মিসৌরি

মিসৌরির হাউস স্প্রিংসে গুলির ঘটনায় নিহত জেসিকা ল্যাশলি ও তার মেয়ে জার্সি গ্রিয়ার। ছবি: সংগৃহীত
শব্দদূষণ নিয়ে তুচ্ছ তর্ক: যুক্তরাষ্ট্রে মা ও ১৭ বছরের কিশোরীকে গুলি করে হত্যা প্রতিবেশীর

যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যে প্রতিবেশীর করা শব্দের অভিযোগকে কেন্দ্র করে এক মর্মান্তিক ঘটনায় এক মা ও তার ১৭ বছর বয়সী মেয়ে প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় ৭৩ বছর বয়সী প্রতিবেশী রবার্ট উইঙ্কেলম্যানের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ উঠেছে। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর তিনি নিজেকেও গুলি করেন এবং পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।   স্থানীয় সংবাদমাধ্যম ডব্লিউওডব্লিউটি (WOWT), কেএসডিকে (KSDK) এবং জেফারসন কাউন্টি শেরিফের দপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৫ জুলাই রাতে মিসৌরির জেফারসন কাউন্টির হাউস স্প্রিংস এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ৩৮ বছর বয়সী জেসিকা ল্যাশলি এবং তার ১৭ বছর বয়সী মেয়ে জার্সি গ্রিয়ার। দুজনকেই মাথায় গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে দুই দিন পর তাদের মৃত্যু হয়। তদন্তে জানা গেছে, রবার্ট উইঙ্কেলম্যান নিজের বাড়ি থেকে পাশের বাড়িতে গিয়ে সেখানে চলা কর্মকাণ্ড ও শব্দ নিয়ে আপত্তি জানান। একপর্যায়ে বাকবিতণ্ডা শুরু হলে তিনি আগ্নেয়াস্ত্র বের করে জেসিকা ল্যাশলিকে গুলি করেন। মাকে বাঁচাতে ছুটে আসেন জার্সি গ্রিয়ার। অভিযোগ অনুযায়ী, তাকেও মাথায় গুলি করা হয়। এরপর ঘটনাস্থলে থাকা আরেক ব্যক্তিকে ধাওয়া করা হলেও তিনি গুলিবিদ্ধ হননি।   শেরিফের দপ্তর জানায়, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করার চেষ্টা করলে তিনি নিজের মাথায় গুলি করেন। তাকে হাসপাতালে ভর্তি করা হলেও ২ আগস্ট তিনি মারা যান। জীবিত থাকাকালে তার বিরুদ্ধে প্রথম ডিগ্রির হত্যা এবং সশস্ত্র অপরাধমূলক কর্মকাণ্ডের একাধিক অভিযোগ আনা হয়েছিল।   নিহত জার্সির যমজ বোন জাস্টিস গ্রিয়ার স্থানীয় সংবাদমাধ্যম কেএসডিকেকে বলেন, তার বোন ছিলেন অত্যন্ত প্রাণবন্ত ও সবার প্রিয় একজন মানুষ। তিনি বলেন, "ওর শেষ মুহূর্তেও সে মাকে বাঁচানোর চেষ্টা করেছিল। এটাই প্রমাণ করে সে কতটা সাহসী ছিল।" দুই বোনেরই ভবিষ্যতে কলেজ পর্যায়ে ল্যাক্রোস খেলার স্বপ্ন ছিল বলেও জানান তিনি।   পরিবারের প্রকাশিত শোকবার্তায় বলা হয়েছে, জার্সি গ্রিয়ার হাউস স্প্রিংসের নর্থওয়েস্ট হাই স্কুলে শেষ বর্ষে পড়ার প্রস্তুতি নিচ্ছিলেন। খেলাধুলা, বন্ধুদের সঙ্গে সময় কাটানো এবং পরিবারের সঙ্গে থাকা ছিল তার সবচেয়ে প্রিয় বিষয়। অন্যদিকে জেসিকা ল্যাশলি ছিলেন একজন পরিশ্রমী একক মা। তিনি একটি ট্রি সার্ভিস প্রতিষ্ঠানে অফিস ম্যানেজার হিসেবে কাজ করতেন এবং দুই মেয়েকেই জীবনের সবচেয়ে বড় অগ্রাধিকার হিসেবে দেখতেন।   এ ঘটনার পর নিহতদের পরিবারের চিকিৎসা ও শেষকৃত্যের ব্যয় নির্বাহে সহায়তার জন্য একটি অনলাইন তহবিল সংগ্রহ কর্মসূচিও চালু করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে ঘটনাটি গভীর শোকের সৃষ্টি করেছে। পুলিশ বলছে, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এখনও চলছে এবং প্রতিবেশীদের মধ্যে দীর্ঘদিনের কোনো বিরোধ ছিল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

মোহাম্মদ ইব্রাহিম আগস্ট ৬, ২০২৬ ১৪:০
নিজের দপ্তরের তদন্তাধীন এক মামলার অভিযুক্তের সঙ্গে সম্পর্কের অভিযোগে আলোচনায় মার্কিন প্রসিকিউটর। ছবি: সংগৃহীত
যৌন নিপীড়নের অভিযুক্ত আপরাধীর সাথে প্রসিকিউটরের সম্পর্ক, পালাতে সহায়তা করায় হারালেন পদ

যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের রে কাউন্টির নির্বাচিত সরকারি  প্রসিকিউটর ক্যামিল জনস্টনকে আদালতের নির্দেশে সাময়িকভাবে পদ থেকে অপসারণ করা হয়েছে। তার বিরুদ্ধে নিজের দপ্তরের তদন্তাধীন এক যৌন নিপীড়ন মামলার অভিযুক্তের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক রাখা, তাকে গ্রেপ্তার এড়াতে সহায়তা করা এবং আরও দুটি মামলায় স্বার্থের সংঘাত সৃষ্টি করার অভিযোগ এনেছে মিসৌরির অ্যাটর্নি জেনারেলের কার্যালয়।   আদালতে দাখিল করা আবেদনে বলা হয়েছে, জনস্টন এমন এক মেক্সিকান নাগরিকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন, যিনি যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থান করছিলেন এবং তার দপ্তরই তার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তদন্ত করছিল। অভিযোগ অনুযায়ী, মামলাটি থেকে নিজেকে সরিয়ে না নিয়ে তিনি ওই ব্যক্তিকে ধরাছোঁয়ার বাইরে থাকতে সহায়তা করেন। এমনকি তাকে নিজের গাড়ি ও গাড়ির মালিকানার কাগজও দিয়েছিলেন বলে আদালতের নথিতে উল্লেখ রয়েছে।   অভিযোগে আরও বলা হয়েছে, দায়িত্বে থাকাকালে জনস্টনের আরেকটি সম্পর্ক ছিল এমন এক আইনজীবীর সঙ্গে, যিনি তার পরিচালিত মামলাগুলোতে আসামিপক্ষের হয়ে আদালতে লড়তেন। আইন অনুযায়ী, এমন পরিস্থিতিতে তার মামলাগুলো থেকে সরে দাঁড়িয়ে অন্য প্রসিকিউটর নিয়োগের আবেদন করার কথা থাকলেও তিনি তা করেননি।   এছাড়া গার্হস্থ্য সহিংসতার অভিযোগে অভিযুক্ত আরেক ব্যক্তির সঙ্গেও তার ব্যক্তিগত সম্পর্ক ছিল বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে অফিসের এক কর্মী আপত্তি জানালে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয় বলে আদালতের নথিতে উল্লেখ করা হয়েছে। মিসৌরির অ্যাটর্নি জেনারেল ক্যাথরিন হ্যানাওয়ে বলেন, একজন সরকারি কৌঁসুলির দায়িত্ব হলো নিরপেক্ষভাবে আইন প্রয়োগ করা। কিন্তু জনস্টনের বিরুদ্ধে আনা অভিযোগগুলো জনআস্থা ও বিচারব্যবস্থার নিরপেক্ষতাকে প্রশ্নের মুখে ফেলেছে। তাই তাকে পদ থেকে সরিয়ে দেওয়ার আবেদন করা হয়।   বিচারক প্রাথমিকভাবে সেই আবেদন মঞ্জুর করেছেন। তবে মামলার চূড়ান্ত রায় এখনো হয়নি এবং অভিযোগগুলোর বিচারিক প্রক্রিয়া চলমান রয়েছে। এদিকে জনস্টনের আইনজীবী এ বিষয়ে এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।

মোহাম্মদ ইব্রাহিম জুলাই ১৭, ২০২৬ ১৪:০
কোলাজ: আমেরিকা বাংলা
যুক্তরাষ্ট্রের মিসৌরিতে ভয়াবহ বন্যা, সামার ক্যাম্পে আটকা ২০০ শিশুসহ কর্মীকে হেলিকপ্টারে উদ্ধার

যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের দক্ষিণ-পূর্বাঞ্চলে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভয়াবহ বন্যায় একটি সামার ক্যাম্পে আটকা পড়া দুই শতাধিক মানুষকে হেলিকপ্টারের সাহায্যে নিরাপদে উদ্ধার করা হয়েছে। শুক্রবার ওই অঞ্চলে ৬ থেকে ১২ ইঞ্চি বৃষ্টিপাতের কারণে চারপাশের সব সড়ক তলিয়ে গেলে লেস্টারভিলের ক্যাম্প টম সকের ২০২ জন শিশু ও কর্মী পানিবন্দি হয়ে পড়েন।   পরিস্থিতি মোকাবিলায় মিসৌরির ন্যাশনাল গার্ড আটটি ‘ব্ল্যাক হক’ হেলিকপ্টার ব্যবহার করে তাদের নিরাপদে সরিয়ে নেয়। অঙ্গরাজ্যের গভর্নর মাইক কেহো উদ্ধারকর্মীদের অসামান্য সাহসিকতা ও পেশাদারিত্বের প্রশংসা করেছেন। পাশাপাশি উদ্ধার তৎপরতা অব্যাহত থাকায় স্থানীয় বাসিন্দাদের আবহাওয়া সম্পর্কে সতর্ক থাকার এবং যেকোনো জরুরি সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন তিনি।   বন্যায় মিসৌরির ক্রফোর্ড, আয়রন, ম্যাডিসন, রেনল্ডস এবং ওয়েনসহ বেশ কয়েকটি কাউন্টি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গভর্নর কেহো এটিকে এসব এলাকার জন্য 'হাজার বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ' বৃষ্টিপাতের ঘটনা বলে উল্লেখ করেছেন। এদিকে সেন্ট লুইস থেকে প্রায় ৮৫ মাইল দক্ষিণে ব্ল্যাক নদীর কাছাকাছি বিয়ারক্যাট গেটওয়ে ক্যাম্পগ্রাউন্ডে আশ্রয় নেওয়া কয়েকজন প্রবল স্রোত থেকে বাঁচতে একটি ভবনের ছাদে উঠেছিলেন।   কিন্তু জলের প্রবল তোড়ে ভবনটি ধসে পড়লে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। হাইওয়ে প্যাট্রলের সার্জেন্ট এডি ইয়াং জানান, জলের চাপ এবং ভবনের দুর্বল কাঠামোর কারণেই এমনটি ঘটেছে। তবে রেনল্ডস কাউন্টিতে গাছে আটকে পড়া তিনজনকে শুক্রবার সন্ধ্যায় জীবিত উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার তৎপরতা চলাকালে দুটি উদ্ধারকারী নৌকা উল্টে গেলেও অন্য জরুরি কর্মীরা তাদের অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন।   এই বন্যায় এখন পর্যন্ত বড় কোনো হতাহতের খবর না পাওয়া গেলেও ক্রফোর্ড কাউন্টিতে ফেইথ গ্রেগরি নামের এক নারী নিখোঁজ রয়েছেন। সেন্ট লুইস থেকে প্রায় ৭১ মাইল দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ওই এলাকায় বন্যার স্রোতে তার বাড়িটি ভেসে গেলে তিনি ও তার পোষা কুকুরগুলো নিখোঁজ হন।   তার সন্ধানে পরিবার ও বন্ধুরা সামাজিক যোগাযোগমাধ্যমে সাহায্যের আবেদন জানিয়েছেন। ন্যাশনাল ওয়েদার সার্ভিসের সেন্ট লুইস কার্যালয়ের প্রধান আবহাওয়াবিদ ম্যাট বেইচার জানিয়েছেন, একের পর এক বজ্রঝড়ের কারণে সৃষ্ট এই অতিবৃষ্টিতে পর্যটকদের কাছে জনপ্রিয় ওই অঞ্চলগুলোতে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে অনেক ক্যাম্পগ্রাউন্ড থাকায় দর্শনার্থীরা সহজেই বন্যাকবলিত হয়ে পড়েছেন। মিসৌরির দক্ষিণ-পূর্বাঞ্চলে ব্ল্যাক নদীর পানি ক্রমাগত বাড়ছে এবং তা আন্নাপোলিসের কাছে রেকর্ড ২৮ ফুট উচ্চতা অতিক্রম করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ইসতিয়াক আহমেদ জুলাই ১১, ২০২৬ ১৪:০
দুই ছেলের সামনেই গুলিতে প্রাণ হারালেন পাঁচ সন্তানের মা I ছবি: সংগৃহীত
সন্তানদের জন্য ঠান্ডা পানীয় কিনতে গিয়ে দুই ছেলের সামনেই গুলিতে প্রাণ হারালেন পাঁচ সন্তানের মা

যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের ফার্গুসনে এক মর্মান্তিক গোলাগুলির ঘটনায় দুই সন্তানের সামনেই প্রাণ হারিয়েছেন এক নির্দোষ মা। ৩৫ বছর বয়সী শাকিলা মার্টিন নামের ওই নারী তার দুই শিশুসন্তানকে নিয়ে মঙ্গলবার মধ্যরাতে স্থানীয় একটি বিপি গ্যাস স্টেশনে স্লাশিস (পানীয়) কিনতে গিয়েছিলেন। প্রচণ্ড গরমে শিশুদের তৃষ্ণা মেটাতে গিয়েই বিপত্তি ঘটে। গ্যাস স্টেশন থেকে বের হয়ে গাড়ির দিকে হেঁটে যাওয়ার সময় হঠাৎ ছুটে আসা এলোপাতাড়ি গুলির আঘাতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।   ফার্গুসন পুলিশ বিভাগের প্রধান ট্রয় ডয়েল জানিয়েছেন, শাকিলা ছিলেন এই গোলাগুলির সম্পূর্ণ নির্দোষ একজন শিকার। তিনি কেবল তার ৬ ও ৯ বছর বয়সী দুই সন্তানের জন্য পানীয় কিনতে সেখানে গিয়েছিলেন। শিশু দুটি শারীরিকভাবে অক্ষত থাকলেও, চোখের সামনে মায়ের এমন নির্মম মৃত্যু তাদের মানসিকভাবে চরম বিপর্যস্ত করে তুলেছে।   তদন্তকারীদের তথ্যমতে, শাকিলা সেখানে পৌঁছানোর কিছুক্ষণ আগেই গ্যাস স্টেশনের কনভেনিয়েন্স স্টোরের ভেতরে কিছু মানুষের মধ্যে বচসা শুরু হয়। শাকিলা যখন তার সন্তানদের নিয়ে বের হচ্ছিলেন, ঠিক তখনই কাছাকাছি থাকা একটি গাড়ি থেকে এলোপাতাড়ি গুলি চালানো শুরু হয়। এই ঘটনায় এক ব্যক্তিও গুলিবিদ্ধ হয়ে গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গ্যাস স্টেশনের কাঁচের দরজা ভেঙে যায় এবং দেওয়ালে বুলেটের অসংখ্য দাগ দেখা যায়।   শাকিলা মার্টিন পাঁচ সন্তানের জননী ছিলেন এবং তার কোনো জীবন বিমা করা ছিল না। অত্যন্ত বেদনাদায়ক বিষয় হলো, নিহত হওয়ার ঠিক পরের দিনই পরিবারের সাথে নতুন একটি বাড়িতে ওঠার কথা ছিল তার। শাকিলার অন্ত্যেষ্টিক্রিয়া ও দাফনের খরচ মেটানোর জন্য ইতিমধ্যেই ‘গোফান্ডমি’ (GoFundMe)-তে একটি তহবিল গঠন করা হয়েছে।   সেখানে তাকে একজন নিবেদিতপ্রাণ ও ভালোবাসাপূর্ণ মা হিসেবে স্মরণ করা হয়েছে। এদিকে এমন নির্মম হত্যাকাণ্ডের পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ ও শোকের ছায়া নেমে এসেছে। তারা অবিলম্বে এই ধরনের মর্মান্তিক সহিংসতা বন্ধের জোর দাবি জানিয়েছেন।   গত তিন মাসের মধ্যে ওই এলাকায় গ্যাস স্টেশনে গোলাগুলির এটি ষষ্ঠ ঘটনা। এর আগে গত শনিবার রাতেও সেন্ট লুইসের একটি কুইকট্রিপে এক তরুণ নিহত হন। একের পর এক এমন প্রাণঘাতী ঘটনা ঠেকাতে এবং অপরাধীদের ধরতে নতুন উদ্যোগ নিয়েছে পুলিশ। ইতিমধ্যেই গ্যাস স্টেশনের পার্কিং লটে চুরি হওয়া গাড়ি শনাক্তের জন্য একটি বিশেষ পোর্টেবল ক্যামেরা সিস্টেম স্থাপন করা হয়েছে।   এই হত্যাকাণ্ডে এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব না হলেও পুলিশ জানিয়েছে, তদন্তে তারা বেশ কিছু গুরুত্বপূর্ণ সূত্র পেয়েছে এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে জোর তৎপরতা চালানো হচ্ছে।

ইসতিয়াক আহমেদ জুলাই ৫, ২০২৬ ১৪:০
ছবি: সেন্ট লুইস মেট্রোপলিটন পুলিশ
যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যে ৭ মাসের শিশুকে গুলি করে হত্যা, ১০ বছরের শিশুর বিরুদ্ধে হত্যা মামলা

যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যে ৭ মাস বয়সী এক শিশুকে মাথায় গুলি করে হত্যার অভিযোগে ১০ বছর বয়সী এক শিশুর বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। একই ঘটনায় নিহত শিশুটির ১৯ বছর বয়সী বাবার বিরুদ্ধেও অবহেলার অভিযোগে একাধিক মামলা হয়েছে।   স্থানীয় পুলিশ ও মার্কিন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, গত শুক্রবার সেন্ট লুইসের একটি বাড়িতে গুলির ঘটনার খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছে ৭ মাস বয়সী কিয়োমি পার্কারকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে।   পুলিশ সদস্যরা ঘটনাস্থলেই শিশুটিকে বাঁচানোর চেষ্টা করেন। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছে সেন্ট লুইস মেট্রোপলিটন পুলিশ বিভাগ। আদালতের নথির বরাতে স্থানীয় সংবাদমাধ্যম জানায়, বাড়িতে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা পুলিশকে বলেছেন, ১০ বছর বয়সী অভিযুক্ত শিশুটি একটি শোবার ঘরের গদির নিচে লুকিয়ে রাখা আগ্নেয়াস্ত্র বের করে কিয়োমির দিকে গুলি চালায়।   ঘটনার সময় বাড়িতে আরও এক ৭ বছর বয়সী শিশু উপস্থিত ছিল। তদন্তে অভিযুক্ত শিশুটি পুলিশকে জানায়, অস্ত্রটি কোথায় রাখা ছিল সে তা জানত। আগেও সে অস্ত্রটি বের করে হাতে নিয়েছিল এবং সেটি তার জন্য সহজেই নাগালে ছিল।   পরে নিহত শিশুটির বাবা ক্যা'ম্যারিয়ন পনেল পুলিশকে স্বীকার করেন, আগ্নেয়াস্ত্রটি তিনিই গদির নিচে লুকিয়ে রেখেছিলেন, যেখান থেকে অভিযুক্ত শিশুটি সেটি পায়। তবে পনেলের সঙ্গে অভিযুক্ত ১০ বছর বয়সী শিশুটির সম্পর্ক কী, তা এখনো স্পষ্ট নয়।   পুলিশ জানিয়েছে, কিশোর আদালতে ১০ বছর বয়সী শিশুটির বিরুদ্ধে প্রথম-ডিগ্রি হত্যার অভিযোগ আনা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, মিসৌরির ইতিহাসে এত কম বয়সে হত্যা মামলার আসামি হওয়ার ঘটনা এটিই প্রথম বলে ধারণা করা হচ্ছে।   অন্যদিকে, নিহত শিশুটির বাবা ক্যা'ম্যারিয়ন পনেলের বিরুদ্ধে দ্বিতীয়-ডিগ্রি হত্যা, অবহেলার মাধ্যমে শিশুর মৃত্যু ঘটানো এবং শিশুদের জীবন ঝুঁকিতে ফেলার দুটি অভিযোগ আনা হয়েছে। বর্তমানে তাকে জামিন ছাড়াই কারাগারে রাখা হয়েছে।

ইসতিয়াক আহমেদ জুন ২৯, ২০২৬ ১৪:০
কোলাজ: আমেরিকা বাংলা
যুক্তরাষ্ট্রে মায়ের বিরুদ্ধে ২০ মাস বয়সী শিশুকে অনাহারে রেখে হত্যার অভিযোগ, তদন্তে পুলিশ

যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের সেন্ট লুইসে ২০ মাস বয়সী এক শিশুকন্যাকে চরম অপুষ্টিতে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন তার মা। পুলিশ জানিয়েছে, শিশুটি প্রতিদিন মাত্র ২৫০ ক্যালরি খাবার পেত এবং মৃত্যুর সময় তার ওজন ছিল মাত্র ১০ পাউন্ড, যা ওই বয়সী শিশুর স্বাভাবিক ওজনের অর্ধেকেরও কম।   গ্রেপ্তার হওয়া নারীর নাম সওশা মায়ার্স (২৯)। গত সপ্তাহে তার বাসা থেকে দুই শিশুকে চরম অপুষ্ট অবস্থায় উদ্ধার করা হয়। মৃত শিশুকন্যা স্কাইকে উদ্ধার করার সময় তার শরীরে কোনো স্পন্দন ছিল না। দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। আদালতে জমা দেওয়া অভিযোগপত্র অনুযায়ী, শিশুটির শরীরে বেডসোর ছিল এবং তার ওজন নেমে এসেছিল মাত্র ১০ পাউন্ডে।   একই বাসা থেকে উদ্ধার হওয়া স্কাইয়ের ৩ বছর বয়সী বোন স্টারের ওজন ছিল মাত্র ১৭ পাউন্ড। তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, স্টারের শরীরে ‘লানুগো’ নামে পরিচিত নরম লোম গজাতে শুরু করেছিল। সাধারণত শরীরে পর্যাপ্ত চর্বি না থাকলে উষ্ণতা ধরে রাখার জন্য এমন শারীরিক পরিবর্তন দেখা যায়।   তদন্তকারীদের কাছে মায়ার্স স্বীকার করেছেন, শিশু দুটির একমাত্র পরিচর্যাকারী ছিলেন তিনি। তিনি জানতেন যে তাদের শারীরিক বিকাশ স্বাভাবিকভাবে হচ্ছে না। অভিযোগপত্রে বলা হয়েছে, এক বছরেরও বেশি সময় ধরে শিশু দুটিকে কোনো চিকিৎসকের কাছে নেওয়া হয়নি। পুলিশের ভাষ্য অনুযায়ী, স্কাইকে মূলত দই, সবজির পিউরি ও ফলের প্যাকেটজাত খাবার খাওয়ানো হতো। তদন্তে দেখা গেছে, এসব খাবার থেকে সে দৈনিক প্রায় ২৫০ ক্যালরি পেত।   এদিকে অভিযুক্তের মা ড্রিয়াহ বস মিলন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে কান্নাজড়িত কণ্ঠে বলেন, প্রায় দুই বছর আগে হঠাৎ করেই পরিবারের সঙ্গে সব যোগাযোগ বন্ধ করে দেন তার মেয়ে। তিনি দাবি করেন, পরিবারের কেউ জানতেন না মায়ার্স কোথায় ছিলেন। ফোন, ই-মেইলসহ বিভিন্নভাবে যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া পাওয়া যায়নি।   মিলনের ভাষ্য, তার মেয়ে সন্তানদের খুব ভালোবাসতেন এবং তিনি বিশ্বাস করেন না যে সুস্থ মানসিক অবস্থায় থেকে এমন কাজ করতে পারেন। তার ধারণা, মায়ার্স কোনো মানসিক সমস্যায় বা প্রসব-পরবর্তী বিষণ্নতায় ভুগছিলেন। তিনি আরও জানান, মায়ার্সের আগের সম্পর্কের তিন সন্তানকে করোনাভাইরাস মহামারির সময় শিশু সুরক্ষা কর্তৃপক্ষ (সিপিএস) তার কাছ থেকে নিয়ে যায়। বর্তমানে ওই তিন শিশু তাদের নানীর কাছেই বসবাস করছে।   পুলিশ জানিয়েছে, সওশা মায়ার্সের বিরুদ্ধে শিশু নির্যাতনের দুটি অভিযোগ আনা হয়েছে। তাকে জামিন ছাড়াই আটক রাখা হয়েছে। অন্যদিকে মৃত শিশুর মরদেহের দাফন-সংক্রান্ত দায়িত্ব এবং হাসপাতালে চিকিৎসাধীন তিন বছর বয়সী শিশুটির অভিভাবকত্ব পাওয়ার জন্য সরকারি সংস্থাগুলোর সঙ্গে কাজ করছেন তার নানী।

Unknown জুন ২১, ২০২৬ ১৪:০
জনপ্রিয় সংবাদ
বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনার পর তরুণীর মৃত্যু, এক বছরের সাজায় ক্যালিফোর্নিয়ার আইন পরিবর্তনের দাবি

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন।   মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়।   তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।”   ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে।   প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন।   ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন।   প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল।   মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি।   রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডে বড় পরিবর্তন, পরিবারভিত্তিক ভিসা আবেদনকারীদের জন্য সুখবর

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।   নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে।   এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে।   ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে।   অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে।   যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন।   বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর।   যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।

মার্কিন ভিসা আপডেট ২০২৬! বাংলাদেশিদের জন্য কোন ভিসা বন্ধ, কোনটা চালু?

২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো।   প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে।   এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে।   অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে।   স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে।   সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে।   সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে।   এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।   নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি।   উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।”   বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে।   এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে।   শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়।   উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন।   বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত।   এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।

পাঁচ সন্তানকে এতিম করে মাকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তারের সময়ও হাসছিল ঘাতক দুই বোন

যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক মর্মান্তিক ও লোমহর্ষক ঘটনার জন্ম দিয়েছে দুই তরুণী বোন। দিনদুপুরে ক্যারোলিন ‘কারো’ পেনা নামের ৩২ বছর বয়সী এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত নারী পাঁচ সন্তানের জননী ছিলেন। তবে সবচেয়ে শিউরে ওঠার মতো বিষয় হলো, গ্রেপ্তারের সময় অভিযুক্তদের চেহারায় অনুশোচনার সামান্যতম ছাপ তো ছিলই না, উল্টো তাদের মুখে পৈশাচিক হাসি দেখা গেছে। মেক্সিকো সীমান্তের কাছের শহর দেল রিও থেকে বৃহস্পতিবার বিকেলে পুলিশ তাদের হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার সময় এই দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে।   আরও পড়ুন... ‘ফোনটা ধরতে পারলে হয়তো তাকে বাঁচাতে পারতাম’- টেক্সাসে পাঁচ সন্তানের মাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা, দুই বোনসহ তিনজন গ্রেপ্তার   পুলিশ সূত্রে জানা যায়, নিহত ক্যারোলিনকে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টার পরপরই গুরুতর জখম অবস্থায় ভাল ভার্দে রিজিওনাল মেডিকেল সেন্টারে নেওয়া হয়। তার শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল। ঘটনাস্থলের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, একটি সনিক ড্রাইভ-থ্রু রেস্তোরাঁর বাইরে রক্তাক্ত অবস্থায় ক্যারোলিন তার তিন হামলাকারীর মুখোমুখি দাঁড়িয়ে আছেন।   পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সান আন্তোনিওর একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। খবর পেয়ে পুলিশ দ্রুত হাসপাতালে পৌঁছায় এবং প্রায় ৩৫ হাজার বাসিন্দার শহর দেল রিওতে অভিযান চালিয়ে হামলাকারীদের শনাক্ত করে।   সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গ্রেপ্তারের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, ২১ বছর বয়সী কিটি মিয়া দিয়াজ খালি পায়ে হেঁটে যাওয়ার সময় পুলিশের গাড়িতে ওঠার আগে মৃদু হাসছেন। কিটি নিজেও এক শিশুপুত্রের মা। অন্যদিকে, তার ১৯ বছর বয়সী ছোট বোন আমায়া কুকি দিয়াজ ক্যামেরার দিকে তাকিয়ে নির্লজ্জভাবে দাঁত বের করে হাসতে থাকেন।   ▶️ টেক্সাসে নিজের মাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে দুই মেয়ে |   এমনকি ভিডিও ধারণকারীকে ব্যঙ্গাত্মক সুরে ‘রেকর্ড করা বন্ধ করো’ বলেও চিৎকার করতে শোনা যায় তাকে। দেল রিও পুলিশ জানিয়েছে, এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় ২১ বছর বয়সী কায়ান্দ্রা রেনি ফাজ নামের তৃতীয় আরেক নারীকেও গ্রেপ্তার করা হয়েছে। তবে ঠিক কী কারণে এই নারকীয় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সে বিষয়ে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি।

Top week

২০২৬ সালের তালিকায় এগিয়ে যে ৫ স্টেট

যুক্তরাষ্ট্রের কোন স্টেট এ বাংলাদেশিদের জীবন সবচেয়ে স্বস্তির? ২০২৬ সালের তালিকায় এগিয়ে যে ৫ স্টেট

নীলুফা নিশাত আগস্ট ১, ২০২৬ ১৪:০