জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত আরও ৪ প্লাটুন
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মহানগরীসহ আট জেলায় ৯০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। পাশাপাশি যেকোনো জরুরি প্রয়োজনে আরও চার প্লাটুন বিজিবি সদস্যকে প্রস্তুত রাখা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) বিজিবির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, মোতায়েন করা প্লাটুনগুলোর মধ্যে গোপালগঞ্জে সর্বোচ্চ ২৯ প্লাটুন এবং ঢাকা জেলায় ১৮ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছে। এ ছাড়া গাজীপুরে ১৫ প্লাটুন, নারায়ণগঞ্জে ছয় প্লাটুন, কক্সবাজারে ছয় প্লাটুন, ঢাকা মহানগরীতে পাঁচ প্লাটুন, ফরিদপুরে পাঁচ প্লাটুন এবং ময়মনসিংহে দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে মোতায়েন হওয়া এসব সদস্য সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করবেন। তারা সংশ্লিষ্ট এলাকাগুলোর গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও জনবহুল স্থানে নিরাপত্তা জোরদার করবেন এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা ও জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কর্মকাণ্ড প্রতিরোধে তৎপর থাকবেন।
মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি চালানো হচ্ছে। এ লক্ষ্যে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে প্রাপ্ত সরাসরি ভিডিও চিত্র সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।
বিজিবি জানিয়েছে, সীমান্তে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি সংশ্লিষ্ট জেলাগুলোতেও সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা ও ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করছেন সদস্যরা। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নিতে বিজিবি বদ্ধপরিকর। সূত্র: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সংবাদ বিজ্ঞপ্তি।
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
বাংলাদেশ
View moreযুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ বা অনুমোদিত অবস্থানের সময়সীমা শেষ হওয়ার পরও দেশটিতে অবস্থান করলে কঠোর আইনি পদক্ষেপের মুখোমুখি হতে হবে বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। এমন ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিকে নিজ দেশে ফেরত পাঠানোর (ডিপোর্টেশন) পাশাপাশি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর স্থায়ী নিষেধাজ্ঞাও আরোপ করা হতে পারে। শনিবার (২১ নভেম্বর) দুপুরে ঢাকার মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এ সতর্কতার কথা জানানো হয়। দূতাবাসের ওই সতর্কবার্তায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, “আপনি যুক্তরাষ্ট্রে থাকার অনুমোদিত সময়সীমার বেশি অবস্থান করলে আপনাকে দেশটি থেকে ফেরত পাঠানো হতে পারে। এমনকি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর স্থায়ী নিষেধাজ্ঞাও আসতে পারে।” উল্লেখ্য, ভিসা নীতিমালা ও অভিবাসন আইন কঠোরভাবে অনুসরণের বিষয়ে সাম্প্রতিক সময়ে নিয়মিত সচেতনতামূলক বার্তা দিয়ে আসছে ঢাকার মার্কিন দূতাবাস। এর আগে গত ৯ নভেম্বর ভিজিটর ভিসার নিয়মকানুন যথাযথভাবে মেনে চলার বিষয়ে আবেদনকারীদের সতর্ক করা হয়েছিল। ওই বার্তায় দূতাবাস জানিয়েছিল, আবেদনকারী যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসার নিয়ম মেনে চলবেন—এ বিষয়ে কনস্যুলার কর্মকর্তা নিশ্চিত হতে না পারলে ভিসা আবেদন প্রত্যাখ্যান করতে পারেন। ভিসার সঠিক ও আইনানুগ ব্যবহার নিশ্চিত করার সম্পূর্ণ দায়িত্ব আবেদনকারীর নিজের বলেও তখন মনে করিয়ে দেওয়া হয়েছিল। সূত্র: মার্কিন দূতাবাস, ঢাকা।
জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত আরও ৪ প্লাটুন
২ কোটি টাকার তিনতলা বাড়ি দেখাতে সিঙ্গাপুরের মালিককে বাংলাদেশে আনলেন প্রবাসী সুমন
নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি আতাউল হক দোলন বারিধারা ডিওএইচএস থেকে গ্রেপ্তার
ময়মনসিংহের চারটি উপজেলায় সাবেক দুই সংসদ সদস্যের বাসভবন, একটি ইউনিয়ন পরিষদ কার্যালয় এবং পার্কিং করে রাখা বাস ও ব্যক্তিগত গাড়িতে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত মধ্যরাত থেকে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোররাত পর্যন্ত জেলার ঈশ্বরগঞ্জ, ফুলপুর, ফুলবাড়িয়া ও ভালুকা উপজেলায় এসব নাশকতার ঘটনা ঘটে। সংশ্লিষ্ট থানাগুলোর ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে পৃথক এসব হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সাবেক দুই এমপির বাড়িতে হামলা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত মধ্যরাতে ঈশ্বরগঞ্জে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মাহমুদ হাসান সুমনের বাসভবনে হামলা চালায় একদল দুর্বৃত্ত। এ সময় তারা বাড়িতে ব্যাপক ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগ করে। একই রাতে ফুলপুর উপজেলায় বিএনপির সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি আবুল বাসার আকন্দের বাড়িতেও হামলার ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, হামলাকারীরা ওই বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করে এবং পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা চালায়। প্রায় একই সময়ে ফুলবাড়িয়া উপজেলার ৬ নম্বর ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ঢুকে চেয়ারম্যানের কক্ষে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। অন্যদিকে, ভালুকা উপজেলায় জেলা পরিষদের সাবেক সদস্য মোস্তফা কামালের একটি ব্যক্তিগত গাড়ি ও দুটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। ভালুকায় পার্কিং করা বাসে অগ্নিসংযোগ বৃহস্পতিবার ভোর পৌনে চারটার দিকে ভালুকা উপজেলার জামিরদিয়া স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ‘মীর এক্সপ্রেস’ নামের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। স্কয়ার ফ্যাশন সংলগ্ন সড়কে পার্কিং করা বাসটির ভেতরে সে সময় একজন পরিবহন কর্মী ঘুমিয়ে ছিলেন। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই তিনি অক্ষত অবস্থায় বেরিয়ে আসতে সক্ষম হন। খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট স্টেশন অফিসার মো. সিরাজুল ইসলামের নেতৃত্বে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় ভোর ৪টা ৩৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, আগুনে বাসটির ভেতরের আসন ও জানালার কাচ পুড়ে গেলেও ইঞ্জিন অক্ষত রয়েছে। প্রাথমিক হিসাবে এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সংবাদসূত্র চ্যানেল আই অনলাইন
নিজস্ব প্রযুক্তিতে স্যাটেলাইট বানাবে বাংলাদেশ, তিন বছরের মধ্যে উৎক্ষেপণের লক্ষ্য: প্রধানমন্ত্রী
রাষ্ট্রদ্রোহ ও আইনজীবী হত্যা মামলাসহ একাধিক মামলায় কারাবন্দি চিন্ময় কৃষ্ণ দাসকে চট্টগ্রাম থেকে ঢাকা কারাগারে স্থানান্তর
চট্টগ্রামে টহল পুলিশের গাড়ি নিয়ে গেল চোর! হোটেলে ভাত খেতে গিয়েই গাড়ি হারালেন তিন পুলিশ সদস্য
রাজধানীর বসুন্ধরা এলাকার একটি বাসা থেকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সাবেক খতিব মুফতি মো. রুহুল আমিনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। ২০১৮ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দিয়ে আলোচনায় এসেছিলেন তিনি। বুধবার সন্ধ্যায় তাঁর আটকের খবর প্রকাশ করে বিডি২৪লাইভ। সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, রাজধানীর বসুন্ধরা এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়েছে। আজকালের খবরও একটি গোয়েন্দা সংস্থার সূত্রের বরাতে তাঁর আটকের তথ্য জানিয়েছে। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। মুফতি রুহুল আমিন ২০২২ সালের ৩১ মার্চ বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর পর্যন্ত তিনি এ পদে ছিলেন। ২০১৮ সালে কওমি মাদরাসার সনদের সরকারি স্বীকৃতি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দিয়ে তিনি ব্যাপক আলোচনার জন্ম দেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। এর প্রায় দেড় মাস পর, ২০ সেপ্টেম্বর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জুমার নামাজের ইমামতি ও খুতবা দেওয়াকে কেন্দ্র করে মুসল্লিদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে কয়েকজন আহত হন এবং মসজিদের ভেতরে ভাঙচুরের ঘটনা ঘটে। ওই ঘটনার পর পল্টন থানায় মামলা হয়। সংঘর্ষের দুই দিন পর, ২২ সেপ্টেম্বর ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সিদ্ধান্তে তাঁকে জাতীয় মসজিদের খতিবের পদ থেকে অপসারণ করা হয়। এরপর থেকে তিনি আত্মগোপনে ছিলেন বলে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে বুধবার তাঁকে কোন মামলায় বা কী অভিযোগে আটক করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপ সম্পর্কেও আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি। সূত্র: বিডি২৪লাইভ, আজকালের খবর
ময়মনসিংহে সম্পত্তির বিরোধ: মাকে পিটিয়ে হত্যার পর ছেলে ও পুত্রবধূ পলাতক
১৪ বছর সিঙ্গাপুরে কাজ করে বাংলাদেশে ৩ তলা বাড়ি! সম্পূর্ণ বাড়ি ঘুরে দেখলেন নিয়োগকর্তাকে

