জাতীয়

নির্বাচনের আগে জাল সিল বা ভোটে অনিয়মের সম্ভাবনা নিয়ে সন্দেহ

ডেস্ক রিপোর্ট ফেব্রুয়ারি ৫, ২০২৬ 0
নির্বাচনের আগে জাল সিল বা ভোটে অনিয়মের সম্ভাবনা নিয়ে সন্দেহ
নির্বাচনের আগে জাল সিল বা ভোটে অনিয়মের সম্ভাবনা নিয়ে সন্দেহ

আমেরিকা বাংলা ডেস্ক : জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের বাকি আছে মাত্র এক সপ্তাহ। এমন সময় ভোটে ব্যবহৃত অবৈধ সিল জব্দ, জাল ভোটের শঙ্কা এবং নির্বাচনী নিরাপত্তা সরঞ্জাম চুরির মতো ঘটনায় রাজনৈতিক মহল ও সাধারণ ভোটারদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

 

বিভিন্ন রাজনৈতিক দল ও প্রার্থীদের পক্ষ থেকে এসব ঘটনা নিয়ে শঙ্কা প্রকাশ করা হচ্ছে। তবে নির্বাচন কমিশন বলছে, সব ধরনের অনিয়ম ঠেকাতে তারা কঠোর নজরদারিতে রয়েছে।

 

মঙ্গলবার লক্ষ্মীপুর শহরের একটি ছাপাখানা থেকে ভোটে ব্যবহারের ছয়টি অবৈধ সিল, একটি কম্পিউটার ও একটি মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় সোহেল রানা নামে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে গতকাল লক্ষ্মীপুর সদর থানায় একটি মামলা করা হয়েছে, যেখানে স্থানীয় জামায়াতে ইসলামীর এক ওয়ার্ড সেক্রেটারিসহ দুজনকে আসামি করা হয়েছে।

 

পুলিশের ভাষ্য অনুযায়ী, ওই রাজনৈতিক কর্মী সিল তৈরির অর্ডার দিয়েছিলেন—এমন তথ্য প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া গেছে। তবে গতকাল পর্যন্ত তাকে গ্রেপ্তার করা যায়নি। পুলিশ জানিয়েছে, জব্দ করা আলামত ও সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্যের ভিত্তিতে সিল তৈরির উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে।

 

ঘটনাটি নিয়ে রাজনৈতিক মহলেও পাল্টাপাল্টি বক্তব্য এসেছে। লক্ষ্মীপুর-৩ আসনে ধানের শীষের প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘সিলগুলো যিনি বা যারা বানিয়েছেন, নিশ্চয়ই এর পেছনে বড় ধরনের পরিকল্পনা রয়েছে। এটি একটি ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অংশ হতে পারে।’

 

প্রতিটি কেন্দ্রে জাল ভোট ও জালিয়াতি বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, একইভাবে আরও সিল তৈরি করা হয়েছে কিনা তা খতিয়ে দেখা দরকার। পাশাপাশি ব্যালট ছাপানোর মতো ঘটনাও ঘটতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

 

অন্যদিকে জামায়াতে ইসলামী অভিযোগটি অস্বীকার করে জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তির সঙ্গে তাদের কোনো সাংগঠনিক সম্পর্ক নেই এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের নাম জড়ানো হচ্ছে। পুলিশ জানিয়েছে, সিলগুলো প্রশিক্ষণমূলক কাজে নাকি ভোট কারচুপির উদ্দেশ্যে তৈরি হয়েছে—এই দুই দিক বিবেচনায় রেখেই তদন্ত চলছে।

 

নির্বাচনের এক সপ্তাহ আগে জাল সিল উদ্ধার ও জাল ভোটের শঙ্কা প্রসঙ্গে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বণিক বার্তাকে বলেন, ‘লক্ষ্মীপুরে সিল উদ্ধারের ঘটনাটি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। আপাতত জাল ভোট বা জাল সিল নিয়ে নির্দিষ্ট কোনো আশঙ্কা নেই, তবে কীভাবে ঘটনা ঘটেছে এবং কারা জড়িত—তা খতিয়ে দেখতে কঠোর তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। দোষী প্রমাণিত হলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

 

তিনি আরও বলেন, ‘উদ্ধার হওয়া সিলের সঙ্গে নির্বাচনে ব্যবহৃত আসল সিলের মিল থাকার কথা নয়। আমাদের সিলে নির্দিষ্ট কোড ও নিরাপত্তা বৈশিষ্ট্য থাকে, যার মাধ্যমে আসল ও নকল সহজেই শনাক্ত করা সম্ভব।’

 

তবে সার্বিকভাবে নির্বাচন কমিশন সতর্ক রয়েছে বলে জানান তিনি। কোথাও অনিয়ম ধরা পড়লে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা গেলে ভবিষ্যতে এ ধরনের অপচেষ্টা নিরুৎসাহিত হবে বলেও তিনি মনে করেন।

 

জাল ভোট ও জাল সিল নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিভিন্ন রাজনৈতিক দল ও প্রার্থীরা। গতকাল বরিশাল নগরীর বেলস পার্ক ময়দানে বিএনপির নির্বাচনী জনসভায় দলের চেয়ারম্যান তারেক রহমান বলেন, ‘গত কয়েক দিন ধরে সংবাদমাধ্যমে আমরা দেখছি—কীভাবে বিভিন্ন জায়গায় ভুয়া সিল তৈরি করা হচ্ছে। আমরা শুনছি, পরিচিত কিছু প্রেসে ব্যালট পেপার ছাপানো হচ্ছে।

 

শুধু তাই নয়, বিভিন্ন জায়গায় সাধারণ মানুষ, বিশেষ করে নারীদের কাছ থেকে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করা হচ্ছে।’

 

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ আমলের বিতর্কিত তিনটি জাতীয় নির্বাচন (২০১৪, ২০১৮ ও ২০২৪) নিয়ে কাজ করা জাতীয় নির্বাচন তদন্ত কমিশনের সদস্য ও নির্বাচন বিশেষজ্ঞ মো. আবদুল আলীম বলেন, ‘লক্ষ্মীপুরে জাল সিল উদ্ধারের ঘটনাটি আপাতদৃষ্টিতে বিচ্ছিন্ন একটি ব্যক্তিগত উদ্যোগ বলেই মনে হচ্ছে।

 

এখনই এটিকে কোনো বড় সংগঠিত চক্রের কাজ বলা যাবে না। তদন্তের মাধ্যমে এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা তা জানা যাবে।’

 

তিনি আরও বলেন, ‘আসন্ন নির্বাচনে জাল ভোট বা এ ধরনের কারচুপির বড় আশঙ্কা নেই। কারণ প্রতিটি রাজনৈতিক দলের পোলিং এজেন্ট থাকবে, যারা কেন্দ্র ও ভোটকক্ষে নজরদারি করবে। সবাই সতর্ক থাকলে অনিয়মের সুযোগ খুবই সীমিত।’

 

এদিকে নির্বাচন সামনে রেখে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার মাইজভান্ডার বালিকা উচ্চ বিদ্যালয়ের একটি ভোট কেন্দ্র থেকে নিরাপত্তা সরঞ্জাম চুরির ঘটনা ঘটেছে। কয়েক দিন আগে বিদ্যালয়ের একাধিক কক্ষের তালা ভেঙে নেটওয়ার্ক ভিডিও রেকর্ডার (এনভিআর), রাউটার, মনিটর, আইপিএস, ব্যাটারি ও অন্যান্য মালামাল চুরি হয়। এ ঘটনায় প্রশাসন তদন্ত শুরু করেছে।

 

প্রায় ১৫ বছর মাঠ প্রশাসনে দায়িত্ব পালন করা সাবেক সচিব ও বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের সাবেক রেক্টর একেএম আবদুল আউয়াল মজুমদার বলেন, ‘সিল তৈরির বিষয়টি কেন্দ্রীয়ভাবে কোনো দল করে—এমনটা মনে হয় না। সাধারণত এসব স্থানীয় পর্যায়ে প্রার্থীদের উদ্যোগেই হয়ে থাকে।’

 

তিনি জানান, অতীতে ভোট কেন্দ্রে মূলত দুই ধরনের জালিয়াতি দেখা যেত—একজনের ভোট আরেকজন দিয়ে দেওয়া এবং জোর করে কেন্দ্রে ঢুকে ব্যালটে সিল মারা। তবে এবারের মতো সিল তৈরির ঘটনা তিনি আগে কখনো শোনেননি।

 

তিনি বলেন, ‘আমাদের সামাজিক বাস্তবতা হলো—সুযোগ পেলে অনেকেই অন্যায় করতে চায়। কিন্তু যখন বোঝে ধরা পড়ার ঝুঁকি আছে, তখন সরে যায়। তাই নির্বাচন কতটা সুষ্ঠু হবে, তা নির্ভর করছে সরকার, মাঠ প্রশাসন, সেনাবাহিনীসহ নির্বাচন সংশ্লিষ্ট সবার দৃঢ়তা ও সক্রিয়তার ওপর।

 

প্রতিবেদক: শ্যামল সান্যাল

জনপ্রিয় সংবাদ
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে।   এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।   নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি।   উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।”   বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে।   এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে।   শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়।   উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন।   বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত।   এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।

মার্কিন ভিসা আপডেট ২০২৬! বাংলাদেশিদের জন্য কোন ভিসা বন্ধ, কোনটা চালু?

২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো।   প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে।   এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে।   অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে।   স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে।   সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে।   সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।

দেশের প্রথম ৪০ তলা ভবন ‘শান্তা পিনাকল’ হস্তান্তর সম্পন্ন

বাংলাদেশের আবাসন শিল্পে এক নতুন ইতিহাস রচিত হলো। রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় নির্মিত দেশের প্রথম ৪০ তলা বিশিষ্ট আকাশচুম্বী বাণিজ্যিক ভবন ‘শান্তা পিনাকল’ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে শান্তা হোল্ডিংস। ৫০০ ফুট উচ্চতার এই আইকনিক ভবনটি এখন দেশের সর্বোচ্চ সম্পন্ন হওয়া ইমারত। গত শনিবার (১৮ এপ্রিল) ভবনের ৪০তম তলায় আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এটি হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে শান্তা হোল্ডিংসের চেয়ারম্যান খন্দকার মনির উদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক, স্থপতি এহসান খানসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, ভূমি মালিক এবং গ্রাহকরা উপস্থিত ছিলেন। স্থাপত্যশৈলী ও আধুনিক প্রযুক্তি:‘শান্তা পিনাকল’ শুধুমাত্র উচ্চতার কারণেই অনন্য নয়, বরং এটি আধুনিক নির্মাণশৈলী ও প্রযুক্তির এক অনন্য সমন্বয়। এটি বাংলাদেশের প্রথম ভবন যা পরিবেশবান্ধব স্থাপত্যের জন্য আন্তর্জাতিক ‘লিড প্ল্যাটিনাম’ (LEED Platinum) স্বীকৃতি পেয়েছে। সিঙ্গাপুরভিত্তিক বিখ্যাত ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান ‘মেইনহার্ট’ (Meinhardt) এর সহায়তায় ভবনটির স্ট্রাকচারাল ডিজাইন এবং ভূমিকম্প প্রতিরোধক ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। বিশেষ বৈশিষ্ট্যসমূহ: উন্নত লিফট ব্যবস্থা: ভবনটিতে রয়েছে ৮টি দ্রুতগামী লিফট, যা প্রতি সেকেন্ডে ৪ মিটার উচ্চতায় উঠতে সক্ষম। এটি দেশের দ্রুততম ভার্টিক্যাল ট্রান্সপোর্ট ব্যবস্থা। পরিবেশ ও সুরক্ষা: ভবনে ব্যবহৃত হয়েছে ৩৬ মিমি পুরুত্বের ডাবল গ্লেজড গ্লাস, যা তাপ ও শব্দ নিরোধক। এছাড়া এটি দেশের প্রথম ‘উইন্ড টানেল টেস্ট’ করা ভবন, যা প্রতিকূল আবহাওয়ায় এর স্থায়িত্ব নিশ্চিত করে। আইবিএমএস প্রযুক্তি: পুরো ভবনটি একটি ইন্টেলিজেন্ট বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেম (iBMS) দ্বারা পরিচালিত, যা সার্বক্ষণিক নিরাপত্তা ও জ্বালানি সাশ্রয় নিশ্চিত করবে। অগ্নি নিরাপত্তা: আন্তর্জাতিক এনএফপিএ (NFPA) স্ট্যান্ডার্ড অনুসরণ করে এখানে অত্যাধুনিক অগ্নিনির্বাপক ব্যবস্থা স্থাপন করা হয়েছে। অনুষ্ঠানে শান্তা হোল্ডিংসের পক্ষ থেকে জানানো হয়, ‘শান্তা পিনাকল’ হস্তান্তর দেশের রিয়েল এস্টেট খাতের সক্ষমতার এক বড় প্রমাণ। এটি শুধুমাত্র তেজগাঁও নয়, বরং পুরো ঢাকার বাণিজ্যিক পরিবেশকে বিশ্বমানের স্তরে নিয়ে যাবে। দেশের ইতিহাসে প্রথমবার অ্যালুমিনিয়াম ফর্মওয়ার্ক ব্যবহারের মাধ্যমে মাত্র সাত দিনে এক একটি তলার ছাদ ঢালাইয়ের রেকর্ড গড়ে এই প্রকল্পের কাজ সম্পন্ন করা হয়েছে। ঢাকার আকাশসীমায় নতুন এই ল্যান্ডমার্ক দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং আধুনিক নগরায়নের এক শক্তিশালী প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে।

ইরানের আকাশে ১৬টি চীনা সামরিক বিমানের রহস্য নিয়ে তোলপাড়

মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই একটি চাঞ্চল্যকর দাবি ভূ-রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্কের ঝড় তুলেছে।   গত ৪৮ থেকে ৫৬ ঘণ্টার মধ্যে ১৬টি চীনা 'ওয়াই-২০' (Y-20) সামরিক কার্গো বিমান তাদের ট্রান্সপন্ডার বা সিগন্যাল বন্ধ রেখে ইরানের আকাশে প্রবেশ করেছে বলে খবর ছড়িয়েছে। কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ ছাড়াই এই তথ্যটি প্রতিরক্ষা বিশ্লেষক ও সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মধ্যে তীব্র উদ্বেগ সৃষ্টি করেছে। দাবি করা হচ্ছে, এই বিমানগুলো বেসামরিক রাডার থেকে আড়াল থাকতে বিশেষ কৌশল অবলম্বন করেছিল। নেটিজেন ও সামরিক বিশ্লেষকদের একটি অংশের ধারণা, চীন হয়তো ইরানকে অত্যাধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম বা জ্যামিং প্রযুক্তি সরবরাহ করছে। যদি এটি সত্যি হয়, তবে মার্কিন এফ-৩৫ (F-35) যুদ্ধবিমান বা নৌ-অভিযানের জন্য এটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। অনেকে একে যুক্তরাষ্ট্রের প্রতি বেইজিংয়ের সরাসরি ‘সতর্কবার্তা’ হিসেবেও দেখছেন। তবে এই উত্তেজনার মুদ্রার উল্টো পিঠও রয়েছে। ফ্লাইটরাডার২৪-এর মতো আন্তর্জাতিক ফ্লাইট ট্র্যাকিং প্ল্যাটফর্মে এ ধরনের কোনো অস্বাভাবিক ফ্লাইটের রেকর্ড পাওয়া যায়নি। বিশেষজ্ঞরা বলছেন, ১৬টি ভারী সামরিক কার্গো বিমানের মতো বিশাল বহরকে রাডার বা স্যাটেলাইট নজরদারি থেকে সম্পূর্ণ লুকিয়ে রাখা প্রায় অসম্ভব।  বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে চীন-ইরান সম্পর্ক গভীর হলেও, সুনির্দিষ্ট প্রমাণের অভাবে বিশ্লেষকরা একে আপাতত ‘সুপরিকল্পিত গুজব’ বা মিসইনফরমেশন হিসেবেই দেখছেন। তেহরান বা বেইজিং—কোনো পক্ষ থেকেই এখন পর্যন্ত এ নিয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

৩০ মার্চ থেকে কার্যকর হচ্ছে যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নিয়ম: যা জানা প্রয়োজন

যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাশীদের জন্য কঠোর হচ্ছে নিয়মাবলী। আগামী ৩০ মার্চ থেকে কার্যকর হতে যাচ্ছে নতুন ভিসা রুলস, যেখানে আবেদনকারীদের সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রোফাইল পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই বা স্ক্রিনিং করা হবে। মার্কিন প্রশাসনের এই নতুন পদক্ষেপে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের ভিসা প্রত্যাশীদের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। নতুন এই নিয়ম মূলত অ-অভিবাসী (Non-immigrant) এবং অভিবাসী (Immigrant) উভয় ধরণের ভিসার ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। বিশেষ করে যারা ট্যুরিস্ট ভিসা, স্টুডেন্ট ভিসা এবং কাজের সন্ধানে এইচ-১বি (H-1B) ভিসার জন্য আবেদন করবেন, তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য প্রদান বাধ্যতামূলক করা হচ্ছে। আবেদনকারীদের গত পাঁচ বছরের ব্যবহৃত সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর ইউজার আইডি বা হ্যান্ডেল নাম ফর্মে উল্লেখ করতে হবে। ফেসবুক, টুইটার (বর্তমানে এক্স), ইনস্টাগ্রাম এবং ইউটিউবের মতো জনপ্রিয় প্ল্যাটফর্মগুলো এই স্ক্রিনিংয়ের আওতায় থাকবে। তবে পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন হবে না। মূলত আবেদনকারীর নিরাপত্তা ঝুঁকি এবং পূর্ববর্তী কোনো উসকানিমূলক বা সন্দেহজনক কর্মকাণ্ড আছে কি না, তা যাচাই করতেই এই পদক্ষেপ। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা এবং জননিরাপত্তার স্বার্থেই এই স্ক্রিনিং প্রক্রিয়া জোরদার করা হয়েছে। কোনো ব্যক্তি যদি অতীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে উগ্রবাদ বা আইনবিরোধী কোনো কাজে লিপ্ত থেকে থাকেন, তবে তার ভিসা আবেদন বাতিল হওয়ার সম্ভাবনা তৈরি হবে। ভিসা বিশেষজ্ঞরা বলছেন, ৩০ মার্চের পর যারা আবেদন করবেন, তাদের অবশ্যই গত ৫ বছরের ডিজিটাল ফুটপ্রিন্ট সম্পর্কে সতর্ক থাকতে হবে। কোনো ভুল তথ্য দিলে বা তথ্য গোপন করলে তা স্থায়ীভাবে ভিসা প্রত্যাখ্যাত হওয়ার কারণ হতে পারে। এছাড়া ইমেইল অ্যাড্রেস এবং ফোন নম্বর প্রদানের ক্ষেত্রেও অতিরিক্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। এই নতুন নিয়ম চালুর ফলে ভিসা প্রক্রিয়াকরণে কিছুটা অতিরিক্ত সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাই প্রয়োজনীয় কাগজপত্র এবং অনলাইন প্রোফাইল গুছিয়ে আবেদন করার পরামর্শ দিচ্ছে সংশ্লিষ্ট দপ্তরগুলো।

Advertisement

জাতীয়

View more
ছবি: সংগৃহীত
বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ স্বর্ণপদক পাচ্ছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল

জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান সভাপতি তামিম ইকবাল ‘বেগম জিয়া স্মৃতি স্বর্ণপদক’-এ ভূষিত হতে যাচ্ছেন। দেশের ক্রীড়াঙ্গনে বিশেষ অবদান এবং সফল নেতৃত্বের স্বীকৃতি হিসেবে তাকে এই সম্মাননা প্রদান করা হচ্ছে। শনিবার (৯ মে) সকালে পদকের জন্য মনোনীত বিশিষ্ট ব্যক্তিদের তালিকা প্রকাশের মাধ্যমে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।   যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক সংগঠন 'বাংলাদেশ প্রবাসী নাগরিক কমিটি (ইনক)' প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে এই বিশেষ স্বর্ণপদক প্রবর্তন করেছে। ২০২৬ সালের জন্য মোট ১৫ জন বিশিষ্ট ব্যক্তিকে বিভিন্ন ক্ষেত্রে তাদের অবদানের জন্য এই সম্মাননা দেওয়া হচ্ছে। ক্রীড়াঙ্গন থেকে তামিম ইকবালের পাশাপাশি সাফজয়ী সাবেক গোলরক্ষক ও বর্তমান ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকও এই তালিকায় স্থান পেয়েছেন।   পুরস্কারপ্রাপ্তদের তালিকায় ক্রীড়াবিদদের পাশাপাশি সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রী ও রাজনৈতিক ব্যক্তিত্বরাও রয়েছেন। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। এছাড়াও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন ও ইসমাইল জবিউল্লাহ এই সম্মাননা পাচ্ছেন।   তালিকায় অন্যান্যদের মধ্যে সাংবাদিক আশরাফ কায়সার, বাসস-এর ব্যবস্থাপনা পরিচালক কামাল উদ্দিন সবুজ, সাহিত্যিক ড. মাহবুব হাসান এবং খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী ফাতেমা বেগমের নাম রয়েছে। মাঠের ক্রিকেটে সফল ওপেনার হিসেবে দীর্ঘ সময় দাপট দেখানোর পর বর্তমানে বিসিবি প্রধান হিসেবে প্রশাসনিক দায়িত্বেও প্রশংসা কুড়াচ্ছেন চট্টগ্রামের এই তারকা ক্রিকেটার।

ডেস্ক রিপোর্ট মে ৯, ২০২৬ 0
বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যাঁ-মার্ক সেরে-শারলে | ছবি: সংগৃহীত

বাংলাদেশ দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সম্ভাবনাময় দেশ: ফরাসি রাষ্ট্রদূত

ছবি: সংগৃহীত

১৬ বছর বয়স পর্যন্ত শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ

রবি ঠাকুরের শশুর বাড়ি কে জন্মজয়ন্তীতে সাজানো হচ্ছে খুলনার পিঠাভোগ-দক্ষিণডিহি

রবি ঠাকুরের শশুর বাড়ি কে জন্মজয়ন্তীতে সাজানো হচ্ছে খুলনার পিঠাভোগ-দক্ষিণডিহি

সংরক্ষিত নারী আসনের সদস্য হিসেবে শপথ নিয়েছেন নুসরাত তাবাসসুম । ছবি: জাতীয় সংসদ সচিবালয়
সংরক্ষিত নারী আসনে শপথ নিলেন এনসিপির নেত্রী নুসরাত তাবাসসুম

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য হিসেবে শপথ নিয়েছেন জামায়াত জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম। বুধবার দুপুরে জাতীয় সংসদের স্পিকারের কার্যালয়ে তার শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।   সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়ার সঞ্চালনায় শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়। শপথবাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সংবিধানের অনুচ্ছেদ ১৪৮ এর তৃতীয় তফসিল এবং জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধি ৫ অনুযায়ী তাকে শপথ পাঠ করানো হয়।   শপথ গ্রহণ শেষে নুসরাত তাবাসসুম নিয়ম অনুযায়ী সংসদ সচিবের কার্যালয়ে শপথ বইয়ে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে ডেপুটি স্পিকার, বিরোধী দলের প্রধান হুইপ এবং সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।   সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়নপত্র জমার শেষ সময় ছিল ২১ এপ্রিল বিকেল ৪টা পর্যন্ত। তবে নির্ধারিত সময়ের ১৯ মিনিট পর মনোনয়নপত্র জমা দেন নুসরাত তাবাসসুম। বিলম্বের কারণে নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র গ্রহণ করেনি।   পরবর্তীতে উচ্চ আদালত নির্বাচন কমিশনকে তার মনোনয়নপত্র গ্রহণ করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। আদালতের নির্দেশনার পর নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র বাছাইয়ে বৈধ ঘোষণা করে গেজেট প্রকাশ করে।

আমেরিকা বাংলা ডেস্ক মে ৬, ২০২৬ 0
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান | ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি অন্য দেশের সাথে তুলনা করে দেখার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু | ছবি: সংগৃহীত

দেশে তেলের কোনো সংকট কখনো হয়নি এবং হবেও না: জ্বালানিমন্ত্রী

উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম | ছবি: সংগৃহীত

ডিএমপির রমনা বিভাগের ডিসি মাসুদকে চট্টগ্রামে এসপি হিসেবে বদলি

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ | ছবি: সংগৃহীত
পশ্চিমবঙ্গের নির্বাচনে ক্ষমতার পরিবর্তনে দ্বিপাক্ষিক সম্পর্কে প্রভাব পড়বে না: শামা ওবায়েদ

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে যে দলই ক্ষমতায় আসুক না কেন, বাংলাদেশের সঙ্গে বিদ্যমান সম্পর্কের ওপর তার কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন শামা ওবায়েদ। সোমবার (৪ মে) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। তিনি স্পষ্ট করে বলেন যে, বাংলাদেশ সর্বদা নিজেদের জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক পরিচালনা করবে।   পানি বণ্টন ও অভিবাসন ইস্যু নিয়ে শামা ওবায়েদ জানান, গঙ্গা নদীর পানি বণ্টন চুক্তি নিয়ে ভারতের সঙ্গে বর্তমানে আলোচনা চলমান রয়েছে এবং এ বিষয়ে বাংলাদেশ ইতিবাচক ফলাফলের প্রত্যাশা করছে। এছাড়া, দুই দেশের মধ্যে ভিসা প্রক্রিয়া নিয়ে সৃষ্ট জটিলতা কাটিয়ে শিগগিরই তা স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

ডেস্ক রিপোর্ট মে ৪, ২০২৬ 0
আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের নেওয়া ঋণ পরিশোধ করেছে বিএনপি সরকার: অর্থমন্ত্রী

সংসদে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত | ছবি: সংগৃহীত

সেচ সুবিধা দিতে এবার ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিংয়ের সিদ্ধান্ত

ছবি: সংগৃহীত

সংসদ ভবন থেকেই লোডশেডিং শুরু করার প্রস্তাব বিরোধীদলীয় নেতার

0 Comments