হরমুজ প্রণালী খুলতে ইরানকে চূড়ান্ত আলটিমেটামের সুনির্দিষ্ট সময় ঘোষণা ট্রাম্পের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে দেওয়া চূড়ান্ত আলটিমেটামের সুনির্দিষ্ট দিন, সময় এবং ক্ষণ ঘোষণা করেছেন। পারস্য উপসাগরের হরমুজ প্রণালী পুনরায় চালু করতে তিনি যুক্তরাষ্ট্র সময় মঙ্গলবার রাত ৮টা (ইস্টার্ন টাইম) পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ ট্রাম্প লিখেছেন, “মঙ্গলবার, রাত ৮টা ইস্টার্ন টাইম!” এই সময়সীমা অনুযায়ী তেহরানের স্থানীয় সময় হবে বুধবার ভোর ৩:৩০, এবং গ্রিনিচ মান সময় (জিএমটি) মঙ্গলবার রাত ১২টা। বাংলাদেশের সময় অনুযায়ী এটি বুধবার সকাল ৬টা।
এর আগে তিনি মার্কিন সংবাদমাধ্যম ‘ওয়াল স্ট্রিট জার্নাল’-কে সাক্ষাৎকারে সরাসরি সতর্ক করে বলেছেন, “মঙ্গলবার সন্ধ্যার মধ্যে তারা (ইরান) যদি কোনো পদক্ষেপ না নেয়, তবে দেশের কোনো বিদ্যুৎকেন্দ্র বা সেতু অক্ষত থাকবে না।”
ফেব্রুয়ারি থেকে চলা উত্তেজনার কারণে হরমুজ প্রণালী বন্ধ থাকায় বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ সংকটে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। ট্রাম্পের এই হুঁশিয়ারি আন্তর্জাতিক বাজার এবং কূটনৈতিক মহলে যথেষ্ট প্রভাব ফেলতে পারে।
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়। তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।” ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে। প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন। ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন। প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল। মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি। রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে। এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে। ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে। অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন। বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর। যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।
২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো। প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে। এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে। অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে। স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে। সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে। সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে। এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি। উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।” বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে। এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে। শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়। উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন। বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত। এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।
যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক মর্মান্তিক ও লোমহর্ষক ঘটনার জন্ম দিয়েছে দুই তরুণী বোন। দিনদুপুরে ক্যারোলিন ‘কারো’ পেনা নামের ৩২ বছর বয়সী এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত নারী পাঁচ সন্তানের জননী ছিলেন। তবে সবচেয়ে শিউরে ওঠার মতো বিষয় হলো, গ্রেপ্তারের সময় অভিযুক্তদের চেহারায় অনুশোচনার সামান্যতম ছাপ তো ছিলই না, উল্টো তাদের মুখে পৈশাচিক হাসি দেখা গেছে। মেক্সিকো সীমান্তের কাছের শহর দেল রিও থেকে বৃহস্পতিবার বিকেলে পুলিশ তাদের হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার সময় এই দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে। আরও পড়ুন... ‘ফোনটা ধরতে পারলে হয়তো তাকে বাঁচাতে পারতাম’- টেক্সাসে পাঁচ সন্তানের মাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা, দুই বোনসহ তিনজন গ্রেপ্তার পুলিশ সূত্রে জানা যায়, নিহত ক্যারোলিনকে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টার পরপরই গুরুতর জখম অবস্থায় ভাল ভার্দে রিজিওনাল মেডিকেল সেন্টারে নেওয়া হয়। তার শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল। ঘটনাস্থলের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, একটি সনিক ড্রাইভ-থ্রু রেস্তোরাঁর বাইরে রক্তাক্ত অবস্থায় ক্যারোলিন তার তিন হামলাকারীর মুখোমুখি দাঁড়িয়ে আছেন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সান আন্তোনিওর একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। খবর পেয়ে পুলিশ দ্রুত হাসপাতালে পৌঁছায় এবং প্রায় ৩৫ হাজার বাসিন্দার শহর দেল রিওতে অভিযান চালিয়ে হামলাকারীদের শনাক্ত করে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গ্রেপ্তারের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, ২১ বছর বয়সী কিটি মিয়া দিয়াজ খালি পায়ে হেঁটে যাওয়ার সময় পুলিশের গাড়িতে ওঠার আগে মৃদু হাসছেন। কিটি নিজেও এক শিশুপুত্রের মা। অন্যদিকে, তার ১৯ বছর বয়সী ছোট বোন আমায়া কুকি দিয়াজ ক্যামেরার দিকে তাকিয়ে নির্লজ্জভাবে দাঁত বের করে হাসতে থাকেন। ▶️ টেক্সাসে নিজের মাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে দুই মেয়ে | এমনকি ভিডিও ধারণকারীকে ব্যঙ্গাত্মক সুরে ‘রেকর্ড করা বন্ধ করো’ বলেও চিৎকার করতে শোনা যায় তাকে। দেল রিও পুলিশ জানিয়েছে, এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় ২১ বছর বয়সী কায়ান্দ্রা রেনি ফাজ নামের তৃতীয় আরেক নারীকেও গ্রেপ্তার করা হয়েছে। তবে ঠিক কী কারণে এই নারকীয় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সে বিষয়ে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি।
বিশ্ব
View moreএকদিকে ফিনল্যান্ডের বহুজাতিক প্রতিষ্ঠানে সিনিয়র পর্যায়ের দায়িত্ব, অন্যদিকে ক্যামেরা হাতে আমাজনের জঙ্গল থেকে আফ্রিকার প্রত্যন্ত অঞ্চল। পেশাজীবন আর ভ্রমণচিত্র নির্মাণ, দুই ভিন্ন জগতকে পাশাপাশি এগিয়ে নিয়ে যাচ্ছেন বাংলাদেশি কনটেন্ট নির্মাতা এমডি ওয়াকিফ হোসাইন। প্রজন্ম কথাকে দেওয়া তথ্য অনুযায়ী, পেশাদারভাবে ভ্লগিং শুরুর প্রায় ১০ মাসের মধ্যেই বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর দর্শক ও অনুসারীর সংখ্যা ২৬ লাখ ছাড়িয়েছে। ফিনল্যান্ডে বসবাসরত ওয়াকিফের ভ্রমণ কনটেন্ট সাধারণ পর্যটন ভিডিওর মধ্যে সীমাবদ্ধ নয়। নতুন কোনো দেশে গিয়ে দর্শনীয় স্থান, খাবার কিংবা ভ্রমণের খরচ দেখানোর পাশাপাশি তিনি সেখানকার মানুষ, সংস্কৃতি ও স্থানীয় জীবনের গল্প ক্যামেরায় তুলে ধরার চেষ্টা করেন। তাঁর কনটেন্টে কখনো জায়গা পেয়েছে আমাজনের জঙ্গলে একা সময় কাটানোর অভিজ্ঞতা, কখনো আফ্রিকার প্রত্যন্ত এলাকার মানুষের জীবন। প্রজন্ম কথার প্রতিবেদনে বলা হয়েছে, পেশাদারভাবে ভ্লগিং শুরুর পর অল্প সময়েই বড় দর্শকগোষ্ঠী তৈরি করেছেন ওয়াকিফ। তাঁর ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার ৫ লাখ ৫০ হাজার ছাড়িয়েছে এবং ফেসবুকে অনুসারী ১৬ লাখের বেশি। বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম মিলিয়ে তাঁর মোট দর্শক ও অনুসারীর সংখ্যা ২৬ লাখের বেশি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমের এসব সংখ্যা দ্রুত পরিবর্তনশীল হওয়ায় এগুলো প্রকাশের সময়কার হিসাব। ওয়াকিফের আলোচিত ভ্রমণগুলোর একটি আমাজন জঙ্গলে একা ২৪ ঘণ্টা কাটানো। বিশ্বের অন্যতম বৃহৎ এই রেইনফরেস্টে নিজের অভিজ্ঞতা ভিডিওতে তুলে ধরেছেন তিনি। দক্ষিণ আফ্রিকায় ভ্রমণের সময় আবার সম্পূর্ণ ভিন্ন অভিজ্ঞতার মুখোমুখি হন। তাঁর বর্ণনা অনুযায়ী, সেখানে বন্দুকের মুখে তাঁর ফোন ছিনিয়ে নেওয়া হয়েছিল। পরে সেই ঘটনাও দর্শকদের সামনে তুলে ধরেন তিনি। কেনিয়া সফরে একটি স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের সঙ্গে সময় কাটানোর অভিজ্ঞতাও তাঁর কনটেন্টে জায়গা পেয়েছে। তাদের জীবনযাপন ও সংস্কৃতি কাছ থেকে দেখার পাশাপাশি ওই সম্প্রদায়ের মানুষের কাছে ইসলামের বার্তা পৌঁছে দেওয়ার অভিজ্ঞতার কথাও তিনি জানিয়েছেন। ফলে ওয়াকিফের ভিডিওতে শুধু কোনো অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য নয়, সেখানকার মানুষের জীবনও গল্পের গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে। অ্যাডভেঞ্চার অবশ্য তাঁর জীবনে ভ্লগিংয়ের আগেই ছিল। প্রজন্ম কথার প্রতিবেদনে ওয়াকিফের দেওয়া তথ্য অনুযায়ী, পেশাদার কনটেন্ট নির্মাণ শুরুর আগে তিনি সাতবার একক স্কাইডাইভ করেছেন। বিশ্বের বিভিন্ন স্থানে সার্ফিং, পর্বতারোহণ এবং তিমি হাঙরের সঙ্গে সাঁতার কাটার অভিজ্ঞতাও রয়েছে তাঁর। তবে ক্যামেরা হাতে বিশ্বভ্রমণই তাঁর একমাত্র পেশা নয়। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ফিনল্যান্ডের বহুজাতিক প্রতিষ্ঠান ট্রান্সপারফেক্টে সিনিয়র ডিরেক্টর হিসেবে কর্মরত ওয়াকিফ। নিয়মিত করপোরেট দায়িত্বের পাশাপাশি সময় বের করে বিভিন্ন দেশে ভ্রমণ এবং ভিডিও নির্মাণ করছেন তিনি। অর্থাৎ পূর্ণকালীন পেশাজীবন এবং কনটেন্ট নির্মাণ, দুটি ধারাকেই একসঙ্গে এগিয়ে নিচ্ছেন। কনটেন্ট নির্মাতা হিসেবেও বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করার কথা জানিয়েছেন ওয়াকিফ। প্রজন্ম কথার প্রতিবেদনে আইএমও মেসেঞ্জার, এসিই মানি ট্রান্সফার, ফ্যাসেট, এসিআই লিমিটেড, রবি, বিকাশ, ট্যাপট্যাপ সেন্ড ও গোযায়ানের মতো প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা হয়েছে। তবে এসব কাজের ধরন ও সময়কাল সম্পর্কে প্রতিবেদনে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। তাঁর সামনে আন্তর্জাতিক পর্যায়ে আরও একটি কাজ রয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে। ভারতের বস্ত্রপ্রতিষ্ঠান আজমেরা ফ্যাশন লিমিটেডের একটি ব্র্যান্ডের প্রচারণামূলক ভিডিও তৈরির জন্য তাঁকে ফিনল্যান্ড থেকে ভারতে নেওয়ার পরিকল্পনা রয়েছে। কাজটি সম্পন্ন হলে আন্তর্জাতিক ব্র্যান্ডের সঙ্গে তাঁর কনটেন্ট নির্মাণের অভিজ্ঞতায় আরেকটি অধ্যায় যুক্ত হবে। ওয়াকিফের নিজের ভাষ্য অনুযায়ী, তাঁর লক্ষ্য শুধু কোনো জায়গার সুন্দর দৃশ্য দেখানো নয়। একটি দেশের মানুষ কীভাবে জীবনযাপন করে, একটি সংস্কৃতির পেছনে কী গল্প রয়েছে এবং নির্দিষ্ট কোনো স্থানের সঙ্গে মানুষের সম্পর্ক কেমন, সেই বিষয়গুলোও ভ্রমণচিত্রের মধ্যে তুলে ধরতে চান তিনি। বাংলাদেশের ভ্রমণভিত্তিক কনটেন্টে এমন গল্প বলার ধরনকে নিজের কাজের অন্যতম বৈশিষ্ট্য হিসেবে দেখছেন ওয়াকিফ। একটি ব্যস্ত করপোরেট জীবন সামলে বিশ্বের নানা প্রান্তে ছুটে বেড়ানো এবং সেই অভিজ্ঞতাকে লাখো মানুষের কাছে পৌঁছে দেওয়ার এই যাত্রায় তাঁর কাছে ভ্রমণ শুধু নতুন কোনো দেশে পৌঁছানো নয়। প্রতিটি সফরের সঙ্গে নতুন মানুষ, সংস্কৃতি ও অভিজ্ঞতার গল্প খুঁজে বের করাই তাঁর কনটেন্টের মূল লক্ষ্য। সূত্র: প্রজন্ম কথা
কাপড় শুকাতে ভবন কর্মীর ১২০ মিটার দড়ি কেটে নিলেন বাসিন্দা, অল্পের জন্য রক্ষা
‘ইন্ডিয়ান জাস্টিন বিবার’, সোশ্যাল মিডিয়ায় ভোটে ‘দেশের সবচেয়ে সুদর্শন’ হিসেবে নির্বাচিত
ইসরায়েলে গৃহযুদ্ধ কিংবা রাষ্ট্রীয় পতনের আশঙ্কা, সতর্ক করল সিআইএ
যুক্তরাজ্যের পশ্চিম সাসেক্সের ৭৯ বছর বয়সী ডেনিস লি জীবনের শেষ সময় কাটাচ্ছিলেন একটি বিশেষ সেবাকেন্দ্রে। ছোটবেলা থেকেই ঘোড়ার প্রতি তাঁর গভীর ভালোবাসা ছিল। জীবনের দীর্ঘ সময় ঘোড়ায় চড়েছেন এবং প্রতিবন্ধী ব্যক্তিদের ঘোড়ায় চড়ার সুযোগ করে দেওয়া বিভিন্ন কাজের সঙ্গেও যুক্ত ছিলেন। কিন্তু কয়েক বছর আগে গুরুতর ক্যানসারে আক্রান্ত হওয়ার পর প্রিয় ঘোড়াগুলোর কাছ থেকে দূরে সরে যেতে হয় তাঁকে। জীবনের শেষ দিকে এসে ডেনিসের মনে আবারও ঘোড়ার কাছে যাওয়ার ইচ্ছা জাগে। আগস্টে তিনি তাঁর মেয়ে জোয়ান মুলারকি এবং সেবাকেন্দ্রের কর্মীদের জানান, তিনি আরেকবার ঘোড়াকে ছুঁতে চান। শুধু ঘোড়াকে দেখাই নয়, ঘোড়ার শরীরের পরিচিত গন্ধও শেষবারের মতো অনুভব করতে চেয়েছিলেন তিনি। মায়ের এই ইচ্ছার কথা জানতে পেরে জোয়ান স্থানীয় মানুষের কাছে সাহায্যের আবেদন জানান। জোয়ান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে জানান, তাঁর মা গুরুতর অসুস্থ এবং জীবনের শেষ সময়ে একবার ঘোড়ার কাছে যেতে চান। পোস্টটি প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই স্থানীয় ঘোড়ার মালিক কেরি সন্ডার্স তাঁদের পাশে দাঁড়ান। তিনি তাঁর দুটি ছোট ঘোড়াকে ডেনিসের কাছে নিয়ে যাওয়ার প্রস্তাব দেন। এরপর সেবাকেন্দ্রের কর্মী ও পরিবারের সদস্যরা দ্রুত এই বিশেষ সাক্ষাতের আয়োজন করেন। পরদিন সকালেই দুটি ছোট ঘোড়াকে ডেনিসের কাছে নিয়ে যাওয়া হয়। ডেনিস তখন বিছানায় ছিলেন। তাঁর কাছে ঘোড়াগুলোকে আনা হলে তিনি হাত বাড়িয়ে তাদের মাথা ও নাক স্পর্শ করেন। দীর্ঘদিন পর প্রিয় প্রাণীগুলোর এত কাছে এসে তাঁর মুখে আনন্দের ছাপ ফুটে ওঠে। সেখানে থাকা পরিবারের সদস্য ও কর্মীরাও আবেগাপ্লুত হয়ে পড়েন। মুহূর্তটি ডেনিসের পরিবারের জন্য স্মরণীয় হয়ে ওঠে। সেন্ট বার্নাবাস হাউসের স্বাস্থ্যকর্মী ক্লেয়ার উইগিন্স জানান, তাঁদের সেবাকেন্দ্রে রোগীদের নিয়মিত জিজ্ঞেস করা হয়, দিনের কোন বিষয়টি তাঁদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারও কাছে সেটি হতে পারে পরিবারের সঙ্গে সময় কাটানো, বাইরে যাওয়া কিংবা প্রিয় গান শোনা। ডেনিসের ক্ষেত্রে বিষয়টি ছিল ঘোড়াকে আরেকবার দেখা এবং তার নিঃশ্বাস নিজের হাতে অনুভব করা। তাই পরিবারের সঙ্গে কথা বলে দ্রুত তাঁর শেষ ইচ্ছাটি পূরণের ব্যবস্থা করা হয়। ক্লেয়ার বলেন, ডেনিস ঘোড়াগুলো দেখে খুব আনন্দিত হয়েছিলেন। পুরো ঘটনাটি ছিল অত্যন্ত আবেগপূর্ণ। সেখানে থাকা অনেকেই কেঁদে ফেলেছিলেন। তবে তাঁর কাছে সবচেয়ে আনন্দের বিষয় ছিল, ডেনিসের শেষ ইচ্ছাটি পূরণ করতে পারা। একই সঙ্গে এই বিশেষ মুহূর্তটি তাঁর পরিবারের জন্য একটি সুন্দর স্মৃতি হয়ে থাকবে বলেও জানান তিনি। ডেনিসের মেয়ে জোয়ান পরে ফেসবুকে সেই দিনের কয়েকটি ছবি প্রকাশ করেন। ছবিতে দেখা যায়, বিছানায় থাকা ডেনিস হাসিমুখে ছোট ঘোড়াগুলোর মাথা ও নাক স্পর্শ করছেন। এক ছবিতে তাঁকে ঘোড়ার মুখের কাছে হাত বাড়িয়ে দিতে দেখা যায়। পরিবারের সদস্যরা জানিয়েছেন, মায়ের সঙ্গে কাটানো সেই সময় তাঁদের কাছে সারাজীবনের একটি বিশেষ স্মৃতি হয়ে থাকবে। জোয়ান জানান, ঘোড়াগুলোর সঙ্গে দেখা হওয়ার প্রায় ৩৬ ঘণ্টা পর তাঁর মা শান্তিপূর্ণভাবে মারা যান। মায়ের মৃত্যুর পর তিনি বলেন, জীবনের শেষ সময়ে ডেনিস এমন একটি অভিজ্ঞতা পেয়েছিলেন, যা তাঁর কাছে সত্যিই গুরুত্বপূর্ণ ছিল। মায়ের শেষ ইচ্ছা পূরণে যারা সাহায্য করেছেন, তাঁদের সবার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। ঘোড়ার মালিক কেরি সন্ডার্সও এই ঘটনার কথা বলতে গিয়ে আবেগ প্রকাশ করেন। বিবিসিকে তিনি জানান, ঘোড়াগুলো দেখার পর ডেনিসের মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠেছিল। ডেনিসের জীবনের শেষ ইচ্ছার অংশ হতে পেরে তিনি নিজেকে সৌভাগ্যবান মনে করেছেন। তাঁর দুই ছোট ঘোড়াও পুরো সময় শান্ত ছিল এবং ডেনিসের সঙ্গে বিশেষ সেই মুহূর্তটি তৈরি করতে সাহায্য করেছে। ডেনিসের ঘটনা দেখিয়েছে, জীবনের শেষ সময়েও একজন গুরুতর অসুস্থ মানুষের ছোট কোনো ইচ্ছা কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। চিকিৎসার পাশাপাশি প্রিয় মানুষ, প্রাণী বা কোনো বিশেষ স্মৃতির সঙ্গে শেষবারের মতো সময় কাটানোর সুযোগও রোগীর জন্য অনেক অর্থ বহন করতে পারে। স্থানীয় মানুষের সহযোগিতা আর পরিবারের উদ্যোগে ডেনিস তাঁর জীবনের শেষ সচেতন সময়গুলোর একটিতে আবারও প্রিয় ঘোড়ার কাছে ফিরতে পেরেছিলেন। তথ্যসূত্র: বিবিসি
এআই দিয়ে কণ্ঠ নকল ঠেকাতে নিজের কণ্ঠের আইনি সুরক্ষা চান ইতালির প্রধানমন্ত্রী মেলোনি
রাশিয়ায় ল্যাবে কাজ করার সময় প্লেগে আক্রান্ত হয়ে গবেষকের মৃত্যু, তিন হাসপাতাল লকডাউন
রাশিয়ায় গবেষণাকর্মীর মৃত্যুর পর প্লেগের আশঙ্কা, পর্যবেক্ষণে প্রায় ২০০ গবেষক
হরমুজ প্রণালিতে স্বাভাবিক জাহাজ চলাচল ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্রকে সাতটি শর্ত মানতে হবে বলে জানিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ। এদিকে জাহাজে হামলার ঝুঁকি অব্যাহত থাকলেও মধ্যপ্রাচ্য থেকে অপরিশোধিত তেল রপ্তানি সেপ্টেম্বরের শেষ সপ্তাহের কয়েকটি দিনে যুদ্ধ শুরুর আগের দৈনিক গড় ছাড়িয়েছে। সোমবার, ৫ অক্টোবর প্রকাশিত জাহাজ চলাচলের তথ্যের ভিত্তিতে রয়টার্স এ খবর জানিয়েছে। গালিবাফ রোববার বলেন, জুনে যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া অন্তর্বর্তী সমঝোতায় ইরান যে সাতটি শর্ত দিয়েছিল, সেগুলো পূরণ না হলে হরমুজ প্রণালিতে স্বাভাবিক চলাচল ফিরবে না। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে ইরান একটি প্রস্তাব দিয়েছিল। তাতে শর্ত পূরণ হলে সাত দিনের মধ্যে স্বাভাবিক নৌচলাচল ফেরানোর কথা বলা হয়। কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র গত সপ্তাহে ওই প্রস্তাবের জবাব দিয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি বলেছেন, ওয়াশিংটনের জবাবের বিষয়ে মধ্যস্থতাকারীদের মাধ্যমে তেহরানের অবস্থান জানানো হয়েছে; আরও কিছু বিষয় জানানো বাকি। তাঁর ভাষ্য অনুযায়ী, এই পর্যায়ে ইরানের মনোযোগ হরমুজ প্রণালির নিরাপত্তা ফেরানোর দিকে। অন্যদিকে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ইরান কূটনৈতিক পথেই অগ্রগতি চায়, তবে নতুন মার্কিন সামরিক হামলা হলে জবাব দিতে প্রস্তুত। কূটনৈতিক অচলাবস্থার মধ্যেও তেল পরিবহন পুরোপুরি বন্ধ নেই। জাহাজ চলাচলের তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান কেপলারের প্রাথমিক হিসাবে, সেপ্টেম্বরের শেষ সপ্তাহের সাত দিনের মধ্যে চার দিন মধ্যপ্রাচ্য থেকে অপরিশোধিত তেল রপ্তানি যুদ্ধের আগের দৈনিক গড় ছাড়ায়। ওই দিনগুলোতে রপ্তানির পরিমাণ ছিল দিনে প্রায় ১ কোটি ৯৫ লাখ থেকে ২ কোটি ২৫ লাখ ব্যারেল। যুদ্ধ শুরুর আগের বছরটিতে দৈনিক গড় ছিল প্রায় ১ কোটি ৮০ লাখ ব্যারেল। তবে এই আঞ্চলিক হিসাবে হরমুজ প্রণালির পাশাপাশি অন্য পথ ও টার্মিনাল দিয়ে যাওয়া তেলও রয়েছে। রপ্তানি বাড়লেও জাহাজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ কাটেনি। সামুদ্রিক নিরাপত্তাবিষয়ক প্রতিষ্ঠান ম্যারিস্কস জানিয়েছে, হরমুজ ও আশপাশে অন্তত সাতটি জাহাজে হামলার ঘটনা নথিভুক্ত হয়েছে। যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য পরিচালনা সংস্থা জানিয়েছে, ২ অক্টোবর থেকে হরমুজ প্রণালি অথবা এডেন উপসাগরে প্রতিদিন অন্তত একটি হামলার খবর পেয়েছে তারা। তাই তেল রপ্তানির সাময়িক বৃদ্ধি দিয়ে নৌপথটি পুরোপুরি নিরাপদ হয়ে গেছে বলা যায় না। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরু হয় গত ২৮ ফেব্রুয়ারি। তার আগে বৈশ্বিক তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হতো। এখন এই নৌপথে স্বাভাবিক চলাচল ফেরানোই ওয়াশিংটন ও তেহরানের আলোচনার অন্যতম প্রধান বিষয়। সূত্র: রয়টার্সের ৪ ও ৫ অক্টোবরের প্রতিবেদন।
শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, ৫০০ হাইস্কুলে ক্লাস বন্ধ ঘোষণা
রাশিয়ায় ‘অজানা’ ভাইরাসে ল্যাবকর্মীর রহস্যজনক মৃত্যু, কোয়ারেন্টিনে শত শত মানুষ