চাঁদের কৃত্রিম মাটিতে আলু চাষে বিজ্ঞানীদের সাফল্য, মহাকাশে খাদ্য উৎপাদনের নতুন সম্ভাবনা
চাঁদের মাটির মতো পরিবেশ তৈরি করে সেখানে আলু উৎপাদনে সফল হয়েছেন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা। তাঁদের পরীক্ষায় দেখা গেছে, চাঁদের পৃষ্ঠের অনুরূপ উপাদানের সঙ্গে নির্দিষ্ট পরিমাণ জৈব সার মেশালে আলুগাছের স্বাভাবিক বৃদ্ধি ও ফলন সম্ভব। ভবিষ্যতে চাঁদে দীর্ঘমেয়াদি মানববসতি গড়ে উঠলে নভোচারীদের জন্য সেখানেই খাবার উৎপাদনের পথ তৈরি হতে পারে। এতে পৃথিবী থেকে নিয়মিত খাবার পাঠানোর ব্যয় ও নির্ভরশীলতা কমানোর সম্ভাবনা তৈরি হয়েছে।
যুক্তরাষ্ট্রের ওরেগন স্টেট ইউনিভার্সিটির গবেষকেরা নাসার অর্থায়নে এই গবেষণা পরিচালনা করেন। ১৯ নভেম্বর ২০২৬ বিজ্ঞান সাময়িকী ‘এনপিজে মাইক্রোগ্র্যাভিটি’তে প্রকাশিত গবেষণায় চাঁদের মাটির অনুকরণে তৈরি পাঁচ ধরনের উপাদানে আলু চাষের পরীক্ষা চালানো হয়। চাঁদের পৃষ্ঠের আলগা পাথর ও ধুলার স্তরকে বলা হয় রেগোলিথ। পৃথিবীর উর্বর মাটির মতো এতে প্রয়োজনীয় জৈব পদার্থ ও পুষ্টি উপাদান থাকে না। ফলে সেখানে সরাসরি ফসল উৎপাদন করা কঠিন।
এই সমস্যা কাটাতে গবেষকেরা কেঁচোর সাহায্যে জৈব বর্জ্য পচিয়ে তৈরি বিশেষ সার ব্যবহার করেন। পরীক্ষার একটি পর্যায়ে চাঁদের মাটির অনুকরণে তৈরি উপাদানের সঙ্গে ৫, ১৫ ও ৩০ শতাংশ হারে এই সার মেশানো হয়। দেখা যায়, সার ছাড়া আলুগাছের বৃদ্ধি মারাত্মকভাবে ব্যাহত হয়। শিকড় দুর্বল থাকে এবং আলুর ফলনও কমে যায়। ৫ থেকে ১৫ শতাংশ সার মেশালে কিছুটা উন্নতি হলেও ৩০ শতাংশ সার ব্যবহারের ক্ষেত্রে ফলাফল ছিল উল্লেখযোগ্য। ওই মিশ্রণে উৎপাদিত আলুর বৃদ্ধি ও ফলন ওরেগনের সাধারণ মাটিতে উৎপাদিত আলুর কাছাকাছি পৌঁছায়।
গবেষণায় আলুর পুষ্টিগুণও পরীক্ষা করা হয়েছে। ফলাফলে দেখা গেছে, চাঁদের মাটির অনুকরণে তৈরি উপাদানে উৎপাদিত আলুর পুষ্টিগত বৈশিষ্ট্যে বড় ধরনের পরিবর্তন হয়নি। পাশাপাশি প্রাকৃতিকভাবে আলুতে থাকা গ্লাইকোঅ্যালকালয়েড নামের সম্ভাব্য বিষাক্ত উপাদানের পরিমাণেও উল্লেখযোগ্য বৃদ্ধি পাওয়া যায়নি। তবে কয়েকটি নমুনায় তামা, দস্তা ও অ্যালুমিনিয়ামের মতো ভারী ধাতুর উপস্থিতি বেড়েছে। তাই ভবিষ্যতে মহাকাশে উৎপাদিত এসব খাবারের নিরাপত্তা নিশ্চিত করতে আরও পরীক্ষা প্রয়োজন।
গবেষকেরা আলুকে বেছে নিয়েছেন এর পুষ্টিমান ও খাদ্যশক্তির কারণে। তুলনামূলক কম জায়গায় আলু উৎপাদন করা যায় এবং এটি দীর্ঘ মহাকাশ অভিযানে নভোচারীদের প্রয়োজনীয় ক্যালরি সরবরাহ করতে পারে। গবেষক ডেভিড হ্যান্ডি জানিয়েছেন, ভবিষ্যতে নভোচারীরা পৃথিবী থেকে অল্প পরিমাণ জৈব সার নিয়ে যেতে পারেন। পরে খাবারের উচ্ছিষ্ট ও উদ্ভিদের বর্জ্য পুনর্ব্যবহার করে নতুন সার তৈরি করা সম্ভব হতে পারে। এতে পৃথিবী থেকে বিপুল পরিমাণ চাষের উপকরণ নিয়ে যাওয়ার প্রয়োজন কমবে।
তবে এখনই চাঁদের আসল মাটিতে আলু চাষ সম্ভব হয়েছে, এমন দাবি করছেন না বিজ্ঞানীরা। পুরো পরীক্ষাটি পৃথিবীর নিয়ন্ত্রিত পরিবেশে এবং কৃত্রিমভাবে তৈরি চন্দ্র-মাটির উপাদান ব্যবহার করে পরিচালিত হয়েছে। চাঁদের কম মাধ্যাকর্ষণ, মহাজাগতিক বিকিরণ, তাপমাত্রা ও আলোর ভিন্নতা উদ্ভিদের বৃদ্ধিতে কী প্রভাব ফেলবে, তা এখনো অজানা। গবেষকেরা পরবর্তী পর্যায়ে ১০ ধরনের আলুর জাত পরীক্ষা করে চাঁদের মতো পরিবেশে কোনটি ভালো জন্মায়, তা খুঁজে দেখবেন। গবেষক আয়মেরিক গোয়েরের ধারণা, ২০৪০ সালের দিকে চাঁদে ছোট পরিসরে পরীক্ষামূলক খাদ্য উৎপাদন ব্যবস্থা গড়ে তোলার সুযোগ তৈরি হতে পারে। তবে নভোচারীদের নিয়মিত খাবার হিসেবে চাঁদে উৎপাদিত আলু পেতে আরও সময় লাগবে।
সূত্র: ওরেগন স্টেট ইউনিভার্সিটি
872 আইজেট
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
কৃষি
View moreচাঁদের মাটির মতো পরিবেশ তৈরি করে সেখানে আলু উৎপাদনে সফল হয়েছেন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা। তাঁদের পরীক্ষায় দেখা গেছে, চাঁদের পৃষ্ঠের অনুরূপ উপাদানের সঙ্গে নির্দিষ্ট পরিমাণ জৈব সার মেশালে আলুগাছের স্বাভাবিক বৃদ্ধি ও ফলন সম্ভব। ভবিষ্যতে চাঁদে দীর্ঘমেয়াদি মানববসতি গড়ে উঠলে নভোচারীদের জন্য সেখানেই খাবার উৎপাদনের পথ তৈরি হতে পারে। এতে পৃথিবী থেকে নিয়মিত খাবার পাঠানোর ব্যয় ও নির্ভরশীলতা কমানোর সম্ভাবনা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের ওরেগন স্টেট ইউনিভার্সিটির গবেষকেরা নাসার অর্থায়নে এই গবেষণা পরিচালনা করেন। ১৯ নভেম্বর ২০২৬ বিজ্ঞান সাময়িকী ‘এনপিজে মাইক্রোগ্র্যাভিটি’তে প্রকাশিত গবেষণায় চাঁদের মাটির অনুকরণে তৈরি পাঁচ ধরনের উপাদানে আলু চাষের পরীক্ষা চালানো হয়। চাঁদের পৃষ্ঠের আলগা পাথর ও ধুলার স্তরকে বলা হয় রেগোলিথ। পৃথিবীর উর্বর মাটির মতো এতে প্রয়োজনীয় জৈব পদার্থ ও পুষ্টি উপাদান থাকে না। ফলে সেখানে সরাসরি ফসল উৎপাদন করা কঠিন। এই সমস্যা কাটাতে গবেষকেরা কেঁচোর সাহায্যে জৈব বর্জ্য পচিয়ে তৈরি বিশেষ সার ব্যবহার করেন। পরীক্ষার একটি পর্যায়ে চাঁদের মাটির অনুকরণে তৈরি উপাদানের সঙ্গে ৫, ১৫ ও ৩০ শতাংশ হারে এই সার মেশানো হয়। দেখা যায়, সার ছাড়া আলুগাছের বৃদ্ধি মারাত্মকভাবে ব্যাহত হয়। শিকড় দুর্বল থাকে এবং আলুর ফলনও কমে যায়। ৫ থেকে ১৫ শতাংশ সার মেশালে কিছুটা উন্নতি হলেও ৩০ শতাংশ সার ব্যবহারের ক্ষেত্রে ফলাফল ছিল উল্লেখযোগ্য। ওই মিশ্রণে উৎপাদিত আলুর বৃদ্ধি ও ফলন ওরেগনের সাধারণ মাটিতে উৎপাদিত আলুর কাছাকাছি পৌঁছায়। গবেষণায় আলুর পুষ্টিগুণও পরীক্ষা করা হয়েছে। ফলাফলে দেখা গেছে, চাঁদের মাটির অনুকরণে তৈরি উপাদানে উৎপাদিত আলুর পুষ্টিগত বৈশিষ্ট্যে বড় ধরনের পরিবর্তন হয়নি। পাশাপাশি প্রাকৃতিকভাবে আলুতে থাকা গ্লাইকোঅ্যালকালয়েড নামের সম্ভাব্য বিষাক্ত উপাদানের পরিমাণেও উল্লেখযোগ্য বৃদ্ধি পাওয়া যায়নি। তবে কয়েকটি নমুনায় তামা, দস্তা ও অ্যালুমিনিয়ামের মতো ভারী ধাতুর উপস্থিতি বেড়েছে। তাই ভবিষ্যতে মহাকাশে উৎপাদিত এসব খাবারের নিরাপত্তা নিশ্চিত করতে আরও পরীক্ষা প্রয়োজন। গবেষকেরা আলুকে বেছে নিয়েছেন এর পুষ্টিমান ও খাদ্যশক্তির কারণে। তুলনামূলক কম জায়গায় আলু উৎপাদন করা যায় এবং এটি দীর্ঘ মহাকাশ অভিযানে নভোচারীদের প্রয়োজনীয় ক্যালরি সরবরাহ করতে পারে। গবেষক ডেভিড হ্যান্ডি জানিয়েছেন, ভবিষ্যতে নভোচারীরা পৃথিবী থেকে অল্প পরিমাণ জৈব সার নিয়ে যেতে পারেন। পরে খাবারের উচ্ছিষ্ট ও উদ্ভিদের বর্জ্য পুনর্ব্যবহার করে নতুন সার তৈরি করা সম্ভব হতে পারে। এতে পৃথিবী থেকে বিপুল পরিমাণ চাষের উপকরণ নিয়ে যাওয়ার প্রয়োজন কমবে। তবে এখনই চাঁদের আসল মাটিতে আলু চাষ সম্ভব হয়েছে, এমন দাবি করছেন না বিজ্ঞানীরা। পুরো পরীক্ষাটি পৃথিবীর নিয়ন্ত্রিত পরিবেশে এবং কৃত্রিমভাবে তৈরি চন্দ্র-মাটির উপাদান ব্যবহার করে পরিচালিত হয়েছে। চাঁদের কম মাধ্যাকর্ষণ, মহাজাগতিক বিকিরণ, তাপমাত্রা ও আলোর ভিন্নতা উদ্ভিদের বৃদ্ধিতে কী প্রভাব ফেলবে, তা এখনো অজানা। গবেষকেরা পরবর্তী পর্যায়ে ১০ ধরনের আলুর জাত পরীক্ষা করে চাঁদের মতো পরিবেশে কোনটি ভালো জন্মায়, তা খুঁজে দেখবেন। গবেষক আয়মেরিক গোয়েরের ধারণা, ২০৪০ সালের দিকে চাঁদে ছোট পরিসরে পরীক্ষামূলক খাদ্য উৎপাদন ব্যবস্থা গড়ে তোলার সুযোগ তৈরি হতে পারে। তবে নভোচারীদের নিয়মিত খাবার হিসেবে চাঁদে উৎপাদিত আলু পেতে আরও সময় লাগবে। সূত্র: ওরেগন স্টেট ইউনিভার্সিটি 872 আইজেট
বিশ্বজুড়ে জ্বালানি সংকটে বাড়ছে খাদ্যের দাম, সামনে বড় খাদ্যসংকটের আশঙ্কা জাতিসংঘের

