৩০ লাখ বছরের পুরোনো এক শিশুর খুলি বদলে দিচ্ছে মানব বিবর্তনের ইতিহাস
মানব বিবর্তনের শত বছরের পুরোনো ধারণাকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে সাম্প্রতিক এক গবেষণা। দক্ষিণ আফ্রিকায় আবিষ্কৃত প্রায় ৩০ লাখ বছরের পুরোনো বিখ্যাত জীবাশ্ম ‘টং চাইল্ড’ (Taung Child) নিয়ে নতুন করে বিশ্লেষণ চালিয়ে বিজ্ঞানীরা বলছেন, মানুষের বিবর্তনের বংশলতিকা কোনো সরলরেখায় এগোয়নি; বরং জলবায়ু পরিবর্তনের প্রভাবে তা ছিল অত্যন্ত জটিল ও বহুধাবিভক্ত।
১৯২৪ সালে দক্ষিণ আফ্রিকায় ‘টং চাইল্ড’-এর মাথার খুলি আবিষ্কৃত হওয়ার পর আফ্রিকাকে মানবজাতির আদি সূতিকাগার হিসেবে প্রতিষ্ঠিত করতে বড় ভূমিকা রেখেছিল। অস্ট্রালোপিথেকাস আফ্রিকানাস (Australopithecus africanus) প্রজাতির এক শিশুর এই জীবাশ্মটিকে দীর্ঘদিন ধরে ওই প্রজাতির মূল আদর্শ নমুনা হিসেবে ধরা হতো। এমনকি গত এক শতাব্দী ধরে দক্ষিণ আফ্রিকায় পাওয়া আরও ডজনখানেক প্রাপ্তবয়স্ক জীবাশ্মকেও একই প্রজাতির অন্তর্ভুক্ত বলে মনে করা হতো।
তবে আন্তর্জাতিক একদল গবেষকের নতুন এই গবেষণায় দেখা গেছে, ‘টং চাইল্ড’-এর দাঁত এবং মস্তিষ্কের আবরণের (ব্রেইনকেস) বৃদ্ধির ধরন প্রচলিত অনেক প্রাপ্তবয়স্ক জীবাশ্মের সঙ্গে মেলে না। অত্যাধুনিক ইউরেনিয়াম-লেড ডেটিং পদ্ধতি ব্যবহার করে বিজ্ঞানীরা জীবাশ্মটির বয়স ২৯ লাখ ৬০ হাজার থেকে ৩০ লাখ ৩০ হাজার বছরের মধ্যে বলে নির্ধারণ করেছেন।
গবেষণা দলের অন্যতম সদস্য এবং বেলজিয়ামের ভ্রিজে ইউনিভার্সিটি ব্রাসেলসের (ভিইউবি) প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক গ্যাব্রিয়েল মাচো বলেন, “গত ১০০ বছরেরও বেশি সময় ধরে আমরা ধরে নিয়েছিলাম টং চাইল্ড ওই সময়ের অনেকগুলো একই ধরনের জীবাশ্মের একটি। কিন্তু আমাদের নতুন ফলাফল সেই ধারণাকে পুরোপুরি উল্টে দিয়েছে। মানুষের বংশলতিকা কোনো সোজা ও পরিপাটি গাছের কাণ্ডের মতো ছিল না; বরং জলবায়ু পরিবর্তনের কারণে এটি ছিল এক বিশৃঙ্খল ও জট পাকানো ঝোপের মতো।”
গবেষণায় দেখা গেছে, শিম্পাঞ্জি ও গরিলার মস্তিষ্কের বৃদ্ধির ধরন অনুসরণ করে টং চাইল্ড বড় হলে তার খুলির গঠন কেমন হতো তা অনুকরণ করে দেখা হয়। এতে ‘মিসেস প্লেস’-এর মতো হাতেগোনা কয়েকটি জীবাশ্মের সঙ্গে মিল পাওয়া গেলেও, একই প্রজাতিভুক্ত বলে পরিচিত বহু প্রাপ্তবয়স্ক জীবাশ্মের মাথার গঠনের সঙ্গে এর কোনো মিল পাওয়া যায়নি। দাঁতের এনামেল ও ডেন্টিনের সংযোগস্থল বিশ্লেষণ করেও বিজ্ঞানীরা দেখেছেন, এর কিছু বৈশিষ্ট্য সম্পূর্ণ ভিন্ন আরেকটি আদি মানব প্রজাতি ‘প্যারানথ্রোপাস রোবাস্টাস’-এর কাছাকাছি।
জীবাশ্মস্থলের আশপাশের প্রাচীন পরাগরেণু বিশ্লেষণ করে বিজ্ঞানীরা আরও জানান, প্রায় ৪০ লাখ থেকে ২৫ লাখ বছর আগে দক্ষিণ-পূর্ব আফ্রিকায় বৃষ্টিপাতের ব্যাপক তারতম্য ছিল। টং চাইল্ড যে অঞ্চলে বাস করত, সেখানে মিঠাপানির জলাভূমি, খোলা তৃণভূমি এবং পডোকার্পাস জাতীয় গাছের ঘন বন ছিল। জলবায়ু ও বৃষ্টিপাতের এই বারবার পরিবর্তনের ফলে আদি মানবগোষ্ঠীগুলো কখনো বিচ্ছিন্ন হয়ে পড়েছে, আবার কখনো একত্রিত হয়ে নিজেদের মধ্যে সংকরায়ণ ঘটিয়েছে। আর এ কারণেই জীবাশ্মগুলোতে শারীরিক গঠনের এত বৈচিত্র্য দেখা যায়।
গবেষকদের মতে, দক্ষিণ আফ্রিকার বিভিন্ন জীবাশ্মকে ঢালাওভাবে একটি মাত্র প্রজাতির (অস্ট্রালোপিথেকাস আফ্রিকানাস) আওতায় ফেলার পুরোনো অভ্যাস বদলাতে হবে। মানুষের বিবর্তনের প্রকৃত ইতিহাস জানতে হলে জীবাশ্মের আরও নিখুঁত বয়স নির্ধারণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবকে নতুন করে মূল্যায়ন করা জরুরি। গবেষণাটি আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী ‘এনপিজে প্যালিওইকোসিস্টেমস’-এ প্রকাশিত হয়েছে। সূত্র: জেডএমই সায়েন্স।
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়। তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।” ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে। প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন। ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন। প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল। মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি। রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে। এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে। ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে। অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন। বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর। যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।
২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো। প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে। এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে। অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে। স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে। সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে। সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে। এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি। উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।” বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে। এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে। শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়। উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন। বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত। এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ ও সংরক্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রায়ান আবদুল বাতেন। তিনি বাংলাদেশের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার সহকারী অধ্যাপক। হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্য অনুযায়ী, গত ২৮ অক্টোবর ২০২৬ তারিখে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রকাশিত রেকর্ডে তাঁর বিরুদ্ধে ‘Film, Distribute, or Possess Image or Video of Sexual Activity with an Animal’ শীর্ষক অভিযোগ উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ কিংবা নিজের কাছে রাখার অভিযোগে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তারসংক্রান্ত সরকারি রেকর্ড প্রকাশের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিশেষ করে বুয়েটের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবে তাঁর পরিচয়ের কারণে ঘটনাটি নিয়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও আলোচনা তৈরি হয়েছে। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণীটির পরিচয় সম্পর্কে বিভিন্ন দাবি ছড়িয়ে পড়লেও হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্যে নির্দিষ্ট কোনো প্রাণীর নাম উল্লেখ করা হয়নি। ফলে ছাগলের সঙ্গে যৌন কর্মকাণ্ডের যে দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে করা হচ্ছে, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। তথ্যসূত্র: হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় (Hillsborough County Sheriff’s Office), ফ্লোরিডা।
বিজ্ঞান
View moreরাতের আকাশে বছরের অন্যতম দ্রুতগতির উল্কাবৃষ্টি ‘লিওনিড’ আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাতে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে যাচ্ছে। প্রতি সেকেন্ডে প্রায় ৭১ কিলোমিটার (৪৪ মাইল) গতিতে ছুটে আসা এই উল্কাগুলো আকাশে উজ্জ্বল আলোর রেখা তৈরি করবে, যার রেশ কয়েক সেকেন্ড পর্যন্ত স্থায়ী হতে পারে। উল্কাবৃষ্টি কী এবং কীভাবে তৈরি হয়? রাতের আকাশে হঠাৎ একঝাঁক ‘খসে পড়া তারা’ বা শুটিং স্টার ছুটে যেতে দেখা গেলে তাকে উল্কাবৃষ্টি বলা হয়। তবে এগুলো আসলে কোনো তারা নয়, বরং মহাকাশে ভেসে থাকা ধূমকেতুর ক্ষুদ্র ধূলিকণা। বরফে ঢাকা ধূমকেতু সূর্যের কাছাকাছি এলে এর শরীর থেকে প্রচুর ধূলিকণা ছিটকে মহাকাশে ছড়িয়ে পড়ে। পৃথিবী তার কক্ষপথে ঘোরার সময় প্রতি বছর যখন এই ধূলিকণার স্তরের ভেতর দিয়ে অতিক্রম করে, তখন কণাগুলো প্রচণ্ড গতিতে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে ঘর্ষণে জ্বলে ওঠে। মাটিতে পৌঁছানোর আগেই এগুলো পুড়ে ছাই হয়ে যায়, যা পৃথিবী থেকে উজ্জ্বল আলোর রেখা হিসেবে দেখা যায়। লিওনিড উল্কাবৃষ্টির উৎস হলো ‘টেম্পেল-টাটল’ (Tempel-Tuttle) নামক একটি ধূমকেতু। কেন এই উল্কাবৃষ্টি বিশেষ? সিংহ রাশি বা ‘লিও’ (Leo) নক্ষত্রমণ্ডলের দিক থেকে ছুটে আসতে দেখা যায় বলে এর নাম রাখা হয়েছে লিওনিড। এই উল্কাবৃষ্টি ‘ফায়ারবল’ বা অগ্নিগোলকের জন্য বিখ্যাত—যা বড় আকারের ধূলিকণা পুড়ে তৈরি হওয়া অত্যন্ত উজ্জ্বল উল্কা। এ ছাড়া দিগন্তের কাছাকাছি বায়ুমণ্ডলের ওপরের স্তর ঘেঁষে লম্বা আলোর রেখা তৈরি করা ‘আর্থ-গ্রেজার’ (Earth-grazers) উল্কার দেখাও মেলে এতে। লিওনিডের সবচেয়ে বড় বিশেষত্ব হলো এর ‘উল্কাঝড়’ বা মেটিওর স্টর্ম। টেম্পেল-টাটল ধূমকেতুটি প্রতি ৩৩ বছর পরপর সূর্যের খুব কাছ দিয়ে প্রদক্ষিণ করে এবং প্রচুর ধূলিকণা রেখে যায়। তখন ঘণ্টায় অন্তত ১ হাজার বা তারও বেশি উল্কা ঝরতে দেখা যায়। ১৮৩৩ সালে উত্তর আমেরিকায় এমন এক উল্কাঝড় দেখেই বিজ্ঞানীরা উল্কার উৎস সম্পর্কে ধারণা পান। এ ছাড়া ১৯৬৬ সালে মাত্র ১৫ মিনিটে প্রতি মিনিটে হাজার হাজার উল্কা ঝরেছিল। সর্বশেষ ১৯৯৯, ২০০১ ও ২০০২ সালে এমন ঝড় দেখা গিয়েছিল। আগামী ২০৩১ সালে ধূমকেতুটি আবার সূর্যের কাছাকাছি আসবে। কখন এবং কীভাবে দেখবেন? আন্তর্জাতিক উল্কা সংস্থার (আইএমও) তথ্যমতে, ৬ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত লিওনিড উল্কাবৃষ্টি সক্রিয় থাকলেও এর চূড়ান্ত বা সর্বোচ্চ পর্যায় দেখা যাবে ১৭ নভেম্বর দিবাগত রাত থেকে ১৮ নভেম্বর ভোরের মধ্যে। পরিষ্কার ও অন্ধকার আকাশে প্রতি ঘণ্টায় প্রায় ১৫টির মতো উল্কা দেখা যেতে পারে। বাংলাদেশের আকাশে এটি দেখা যাবে পূর্ব দিকে রাতা ১১টা ২৫ মিনিট থেকে ৪: ৫৬ মিনিট পর্যন্ত। নিউইয়র্কের আকাশে দেখা যাবে স্থানীয় সময় রাত ১১টা ৫৭ মিনিট থেকে ৫টা ১০ মিনিট পর্যন্ত। বাংলাদেশ সময় অনুযায়ী, মধ্যরাতের পর থেকে ভোরের আলো ফোটার আগপর্যন্ত এই দৃশ্য দেখার সেরা সময়। মধ্যরাতের দিকে পূর্ব আকাশে সিংহ রাশি উদিত হয় এবং ভোরের দিকে এটি আকাশের আরও ওপরে উঠে আসে। আজ চাঁদ অর্ধেক অবস্থায় থাকলেও মধ্যরাতের দিকে তা অস্ত যাবে, ফলে রাতের বাকি অংশে আকাশ অন্ধকার থাকায় উল্কা দেখতে কোনো সমস্যা হবে না। দেখার জন্য করণীয় উল্কাবৃষ্টি দেখার জন্য কোনো টেলিস্কোপ বা দূরবীনের প্রয়োজন নেই, খালি চোখেই এটি দেখা যায়। শহরের কৃত্রিম আলো থেকে দূরে খোলা ও অন্ধকার কোনো জায়গা বেছে নিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকতে হবে। অন্ধকারের সঙ্গে চোখ মানিয়ে নিতে অন্তত ২০ মিনিট সময় দেওয়া জরুরি। উত্তর গোলার্ধের দেশগুলো থেকে এই উল্কাবৃষ্টি সবচেয়ে ভালোভাবে দেখা যায়, তাই বাংলাদেশ থেকেও পরিষ্কার আকাশ সাপেক্ষে এটি স্পষ্টভাবে উপভোগ করা সম্ভব। উল্লেখ্য, সংখ্যার দিক থেকে আগস্টের পারসিড (ঘণ্টায় প্রায় ১০০টি) বা ডিসেম্বরের জেমিনিড (ঘণ্টায় প্রায় ১৫০টি) উল্কাবৃষ্টির তুলনায় লিওনিড কিছুটা কম হলেও এর অবিশ্বাস্য গতি ও উজ্জ্বলতা একে মহাকাশপ্রেমীদের কাছে অনন্য করে তুলেছে। সূত্র: আল জাজিরা।
৩০ লাখ বছরের পুরোনো এক শিশুর খুলি বদলে দিচ্ছে মানব বিবর্তনের ইতিহাস
চাঁদে বসবাস ও কাজের সুযোগ, বছরে ১ লাখ ৬৪ হাজার ডলার বেতনে কর্মী নিচ্ছে নাসা
নতুন বাবা হওয়ার পর বদলে যায় মস্তিষ্ক, গবেষণায় মিলল স্নায়বিক পরিবর্তনের প্রমাণ
বিজ্ঞানীরা এবার ইঁদুরের মস্তিষ্কের ভেতরে মানব কোষ সফলভাবে বৃদ্ধি করার এক যুগান্তকারী ও চাঞ্চল্যকর গবেষণা সামনে এনেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার এক গবেষণাগারে জিনগতভাবে পরিবর্তিত বিশেষ প্রজাতির ইঁদুরের মস্তিষ্কে মানুষের মস্তিষ্কের টিস্যু বা অর্গানয়েড প্রতিস্থাপন করা হয়েছে, যা বিজ্ঞান জগতে ‘এলিয়েন-করটিক্যাল ইঁদুর’ (Alien-cortical mice) নামে পরিচিতি লাভ করেছে। এই গবেষণার ফলে জটিল স্নায়ুরোগের চিকিৎসার নতুন দিগন্ত উন্মোচিত হলেও নৈতিকতা নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। গবেষণার পেছনের প্রেক্ষাপট মানব মস্তিষ্ক মানবদেহের সবচেয়ে জটিল এবং রহস্যময় অঙ্গ। মৃগী রোগ (Epilepsy), অটিজম (Autism), সিজোফ্রেনিয়া বা পার্কিনসনের মতো জটিল স্নায়বিক ব্যাধিগুলোর প্রকৃত কারণ এবং এর ওষুধ গবেষণাগারে পেট্রি ডিসে (Petri dish) পুরোপুরি অনুকরণ করা সম্ভব হয় না। এই সীমাবদ্ধতা কাটার জন্যই স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক দল এই ব্যতিক্রমী উদ্যোগ নেন। গবেষকরা প্রথমে জিন প্রকৌশলের মাধ্যমে ইঁদুরের মস্তিষ্কের এমন একটি অংশ পরিবর্তন করেন, যাতে স্বাভাবিক ইঁদুরের নিওকোর্টেক্স এবং হিপোক্যাম্পাস অংশগুলোর বিকাশ বাধাগ্রস্ত হয়। এর ফলে ইঁদুরের মস্তিষ্কে মানুষের কোষ বৃদ্ধির জন্য উপযুক্ত ফাঁকা জায়গা তৈরি হয়। পরবর্তীতে গবেষণাগারে মানুষের ত্বক বা স্টেম কোষ থেকে তৈরি কর্টিকাল অর্গানয়েড বা মস্তিষ্কের ক্ষুদ্র টিস্যু সেই ইঁদুরের নবজাতক মস্তিষ্কে প্রতিস্থাপন করা হয়। ইঁদুরগুলোর বর্তমান অবস্থা ও প্রভাব গবেষণায় দেখা গেছে, মানুষের এই কোষগুলো দ্রুত বৃদ্ধি পেয়ে ইঁদুরের মস্তিষ্কের শূন্যস্থানের ৯০ শতাংশেরও বেশি দখল করে নেয় এবং সেগুলোর স্নায়ুতন্ত্রের সাথে নিজেদের যুক্ত করে ফেলে। তবে বিজ্ঞানীরা স্পষ্ট করেছেন যে, এই ইঁদুরগুলো মানুষের মতো বুদ্ধিমান বা চিন্তাশীল হয়ে ওঠেনি। এগুলোর আচরণ মূলত স্বাভাবিক ইঁদুরের মতোই রয়েছে, যদিও স্নায়ু সংযোগের ভিন্নতার কারণে শারীরিক বা প্রতিক্রিয়ার গতিতে কিছুটা তারতম্য লক্ষ্য করা গেছে। এই বিশেষ বায়ো-মডেলের মাধ্যমে বিজ্ঞানীরা এখন মানব মস্তিষ্কের কোষগুলো জীবন্ত স্নায়ুতন্ত্রের ভেতরে কীভাবে কাজ করে তা সরাসরি পর্যবেক্ষণ করার সুযোগ পাচ্ছেন। গবেষকদের মতে, এটি ভবিষ্যতে অনেক incurable বা নিরাময়হীন মস্তিষ্কের রোগের কার্যকর ওষুধ আবিষ্কারে বড় ভূমিকা রাখবে। নৈতিক বিতর্ক ও শঙ্কা এই গবেষণার সফলতা চিকিৎসাবিজ্ঞানে আশার আলো জ্বালালেও একই সাথে নৈতিকতা নিয়ে বড় ধরনের প্রশ্নের জন্ম দিয়েছে। সমালোচকদের প্রশ্ন, প্রাণীদেহে মানব মস্তিষ্কের কোষ সংযোজন কি প্রাণীর চেতনা বা অভিজ্ঞতার ধরনে এমন কোনো পরিবর্তন আনছে যা মানুষের বোধগম্যতার বাইরে? বিজ্ঞানীরা যদিও দাবি করছেন যে এই প্রাণীগুলোর মানুষের মতো চিন্তাশক্তি নেই, তবুও ক্রশ-স্পিসিজ বা আন্তঃপ্রজাতির এই হাইব্রিড গবেষণা নিয়ে বিশ্বজুড়ে চলছে তীব্র নৈতিক ও দার্শনিক বিতর্ক। সূত্র: আল জাজিরা।
নাসার চাঁদে ঘাঁটি তৈরির পরিকল্পনায় শিক্ষার্থীদের জন্য ১০ লাখ ডলারের প্রতিযোগিতা, জেনে নিন বিস্তারিত
চাঁদে ফেরার প্রস্তুতিতে নতুন নভোচারী নিচ্ছে নাসা, আবেদন ৩ ডিসেম্বর পর্যন্ত
দুই হাজার বছর পর রোমান স্কটল্যান্ডে মৃ ত্যু হওয়া ব্যক্তির মুখ ফিরল ডিজিটাল প্রযুক্তিতে
ঘুমের মধ্যে মানুষ কী বলেন, তা নিয়ে দীর্ঘদিন ধরেই মানুষের কৌতূহল রয়েছে। কেউ ঘুমের ঘোরে অস্পষ্টভাবে কথা বলেন, কেউ বিড়বিড় করেন, আবার কেউ এমনভাবে কথা বলেন, যেন জেগে থাকা অবস্থায় কারও সঙ্গে কথোপকথন করছেন। তবে ঘুমের মধ্যে বলা এসব কথার মধ্যে কতটা নেতিবাচক বক্তব্য থাকে, কতবার অশা লীন শব্দ ব্যবহার করা হয় এবং নারী-পুরুষের মধ্যে এ ক্ষেত্রে কোনো পার্থক্য রয়েছে কি না, তা নিয়ে গবেষণায় উঠে এসেছে চমকপ্রদ তথ্য। ২০১৭ সালে স্লিপ সাময়িকীতে প্রকাশিত একটি গবেষণায় বিজ্ঞানীরা ঘুমের মধ্যে মানুষের কথাবার্তার ধরন, ব্যবহৃত শব্দ এবং বাক্যের অর্থ বিশ্লেষণ করেন। গবেষণায় দেখা যায়, ঘুমের মধ্যে বলা প্রায় ৯ দশমিক ৭ শতাংশ বাক্যাংশে অশা লীন শব্দ ছিল। অর্থাৎ, বিশ্লেষণ করা প্রতি ১০০টি বাক্যাংশের প্রায় ১০টিতে গা লাগালি বা অশা লীন ভাষার ব্যবহার পাওয়া গেছে। গবেষণায় আরও দেখা যায়, পুরুষেরা ঘুমের মধ্যে নারীদের তুলনায় বেশি কথা বলেছেন। তাঁদের কথাবার্তায় অশা লীন শব্দ ব্যবহারের প্রবণতাও তুলনামূলক বেশি ছিল। তবে এই ফলাফলকে সব মানুষের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য বলে ধরে নেওয়া যাবে না। কারণ, গবেষণায় অংশ নেওয়া অনেকেরই ঘুম-সম্পর্কিত বিভিন্ন সমস্যা ছিল। গবেষকেরা মোট ২৩২ জন প্রাপ্তবয়স্কের ঘুমের সময়ের কথাবার্তা বিশ্লেষণ করেন। অংশগ্রহণকারীদের মধ্যে ৪১ শতাংশ ছিলেন নারী। তাঁদের ঘুমের সময় ভিডিও ও শারীরবৃত্তীয় কার্যক্রম পর্যবেক্ষণ করে কথাবার্তা রেকর্ড করা হয়। পরে এসব রেকর্ড বিশ্লেষণ করে মোট ৮৮৩টি কথা বলার ঘটনা শনাক্ত করা হয়। সেখান থেকে ৩ হাজার ৩৪৯টি শব্দ স্পষ্টভাবে বোঝা সম্ভব হয়েছিল। তবে ঘুমের মধ্যে বলা সব কথাই পরিষ্কার ছিল না। গবেষণায় শনাক্ত করা প্রায় ৫৯ শতাংশ ঘটনায় অস্পষ্ট শব্দ, চিৎ কার, ফিসফিসানি, বিড়বিড় করা কিংবা হাসির মতো শব্দ পাওয়া যায়। অর্থাৎ, ঘুমের মধ্যে মানুষের মুখ থেকে বের হওয়া সব শব্দকে পূর্ণাঙ্গ বাক্য হিসেবে বোঝা সম্ভব হয় না। গবেষণার আরেকটি উল্লেখযোগ্য দিক হলো, ঘুমের মধ্যে বলা কথায় নেতিবাচক বক্তব্যের উপস্থিতি। বিশ্লেষণ করা বাক্যাংশের প্রায় ২১ দশমিক ৪ শতাংশে নেতিবাচক অর্থ প্রকাশ পেয়েছিল। সবচেয়ে বেশি ব্যবহৃত শব্দ ছিল ‘না’। এ ছাড়া প্রায় ২৬ শতাংশ কথা বলার ঘটনায় প্রশ্নবোধক বাক্য পাওয়া যায়। গবেষকেরা লক্ষ করেন, ঘুমের মধ্যে বলা কথার কিছু অংশ বাস্তব কথোপকথনের মতো শোনায়। অনেক ক্ষেত্রে বাক্যের গঠন, কথার ছন্দ এবং প্রশ্ন করার ধরন থেকে মনে হয়, বক্তা যেন কারও সঙ্গে কথা বলছেন। কিছু বক্তব্যে অন্য কাউকে দোষারোপ করা বা আ ক্র ম ণাত্মক ভাষা ব্যবহারের প্রবণতাও দেখা গেছে। বিশেষ করে ইংরেজিতে বহুল ব্যবহৃত একটি অশা লীন শব্দ, যা সাধারণভাবে ‘এফ-ওয়ার্ড’ নামে পরিচিত, ঘুমের মধ্যে জাগ্রত অবস্থার তুলনায় প্রায় ৮০০ গুণ বেশি ব্যবহৃত হয়েছে বলে গবেষণায় উল্লেখ করা হয়। তবে এই তুলনাটি গবেষণায় ব্যবহৃত তথ্যের ভিত্তিতে করা হয়েছে। এটি সব মানুষের ঘুমের কথাবার্তার ক্ষেত্রে একইভাবে সত্য, এমন সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই। ঘুমের মধ্যে কথা বলার কারণ কী ঘুমের মধ্যে কথা বলার চিকিৎসাবিজ্ঞানের নাম ‘সোমনিলোকি’। এটি ঘুমের মধ্যে দেখা দিতে পারে এমন একটি আচরণ। কারও ক্ষেত্রে এটি মাঝে মধ্যে ঘটে, আবার কারও ক্ষেত্রে ঘুম-সম্পর্কিত অন্য সমস্যার সঙ্গেও এর সম্পর্ক থাকতে পারে। গবেষণায় অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে ১২৯ জনের ছিল আরইএম স্লিপ বিহেভিয়ার ডিসঅর্ডার। এ ধরনের সমস্যায় ঘুমের একটি নির্দিষ্ট পর্যায়ে স্বাভাবিকভাবে শরীরের পেশি নিষ্ক্রিয় থাকার প্রক্রিয়া ব্যাহত হতে পারে। ফলে কেউ কেউ স্বপ্নের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নড়াচড়া বা শব্দ করতে পারেন। এ ছাড়া ৮৭ জনের ঘুমের মধ্যে হাঁটা বা আ তঙ্কিত হয়ে ওঠার মতো সমস্যা ছিল। ১৫ জনের ক্ষেত্রে ঘুম-সম্পর্কিত কোনো সমস্যা উল্লেখ করা হয়নি। তবে ঘুমের মধ্যে কথা বললেই যে কারও ঘুমের রোগ রয়েছে, এমন নয়। আবার ঘুমের ঘোরে বলা কোনো কথাকে ব্যক্তির গোপন ইচ্ছা, প্রকৃত মনোভাব কিংবা বাস্তব জীবনের আচরণের সরাসরি প্রতিফলন হিসেবেও ধরে নেওয়া যায় না। গবেষণাটির ফলাফল থেকে বোঝা যায়, ঘুমের মধ্যে মানুষের মস্তিষ্ক ভাষার বিভিন্ন ধরন ব্যবহার করতে পারে। সেখানে প্রশ্ন, অস্বীকৃতি, নেতিবাচক বক্তব্য এমনকি অশা লীন শব্দও থাকতে পারে। একই সঙ্গে গবেষণাটি ঘুমের সময় মস্তিষ্কের কার্যক্রম এবং মানুষের ভাষা ব্যবহারের সম্পর্ক নিয়ে আরও অনুসন্ধানের সুযোগ তৈরি করেছে। সব মিলিয়ে, ঘুমের মধ্যে বলা কথাকে নিছক অর্থহীন শব্দ মনে হলেও তার মধ্যে কথোপকথনের নানা বৈশিষ্ট্য থাকতে পারে। তবে গবেষণার ফলাফল ব্যাখ্যা করার সময় অংশগ্রহণকারীদের ঘুম-সম্পর্কিত সমস্যার বিষয়টি মাথায় রাখা জরুরি। এই গবেষণা নির্দিষ্ট একটি দলের ঘুমের কথাবার্তা বিশ্লেষণ করেছে; তাই এর ফলাফল দিয়ে সব মানুষের আচরণ সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া যায় না।
নিয়ন্ত্রণব্যবস্থায় ত্রুটি, আ গু ন লাগার ঝুঁকিতে যুক্তরাষ্ট্রে হুন্দাই ও জেনেসিসের ৯৪ হাজারের বেশি গাড়ি
সুন্দরী প্রতিযোগিতা বন্ধ করে নারীদের জন্য বিজ্ঞান প্রতিযোগিতা চালু বুরকিনা ফাসোতে