সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
বিশ্ব

যুক্তরাষ্ট্রকে ২৯০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ইরানের আদালতের

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: নভেম্বর ২৩, ২০২৬ ২১:২৮
কয়েক দশকের বৈরী পদক্ষেপের দায়ে যুক্তরাষ্ট্রকে ২৯০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে ইরানের আদালত। গ্রাফিক্স: আমেরিকা বাংলা
কয়েক দশকের বৈরী পদক্ষেপের দায়ে যুক্তরাষ্ট্রকে ২৯০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে ইরানের আদালত। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে কয়েক দশক ধরে পরিচালিত নানা পদক্ষেপ ও ক্ষয়ক্ষতির দায় হিসেবে যুক্তরাষ্ট্রকে ২৯০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে ইরানের আদালত। স্থানীয় সময় সোমবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে এই তথ্য নিশ্চিত করেছেন ইরানের বিচার বিভাগের আইনজীবী কেন্দ্রের প্রধান হাসান আবদোলিয়ানপুর। তিনি জানান, দেশের অভ্যন্তরীণ আদালতগুলোতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এই বিপুল অঙ্কের ক্ষতিপূরণের রায় আদায় করা হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ফ্রান্স ২৪ ও বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের ওপর ওয়াশিংটনের দীর্ঘদিনের বৈরী আচরণ এবং চলমান সংঘাতের ক্ষয়ক্ষতি বিবেচনায় নিয়েই এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।

 

যুক্তরাষ্ট্রের পাশাপাশি উপসাগরীয় আরব দেশগুলোর বিরুদ্ধেও বেশ কয়েকটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন হাসান আবদোলিয়ানপুর। তার ভাষ্য অনুযায়ী, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনার জন্য যুক্তরাষ্ট্রকে নিজেদের ভূখণ্ড ব্যবহারের সুযোগ করে দেওয়ায় ওই দেশগুলোকে আইনি জবাবদিহির আওতায় আনা হয়েছে। এদিকে ইরানের পক্ষ থেকে এমন ঘোষণার দিনেই তেহরানের বিরুদ্ধে নতুন করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। সোমবার যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইরানের বিকল্প আর্থিক নেটওয়ার্কের সঙ্গে জড়িত কয়েক ডজন ব্যক্তি, মুদ্রা বিনিময় কেন্দ্র ও প্রতিষ্ঠানকে এই নতুন নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে।

 

উল্লেখ্য, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সংঘাতের সূচনা হয়, যাতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রাণহানি ঘটে। ওই ঘটনার পরপরই পাল্টা পদক্ষেপ হিসেবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে তেহরান। ইরানের পক্ষ থেকে দাবি করা হয়, ওই অঞ্চলের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ও ইসরায়েলি সামরিক ঘাঁটি ও স্থাপনাগুলোকেই লক্ষ্যবস্তু করা হয়েছিল। প্রায় নয় মাস ধরে চলা এই উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পাল্টাপাল্টি আইনি ও অর্থনৈতিক চাপ অব্যাহত রয়েছে।

 

যদিও সংঘাত নিরসনে একটি স্থায়ী শান্তিচুক্তির পথ প্রশস্ত করতে গত জুনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ইসলামাবাদ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল। ওই সমঝোতা স্মারকে একটি গুরুত্বপূর্ণ শর্ত ছিল যে, ওয়াশিংটন এবং তার আঞ্চলিক মিত্ররা মিলে ইরানের পুনর্গঠন ও অর্থনৈতিক উন্নয়নের জন্য অন্তত ৩০০ বিলিয়ন ডলারের একটি পরিকল্পনা প্রণয়ন করবে। তবে পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে কয়েক দশক ধরেই যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার মুখে রয়েছে ইরান, যা দেশটির অর্থনীতিকে ব্যাপকভাবে চাপে ফেলেছে। বিশ্লেষকদের মতে, একদিকে শান্তির আলোচনা ও অন্যদিকে নতুন নিষেধাজ্ঞা এবং আদালতের এই ক্ষতিপূরণের রায় দুই দেশের সম্পর্ককে আবারও জটিল মোড়ে দাঁড় করিয়েছে।

 

সূত্র: ফ্রান্স ২৪, এএফপি


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

বিশ্ব

View more
কয়েক দশকের বৈরী পদক্ষেপের দায়ে যুক্তরাষ্ট্রকে ২৯০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে ইরানের আদালত। গ্রাফিক্স: আমেরিকা বাংলা
যুক্তরাষ্ট্রকে ২৯০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ইরানের আদালতের

ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে কয়েক দশক ধরে পরিচালিত নানা পদক্ষেপ ও ক্ষয়ক্ষতির দায় হিসেবে যুক্তরাষ্ট্রকে ২৯০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে ইরানের আদালত। স্থানীয় সময় সোমবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে এই তথ্য নিশ্চিত করেছেন ইরানের বিচার বিভাগের আইনজীবী কেন্দ্রের প্রধান হাসান আবদোলিয়ানপুর। তিনি জানান, দেশের অভ্যন্তরীণ আদালতগুলোতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এই বিপুল অঙ্কের ক্ষতিপূরণের রায় আদায় করা হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ফ্রান্স ২৪ ও বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের ওপর ওয়াশিংটনের দীর্ঘদিনের বৈরী আচরণ এবং চলমান সংঘাতের ক্ষয়ক্ষতি বিবেচনায় নিয়েই এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।   যুক্তরাষ্ট্রের পাশাপাশি উপসাগরীয় আরব দেশগুলোর বিরুদ্ধেও বেশ কয়েকটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন হাসান আবদোলিয়ানপুর। তার ভাষ্য অনুযায়ী, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনার জন্য যুক্তরাষ্ট্রকে নিজেদের ভূখণ্ড ব্যবহারের সুযোগ করে দেওয়ায় ওই দেশগুলোকে আইনি জবাবদিহির আওতায় আনা হয়েছে। এদিকে ইরানের পক্ষ থেকে এমন ঘোষণার দিনেই তেহরানের বিরুদ্ধে নতুন করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। সোমবার যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইরানের বিকল্প আর্থিক নেটওয়ার্কের সঙ্গে জড়িত কয়েক ডজন ব্যক্তি, মুদ্রা বিনিময় কেন্দ্র ও প্রতিষ্ঠানকে এই নতুন নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে।   উল্লেখ্য, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সংঘাতের সূচনা হয়, যাতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রাণহানি ঘটে। ওই ঘটনার পরপরই পাল্টা পদক্ষেপ হিসেবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে তেহরান। ইরানের পক্ষ থেকে দাবি করা হয়, ওই অঞ্চলের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ও ইসরায়েলি সামরিক ঘাঁটি ও স্থাপনাগুলোকেই লক্ষ্যবস্তু করা হয়েছিল। প্রায় নয় মাস ধরে চলা এই উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পাল্টাপাল্টি আইনি ও অর্থনৈতিক চাপ অব্যাহত রয়েছে।   যদিও সংঘাত নিরসনে একটি স্থায়ী শান্তিচুক্তির পথ প্রশস্ত করতে গত জুনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ইসলামাবাদ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল। ওই সমঝোতা স্মারকে একটি গুরুত্বপূর্ণ শর্ত ছিল যে, ওয়াশিংটন এবং তার আঞ্চলিক মিত্ররা মিলে ইরানের পুনর্গঠন ও অর্থনৈতিক উন্নয়নের জন্য অন্তত ৩০০ বিলিয়ন ডলারের একটি পরিকল্পনা প্রণয়ন করবে। তবে পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে কয়েক দশক ধরেই যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার মুখে রয়েছে ইরান, যা দেশটির অর্থনীতিকে ব্যাপকভাবে চাপে ফেলেছে। বিশ্লেষকদের মতে, একদিকে শান্তির আলোচনা ও অন্যদিকে নতুন নিষেধাজ্ঞা এবং আদালতের এই ক্ষতিপূরণের রায় দুই দেশের সম্পর্ককে আবারও জটিল মোড়ে দাঁড় করিয়েছে।   সূত্র: ফ্রান্স ২৪, এএফপি

প্রকাশ: নভেম্বর ২৩, ২০২৬ ২১:২৮
ইউটিউবে আলোচিত ভার্চুয়াল কনসার্টে গান পরিবেশনের দৃশ্যে ইরানি কণ্ঠশিল্পী পারাস্তু আহমাদি। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

হিজাব ছাড়া গান গাওয়ার ঘটনায় ইরানি গায়িকা পারাস্তু আহমাদির ৭৪ দোররার সাজা কার্যকর

পিউ রিসার্চ সেন্টারের পূর্বাভাস অনুযায়ী, ২০৭০ সালের মধ্যে ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশে পরিণত হতে পারে পাকিস্তান। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

২০৭০ সালে ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে বিশ্বের সর্বাধিক মুসলিমের দেশ হতে পারে পাকিস্তান

ইসরায়েলি বসতি সম্প্রসারণে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার নিষেধাজ্ঞাকে সমর্থন জানিয়েছে সৌদি আরবসহ ১৬ দেশ। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

ইসরায়েলি বসতি নির্মাণে যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার নিষেধাজ্ঞার পক্ষে সৌদি আরবসহ ১৬ দেশ

ইরানের সঙ্গে আগের সমঝোতা আলোচনাকে সময়ের অপচয় বলে মন্তব্য করেছেন ট্রাম্প। গ্রাফিক্স: আমেরিকা বাংলা
সুযোগ পেলে আবারও ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতাম, তেহরানের সঙ্গে আলোচনা ‘সময়ের অপচয়’: ট্রাম্প

সুযোগ পেলে আবারও ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর সিদ্ধান্ত নিতেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধের কারণে রাজনৈতিকভাবে নেতিবাচক প্রভাব পড়তে পারে, এমন পরিস্থিতি সম্পর্কে অবগত থাকলেও নিজের সিদ্ধান্ত পরিবর্তন করতেন না বলে জানিয়েছেন তিনি। একই সঙ্গে তেহরানের সঙ্গে আগের আলোচনাকে ‘সময়ের অপচয়’ হিসেবে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট। বুধবার (১৮ নভেম্বর) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।   সাক্ষাৎকারে ট্রাম্প বিশেষভাবে ইরানের সঙ্গে গত জুনে স্বাক্ষরিত সমঝোতা স্মারক নিয়ে সমালোচনা করেন। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে আলোচনার মাধ্যমে ওই সমঝোতা হয়েছিল। ট্রাম্পের ভাষ্য, তিনি নিজে এ ধরনের সমঝোতা স্মারকের ওপর খুব বেশি আস্থা রাখেন না। তাঁর মতে, স্মারকের পরিবর্তে সরাসরি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানো উচিত ছিল। ওই সমঝোতা প্রক্রিয়া কিছুটা সময় নষ্ট করেছে এবং পরবর্তী অগ্রগতিও বিলম্বিত করেছে।   ট্রাম্প বলেন, আলোচনার সময় ইরানি কর্মকর্তাদের সম্পর্কে যুক্তরাষ্ট্রের ধারণা আরও স্পষ্ট হয়েছে। তাঁর দাবি, ওই সময়ের অভিজ্ঞতা থেকে ওয়াশিংটন বুঝতে পেরেছে, তেহরানের কর্মকর্তাদের বিশ্বাস করা যায় না। তবে সমঝোতা স্মারকটি করা ভুল ছিল কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি ভুল ছিল না। কারণ, ওই প্রক্রিয়ার মধ্য দিয়ে ইরান সম্পর্কে আরও ভালোভাবে জানার সুযোগ হয়েছিল।   ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়ে আবার প্রশ্ন করা হলে ট্রাম্প স্পষ্টভাবে বলেন, একই পরিস্থিতির মুখোমুখি হলে তিনি আবারও যুদ্ধের সিদ্ধান্ত নিতেন। তাঁর মতে, যুক্তরাষ্ট্র যা করছে, তা সঠিক। দীর্ঘমেয়াদে এই সিদ্ধান্ত ইতিবাচকভাবে মূল্যায়িত হবে বলেও তিনি বিশ্বাস করেন। তবে স্বল্পমেয়াদে এর রাজনৈতিক প্রভাব থাকতে পারে, বিশেষ করে নির্বাচনের সময় এমন সিদ্ধান্তের বিরূপ প্রতিক্রিয়া তৈরি হতে পারে বলে স্বীকার করেন তিনি।   গত ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনের প্রসঙ্গও উঠে আসে সাক্ষাৎকারে। ইরান যুদ্ধের কারণে নির্বাচনে রাজনৈতিক প্রভাব পড়েছে বলে স্বীকার করলেও ট্রাম্প বলেন, নির্বাচনী হিসাব-নিকাশ তাঁর সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করবে না। অর্থাৎ রাজনৈতিক ক্ষতির আশঙ্কা থাকলেও জাতীয় নিরাপত্তা ও সামরিক সিদ্ধান্তের ক্ষেত্রে তিনি সেই বিষয়কে প্রাধান্য দিতে চান না।   উল্লেখ্য, গত জুনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ৬০ দিনের একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল। এর আলোচনায় নেতৃত্ব দিয়েছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তবে জুলাইয়ে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের মধ্যে কয়েকটি বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার পর সমঝোতা ভেঙে পড়ে। এরপর দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা ও পাল্টাপাল্টি অবস্থান অব্যাহত থাকে।   তবে ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যকে নতুন করে যুদ্ধ শুরুর ঘোষণা হিসেবে দেখার সুযোগ নেই। এর আগে ৮ নভেম্বর সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ইরানের সঙ্গে পারমাণবিক কর্মসূচি ও হরমুজ প্রণালি নিয়ে আলোচনায় অগ্রগতি হলে নতুন করে হামলার প্রয়োজন হওয়ার সম্ভাবনা খুবই কম। ফলে একদিকে সামরিক অভিযানের সিদ্ধান্তের পক্ষে তাঁর দৃঢ় অবস্থান, অন্যদিকে কূটনৈতিক সমঝোতার সম্ভাবনা নিয়ে তাঁর বক্তব্য, দুই দিকই যুক্তরাষ্ট্রের বর্তমান ইরান নীতির অংশ হিসেবে সামনে এসেছে।   সূত্র: ফক্স নিউজ, নিউইয়র্ক পোস্ট

প্রকাশ: নভেম্বর ১৮, ২০২৬ ২২:৫২
আফগানিস্তানে মেয়েদের উচ্চশিক্ষা নিষিদ্ধ হওয়ার পর অনেকেই নিজেদের বাড়িতে গোপনে স্কুল পরিচালনা করছেন। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

তালেবানের নিষেধাজ্ঞার মধ্যেও গোপনে স্কুল ও ব্যবসা চালাচ্ছেন আফগান নারীরা

যান্ত্রিক ত্রুটির কারণে মাঝ আকাশে আগুন ধরে রাশিয়ার এই সামরিক বিমানটি বিধ্বস্ত হয়। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

সাইবেরিয়ায় রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত, ১৯ আরোহীর সবাই নিহত

ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি সামরিক হামলায় পারস্য উপসাগরীয় অঞ্চলে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

মার্কিন ঘাঁটিতে হামলার পর ইরানে যুক্তরাষ্ট্রের পালটা হামলা, মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি; দক্ষ বিদেশি কর্মী আকর্ষণ ও শ্রমবাজারের চাহিদা পূরণে অভিবাসন সুযোগের ওপর গুরুত্ব দিচ্ছে দেশটির সরকার; গ্রাফিক্স: আমেরিকা বাংলা
দক্ষ কর্মী নিতে চায় কানাডা, যেভাবে আবেদন করতে পারবেন বাংলাদেশিরা

কানাডায় আবাসন নির্মাণ, অবকাঠামো উন্নয়ন ও শ্রমবাজারের চাহিদা পূরণে বিদেশ থেকে দক্ষ কারিগরি কর্মী আকর্ষণের উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। কাঠমিস্ত্রি, প্লাম্বার ও মেশিনিস্টদের বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে। কানাডার অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ববিষয়ক বিভাগ (IRCC) জানিয়েছে, সংশ্লিষ্ট পেশায় প্রশিক্ষণ, স্বীকৃত যোগ্যতা ও বাস্তব কাজের অভিজ্ঞতা রয়েছে, এমন বিদেশিরা দেশটিতে স্থায়ীভাবে বসবাস ও কাজের জন্য বিদ্যমান অভিবাসন পথগুলো বিবেচনা করতে পারেন।   সরকারের প্রকাশিত তথ্য অনুযায়ী, কানাডার আবাসন নির্মাণ ও গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পে দক্ষ কর্মীর প্রয়োজন রয়েছে। এ কারণে কাঠমিস্ত্রি, পানির পাইপ ও স্যানিটেশন ব্যবস্থার কারিগর এবং শিল্পকারখানায় বিভিন্ন যন্ত্র পরিচালনা ও তৈরিতে দক্ষ কর্মীদের প্রতি আগ্রহ দেখাচ্ছে দেশটি। তবে শুধু এই তিনটি পেশাতেই সুযোগ সীমাবদ্ধ নয়। কানাডার ২০২৬ সালের এক্সপ্রেস এন্ট্রি ব্যবস্থার কারিগরি পেশার তালিকায় মোট ২৫টি পেশা রয়েছে। এর মধ্যে ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, গ্যাস ফিটার, ইটের কাজের কারিগর, ক্যাবিনেট নির্মাতা, ভারী যন্ত্রপাতির মেকানিক, শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের কারিগর, ছাদ নির্মাণকর্মী এবং মাংস প্রক্রিয়াজাতকরণ পেশার কর্মীরাও রয়েছেন।   কানাডায় স্থায়ীভাবে বসবাসের একটি গুরুত্বপূর্ণ পথ হলো এক্সপ্রেস এন্ট্রি ব্যবস্থার অধীনে কারিগরি পেশাভিত্তিক নির্বাচন। এ ব্যবস্থায় গত তিন বছরের মধ্যে তালিকাভুক্ত কোনো একটি পেশায় অন্তত ১২ মাসের পূর্ণকালীন কাজের অভিজ্ঞতা থাকতে হয়। সমপরিমাণ খণ্ডকালীন অভিজ্ঞতাও গ্রহণযোগ্য। অভিজ্ঞতা কানাডার ভেতরে অথবা অন্য কোনো দেশে অর্জিত হতে পারে। তবে শুধু এই অভিজ্ঞতা থাকলেই স্থায়ী বসবাসের অনুমতি পাওয়া যায় না। আবেদনকারীকে এক্সপ্রেস এন্ট্রির আওতাভুক্ত ফেডারেল স্কিলড ওয়ার্কার, ফেডারেল স্কিলড ট্রেডস অথবা কানাডিয়ান এক্সপেরিয়েন্স ক্লাসের অন্তত একটি কর্মসূচির প্রাথমিক যোগ্যতা পূরণ করতে হবে। এরপর প্রার্থীদের Comprehensive Ranking System (CRS) স্কোর অনুযায়ী মূল্যায়ন করে আবেদন করার আমন্ত্রণ জানানো হয়।   এ ছাড়া ফেডারেল স্কিলড ট্রেডস প্রোগ্রামের মাধ্যমেও স্থায়ী বসবাসের আবেদন করা যায়। এ ক্ষেত্রে গত পাঁচ বছরের মধ্যে সংশ্লিষ্ট কারিগরি পেশায় অন্তত দুই বছরের পূর্ণকালীন বা সমপরিমাণ কাজের অভিজ্ঞতা প্রয়োজন। পাশাপাশি কানাডার কোনো নিয়োগকর্তার কাছ থেকে অন্তত এক বছরের পূর্ণকালীন চাকরির প্রস্তাব অথবা কানাডার প্রাদেশিক, আঞ্চলিক কিংবা কেন্দ্রীয় কর্তৃপক্ষের দেওয়া সংশ্লিষ্ট পেশার যোগ্যতার সনদ থাকতে হবে। ইংরেজি অথবা ফরাসি ভাষার অনুমোদিত পরীক্ষায় নির্ধারিত মান অর্জন এবং অন্যান্য অভিবাসন শর্তও পূরণ করতে হবে।   আগ্রহী বাংলাদেশিসহ বিদেশি প্রার্থীদের প্রথমে কানাডার সরকারি অভিবাসন ওয়েবসাইটে নিজেদের পেশার National Occupational Classification (NOC) কোড যাচাই করতে হবে। এরপর সংশ্লিষ্ট কর্মসূচির যোগ্যতা, কাজের অভিজ্ঞতা, ভাষাগত দক্ষতা ও শিক্ষাগত সনদের প্রয়োজনীয়তা দেখতে হবে। বিদেশি শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে প্রয়োজনে Educational Credential Assessment (ECA) করাতে হতে পারে। সব শর্ত পূরণ করলে IRCC-এর অনলাইন হিসাবে Express Entry প্রোফাইল তৈরি করতে হবে। আবেদন করার আমন্ত্রণ পেলে স্থায়ী বসবাসের জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার সুযোগ পাওয়া যায়। আমন্ত্রণ পাওয়ার পর সাধারণত ৬০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আবেদন জমা দিতে হয়।   তবে কারিগরি পেশায় কাজের অভিজ্ঞতা থাকলেই কানাডায় সরাসরি চাকরি বা স্থায়ী বসবাস নিশ্চিত হয় না। দেশটির বিভিন্ন প্রদেশে কিছু পেশার জন্য আলাদা লাইসেন্স, দক্ষতা যাচাই বা সনদ প্রয়োজন হতে পারে। এ ছাড়া প্রদেশভিত্তিক মনোনয়ন কর্মসূচি এবং আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রামের মতো বিকল্প পথও রয়েছে। তাই আবেদন করার আগে কানাডা সরকারের সরকারি ওয়েবসাইটে যোগ্যতা ও সর্বশেষ নির্দেশনা যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।   সংবাদসূত্র: Immigration, Refugees and Citizenship Canada (IRCC), Government of Canada

প্রকাশ: নভেম্বর ১৬, ২০২৬ ২১:৩৪
মধ্যপ্রাচ্যে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরি ইউএসএস থিওডোর রুজভেল্ট; গ্রাফিক্স: আমেরিকা বাংলা

ইরান ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি বৃদ্ধি, মধ্যপ্রাচ্যে পৌঁছাল তৃতীয় রণতরি

ম্যাক্রোঁর স্ত্রী ব্রিজিত মনে করেন, ফরাসি প্রেসিডেন্টের জীবনে তার নানির প্রভাব এতটাই গভীর যে তার মানসিক চিকিৎসা বা সাইকোঅ্যানালাইসিস করানো প্রয়োজন। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

'আমি এখনও শিশু', ম্যাক্রোঁর স্বীকারোক্তি, 'মনোরোগ বিশেষজ্ঞ দেখানো উচিত' বললেন স্ত্রী

যুক্তরাষ্ট্রের যেকোনো সামরিক আগ্রাসন মোকাবিলায় ইরান প্রয়োজনে আগেভাগেই পদক্ষেপ নেওয়ার কড়া হুঁশিয়ারি দিয়েছে। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

ইরান কিউবা নয় যে অবরুদ্ধ করবে, ভেনেজুয়েলা নয় যে আত্মসমর্পণ করবে: তেহরান

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...