সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার

ঢাকা দক্ষিণ সিটি

ছবি: সংগৃহীত
ডিএসসিসির মশা নিধনের ওষুধ শতভাগ কার্যকর; প্রয়োগ নিশ্চিতের নির্দেশ প্রশাসকের

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম জানিয়েছেন, মশা নিধনে ব্যবহৃত লিকুইড ম্যালাথিউন ও টেমিফস ওষুধের কার্যকারিতা আইইডিসিআর এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরীক্ষায় শতভাগ সফল প্রমাণিত হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) নগর ভবনের অডিটোরিয়ামে মশক সুপারভাইজার ও কর্মীদের বিশেষ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এই তথ্য জানান। প্রশাসক জোর দিয়ে বলেন, ওষুধের এই সুফল নগরবাসীকে দিতে হলে মাঠপর্যায়ে এর যথাযথ ও সঠিক প্রয়োগ নিশ্চিত করতে হবে।   এডিস মশা নিয়ন্ত্রণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ডিএসসিসির ১০টি অঞ্চলের মোট ১ হাজার ৫০ জন মশক সুপারভাইজার ও কর্মীকে বিশেষ এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। মোট ৫টি ব্যাচে পরিচালিত এই কার্যক্রমে মশার জীবনচক্র, প্রজাতি শনাক্তকরণ এবং মশাবাহিত রোগ প্রতিরোধের উপায় শেখানো হচ্ছে। এছাড়া কীটনাশকের নিরাপদ ব্যবহার এবং আধুনিক যন্ত্রপাতি দক্ষভাবে পরিচালনার বিষয়েও কর্মীদের হাতে-কলমে শিক্ষা দেওয়া হচ্ছে।   প্রশিক্ষণ অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম এবং সচিব মোহাম্মদ নাছিম আহমেদ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কর্মীদের মানবিকতা ও দায়িত্বশীলতার সাথে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে মশা নিয়ন্ত্রণ কর্মসূচিতে জয়ী হওয়ার আহ্বান জানানো হয়। বিশেষ করে চিহ্নিত ‘হটস্পট’গুলোতে মশা নিধনে বাড়তি নজরদারি বজায় রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।   উল্লেখ্য, ডিএসসিসি এলাকায় রুটিন অনুযায়ী প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত লার্ভিসাইডিং (লার্ভা নিধন) এবং বিকাল ৪টা থেকে সূর্যাস্ত পর্যন্ত অ্যাডাল্টিসাইডিং (উড়ন্ত মশা নিধন) কার্যক্রম পরিচালিত হচ্ছে। নিয়মিত এই কার্যক্রমের পাশাপাশি বিশেষ চিরুনি অভিযানের মাধ্যমে মশার প্রজননস্থল ধ্বংস করার প্রক্রিয়াও অব্যাহত রয়েছে।

তাবাস্সুম এপ্রিল ৬, ২০২৬ ১৪:০ 0

জনপ্রিয় সংবাদ

বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনার পর তরুণীর মৃত্যু
আমেরিকা

জৈবিক বাবার সঙ্গে নিষিদ্ধ সম্পর্কে জড়িয়ে দোষ স্বীকার, মাত্র এক বছরের সাজায় ক্ষুব্ধ পরিবার

নভেম্বর ৭, ২০২৬ ১৩:০

Top week

আবেদন ফি ও আইইএলটিএস ছাড়াই, যুক্তরাষ্ট্রের ১৩ বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার ফান্ডিংয়ের সুযোগ

আবেদন ফি ও আইইএলটিএস ছাড়াই, যুক্তরাষ্ট্রের ১৩ বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার ফান্ডিংয়ের সুযোগ

নভেম্বর ১৭, ২০২৬ ১৩:০