সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আমেরিকা

বাংলাদেশে নার্সিং ডিগ্রি নিয়েছেন? নিউ ইয়র্কে বিনামূল্যে প্রশিক্ষণে বছরে আয় করতে পারেন ১ লাখ ডলার

নিউ ইয়র্ক প্রতিনিধি প্রকাশ: নভেম্বর ২৫, ২০২৬ ১:৪৩
বাংলাদেশে নার্সিং ডিগ্রি নিয়েছেন? নিউ ইয়র্কে বিনামূল্যে প্রশিক্ষণে বছরে আয় করতে পারেন ১ লাখ ডলার
বাংলাদেশে নার্সিং ডিগ্রি নিয়েছেন? নিউ ইয়র্কে বিনামূল্যে প্রশিক্ষণে বছরে আয় করতে পারেন ১ লাখ ডলার

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে বিদেশে প্রশিক্ষণপ্রাপ্ত নার্সদের রেজিস্টার্ড নার্স (আরএন) হিসেবে ক্যারিয়ার গড়ার সুযোগ দিতে বিনামূল্যে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এনসিএলইএক্স-আরএন লাইসেন্সিং পরীক্ষার প্রস্তুতিমূলক এই কর্মসূচিতে আবেদন গ্রহণের ঘোষণা দেওয়া হয়েছে। নিউ ইয়র্ক সিটির ডিপার্টমেন্ট অব স্মল বিজনেস সার্ভিসেসের (এসবিএস) তথ্য অনুযায়ী, এই কর্মসূচি সম্পন্ন করা নার্সদের বার্ষিক গড় আয় এক লাখ ডলার।

এই কর্মসূচি পরিচালিত হচ্ছে লাগার্ডিয়া কমিউনিটি কলেজের নিউ ইয়র্ক সিটি ওয়েলকাম ব্যাক সেন্টার এবং লেম্যান কলেজের যৌথ সহযোগিতায়। নিজ দেশে নার্সিং ডিগ্রি অর্জন করলেও যুক্তরাষ্ট্রে লাইসেন্স না থাকায় যারা পেশায় ফিরতে পারছেন না, মূলত তাদের জন্যই এই উদ্যোগ।


 

প্রশিক্ষণে যেসব সুবিধা পাওয়া যাবে

 

• সম্পূর্ণ বিনামূল্যে নার্সিং প্রশিক্ষণ।

• ইংরেজি ভাষায় দক্ষতা বৃদ্ধির সুযোগ।

• এনসিএলইএক্স-আরএন লাইসেন্সিং পরীক্ষার প্রস্তুতি।

• বিনামূল্যে পাঠ্যবই ও পরীক্ষার প্রস্তুতিমূলক সফটওয়্যার।

• প্রথমবার লাইসেন্সিং পরীক্ষার রেজিস্ট্রেশন ফি বহন।

• রেজুমে তৈরি ও চাকরির ইন্টারভিউয়ের প্রস্তুতি।

• লাইসেন্স পাওয়ার পর চাকরি খুঁজতে সহায়তা। 

আবেদনের যোগ্যতা

• যুক্তরাষ্ট্রের বাইরে কোনো দেশ থেকে নার্সিং ডিগ্রি অর্জন করতে হবে।

• নিউ ইয়র্ক সিটির বাসিন্দা হতে হবে।

• যুক্তরাষ্ট্রে বৈধভাবে কাজের অনুমতি থাকতে হবে।

• ইংরেজি ভাষায় মধ্যম বা উচ্চতর পর্যায়ের দক্ষতা থাকতে হবে।

• নার্সিং শিক্ষাগত যোগ্যতা ও লাইসেন্স যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করতে হবে।

• কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহারের সুবিধা থাকতে হবে।

• চাকরিজীবীদের ক্ষেত্রে নির্ধারিত বার্ষিক আয়ের শর্ত পূরণ করতে হবে।

সরকারি জবস এনওয়াইসি পোর্টালে বার্ষিক আয়ের সর্বোচ্চ সীমা ৪০ হাজার ডলার উল্লেখ থাকলেও লেম্যান কলেজের সর্বশেষ বিজ্ঞপ্তিতে ৬০ হাজার ডলারের কম আয়ের ব্যক্তিদের আবেদনের সুযোগ দেওয়া হয়েছে। তাই ্সের মেয়াদ: আট মাস।

ক্লাসের সময়: সাধারণত সোমবার থেকে বৃহস্পতিবার, সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা।

 

সাপ্তাহিক প্রশিক্ষণ: ১৬ ঘণ্টা।

লেম্যান কলেজ

 

প্রশিক্ষণের ধরন: ফুলটাইম।

 

প্রশিক্ষণ: ৫০০ ঘণ্টার বেশি।

 

ক্লাসের পদ্ধতি: অনলাইন ও সরাসরি ক্লাসের সমন্বয়ে।

 

পরবর্তী প্রশিক্ষণ শুরু: ২ ফেব্রুয়ারি ২০২৭। 

আবেদন করবেন যেভাবে

র্ক সিটির ডিপার্টমেন্ট অব স্মল বিজনেস সার্ভিসেসের হেলথকেয়ার ট্রেনিং বিভাগ থেকে পছন্দের কলেজ নির্বাচন করে অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত তথ্য ও আবেদনসংক্রান্ত সহায়তার জন্য নিউ ইয়র্ক সিটির ৩১১ নম্বরেও যোগাযোগ করা যাবে।

বাংলাদেশ থেকে নার্সিং ডিগ্রি নিয়ে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন, এমন যোগ্য ব্যক্তিদের জন্য এই কর্মসূচি নিজ পেশায় ফিরে যাওয়ার একটি সুযোগ। তবে প্রশিক্ষণ সম্পন্ন করলেই চাকরি নিশ্চিত হবে না। রেজিস্টার্ড নার্স হিসেবে কাজ করতে লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হওয়াসহ নিউ ইয়র্ক স্টেটের নির্ধারিত শর্ত পূরণ করতে হবে।

 

সংবাদসূত্র

 

নিউ ইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব স্মল বিজনেস সার্ভিসেস

871-এসএ


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

আমেরিকা

View more
২০২৫ সালে ভুল করে ডিপোর্ট করা গার্সিয়া এবার যুক্তরাষ্ট্র ছেড়ে চিরদিনের জন্য যাচ্ছেন স্পেনে
২০২৫ সালে ভুল করে ডিপোর্ট করা গার্সিয়া এবার যুক্তরাষ্ট্র ছেড়ে চিরদিনের জন্য যাচ্ছেন স্পেনে

২০২৫ সালে ভুলবশত যুক্তরাষ্ট্র থেকে এল সালভাদরে নির্বাসিত হওয়া কিলমার আব্রেগো গার্সিয়া এবার যুক্তরাষ্ট্র ছেড়ে স্পেনে যাচ্ছেন। এর মধ্য দিয়ে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে অভিবাসন ও নির্বাসন নিয়ে তাঁর দীর্ঘদিনের আইনি লড়াইয়ের অবসান ঘটতে যাচ্ছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।   বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আইনজীবীদের সঙ্গে মার্কিন সরকারের সমঝোতার ভিত্তিতে মঙ্গলবার (২৪ নভেম্বর) ৩১ বছর বয়সী গার্সিয়া একটি বাণিজ্যিক ফ্লাইটে স্পেনের উদ্দেশে যুক্তরাষ্ট্র ত্যাগ করেন। এর আগে তাঁকে আফ্রিকার দেশ লাইবেরিয়ায় নির্বাসনের চেষ্টা করেছিল ট্রাম্প প্রশাসন। তবে শেষ পর্যন্ত নিজের পছন্দের দেশে যাওয়ার সুযোগ পেয়েছেন তিনি।   কিশোর বয়সে বৈধ কাগজপত্র ছাড়াই যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন গার্সিয়া। দীর্ঘদিন ধরে মেরিল্যান্ডে বসবাস করছিলেন তিনি। তাঁর স্ত্রী ও সন্তান মার্কিন নাগরিক। ২০১৯ সালে এল সালভাদরে নিরাপত্তা ঝুঁকির কারণে তাঁকে সেখানে ফেরত না পাঠানোর নির্দেশ দিয়েছিলেন একজন ইমিগ্রেশন বিচারক। একই সঙ্গে আইসিইর তত্ত্বাবধানে যুক্তরাষ্ট্রে বসবাস ও কাজ করার অনুমতি দেওয়া হয়েছিল তাঁকে।   আদালতের ওই নির্দেশ থাকা সত্ত্বেও ২০২৫ সালের মার্চে গার্সিয়াকে গ্রেপ্তার করে এল সালভাদরের একটি কারাগারে পাঠিয়ে দেয় ট্রাম্প প্রশাসন। পরে মার্কিন সরকার স্বীকার করে, প্রশাসনিক ভুলের কারণে তাঁকে সেখানে পাঠানো হয়েছিল। সুপ্রিম কোর্টের নির্দেশের পর ওই বছরের জুনে তাঁকে যুক্তরাষ্ট্রে ফিরিয়ে আনা হয়।   যুক্তরাষ্ট্রে ফেরার পর গার্সিয়ার বিরুদ্ধে মানবপাচারের অভিযোগে মামলা করে বিচার বিভাগ। তবে চলতি বছরের মে মাসে একজন ফেডারেল বিচারক মামলাটি খারিজ করে দেন। বিচারকের মতে, নির্বাসনের বিরুদ্ধে আইনি লড়াই করার কারণে তাঁকে শাস্তি দেওয়ার উদ্দেশ্যে ওই মামলা করা হয়েছিল। এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছে মার্কিন সরকার।   গার্সিয়ার আইনজীবী জানিয়েছেন, স্পেনে যাওয়ার সিদ্ধান্ত আপাতত সাময়িক। ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ফিরে মেরিল্যান্ডে পরিবারের সঙ্গে পুনরায় বসবাসের সুযোগ পাওয়ার আশা করছেন তিনি। তবে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, তাঁর যুক্তরাষ্ট্রে ফেরার ওপর নিষেধাজ্ঞা রয়েছে।   গার্সিয়ার ভুল নির্বাসন এবং পরবর্তী আইনি লড়াই ট্রাম্প প্রশাসনের গণনির্বাসন নীতি ও অভিবাসীদের আইনি সুরক্ষা নিয়ে যুক্তরাষ্ট্রে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছিল।   সংবাদসূত্র: রয়টার্স 871-এসএ

প্রকাশ: নভেম্বর ২৫, ২০২৬ ২:১
বাংলাদেশে নার্সিং ডিগ্রি নিয়েছেন? নিউ ইয়র্কে বিনামূল্যে প্রশিক্ষণে বছরে আয় করতে পারেন ১ লাখ ডলার

বাংলাদেশে নার্সিং ডিগ্রি নিয়েছেন? নিউ ইয়র্কে বিনামূল্যে প্রশিক্ষণে বছরে আয় করতে পারেন ১ লাখ ডলার

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ ওডিএনআইয়ের গোয়েন্দা নেটওয়ার্কে সাইবার হামলা! তথ্য ফাঁস

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ ওডিএনআইয়ের গোয়েন্দা নেটওয়ার্কে সাইবার হামলা! তথ্য ফাঁস

৩ ডিসেম্বর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড, শেষ মুহূর্তে তা ঠেকাতে আদালতে নিডাল হাসান

৩ ডিসেম্বর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড, শেষ মুহূর্তে তা ঠেকাতে আদালতে নিডাল হাসান

ভার্জিনিয়ার স্প্রিংফিল্ডে বাংলাদেশি ফরেস্টভিল কমিউনিটির থ্যাংকসগিভিং মিলনমেলা ২৬ নভেম্বর
ভার্জিনিয়ার স্প্রিংফিল্ডে বাংলাদেশি ফরেস্টভিল কমিউনিটির থ্যাংকসগিভিং মিলনমেলা ২৬ নভেম্বর

থ্যাংকসগিভিং উপলক্ষে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার স্প্রিংফিল্ডে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে পারিবারিক মিলনমেলার আয়োজন করেছে বাংলাদেশি ফরেস্টভিল কমিউনিটি। আগামী ২৬ নভেম্বর, বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে ‘থ্যাংকসগিভিং ২০২৬ ফ্যামিলি গেট-টুগেদার’ শীর্ষক এই অনুষ্ঠান। বিকেল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত স্প্রিংফিল্ডের কমফোর্ট ইন হোটেলে চলবে এ আয়োজন।   অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে সংগীতশিল্পী রোকসানা মির্জার সরাসরি সংগীত পরিবেশনা। পাশাপাশি অতিথিদের জন্য থাকবে বিনামূল্যে খাবারের ব্যবস্থা। পারিবারিক পরিবেশে আয়োজিত এই মিলনমেলায় পরিবার-পরিজন ও বন্ধুদের নিয়ে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকেরা।   অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন নজরুল ও শাথিল। তাঁদের পরিবারের পক্ষ থেকে এই আয়োজনে গ্র্যান্ড স্পনসর হিসেবে সহযোগিতা করা হচ্ছে।   আয়োজকদের প্রত্যাশা, এই মিলনমেলার মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সামাজিক বন্ধন আরও সুদৃঢ় হবে। পাশাপাশি প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলাদেশি সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার সুযোগ তৈরি হবে।   আগ্রহীরা আগামী বৃহস্পতিবার নির্ধারিত সময়ে অনুষ্ঠানে যোগ দিতে পারবেন। সপরিবারে অংশগ্রহণের জন্য প্রবাসী বাংলাদেশিদের প্রতি বিশেষ আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশি ফরেস্টভিল  কমিউনিটি।   অনুষ্ঠানের বিস্তারিত: আয়োজক: বাংলাদেশি ফরেস্টভিল কমিউনিটি অনুষ্ঠান: থ্যাংকসগিভিং ২০২৬ ফ্যামিলি গেট-টুগেদার তারিখ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ সময়: বিকেল ৪টা থেকে রাত ১১টা স্থান: কমফোর্ট ইন স্প্রিংফিল্ড ঠিকানা: ৬৫৬০ লয়েসডেল কোর্ট, স্প্রিংফিল্ড, ভার্জিনিয়া ২২১৫০   সংগীত পরিবেশনা: রোকসানা মির্জা প্রধান পৃষ্ঠপোষক: নজরুল ও শাথিল   বিশেষ আকর্ষণ: সরাসরি সংগীত, বিনামূল্যে খাবার ও পারিবারিক আয়োজন।

প্রকাশ: নভেম্বর ২৫, ২০২৬ ১:৯
প্রথম বিদেশি নভোচারীকে নিয়ে মহাকাশের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে চীনের শেনঝৌ-২৪ মহাকাশযান। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

প্রথম বিদেশি নভোচারীকে নিয়ে মহাকাশে পাড়ি জমাল চীনের শেনঝৌ-২৪ মহাকাশযান

নিউ অরলিন্স থেকে ফ্লোরিডাগামী এক ইঞ্জিনের সেসনা উড়োজাহাজটি মাঝপথে নিয়ন্ত্রণ হারিয়ে সাগরে পড়ে যায়। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

যুক্তরাষ্ট্রে মিসিসিপির উপকূলে বিমান বিধ্বস্ত, দুই শিশুসহ নিখোঁজ ৬ আরোহী

ভবিষ্যৎ সন্তানের জিনগত ঝুঁকি যাচাইয়ে নতুন প্রযুক্তি নিয়ে কাজ করছে সিলিকন ভ্যালির একটি জৈবপ্রযুক্তি প্রতিষ্ঠান। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

‘নিখুঁত সন্তান’ তৈরির প্রতিযোগিতায় সিলিকন ভ্যালি, ২৫ হাজার ডলারে ভ্রূণের জিনগত পরীক্ষা

যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রযুক্তিনির্ভর সেবায় ধারাবাহিক বিভ্রাটের মধ্যে সাইবার হামলার শিকার হয়েছে সিআইএর একটি কম্পিউটার ব্যবস্থা। গ্রাফিক্স: আমেরিকা বাংলা
টিকটক বন্ধ ও সিআইএতে সাইবার হামলা, যুক্তরাষ্ট্রে একের পর এক প্রযুক্তিগত সমস্যায় উদ্বেগ

যুক্তরাষ্ট্রে নভেম্বরের মাঝামাঝি থেকে একের পর এক প্রযুক্তিগত বিভ্রাটের ঘটনা ঘটছে। মাইক্রোসফটের সেবা বন্ধ, দেশজুড়ে বিমান চলাচলে বিঘ্ন, ব্যাংকিং ব্যবস্থায় সমস্যা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের ডিজিটাল সেবা অচল হওয়ার পর এবার আলোচনায় এসেছে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএতে সাইবার হামলার ঘটনা। একই সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকেও সাময়িক বিভ্রাট দেখা দিয়েছে।   মার্কিন সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, গত মঙ্গলবার (২৪ নভেম্বর) টিকটকের সেবা ব্যবহারে সমস্যার কথা জানিয়ে হাজার হাজার ব্যবহারকারী ডাউনডিটেক্টরে অভিযোগ করেন। একপর্যায়ে অভিযোগের সংখ্যা ২৬ হাজার ছাড়িয়ে যায়। টিকটক সংবাদমাধ্যম দ্য ভার্জকে জানিয়েছে, সাময়িক প্রযুক্তিগত সমস্যার কারণে ব্যবহারকারীরা প্ল্যাটফর্মটি ব্যবহারে বিঘ্নের মুখে পড়েছিলেন। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।   এদিকে একই দিনে শিকাগোর ও'হেয়ার আন্তর্জাতিক বিমানবন্দরেও প্রযুক্তিগত সমস্যার কারণে বিমান চলাচলে বিঘ্ন ঘটে। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) যন্ত্রপাতির ত্রুটির কথা জানিয়ে বিমানবন্দরটিতে আসার পথে থাকা ফ্লাইটগুলোর ওপর সাময়িক গ্রাউন্ড স্টপ জারি করে। প্রায় এক ঘণ্টা পর এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। এ সময় ফ্লাইটগুলোর গড় বিলম্ব ছিল প্রায় ৪৭ মিনিট।    তবে সবচেয়ে উদ্বেগের বিষয় হয়ে উঠেছে সিআইএর কম্পিউটার ব্যবস্থায় সাইবার হামলা। অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) এক প্রতিবেদনে বলা হয়েছে, সংস্থাটির একটি অশ্রেণিবদ্ধ কম্পিউটার ব্যবস্থা হ্যাকারদের অনুপ্রবেশের শিকার হয়েছে। ব্যবস্থাটি উন্মুক্ত উৎসের গোয়েন্দা তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের কাজে ব্যবহৃত হতো। এতে ইন্টারনেট, বাণিজ্যিক তথ্যভান্ডার ও অন্যান্য উন্মুক্ত উৎস থেকে তথ্য সংগ্রহ করা হতো। তবে হামলায় কোনো শ্রেণিবদ্ধ বা অত্যন্ত সংবেদনশীল তথ্য জড়িত ছিল না বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে। হামলার বিষয়টি শনাক্ত হওয়ার পর সমস্যার সমাধান করা হয়েছে। তবে কারা এ হামলা চালিয়েছে এবং ঠিক কী ধরনের তথ্যের নাগাল পেয়েছে, তা এখনো স্পষ্ট নয়।   এর কয়েক দিন আগে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের অপরাধসংক্রান্ত জাতীয় তথ্যভান্ডারেও অনুপ্রবেশের সন্দেহ দেখা দেয়। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সিএনএনের তথ্যের ভিত্তিতে এফবিআই ন্যাশনাল ক্রাইম ইনফরমেশন সেন্টার বা এনসিআইসি ব্যবস্থায় সম্ভাব্য সাইবার অনুপ্রবেশের ঘটনা তদন্ত করছে। এই তথ্যভান্ডারে অপরাধের ইতিহাস, গ্রেপ্তারি পরোয়ানা ও বিভিন্ন আইনশৃঙ্খলা-সংক্রান্ত তথ্য সংরক্ষণ করা হয়। তবে এফবিআই আনুষ্ঠানিকভাবে ঘটনাটি নিশ্চিত করেনি। গত সেপ্টেম্বরেও সংস্থাটির চাকরিসংক্রান্ত ওয়েবসাইটে অনুপ্রবেশের ঘটনা ঘটেছিল।   এর আগে গত ১২ নভেম্বর মাইক্রোসফটের আউটলুক, টিমস ও কোপাইলটসহ একাধিক সেবা বিশ্বজুড়ে অচল হয়ে পড়ে। ডাউনডিটেক্টরে ৭০টির বেশি দেশ ও অঞ্চল থেকে সমস্যার অভিযোগ আসে। প্রায় এক দিন ধরে চলা এই বিভ্রাটে বিভিন্ন প্রতিষ্ঠানের দাপ্তরিক কাজ, যোগাযোগ ও তথ্য আদান-প্রদান ব্যাহত হয়। মাইক্রোসফট পরে জানায়, নেটওয়ার্ক সক্ষমতা বাড়ানোর কাজের সঙ্গে সংশ্লিষ্ট প্রযুক্তিগত ত্রুটির কারণে এই সমস্যা হয়েছিল। এটি কোনো সাইবার হামলার ঘটনা ছিল না।   পরদিন ১৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের বিমান চলাচল ব্যবস্থায় বড় ধরনের বিপর্যয় দেখা দেয়। এফএএর টেলিযোগাযোগ নেটওয়ার্ক অস্থিতিশীল হয়ে পড়ায় দেশজুড়ে সব ফ্লাইটের ওপর গ্রাউন্ড স্টপ জারি করা হয়। প্রায় চার ঘণ্টা ৪৫ মিনিট পর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও ফ্লাইট চলাচলে এর প্রভাব কয়েক দিন পর্যন্ত ছিল। এফএএর হিসাব অনুযায়ী, ওই দিন প্রায় ১২ হাজার ৪৬২টি ফ্লাইট বাতিল করা হয়। এর মধ্যে প্রধান বিমান সংস্থাগুলোর বাতিল করা ফ্লাইটের সংখ্যা ছিল ৯ হাজারের বেশি। প্রাথমিক তদন্তে নেটওয়ার্কে অস্বাভাবিক পরিমাণ তথ্য প্রবাহ এবং নতুন রাউটার স্থাপনের কাজের সঙ্গে সংশ্লিষ্ট সমস্যার বিষয়টি উঠে আসে। তবে ঘটনার পূর্ণাঙ্গ কারণ অনুসন্ধান চলছিল।   ১৬ নভেম্বর আবারও ব্যাংকিং ও বিমান চলাচলে সমস্যা দেখা দেয়। জেপিমরগান চেজের গ্রাহকেরা ব্যাংকিং অ্যাপ ও বিভিন্ন সেবা ব্যবহারে সমস্যায় পড়েন। ব্যাংকটির মুখপাত্র জানান, নিজস্ব হার্ডওয়্যার ব্যবস্থার একটি সফটওয়্যার ত্রুটির কারণে এই সমস্যা হয়েছিল, এর সঙ্গে সাইবার হামলার সম্পর্ক ছিল না। একই দিন ইউনাইটেড এয়ারলাইনসের অভ্যন্তরীণ প্রযুক্তিগত সমস্যায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়া ফ্লাইটের কার্যক্রম ব্যাহত হয়। প্রায় এক ঘণ্টা ৪০ মিনিটের এই বিভ্রাটে কয়েক শ ফ্লাইট বিলম্বিত হয়। পাইলটদের তথ্য অনুযায়ী, উড়োজাহাজের চূড়ান্ত ওজন নির্ধারণে ব্যবহৃত একটি ব্যবস্থায় সমস্যা হয়েছিল।   ১৭ নভেম্বর মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) গোপন তথ্য আদান-প্রদানের অভ্যন্তরীণ নেটওয়ার্কেও সাময়িক সমস্যা দেখা দেয়। সংস্থাটি জানায়, নিয়মিত রক্ষণাবেক্ষণের সময় কিছু অভ্যন্তরীণ ব্যবস্থায় বিঘ্ন ঘটেছিল। তবে জাতীয় নিরাপত্তা-সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ কার্যক্রম সচল ছিল। একই দিনে অ্যাপলের অ্যাপ স্টোর, অ্যাপল মিউজিক, আইক্লাউড ও অ্যাপলকেয়ারসহ কয়েকটি সেবায় সমস্যা দেখা দেয়। প্রতিষ্ঠানটি জানায়, অভ্যন্তরীণ সফটওয়্যার হালনাগাদের কারণে এই বিভ্রাট হয়েছিল। পাশাপাশি হোটেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ম্যারিয়টের বুকিং ও অতিথিদের চেক-ইন ব্যবস্থায়ও সমস্যার অভিযোগ পাওয়া যায়।   ২২ নভেম্বর আবারও বিমান চলাচলে বড় ধরনের বিঘ্ন ঘটে। এবার সমস্যায় পড়ে ডেল্টা এয়ারলাইনস। উড়োজাহাজের ওজন ও ভারসাম্য নির্ধারণের স্বয়ংক্রিয় ব্যবস্থায় ত্রুটির কারণে দেশজুড়ে এক হাজারের বেশি ফ্লাইট বিলম্বিত হয়। ডেল্টা কর্তৃপক্ষ সাময়িকভাবে বিকল্প হাতে পরিচালিত পদ্ধতি ব্যবহার করে ফ্লাইট পরিচালনা করে। আটলান্টার হার্টসফিল্ড-জ্যাকসন আন্তর্জাতিক বিমানবন্দরকে কেন্দ্র করে এফএএ সাময়িকভাবে কিছু ফ্লাইটের চলাচল নিয়ন্ত্রণ করে। কয়েক ঘণ্টার মধ্যে ডেল্টা জানায়, তাদের স্বয়ংক্রিয় ব্যবস্থা আবার সচল হয়েছে।   একের পর এক এসব ঘটনায় যুক্তরাষ্ট্রে প্রযুক্তিনির্ভর গুরুত্বপূর্ণ সেবার ওপর নির্ভরশীলতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে সব ঘটনাকে সাইবার হামলার সঙ্গে যুক্ত করার কোনো প্রমাণ পাওয়া যায়নি। মাইক্রোসফট, চেজ ব্যাংক, অ্যাপল ও বিমান সংস্থাগুলোর কয়েকটি বিভ্রাটের কারণ হিসেবে প্রযুক্তিগত ত্রুটি, সফটওয়্যার সমস্যা কিংবা নিয়মিত রক্ষণাবেক্ষণের বিষয়টি উঠে এসেছে। মার্কিন প্রশাসনের পক্ষ থেকেও এসব ঘটনাকে একটি সমন্বিত সাইবার হামলার অংশ হিসেবে দেখার কোনো ভিত্তি নেই বলে জানানো হয়েছে।   প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, দৈনন্দিন যোগাযোগ, ব্যাংকিং, বিমান চলাচল ও সরকারি কার্যক্রম অল্প কয়েকটি বড় প্রযুক্তি অবকাঠামোর ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। ফলে কোনো একটি ব্যবস্থায় সমস্যা দেখা দিলে একসঙ্গে একাধিক সেবায় তার প্রভাব পড়তে পারে। এ পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে প্রযুক্তিগত নিরাপত্তা জোরদার এবং বিকল্প ব্যবস্থা প্রস্তুত রাখার ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা।   সংবাদসূত্র: দ্য ইন্ডিপেনডেন্ট, অ্যাসোসিয়েটেড প্রেস (এপি), রয়টার্স, ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) 872 আইজেট

প্রকাশ: নভেম্বর ২৪, ২০২৬ ১৯:৪৭
খাবার কিনতে খাদ্য সহায়তা কেন্দ্রে ছুটছেন লাখো মার্কিন পরিবার

চাকরি আছে, আয়ও আছে, তবু খাবার কিনতে খাদ্য সহায়তা কেন্দ্রে ছুটছেন লাখো মার্কিন পরিবার

এইচ-১বি কর্মীদের বেতনের নিয়মে বড় পরিবর্তনের প্রস্তুতি

এইচ-১বি কর্মীদের বেতনের নিয়মে বড় পরিবর্তনের প্রস্তুতি, চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় হাজারো বিদেশি কর্মী

বিপাকে বয়স্ক ও অসুস্থরা

৩ লাখ বৈধ অভিবাসীর মেডিকেয়ার সুবিধা বন্ধের আশঙ্কা, বিপাকে বয়স্ক ও অসুস্থরা

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...