষ্ট প্রমাণের অভাবে বিশ্লেষকরা একে আপাতত ‘সুপরিকল্পিত গুজব’ বা মিসইনফরমেশন হিসেবেই দেখছেন। তেহরান বা বেইজিং—কোনো পক্ষ থেকেই এখন পর্যন্ত এ নিয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

মার্কিন ভিসা আপডেট ২০২৬! বাংলাদেশিদের জন্য কোন ভিসা বন্ধ, কোনটা চালু?

২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো।   প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে।   এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে।   অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে।   স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে।   সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে।   সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।

৩০ মার্চ থেকে কার্যকর হচ্ছে যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নিয়ম: যা জানা প্রয়োজন

যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাশীদের জন্য কঠোর হচ্ছে নিয়মাবলী। আগামী ৩০ মার্চ থেকে কার্যকর হতে যাচ্ছে নতুন ভিসা রুলস, যেখানে আবেদনকারীদের সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রোফাইল পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই বা স্ক্রিনিং করা হবে। মার্কিন প্রশাসনের এই নতুন পদক্ষেপে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের ভিসা প্রত্যাশীদের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। নতুন এই নিয়ম মূলত অ-অভিবাসী (Non-immigrant) এবং অভিবাসী (Immigrant) উভয় ধরণের ভিসার ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। বিশেষ করে যারা ট্যুরিস্ট ভিসা, স্টুডেন্ট ভিসা এবং কাজের সন্ধানে এইচ-১বি (H-1B) ভিসার জন্য আবেদন করবেন, তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য প্রদান বাধ্যতামূলক করা হচ্ছে। আবেদনকারীদের গত পাঁচ বছরের ব্যবহৃত সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর ইউজার আইডি বা হ্যান্ডেল নাম ফর্মে উল্লেখ করতে হবে। ফেসবুক, টুইটার (বর্তমানে এক্স), ইনস্টাগ্রাম এবং ইউটিউবের মতো জনপ্রিয় প্ল্যাটফর্মগুলো এই স্ক্রিনিংয়ের আওতায় থাকবে। তবে পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন হবে না। মূলত আবেদনকারীর নিরাপত্তা ঝুঁকি এবং পূর্ববর্তী কোনো উসকানিমূলক বা সন্দেহজনক কর্মকাণ্ড আছে কি না, তা যাচাই করতেই এই পদক্ষেপ। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা এবং জননিরাপত্তার স্বার্থেই এই স্ক্রিনিং প্রক্রিয়া জোরদার করা হয়েছে। কোনো ব্যক্তি যদি অতীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে উগ্রবাদ বা আইনবিরোধী কোনো কাজে লিপ্ত থেকে থাকেন, তবে তার ভিসা আবেদন বাতিল হওয়ার সম্ভাবনা তৈরি হবে। ভিসা বিশেষজ্ঞরা বলছেন, ৩০ মার্চের পর যারা আবেদন করবেন, তাদের অবশ্যই গত ৫ বছরের ডিজিটাল ফুটপ্রিন্ট সম্পর্কে সতর্ক থাকতে হবে। কোনো ভুল তথ্য দিলে বা তথ্য গোপন করলে তা স্থায়ীভাবে ভিসা প্রত্যাখ্যাত হওয়ার কারণ হতে পারে। এছাড়া ইমেইল অ্যাড্রেস এবং ফোন নম্বর প্রদানের ক্ষেত্রেও অতিরিক্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। এই নতুন নিয়ম চালুর ফলে ভিসা প্রক্রিয়াকরণে কিছুটা অতিরিক্ত সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাই প্রয়োজনীয় কাগজপত্র এবং অনলাইন প্রোফাইল গুছিয়ে আবেদন করার পরামর্শ দিচ্ছে সংশ্লিষ্ট দপ্তরগুলো।

“এপস্টেইন ফাইলের দাবি: বাইডেনকে হত্যা করে ক্লোন বানানো হয়েছে?”

এপস্টেইন ফাইল: দাবি, বাইডেনকে ২০১৯ সালে হত্যা করে ক্লোন দ্বারা প্রতিস্থাপন করা হয়েছে   জেফরি এপস্টেইনের ফাইল ট্রান্সপারেন্সি অ্যাক্টের সাথে যুক্ত সম্প্রতি প্রকাশিত একটি নথি ত্রাঞ্চে অভিযোগ করা হয়েছে যে, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ২০১৯ সালে হত্যা করা হয়েছে এবং তাকে একটি ক্লোন দ্বারা প্রতিস্থাপন করা হয়েছে।   এই নথিগুলি, যা আনক্লাসিফায়েড ডিপার্টমেন্ট অব জাস্টিস (DOJ) রেকর্ডের একটি বিশাল ডেটা রিলিজের অংশ, “চার্লস” নামে একজনের ক্ষুব্ধ ইমেইল অন্তর্ভুক্ত করেছে এবং অন্তর্বর্তী ফাইলিং কোড EFTA00173266 থেকে EFTA00173273 পর্যন্ত চিহ্নিত। এই ইমেইলগুলো তৃতীয় পক্ষের যোগাযোগের মধ্যে পাওয়া গেছে, যা জেফরি এপস্টেইনের নেটওয়ার্ক সংক্রান্ত বিস্তৃত ফেডারেল তদন্তের সময় সংগ্রহ করা হয়েছিল।   এপস্টেইন সম্পর্কিত অন্যান্য প্রকাশনার মতো এখানে রাজনৈতিক ও ব্যবসায়িক ব্যক্তিদের সঙ্গে সম্পর্কের তথ্য নয়, বরং চরম ও ষড়যন্ত্রমূলক দাবিগুলো রয়েছে। ক্লোন তত্ত্বের উল্লেখ “চার্লস” ইমেইলগুলো এপ্রিল ২০২১-এ একজন এফবিআই এজেন্টকে ফরোয়ার্ড করা হয়েছিল, যাকে লাল করা প্রেরক হিসেবে দেখানো হয়েছে। প্রেরক দাবি করেছিলেন যে এটি একটি প্রযুক্তি সংস্থার এক ক্ষুব্ধ প্রাক্তন কর্মচারী বা সহযোগীর মেসেজ। ইমেইলগুলিতে গালাগালি ভাষা ব্যবহৃত হয়েছে এবং এখানে “কোয়ান্টাম” প্রযুক্তি, গোপন সামরিক ট্রাইব্যুনাল, এবং “বাইডেন আপনার বর্তমান প্রেসিডেন্ট নন” এমন দাবির উল্লেখ রয়েছে।   একটি অনুচ্ছেদে বলা হয়েছে যে “বাস্তব” জো বাইডেনকে ২০১৯ সালে নির্বিচারে হত্যা করা হয়েছে এবং তাকে একজন অভিনেতা বা ক্লোন দ্বারা প্রতিস্থাপন করা হয়েছে, যেখানে প্রমাণ হিসেবে “মাস্কের ত্রুটি” দেখানো হয়েছে। তবে এই দাবিগুলোর সঙ্গে কোনো শারীরিক প্রমাণ, চিকিৎসা নথি বা সঙ্গত সাক্ষ্য নেই।   “বাইডেন ক্লোন” দাবি অনলাইনে ষড়যন্ত্র তত্ত্বের একটি পরিচিত অংশ। তত্ত্বটি সাধারণত ধরে যে “বাস্তব” জো বাইডেনকে গোপনে জনমঞ্চ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, প্রায়শই ২০১৯ বা ২০২০ সালে, এবং তাকে চেহারা মিলানো লোক বা ক্লোন দিয়ে প্রতিস্থাপন করা হয়েছে।   অনুগামীরা প্রায়শই নিম্নমানের ভিডিও এবং ফটোগ্রাফ বিশ্লেষণ করে, চেহারার পরিবর্তন যেমন আলোর পরিবর্তন, বয়সের প্রভাব বা ক্যামেরার ত্রুটিকে কৃত্রিমভাবে আড়াল করার প্রমাণ হিসেবে দেখান।   এ পর্যন্ত কোনো যাচাইযোগ্য প্রমাণ নেই যে প্রেসিডেন্ট জো বাইডেন কখনো ক্ষতিগ্রস্ত হয়েছেন বা প্রতিস্থাপিত হয়েছেন। এই দাবিগুলি সম্পূর্ণভাবে একটি ষড়যন্ত্র তত্ত্ব হিসেবে রয়ে গেছে।   সূত্র: Royanews  

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে।   এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।   নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি।   উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।”   বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে।   এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে।   শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়।   উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন।   বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত।   এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।

Advertisement

আমেরিকা

View more
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: এএফপি
হরমুজ উন্মুক্ত করতে সময় চাইলেন ট্রাম্প, সহায়তার ঘোষণা জেলেনস্কির!

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ ‘হরমুজ প্রণালি’ পুনরায় সচল করা নিয়ে নতুন চাঞ্চল্যকর দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (৩ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশাল’-এ দেওয়া এক পোস্টে তিনি জানান, আর সামান্য কিছু সময় পেলে যুক্তরাষ্ট্র এই প্রণালি উন্মুক্ত করতে এবং সেখানকার তেলের নিয়ন্ত্রণ নিতে সক্ষম হবে। ট্রাম্পের এই বার্তার কয়েক ঘণ্টার ব্যবধানে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হরমুজ প্রণালি সচল করতে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছেন।   জেলেনস্কি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, কৃষ্ণসাগরে জাহাজ চলাচল সচল করার অভিজ্ঞতা কাজে লাগিয়ে ইউক্রেন মধ্যপ্রাচ্যের এই জলপথ উন্মুক্ত করতে প্রস্তুত। তিনি উল্লেখ করেন, হরমুজ প্রণালি সচল করতে ড্রোন ইন্টারসেপ্টর (ড্রোন ধ্বংসকারী ব্যবস্থা), সামরিক কনভয় এবং ইলেকট্রনিক যুদ্ধ সরঞ্জাম প্রয়োজন হবে, যা ইউক্রেন সরবরাহ করতে পারে। যদিও ইউরোপ ও ন্যাটোর সদস্যরা এই অঞ্চলে বড় ধরনের সামরিক অভিযানের প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে, তবে জেলেনস্কির এই অবস্থান ওয়াশিংটনের জন্য নতুন আশার আলো হিসেবে দেখা দিচ্ছে।   এদিকে, মার্কিন প্রেসিডেন্ট যখন মিত্রদের এগিয়ে আসার আহ্বান জানাচ্ছেন, তখন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ সামরিক অভিযানের বাস্তবতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। তবে এর মধ্যেই এএফপি-র তথ্য অনুযায়ী, ফ্রান্সের মালিকানাধীন ও মাল্টার পতাকাবাহী কনটেইনার জাহাজ ‘ক্রিবি’ সফলভাবে হরমুজ প্রণালি অতিক্রম করেছে। ইরান এই নৌপথটি কার্যত বন্ধ রাখলেও ফরাসি জাহাজটির সফলভাবে পারস্য উপসাগর থেকে বেরিয়ে আসা বিশ্ব অর্থনীতিতে কিছুটা স্বস্তি ও কৌতূহলের জন্ম দিয়েছে।

ডেস্ক রিপোর্ট এপ্রিল ৩, ২০২৬ 0
ছবি: সংগৃহীত

‘আরেকটু সময় পেলেই হরমুজ খুলে তেল নিতে পারব’, ট্রুথ সোশালে ট্রাম্পের দাবি!

ছবি: সংগৃহীত।

ইরানে পাইলট উদ্ধারে যুক্তরাষ্ট্রের কমান্ডো অভিযান ব্যর্থ

জেনারেল ডেভিড এম. হোডনি এবং মেজর জেনারেল উইলিয়াম গ্রিন জুনিয়র

সেনাপ্রধানের পর আরও দুই শীর্ষ জেনারেলকে সরালেন হেগসেথ

ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রে আমদানিকৃত পেটেন্ট ওষুধে ১০০ শতাংশ শুল্ক

যুক্তরাষ্ট্র সরকার ঘোষণা দিয়েছে, আমদানিকৃত পেটেন্ট করা বিদেশি ওষুধের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। তবে রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো চাইলে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করে এই শুল্ক এড়ানোর সুযোগ পাবেন।   হোয়াইট হাউসের বরাত দিয়ে জানানো হয়েছে, এই পদক্ষেপের মূল লক্ষ্য দেশীয় ওষুধ উৎপাদন বাড়ানো এবং জাতীয় নিরাপত্তা ঝুঁকি কমানো। তবে বিশেষজ্ঞরা মনে করেন, তাৎক্ষণিক প্রভাব সীমিত হবে, কারণ এই শুল্ক জেনেরিক ওষুধের ওপর প্রযোজ্য নয়, যা মার্কিন বাজারে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়।   বিশাল ওষুধ প্রস্তুতকারী অনেক প্রতিষ্ঠান ইতোমধ্যেই সরকারের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে, ২০২৯ সালের জানুয়ারির মধ্যে যদি কোনো কোম্পানি মার্কিন উৎপাদন শুরু করার প্রতিশ্রুতি দেয়, তাহলে তাদের শুল্ক ২০ শতাংশে নেমে আসবে। চুক্তি অনুযায়ী যদি ওষুধের দাম সরকারের সঙ্গে সমন্বয় করা হয়, তাহলে শুল্ক পুরোপুরি প্রত্যাহার করা হবে।   কিছু চুক্তিতে দেখা গেছে, কোম্পানিগুলো সরকারি স্বাস্থ্যবীমা কর্মসূচি যেমন মেডিকেইডের সঙ্গে সমপর্যায়ের দাম ধরে বিদেশি ওষুধ সরবরাহে সম্মত হয়েছে। গত বছরের ইউরোপ, যুক্তরাজ্য, জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে করা চুক্তির আওতায় কম শুল্কের সুবিধা বহাল থাকবে। বিশেষ করে যুক্তরাজ্য থেকে রপ্তানিকৃত কিছু ওষুধ তিন বছর শুল্কমুক্ত থাকবে।   বিশ্লেষকরা বলেন, ছোট ও মাঝারি ওষুধ প্রস্তুতকারী কোম্পানিগুলোর জন্য এই শুল্ক ঝুঁকিপূর্ণ হতে পারে, উৎপাদন ব্যয় বাড়তে পারে। তবে হোয়াইট হাউস দাবি করেছে, এই নীতির প্রভাবে প্রায় ৪০০ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি ইতোমধ্যেই এসেছে।   একই সময়ে, ইস্পাত, অ্যালুমিনিয়াম ও তামার ওপর আরোপিত শুল্ক নীতিতেও কিছু পরিবর্তনের কথা ঘোষণা করা হয়েছে। ধাতব উপাদান কম থাকা পণ্যে নতুন শুল্ক আরোপ হবে না।

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ৩, ২০২৬ 0
ছবি: সংগৃহীত

ট্রাম্পের দাবি মিথ্যা, ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা এখনো শক্তিশালী: মার্কিন গোয়েন্দা রিপোর্ট

ছবি: রযটার্স

ট্রাম্পের হাসিঠাট্টার জবাব দিলেন ফরাসি প্রেসিডেন্ট ম্যাখোঁ

শাহ আলমের মৃত্যু ছিল হত্যাকাণ্ড!

নিউ ইয়র্কে শীতের ঠান্ডায় নয়, রোহিঙ্গা অন্ধ শাহ আলমের মৃত্যু ছিল হত্যাকাণ্ড!

মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি বরখাস্ত
মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি বরখাস্ত | আমেরিকা বাংলা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার ঘোষণা দিয়েছেন যে তিনি অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে বরখাস্ত করেছেন। ট্রাম্প ‘ট্রুথ সোশ্যাল’-এ লিখেছেন, পাম বন্ডি একজন মহান আমেরিকান দেশপ্রেমিক এবং বিশ্বস্ত বন্ধু, যিনি গত এক বছর ধরে নিষ্ঠার সঙ্গে আমার অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। আমাদের দেশে অপরাধ দমনে তিনি অসাধারণ কাজ করেছেন, যার ফলে খুনের হার ১৯০০ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।   তিনি আরও বলেন, আমরা পামকে ভালোবাসি, এবং তিনি শিগগিরই বেসরকারি খাতে একটি গুরুত্বপূর্ণ নতুন দায়িত্বে যোগ দেবেন, যা অদূর ভবিষ্যতে ঘোষণা করা হবে। আমাদের ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং অত্যন্ত দক্ষ ও সম্মানিত আইনজ্ঞ টড ব্লাঞ্চ ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব নেবেন। বিচার বিভাগ এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে ব্ল্যাঞ্চ এক পোস্টে বন্ডির ''নেতৃত্ব ও বন্ধুত্বের' প্রশংসা করেন এবং ট্রাম্পকেও ধন্যবাদ জানান। তিনি লিখেছেন, 'ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালনের সুযোগ ও আস্থার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ। আমরা আইনশৃঙ্খলা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ থাকব এবং আমেরিকাকে নিরাপদ রাখতে সর্বোচ্চ চেষ্টা করব।' প্রেসিডেন্টের ঘনিষ্ঠ সমর্থক হিসেবে পরিচিত বন্ডি সম্প্রতি জেফরি এপস্টাইন-সম্পর্কিত নথি (এপস্টিন ফাইল) পরিচালনার কারণে বাড়তি সমালোচনার মুখে পড়েছিলেন। তার নেতৃত্বে বিচার বিভাগ একাধিক বিতর্কিত ব্যর্থতার সম্মুখীন হয়েছে, যেখানে প্রসিকিউটররা ট্রাম্পের বিরোধীদের বিরুদ্ধে মামলা সফলভাবে প্রমাণ করতে পারেননি। দায়িত্বের শুরুতেই বন্ডি হোয়াইট হাউসে এপস্টিন ফাইল নিয়ে বৈঠক আয়োজন করে রিপাবলিকান সমর্থকদের ক্ষুব্ধ করেন, কারণ সেখানে মূলত আগেই প্রকাশিত তথ্যই তুলে ধরা হয়। পরে তিনি দাবি করেছিলেন যে এপস্টিনের একটি ‘ক্লায়েন্ট তালিকা’ তার কাছে রয়েছে, কিন্তু পরে বিচার বিভাগ তা অস্বীকার করে জানায়, এমন কোনো তালিকা নেই এবং প্রমাণ অনুযায়ী এপস্টিন আত্মহত্যা করেছিলেন। এমনকি ট্রাম্পের চিফ অব স্টাফ সুসি ওয়াইলস ও একটি সাক্ষাৎকারে বলেন, বন্ডি বিষয়টি যথাযথভাবে সামাল দিতে ব্যর্থ হয়েছেন। এ ঘটনায় কংগ্রেসে দ্বিদলীয় তদন্ত শুরু হয়েছে এবং হাউস ওভারসাইট কমিটি বন্ডিকে তলব করেছে—যা পাঁচজন রিপাবলিকান সদস্যের সমর্থন পেয়েছে। রিপাবলিকান কংগ্রেসওম্যান ন্যান্সি মেস বলেন, বন্ডি এপস্টিন ফাইল খুবই খারাপভাবে পরিচালনা করেছেন এবং এতে প্রেসিডেন্ট ট্রাম্পের ক্ষতি হয়েছে। বন্ডির সময়ে বিচার বিভাগের অনেক কর্মকর্তা বরখাস্ত হন, যার মধ্যে ট্রাম্পবিরোধী তদন্তে যুক্ত ব্যক্তিরাও ছিলেন। অনেক আইনজীবী পদত্যাগ করেন, অভিযোগ করে যে বিভাগের মূল লক্ষ্যই বদলে গেছে। জাস্টিস কানেকশন নামের সাবেক ডিওজে কর্মকর্তাদের সংগঠনের নির্বাহী পরিচালক স্টেসি ইয়ং বলেন, পাম বন্ডি বিচার বিভাগকে কার্যত ভেঙে ফেলেছেন। তার সময়ে বিভাগের স্বাধীনতা ও সক্ষমতা ইতিহাসের যেকোনো সময়ের তুলনায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে, সিনেট ইন্টেলিজেন্স কমিটির শীর্ষ ডেমোক্র্যাট মার্ক ওয়ার্নার অভিযোগ করেন, বন্ডি আইনশৃঙ্খলা ব্যবস্থাকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করেছেন। তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প বারবার বিচার বিভাগকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করেছেন বিরোধীদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে এবং মিত্রদের রক্ষা করতে। তবে সব রিপাবলিকান নেতাই সমালোচনামুখর ছিলেন না। সিনেটর রিক স্কট বন্ডির প্রশংসা করে বলেন, 'তিনি আমার দেখা সেরা আইনজীবীদের একজন এবং অসাধারণ কাজ করেছেন।' এদিকে, কংগ্রেসে বন্ডির জবাবদিহিতা এখনো শেষ হয়নি। ১৪ এপ্রিল তাকে ওভারসাইট কমিটির সামনে সাক্ষ্য দিতে হবে। ওভারসাইট কমিটির শীর্ষ ডেমোক্র্যাট রবার্ট গার্সিয়া অভিযোগ করেন, বন্ডি এপস্টিন ফাইল নিয়ে ‘হোয়াইট হাউসের গোপন তৎপরতা’ পরিচালনা করেছেন এবং এতে ভুক্তভোগীদের ঝুঁকির মুখে ফেলেছেন। তিনি এপস্টিনের ঘনিষ্ঠ সহযোগী ঘিসলেইন ম্যাক্সওয়েল-এর প্রসঙ্গও উল্লেখ করেন। উল্লেখ্য, বন্ডি হলেন ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় মন্ত্রিপরিষদ সদস্য যাকে তিনি বরখাস্ত করলেন। এর আগে গত মাসে হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোম-কেও পদচ্যুত করা হয়।

আমেরিকা বাংলা ডেস্ক এপ্রিল ৩, ২০২৬ 0
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার ইরান যুদ্ধ নিয়ে হোয়াইট হাউসে বক্তব্য দেন। ছবি: রয়টার্স

ইরান নিয়ে ট্রাম্পের হুমকিমূলক বক্তব্যে ডেমোক্র্যাটদের তীব্র সমালোচনা

তুলসী গ্যাবার্ড। ফাইল ছবি: এএফপি

তুলসী গ্যাবার্ডকে রাখা হবে কি না—উপদেষ্টাদের মত নিচ্ছেন ট্রাম্প

0 Comments