সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
বাংলাদেশ

আস্ত খাসি না দেওয়ায় তর্ক করলেন বর, বিয়ে না দিয়েই জাপানপ্রবাসীকে ফিরিয়ে দিলেন কনের বাবা

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: আগস্ট ১৮, ২০২৬ ১৭:২৬
জাপানপ্রবাসী বর জুনায়েদ মিয়া I ছবি: সংগৃহীত
জাপানপ্রবাসী বর জুনায়েদ মিয়া I ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিয়ের আসরে এক অদ্ভুত ও চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। বরের জন্য তৈরি করা বিশেষ খাবারের ডালায় 'আস্ত খাসি' না থাকায় শুরু হয় তুমুল বাগবিতণ্ডা। আর এই অযৌক্তিক ক্ষোভ ও অশালীন আচরণের জেরে জাপানপ্রবাসী বর জুনায়েদ মিয়াকে বিয়ে না দিয়েই আসর থেকে বের করে দিয়েছেন কনের বাবা সফিকুল ইসলাম ভূঁইয়া। গত সোমবার (১৭ আগস্ট) আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের তোলাতালা গ্রামে এই অভিনব ঘটনাটি ঘটে, যা বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, কসবা উপজেলার নিয়ামতপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে জাপানপ্রবাসী জুনায়েদ মিয়ার সঙ্গে তোলাতলা গ্রামের সফিকুল ইসলামের মেয়ে রাশেদা আক্তারের বিয়ের দিন ধার্য ছিল। দুপুরে বরপক্ষ কনের বাড়িতে উপস্থিত হলে ফুলের তোড়া দিয়ে তাঁদের বরণ করে নেওয়া হয়।

 

কিন্তু শুরুতেই সেই ফুল নিয়ে অসন্তোষ প্রকাশ করেন বর। এরপর বরপক্ষের প্রায় ১৫০ জন অতিথির খাওয়াদাওয়া শেষে বর, তাঁর ভাই ও চাচার জন্য তিনটি বড় ডালায় বিশেষ খাবার পরিবেশন করা হয়। কিন্তু সেই ডালায় আস্ত খাসি না দেখতে পেয়ে ক্ষোভে ফেটে পড়েন জুনায়েদ। কনেপক্ষের সঙ্গে তিনি চরম বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন।

 

পরিস্থিতি শান্ত করতে বরের বড় ভাই উজ্জল মিয়া এগিয়ে এলে জুনায়েদ রেগে গিয়ে তাঁর ভাইকেই ওই মেয়েকে বিয়ে করতে বলেন! বরের এমন উদ্ধত আচরণ ও বেয়াদবি দেখে কনের বাবা তাৎক্ষণিকভাবে এই বিয়ে ভেঙে দেওয়ার কঠিন সিদ্ধান্ত নেন এবং খাওয়া শেষে উপহারসামগ্রী ও স্বর্ণালংকারসহ বরপক্ষকে বিদায় করে দেন।

 

এ বিষয়ে কনের বাবা সফিকুল ইসলাম জানান, খাবারের ডালায় আস্ত খাসি না থাকায় বর আপত্তি তুলে চরম খারাপ আচরণ শুরু করেন। খাসির বিষয়টি আগে থেকে নির্ধারিত ছিল না জানালেও তিনি শান্ত হননি, উল্টো নিজের বড় ভাইকে বিয়ে করতে বলার মতো ধৃষ্টতা দেখান। ছেলের এমন মানসিকতা দেখে তিনি মেয়ের ভবিষ্যৎ ভেবে বিয়ে না দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেন।

 

ধরখার ইউনিয়ন পরিষদের সদস্য আশিক মিয়াও ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খাবার নিয়ে বরের চরম বেয়াদবির কারণেই কনের বাবা তাঁদের তাড়িয়ে দিয়েছেন।

 

তবে এসব অভিযোগ পুরোপুরি অস্বীকার করে মঙ্গলবার সকালে নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন অভিযুক্ত বর জুনায়েদ। তাঁর দাবি, খাওয়ার পর কনেপক্ষ পূর্বনির্ধারিত কাবিনের চেয়ে দশ গুণ বেশি অর্থ দাবি করে এবং তা দিতে অস্বীকৃতি জানানোয় তাঁদের আসর থেকে বের করে দেওয়া হয়।

 

অন্যদিকে, বরের ভাই উজ্জল মিয়া বিষয়টি এড়িয়ে গিয়ে জানান, বিয়ে না দেওয়ার কথা বলায় তাঁরা বরকে নিয়ে ফিরে এসেছেন। পাল্টাপাল্টি এই অভিযোগের মধ্যেই পুরো বিষয়টি নিয়ে নেটদুনিয়ায় বইছে সমালোচনার ঝড়।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

বাংলাদেশ

View more
নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি আতাউল হক দোলন বারিধারা ডিওএইচএস থেকে গ্রেপ্তার
নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি আতাউল হক দোলন বারিধারা ডিওএইচএস থেকে গ্রেপ্তার

রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য এস এম আতাউল হক দোলনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ১১টা ২০ মিনিটে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এক অভিযানে এসআরবি-১ (SRB-1) তাঁকে গ্রেপ্তার করে। সংশ্লিষ্ট বাহিনীর পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।   বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারকৃত এস এম আতাউল হক দোলনের বিরুদ্ধে সাতক্ষীরার শ্যামনগর থানায় হত্যা, বিস্ফোরক দ্রব্য আইন, বিশেষ ক্ষমতা আইন এবং নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনসহ মোট ৭টি মামলা রয়েছে। মামলাগুলোর সংক্ষিপ্ত বিবরণ নিচে তুলে ধরা হলো:   হত্যা মামলা (৫ সেপ্টেম্বর ২০২৪): শ্যামনগর থানায় দায়ের করা এই মামলায় (এফআইআর নং-৪, জিআর নং-২৬৭) দণ্ডবিধির ৩০২/৪২৭/৩৭৯/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। বিস্ফোরক ও হত্যাচেষ্টা মামলা (২ জুন ২০২৬): শ্যামনগর থানার এফআইআর নং-৫ (জিআর নং-১৮৫) অনুযায়ী দণ্ডবিধির ১৪৩/৩৪১/৩২৩/৩০৭/৫০৬/১১৪/৩৪ ধারাসহ ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের ৩/৫ ধারায় মামলাটি দায়ের করা হয়। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন মামলা (১৯ জানুয়ারি ২০২৪): সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮-এর ১৮ ধারা এবং গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ৭৩ অনুচ্ছেদে শ্যামনগর থানায় এই মামলাটি (এফআইআর নং-১৪, জিআর নং-১৪) করা হয়। বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক মামলা (৫ জুন ২০২৫): শ্যামনগর থানায় দায়ের করা এই মামলায় (এফআইআর নং-৭, জিআর নং-১৬২) ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের ৪/৬ ধারা এবং ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫(ডি) ধারা যুক্ত রয়েছে। হামলা ও বিস্ফোরক মামলা (১৯ মার্চ ২০২৬): শ্যামনগর থানার এফআইআর নং-১৮ (জিআর নং-৬৭) মামলায় দণ্ডবিধির ১৪৩/৩৪১/৩২৩/৩২৫/৩০৭/৩৭৯/৪২৭/৫০৬/১১৪ ধারাসহ ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের ৩/৫ ধারায় অভিযোগ আনা হয়েছে। অপহরণ ও হত্যাচেষ্টা মামলা (৫ মে ২০০৬): শ্যামনগর থানায় দায়ের করা জিআর নং-১৪৮ মামলায় দণ্ডবিধির ৩০৭/১৪৩/৩২৩/৩৭৯/৩৫৪/৩৮৫/৩৬৩ ধারায় অভিযোগ রয়েছে। হত্যাচেষ্টা মামলা (৫ মে ২০০৬): শ্যামনগর থানার এফআইআর নং-০৯ (জিআর নং-১০৮) অনুযায়ী দণ্ডবিধির ১৪৩/৪৪৭/৩০৭ ধারায় মামলাটি করা হয় এবং ২০০৬ সালের ২৬ অক্টোবর এতে ৭০৬ নম্বর চার্জশিট দাখিল করা হয়েছিল। গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

প্রকাশ: নভেম্বর ১৯, ২০২৬ ১৩:৪৪
ময়মনসিংহে আওয়ামী লীগ ও বিএনপির সাবেক দুই এমপির বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

ময়মনসিংহে আওয়ামী লীগ ও বিএনপির সাবেক দুই এমপির বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

নিজস্ব প্রযুক্তিতে স্যাটেলাইট বানাবে বাংলাদেশ, তিন বছরের মধ্যে উৎক্ষেপণের লক্ষ্য: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রযুক্তিতে স্যাটেলাইট বানাবে বাংলাদেশ, তিন বছরের মধ্যে উৎক্ষেপণের লক্ষ্য: প্রধানমন্ত্রী

রাষ্ট্রদ্রোহ ও আইনজীবী হত্যা মামলাসহ একাধিক মামলায় কারাবন্দি চিন্ময় কৃষ্ণ দাসকে চট্টগ্রাম থেকে ঢাকা কারাগারে স্থানান্তর

রাষ্ট্রদ্রোহ ও আইনজীবী হত্যা মামলাসহ একাধিক মামলায় কারাবন্দি চিন্ময় কৃষ্ণ দাসকে চট্টগ্রাম থেকে ঢাকা কারাগারে স্থানান্তর

চট্টগ্রামে সড়কের পাশে রাখা পুলিশের পিকআপ ভ্যান চুরি করে পালানোর চাঞ্চল্যকর ঘটনা। ছবি: সংগৃহীত
চট্টগ্রামে টহল পুলিশের গাড়ি নিয়ে গেল চোর! হোটেলে ভাত খেতে গিয়েই গাড়ি হারালেন তিন পুলিশ সদস্য

চট্টগ্রামে সড়কের পাশে পুলিশের পিকআপ ভ্যান রেখে হোটেলে দুপুরের খাবার খেতে গিয়েছিলেন তিন পুলিশ সদস্য। খাবার খেয়ে ফিরে এসে দেখেন, গাড়িটি আর সেখানে নেই। পরে সিসিটিভি ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি পিকআপে উঠে সেটি চালিয়ে পালিয়ে যাচ্ছেন। বুধবার (১৮ নভেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে নগরীর হালিশহর থানার ছোটপুল এলাকায় জেলা পুলিশ লাইনের সামনে এ ঘটনা ঘটে।   পুলিশ সূত্রে জানা গেছে, হালিশহর থানার একটি পুরোনো সিঙ্গেল ডেকার পিকআপ ভ্যান নিয়ে টহল ডিউটিতে বের হয়েছিলেন তিন পুলিশ সদস্য। দায়িত্ব পালনের একপর্যায়ে তারা দুপুরের খাবার খেতে স্থানীয় একটি হোটেলে যান। এ সময় পিকআপটি পুলিশ লাইনের সামনের সড়কের পাশে রেখে যান।   খাবার শেষে ফিরে এসে গাড়িটি দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন পুলিশ সদস্যরা। পরে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে দেখা যায়, তাদের অনুপস্থিতিতে এক ব্যক্তি পিকআপে উঠে দ্রুত সেটি চালিয়ে নিয়ে যাচ্ছেন।   প্রকাশ্য দিবালোকে পুলিশ লাইনের সামনের সড়ক থেকে পুলিশের গাড়ি চুরির ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পরপরই পিকআপটি উদ্ধারে নগরীর বিভিন্ন এলাকায় তল্লাশি শুরু করে পুলিশ। একই সঙ্গে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে গাড়িটি নিয়ে যাওয়া ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।   চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সিসিটিভি ফুটেজে একজন ব্যক্তিকে গাড়িতে উঠে দ্রুত সেটি নিয়ে পালিয়ে যেতে দেখা গেছে। ওই ব্যক্তিকে গ্রেপ্তার এবং চুরি যাওয়া পিকআপটি উদ্ধারে পুলিশের একাধিক দল কাজ করছে।   পুলিশের প্রাথমিক ধারণা, সদস্যদের অনুপস্থিতির সুযোগ নিয়েই গাড়িটি নিয়ে যাওয়া হয়েছে। তবে কীভাবে ওই ব্যক্তি পিকআপটি চালু করেছেন এবং ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছেন কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।   এ বিষয়ে হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জয়নাল আবেদীন মণ্ডলের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।   সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, চুরি যাওয়া পিকআপটি উদ্ধারের চেষ্টা চলছে। তবে গাড়িটি উদ্ধার কিংবা ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তারের বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।   সংবাদসূত্র: সময় নিউজ, আরটিভি, দেশ টিভি

প্রকাশ: নভেম্বর ১৮, ২০২৬ ৯:৪০
রাজধানীর বসুন্ধরার বাসা থেকে বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক। ছবি: সংগৃহীত

হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া সাবেক খতিব রুহুল আমিন বসুন্ধরার বাসা থেকে আটক

ময়মনসিংহে সম্পত্তির বিরোধ: মাকে পিটিয়ে হত্যার পর ছেলে ও পুত্রবধূ পলাতক

ময়মনসিংহে সম্পত্তির বিরোধ: মাকে পিটিয়ে হত্যার পর ছেলে ও পুত্রবধূ পলাতক

১৪ বছর সিঙ্গাপুরে কাজ করে বাংলাদেশে ৩ তলা বাড়ি! সম্পূর্ণ বাড়ি ঘুরে দেখলেন নিয়োগকর্তাকে

১৪ বছর সিঙ্গাপুরে কাজ করে বাংলাদেশে ৩ তলা বাড়ি! সম্পূর্ণ বাড়ি ঘুরে দেখলেন নিয়োগকর্তাকে

নাতজামাইয়ের গালাগাল ও হুমকির মুখে নিরাপত্তাহীনতায় ভুগছেন বৃদ্ধ মাওলানা সোহরাব হোসেন। ছবি: সংগৃহীত
নামাজ না পড়ার অভিযোগে নাতজামাইয়ের বিরুদ্ধে থানায় গেলেন নানা শ্বশুর

বরগুনায় নামাজ পড়ার পরামর্শ দেওয়াকে কেন্দ্র করে নাতজামাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন এক বৃদ্ধ। তাঁর অভিযোগ, নামাজ আদায়ের কথা বলায় ক্ষিপ্ত হয়ে নাতজামাই তাঁর হাতের লাঠি কেড়ে নিয়ে ভেঙে ফেলেছেন। পাশাপাশি গালাগাল ও হুমকির কারণে নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি।   সোমবার (১৬ নভেম্বর) দুপুর পৌনে একটার দিকে বরগুনা সদর থানায় অভিযোগটি করেন মাওলানা সোহরাব হোসেন। অভিযুক্ত নাতজামাইয়ের নাম মো. রব্বানী গাজী। তিনি সোহরাব হোসেনের মেয়ের ঘরের নাতনির স্বামী।   অভিযোগ সূত্রে জানা গেছে, বরগুনা সদর উপজেলার লাকুরতলা সোনালীপাড়া এলাকায় বসবাস করেন মাওলানা সোহরাব হোসেন। তাঁর বাড়ির পাশেই থাকেন রব্বানী গাজী। গত ১২ নভেম্বর দুপুর ১২টার দিকে নাতজামাইকে নিয়মিত নামাজ আদায়ের পরামর্শ দেন তিনি। এতে রব্বানী ক্ষিপ্ত হয়ে তাঁর হাত থেকে লাঠি কেড়ে নিয়ে ভেঙে ফেলেন বলে অভিযোগ করেন বৃদ্ধ।   সোহরাব হোসেনের দাবি, বয়সের কারণে তিনি এমনিতেই হাঁটাচলায় কষ্ট পান। চলাফেরায় সহায়তার জন্য ব্যবহার করা লাঠিটি ভেঙে দেওয়ায় তিনি আরও বিপাকে পড়েছেন। এ ঘটনায় শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন বলেও অভিযোগে উল্লেখ করেন তিনি।   অভিযোগপত্রে আরও বলা হয়েছে, রব্বানী গাজী তাঁকে বিভিন্ন সময় পথে-ঘাটে গালাগাল করেন। এতে তিনি অপমানিত বোধ করছেন এবং নিজের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন। নাতজামাই যেকোনো সময় তাঁর বড় ধরনের ক্ষতি করতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।   এ অবস্থায় নিজের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের সহায়তা চেয়েছেন সোহরাব হোসেন। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত রব্বানী গাজীর বক্তব্য পাওয়া যায়নি। ফলে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলোর সত্যতা এখনো স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।   বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু শাহাদাত মোহাম্মদ হাসনাইন পারভেজ জানিয়েছেন, মাওলানা সোহরাব হোসেন থানায় এসে একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।   সূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, যুগান্তর

প্রকাশ: নভেম্বর ১৭, ২০২৬ ১০:৪৪
পদত্যাগের পর বিএনপির ওসমান ফারুকের আসন শূন্য ঘোষণা, ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি

পদত্যাগের পর বিএনপির ওসমান ফারুকের আসন শূন্য ঘোষণা, ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। ছবি: সংগৃহীত

জাতীয় গ্রিডে যুক্ত হলো পারমাণবিক বিদ্যুৎ, এ মাইলফলক অর্জনে বাংলাদেশ কততম?

বাংলাদেশে পরীক্ষিত ৩৩ শতাংশ খাদ্য নমুনায় ভেজাল ও দূষণ শনাক্ত

বাংলাদেশে পরীক্ষিত ৩৩ শতাংশ খাদ্য নমুনায় ভেজাল ও দূষণ শনাক্ত

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...