সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আন্তর্জাতিক

মোনাকো বোমা হামলার সন্দেহভাজন হিসেবে ইউক্রেনীয় নারীকে শনাক্ত, ইন্টারপোলের রেড নোটিশ জারি

বিশেষ প্রতিবেদন প্রকাশ: জুলাই ৩, ২০২৬ ১৪:৪৬
ইন্টারপোলের তথ্য অনুযায়ী ৩৯ বছর বয়সী ইউক্রেনীয় নারী (ছবি: সংগৃহীত)
ইন্টারপোলের তথ্য অনুযায়ী ৩৯ বছর বয়সী ইউক্রেনীয় নারী (ছবি: সংগৃহীত)

ইউরোপের ক্ষুদ্র রাষ্ট্র মোনাকোতে ইউক্রেনে জন্ম নেওয়া ব্যবসায়ী ভাদিম ইয়েরমোলায়েভকে লক্ষ্য করে সংঘটিত বোমা হামলার ঘটনায় ৩৯ বছর বয়সী এক ইউক্রেনীয় নারীকে প্রধান সন্দেহভাজন হিসেবে শনাক্ত করেছে তদন্তকারী সংস্থাগুলো। তার বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা হয়েছে এবং আন্তর্জাতিক পর্যায়ে তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

মোনাকোর প্রসিকিউটরদের ভাষ্য অনুযায়ী, সন্দেহভাজন আনাস্তাসিয়া বেরেজোভস্কা হামলার সময় নিজের পরিচয় গোপন করতে পুরুষের ছদ্মবেশ ধারণ করেছিলেন। প্রাথমিকভাবে সিসিটিভি ফুটেজ দেখে অনেকেই হামলাকারীকে পুরুষ বলে ধারণা করেছিলেন। পরে তদন্তে নিশ্চিত হওয়া যায়, তিনি একজন নারী।

 

তদন্তে জানা গেছে, একটি দূরনিয়ন্ত্রিত বিস্ফোরক ব্যবহার করে হামলাটি চালানো হয়। এতে ইয়েরমোলায়েভসহ একই পরিবারের আরও দুইজন আহত হন, যার মধ্যে একজন শিশু রয়েছে। বিস্ফোরণের পর সন্দেহভাজন ব্যক্তি মোনাকো ছেড়ে ফ্রান্স, ইতালি ও সুইজারল্যান্ড হয়ে জার্মানিতে পালিয়ে যান বলে ধারণা করছে কর্তৃপক্ষ। জার্মান পুলিশ ইতোমধ্যে তার ব্যবহৃত একটি বাসা ও গাড়িতে তল্লাশি চালিয়ে বিভিন্ন আলামত জব্দ করেছে।

 

ভাদিম ইয়েরমোলায়েভ ইউক্রেনে জন্মগ্রহণ করলেও পরে সাইপ্রাসের নাগরিকত্ব গ্রহণ করেন এবং দীর্ঘদিন ধরে মোনাকোতে বসবাস করছেন। রাশিয়া-অধিকৃত ক্রিমিয়ায় ব্যবসায়িক কার্যক্রমের অভিযোগে ২০২৩ সালে ইউক্রেন সরকার তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছিল।

 

তদন্তকারীরা বলেন, হামলাটি অত্যন্ত পরিকল্পিত ছিল এবং এতে একাধিক ব্যক্তি জড়িত থাকতে পারে। তবে এখন পর্যন্ত হামলার সুনির্দিষ্ট উদ্দেশ্য প্রকাশ করা হয়নি। মোনাকো, জার্মানি ও ইন্টারপোল যৌথভাবে তদন্ত চালিয়ে যাচ্ছে এবং সন্দেহভাজনকে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

জনপ্রিয় সংবাদ
জৈবিক বাবার সঙ্গে নিষিদ্ধ সম্পর্কে জড়িয়ে দোষ স্বীকার, মাত্র এক বছরের সাজায় ক্ষুব্ধ পরিবার

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন।   মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়।   তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।”   ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে।   প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন।   ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন।   প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল।   মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি।   রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডে বড় পরিবর্তন, পরিবারভিত্তিক ভিসা আবেদনকারীদের জন্য সুখবর

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।   নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে।   এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে।   ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে।   অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে।   যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন।   বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর।   যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।

মার্কিন ভিসা আপডেট ২০২৬! বাংলাদেশিদের জন্য কোন ভিসা বন্ধ, কোনটা চালু?

২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো।   প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে।   এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে।   অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে।   স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে।   সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে।   সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে।   এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।   নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি।   উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।”   বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে।   এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে।   শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়।   উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন।   বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত।   এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।

প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তার বুয়েটের সাবেক শিক্ষার্থী ও সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ ও সংরক্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রায়ান আবদুল বাতেন। তিনি বাংলাদেশের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার সহকারী অধ্যাপক।   হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্য অনুযায়ী, গত ২৮ অক্টোবর ২০২৬ তারিখে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রকাশিত রেকর্ডে তাঁর বিরুদ্ধে ‘Film, Distribute, or Possess Image or Video of Sexual Activity with an Animal’ শীর্ষক অভিযোগ উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ কিংবা নিজের কাছে রাখার অভিযোগে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।   গ্রেপ্তারসংক্রান্ত সরকারি রেকর্ড প্রকাশের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিশেষ করে বুয়েটের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবে তাঁর পরিচয়ের কারণে ঘটনাটি নিয়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও আলোচনা তৈরি হয়েছে।   এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণীটির পরিচয় সম্পর্কে বিভিন্ন দাবি ছড়িয়ে পড়লেও হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্যে নির্দিষ্ট কোনো প্রাণীর নাম উল্লেখ করা হয়নি। ফলে ছাগলের সঙ্গে যৌন কর্মকাণ্ডের যে দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে করা হচ্ছে, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।   তথ্যসূত্র: হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় (Hillsborough County Sheriff’s Office), ফ্লোরিডা।

আন্তর্জাতিক

View more
৩০ বছরের কম বয়সীদের ভিসা নিয়ে বিরোধ, অনিশ্চয়তায় যুক্তরাজ্য-ইউরোপীয় ইউনিয়নের চুক্তি
৩০ বছরের কম বয়সীদের ভিসা নিয়ে বিরোধ, অনিশ্চয়তায় যুক্তরাজ্য-ইউরোপীয় ইউনিয়নের চুক্তি

ব্রেক্সিটের পর ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে নতুন চুক্তির উদ্যোগ নিয়েছে যুক্তরাজ্য। তবে তরুণদের ভিসা, কাজের সুযোগ এবং বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি নিয়ে দুই পক্ষের মতবিরোধ কাটেনি। আগামী শুক্রবার (২০ নভেম্বর) ব্রাসেলসে গুরুত্বপূর্ণ সম্মেলনের আগে আলোচনা শেষ মুহূর্তে পৌঁছেছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম জানিয়েছেন, সমঝোতায় পৌঁছাতে শেষ মুহূর্ত পর্যন্ত আলোচনা চালিয়ে যাবে তাঁর সরকার।   মঙ্গলবার (১৭ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্টের প্রতিবেদনে ইউরোপীয় ইউনিয়নের সংশ্লিষ্ট সূত্রের বরাতে এ তথ্য জানানো হয়েছে। খাদ্যবাণিজ্য ও কার্বন নিঃসরণসংক্রান্ত বিষয়ে অগ্রগতি হলেও তরুণদের চলাচল এবং শিক্ষার খরচ নিয়ে গুরুত্বপূর্ণ মতপার্থক্য রয়ে গেছে।   আলোচনার অন্যতম প্রধান বিষয় হলো ৩০ বছরের কম বয়সী তরুণদের জন্য বিশেষ ভিসাব্যবস্থা। প্রস্তাবিত কর্মসূচির আওতায় যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর তরুণেরা নির্দিষ্ট সময়ের জন্য একে অন্যের দেশে বসবাস, কাজ ও পড়াশোনার সুযোগ পেতে পারেন। ব্রেক্সিটের কারণে সীমিত হয়ে যাওয়া এসব সুযোগ আংশিকভাবে ফিরিয়ে আনাই এই উদ্যোগের উদ্দেশ্য।   তবে কতজন তরুণ এই কর্মসূচিতে অংশ নিতে পারবেন, তা নিয়ে দুই পক্ষের মধ্যে মতবিরোধ রয়েছে। যুক্তরাজ্য অংশগ্রহণকারীর সংখ্যা নির্দিষ্ট সীমার মধ্যে রাখতে চায়। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের সদস্যদেশগুলোর নিজস্ব অভিবাসন ও প্রবেশসংক্রান্ত ক্ষমতা থাকায় একটি অভিন্ন ব্যবস্থা চূড়ান্ত করা জটিল হয়ে উঠেছে।   আরেকটি গুরুত্বপূর্ণ বিরোধের বিষয় বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি। ব্রেক্সিটের পর ইউরোপীয় ইউনিয়নের শিক্ষার্থীদের যুক্তরাজ্যের অনেক বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের হারে ফি দিতে হয়। ইইউ চায়, এসব শিক্ষার্থীর জন্য তুলনামূলক কম খরচে পড়াশোনার সুযোগ তৈরি হোক।   তবে যুক্তরাজ্য সরকার টিউশন ফি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তকে বৃহত্তর বাণিজ্য আলোচনা থেকে আলাদা রাখতে চাইছে। বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের প্রস্তাবিত ‘মেড ইন ইউরোপ’ শিল্পনীতিতে ব্রিটিশ উৎপাদনকারীদের সম্ভাব্য অংশগ্রহণের বিষয়টি আলোচনায় রয়েছে। ফলে টিউশন ফি নিয়ে সমঝোতা শুক্রবারের সম্মেলনের পরেও ঝুলে থাকতে পারে।   অন্যদিকে খাদ্য ও পানীয় বাণিজ্যের ক্ষেত্রে সীমান্তে পরীক্ষার বাধা কমানোর বিষয়ে অগ্রগতি হয়েছে। এ জন্য যুক্তরাজ্যকে ইউরোপীয় ইউনিয়নের কিছু খাদ্যনিরাপত্তা ও কৃষিপণ্যের মানসংক্রান্ত বিধির সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে হতে পারে। কার্বন নিঃসরণ বাণিজ্যব্যবস্থা এবং প্রতিরক্ষা সহযোগিতা নিয়েও আলোচনা চলছে।   রয়টার্সের তথ্য অনুযায়ী, ২০১৯ সালের তুলনায় ২০২৫ সালে ইউরোপীয় ইউনিয়নে যুক্তরাজ্যের খাদ্য ও পানীয় রপ্তানি প্রায় এক-তৃতীয়াংশ কমেছে। ব্রিটিশ সরকার মনে করছে, নতুন চুক্তির মাধ্যমে বাণিজ্যের বাধা কমানো গেলে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়তে পারে।   প্রধানমন্ত্রী বার্নহাম সম্প্রতি বলেছেন, ব্রেক্সিট প্রত্যাশিত সুফল দিতে পারেনি। তবে বর্তমান আলোচনার উদ্দেশ্য যুক্তরাজ্যকে তাৎক্ষণিকভাবে ইউরোপীয় ইউনিয়নে ফিরিয়ে নেওয়া নয়। বরং বাণিজ্য, শিক্ষা, কর্মসংস্থান ও নিরাপত্তায় সহযোগিতা বাড়ানো।   ইউরোপীয় ইউনিয়নের এক জ্যেষ্ঠ সূত্র দ্য ইন্ডিপেনডেন্টকে জানিয়েছে, তরুণদের ভিসা কর্মসূচি নিয়ে আলোচনা কঠিন পর্যায়ে পৌঁছালেও শুক্রবারের মধ্যে সমঝোতার বিষয়ে আশাবাদ রয়েছে। তবে চুক্তি চূড়ান্ত না হওয়া পর্যন্ত কোনো নতুন ভিসা বা কাজের সুবিধা কার্যকর হচ্ছে না।   সংবাদসূত্র: দ্য ইন্ডিপেনডেন্ট, রয়টার্স

প্রকাশ: নভেম্বর ১৭, ২০২৬ ৮:৪৫
ট্রাম্প-মাস্কের সমর্থনেও এনভিডিয়ায় ফেরা হচ্ছে না  সাবেক প্রধান নির্বাহী জেনসেন হুয়াংকের

ট্রাম্প-মাস্কের সমর্থনেও এনভিডিয়ায় ফেরা হচ্ছে না সাবেক প্রধান নির্বাহী জেনসেন হুয়াংকের

যুক্তরাষ্ট্রের রেকর্ড ভেঙে দিল তুরস্ক! মাত্র কয়েক সেকেন্ডে ৫১টি ড্রোন অকেজো করে নতুন ইতিহাস গড়ল ‘এজদারহা’

যুক্তরাষ্ট্রের রেকর্ড ভেঙে দিল তুরস্ক! মাত্র কয়েক সেকেন্ডে ৫১টি ড্রোন অকেজো করে নতুন ইতিহাস গড়ল ‘এজদারহা’

তীব্র তাপ ও শৈত্যপ্রবাহ থেকে বাঁচতে পথ দেখাচ্ছে তুরস্কের প্রাচীন পাতাল শহর

তীব্র তাপ ও শৈত্যপ্রবাহ থেকে বাঁচতে পথ দেখাচ্ছে তুরস্কের প্রাচীন পাতাল শহর

ম্যানিলার পথে ট্রাম্প: ভারত, জাপান ও অস্ট্রেলিয়ার শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকের সম্ভাবনা
ম্যানিলার পথে ট্রাম্প: ভারত, জাপান ও অস্ট্রেলিয়ার শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকের সম্ভাবনা

  হাই-প্রোফাইল এশিয়া সফরের প্রথম ধাপে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় পৌঁছাতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সফরে তিনি দক্ষিণ-পূর্ব এশিয়ার রাষ্ট্রনেতাদের পাশাপাশি যুক্তরাষ্ট্রের নিরাপত্তা জোট ‘কোয়াড’-এর মিত্র দেশ—ভারত, জাপান ও অস্ট্রেলিয়ার শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন।   ম্যানিলা সফর শেষে আগামী বুধবার (১৮ নভেম্বর) এশিয়া-প্যাসিফিক অঞ্চলের নেতাদের শীর্ষ সম্মেলনে যোগ দিতে চীনের শেনজেন শহরের উদ্দেশ্যে রওনা দেবেন ট্রাম্প। সেখানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে পারমাণবিক ইস্যুতে গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।   এদিকে, এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান মিত্র ফিলিপাইন মার্কিন প্রেসিডেন্টকে বরণ করে নিতে লালগালিচা সংবর্ধনাসহ প্রেসিডেন্ট প্রাসাদে রাষ্ট্রীয় মধ্যাহ্নভোজের আয়োজন করেছে। তবে ট্রাম্পের এই সফরকে কেন্দ্র করে দেশটিতে বিক্ষোভ কর্মসূচিরও পরিকল্পনা করা হয়েছে।   মঙ্গলবার বিকেলের দিকে দক্ষিণ-পূর্ব এশীয় জাতিসংঘের সংস্থা (আসিয়ান)-এর বার্ষিক শীর্ষ সম্মেলনের সমাপনী দিনের ব্যস্ততা যখন শেষ পর্যায়ে, ঠিক সেই মুহূর্তে ম্যানিলায় অবতরণের কথা রয়েছে ট্রাম্পের। দিনভর আসিয়ানের ১১টি সদস্য রাষ্ট্র চীন, জাপান, ভারত ও অন্যান্য আঞ্চলিক অংশীদারদের সঙ্গে পৃথক শীর্ষ বৈঠক সম্পন্ন করেছে।   মূলত আসিয়ান সম্মেলনের সমাপনী অনুষ্ঠানের পরপরই ম্যানিলায় পৌঁছাবেন মার্কিন প্রেসিডেন্ট। সমাপনী এই অনুষ্ঠানে আঞ্চলিক জোট আসিয়ানের বার্ষিক সভাপতিত্ব সিঙ্গাপুরের কাছে হস্তান্তর করবে ফিলিপাইন। জোটের নিয়ম অনুযায়ী, প্রতি বছর সদস্য দেশগুলোর মধ্যে পর্যায়ক্রমে এই সভাপতিত্ব আবর্তিত হয়। এরপরই দক্ষিণ-পূর্ব এশিয়ার নেতা এবং কোয়াড মিত্রদের সঙ্গে নির্ধারিত বৈঠকে যোগ দেবেন ডোনাল্ড ট্রাম্প। সূত্র: বিবিসি, রয়টার্স।

প্রকাশ: নভেম্বর ১৭, ২০২৬ ৪:৪৫
‘গর্ভহীনা গ্রাম’: আখখেতের কাজে টিকে থাকতে জরায়ু বাদ দিচ্ছেন মহারাষ্ট্রের প্রান্তিক নারীরা!

‘গর্ভহীনা গ্রাম’: আখখেতের কাজে টিকে থাকতে জরায়ু বাদ দিচ্ছেন মহারাষ্ট্রের প্রান্তিক নারীরা!

ইমরান খানের এক চোখের ৮৫ শতাংশ দৃষ্টিশক্তি হারিয়ে গিয়েছে, রয়েছেন জীবন নিয়ে শঙ্কায়

ইমরান খানের এক চোখের ৮৫ শতাংশ দৃষ্টিশক্তি হারিয়ে গিয়েছে, রয়েছেন জীবন নিয়ে শঙ্কায়

লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে আওয়ামী লীগের হামলায় এনসিপির চার নেতাকর্মী আহত, পুলিশের লাঠিচার্জ

লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে আওয়ামী লীগের হামলায় এনসিপির চার নেতাকর্মী আহত, পুলিশের লাঠিচার্জ

যুদ্ধবিধ্বস্ত গাজার চার্চ সংস্কারে এগিয়ে এলো আমেরিকার ইহুদি সংগঠন
যুদ্ধবিধ্বস্ত গাজার চার্চ সংস্কারে এগিয়ে এলো আমেরিকার ইহুদি সংগঠন, দিল ২৫ হাজার ডলার অনুদান

যুদ্ধবিধ্বস্ত গাজার খ্রিষ্টান সম্প্রদায়ের পাশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি ইহুদি সংগঠন। গাজার একমাত্র ক্যাথলিক গির্জা হলি ফ্যামিলি চার্চের সংস্কার ও স্থানীয় খ্রিষ্টান সম্প্রদায়ের পুনর্বাসনে ২৫ হাজার মার্কিন ডলার অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে সংগঠনটি। যুদ্ধ, প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের মধ্যে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে এই সহযোগিতার উদ্যোগ আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।   ২০২৫ সালের ১ আগস্ট প্রকাশিত এক বিবৃতিতে আমেরিকান জিউইশ কমিটি জানায়, গাজার হলি ফ্যামিলি চার্চ এবং সংশ্লিষ্ট সম্প্রদায়ের পুনর্বাসনের জন্য এই অর্থ বরাদ্দ করা হয়েছে। অনুদানের অর্থ নিউইয়র্কের ক্যাথলিক আর্চডায়োসিসের মাধ্যমে দেওয়া হবে। পরে ক্যাথলিক নিয়ার ইস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সহযোগিতায় অর্থ বিতরণের ব্যবস্থা করা হবে।   গাজার হলি ফ্যামিলি চার্চটি ২০২৫ সালের ১৭ জুলাই ইসরায়েলি সামরিক অভিযানের সময় ক্ষতিগ্রস্ত হয়। ওই ঘটনায় তিনজন নিহত হন এবং বেশ কয়েকজন আহত হন। আহতদের মধ্যে গির্জার দায়িত্বপ্রাপ্ত যাজক ফাদার গ্যাব্রিয়েল রোমানেল্লিও ছিলেন। গোলাবারুদের আঘাতে গির্জার ভবন ও প্রাঙ্গণে বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি হয়।   ঘটনার পর আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ইসরায়েলি সামরিক বাহিনীর তদন্তে বলা হয়, সামরিক অভিযানের সময় গোলাবারুদের অনিচ্ছাকৃত বিচ্যুতির কারণে গির্জাটিতে আঘাত লাগে। ইসরায়েলি কর্তৃপক্ষও ঘটনাটির জন্য দুঃখ প্রকাশ করে।   আমেরিকান জিউইশ কমিটির প্রধান নির্বাহী টেড ডয়েচ বলেন, গাজার হলি ফ্যামিলি চার্চে প্রাণহানি, আহত হওয়ার ঘটনা এবং স্থাপনার ক্ষয়ক্ষতিতে তারা গভীরভাবে মর্মাহত। ক্যাথলিক সম্প্রদায়ের মানুষের প্রতি সংহতি প্রকাশ করে আহতদের দ্রুত সুস্থতা এবং যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত মানুষের নিরাপত্তা কামনা করেন তিনি।   সংগঠনটির আন্তধর্মীয় সম্পর্কবিষয়ক পরিচালক রাব্বি নোয়াম মারানস বলেন, ইহুদি ও খ্রিষ্টান সম্প্রদায়ের মধ্যে দীর্ঘদিনের সহযোগিতার সম্পর্ক রয়েছে। কঠিন সময়ে একে অপরের পাশে দাঁড়ানোর মধ্য দিয়ে মানুষের অভিন্ন মানবিক পরিচয় তুলে ধরা সম্ভব। নিউইয়র্কের আর্চবিশপ কার্ডিনাল টিমোথি ডোলানও এই অনুদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ইহুদি ও ক্যাথলিক সম্প্রদায়ের মানুষের একসঙ্গে মানবিক উদ্যোগে অংশ নেওয়া যুদ্ধের অন্ধকারের মধ্যে আশার আলো ছড়িয়ে দিতে পারে।   হলি ফ্যামিলি চার্চ গাজা উপত্যকার একমাত্র লাতিন ক্যাথলিক গির্জা। ইসরায়েল-হামাস যুদ্ধ শুরুর পর গির্জাটি শুধু উপাসনার স্থান হিসেবে নয়, বাস্তুচ্যুত মানুষের আশ্রয়স্থল হিসেবেও ব্যবহৃত হয়েছে। সেখানে বিভিন্ন সময়ে কয়েক শ খ্রিষ্টান ও অন্যান্য অসহায় মানুষ আশ্রয় নিয়েছিলেন। এই অনুদানকে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে। কারণ, ইসরায়েল-হামাস যুদ্ধের মধ্যে গাজার মানুষের জন্য যুক্তরাষ্ট্রের একটি ইহুদি সংগঠনের এমন সহায়তা ধর্মীয় সম্প্রীতি ও মানবিক সংহতির দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।   তবে এই অর্থ যুক্তরাষ্ট্র সরকারের সরকারি অনুদান নয়। এটি যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি ইহুদি সংগঠন আমেরিকান জিউইশ কমিটির দেওয়া ২৫ হাজার ডলারের মানবিক সহায়তা। ধর্মীয় বিভাজন ও রাজনৈতিক সংঘাতের মধ্যে গাজার একটি গির্জা সংস্কারে এই উদ্যোগ আবারও মনে করিয়ে দিয়েছে, মানবিক সহায়তার ক্ষেত্রে ধর্মীয় পরিচয়ের চেয়ে মানুষের পাশে দাঁড়ানোই বড় বিষয়। তথ্যসূত্র: আমেরিকান জিউইশ কমিটি, জিউইশ টেলিগ্রাফিক এজেন্সি, দ্য টাইমস অব ইসরায়েল, ন্যাশনাল ক্যাথলিক রেজিস্টার।

প্রকাশ: নভেম্বর ১৬, ২০২৬ ১৭:৬
কিম জং উন

উত্তর কোরিয়ার জাতীয় পতাকার অনুপাত বদলালেন কিম জং উন, ৭৮ বছরে প্রথম পরিবর্তন

মুখোমুখি হচ্ছেন ট্রাম্প, পুতিন ও শি জিনপিং

বিশ্বের তিন পরাশক্তির ঐতিহাসিক বৈঠক ১৯ নভেম্বর, মুখোমুখি হচ্ছেন ট্রাম্প, পুতিন ও শি জিনপিং

চিত্রকর্মের সামনে ব্যবস্থাপক আমিরা আল-জাবেন।

ঐতিহ্যবাহী চিত্রকলার সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার মেলবন্ধন ঘটালেন সৌদি শিল্পী

0 Comments