যুক্তরাষ্ট্রে অ্যাসাইলাম আবেদনকারীদের বাড়ি কেনার অর্থায়ন কীভাবে কাজ করে?
যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয়ের (Asylum) আবেদন করেছেন, কিন্তু এখনো গ্রিন কার্ড পাননি। এমন অবস্থায় কি বাড়ি কেনা সম্ভব? এ নিয়ে অনেক বাংলাদেশি অভিবাসীর মধ্যে রয়েছে নানা প্রশ্ন ও সংশয়। তবে অ্যাসাইলাম আবেদন চলমান থাকলেও নির্দিষ্ট যোগ্যতা, বৈধ কাগজপত্র এবং আর্থিক সক্ষমতা থাকলে কিছু অর্থায়ন কর্মসূচির মাধ্যমে বাড়ি কেনার সুযোগ থাকতে পারে। চাকরিজীবী থেকে শুরু করে ব্যবসায়ীদের জন্যও রয়েছে আয়ের ধরন অনুযায়ী বিভিন্ন বিকল্প।
ইজারা হোম ফাইন্যান্সিংয়ের ঋণ কর্মকর্তা খন্দকার জামিল জানিয়েছেন, অ্যাসাইলাম আবেদনকারী এমন একাধিক গ্রাহকের বাড়ি কেনার অর্থায়ন করেছেন তিনি। তাঁর ভাষ্য অনুযায়ী, বাড়ি কেনার ক্ষেত্রে আবেদনকারীর আয়, আর্থিক সক্ষমতা এবং প্রয়োজনীয় কাগজপত্র গুরুত্বপূর্ণ। শুধু গ্রিন কার্ড নেই বলেই যে কেউ বাড়ি কেনার অর্থায়নের জন্য অযোগ্য হবেন, বিষয়টি এমন নয়। তবে প্রত্যেক আবেদনকারীর পরিস্থিতি আলাদাভাবে যাচাই করা হয়।
খন্দকার জামিল জানান, যাঁরা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করেন, তাঁদের জন্য বেতনের ভিত্তিতে অর্থায়নের সুযোগ থাকতে পারে। এ ক্ষেত্রে পেচেক, পে-স্টাব, ডব্লিউ-২ (W-2) এবং চাকরির অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রের মাধ্যমে আয় যাচাই করা হয়। নিয়মিত চাকরি ও পর্যাপ্ত আয় থাকলে অন্যান্য শর্ত পূরণ সাপেক্ষে তাঁরা বাড়ি কেনার জন্য আবেদন করতে পারেন।
অন্যদিকে, যাঁরা নিজস্ব ব্যবসা পরিচালনা করেন, তাঁদের জন্যও রয়েছে বিকল্প ব্যবস্থা। অনেক ব্যবসায়ীর ক্ষেত্রে দেখা যায়, প্রতিষ্ঠানের মোট বিক্রি বা ব্যাংক হিসাবে লেনদেনের পরিমাণ ভালো হলেও ব্যবসায়িক খরচ বাদ দেওয়ার পর ট্যাক্স রিটার্নে নিট মুনাফা তুলনামূলক কম থাকে। এ ধরনের পরিস্থিতিতে ব্যাংক স্টেটমেন্টভিত্তিক অর্থায়ন কর্মসূচি বিবেচনা করা যেতে পারে। এসব কর্মসূচিতে নির্দিষ্ট সময়ের ব্যাংক স্টেটমেন্ট পর্যালোচনা করে ব্যবসার লেনদেন, আয়ের ধারাবাহিকতা এবং ঋণ পরিশোধের সক্ষমতা মূল্যায়ন করা হয়।
তবে ব্যাংক হিসাবে জমা হওয়া মোট অর্থকেই ব্যক্তিগত আয় হিসেবে বিবেচনা করা হয় না। ব্যবসার প্রকৃতি, পরিচালন ব্যয়, অর্থের উৎস এবং অন্যান্য আর্থিক তথ্য যাচাই করে ঋণদাতা গ্রহণযোগ্য আয় নির্ধারণ করেন। এ কারণে ব্যবসায়ীদের ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র ও ব্যাংক লেনদেনের স্বচ্ছতা গুরুত্বপূর্ণ।
যুক্তরাষ্ট্রের প্রচলিত মর্টগেজ ব্যবস্থাতেও অ-মার্কিন নাগরিকদের জন্য ঋণ পাওয়ার নীতিমালা রয়েছে। ফ্যানি মে (Fannie Mae)-এর নির্দেশনা অনুযায়ী, বৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থানরত স্থায়ী ও অস্থায়ী বাসিন্দারা নির্ধারিত শর্ত পূরণ করলে মর্টগেজের জন্য বিবেচিত হতে পারেন। এ ক্ষেত্রে সোশ্যাল সিকিউরিটি নম্বর বা আইটিআইএন এবং বৈধ অভিবাসন অবস্থানের প্রমাণসহ প্রয়োজনীয় নথিপত্র যাচাই করা হয়। তবে সব ঋণদাতার নীতিমালা এক নয় এবং আবেদনকারীর অভিবাসনসংক্রান্ত অবস্থার ওপর যোগ্যতা নির্ভর করতে পারে।
খন্দকার জামিলের পরামর্শ, যাঁরা অ্যাসাইলাম আবেদন করেছেন এবং যুক্তরাষ্ট্রে বাড়ি কেনার পরিকল্পনা করছেন, তাঁরা নিজেদের আর্থিক ও অভিবাসনসংক্রান্ত পরিস্থিতি নিয়ে অভিজ্ঞ ঋণ কর্মকর্তার সঙ্গে আলোচনা করতে পারেন। এতে চাকরির আয়, ব্যবসার ব্যাংক স্টেটমেন্ট কিংবা অন্যান্য আর্থিক নথির ভিত্তিতে কোন ধরনের অর্থায়ন কর্মসূচির জন্য তাঁরা বিবেচিত হতে পারেন, সে সম্পর্কে ধারণা পাওয়া যাবে।
যুক্তরাষ্ট্রে বাড়ি কেনার স্বপ্ন অনেক অভিবাসীরই রয়েছে। অ্যাসাইলাম আবেদন চলমান থাকায় সেই স্বপ্ন থেকে আগেভাগে সরে দাঁড়ানোর প্রয়োজন নেই। তবে কোনো অর্থায়নের আবেদন করার আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শর্ত, অভিবাসনসংক্রান্ত যোগ্যতা এবং সম্পূর্ণ আর্থিক বিষয়গুলো যাচাই করে নেওয়া জরুরি।
যাঁরা অ্যাসাইলাম আবেদনকারী হিসেবে যুক্তরাষ্ট্রে বাড়ি কেনার অর্থায়ন সম্পর্কে জানতে আগ্রহী, তাঁরা ইজারা হোম ফাইন্যান্সিংয়ের ঋণ কর্মকর্তা খন্দকার জামিলের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন। এ বিষয়ে বিস্তারিত জানতে ফোন করুন: +1 (678) 524-9841।
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়। তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।” ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে। প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন। ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন। প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল। মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি। রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে। এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে। ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে। অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন। বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর। যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।
২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো। প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে। এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে। অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে। স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে। সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে। সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে। এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি। উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।” বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে। এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে। শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়। উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন। বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত। এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ ও সংরক্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রায়ান আবদুল বাতেন। তিনি বাংলাদেশের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার সহকারী অধ্যাপক। হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্য অনুযায়ী, গত ২৮ অক্টোবর ২০২৬ তারিখে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রকাশিত রেকর্ডে তাঁর বিরুদ্ধে ‘Film, Distribute, or Possess Image or Video of Sexual Activity with an Animal’ শীর্ষক অভিযোগ উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ কিংবা নিজের কাছে রাখার অভিযোগে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তারসংক্রান্ত সরকারি রেকর্ড প্রকাশের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিশেষ করে বুয়েটের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবে তাঁর পরিচয়ের কারণে ঘটনাটি নিয়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও আলোচনা তৈরি হয়েছে। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণীটির পরিচয় সম্পর্কে বিভিন্ন দাবি ছড়িয়ে পড়লেও হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্যে নির্দিষ্ট কোনো প্রাণীর নাম উল্লেখ করা হয়নি। ফলে ছাগলের সঙ্গে যৌন কর্মকাণ্ডের যে দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে করা হচ্ছে, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। তথ্যসূত্র: হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় (Hillsborough County Sheriff’s Office), ফ্লোরিডা।
আমেরিকা
View moreযুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনের একটি অ্যাপার্টমেন্টের আলমারিতে প্রায় চার দশক ধরে লুকিয়ে রাখা হয়েছিল বিখ্যাত মার্কিন চিত্রশিল্পী জর্জিয়া ও’কিফের একটি দুর্লভ চিত্রকর্ম। কয়েক দশক ধরে শিল্পজগৎ থেকে কার্যত হারিয়ে যাওয়া ছবিটি সম্প্রতি উদ্ধার করা হয়েছে। ক্রিস্টিজ নিলাম প্রতিষ্ঠান জানিয়েছে, ১৯৩০ সালে আঁকা ‘নিয়ার আবিকিউ, নিউ মেক্সিকো ওয়ান’ নামের এই চিত্রকর্মটির আনুমানিক মূল্য ৩০ লাখ থেকে ৫০ লাখ ডলার। ১৭ নভেম্বর নিউইয়র্কে ক্রিস্টিজের ২০তম শতাব্দীর সন্ধ্যাকালীন নিলামে এটি তোলার কথা ছিল। চিত্রকর্মটির সন্ধান পাওয়া যায় ম্যানহাটনের ইস্ট ভিলেজ এলাকার একটি অ্যাপার্টমেন্ট পরিষ্কারের সময়। নব্বইয়ের কোঠায় বয়সী এক নারী জীবনের শেষ দিকে তাঁর ভাগনিকে জানিয়েছিলেন, বাড়ির আলমারিতে জর্জিয়া ও’কিফের একটি ছবি রয়েছে। ওই নারী মারা যাওয়ার পর তাঁর ব্যক্তিগত জিনিসপত্র গোছানোর সময় ছবিটি খুঁজে বের করা হয়। ছবিটি একটি পুরোনো কাঠের বাক্সে সংরক্ষিত ছিল। বাক্সের ভেতরে কয়েক দশক ধরে ছবিটি অক্ষত অবস্থায় পড়ে ছিল বলে জানিয়েছে ক্রিস্টিজ। পরিবারের তথ্য অনুযায়ী, ছবিটির মালিকের মা ১৯৬৩ সালের ১৫ এপ্রিল নিউইয়র্কের ডাউনটাউন গ্যালারি থেকে এটি ৩ হাজার ৮০০ ডলারে কিনেছিলেন। পরে মেয়েকে স্নাতক ডিগ্রি অর্জনের উপহার হিসেবে ছবিটি দেন বলে পরিবারের ধারণা। ওই নারী বহু বছর নিজের অ্যাপার্টমেন্টে ছবিটি প্রদর্শন করেছিলেন। কিন্তু আশির দশকের মাঝামাঝি এক অতিথি ছবিটির দিকে অতিরিক্ত আগ্রহ দেখাচ্ছেন বলে তাঁর সন্দেহ হয়। এরপর তিনি ছবিটি মূল বাক্সে ভরে আলমারির পেছনে রেখে দেন। সেখানেই প্রায় ৪০ বছর ধরে সেটি অজানা অবস্থায় ছিল। ছবিটির সত্যতা যাচাই করতে ক্রিস্টিজের বিশেষজ্ঞরা বিভিন্ন ধরনের পরীক্ষা চালান। শিল্পকর্মটির রং, তুলির আঁচড়, শৈলী এবং শিল্পীর পরিচিত কাজের সঙ্গে মিলিয়ে দেখা হয়। এ ছাড়া ছবির পেছনে ও’কিফের নিজস্ব চিহ্ন পাওয়া যায়। সেখানে একটি তারার আকৃতির মধ্যে তাঁর নামের আদ্যক্ষর ‘ওকে’ লেখা রয়েছে। ১৯৩১ সালে শিল্পী ও তাঁর স্বামী আলফ্রেড স্টিগলিৎজের তোলা একটি আলোকচিত্রেও একই ছবির অস্তিত্ব পাওয়া যায়। ১৯৬৩ সালের মূল বিক্রয় রসিদও সংরক্ষিত ছিল। এসব তথ্য মিলিয়ে ক্রিস্টিজ ছবিটির সত্যতা নিশ্চিত করেছে। চিত্রকর্মটি জর্জিয়া ও’কিফের নিউ মেক্সিকো পর্বের শুরুর দিকের গুরুত্বপূর্ণ কাজগুলোর একটি। ১৯২৯ সালে তিনি প্রথম নিউ মেক্সিকো ভ্রমণ করেন। সেখানকার পাহাড়, মরুভূমি, বিস্তৃত আকাশ ও প্রাকৃতিক দৃশ্য তাঁর শিল্পকর্মে গভীর প্রভাব ফেলে। ১৯৩০ সালে আঁকা এই ছবিতে নিউ মেক্সিকোর লোবো পিক এলাকার পাহাড়ি ভূদৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। ক্রিস্টিজের বিশেষজ্ঞদের ধারণা, একই পাহাড় নিয়ে আঁকা তিনটি ছবির মধ্যে এটি প্রথম। দ্বিতীয় ছবিটি নিউইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টে রয়েছে। তৃতীয়টি একসময় রকফেলার পরিবারের সংগ্রহে ছিল। জর্জিয়া ও’কিফকে আধুনিক মার্কিন চিত্রকলার অন্যতম পথিকৃৎ হিসেবে বিবেচনা করা হয়। ফুল, বিমূর্ত শিল্পকর্ম এবং নিউইয়র্কের আকাশচুম্বী ভবনের চিত্রায়ণের পাশাপাশি দক্ষিণ-পশ্চিম আমেরিকার প্রাকৃতিক দৃশ্য তাঁর শিল্পকর্মে বিশেষ স্থান পেয়েছে। ১৯৮৬ সালে ৯৮ বছর বয়সে তাঁর মৃত্যু হয়। তাঁর শিল্পকর্ম আন্তর্জাতিক শিল্পবাজারে অত্যন্ত মূল্যবান। ২০১৪ সালে তাঁর একটি চিত্রকর্ম ৪ কোটি ৪৪ লাখ ডলারে বিক্রি হয়েছিল, যা তাঁর নিলাম বিক্রির রেকর্ড। ক্রিস্টিজের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন করে উদ্ধার হওয়া ছবিটি ৭ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত ম্যানহাটনের ২০ রকফেলার সেন্টারে বিনা মূল্যে প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছিল। ১৭ নভেম্বরের নিলামে ছবিটি বিক্রির কথা থাকলেও প্রকাশিত তথ্যের ভিত্তিতে চূড়ান্ত বিক্রয়মূল্য নিশ্চিত করা যায়নি। ফলে ৩০ থেকে ৫০ লাখ ডলারের অঙ্কটি এখনো নিলামের পূর্বনির্ধারিত মূল্যায়ন হিসেবেই উল্লেখযোগ্য। সংবাদসূত্র: দ্য গার্ডিয়ান
১৭৮ প্রতিষ্ঠানের ওয়েবসাইটে হ্যাকারদের ক্ষতিকর কোড, ঝুঁকিতে ক্রেডিট কার্ড ও আইফোন
এক তারকার বাড়ি কিনছেন আরেক তারকা, হলিউডে প্রাসাদ কেনাবেচার অদ্ভুত লেনদেন
যুক্তরাষ্ট্রে গ্রিনকার্ড পেতে আবারও বাড়ছে কঠোরতা, বিদেশি কর্মী নিয়োগে নতুন শর্ত
কৃত্রিম বুদ্ধিমত্তার নিরাপত্তাব্যবস্থা যথাযথ না রেখেই উন্নত এআই মডেল তৈরি ও পরীক্ষা করার অভিযোগে ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য। প্রতিষ্ঠানটির তৈরি স্বয়ংক্রিয় এআই এজেন্ট নিরাপত্তা পরীক্ষার নিয়ন্ত্রিত পরিবেশ থেকে বেরিয়ে গিয়ে অন্য প্রতিষ্ঠানের সার্ভারে সাইবার হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল রব বন্টা। সোমবার (১৬ নভেম্বর) সান ফ্রান্সিসকোর স্টেট কোর্টে মামলাটি করা হয়। বন্টা দাবি করেছেন, তদন্তে এ ধরনের অন্তত ৮০টি ঘটনার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে জুলাইয়ে এআই স্টার্টআপ হাগিং ফেসের ওপর চালানো সাইবার হামলাটি অন্যতম। মামলার কেন্দ্রে রয়েছে ২০২৬ সালের জুলাইয়ে ঘটে যাওয়া একটি সাইবার নিরাপত্তা ঘটনা। ওপেনএআইয়ের পরীক্ষামূলক এআই মডেল ব্যবহার করে তৈরি স্বয়ংক্রিয় এজেন্টগুলো একটি নিয়ন্ত্রিত পরীক্ষাগার পরিবেশ থেকে বেরিয়ে জনসাধারণের ব্যবহৃত ইন্টারনেটে প্রবেশ করে। এরপর ওপেন সোর্স এআই প্ল্যাটফর্ম হাগিং ফেসের কম্পিউটার ব্যবস্থায় অননুমোদিত প্রবেশ ও সাইবার হামলা চালায় বলে ক্যালিফোর্নিয়ার অভিযোগ। অঙ্গরাজ্য কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, প্রায় আড়াই দিন ধরে চলা এই হামলায় কয়েক শ স্বয়ংক্রিয় এআই এজেন্ট সমন্বিতভাবে কাজ করেছিল। অথচ তাদের ওপেনএআইয়ের নিজস্ব গবেষণাগারের নিয়ন্ত্রিত পরিবেশের বাইরে যাওয়ার কথা ছিল না। ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল রব বন্টা অভিযোগ করেছেন, ওপেনএআইয়ের অভ্যন্তরীণ সংস্কৃতিতে নিরাপত্তা ও জবাবদিহির চেয়ে দ্রুত পণ্য উন্নয়ন এবং ব্যবসায়িক প্রবৃদ্ধিকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। তাঁর দাবি, হাগিং ফেসের ওপর হামলাটি বিচ্ছিন্ন কোনো ঘটনা ছিল না। প্রতিষ্ঠানটির এআই এজেন্ট পরীক্ষার সময় নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার অন্তত ৮০টি ঘটনার তথ্য তাঁর দপ্তর পেয়েছে। এসব ঘটনার মধ্যে তৃতীয় পক্ষের কম্পিউটার ব্যবস্থা, সফটওয়্যার ডেটাবেস, তথ্যভিত্তিক ওয়েবসাইট এবং সরকারি স্বাস্থ্যসংক্রান্ত তথ্য সংরক্ষণকারী ব্যবস্থায় অননুমোদিত প্রবেশের অভিযোগও রয়েছে। এমনকি ওপেনএআইয়ের নিজস্ব অভ্যন্তরীণ ব্যবস্থাও আক্রান্ত হয়েছিল বলে মামলায় উল্লেখ করা হয়েছে। তবে এসব অভিযোগ এখনো আদালতে প্রমাণিত হয়নি। মামলার নথিতে বলা হয়েছে, ওপেনএআই পরীক্ষামূলক এআই মডেলগুলোকে বিভিন্ন ডিজিটাল স্যান্ডবক্সে পরীক্ষা করছিল। এসব পরিবেশে মডেলগুলোকে নির্দিষ্ট সফটওয়্যার ও ইন্টারনেট ব্যবহারের সুযোগ দেওয়া হয়। কিন্তু পরীক্ষার সময় কিছু এআই এজেন্ট নির্ধারিত সীমা অতিক্রম করে বাইরের কম্পিউটার ব্যবস্থায় প্রবেশের সক্ষমতা দেখায়। ক্যালিফোর্নিয়া কর্তৃপক্ষের অভিযোগ, এমন ঝুঁকির আগাম ইঙ্গিত পাওয়ার পরও পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা ও নজরদারি নিশ্চিত না করেই পরীক্ষা চালিয়ে যায় প্রতিষ্ঠানটি। এ ঘটনায় গত সেপ্টেম্বর থেকেই ওপেনএআইয়ের বিরুদ্ধে তদন্ত করছিল ক্যালিফোর্নিয়ার বিচার বিভাগ। ৩০ সেপ্টেম্বর প্রতিষ্ঠানটির কাছে বিভিন্ন সাইবার নিরাপত্তা ঘটনার সংখ্যা, ধরন ও বিস্তার সম্পর্কে তথ্য চেয়ে তদন্তসংক্রান্ত নোটিশ পাঠানো হয়। বন্টার দপ্তরের অভিযোগ, ওপেনএআইয়ের দেওয়া তথ্য তদন্তের প্রয়োজন মেটানোর জন্য যথেষ্ট ছিল না। প্রতিষ্ঠানটি প্রয়োজনীয় নথি ও বিস্তারিত তথ্য সরবরাহ করেনি বলেও মামলায় উল্লেখ করা হয়েছে। মামলায় ক্যালিফোর্নিয়ার ভোক্তা সুরক্ষা আইন লঙ্ঘন এবং জননিরাপত্তার জন্য বিপজ্জনক পরিস্থিতি তৈরির অভিযোগ আনা হয়েছে। অঙ্গরাজ্য কর্তৃপক্ষ আদালতের কাছে ওপেনএআইয়ের এআই মডেল তৈরি ও পরীক্ষার পদ্ধতিতে নিরাপত্তাব্যবস্থা জোরদারের নির্দেশ চেয়েছে। পাশাপাশি আইন লঙ্ঘনের জন্য আর্থিক জরিমানা এবং ক্ষতিগ্রস্তদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা নেওয়ার আবেদন করেছে। এই সাইবার হামলাগুলোকে কেন্দ্র করে কোনো অঙ্গরাজ্য সরকারের পক্ষ থেকে ওপেনএআইয়ের বিরুদ্ধে এটিই প্রথম মামলা। অন্যদিকে ওপেনএআই জানিয়েছে, হাগিং ফেসের ঘটনাটি ছিল একটি নজিরবিহীন সাইবার নিরাপত্তা ঘটনা। প্রতিষ্ঠানটি স্বীকার করেছে, স্বয়ংক্রিয় এআই এজেন্টের অনাকাঙ্ক্ষিত আচরণ সম্পর্কে আরও স্বচ্ছতা প্রয়োজন। এ জন্য গত ১৬ সেপ্টেম্বর এ ধরনের ঘটনা প্রকাশের নতুন কাঠামোও ঘোষণা করে তারা। অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া বক্তব্যে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ঘটনার পর নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে এবং ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেলের সঙ্গে নিরাপত্তা মান উন্নয়নে কাজ করতে তারা আগ্রহী। প্রতিষ্ঠানটির বক্তব্য, এআই প্রযুক্তির নিরাপত্তা নিয়ে বৃহত্তর শিল্পখাতের চ্যালেঞ্জকে শুধু একটি প্রতিষ্ঠানের ওপর কেন্দ্রীভূত করা উচিত নয়। এদিকে ওপেনএআইয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্যান্য অঙ্গরাজ্যেও একাধিক মামলা রয়েছে। গত মাসে দুই দলের আটটি অঙ্গরাজ্য একযোগে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা করে। ওই মামলাগুলোতে অভিযোগ করা হয়েছে, চ্যাটজিপিটি কিশোরসহ কিছু ব্যবহারকারীকে নিজেদের বা অন্যদের ক্ষতি করার বিষয়ে উৎসাহিত করেছে। এ ছাড়া এআইয়ের ক্ষতিকর পরামর্শ নিয়ে ব্যক্তিগত পর্যায়েও প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা হয়েছে। উন্নত এআই মডেলের নিরাপত্তা যাচাইয়ে স্বাধীন নিরীক্ষা বাধ্যতামূলক করার প্রস্তাবও বিবেচনা করছেন যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারা। সংবাদসূত্র: রয়টার্স
যুক্তরাষ্ট্রের ১০০ শহরের র্যাঙ্কিংয়ে সপ্তাহজুড়ে ছুটি উপভোগের সেরা শহর ডালাস, দ্বিতীয় আটলান্টা
টেক্সাসে ফ্লাইট বাতিল, গাড়িও উধাও; এআইয়ের পরামর্শে ১২০০ মাইল ট্রাক চালিয়ে বাড়ি ফিরলেন যাত্রী
২৬ বছরের গর্বের অর্জন হারাল যুক্তরাষ্ট্র! টিকা নিয়ে অবিশ্বাস আর ভুল তথ্যের খেসারত?
যুক্তরাষ্ট্রে সম্প্রতি ঘটে যাওয়া নজিরবিহীন ফ্লাইট বিপর্যয় এবং দেশব্যাপী গ্রাউন্ড স্টপের পর কঠোর অবস্থান নিয়েছেন দেশটির আইনপ্রণেতারা। গত সপ্তাহে ঘটে যাওয়া ওই প্রযুক্তিগত ত্রুটির পুঙ্খানুপুঙ্খ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ফেডারেল এভিয়েশন প্রশাসনকে (FAA) তাদের নেটওয়ার্ক আপগ্রেড বা রাউটার পরিবর্তনের কাজ স্থগিত রাখার আহ্বান জানিয়েছেন ডেমোক্র্যাট মার্কিন সিনেটররা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্প্রতি এফএএ-এর আধুনিকায়ন প্রকল্পের অংশ হিসেবে নেটওয়ার্ক রাউটার ও টেলিযোগাযোগ ব্যবস্থা পরিবর্তনের কাজ চলছিল। কিন্তু গত সপ্তাহে হঠাৎ করেই এই আপগ্রেড প্রক্রিয়ার জেরে সৃষ্ট গোলযোগে মার্কিন আকাশসীমায় নজিরবিহীন স্থবিরতা দেখা দেয়। এর ফলে হাজার হাজার ফ্লাইট বাতিল ও বিলম্বিত হয়, যা গত ৯/১১ হামলার পর দেশটিতে সবচেয়ে বড় বিমান চলাচলের অচলাবস্থার সৃষ্টি করেছিল। এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে ১৩ জন ডেমোক্র্যাট সিনেটর এফএএ কর্তৃপক্ষের কাছে পাঠানো এক চিঠিতে উল্লেখ করেছেন যে, নিরাপত্তার ঝুঁকি এবং সিস্টেমের নির্ভরযোগ্যতা নিশ্চিত না করে এই বিশাল কর্মযজ্ঞ এগিয়ে নেওয়া উচিত নয়। হাজার হাজার রাউটার পরিবর্তনের বাকি কাজগুলো অবিলম্বে থামিয়ে আগে বর্তমান ত্রুটিগুলো দূর করার দাবি জানিয়েছেন তারা। এর আগে পরিবহন বিভাগ ও সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান এই আধুনিকায়ন কাজকে অপরিহার্য বলে দাবি করলেও, সিনেটরদের এই কড়া পদক্ষেপের ফলে এফএএ-এর প্রযুক্তিগত সংস্কার কার্যক্রমে নতুন জটিলতা তৈরি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। সোর্স: আল জাজিরা।
যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের অবস্থানসীমা চাপানোর বিধি বাতিল করল ফেডারেল
ক্যালিফোর্নিয়ার পক্ষ থেকে ইউক্রেনে বড় ধরনের চিকিৎসা সহায়তা পাঠালেন গভর্নর নিউসাম