পাকিস্তান ক্রিকেট

ছবি: সংগৃহীত
বাংলাদেশের সামনে অসহায় পাকিস্তান, ৮ উইকেটের বড় জয়

কয়েক মাসের বিরতির পর ওয়ানডে ক্রিকেটে ফিরেই দারুণ জয় পেয়েছে বাংলাদেশ। পাকিস্তানকে তাদের ওয়ানডে ইতিহাসে বাংলাদেশের বিপক্ষে সর্বনিম্ন রানে অলআউট করার পর ব্যাট হাতেও দাপট দেখিয়ে ৮ উইকেটের বড় জয় তুলে নিয়েছে টাইগাররা।   টস হেরে আগে ব্যাট করতে নেমে পাকিস্তান ৩০.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে তোলে ১১৪ রান। এটি বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে পাকিস্তানের সর্বনিম্ন দলীয় সংগ্রহ। দলের পক্ষে সর্বোচ্চ ৩৭ রান করেন ফাহিম আশরাফ।   বাংলাদেশের হয়ে দুর্দান্ত বোলিং করেন তরুণ পেসার নাহিদ। ২৪ রানের বিনিময়ে ৫ উইকেট নিয়ে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ফাইফার তুলে নেন তিনি।   জবাবে মাত্র ১৫.১ ওভারে দুই উইকেট হারিয়ে লক্ষ্য ছুঁয়ে ফেলে বাংলাদেশ। ওপেনার সাইফ হাসান ৪ রান করে ফিরলেও অপর প্রান্তে ঝড় তোলেন তানজিদ হাসান তামিম। আক্রমণাত্মক ব্যাটিংয়ে মাত্র ৩২ বলে ফিফটি করেন তিনি। শেষ পর্যন্ত ৪২ বলে ৬৭ রান করে অপরাজিত থাকেন তামিম। এ ছাড়া নাজমুল হোসেন শান্ত ৩৩ বলে ২৭ রান করেন।   এর আগে বল হাতে শুরুতে মিতব্যয়ী বোলিং করেন তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। তবে উইকেটের দেখা না মেলায় সপ্তম ওভারেই স্পিন আক্রমণে যান অধিনায়ক মেহেদি হাসান মিরাজ।   পাওয়ার প্লের শেষ ওভারে আক্রমণে এসে দলকে প্রথম সাফল্য এনে দেন নাহিদ। সাহিবজাদা ফারহানকে ফিরিয়ে ৪১ রানের উদ্বোধনী জুটি ভাঙেন তিনি। এরপর পরের চার ওভারের সবকটিতেই উইকেট তুলে নিয়ে পাকিস্তানের টপ অর্ডার ধসিয়ে দেন এই তরুণ পেসার। শ্যামল হোসাইন, মাজ সাদাকাত, মোহাম্মদ রিজওয়ান ও সালমান আলি আগাকে সাজঘরে ফেরান তিনি।   পরে বোলিংয়ে যোগ দেন অধিনায়ক মিরাজ। আব্দুল সামাদ, হোসাইন তালাত ও শাহিন আফ্রিদিকে আউট করে পাকিস্তানের ইনিংসে আরও ধস নামান তিনি।   দ্বিতীয় স্পেলে ফিরে তাসকিন আহমেদও একটি উইকেট তুলে নেন। ২৪তম ওভারে মোহাম্মদ ওয়াসিমকে স্লিপে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ করান তিনি।   এক পর্যায়ে ৮২ রানে নবম উইকেট হারিয়ে একশর আগেই অলআউট হওয়ার শঙ্কায় পড়ে পাকিস্তান। তবে ফাহিম আশরাফ শেষদিকে কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন। আবরার আহমেদের সঙ্গে শেষ উইকেটে ৩২ রানের জুটি গড়ে দলকে একশ পেরিয়ে নিতে সাহায্য করেন তিনি।   শেষ পর্যন্ত ১১৪ রানে থামে পাকিস্তানের ইনিংস, আর সহজ লক্ষ্য তাড়া করে বড় জয় তুলে নেয় বাংলাদেশ।

নিজস্ব প্রতিবেদক মার্চ ১২, ২০২৬ 0
বিশ্বকাপে খারাপ খেলায় পাকিস্তানের খেলোয়াড়দের জরিমানা
বিশ্বকাপে খারাপ খেলায় পাকিস্তানের খেলোয়াড়দের জরিমানা

টি–টোয়েন্টি বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের কারণে খেলোয়াড়দের জরিমানা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। টুর্নামেন্টের সেমিফাইনালে উঠতে ব্যর্থ হওয়ায় দলের প্রত্যেক ক্রিকেটারকে ৫০ লাখ পাকিস্তানি রুপি জরিমানা দিতে হবে বলে জানা গেছে।   পাকিস্তানের সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন–এর প্রতিবেদনে বলা হয়, গ্রুপ পর্ব ও সুপার এইট মিলিয়ে মোট ছয়টি ম্যাচ খেলেছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। গ্রুপ পর্বে নেদারল্যান্ডস জাতীয় ক্রিকেট দল ও নামিবিয়া জাতীয় ক্রিকেট দল–কে হারালেও দলটি ভারত জাতীয় ক্রিকেট দল–এর কাছে পরাজিত হয়।   সুপার এইট পর্বে নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল–এর বিপক্ষে ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার পর ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল–এর কাছে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে পড়ে পাকিস্তান। শেষ ম্যাচে শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল–কে হারালেও সেমিফাইনালে যাওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবধান অর্জন করতে পারেনি দলটি।   ১৫ ফেব্রুয়ারি ভারতের কাছে ৬১ রানে হারের পরই খেলোয়াড়দের জরিমানার সিদ্ধান্ত নেওয়া হয় বলে সূত্র জানিয়েছে। পিসিবি কর্মকর্তারা ক্রিকেটারদের জানিয়েছেন, ভবিষ্যতে পারফরম্যান্সের ভিত্তিতেই আর্থিক সুবিধা দেওয়া হবে।   প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানের জাতীয় ক্রিকেটাররা বর্তমানে কেন্দ্রীয় চুক্তির আওতায় বিভিন্ন ক্যাটাগরিতে বেতন ও আইসিসি রাজস্ব ভাগ পান। ‘এ’ ক্যাটাগরিতে কোনো খেলোয়াড় নেই। খেলোয়াড়দের ক্যাটাগরি অনুযায়ী মাসিক বেতন ও অতিরিক্ত আয় নির্ধারিত রয়েছে।

ডেস্ক রিপোর্ট মার্চ ২, ২০২৬ 0
টি-টোয়েন্টি বিশ্বকাপ: ভারত-পাকিস্তান ম্যাচ শুরু, পাকিস্তান টস জিতে ফিল্ডিং নিল

টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে উত্তেজনাপূর্ণ ভারত-পাকিস্তান ম্যাচ আজ মাঠে গড়াচ্ছে। টস জিতে পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন, এবং ভারত ব্যাট করতে নামছে সূর্যকুমার যাদবের নেতৃত্বে।   ম্যাচ শুরুর আগে দুই দলের মধ্যে হ্যান্ডশেক বিনিময় হয়নি। আগের ম্যাচগুলোর মতোই দুই অধিনায়ক সৌহার্দ্যবোধ দেখাননি।   বাংলাদেশের মধ্যস্থতায় শুরুতে কিছু অনিশ্চয়তা থাকলেও, শেষ পর্যন্ত আইসিসির উদ্যোগে ভারত ম্যাচ খেলার জন্য রাজি হয়।   পাকিস্তান একাদশ: সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, সালমান আলি আগা (অধিনায়ক), বাবর আজম, শাদাব খান, উসমান খান (উইকেটরক্ষক), মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, শাহিন শাহ আফ্রিদি, উসমান তারিক, আবরার আহমেদ। ভারতীয় একাদশ: ইশান কিশান (উইকেটরক্ষক), অভিষেক শর্মা, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, শিবাম দুবে, রিংকু সিং, অক্ষর প্যাটেল, কুলদিপ যাদব, বরুণ চক্রবর্তী, জসপ্রিত বুমরাহ।   ম্যাচটি ক্রিকেট ভক্তদের জন্য উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে কারণ ভারত-পাকিস্তান ম্যাচে সবসময় হাইভোল্টেজ পরিবেশ তৈরি হয়। মাঠে খেলা শুরু হওয়ায় সারা বিশ্ব থেকে দর্শক ও সমর্থকদের নজর এখন পুরো ক্রিকেটের দিকে।

ডেস্ক রিপোর্ট ফেব্রুয়ারি ১৫, ২০২৬ 0
অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে ৭ বছর পর টি-টোয়েন্টি সিরিজ পাকিস্তানের

সাত বছরের অপেক্ষা শেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি জিতেছিল পাকিস্তান। একদিন পর লাহোরে জয়ের ধারা ধরে রাখল স্বাগতিকরা। সালমান আগা ও উসমান খানের হাফ সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বোচ্চ রান জমা করে তারা। তারপর আবরার আহমেদ ও শাদাব খানের বোলিংয়ে একশ পার করে অলআউট অস্ট্রেলিয়া।   আজ (শনিবার) দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৯০ রানে জিতেছে পাকিস্তান। আগে ব্যাটিং করে ১৯৮ রান করে তারা। তারপর ১০৮ রানে সফরকারীদের গুটিয়ে দিয়ে এক ম্যাচ আগেই সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিকরা। অজিদের বিপক্ষে ২০১৮ সালের পর এটি প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয়।   ১৭ রানে সাহিবজাদা ফারহান ও সাইম আইয়ুবের ওপেনিং জুটি ভাঙে। সাহিবজাদা ৫ রানে আউট হন। সালমান দ্বিতীয় উইকেটে ঝড় তোলেন। সাইমের সঙ্গে ২৫ বলে ৫৫ রান তোলার পথে একাই ১৯ বলে ৪৪ রান করেন তিনি। সাইম ১১ বলে ২৩ রানে থামেন। বিশ্বকাপের আগে নিজেকে প্রমাণের আরেকটি সুযোগ কাজে লাগাতে ব্যর্থ বাবর আজম। ৫ বলে ২ রান করে আউট তিনি।   পাঁচ রানের ব্যবধানে জোড়া আঘাতের পর উসমানের সঙ্গে সালমান ৪৯ রানের জুটি গড়েন। ১৩তম ওভারে তিনি আউট হওয়ার আগে ৪০ বলে ৭৬ রান করেন, ইনিংসে ছিল ৮ চার ও ৪ ছয়। ২৫ বলে ফিফটি করেছিলেন পাকিস্তান অধিনায়ক।   সালমান আগা ঝড়ো ইনিংস খেলেন   তারপর শাদাব খান ও উসমানের ৩৯ বলে ৬৩ রানের জুটিতে বড় সংগ্রহ নিশ্চিত করে পাকিস্তান। ৩৫ বলে ৫০ রান করা উসমান থেমেছেন আরেকটি বল খেলে। ফিফটি করার পরের বলে ৫৩ রানে বিদায় নেন তিনি। শেষ দিকে শাদাব ও মোহাম্মদ নওয়াজের ৪ বলে ১০ রানে অপরাজিত জুটি কার্যকর ভূমিকা রাখে। ২০ বলে ২৮ রানে শাদাব ও নওয়াজ ৩ বলে ৯ রানে অপরাজিত ছিলেন।   বড় লক্ষ্যে নেমে অস্ট্রেলিয়া ব্যাটিং ধসের মুখে পড়ে। ৫৪ রান করতেই নেই অর্ধেক ব্যাটার। প্রথম ছয় ব্যাটারের মধ্যে কেবল মিচেল মার্শ (১৮) ও ক্যামেরন গ্রিন (৩৫) দুই অঙ্কের ঘরে রান করেন।    অস্ট্রেলিয়া বাকি পাঁচ উইকেটও হারিয়েছে ৫৪ রান করতেই। গ্রিনের পর দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান করেন ম্যাথু শর্ট। এছাড়া দুই অঙ্কের ঘরে রান তোলেন জাভিয়ের বার্টলেট (১০)।   আবরার ৩ ওভারে ১৪ রান খরচায় তিন উইকেট নেন। ১৪তম ওভারে পরপর দুটি উইকেট নিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগানো শাদাব ৪ ওভারে ২৬ রান দিয়ে সমান সংখ্যক উইকেট পান।

ডেস্ক রিপোর্ট জানুয়ারী ৩১, ২০২৬ 0
বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ায় যা বলল পাকিস্তান

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার খবর জানিয়েছে ক্রিকেট সম্পর্কিত ওয়েবসাইট ক্রিকবাজ ও ক্রিকইনফো। একাধিক ভারতীয় সংবাদমাধ্যমের খবরে দাবি করা হয়েছে, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ড খেলবে। এমন সিদ্ধান্তকে বাংলাদেশের সঙ্গে ‘অন্যায়’ বলে মন্তব্য করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি।   দীর্ঘদিন আলোচনা চললেও ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে অনড় ছিল বাংলাদেশ। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল আগেই এ অবস্থানের কথা স্পষ্ট করেছেন। বাংলাদেশের এই সিদ্ধান্তে পাকিস্তানের সমর্থনের বিষয়টি এতদিন গুঞ্জন হিসেবে শোনা গেলেও, এবার তা প্রকাশ্যে নিশ্চিত করলেন পিসিবি চেয়ারম্যান।   শুক্রবার লাহোরে পিসিবি কার্যালয়ে একটি ক্যাফে উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাকভি বলেন, ‘আমার মনে হয় বাংলাদেশের সঙ্গে অবিচার করা হয়েছে। বাংলাদেশ ক্রিকেটের বড় একটি স্টেকহোল্ডার। তাদের সঙ্গে অন্যায় করা হচ্ছে। যেকোনো অবস্থায় বাংলাদেশকে বিশ্বকাপে খেলতে দেওয়া উচিত।’   তিনি আইসিসির নীতিগত অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন। নাকভি বলেন, ‘গত কয়েক বছরে ভারত চ্যাম্পিয়নস ট্রফি ও এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যায়নি। যখন পাকিস্তান ও ভারতের ক্ষেত্রে সমাধান বের করা যায়, তখন বাংলাদেশের ক্ষেত্রেও একই ধরনের আচরণ করা হবে না কেন? ভারত যদি সুবিধা পায়, তাহলে বাংলাদেশেরও সেই সুবিধা পাওয়া উচিত।’   পাকিস্তান বিশ্বকাপে অংশ নেবে কি না—এমন প্রশ্নের জবাবে পিসিবি চেয়ারম্যান বলেন, ‘আমরা সরকারের প্রতি দায়বদ্ধ। যদি সরকারের পক্ষ থেকে নির্দেশনা আসে, তাহলে পাকিস্তান বিশ্বকাপে অংশ নেবে না। আমরা প্রধানমন্ত্রীর দেশে ফেরার অপেক্ষা করছি। তিনি ফিরলেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’

ডেস্ক রিপোর্ট জানুয়ারী ২৪, ২০২৬ 0
জনপ্রিয় সংবাদ
ইরানের আকাশে ১৬টি চীনা সামরিক বিমানের রহস্য নিয়ে তোলপাড়

মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই একটি চাঞ্চল্যকর দাবি ভূ-রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্কের ঝড় তুলেছে।   গত ৪৮ থেকে ৫৬ ঘণ্টার মধ্যে ১৬টি চীনা 'ওয়াই-২০' (Y-20) সামরিক কার্গো বিমান তাদের ট্রান্সপন্ডার বা সিগন্যাল বন্ধ রেখে ইরানের আকাশে প্রবেশ করেছে বলে খবর ছড়িয়েছে। কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ ছাড়াই এই তথ্যটি প্রতিরক্ষা বিশ্লেষক ও সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মধ্যে তীব্র উদ্বেগ সৃষ্টি করেছে। দাবি করা হচ্ছে, এই বিমানগুলো বেসামরিক রাডার থেকে আড়াল থাকতে বিশেষ কৌশল অবলম্বন করেছিল। নেটিজেন ও সামরিক বিশ্লেষকদের একটি অংশের ধারণা, চীন হয়তো ইরানকে অত্যাধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম বা জ্যামিং প্রযুক্তি সরবরাহ করছে। যদি এটি সত্যি হয়, তবে মার্কিন এফ-৩৫ (F-35) যুদ্ধবিমান বা নৌ-অভিযানের জন্য এটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। অনেকে একে যুক্তরাষ্ট্রের প্রতি বেইজিংয়ের সরাসরি ‘সতর্কবার্তা’ হিসেবেও দেখছেন। তবে এই উত্তেজনার মুদ্রার উল্টো পিঠও রয়েছে। ফ্লাইটরাডার২৪-এর মতো আন্তর্জাতিক ফ্লাইট ট্র্যাকিং প্ল্যাটফর্মে এ ধরনের কোনো অস্বাভাবিক ফ্লাইটের রেকর্ড পাওয়া যায়নি। বিশেষজ্ঞরা বলছেন, ১৬টি ভারী সামরিক কার্গো বিমানের মতো বিশাল বহরকে রাডার বা স্যাটেলাইট নজরদারি থেকে সম্পূর্ণ লুকিয়ে রাখা প্রায় অসম্ভব।  বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে চীন-ইরান সম্পর্ক গভীর হলেও, সুনির্দিষ্ট প্রমাণের অভাবে বিশ্লেষকরা একে আপাতত ‘সুপরিকল্পিত গুজব’ বা মিসইনফরমেশন হিসেবেই দেখছেন। তেহরান বা বেইজিং—কোনো পক্ষ থেকেই এখন পর্যন্ত এ নিয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

“এপস্টেইন ফাইলের দাবি: বাইডেনকে হত্যা করে ক্লোন বানানো হয়েছে?”

এপস্টেইন ফাইল: দাবি, বাইডেনকে ২০১৯ সালে হত্যা করে ক্লোন দ্বারা প্রতিস্থাপন করা হয়েছে   জেফরি এপস্টেইনের ফাইল ট্রান্সপারেন্সি অ্যাক্টের সাথে যুক্ত সম্প্রতি প্রকাশিত একটি নথি ত্রাঞ্চে অভিযোগ করা হয়েছে যে, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ২০১৯ সালে হত্যা করা হয়েছে এবং তাকে একটি ক্লোন দ্বারা প্রতিস্থাপন করা হয়েছে।   এই নথিগুলি, যা আনক্লাসিফায়েড ডিপার্টমেন্ট অব জাস্টিস (DOJ) রেকর্ডের একটি বিশাল ডেটা রিলিজের অংশ, “চার্লস” নামে একজনের ক্ষুব্ধ ইমেইল অন্তর্ভুক্ত করেছে এবং অন্তর্বর্তী ফাইলিং কোড EFTA00173266 থেকে EFTA00173273 পর্যন্ত চিহ্নিত। এই ইমেইলগুলো তৃতীয় পক্ষের যোগাযোগের মধ্যে পাওয়া গেছে, যা জেফরি এপস্টেইনের নেটওয়ার্ক সংক্রান্ত বিস্তৃত ফেডারেল তদন্তের সময় সংগ্রহ করা হয়েছিল।   এপস্টেইন সম্পর্কিত অন্যান্য প্রকাশনার মতো এখানে রাজনৈতিক ও ব্যবসায়িক ব্যক্তিদের সঙ্গে সম্পর্কের তথ্য নয়, বরং চরম ও ষড়যন্ত্রমূলক দাবিগুলো রয়েছে। ক্লোন তত্ত্বের উল্লেখ “চার্লস” ইমেইলগুলো এপ্রিল ২০২১-এ একজন এফবিআই এজেন্টকে ফরোয়ার্ড করা হয়েছিল, যাকে লাল করা প্রেরক হিসেবে দেখানো হয়েছে। প্রেরক দাবি করেছিলেন যে এটি একটি প্রযুক্তি সংস্থার এক ক্ষুব্ধ প্রাক্তন কর্মচারী বা সহযোগীর মেসেজ। ইমেইলগুলিতে গালাগালি ভাষা ব্যবহৃত হয়েছে এবং এখানে “কোয়ান্টাম” প্রযুক্তি, গোপন সামরিক ট্রাইব্যুনাল, এবং “বাইডেন আপনার বর্তমান প্রেসিডেন্ট নন” এমন দাবির উল্লেখ রয়েছে।   একটি অনুচ্ছেদে বলা হয়েছে যে “বাস্তব” জো বাইডেনকে ২০১৯ সালে নির্বিচারে হত্যা করা হয়েছে এবং তাকে একজন অভিনেতা বা ক্লোন দ্বারা প্রতিস্থাপন করা হয়েছে, যেখানে প্রমাণ হিসেবে “মাস্কের ত্রুটি” দেখানো হয়েছে। তবে এই দাবিগুলোর সঙ্গে কোনো শারীরিক প্রমাণ, চিকিৎসা নথি বা সঙ্গত সাক্ষ্য নেই।   “বাইডেন ক্লোন” দাবি অনলাইনে ষড়যন্ত্র তত্ত্বের একটি পরিচিত অংশ। তত্ত্বটি সাধারণত ধরে যে “বাস্তব” জো বাইডেনকে গোপনে জনমঞ্চ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, প্রায়শই ২০১৯ বা ২০২০ সালে, এবং তাকে চেহারা মিলানো লোক বা ক্লোন দিয়ে প্রতিস্থাপন করা হয়েছে।   অনুগামীরা প্রায়শই নিম্নমানের ভিডিও এবং ফটোগ্রাফ বিশ্লেষণ করে, চেহারার পরিবর্তন যেমন আলোর পরিবর্তন, বয়সের প্রভাব বা ক্যামেরার ত্রুটিকে কৃত্রিমভাবে আড়াল করার প্রমাণ হিসেবে দেখান।   এ পর্যন্ত কোনো যাচাইযোগ্য প্রমাণ নেই যে প্রেসিডেন্ট জো বাইডেন কখনো ক্ষতিগ্রস্ত হয়েছেন বা প্রতিস্থাপিত হয়েছেন। এই দাবিগুলি সম্পূর্ণভাবে একটি ষড়যন্ত্র তত্ত্ব হিসেবে রয়ে গেছে।   সূত্র: Royanews  

১২ ঘণ্টারও কম সময়ে দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন

দাম বাড়ানোর ১২ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে এক লাফে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা।   শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে বাজুসের এক বিজ্ঞপ্তিতে দাম কমানোর বিষয়টি জানানো হয়েছে। নতুন দাম রোববার (৮ ফেব্রুয়ারি) থেকেই কার্যকর হবে।   এর আগে একই দিন সকালে দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়। ওই সময় ভরিপ্রতি এক লাফে ৭ হাজার ৬৪০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা।   নতুন দাম অনুযায়ী, বর্তমানে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪৭ হাজার ৪৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১১ হাজার ৭৬০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৭৩ হাজার ৩২৭ টাকা।   এ নিয়ে চলতি বছর দেশের বাজারে মোট ২৭ বার স্বর্ণের দাম সমন্বয় করলো বাজুস। এরমধ্যে ১৭ বারই দাম বাড়ানো হয়েছে। আর দাম কমেছে মাত্র ১০ বার। অন্যদিকে গতবছর দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। যেখানে ৬৪ বারই দাম বাড়ানো হয়েছিল। এছাড়া ২০২৫ সালে ২৯ বার কমানো হয়েছিল স্বর্ণের দাম।

অভিবাসন নীতিতে কঠোরতা: এবার মেইনে ফেডারেল ইমিগ্রেশন অভিযানের ঘোষণা

যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতিতে কঠোরতা আরও স্পষ্ট হচ্ছে। সর্বশেষ মেইন (Maine) অঙ্গরাজ্যে ফেডারেল ইমিগ্রেশন অভিযান শুরুর ঘোষণা দিয়েছে Department of Homeland Security (ডিএইচএস)।   ডিএইচএসের এক মুখপাত্রের বরাতে জানা গেছে, “Operation Catch of the Day” নামে এই বিশেষ অভিযানের মাধ্যমে রাজ্যটিতে অবস্থানরত অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত অবৈধ অভিবাসীদের শনাক্ত ও গ্রেপ্তার করা হবে। অভিযানটি পরিচালনায় ফেডারেল ইমিগ্রেশন কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয় রয়েছে।   কর্তৃপক্ষ বলছে, এই উদ্যোগের প্রধান লক্ষ্য জননিরাপত্তা নিশ্চিত করা এবং সহিংস বা গুরুতর অপরাধে যুক্ত ব্যক্তিদের আইনের আওতায় আনা। ডিএইচএস আরও জানায়, আইন মেনে বসবাসকারী বা অপরাধে জড়িত নন—এমন অভিবাসীদের লক্ষ্যবস্তু করা হবে না।   তবে মানবাধিকার ও অভিবাসী অধিকার সংগঠনগুলোর আশঙ্কা, এ ধরনের অভিযানে ভয় ও অনিশ্চয়তা তৈরি হতে পারে এবং নিরপরাধ মানুষও হয়রানির শিকার হতে পারেন। এ নিয়ে তারা স্বচ্ছতা ও যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণের আহ্বান জানিয়েছে।   বিশ্লেষকদের মতে, মেইনে এই অভিযান শুরুর মাধ্যমে ফেডারেল সরকারের অভিবাসন আইন প্রয়োগ আরও বিস্তৃত পরিসরে জোরদার হলো। এর প্রভাব স্থানীয় অভিবাসী কমিউনিটির পাশাপাশি রাজ্যের রাজনৈতিক ও সামাজিক পরিমণ্ডলেও পড়তে পারে।  সূত্র: ABC News

ভিসা নিয়ে বড় সুখবর দিলো যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের শ্রমবাজারে তীব্র কর্মী সংকট মোকাবিলায় ২০২৬ অর্থবছরে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। নিয়মিত কোটার বাইরে অতিরিক্ত প্রায় ৬৪ হাজার ৭১৬টি এইচ-২বি মৌসুমি অতিথি শ্রমিক ভিসা দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।   রয়টার্সের বরাতে জানা গেছে, স্থানীয় সময় শুক্রবার (৩০ জানুয়ারি) প্রকাশিত ফেডারেল রেজিস্টার নোটিশে বলা হয়, দেশীয় শ্রমিকের ঘাটতির কারণে যেসব মার্কিন নিয়োগকর্তা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ছেন, মূলত তাদের স্বার্থ বিবেচনায় নিয়েই এই অতিরিক্ত ভিসার অনুমোদন দেওয়া হয়েছে। ফলে বছরে নির্ধারিত ৬৬ হাজার এইচ-২বি ভিসার সংখ্যা প্রায় দ্বিগুণে পৌঁছাতে যাচ্ছে।   নতুন এই সিদ্ধান্তে নির্মাণ শিল্প, হোটেল ও রেস্তোরাঁ, ল্যান্ডস্কেপিং এবং সি-ফুড প্রক্রিয়াজাতকরণ খাতের মতো শ্রমনির্ভর মৌসুমি শিল্পগুলো সবচেয়ে বেশি উপকৃত হবে বলে মনে করা হচ্ছে। এসব খাতে দীর্ঘদিন ধরেই দক্ষ স্থানীয় কর্মীর অভাবে বিদেশি শ্রমিক আনার দাবি জানিয়ে আসছিলেন নিয়োগকর্তারা।   ক্ষমতায় আসার পর ট্রাম্প প্রশাসন অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিলেও, বৈধ পথে কর্মসংস্থানের সুযোগ বাড়িয়ে অর্থনীতিকে সচল রাখতে এই নমনীয় সিদ্ধান্ত নিয়েছে। এর আগেও সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের সময় শ্রমঘাটতি মোকাবিলায় এইচ-২বি ভিসার সংখ্যা বাড়ানো হয়েছিল।   তবে সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতাও রয়েছে। অভিবাসন কমানোর পক্ষে থাকা বিভিন্ন গোষ্ঠীর আশঙ্কা, বিপুল সংখ্যক বিদেশি শ্রমিক প্রবেশ করলে মার্কিন নাগরিকদের মজুরি কমে যেতে পারে।   এ বিষয়ে পেন্টাগন ও শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, দেশের উন্নয়ন প্রকল্প এবং পর্যটন খাত সচল রাখতে এই মুহূর্তে বিদেশি শ্রমিকের বিকল্প নেই। ফেডারেল রেজিস্টারের তথ্যানুযায়ী, অতিরিক্ত এইচ-২বি ভিসা কার্যকরের বিশেষ বিধিমালা আগামী মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে এবং এরপরই আবেদন প্রক্রিয়া শুরু হবে। সূত্র: দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেস

Top week

ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালীতে জাহাজ পারাপারের বিনিময়ে ভারতের কাছে তিন ট্যাংকার ফেরত চাইল ইরান

ডেস্ক রিপোর্ট মার্চ ১৬, ২০২৬ 0