সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আইন-আদালত

প্রাণীকে ভয় দেখিয়ে ভিডিও বানালেই ৬ মাসের জেল, ৫০ হাজার টাকা জরিমানার প্রস্তাব

বিশেষ প্রতিবেদন প্রকাশ: নভেম্বর ১৫, ২০২৬ ১৭:৩১
প্রাণীকে ভয় দেখিয়ে ভিডিও বানালেই জেল জরিমানার প্রস্তাব
প্রাণীকে ভয় দেখিয়ে ভিডিও বানালেই জেল জরিমানার প্রস্তাব

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিউ ও জনপ্রিয়তা বাড়ানোর জন্য প্রাণীকে ভয় দেখিয়ে, উত্ত্যক্ত করে কিংবা নির্যাতন করে ভিডিও তৈরি ও প্রকাশ করলে কারাদণ্ড ও জরিমানার মুখে পড়তে হতে পারে। এ ধরনের কর্মকাণ্ড বন্ধ করতে প্রাণিকল্যাণ আইন, ২০১৯ সংশোধনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার।

 

প্রস্তাবিত সংশোধনীতে প্রাণীকে উত্ত্যক্ত করে ভিডিও তৈরি ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের অপরাধে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড অথবা ৫০ হাজার টাকা জরিমানা কিংবা উভয় দণ্ডের বিধান রাখার কথা বলা হয়েছে। শুধু ভিডিও নির্মাতা বা প্রকাশক নন, এ ধরনের কর্মকাণ্ডে সহযোগিতা করা ব্যক্তিরাও শাস্তির আওতায় আসবেন। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে তৈরি সংশোধিত আইনের খসড়াটি বর্তমানে অংশীজনদের মতামতের জন্য প্রকাশ করা হয়েছে। মতামত পাওয়ার পর প্রয়োজনীয় সংশোধন করে আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হবে। এরপর চূড়ান্ত অনুমোদনের প্রক্রিয়া সম্পন্ন হবে।

 

প্রস্তাবিত বিধান অনুযায়ী, ঘুমন্ত, বিশ্রামরত কিংবা শারীরিক সংসর্গরত প্রাণীকে বিরক্ত করে ভিডিও তৈরি ও প্রচার করা অপরাধ হিসেবে বিবেচিত হবে। এ ছাড়া প্রাণীর সামনে প্রতিবিম্ব তৈরি করে ভয় দেখানো, শরীরে কোনো বস্তু লাগিয়ে আতঙ্কিত করা কিংবা ইচ্ছাকৃতভাবে প্রাণীকে ভয় পাইয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের জন্য ভিডিও তৈরি করলেও একই শাস্তির প্রস্তাব রয়েছে।

 

বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু কনটেন্ট নির্মাতাকে দেখা যায়, ভিউ বাড়ানোর উদ্দেশ্যে বন্য ও গৃহপালিত প্রাণীকে নানাভাবে বিরক্ত করছেন। এসব ভিডিওতে কখনো ড্রোন দিয়ে শিয়ালের পিছু নেওয়া হচ্ছে, আবার কখনো ঘুমন্ত কুকুরের শরীরে বেলুন বেঁধে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড বন্ধ করতেই নতুন বিধান যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

 

খসড়ায় একটি গুরুত্বপূর্ণ বিষয় যুক্ত করা হয়েছে। প্রাণীকে উত্ত্যক্ত করে ভিডিও তৈরিতে যারা সরাসরি অংশ নেবেন, তাঁদের পাশাপাশি যারা এ কাজে সহযোগিতা করবেন, তাঁরাও শাস্তির আওতায় আসবেন। অর্থাৎ পরিকল্পনা করা, প্রাণীকে ভয় দেখানো কিংবা এ ধরনের ভিডিও তৈরিতে সহযোগিতা করার বিষয়টিও অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে।

 

প্রাণিকল্যাণ আইন সংশোধনের খসড়ায় শুধু ভিডিও তৈরির অপরাধ নয়, প্রাণীর প্রতি নিষ্ঠুরতার আরও কয়েকটি ঘটনায় শাস্তি বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবিত সংশোধনী অনুযায়ী, কিছু অপরাধে জরিমানা ১০ হাজার টাকা থেকে বাড়িয়ে দুই লাখ টাকা করার কথা বলা হয়েছে। প্রাণীর অঙ্গহানি, বিষ প্রয়োগ কিংবা শারীরিক কাঠামোর ক্ষতি করার মতো গুরুতর অপরাধে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড অথবা পাঁচ লাখ টাকা জরিমানা কিংবা উভয় দণ্ডের প্রস্তাব রয়েছে।

 

এ ছাড়া প্রাণীকে লড়াইয়ে নামানো, লক্ষ্যবস্তু বানিয়ে গুলি বা তির ছোড়া এবং অসুস্থ প্রাণীকে চিকিৎসা না করিয়ে বিক্রির মতো কর্মকাণ্ডেও কঠোর শাস্তির প্রস্তাব করা হয়েছে। খসড়ায় সাত ধরনের অপরাধকে আমলযোগ্য ও অজামিনযোগ্য করার প্রস্তাবও রাখা হয়েছে। প্রাণী অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলো আইন সংশোধনের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছে। পিপল ফর অ্যানিমেল ওয়েলফেয়ারের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান রাকিবুল হক এমিল মনে করেন, প্রাণিকল্যাণ আইনকে কার্যকর করতে শাস্তির বিধান কঠোর করা প্রয়োজন।

 

তবে খসড়ার কয়েকটি বিধানের অপব্যবহারের আশঙ্কাও প্রকাশ করেছেন তিনি। বিশেষ করে মালিকবিহীন প্রাণী হত্যা ও অপসারণসংক্রান্ত প্রস্তাবিত বিধান চূড়ান্ত করার আগে সতর্কতার সঙ্গে বিবেচনার আহ্বান জানিয়েছেন। এখনই নতুন শাস্তির বিধান কার্যকর হচ্ছে না। সংশোধিত আইনের খসড়া অংশীজনদের মতামতের জন্য প্রকাশ করা হয়েছে। মতামত পর্যালোচনা, প্রয়োজনীয় সংশোধন এবং আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষে চূড়ান্ত অনুমোদনের প্রক্রিয়া সম্পন্ন হলে তবেই সংশোধনী কার্যকর হওয়ার সুযোগ তৈরি হবে।

 

প্রস্তাবটি কার্যকর হলে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিউ বাড়ানোর জন্য প্রাণীকে ভয় দেখিয়ে বা উত্ত্যক্ত করে ভিডিও তৈরি করা ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ তৈরি হবে।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

জনপ্রিয় সংবাদ
জৈবিক বাবার সঙ্গে নিষিদ্ধ সম্পর্কে জড়িয়ে দোষ স্বীকার, মাত্র এক বছরের সাজায় ক্ষুব্ধ পরিবার

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন।   মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়।   তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।”   ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে।   প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন।   ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন।   প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল।   মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি।   রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডে বড় পরিবর্তন, পরিবারভিত্তিক ভিসা আবেদনকারীদের জন্য সুখবর

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।   নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে।   এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে।   ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে।   অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে।   যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন।   বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর।   যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।

মার্কিন ভিসা আপডেট ২০২৬! বাংলাদেশিদের জন্য কোন ভিসা বন্ধ, কোনটা চালু?

২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো।   প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে।   এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে।   অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে।   স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে।   সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে।   সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে।   এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।   নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি।   উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।”   বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে।   এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে।   শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়।   উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন।   বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত।   এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।

প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তার বুয়েটের সাবেক শিক্ষার্থী ও সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ ও সংরক্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রায়ান আবদুল বাতেন। তিনি বাংলাদেশের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার সহকারী অধ্যাপক।   হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্য অনুযায়ী, গত ২৮ অক্টোবর ২০২৬ তারিখে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রকাশিত রেকর্ডে তাঁর বিরুদ্ধে ‘Film, Distribute, or Possess Image or Video of Sexual Activity with an Animal’ শীর্ষক অভিযোগ উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ কিংবা নিজের কাছে রাখার অভিযোগে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।   গ্রেপ্তারসংক্রান্ত সরকারি রেকর্ড প্রকাশের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিশেষ করে বুয়েটের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবে তাঁর পরিচয়ের কারণে ঘটনাটি নিয়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও আলোচনা তৈরি হয়েছে।   এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণীটির পরিচয় সম্পর্কে বিভিন্ন দাবি ছড়িয়ে পড়লেও হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্যে নির্দিষ্ট কোনো প্রাণীর নাম উল্লেখ করা হয়নি। ফলে ছাগলের সঙ্গে যৌন কর্মকাণ্ডের যে দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে করা হচ্ছে, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।   তথ্যসূত্র: হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় (Hillsborough County Sheriff’s Office), ফ্লোরিডা।

আইন-আদালত

View more
প্রাণীকে ভয় দেখিয়ে ভিডিও বানালেই জেল জরিমানার প্রস্তাব
প্রাণীকে ভয় দেখিয়ে ভিডিও বানালেই ৬ মাসের জেল, ৫০ হাজার টাকা জরিমানার প্রস্তাব

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিউ ও জনপ্রিয়তা বাড়ানোর জন্য প্রাণীকে ভয় দেখিয়ে, উত্ত্যক্ত করে কিংবা নির্যাতন করে ভিডিও তৈরি ও প্রকাশ করলে কারাদণ্ড ও জরিমানার মুখে পড়তে হতে পারে। এ ধরনের কর্মকাণ্ড বন্ধ করতে প্রাণিকল্যাণ আইন, ২০১৯ সংশোধনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার।   প্রস্তাবিত সংশোধনীতে প্রাণীকে উত্ত্যক্ত করে ভিডিও তৈরি ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের অপরাধে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড অথবা ৫০ হাজার টাকা জরিমানা কিংবা উভয় দণ্ডের বিধান রাখার কথা বলা হয়েছে। শুধু ভিডিও নির্মাতা বা প্রকাশক নন, এ ধরনের কর্মকাণ্ডে সহযোগিতা করা ব্যক্তিরাও শাস্তির আওতায় আসবেন। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে তৈরি সংশোধিত আইনের খসড়াটি বর্তমানে অংশীজনদের মতামতের জন্য প্রকাশ করা হয়েছে। মতামত পাওয়ার পর প্রয়োজনীয় সংশোধন করে আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হবে। এরপর চূড়ান্ত অনুমোদনের প্রক্রিয়া সম্পন্ন হবে।   প্রস্তাবিত বিধান অনুযায়ী, ঘুমন্ত, বিশ্রামরত কিংবা শারীরিক সংসর্গরত প্রাণীকে বিরক্ত করে ভিডিও তৈরি ও প্রচার করা অপরাধ হিসেবে বিবেচিত হবে। এ ছাড়া প্রাণীর সামনে প্রতিবিম্ব তৈরি করে ভয় দেখানো, শরীরে কোনো বস্তু লাগিয়ে আতঙ্কিত করা কিংবা ইচ্ছাকৃতভাবে প্রাণীকে ভয় পাইয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের জন্য ভিডিও তৈরি করলেও একই শাস্তির প্রস্তাব রয়েছে।   বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু কনটেন্ট নির্মাতাকে দেখা যায়, ভিউ বাড়ানোর উদ্দেশ্যে বন্য ও গৃহপালিত প্রাণীকে নানাভাবে বিরক্ত করছেন। এসব ভিডিওতে কখনো ড্রোন দিয়ে শিয়ালের পিছু নেওয়া হচ্ছে, আবার কখনো ঘুমন্ত কুকুরের শরীরে বেলুন বেঁধে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড বন্ধ করতেই নতুন বিধান যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।   খসড়ায় একটি গুরুত্বপূর্ণ বিষয় যুক্ত করা হয়েছে। প্রাণীকে উত্ত্যক্ত করে ভিডিও তৈরিতে যারা সরাসরি অংশ নেবেন, তাঁদের পাশাপাশি যারা এ কাজে সহযোগিতা করবেন, তাঁরাও শাস্তির আওতায় আসবেন। অর্থাৎ পরিকল্পনা করা, প্রাণীকে ভয় দেখানো কিংবা এ ধরনের ভিডিও তৈরিতে সহযোগিতা করার বিষয়টিও অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে।   প্রাণিকল্যাণ আইন সংশোধনের খসড়ায় শুধু ভিডিও তৈরির অপরাধ নয়, প্রাণীর প্রতি নিষ্ঠুরতার আরও কয়েকটি ঘটনায় শাস্তি বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবিত সংশোধনী অনুযায়ী, কিছু অপরাধে জরিমানা ১০ হাজার টাকা থেকে বাড়িয়ে দুই লাখ টাকা করার কথা বলা হয়েছে। প্রাণীর অঙ্গহানি, বিষ প্রয়োগ কিংবা শারীরিক কাঠামোর ক্ষতি করার মতো গুরুতর অপরাধে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড অথবা পাঁচ লাখ টাকা জরিমানা কিংবা উভয় দণ্ডের প্রস্তাব রয়েছে।   এ ছাড়া প্রাণীকে লড়াইয়ে নামানো, লক্ষ্যবস্তু বানিয়ে গুলি বা তির ছোড়া এবং অসুস্থ প্রাণীকে চিকিৎসা না করিয়ে বিক্রির মতো কর্মকাণ্ডেও কঠোর শাস্তির প্রস্তাব করা হয়েছে। খসড়ায় সাত ধরনের অপরাধকে আমলযোগ্য ও অজামিনযোগ্য করার প্রস্তাবও রাখা হয়েছে। প্রাণী অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলো আইন সংশোধনের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছে। পিপল ফর অ্যানিমেল ওয়েলফেয়ারের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান রাকিবুল হক এমিল মনে করেন, প্রাণিকল্যাণ আইনকে কার্যকর করতে শাস্তির বিধান কঠোর করা প্রয়োজন।   তবে খসড়ার কয়েকটি বিধানের অপব্যবহারের আশঙ্কাও প্রকাশ করেছেন তিনি। বিশেষ করে মালিকবিহীন প্রাণী হত্যা ও অপসারণসংক্রান্ত প্রস্তাবিত বিধান চূড়ান্ত করার আগে সতর্কতার সঙ্গে বিবেচনার আহ্বান জানিয়েছেন। এখনই নতুন শাস্তির বিধান কার্যকর হচ্ছে না। সংশোধিত আইনের খসড়া অংশীজনদের মতামতের জন্য প্রকাশ করা হয়েছে। মতামত পর্যালোচনা, প্রয়োজনীয় সংশোধন এবং আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষে চূড়ান্ত অনুমোদনের প্রক্রিয়া সম্পন্ন হলে তবেই সংশোধনী কার্যকর হওয়ার সুযোগ তৈরি হবে।   প্রস্তাবটি কার্যকর হলে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিউ বাড়ানোর জন্য প্রাণীকে ভয় দেখিয়ে বা উত্ত্যক্ত করে ভিডিও তৈরি করা ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ তৈরি হবে।

প্রকাশ: নভেম্বর ১৫, ২০২৬ ১৭:৩১
আশ্রয় আবেদন বন্ধে ট্রাম্পের আদেশের বৈধতা যাচাই করবে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট

আশ্রয় আবেদন বন্ধে ট্রাম্পের আদেশের বৈধতা যাচাই করবে সুপ্রিম কোর্ট

মার্কিন সুপ্রিম কোর্টে মাহমুদ খলিল

বহিষ্কারের সিদ্ধান্ত ঠেকাতে মরিয়া আইনি লড়াই, এবার মার্কিন সুপ্রিম কোর্টে মাহমুদ খলিল

এক্সনমোবিল ও সানকর এনার্জির বিরুদ্ধে বোল্ডারের জলবায়ু মামলার শুনানির সময় যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের সামনে বিক্ষোভ।

জলবায়ু ক্ষতিপূরণ নিয়ে সুপ্রিম কোর্টে বড় লড়াই, একদিকে তেল কোম্পানি অন্যদিকে বোল্ডার

সরকারি গবেষণা অনুদান বাতিলের সিদ্ধান্ত নিয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে আদালতে লড়ছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়।
হার্ভার্ডের ২২০ কোটি ডলারের গবেষণা অনুদান নিয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে আদালতে লড়াই

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে দেশটির অন্যতম শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের আইনি লড়াই আরও গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছে। হার্ভার্ডকে দেওয়া দুইশ বিশ কোটি ডলারের বেশি সরকারি গবেষণা অনুদান বাতিল করার প্রশাসনিক সিদ্ধান্ত এখন আপিল আদালতে পর্যালোচনা হচ্ছে।   বিষয়টি নিয়ে সোমবার বোস্টনভিত্তিক প্রথম সার্কিট আপিল আদালতে শুনানি হয়েছে। ট্রাম্প প্রশাসনের পক্ষের আইনজীবীরা আদালতকে বলেছেন, হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ইহুদিবিদ্বেষ ও ইহুদি শিক্ষার্থীদের হয়রানি মোকাবিলায় যথেষ্ট ব্যবস্থা নেয়নি। এ কারণে সরকারি অর্থায়ন বন্ধ করার অধিকার সরকারের রয়েছে বলে তারা দাবি করেছেন।   অন্যদিকে হার্ভার্ডের আইনজীবীরা বলছেন, বিশ্ববিদ্যালয়কে রাজনৈতিক ও মতাদর্শগত দাবির কাছে নতি স্বীকার করাতে সরকারি অর্থকে চাপ হিসেবে ব্যবহার করা হচ্ছে। তাদের দাবি, এই পদক্ষেপ বিশ্ববিদ্যালয়ের সাংবিধানিক অধিকার এবং মতপ্রকাশের স্বাধীনতার ওপর হস্তক্ষেপের শামিল।   এই বিরোধের সূত্রপাত ২০২৫ সালে। ট্রাম্প প্রশাসন হার্ভার্ডের কাছে একাধিক পরিবর্তনের দাবি জানায়। এসব দাবির মধ্যে বৈচিত্র্য ও সমতা বিষয়ক কর্মসূচিতে পরিবর্তন এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক কার্যক্রমের ওপর বাইরের নজরদারির মতো বিষয়ও ছিল।   হার্ভার্ডের প্রেসিডেন্ট অ্যালান গারবার এসব দাবির বিরোধিতা করেন। তিনি যুক্তি দেন, কোন বিষয়ে বিশ্ববিদ্যালয় পড়াবে, কাদের নিয়োগ দেবে এবং কোন গবেষণা করবে—এসব বিষয়ে সরকারের সরাসরি নির্দেশনা দেওয়া উচিত নয়।   এর পরপরই ট্রাম্প প্রশাসন হার্ভার্ডের সরকারি অনুদান আটকে দেয় এবং পরে প্রায় ২২০ কোটি ডলারের অনুদান বাতিল করে। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, ইহুদি শিক্ষার্থীদের নিরাপত্তা ও ইহুদিবিদ্বেষ মোকাবিলায় বিশ্ববিদ্যালয়ের ভূমিকা নিয়ে গুরুতর সমস্যা রয়েছে।   হার্ভার্ড আদালতে গিয়ে এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে। বিশ্ববিদ্যালয় অভিযোগ করে, সরকারি অনুদান বন্ধ করার মূল উদ্দেশ্য ছিল প্রশাসনের রাজনৈতিক দাবিগুলো মেনে নিতে বিশ্ববিদ্যালয়কে বাধ্য করা।   এর আগে নিম্ন আদালতের বিচারক অ্যালিসন বারোজ হার্ভার্ডের পক্ষে রায় দেন। তিনি মনে করেন, সরকারি অর্থায়ন বাতিলের সিদ্ধান্তের পেছনে মতাদর্শগত ও রাজনৈতিক উদ্দেশ্যের বিষয়টি গুরুত্বপূর্ণভাবে উঠে এসেছে। ট্রাম্প প্রশাসন সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছে।   এখন আপিল আদালতের সিদ্ধান্ত শুধু হার্ভার্ডের জন্য নয়, যুক্তরাষ্ট্রের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জন্যও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। আদালত যদি ট্রাম্প প্রশাসনের অবস্থান সমর্থন করে, তাহলে ভবিষ্যতে সরকারি অর্থায়ন ব্যবহার করে বিশ্ববিদ্যালয়গুলোর নীতিতে পরিবর্তন আনার সরকারের ক্ষমতা বাড়তে পারে।   অন্যদিকে হার্ভার্ডের অবস্থান আদালতে টিকে গেলে বিশ্ববিদ্যালয়গুলোর স্বাধীনতা এবং সরকারি অর্থায়নের ক্ষেত্রে সরকারের সীমাবদ্ধতা নিয়ে একটি গুরুত্বপূর্ণ আইনি নজির তৈরি হতে পারে।   হার্ভার্ড এরই মধ্যে ট্রাম্প প্রশাসনের সঙ্গে আরও কয়েকটি আইনি বিরোধে জড়িয়েছে। এর মধ্যে বিদেশি শিক্ষার্থীদের ভর্তি ও থাকার অধিকার নিয়েও আলাদা মামলা রয়েছে। ফলে যুক্তরাষ্ট্রের উচ্চশিক্ষা ব্যবস্থায় হার্ভার্ড ও ট্রাম্প প্রশাসনের এই সংঘাত এখন দেশটির বড় রাজনৈতিক ও আইনি আলোচনার একটি অংশ হয়ে উঠেছে।   এই মামলার চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি। তাই সরকারি অনুদান শেষ পর্যন্ত হার্ভার্ড পাবে কি না এবং বিশ্ববিদ্যালয়ের ওপর সরকারের শর্ত আরোপের ক্ষমতা কতটা থাকবে, তা আদালতের পরবর্তী সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

প্রকাশ: অক্টোবর ৫, ২০২৬ ১৯:৪২
নিউইয়র্ক সিটি কাউন্সিলের এআই শুনানি

নিউইয়র্কে এআই নিয়ে ঐতিহাসিক শুনানি, প্রযুক্তি কোম্পানিগুলোকে কঠিন প্রশ্নের মুখোমুখি কাউন্সিল

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ

জাল সনদে সুপ্রিম কোর্টে ১৯ বছর চাকরি, এবার ৪২ লাখ টাকা ফেরত দেওয়ার নির্দেশ

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

টাকাই সবকিছু নয়, অসহায় মানুষের মামলা বিনা পারিশ্রমিকে লড়ুন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান ছবি:সংগৃহীত
কোরআনের আলোকে সংবিধান তৈরি করা সম্ভব, তবে কোরআন নিজেই সংবিধান নয়: আইনমন্ত্রী

পবিত্র কোরআনের মূল্যবোধ ও নির্দেশনার আলোকে একটি দেশের সংবিধান প্রণয়ন করা সম্ভব হলেও কোরআনকে সরাসরি রাষ্ট্রের সংবিধান হিসেবে বিবেচনা করা উচিত নয় বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তাঁর ব্যাখ্যা অনুযায়ী, রাষ্ট্রের সংবিধান সমাজ ও সময়ের প্রয়োজন অনুযায়ী পরিবর্তন ও সংশোধন করা যায়, কিন্তু ধর্মীয় গ্রন্থের মূল বাণী পরিবর্তনের সুযোগ নেই।    শুক্রবার রাজধানীর লেকশোর গ্র্যান্ড হোটেলে প্রয়াত ব্যারিস্টার আবদুর রাজ্জাকের লেখা ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী: ইটস হিস্ট্রি অ্যান্ড পলিটিকস’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে আইনমন্ত্রী এসব কথা বলেন। বইটি প্রকাশ করেছে ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউপিএল)।   আইনমন্ত্রী জানান, ছাত্রজীবনে প্রচলিত ‘কোরআন আমাদের সংবিধান’ স্লোগান নিয়েও তাঁর ভিন্নমত ছিল। তাঁর বক্তব্যের মূল যুক্তি হলো—কোরআনের আলোকে সংবিধান তৈরি করা যেতে পারে, কিন্তু কোরআনকে সরাসরি সংবিধান বলা যথাযথ নয়। কারণ একটি রাষ্ট্রের সংবিধান পরিবর্তনশীল বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে সংশোধিত হতে পারে, অন্যদিকে কোরআনের কোনো আয়াত পরিবর্তন করা যায় না।    অনুষ্ঠানে ব্যারিস্টার আবদুর রাজ্জাকের রাষ্ট্র ও সমাজবিষয়ক চিন্তাধারা নিয়েও বিস্তারিত কথা বলেন আইনমন্ত্রী। তিনি বলেন, আবদুর রাজ্জাক ওপর থেকে কোনো ইসলামী শাসনব্যবস্থা চাপিয়ে দেওয়াকে সঠিক পন্থা হিসেবে দেখতেন না। বরং সমাজের ভেতর থেকে ইসলামী মূল্যবোধ বিকশিত করে সেই মূল্যবোধের ভিত্তিতে রাষ্ট্র গঠন ও পরিচালনাকে তিনি ইসলামী রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার যথাযথ পথ হিসেবে বিবেচনা করতেন। আইনমন্ত্রীর মতে, প্রকাশিত বইটিতেও আবদুর রাজ্জাকের এই রাজনৈতিক ও সামাজিক দর্শনের প্রতিফলন রয়েছে।    আইনমন্ত্রী বইটিকে শুধু সাহিত্য বা প্রচলিত গবেষণাধর্মী রচনা হিসেবে দেখছেন না। তাঁর ভাষ্য অনুযায়ী, বইটি আবদুর রাজ্জাকের দীর্ঘ রাজনৈতিক জীবন, সমাজকে দেখার অভিজ্ঞতা, চিন্তাচেতনা ও জীবনদর্শনের প্রতিফলন। আবদুর রাজ্জাকের সঙ্গে তাঁর রাজনৈতিক মতপার্থক্য ছিল বলেও অনুষ্ঠানে উল্লেখ করেন তিনি। তবে পেশাগত জীবনে তাঁদের ব্যক্তিগত সম্পর্ক এবং বিভিন্ন সময়ে রাজ্জাকের কাছ থেকে পাওয়া পরামর্শের কথাও তুলে ধরেন।    আলোচনায় বাংলাদেশের নতুন প্রজন্ম ও রাজনৈতিক পরিবর্তনের প্রসঙ্গও উঠে আসে। আইনমন্ত্রী বলেন, একটি সমাজকে সামনে এগিয়ে যেতে হলে সময়ের পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে হয়। তাঁর মতে, জুলাইয়ের গণঅভ্যুত্থান নতুন প্রজন্মের পরিবর্তনের আকাঙ্ক্ষাকে সামনে নিয়ে এসেছে। আবদুর রাজ্জাকের বইয়েও পরিবর্তন ও রাজনৈতিক চিন্তা নিয়ে গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি রয়েছে বলে মন্তব্য করেন তিনি।    অনুষ্ঠানে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং ১৯৭১ সালে জামায়াতে ইসলামীর ভূমিকার প্রশ্নটিও আলোচনায় আসে। আইনমন্ত্রী বলেন, ২০১৬ সালে জামায়াতের শীর্ষ নেতৃত্বের অনুরোধে আবদুর রাজ্জাক ১৯৭১ সালে দলটির ভূমিকা নিয়ে জাতির সামনে উপস্থাপনের জন্য একটি খসড়া বিবৃতি তৈরি করেছিলেন। তাঁর মতে, সে সময় ওই বিবৃতিটি দলীয়ভাবে গৃহীত ও স্বাক্ষরিত হলে জামায়াতকে ঘিরে অনেক প্রশ্নের সমাধান হতে পারত। এটি আইনমন্ত্রীর নিজস্ব মূল্যায়ন; বিষয়টি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে দীর্ঘদিনের বিতর্কের অংশ।    প্রসঙ্গত, আবদুর রাজ্জাক দীর্ঘদিন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ছিলেন। তাঁর মরণোত্তর প্রকাশিত স্মৃতিকথায় ১৯৭১ সালে জামায়াতের অবস্থান নিয়ে দলের অভ্যন্তরে ক্ষমা চাওয়ার প্রশ্নে বিভিন্ন সময়ের আলোচনা ও মতপার্থক্যের বিবরণ রয়েছে। দ্য ডেইলি স্টারের প্রতিবেদন অনুযায়ী, দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক ও নিঃশর্ত ক্ষমা চাওয়ার জন্য বিভিন্ন সময়ে উদ্যোগ নেওয়া হলেও তা শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়নি।    আইনমন্ত্রী বর্তমান সংসদীয় প্রক্রিয়ার একটি ঘটনাও তুলে ধরেন। তাঁর দাবি, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল-সংক্রান্ত আইনে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী তৎকালীন রাজনৈতিক শক্তিগুলোর প্রসঙ্গে জামায়াতের নাম থাকার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল। সংশোধিত আইন সংসদে তোলা হলে জামায়াতের কোনো সংসদ সদস্য এর বিরুদ্ধে ‘না’ ভোট দেননি। এই ঘটনাকে তিনি ১৯৭১ সালের ভূমিকার বিষয়ে দলটির একটি পরোক্ষ স্বীকৃতি হিসেবে ব্যাখ্যা করেন। এটি আইনমন্ত্রীর ব্যাখ্যা; সংবাদ প্রতিবেদনে এটিকে তাঁর দাবি হিসেবেই উপস্থাপন করা হয়েছে।    গণতন্ত্রে ভিন্নমত ও সমালোচনা গ্রহণের প্রয়োজনীয়তার কথাও বলেন আইনমন্ত্রী। কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের সব বক্তব্যের সঙ্গে একমত হওয়া যেমন জরুরি নয়, তেমনি কোনো সমালোচনা পছন্দ না হওয়ার কারণে তা পুরোপুরি প্রত্যাখ্যান করাও ঠিক নয় বলে মন্তব্য করেন তিনি। তাঁর মতে, গণতান্ত্রিক সমাজে মতপার্থক্য ও সমালোচনা গ্রহণ করার মানসিকতা থাকা গুরুত্বপূর্ণ।    আইনমন্ত্রী আরও বলেন, তিনি আশা করেছিলেন জামায়াতের সঙ্গে সম্পৃক্ত বা দলটির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আইনজীবীদের কেউ কেউ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এবং প্রয়োজনে বইয়ে তুলে ধরা বক্তব্যের সঙ্গে দ্বিমত প্রকাশ করবেন। তাঁর বক্তব্য ছিল, একটি গণতান্ত্রিক পরিসরে দ্বিমত প্রকাশের সুযোগ থাকা যেমন দরকার, তেমনি সমালোচনাকে আলোচনার বাইরে রাখাও উচিত নয়।    অনুষ্ঠানে আবদুর রাজ্জাকের ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়। আইনমন্ত্রী বলেন, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করলেও নিজের কাজ, চিন্তা ও দর্শনের কারণে আবদুর রাজ্জাক স্বতন্ত্র অবস্থান তৈরি করেছিলেন। দেশ ও আন্তর্জাতিক অঙ্গনে মানবাধিকার প্রশ্নে তাঁর ভূমিকার কথাও স্মরণ করেন তিনি।    বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক দিলারা চৌধুরী, অধ্যাপক আলী রীয়াজ, দ্য ডেইলি স্টারের কনসালটিং এডিটর কামাল আহমেদ এবং সাবেক মার্কিন কূটনীতিক জন ড্যানিলোভিচসহ দেশি-বিদেশি শিক্ষক, গবেষক, আইনজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন।   অনুষ্ঠানের শেষ দিকে আইনমন্ত্রী আবদুর রাজ্জাকের শেষ জীবনের একটি ব্যক্তিগত আকাঙ্ক্ষার কথাও স্মরণ করেন। তিনি জানান, আবদুর রাজ্জাক বাংলাদেশে সমাহিত হওয়ার ইচ্ছার কথা তাঁকে জানিয়েছিলেন। সেই ইচ্ছা শেষ পর্যন্ত পূরণ হয়েছে উল্লেখ করে তিনি প্রয়াত এই আইনজীবী ও রাজনীতিকের জন্য দোয়া করেন। একই সঙ্গে রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের তাঁর প্রকাশিত বইটি পড়ার আহ্বান জানান।

প্রকাশ: সেপ্টেম্বর ১৮, ২০২৬ ১০:১২
পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণার দিন আদালতে আনা হয় দণ্ডপ্রাপ্ত দুই আসামিকে । ছবি: সংগৃহীত

পল্লবীতে শিশুকে ধর্ষণের পর হত্যা: ঘটনার ১৯ দিনের মাথায় দম্পতির মৃত্যুদণ্ড, রায়ে আদালতের পর্যবেক্ষণ

ছবি - সংগৃহিত

সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ ও আলাদা সচিবালয় প্রতিষ্ঠার অধ্যাদেশ বাতিল

ছবি - সংগৃহিত

মার্কিন বিমানঘাঁটিতে বোমা পেতে চীনে চম্পট যুবক: বোন গ্রেপ্তার ও মায়ের নির্বাসনের আদেশ

0 Comments