সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
বিশ্ব

হিজাব ছাড়া গান গাওয়ার ঘটনায় ইরানি গায়িকা পারাস্তু আহমাদির ৭৪ দোররার সাজা কার্যকর

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: নভেম্বর ২৩, ২০২৬ ১৯:৩৬
ইউটিউবে আলোচিত ভার্চুয়াল কনসার্টে গান পরিবেশনের দৃশ্যে ইরানি কণ্ঠশিল্পী পারাস্তু আহমাদি। গ্রাফিক্স: আমেরিকা বাংলা
ইউটিউবে আলোচিত ভার্চুয়াল কনসার্টে গান পরিবেশনের দৃশ্যে ইরানি কণ্ঠশিল্পী পারাস্তু আহমাদি। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

ইরানে বাধ্যতামূলক হিজাব না পরে গান পরিবেশন করে অনলাইনে ভিডিও প্রকাশের ঘটনায় জনপ্রিয় সংগীতশিল্পী পারাস্তু আহমাদিকে ৭৪ বার দোররা মারা হয়েছে। একই শাস্তি দেওয়া হয়েছে তাঁর দলের আরও চার সদস্যকে। সোমবার (২৩ নভেম্বর) দেশটির কোম শহরের সরকারি কৌঁসুলির কার্যালয়ে এ শাস্তি কার্যকর করা হয়। গায়িকার আইনজীবী মোস্তফা নিলি ইরানের সংবাদমাধ্যম এমতেদাদকে এ তথ্য জানিয়েছেন। এ ছাড়া প্রত্যেককে দুই বছরের জন্য সংগীত ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং বিদেশ ভ্রমণ থেকে বিরত থাকার সাজাও দেওয়া হয়েছে।

 

মামলার সূত্রপাত ২০২৪ সালের ১১ ডিসেম্বর। ওই দিন কোম শহরের ঐতিহাসিক দেইর গাচিন কাফেলা সরাইখানায় কোনো দর্শক ছাড়াই সংগীত পরিবেশন করেন পারাস্তু আহমাদি। খোলা চুল ও কাঁধখোলা পোশাকে তাঁর সঙ্গে ছিলেন কয়েকজন পুরুষ সংগীতশিল্পী। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয় তাঁর ইউটিউব চ্যানেলে। পরে ভিডিওটি ‘ইমাজিনারি কনসার্ট’ বা ‘কাল্পনিক কনসার্ট’ নামে পরিচিতি পায় এবং ৩২ লাখের বেশি বার দেখা হয়।

 

ভিডিও প্রকাশের সময় আহমাদি লিখেছিলেন, ‘আমি পারাস্তু, যাদের ভালোবাসি তাদের জন্য গান গাইতে চাই। এটি এমন একটি অধিকার, যা আমি উপেক্ষা করতে পারিনি।’ তাঁর এই পরিবেশনাকে ইরানের সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে সাহসী পদক্ষেপ হিসেবে প্রশংসা করেন। নারী অধিকারকর্মীরাও একে দেশটিতে নারীদের ওপর আরোপিত সাংস্কৃতিক ও সামাজিক বিধিনিষেধের বিরুদ্ধে প্রতিবাদের অংশ হিসেবে দেখেন।

 

ভিডিও প্রকাশের পরই ইরানের বিচার বিভাগ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে। পরে উত্তরাঞ্চলীয় সারি শহরে আহমাদিকে আটক করা হয়। মানবাধিকার সংগঠন হেঙ্গাওয়ের তথ্য অনুযায়ী, কয়েক দিন পর তিনি জামিনে মুক্তি পান। মামলায় আদালত তাঁদের বিরুদ্ধে অনলাইনে অশালীন ও অনৈতিক বিষয়বস্তু তৈরি ও প্রকাশের মাধ্যমে জনশালীনতা ক্ষুণ্ন করার অভিযোগ আনে।

 

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের জুনে কোমের একটি ফৌজদারি আদালত আহমাদি ও তাঁর দলের আরও আটজনসহ মোট নয়জনকে দোষী সাব্যস্ত করে। তাঁদের প্রত্যেকের ৭৪ দোররা, দুই বছরের জন্য সংগীত ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা এবং দুই বছরের ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়া হয়। সেপ্টেম্বরে আপিল আদালতও নিম্ন আদালতের রায় বহাল রাখে। তবে ২৩ নভেম্বর পাঁচজনের শাস্তি কার্যকরের তথ্য পাওয়া গেছে। বাকি চারজনের বিষয়ে তাৎক্ষণিকভাবে স্পষ্ট তথ্য জানা যায়নি।

 

ইরানে ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর থেকে নারীদের সংগীত পরিবেশনের ওপর কঠোর বিধিনিষেধ রয়েছে। বিশেষ করে নারী শিল্পীদের এককভাবে নারী-পুরুষের সম্মিলিত দর্শকের সামনে গান গাওয়ার অনুমতি নেই। একই সঙ্গে জনসমক্ষে নারীদের জন্য হিজাব পরা বাধ্যতামূলক। ২০২২ সালে মাহসা আমিনির পুলিশি হেফাজতে মৃত্যুর পর দেশজুড়ে বাধ্যতামূলক হিজাববিধির বিরুদ্ধে ব্যাপক আন্দোলন শুরু হয়। সেই আন্দোলনের পর থেকে অনেক নারী প্রকাশ্যে হিজাব না পরেই চলাফেরা করছেন।

 

আহমাদির সাজা কার্যকরের ঘটনায় মানবাধিকার সংগঠনগুলো সমালোচনা করেছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ বিভিন্ন সংগঠন দোররা মারাকে নিষ্ঠুর, অমানবিক ও অবমাননাকর শাস্তি হিসেবে অভিহিত করেছে। তাদের মতে, এ ধরনের শাস্তি আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের পরিপন্থী। অন্যদিকে, এ ঘটনায় মন্তব্য জানতে রয়টার্স ইরানি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলেও প্রকাশিত প্রতিবেদন পর্যন্ত তাদের কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 

সংবাদসূত্র: রয়টার্স, বিবিসি।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

বিশ্ব

View more
ইউটিউবে আলোচিত ভার্চুয়াল কনসার্টে গান পরিবেশনের দৃশ্যে ইরানি কণ্ঠশিল্পী পারাস্তু আহমাদি। গ্রাফিক্স: আমেরিকা বাংলা
হিজাব ছাড়া গান গাওয়ার ঘটনায় ইরানি গায়িকা পারাস্তু আহমাদির ৭৪ দোররার সাজা কার্যকর

ইরানে বাধ্যতামূলক হিজাব না পরে গান পরিবেশন করে অনলাইনে ভিডিও প্রকাশের ঘটনায় জনপ্রিয় সংগীতশিল্পী পারাস্তু আহমাদিকে ৭৪ বার দোররা মারা হয়েছে। একই শাস্তি দেওয়া হয়েছে তাঁর দলের আরও চার সদস্যকে। সোমবার (২৩ নভেম্বর) দেশটির কোম শহরের সরকারি কৌঁসুলির কার্যালয়ে এ শাস্তি কার্যকর করা হয়। গায়িকার আইনজীবী মোস্তফা নিলি ইরানের সংবাদমাধ্যম এমতেদাদকে এ তথ্য জানিয়েছেন। এ ছাড়া প্রত্যেককে দুই বছরের জন্য সংগীত ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং বিদেশ ভ্রমণ থেকে বিরত থাকার সাজাও দেওয়া হয়েছে।   মামলার সূত্রপাত ২০২৪ সালের ১১ ডিসেম্বর। ওই দিন কোম শহরের ঐতিহাসিক দেইর গাচিন কাফেলা সরাইখানায় কোনো দর্শক ছাড়াই সংগীত পরিবেশন করেন পারাস্তু আহমাদি। খোলা চুল ও কাঁধখোলা পোশাকে তাঁর সঙ্গে ছিলেন কয়েকজন পুরুষ সংগীতশিল্পী। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয় তাঁর ইউটিউব চ্যানেলে। পরে ভিডিওটি ‘ইমাজিনারি কনসার্ট’ বা ‘কাল্পনিক কনসার্ট’ নামে পরিচিতি পায় এবং ৩২ লাখের বেশি বার দেখা হয়।   ভিডিও প্রকাশের সময় আহমাদি লিখেছিলেন, ‘আমি পারাস্তু, যাদের ভালোবাসি তাদের জন্য গান গাইতে চাই। এটি এমন একটি অধিকার, যা আমি উপেক্ষা করতে পারিনি।’ তাঁর এই পরিবেশনাকে ইরানের সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে সাহসী পদক্ষেপ হিসেবে প্রশংসা করেন। নারী অধিকারকর্মীরাও একে দেশটিতে নারীদের ওপর আরোপিত সাংস্কৃতিক ও সামাজিক বিধিনিষেধের বিরুদ্ধে প্রতিবাদের অংশ হিসেবে দেখেন।   ভিডিও প্রকাশের পরই ইরানের বিচার বিভাগ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে। পরে উত্তরাঞ্চলীয় সারি শহরে আহমাদিকে আটক করা হয়। মানবাধিকার সংগঠন হেঙ্গাওয়ের তথ্য অনুযায়ী, কয়েক দিন পর তিনি জামিনে মুক্তি পান। মামলায় আদালত তাঁদের বিরুদ্ধে অনলাইনে অশালীন ও অনৈতিক বিষয়বস্তু তৈরি ও প্রকাশের মাধ্যমে জনশালীনতা ক্ষুণ্ন করার অভিযোগ আনে।   বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের জুনে কোমের একটি ফৌজদারি আদালত আহমাদি ও তাঁর দলের আরও আটজনসহ মোট নয়জনকে দোষী সাব্যস্ত করে। তাঁদের প্রত্যেকের ৭৪ দোররা, দুই বছরের জন্য সংগীত ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা এবং দুই বছরের ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়া হয়। সেপ্টেম্বরে আপিল আদালতও নিম্ন আদালতের রায় বহাল রাখে। তবে ২৩ নভেম্বর পাঁচজনের শাস্তি কার্যকরের তথ্য পাওয়া গেছে। বাকি চারজনের বিষয়ে তাৎক্ষণিকভাবে স্পষ্ট তথ্য জানা যায়নি।   ইরানে ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর থেকে নারীদের সংগীত পরিবেশনের ওপর কঠোর বিধিনিষেধ রয়েছে। বিশেষ করে নারী শিল্পীদের এককভাবে নারী-পুরুষের সম্মিলিত দর্শকের সামনে গান গাওয়ার অনুমতি নেই। একই সঙ্গে জনসমক্ষে নারীদের জন্য হিজাব পরা বাধ্যতামূলক। ২০২২ সালে মাহসা আমিনির পুলিশি হেফাজতে মৃত্যুর পর দেশজুড়ে বাধ্যতামূলক হিজাববিধির বিরুদ্ধে ব্যাপক আন্দোলন শুরু হয়। সেই আন্দোলনের পর থেকে অনেক নারী প্রকাশ্যে হিজাব না পরেই চলাফেরা করছেন।   আহমাদির সাজা কার্যকরের ঘটনায় মানবাধিকার সংগঠনগুলো সমালোচনা করেছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ বিভিন্ন সংগঠন দোররা মারাকে নিষ্ঠুর, অমানবিক ও অবমাননাকর শাস্তি হিসেবে অভিহিত করেছে। তাদের মতে, এ ধরনের শাস্তি আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের পরিপন্থী। অন্যদিকে, এ ঘটনায় মন্তব্য জানতে রয়টার্স ইরানি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলেও প্রকাশিত প্রতিবেদন পর্যন্ত তাদের কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।   সংবাদসূত্র: রয়টার্স, বিবিসি।

প্রকাশ: নভেম্বর ২৩, ২০২৬ ১৯:৩৬
পিউ রিসার্চ সেন্টারের পূর্বাভাস অনুযায়ী, ২০৭০ সালের মধ্যে ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশে পরিণত হতে পারে পাকিস্তান। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

২০৭০ সালে ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে বিশ্বের সর্বাধিক মুসলিমের দেশ হতে পারে পাকিস্তান

ইসরায়েলি বসতি সম্প্রসারণে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার নিষেধাজ্ঞাকে সমর্থন জানিয়েছে সৌদি আরবসহ ১৬ দেশ। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

ইসরায়েলি বসতি নির্মাণে যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার নিষেধাজ্ঞার পক্ষে সৌদি আরবসহ ১৬ দেশ

ইরানের সঙ্গে আগের সমঝোতা আলোচনাকে সময়ের অপচয় বলে মন্তব্য করেছেন ট্রাম্প। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

সুযোগ পেলে আবারও ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতাম, তেহরানের সঙ্গে আলোচনা ‘সময়ের অপচয়’: ট্রাম্প

আফগানিস্তানে মেয়েদের উচ্চশিক্ষা নিষিদ্ধ হওয়ার পর অনেকেই নিজেদের বাড়িতে গোপনে স্কুল পরিচালনা করছেন। গ্রাফিক্স: আমেরিকা বাংলা
তালেবানের নিষেধাজ্ঞার মধ্যেও গোপনে স্কুল ও ব্যবসা চালাচ্ছেন আফগান নারীরা

আফগানিস্তানে তালেবানের কঠোর বিধিনিষেধের মধ্যেও নিজেদের মতো করে জীবন ও জীবিকার পথ খুঁজে নিচ্ছেন নারীরা। কেউ গোপনে বিউটি পারলার চালাচ্ছেন, কেউ বাড়ির আঙিনায় শিশুদের ফুটবল শেখাচ্ছেন, আবার কেউ নিজেদের ঘরেই খুলেছেন মেয়েদের জন্য গোপন স্কুল। গ্রেপ্তার ও শাস্তির ঝুঁকি থাকা সত্ত্বেও এসব উদ্যোগ চালিয়ে যাচ্ছেন তাঁরা। রাজধানী কাবুলের তিন নারীর এমন ব্যতিক্রমী সংগ্রামের চিত্র তুলে ধরেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।   ২০২১ সালের আগস্টে আফগানিস্তানের ক্ষমতা দখলের পর থেকে নারীদের শিক্ষা, কর্মসংস্থান, খেলাধুলা ও চলাফেরার ওপর একের পর এক বিধিনিষেধ আরোপ করে তালেবান সরকার। ষষ্ঠ শ্রেণির পর মেয়েদের আনুষ্ঠানিক শিক্ষাগ্রহণ বন্ধ রয়েছে। বিশ্ববিদ্যালয়েও নারীদের পড়াশোনার সুযোগ নেই। পার্ক ও ব্যায়ামাগারে নারীদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে বিউটি পারলারগুলোও। অধিকাংশ কর্মক্ষেত্রেও নারীদের কাজ করার সুযোগ সীমিত। এসব বিধিনিষেধ বাস্তবায়নে নৈতিকতা পুলিশ দায়িত্ব পালন করছে। নিয়ম ভঙ্গের অভিযোগে নারীদের আটক করার ঘটনাও ঘটেছে।   এপি জানায়, কাবুলের ৪০ বছর বয়সী এক নারী দীর্ঘদিন বিউটি পারলারে কাজ করতেন। তালেবান কর্তৃপক্ষ পারলার বন্ধ করে দেওয়ার পর জীবিকা হারিয়ে সংকটে পড়েন তিনি। পরে গোপনে একটি বাসা ভাড়া নিয়ে নিজেই পারলার চালু করেন। বিয়ের অনুষ্ঠানের সাজসজ্জার জন্য সেখানে নারীদের ব্যাপক চাহিদা তৈরি হয়। একপর্যায়ে প্রায় ৩০ জন গ্রাহকও পান তিনি। কিন্তু কর্তৃপক্ষ বিষয়টি জানতে পেরে অভিযান চালিয়ে তাঁর সরঞ্জাম ও আসবাবপত্র নিয়ে যায়। তবু হাল ছাড়েননি ওই নারী। পরে অন্য একটি বাসায় আবারও পারলার চালু করেন। বর্তমানে সেখানে সাতজন নারী কাজ করছেন, যাঁরা নিজেদের পরিবারের খরচ চালাতে এই আয়ের ওপর নির্ভরশীল।   তাঁর পারলারে এখন বিয়ের সাজসজ্জার জন্য নারীদের যাতায়াত রয়েছে। তবে প্রতিনিয়ত গ্রেপ্তারের ভয় নিয়ে কাজ করতে হয় তাঁদের। দরজায় কেউ কড়া নাড়লেই তালেবান কর্তৃপক্ষের অভিযানের আশঙ্কা তৈরি হয় বলে জানিয়েছেন ওই নারী। তাঁর ভাষায়, কাজটুকু কেড়ে নেওয়া হলে সন্তানদের খরচ ও সংসারের দায়িত্ব সামলানো কঠিন হয়ে পড়বে। তাই ঝুঁকি থাকা সত্ত্বেও পারলারটি চালিয়ে যাচ্ছেন তিনি।   প্রতিবেদনে উঠে এসেছে আফগানিস্তানের জাতীয় নারী ফুটবল দলে সুযোগ পাওয়া এক সাবেক খেলোয়াড়ের কথাও। নারীদের খেলাধুলায় নিষেধাজ্ঞা জারির পর তাঁর ক্রীড়াজীবন থেমে যায়। এতে মানসিকভাবে ভেঙে পড়ে প্রায় ছয় মাস নিজেকে ঘরবন্দি করে রেখেছিলেন তিনি। পরে বাড়িতেই ফুটবল অনুশীলন শুরু করেন এবং পুরোনো গাড়ির টায়ার দিয়ে ঘরে তৈরি করেন বক্সিং অনুশীলনের সরঞ্জাম। এখন নিজের বাড়ির ছোট আঙিনায় একদল ছেলেকে ফুটবল প্রশিক্ষণ দেন তিনি। নিজের স্বপ্ন পূরণ করতে না পারলেও নতুন প্রজন্মের মধ্যে খেলাটির প্রতি আগ্রহ তৈরি করতে চান। তবে ভবিষ্যৎ নিয়ে হতাশ এই সাবেক খেলোয়াড় আফগানিস্তান ছেড়ে অন্য দেশে আশ্রয় নেওয়ার কথাও ভাবছেন।   সবচেয়ে ঝুঁকিপূর্ণ উদ্যোগগুলোর একটি নিয়েছেন ২০ বছর বয়সী এক তরুণী। নিজের কিশোরী বোনকে সঙ্গে নিয়ে বাড়ির একটি কক্ষকে শ্রেণিকক্ষে রূপান্তর করেছেন তিনি। সেখানে প্রায় ৩০ জন শিক্ষার্থীকে পড়ানো হয়। তাদের মধ্যে ছেলে শিক্ষার্থীদের পাশাপাশি ২০ বছর বয়সী তরুণীও রয়েছেন। ইতিহাস, বিজ্ঞান, ভূগোল, গণিত, ভাষা ও কোরআন শিক্ষা দেওয়া হয় সেখানে। শিক্ষার্থীরা যেন সন্দেহের সৃষ্টি না করেন, সে জন্য আলাদা আলাদা সময়ে বাড়িতে প্রবেশ করেন। শিক্ষিকার কোনো প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ নেই। স্কুল বন্ধ হওয়ার আগে নিজেরা যে শিক্ষা পেয়েছেন, সেটিই অন্যদের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন তাঁরা। তবে প্রতিটি ক্লাসের সঙ্গে গ্রেপ্তারের আশঙ্কাও তাঁদের তাড়া করে বেড়ায়।   আফগানিস্তানে নারীদের শিক্ষা বন্ধের প্রভাব নিয়ে আন্তর্জাতিক মহলেও উদ্বেগ রয়েছে। ইউনেসকোর ২০২৬ সালের তথ্য অনুযায়ী, দেশটিতে প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা থেকে বঞ্চিত রয়েছে। আফগানিস্তান বর্তমানে বিশ্বের একমাত্র দেশ, যেখানে মেয়েদের জন্য প্রাথমিক স্তরের পর আনুষ্ঠানিক শিক্ষা নিষিদ্ধ রয়েছে। তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ গত আগস্টে শিক্ষা ব্যবস্থার ঘাটতি সমাধানে কাজ করার কথা জানিয়েছিলেন। তবে এখন পর্যন্ত বিধিনিষেধ প্রত্যাহারের দৃশ্যমান অগ্রগতি নেই। অন্যদিকে নারীদের বিষয়ে তালেবান সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আসলাম বদরিওয়াল দাবি করেছেন, ইসলামি শরিয়াহ ও প্রচলিত আইন মেনে নারীরা সামাজিক ও বাণিজ্যিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারেন। সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস (এপি), দ্য ইন্ডিপেনডেন্ট।

প্রকাশ: নভেম্বর ১৭, ২০২৬ ২৩:১৭
যান্ত্রিক ত্রুটির কারণে মাঝ আকাশে আগুন ধরে রাশিয়ার এই সামরিক বিমানটি বিধ্বস্ত হয়। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

সাইবেরিয়ায় রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত, ১৯ আরোহীর সবাই নিহত

ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি সামরিক হামলায় পারস্য উপসাগরীয় অঞ্চলে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

মার্কিন ঘাঁটিতে হামলার পর ইরানে যুক্তরাষ্ট্রের পালটা হামলা, মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি; দক্ষ বিদেশি কর্মী আকর্ষণ ও শ্রমবাজারের চাহিদা পূরণে অভিবাসন সুযোগের ওপর গুরুত্ব দিচ্ছে দেশটির সরকার; গ্রাফিক্স: আমেরিকা বাংলা

দক্ষ কর্মী নিতে চায় কানাডা, যেভাবে আবেদন করতে পারবেন বাংলাদেশিরা

মধ্যপ্রাচ্যে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরি ইউএসএস থিওডোর রুজভেল্ট; গ্রাফিক্স: আমেরিকা বাংলা
ইরান ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি বৃদ্ধি, মধ্যপ্রাচ্যে পৌঁছাল তৃতীয় রণতরি

ইরানের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে মধ্যপ্রাচ্যে তৃতীয় বিমানবাহী রণতরি পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। ইউএসএস থিওডোর রুজভেল্ট নামের এই রণতরি ১৬ নভেম্বর মধ্যপ্রাচ্যে পৌঁছেছে বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। এর মধ্য দিয়ে ওই অঞ্চলে একসঙ্গে তিনটি মার্কিন বিমানবাহী রণতরি বহর অবস্থান করছে। নতুন এই মোতায়েনের ফলে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি আরও দৃশ্যমান হয়েছে। তবে ওয়াশিংটন এখনই নতুন করে বড় ধরনের সামরিক অভিযান শুরুর সিদ্ধান্ত নিয়েছে, এমন কোনো ঘোষণা দেয়নি।   ইউএসএস থিওডোর রুজভেল্টের সঙ্গে রয়েছে কয়েকটি যুদ্ধজাহাজ ও বিমানবাহী রণতরির নিজস্ব আকাশপথে অভিযান পরিচালনাকারী ইউনিট। এর আগে গত সেপ্টেম্বরের শেষ দিকে ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো বন্দর ছেড়েছিল রণতরিটি। অক্টোবর মাসে জাপানে যুক্তরাষ্ট্র ও জাপানের যৌথ সামরিক মহড়া ‘কিন সোর্ড ২৭’-এ অংশ নেয়। পরে সিঙ্গাপুর থেকে যাত্রা করে মালাক্কা প্রণালি পেরিয়ে ভারত মহাসাগর হয়ে মধ্যপ্রাচ্যে পৌঁছায়। এর বহরে রয়েছে গাইডেড মিসাইল ক্রুজার ইউএসএস চোসিন এবং ক্যারিয়ার এয়ার উইং ১১।   মধ্যপ্রাচ্যে আগে থেকেই অবস্থান করছে যুক্তরাষ্ট্রের ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ ও ইউএসএস জর্জ ওয়াশিংটন। এর মধ্যে বুশ গত এপ্রিলে এবং জর্জ ওয়াশিংটন আগস্টে ওই অঞ্চলে পৌঁছায়। ফলে এখন তিনটি বিমানবাহী রণতরি একসঙ্গে মধ্যপ্রাচ্যে অবস্থান করছে। অ্যাসোসিয়েটেড প্রেসের তথ্য অনুযায়ী, আরব সাগরে এসব রণতরির পাশাপাশি রয়েছে ১৩টি ডেস্ট্রয়ার, দুটি ক্রুজার ও একটি লিটোরাল কমব্যাট জাহাজ। এ ছাড়া লোহিত সাগরে রয়েছে আরও দুটি ডেস্ট্রয়ার। বিমানবাহী রণতরিগুলোকে সুরক্ষা দেওয়ার পাশাপাশি এসব যুদ্ধজাহাজ ক্ষেপণাস্ত্র ও অন্যান্য সামরিক অভিযান পরিচালনায় সক্ষম।   তবে সামরিক শক্তি বাড়ালেও ইরানে নতুন করে বড় ধরনের হামলা চালানোর বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রয়টার্সের ১৪ নভেম্বরের প্রতিবেদনে বলা হয়, ইরান বা ইয়েমেনের হুতিরা নতুন কোনো উসকানিমূলক পদক্ষেপ না নিলে আপাতত হামলা থেকে বিরত থাকার কথা ঘনিষ্ঠ উপদেষ্টাদের জানিয়েছেন ট্রাম্প। সৌদি আরব ও তুরস্কের নেতারাও তাঁকে নতুন করে সংঘাতে না জড়ানোর পরামর্শ দিয়েছেন। তবে প্রয়োজন হলে সামরিক পদক্ষেপ নেওয়ার বিকল্প খোলা রেখেছে ওয়াশিংটন। রয়টার্সের সূত্রগুলোর দাবি, নতুন রণতরি পাঠানোটি একটি পুরোনো রণতরির দায়িত্ব পরিবর্তনের অংশও হতে পারে, যদিও প্রয়োজনে তিনটি বহরই একসঙ্গে রাখা সম্ভব।   এদিকে হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনা অব্যাহত রয়েছে। যুদ্ধের আগে বিশ্বের সমুদ্রপথে পরিবাহিত জ্বালানি তেলের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালি দিয়ে যাতায়াত করত। যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ বজায় রাখছে, অন্যদিকে ইরান এই জলপথে জাহাজ চলাচলে বাধা সৃষ্টি করছে। ১৬ নভেম্বর যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য পরিচালনা সংস্থা ইউকেএমটিও জানায়, হরমুজ প্রণালি দিয়ে বের হওয়ার সময় একটি তেলবাহী জাহাজ অজ্ঞাত বস্তুতে আঘাতপ্রাপ্ত হয়। এতে জাহাজের ইঞ্জিনকক্ষে আগুন লাগে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং সব নাবিক নিরাপদে রয়েছেন।   যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত বন্ধে কূটনৈতিক আলোচনা চললেও পারমাণবিক কর্মসূচি ও নৌ অবরোধ প্রত্যাহারের প্রশ্নে দুই পক্ষের অবস্থান এখনো ভিন্ন। ইরান আলোচনার অগ্রগতির জন্য অবরোধ প্রত্যাহারের দাবি জানাচ্ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা ও নৌ অবরোধের মাধ্যমে তেহরানের ওপর চাপ অব্যাহত রেখেছে। এমন পরিস্থিতিতে তৃতীয় বিমানবাহী রণতরির আগমনকে সামরিক বিকল্প প্রস্তুত রাখার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তবে এই মোতায়েনের অর্থ অবিলম্বে নতুন যুদ্ধ শুরু হচ্ছে, এমন নয়।   সংবাদসূত্র: Associated Press, Reuters, USNI News, UKMTO

প্রকাশ: নভেম্বর ১৬, ২০২৬ ২০:৪৩
ম্যাক্রোঁর স্ত্রী ব্রিজিত মনে করেন, ফরাসি প্রেসিডেন্টের জীবনে তার নানির প্রভাব এতটাই গভীর যে তার মানসিক চিকিৎসা বা সাইকোঅ্যানালাইসিস করানো প্রয়োজন। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

'আমি এখনও শিশু', ম্যাক্রোঁর স্বীকারোক্তি, 'মনোরোগ বিশেষজ্ঞ দেখানো উচিত' বললেন স্ত্রী

যুক্তরাষ্ট্রের যেকোনো সামরিক আগ্রাসন মোকাবিলায় ইরান প্রয়োজনে আগেভাগেই পদক্ষেপ নেওয়ার কড়া হুঁশিয়ারি দিয়েছে। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

ইরান কিউবা নয় যে অবরুদ্ধ করবে, ভেনেজুয়েলা নয় যে আত্মসমর্পণ করবে: তেহরান

মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী মোতায়েন করার পর ওই অঞ্চলে যুদ্ধ পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরি, আগাম হামলার হুঁশিয়ারি ইরানের

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...