সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে নির্ধারিত সময়ের বেশি অবস্থান করলে হতে পারে স্থায়ী নিষেধাজ্ঞা: মার্কিন দূতাবাসের সতর্কতা

বিশেষ প্রতিবেদন প্রকাশ: নভেম্বর ২১, ২০২৬ ৩:২৬
যুক্তরাষ্ট্রে নির্ধারিত সময়ের বেশি অবস্থান করলে হতে পারে স্থায়ী নিষেধাজ্ঞা: মার্কিন দূতাবাসের সতর্কতা
যুক্তরাষ্ট্রে নির্ধারিত সময়ের বেশি অবস্থান করলে হতে পারে স্থায়ী নিষেধাজ্ঞা: মার্কিন দূতাবাসের সতর্কতা

যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ বা অনুমোদিত অবস্থানের সময়সীমা শেষ হওয়ার পরও দেশটিতে অবস্থান করলে কঠোর আইনি পদক্ষেপের মুখোমুখি হতে হবে বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। এমন ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিকে নিজ দেশে ফেরত পাঠানোর (ডিপোর্টেশন) পাশাপাশি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর স্থায়ী নিষেধাজ্ঞাও আরোপ করা হতে পারে।

 

শনিবার (২১ নভেম্বর) দুপুরে ঢাকার মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এ সতর্কতার কথা জানানো হয়।

 

দূতাবাসের ওই সতর্কবার্তায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, “আপনি যুক্তরাষ্ট্রে থাকার অনুমোদিত সময়সীমার বেশি অবস্থান করলে আপনাকে দেশটি থেকে ফেরত পাঠানো হতে পারে। এমনকি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর স্থায়ী নিষেধাজ্ঞাও আসতে পারে।”

 

উল্লেখ্য, ভিসা নীতিমালা ও অভিবাসন আইন কঠোরভাবে অনুসরণের বিষয়ে সাম্প্রতিক সময়ে নিয়মিত সচেতনতামূলক বার্তা দিয়ে আসছে ঢাকার মার্কিন দূতাবাস। এর আগে গত ৯ নভেম্বর ভিজিটর ভিসার নিয়মকানুন যথাযথভাবে মেনে চলার বিষয়ে আবেদনকারীদের সতর্ক করা হয়েছিল।

 

ওই বার্তায় দূতাবাস জানিয়েছিল, আবেদনকারী যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসার নিয়ম মেনে চলবেন—এ বিষয়ে কনস্যুলার কর্মকর্তা নিশ্চিত হতে না পারলে ভিসা আবেদন প্রত্যাখ্যান করতে পারেন। ভিসার সঠিক ও আইনানুগ ব্যবহার নিশ্চিত করার সম্পূর্ণ দায়িত্ব আবেদনকারীর নিজের বলেও তখন মনে করিয়ে দেওয়া হয়েছিল। সূত্র: মার্কিন দূতাবাস, ঢাকা।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

বাংলাদেশ

View more
প্রায় ৫ মাস পর খোলা হলো পাগলা মসজিদের দানবাক্স— আগের সব রেকর্ড ছাপিয়ে গেল এবারের দান!
প্রায় ৫ মাস পর খোলা হলো পাগলা মসজিদের দানবাক্স— আগের সব রেকর্ড ছাপিয়ে গেল এবারের দান!

প্রায় পাঁচ মাস পর খোলা হলো কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স। এবার দানবাক্সগুলো থেকে মোট ৫১ বস্তা টাকা পাওয়া গেছে, যা আগের সব রেকর্ড ভেঙে নতুন ইতিহাস সৃষ্টি করেছে।   শনিবার (২১ নভেম্বর) সকাল ৭টায় দানবাক্সগুলোর তালা খোলা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন এবং কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর) আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম।   পরে সকাল সাড়ে ৯টায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক সোহানা নাসরিন দানবাক্স থেকে ৫১ বস্তা টাকা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। ব্রিফিংয়ে জেলা প্রশাসন ও মসজিদ পরিচালনা কমিটির অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।   সাধারণত তিন থেকে চার মাস পরপর পাগলা মসজিদের দানবাক্স খোলা হয় এবং প্রতিবারই দানের পরিমাণ আগের রেকর্ড ছাড়িয়ে যায়। এবার দীর্ঘ প্রায় পাঁচ মাস পর সিন্দুক খোলায় দানের পরিমাণে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। সিন্দুক থেকে সংগৃহীত টাকা বস্তায় ভরে মোট ৫১ বস্তায় রূপ দেওয়া হয়েছে। টাকা গণনার কাজ শেষ হলে দানের প্রকৃত পরিমাণ জানা যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।   গণনা কার্যক্রম নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ রাখতে মসজিদ প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।   এর আগে সর্বশেষ গত ২৭ জুন পাগলা মসজিদের দানবাক্স খোলা হয়েছিল। সে সময় ১৩টি সিন্দুক থেকে ৪৩ বস্তা টাকা পাওয়া গিয়েছিল। দিনভর গণনা শেষে দেশি মুদ্রায় ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা পাওয়া যায়। পাশাপাশি বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা, স্বর্ণালংকার এবং বিভিন্ন সামগ্রী দান হিসেবে সংগৃহীত হয়েছিল।   পাগলা মসজিদ শুধু মুসলিম সম্প্রদায়ের নয়, বিভিন্ন ধর্মাবলম্বীর কাছেও একটি পরিচিত ধর্মীয় ও আধ্যাত্মিক কেন্দ্র। ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের বিশ্বাস, আন্তরিক নিয়তে এখানে দান করলে মনের আশা পূরণ হয়। এই বিশ্বাস থেকেই রোগমুক্তি, উচ্চশিক্ষা ও সন্তান লাভসহ নানা মানতে মানুষ এখানে দান করেন। নগদ অর্থের পাশাপাশি স্বর্ণালংকার, হাঁস-মুরগি, গবাদিপশু ও নানা ধরনের সামগ্রীও দান করা হয়।   জনশ্রুতি রয়েছে, পাগলবেশী এক আধ্যাত্মিক সাধক নরসুন্দা নদীতে মাদুরে ভেসে এসে বর্তমান মসজিদ এলাকায় আস্তানা গড়েন। তাকে ঘিরে ধীরে ধীরে ভক্তদের সমাগম বাড়তে থাকে এবং মৃত্যুর পর তার কবরের পাশে একটি মসজিদ নির্মিত হয়। পরবর্তীতে এটি পাগলা মসজিদ নামে পরিচিতি পায়।   প্রায় আড়াইশ বছরের পুরোনো এই মসজিদটি কিশোরগঞ্জ সদর উপজেলার নরসুন্দা নদীর তীরে ৩ একর ৮৮ শতাংশ জমির ওপর অবস্থিত। ১৯৭৯ সালের ১০ মে থেকে মসজিদটি ওয়াক্‌ফ এস্টেটের অধীনে পরিচালিত হয়ে আসছে।     সংবাদসূত্র ঢাকা পোস্ট

প্রকাশ: নভেম্বর ২১, ২০২৬ ৩:৩৯
যুক্তরাষ্ট্রে নির্ধারিত সময়ের বেশি অবস্থান করলে হতে পারে স্থায়ী নিষেধাজ্ঞা: মার্কিন দূতাবাসের সতর্কতা

যুক্তরাষ্ট্রে নির্ধারিত সময়ের বেশি অবস্থান করলে হতে পারে স্থায়ী নিষেধাজ্ঞা: মার্কিন দূতাবাসের সতর্কতা

জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত আরও ৪ প্লাটুন

জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত আরও ৪ প্লাটুন

সিঙ্গাপুরে ১৪ বছর কাজের সঞ্চয়ে কুমিল্লায় তিনতলা বাড়ি তৈরি করেছেন প্রবাসী সুমন। বাড়িটির নাম রেখেছেন হোসেন ভিলা। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

২ কোটি টাকার তিনতলা বাড়ি দেখাতে সিঙ্গাপুরের মালিককে বাংলাদেশে আনলেন প্রবাসী সুমন

নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি আতাউল হক দোলন বারিধারা ডিওএইচএস থেকে গ্রেপ্তার
নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি আতাউল হক দোলন বারিধারা ডিওএইচএস থেকে গ্রেপ্তার

রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য এস এম আতাউল হক দোলনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ১১টা ২০ মিনিটে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এক অভিযানে এসআরবি-১ (SRB-1) তাঁকে গ্রেপ্তার করে। সংশ্লিষ্ট বাহিনীর পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।   বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারকৃত এস এম আতাউল হক দোলনের বিরুদ্ধে সাতক্ষীরার শ্যামনগর থানায় হত্যা, বিস্ফোরক দ্রব্য আইন, বিশেষ ক্ষমতা আইন এবং নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনসহ মোট ৭টি মামলা রয়েছে। মামলাগুলোর সংক্ষিপ্ত বিবরণ নিচে তুলে ধরা হলো:   হত্যা মামলা (৫ সেপ্টেম্বর ২০২৪): শ্যামনগর থানায় দায়ের করা এই মামলায় (এফআইআর নং-৪, জিআর নং-২৬৭) দণ্ডবিধির ৩০২/৪২৭/৩৭৯/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। বিস্ফোরক ও হত্যাচেষ্টা মামলা (২ জুন ২০২৬): শ্যামনগর থানার এফআইআর নং-৫ (জিআর নং-১৮৫) অনুযায়ী দণ্ডবিধির ১৪৩/৩৪১/৩২৩/৩০৭/৫০৬/১১৪/৩৪ ধারাসহ ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের ৩/৫ ধারায় মামলাটি দায়ের করা হয়। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন মামলা (১৯ জানুয়ারি ২০২৪): সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮-এর ১৮ ধারা এবং গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ৭৩ অনুচ্ছেদে শ্যামনগর থানায় এই মামলাটি (এফআইআর নং-১৪, জিআর নং-১৪) করা হয়। বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক মামলা (৫ জুন ২০২৫): শ্যামনগর থানায় দায়ের করা এই মামলায় (এফআইআর নং-৭, জিআর নং-১৬২) ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের ৪/৬ ধারা এবং ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫(ডি) ধারা যুক্ত রয়েছে। হামলা ও বিস্ফোরক মামলা (১৯ মার্চ ২০২৬): শ্যামনগর থানার এফআইআর নং-১৮ (জিআর নং-৬৭) মামলায় দণ্ডবিধির ১৪৩/৩৪১/৩২৩/৩২৫/৩০৭/৩৭৯/৪২৭/৫০৬/১১৪ ধারাসহ ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের ৩/৫ ধারায় অভিযোগ আনা হয়েছে। অপহরণ ও হত্যাচেষ্টা মামলা (৫ মে ২০০৬): শ্যামনগর থানায় দায়ের করা জিআর নং-১৪৮ মামলায় দণ্ডবিধির ৩০৭/১৪৩/৩২৩/৩৭৯/৩৫৪/৩৮৫/৩৬৩ ধারায় অভিযোগ রয়েছে। হত্যাচেষ্টা মামলা (৫ মে ২০০৬): শ্যামনগর থানার এফআইআর নং-০৯ (জিআর নং-১০৮) অনুযায়ী দণ্ডবিধির ১৪৩/৪৪৭/৩০৭ ধারায় মামলাটি করা হয় এবং ২০০৬ সালের ২৬ অক্টোবর এতে ৭০৬ নম্বর চার্জশিট দাখিল করা হয়েছিল। গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

প্রকাশ: নভেম্বর ১৯, ২০২৬ ১৩:৪৪
ময়মনসিংহে আওয়ামী লীগ ও বিএনপির সাবেক দুই এমপির বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

ময়মনসিংহে আওয়ামী লীগ ও বিএনপির সাবেক দুই এমপির বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

নিজস্ব প্রযুক্তিতে স্যাটেলাইট বানাবে বাংলাদেশ, তিন বছরের মধ্যে উৎক্ষেপণের লক্ষ্য: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রযুক্তিতে স্যাটেলাইট বানাবে বাংলাদেশ, তিন বছরের মধ্যে উৎক্ষেপণের লক্ষ্য: প্রধানমন্ত্রী

রাষ্ট্রদ্রোহ ও আইনজীবী হত্যা মামলাসহ একাধিক মামলায় কারাবন্দি চিন্ময় কৃষ্ণ দাসকে চট্টগ্রাম থেকে ঢাকা কারাগারে স্থানান্তর

রাষ্ট্রদ্রোহ ও আইনজীবী হত্যা মামলাসহ একাধিক মামলায় কারাবন্দি চিন্ময় কৃষ্ণ দাসকে চট্টগ্রাম থেকে ঢাকা কারাগারে স্থানান্তর

চট্টগ্রামে সড়কের পাশে রাখা পুলিশের পিকআপ ভ্যান চুরি করে পালানোর চাঞ্চল্যকর ঘটনা। ছবি: সংগৃহীত
চট্টগ্রামে টহল পুলিশের গাড়ি নিয়ে গেল চোর! হোটেলে ভাত খেতে গিয়েই গাড়ি হারালেন তিন পুলিশ সদস্য

চট্টগ্রামে সড়কের পাশে পুলিশের পিকআপ ভ্যান রেখে হোটেলে দুপুরের খাবার খেতে গিয়েছিলেন তিন পুলিশ সদস্য। খাবার খেয়ে ফিরে এসে দেখেন, গাড়িটি আর সেখানে নেই। পরে সিসিটিভি ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি পিকআপে উঠে সেটি চালিয়ে পালিয়ে যাচ্ছেন। বুধবার (১৮ নভেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে নগরীর হালিশহর থানার ছোটপুল এলাকায় জেলা পুলিশ লাইনের সামনে এ ঘটনা ঘটে।   পুলিশ সূত্রে জানা গেছে, হালিশহর থানার একটি পুরোনো সিঙ্গেল ডেকার পিকআপ ভ্যান নিয়ে টহল ডিউটিতে বের হয়েছিলেন তিন পুলিশ সদস্য। দায়িত্ব পালনের একপর্যায়ে তারা দুপুরের খাবার খেতে স্থানীয় একটি হোটেলে যান। এ সময় পিকআপটি পুলিশ লাইনের সামনের সড়কের পাশে রেখে যান।   খাবার শেষে ফিরে এসে গাড়িটি দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন পুলিশ সদস্যরা। পরে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে দেখা যায়, তাদের অনুপস্থিতিতে এক ব্যক্তি পিকআপে উঠে দ্রুত সেটি চালিয়ে নিয়ে যাচ্ছেন।   প্রকাশ্য দিবালোকে পুলিশ লাইনের সামনের সড়ক থেকে পুলিশের গাড়ি চুরির ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পরপরই পিকআপটি উদ্ধারে নগরীর বিভিন্ন এলাকায় তল্লাশি শুরু করে পুলিশ। একই সঙ্গে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে গাড়িটি নিয়ে যাওয়া ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।   চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সিসিটিভি ফুটেজে একজন ব্যক্তিকে গাড়িতে উঠে দ্রুত সেটি নিয়ে পালিয়ে যেতে দেখা গেছে। ওই ব্যক্তিকে গ্রেপ্তার এবং চুরি যাওয়া পিকআপটি উদ্ধারে পুলিশের একাধিক দল কাজ করছে।   পুলিশের প্রাথমিক ধারণা, সদস্যদের অনুপস্থিতির সুযোগ নিয়েই গাড়িটি নিয়ে যাওয়া হয়েছে। তবে কীভাবে ওই ব্যক্তি পিকআপটি চালু করেছেন এবং ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছেন কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।   এ বিষয়ে হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জয়নাল আবেদীন মণ্ডলের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।   সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, চুরি যাওয়া পিকআপটি উদ্ধারের চেষ্টা চলছে। তবে গাড়িটি উদ্ধার কিংবা ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তারের বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।   সংবাদসূত্র: সময় নিউজ, আরটিভি, দেশ টিভি

প্রকাশ: নভেম্বর ১৮, ২০২৬ ৯:৪০
রাজধানীর বসুন্ধরার বাসা থেকে বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক। ছবি: সংগৃহীত

হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া সাবেক খতিব রুহুল আমিন বসুন্ধরার বাসা থেকে আটক

ময়মনসিংহে সম্পত্তির বিরোধ: মাকে পিটিয়ে হত্যার পর ছেলে ও পুত্রবধূ পলাতক

ময়মনসিংহে সম্পত্তির বিরোধ: মাকে পিটিয়ে হত্যার পর ছেলে ও পুত্রবধূ পলাতক

১৪ বছর সিঙ্গাপুরে কাজ করে বাংলাদেশে ৩ তলা বাড়ি! সম্পূর্ণ বাড়ি ঘুরে দেখলেন নিয়োগকর্তাকে

১৪ বছর সিঙ্গাপুরে কাজ করে বাংলাদেশে ৩ তলা বাড়ি! সম্পূর্ণ বাড়ি ঘুরে দেখলেন নিয়োগকর্তাকে

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...