সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
বিজ্ঞান

আট বছরের দীর্ঘ যাত্রার অবসান, রহস্যময় বুধ গ্রহের কক্ষপথে পৌঁছাতে যাচ্ছে ‘বেপিকলম্বো’

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: নভেম্বর ২১, ২০২৬ ০:১২
আট বছরের দীর্ঘ যাত্রার অবসান, রহস্যময় বুধ গ্রহের কক্ষপথে পৌঁছাতে যাচ্ছে ‘বেপিকলম্বো’         ছবি: এআই দিয়ে তৈরি
আট বছরের দীর্ঘ যাত্রার অবসান, রহস্যময় বুধ গ্রহের কক্ষপথে পৌঁছাতে যাচ্ছে ‘বেপিকলম্বো’ ছবি: এআই দিয়ে তৈরি

দীর্ঘ আট বছরে প্রায় এক হাজার কোটি কিলোমিটার (ছয় বিলিয়ন মাইল) পথ পাড়ি দিয়ে সৌরজগতের ক্ষুদ্রতম ও সূর্যের নিকটতম গ্রহ বুধের কক্ষপথে পৌঁছাতে যাচ্ছে মহাকাশযান ‘বেপিকলম্বো’। ইউরোপীয় মহাকাশ সংস্থা (ইএসএ) এবং জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সির (জাক্সা) যৌথ উদ্যোগে পরিচালিত এই ঐতিহাসিক মিশনটি বুধের অজানা অনেক রহস্য উন্মোচন করবে বলে আশা করছেন বিজ্ঞানীরা।

 

সূর্যের খুব কাছে অবস্থিত হওয়ায় বুধ গ্রহের পরিবেশ অত্যন্ত চরমভাবাপন্ন। সেখানে দিনের বেলায় তাপমাত্রা ৪৩০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যায়, আবার রাতে তা হিমাঙ্কের নিচে ১৮০ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। পাশাপাশি গ্রহটি প্রতিনিয়ত তীব্র সৌর বিকিরণের শিকার হয়। এত বৈরী পরিবেশ সত্ত্বেও বুধের মেরু অঞ্চলের গর্তগুলোতে কীভাবে বরফ জমে আছে এবং এর পৃষ্ঠজুড়ে ছড়িয়ে থাকা রহস্যময় অগভীর গর্ত বা ‘হলোস’ (hollows) কীভাবে সৃষ্টি হয়েছে, তা খুঁজে বের করাই এই অভিযানের অন্যতম প্রধান লক্ষ্য।

 

মিশনটির প্রধান গবেষক ও যুক্তরাজ্যের লেস্টার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এমা বান্স বলেন, “সৌরজগতের ভেতরের গ্রহগুলোর মধ্যে বুধ কিছুটা কম আলোচিত হলেও বৈজ্ঞানিক দিক থেকে এটি অত্যন্ত আকর্ষণীয়। গ্রহটি কীভাবে গঠিত ও বিবর্তিত হয়েছে এবং সূর্যের চরম আবহাওয়ার সাথে এটি কীভাবে খাপ খাইয়ে নেয়, তা জানা আমাদের জন্য খুবই জরুরি।”

 

২০১৮ সালে ফ্রেঞ্চ গায়ানা থেকে উৎক্ষেপণ করা হয় বেপিকলম্বো। সূর্যের প্রচণ্ড মহাকর্ষীয় টান সামলে গতি কমানোর জন্য মহাকাশযানটিকে বেশ জটিল পথ পাড়ি দিতে হয়েছে। গতি নিয়ন্ত্রণে রাখতে এটি একবার পৃথিবী, দুবার শুক্র এবং ছয়বার বুধ গ্রহকে প্রদক্ষিণ করেছে। মূলত সাত বছরে এই যাত্রা শেষ হওয়ার কথা থাকলেও প্রপালশন সিস্টেমে যান্ত্রিক ত্রুটির কারণে সময় এক বছর বেড়ে যায়।

 

এখন বুধের কক্ষপথে প্রবেশের চূড়ান্ত ধাপটি বিজ্ঞানীদের জন্য সবচেয়ে বড় পরীক্ষা। বুধের মাধ্যাকর্ষণে ধরা পড়তে মহাকাশযানটিকে টানা ৩৭ মিনিট ধরে বিশেষ কৌশলে গতি কমাতে হবে। এতে সামান্য ভুল হলেই যানটি বুধকে পাশ কাটিয়ে মহাশূন্যে ছিটকে যেতে পারে। এর আগে কেবল যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার দুটি যান—১৯৭০-এর দশকে ‘মেরিনার-১০’ এবং ২০১১ সালে ‘মেসেঞ্জার’ বুধের কাছাকাছি গিয়েছিল।

 

চাঁদের চেয়ে সামান্য বড় বুধ গ্রহে প্রাচীন আগ্নেয়গিরি, সুউচ্চ পর্বতশ্রেণি ও বিশাল সব গর্ত রয়েছে। গ্রহটিতে সময়ের হিসাবও বেশ অদ্ভুত। সূর্যের চারপাশে প্রচণ্ড গতিতে ঘোরায় পৃথিবীর মাত্র ৮৮ দিনেই বুধের এক বছর পূর্ণ হয়। কিন্তু নিজ অক্ষে অত্যন্ত ধীরগতিতে ঘোরার কারণে সেখানে এক দিন হতে পৃথিবীর ৫৯ দিন সময় লেগে যায়।

 

বিজ্ঞানীদের আরেকটি বড় কৌতূহল হলো বুধের বিশাল ধাতব কেন্দ্র বা কোর। অধ্যাপক বান্সের মতে, অতীতে গ্রহটি হয়তো আরও অনেক বড় ছিল, কিন্তু কোনো বিশাল মহাজাগতিক সংঘর্ষে এর বাইরের স্তর ছিটকে গিয়ে বর্তমান রূপ ধারণ করেছে।

 

‘একটির ভেতর দুটি’—এমন অনন্য নকশায় তৈরি বেপিকলম্বো মূলত দুটি আলাদা মহাকাশযান বহন করছে। বুধের কক্ষপথে পৌঁছানোর কয়েক সপ্তাহ পর যান দুটি আলাদা হয়ে যাবে। এর মধ্যে ইউরোপীয় সংস্থার (ইএসএ) যানটি খুব কাছ থেকে বুধের পৃষ্ঠ পর্যবেক্ষণ করবে এবং জাপানের (জাক্সা) যানটি দূর থেকে গ্রহটির চারপাশের পরিবেশ ও চৌম্বকক্ষেত্র নিয়ে গবেষণা চালাবে।

 

মহাকাশযানটি নির্মাণে যুক্ত এয়ারবাসের সিস্টেম ইঞ্জিনিয়ার জেসিকা মার্শাল জানান, দীর্ঘ আট বছর তীব্র বিকিরণ ও চরম তাপমাত্রার মধ্য দিয়ে যাওয়ার পর দুটি যানকে নিরাপদে আলাদা করার মুহূর্তটি হবে অত্যন্ত স্নায়ুচাপের। বিশেষ একটি স্প্রিং মেকানিজমের মাধ্যমে যান দুটি খুব আলতোভাবে বিচ্ছিন্ন হয়ে নিজ নিজ কক্ষপথে কাজ শুরু করবে। দুটি আধুনিক অরবিটারের মাধ্যমে বুধ গ্রহের দীর্ঘদিনের অমীমাংসিত রহস্যগুলোর জট খুলবে বলেই প্রত্যাশা করছেন মহাকাশ বিজ্ঞানীরা। সূত্র: বিবিসি।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

বিজ্ঞান

View more
আট বছরের দীর্ঘ যাত্রার অবসান, রহস্যময় বুধ গ্রহের কক্ষপথে পৌঁছাতে যাচ্ছে ‘বেপিকলম্বো’         ছবি: এআই দিয়ে তৈরি
আট বছরের দীর্ঘ যাত্রার অবসান, রহস্যময় বুধ গ্রহের কক্ষপথে পৌঁছাতে যাচ্ছে ‘বেপিকলম্বো’

দীর্ঘ আট বছরে প্রায় এক হাজার কোটি কিলোমিটার (ছয় বিলিয়ন মাইল) পথ পাড়ি দিয়ে সৌরজগতের ক্ষুদ্রতম ও সূর্যের নিকটতম গ্রহ বুধের কক্ষপথে পৌঁছাতে যাচ্ছে মহাকাশযান ‘বেপিকলম্বো’। ইউরোপীয় মহাকাশ সংস্থা (ইএসএ) এবং জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সির (জাক্সা) যৌথ উদ্যোগে পরিচালিত এই ঐতিহাসিক মিশনটি বুধের অজানা অনেক রহস্য উন্মোচন করবে বলে আশা করছেন বিজ্ঞানীরা।   সূর্যের খুব কাছে অবস্থিত হওয়ায় বুধ গ্রহের পরিবেশ অত্যন্ত চরমভাবাপন্ন। সেখানে দিনের বেলায় তাপমাত্রা ৪৩০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যায়, আবার রাতে তা হিমাঙ্কের নিচে ১৮০ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। পাশাপাশি গ্রহটি প্রতিনিয়ত তীব্র সৌর বিকিরণের শিকার হয়। এত বৈরী পরিবেশ সত্ত্বেও বুধের মেরু অঞ্চলের গর্তগুলোতে কীভাবে বরফ জমে আছে এবং এর পৃষ্ঠজুড়ে ছড়িয়ে থাকা রহস্যময় অগভীর গর্ত বা ‘হলোস’ (hollows) কীভাবে সৃষ্টি হয়েছে, তা খুঁজে বের করাই এই অভিযানের অন্যতম প্রধান লক্ষ্য।   মিশনটির প্রধান গবেষক ও যুক্তরাজ্যের লেস্টার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এমা বান্স বলেন, “সৌরজগতের ভেতরের গ্রহগুলোর মধ্যে বুধ কিছুটা কম আলোচিত হলেও বৈজ্ঞানিক দিক থেকে এটি অত্যন্ত আকর্ষণীয়। গ্রহটি কীভাবে গঠিত ও বিবর্তিত হয়েছে এবং সূর্যের চরম আবহাওয়ার সাথে এটি কীভাবে খাপ খাইয়ে নেয়, তা জানা আমাদের জন্য খুবই জরুরি।”   ২০১৮ সালে ফ্রেঞ্চ গায়ানা থেকে উৎক্ষেপণ করা হয় বেপিকলম্বো। সূর্যের প্রচণ্ড মহাকর্ষীয় টান সামলে গতি কমানোর জন্য মহাকাশযানটিকে বেশ জটিল পথ পাড়ি দিতে হয়েছে। গতি নিয়ন্ত্রণে রাখতে এটি একবার পৃথিবী, দুবার শুক্র এবং ছয়বার বুধ গ্রহকে প্রদক্ষিণ করেছে। মূলত সাত বছরে এই যাত্রা শেষ হওয়ার কথা থাকলেও প্রপালশন সিস্টেমে যান্ত্রিক ত্রুটির কারণে সময় এক বছর বেড়ে যায়।   এখন বুধের কক্ষপথে প্রবেশের চূড়ান্ত ধাপটি বিজ্ঞানীদের জন্য সবচেয়ে বড় পরীক্ষা। বুধের মাধ্যাকর্ষণে ধরা পড়তে মহাকাশযানটিকে টানা ৩৭ মিনিট ধরে বিশেষ কৌশলে গতি কমাতে হবে। এতে সামান্য ভুল হলেই যানটি বুধকে পাশ কাটিয়ে মহাশূন্যে ছিটকে যেতে পারে। এর আগে কেবল যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার দুটি যান—১৯৭০-এর দশকে ‘মেরিনার-১০’ এবং ২০১১ সালে ‘মেসেঞ্জার’ বুধের কাছাকাছি গিয়েছিল।   চাঁদের চেয়ে সামান্য বড় বুধ গ্রহে প্রাচীন আগ্নেয়গিরি, সুউচ্চ পর্বতশ্রেণি ও বিশাল সব গর্ত রয়েছে। গ্রহটিতে সময়ের হিসাবও বেশ অদ্ভুত। সূর্যের চারপাশে প্রচণ্ড গতিতে ঘোরায় পৃথিবীর মাত্র ৮৮ দিনেই বুধের এক বছর পূর্ণ হয়। কিন্তু নিজ অক্ষে অত্যন্ত ধীরগতিতে ঘোরার কারণে সেখানে এক দিন হতে পৃথিবীর ৫৯ দিন সময় লেগে যায়।   বিজ্ঞানীদের আরেকটি বড় কৌতূহল হলো বুধের বিশাল ধাতব কেন্দ্র বা কোর। অধ্যাপক বান্সের মতে, অতীতে গ্রহটি হয়তো আরও অনেক বড় ছিল, কিন্তু কোনো বিশাল মহাজাগতিক সংঘর্ষে এর বাইরের স্তর ছিটকে গিয়ে বর্তমান রূপ ধারণ করেছে।   ‘একটির ভেতর দুটি’—এমন অনন্য নকশায় তৈরি বেপিকলম্বো মূলত দুটি আলাদা মহাকাশযান বহন করছে। বুধের কক্ষপথে পৌঁছানোর কয়েক সপ্তাহ পর যান দুটি আলাদা হয়ে যাবে। এর মধ্যে ইউরোপীয় সংস্থার (ইএসএ) যানটি খুব কাছ থেকে বুধের পৃষ্ঠ পর্যবেক্ষণ করবে এবং জাপানের (জাক্সা) যানটি দূর থেকে গ্রহটির চারপাশের পরিবেশ ও চৌম্বকক্ষেত্র নিয়ে গবেষণা চালাবে।   মহাকাশযানটি নির্মাণে যুক্ত এয়ারবাসের সিস্টেম ইঞ্জিনিয়ার জেসিকা মার্শাল জানান, দীর্ঘ আট বছর তীব্র বিকিরণ ও চরম তাপমাত্রার মধ্য দিয়ে যাওয়ার পর দুটি যানকে নিরাপদে আলাদা করার মুহূর্তটি হবে অত্যন্ত স্নায়ুচাপের। বিশেষ একটি স্প্রিং মেকানিজমের মাধ্যমে যান দুটি খুব আলতোভাবে বিচ্ছিন্ন হয়ে নিজ নিজ কক্ষপথে কাজ শুরু করবে। দুটি আধুনিক অরবিটারের মাধ্যমে বুধ গ্রহের দীর্ঘদিনের অমীমাংসিত রহস্যগুলোর জট খুলবে বলেই প্রত্যাশা করছেন মহাকাশ বিজ্ঞানীরা। সূত্র: বিবিসি।

প্রকাশ: নভেম্বর ২১, ২০২৬ ০:১৩
আট বছরের দীর্ঘ যাত্রার অবসান, রহস্যময় বুধ গ্রহের কক্ষপথে পৌঁছাতে যাচ্ছে ‘বেপিকলম্বো’         ছবি: এআই দিয়ে তৈরি

আট বছরের দীর্ঘ যাত্রার অবসান, রহস্যময় বুধ গ্রহের কক্ষপথে পৌঁছাতে যাচ্ছে ‘বেপিকলম্বো’

পৃথিবী থেকে এক আলোক-দিন দূরত্ব অতিক্রম করে ইতিহাস গড়েছে নাসার মহাকাশযান ভয়েজার-১। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

পৃথিবী থেকে এক আলোক-দিন দূরে পৌঁছে ইতিহাস গড়ল নাসার ভয়েজার-১

নিউগ্রেঞ্জের ৫ হাজার বছরের রহস্যময় ‘আলোর খেলা’ যেভাবে পুনরাবিষ্কৃত হলো

নিউগ্রেঞ্জের ৫ হাজার বছরের রহস্যময় ‘আলোর খেলা’ যেভাবে পুনরাবিষ্কৃত হলো

মহাকাশযান ‘ভয়েজার ১’ (Voyager 1)
মহাকাশে মানবপ্রযুক্তির ইতিহাস: পৃথিবী থেকে এক আলোক-দিন দূরে ভয়েজার ১

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার মহাকাশযান ‘ভয়েজার ১’ (Voyager 1) মানব ইতিহাসে এক নতুন মাইলফলক স্পর্শ করতে চলেছে। পৃথিবী থেকে এটি এখন প্রায় এক আলোক-দিন দূরত্বে অবস্থান করছে। মহাকাশে মহাবিশ্বের দ্রুততম মাধ্যম হিসেবে পরিচিত আলোর পক্ষে এই দূরত্ব অতিক্রম করতে পূর্ণ ২৪ ঘণ্টা বা এক দিন সময় লাগে।   ১৯৭৭ সালে মহাশূন্যে পাড়ি জমানোর পর থেকে প্রায় ৪৯ বছর ধরে সফলভাবে যাত্রা অব্যাহত রাখা এই রোবটিক প্রোবটি এখন আমাদের চেনা সৌরজগতের বাইরে ইন্টারস্টেলার স্পেস বা নক্ষত্রমণ্ডলীয় শূন্যতায় অবস্থান করছে। বিজ্ঞানীরা জানিয়েছেন, এই সুদূর দূরত্বে পৌঁছানো কোনো মানবনির্মিত প্রথম বস্তু হলো এই ভয়েজার ১।   মহাকাশের এই অবিশ্বাস্য দূরত্বকে সহজভাবে বোঝাতে গবেষকরা কিছু চমকপ্রদ তুলনা তুলে ধরেছেন। ঘণ্টায় ৫৫৪ কিলোমিটার বেগের কোনো জেট প্লেনে চড়ে এই দূরত্ব পাড়ি দিতে চাইলে প্রায় ৩,৩৪০ বছর সময় লাগবে এবং ফুয়েল ফুরিয়ে যাবে। অর্থাৎ প্রাচীন মিসরের ফারাও তুতেনখামেনের রাজত্বকালের সময় কোনো বিমান যাত্রা শুরু করলে তা আজ গিয়ে পৌঁছাত। এমনকি ঘণ্টায় ৬ মাইল বেগে মহাশূন্যে গাড়ি চালালে এই যাত্রায় প্রায় ২৮,২৫০ বছর লেগে যেত, যা শুরু হয়েছিল বরফ যুগের (Ice Age) সময়ে   হাকাশযানটির বর্তমান দূরত্বের কারণে পৃথিবী থেকে কোনো সিগন্যাল বা বার্তা পাঠালে তা পৌঁছাতে পূর্ণ ২৪ ঘণ্টা সময় নেয় এবং সেখান থেকে জবাব আসতে আরও ২৪ ঘণ্টা, অর্থাৎ মোট ৪৮ ঘণ্টার দীর্ঘ অপেক্ষা করতে হয় বিজ্ঞানীদের। ভয়েজার ১-এর এই ঐতিহাসিক অর্জনকে উদ্‌যাপন করতে নাসা বিশ্বজুড়ে মহাকাশপ্রেমীদের রাতে আকাশে ফ্ল্যাশলাইট বা ফোনের আলো জ্বেলে ‘মর্স কোড’ (Morse Code)-এর মাধ্যমে ‘ভিজিআর’ (VGR) সংকেত পাঠানোর আহ্বান জানিয়েছে। দীর্ঘ প্রায় পাঁচ দশক ধরে মানবজাতির প্রকৌশল বিদ্যার উৎকর্ষের প্রতীক হয়ে মহাশূন্যের অজানা রহস্য ভেদ করে চলেছে এই মহাকাশযান। উৎস: নাসা, ম্যাশেবল।

প্রকাশ: নভেম্বর ১৭, ২০২৬ ১৩:১৪
একই সাথে দ্রুত ও ধীরগতিতে চলতে পারে সময়! কোয়ান্টাম জগতের অদ্ভুত রহস্য উন্মোচন করলেন বিজ্ঞানীরা

একই সাথে দ্রুত ও ধীরগতিতে চলতে পারে সময়! কোয়ান্টাম জগতের অদ্ভুত রহস্য উন্মোচন করলেন বিজ্ঞানীরা

রাতের আকাশে নামছে মহাজাগতিক আলোর মিছিল, দেখা যাবে যেভাবে

রাতের আকাশে নামছে মহাজাগতিক আলোর মিছিল, দেখা যাবে যেভাবে

৩০ লাখ বছরের পুরোনো এক শিশুর খুলি বদলে দিচ্ছে মানব বিবর্তনের ইতিহাস

৩০ লাখ বছরের পুরোনো এক শিশুর খুলি বদলে দিচ্ছে মানব বিবর্তনের ইতিহাস

চাঁদে স্থায়ী ঘাঁটি স্থাপনের পরিকল্পনায় নতুন নভোচারী নিয়োগ শুরু করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। গ্রাফিক্স: আমেরিকা বাংলা
চাঁদে বসবাস ও কাজের সুযোগ, বছরে ১ লাখ ৬৪ হাজার ডলার বেতনে কর্মী নিচ্ছে নাসা

চাঁদের বুকে বসবাস, গবেষণা ও কাজ করার স্বপ্ন এবার বাস্তবে রূপ নেওয়ার সুযোগ তৈরি হতে পারে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা নতুন নভোচারী নিয়োগের ঘোষণা দিয়েছে। নির্বাচিত প্রার্থীরা ভবিষ্যতে চাঁদে স্থায়ী ঘাঁটি নির্মাণ ও পরিচালনার মতো গুরুত্বপূর্ণ অভিযানে অংশ নেওয়ার সুযোগ পেতে পারেন। এ পদের জন্য বছরে প্রায় ১ লাখ ৬৪ হাজার ৩৯৫ ডলার বেতন নির্ধারণ করা হয়েছে। তবে নিয়োগ পেলেই সরাসরি চাঁদে যাওয়ার সুযোগ মিলবে না। এর আগে দীর্ঘ প্রশিক্ষণ ও কঠোর বাছাই প্রক্রিয়া পার হতে হবে।   শনিবার (৭ নভেম্বর) নাসা আনুষ্ঠানিকভাবে নতুন নভোচারী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে। সংস্থাটির আর্টেমিস কর্মসূচির আওতায় মানুষকে আবার চাঁদে পাঠানো এবং সেখানে দীর্ঘমেয়াদি উপস্থিতি নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ভবিষ্যতে মঙ্গল গ্রহে মানুষ পাঠানোর প্রস্তুতিও এগিয়ে নিচ্ছে নাসা। নতুন নিয়োগ পাওয়া নভোচারীরা মহাকাশযান পরিচালনা, চাঁদের পৃষ্ঠে গবেষণা এবং ভবিষ্যতের মহাকাশ অভিযানের প্রয়োজনীয় প্রযুক্তি উন্নয়নের কাজে যুক্ত হতে পারবেন।   নাসার প্রশাসক জ্যারেড আইজ্যাকম্যান জানিয়েছেন, নতুন নির্বাচিত নভোচারীদের কেউ কেউ চাঁদের বুকে হাঁটার পাশাপাশি সেখানে স্থাপিতব্য ঘাঁটিতে বসবাস ও কাজ করার সুযোগ পেতে পারেন। তাঁদের কাজের অভিজ্ঞতা ভবিষ্যতে মঙ্গল গ্রহে মানুষ পাঠানোর পথ তৈরি করবে। তবে এসব অভিযানে অংশ নিতে প্রযুক্তিগত দক্ষতা, সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং দলগতভাবে কাজ করার যোগ্যতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাসার উপপ্রশাসক ম্যাট অ্যান্ডারসনও নতুন প্রজন্মের যোগ্য প্রার্থীদের এই মহাকাশ অভিযানে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।   নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীদের অবশ্যই যুক্তরাষ্ট্রের নাগরিক হতে হবে। পাশাপাশি প্রকৌশল, জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান, কম্পিউটার বিজ্ঞান বা গণিতের মতো বিজ্ঞান ও প্রযুক্তিসংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত তিন বছরের পেশাগত অভিজ্ঞতাও প্রয়োজন। তবে স্নাতকোত্তর ডিগ্রির বিকল্প হিসেবে নির্দিষ্ট বিষয়ে ডক্টরাল পর্যায়ে দুই বছরের পড়াশোনা, চিকিৎসাবিজ্ঞানে নির্ধারিত উচ্চতর যোগ্যতা অথবা স্বীকৃত টেস্ট পাইলট প্রশিক্ষণও গ্রহণযোগ্য হতে পারে।   পাইলটদের জন্য রয়েছে আলাদা অভিজ্ঞতার শর্ত। উচ্চক্ষমতাসম্পন্ন জেট বিমানের পাইলটদের অন্তত ৭৫০ ঘণ্টা বিমান পরিচালনার নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা থাকতে হবে। অন্য ধরনের নির্দিষ্ট ডানাযুক্ত বিমানের ক্ষেত্রে মোট ১ হাজার ৫০০ ঘণ্টা উড্ডয়ন অভিজ্ঞতা প্রয়োজন, যার মধ্যে ৭৫০ ঘণ্টা প্রধান পাইলট হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা থাকতে হবে। হেলিকপ্টারসহ ঘূর্ণনশীল ডানাযুক্ত বিমানের পাইলটদের প্রয়োজন মোট ১ হাজার ঘণ্টা উড্ডয়ন অভিজ্ঞতা, যার মধ্যে ৩০০ ঘণ্টা প্রধান পাইলট হিসেবে কাজ করতে হবে।   শিক্ষাগত ও পেশাগত যোগ্যতা থাকলেই অবশ্য নিয়োগ নিশ্চিত নয়। আবেদনকারীদের শারীরিক সক্ষমতা, নেতৃত্বের গুণাবলি, যোগাযোগ দক্ষতা এবং চাপের মধ্যে দলগতভাবে কাজ করার ক্ষমতা যাচাই করা হবে। নির্বাচিত প্রার্থীদের যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনে অবস্থিত নাসার জনসন স্পেস সেন্টারে প্রায় দুই বছর প্রশিক্ষণ নিতে হবে। সেখানে মহাকাশে হাঁটা, মহাকাশযানের বিভিন্ন যন্ত্র পরিচালনা, রোবটিক প্রযুক্তির ব্যবহার এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ সফলভাবে শেষ করার পর তাঁরা সক্রিয় নভোচারী দলের সদস্য হওয়ার যোগ্যতা অর্জন করবেন।   নাসার পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের শেষ দিকে নতুন নভোচারীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হতে পারে। এর আগে ২০২৪ সালে নভোচারী নিয়োগের আবেদন নেওয়া হয়েছিল। সে সময় আট হাজারের বেশি আবেদনকারীর মধ্য থেকে মাত্র ১০ জনকে নির্বাচিত করা হয়। তাঁরা ২০২৫ সালে নাসার নভোচারী প্রশিক্ষণ দলে যোগ দেন। বর্তমানে সংস্থাটির সক্রিয় নভোচারী দলে ৩২ জন সদস্য রয়েছেন। ফলে এবারও অল্পসংখ্যক পদের বিপরীতে কঠিন প্রতিযোগিতার সম্ভাবনা রয়েছে।   চাঁদে স্থায়ী গবেষণা ঘাঁটি গড়ে তোলার পরিকল্পনাকে দীর্ঘমেয়াদি মহাকাশ অনুসন্ধানের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে নাসা। ১৯৭২ সালে অ্যাপোলো-১৭ অভিযানের পর দীর্ঘ সময় ধরে চাঁদের মাটিতে মানুষের উপস্থিতি নেই। আর্টেমিস কর্মসূচির মাধ্যমে সেখানে আবার মানুষ পাঠানোর পাশাপাশি ভবিষ্যতে নিয়মিত অভিযান পরিচালনার ব্যবস্থা গড়ে তুলতে চায় যুক্তরাষ্ট্র। চাঁদের পরিবেশে মানুষের দীর্ঘমেয়াদি অবস্থান, বৈজ্ঞানিক গবেষণা এবং প্রয়োজনীয় প্রযুক্তি পরীক্ষার অভিজ্ঞতা একদিন মঙ্গল গ্রহে মানুষের অভিযানের ক্ষেত্রেও কাজে লাগতে পারে।   আগ্রহী প্রার্থীরা যুক্তরাষ্ট্রের সরকারি নিয়োগ ওয়েবসাইট USAJOBS-এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৩ ডিসেম্বর ২০২৬, বৃহস্পতিবার, যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় রাত ১১টা ৫৯ মিনিট। নির্ধারিত বেতন ২০২৬ সালের সরকারি বেতনকাঠামোর ভিত্তিতে দেওয়া হয়েছে, যা পরবর্তী সময়ে পরিবর্তিত হতে পারে। নাসা জানিয়েছে, নতুন নভোচারী নির্বাচন ও প্রশিক্ষণ শেষ হওয়ার পর যোগ্য প্রার্থীরা ভবিষ্যতের মহাকাশ অভিযানে দায়িত্ব পালনের সুযোগ পাবেন। তবে চাঁদে পাঠানোর বিষয়টি নির্ভর করবে সংশ্লিষ্ট মিশনের প্রয়োজন ও চূড়ান্ত নির্বাচনের ওপর।   সংবাদসূত্র: NASA, USAJOBS

প্রকাশ: নভেম্বর ৯, ২০২৬ ২০:১৭
সন্তান জন্মের পর পুরুষদের মস্তিষ্কের গঠনে উল্লেখযোগ্য পরিবর্তন আসে। ছবি: সংগৃহীত

নতুন বাবা হওয়ার পর বদলে যায় মস্তিষ্ক, গবেষণায় মিলল স্নায়বিক পরিবর্তনের প্রমাণ

ইঁদুরের মস্তিষ্কে মানুষের কোষ বৃদ্ধি: বিজ্ঞান বিশ্বে নতুন বিতর্ক ও আলোড়ন

ইঁদুরের মস্তিষ্কে মানুষের কোষ বৃদ্ধি: বিজ্ঞান বিশ্বে নতুন বিতর্ক ও আলোড়ন

নাসার চাঁদে ঘাঁটি তৈরির পরিকল্পনায় শিক্ষার্থীদের জন্য ১০ লাখ ডলারের প্রতিযোগিতা, জেনে নিন বিস্তারিত

নাসার চাঁদে ঘাঁটি তৈরির পরিকল্পনায় শিক্ষার্থীদের জন্য ১০ লাখ ডলারের প্রতিযোগিতা, জেনে নিন বিস্তারিত

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...