ফুটবল

ছবি: সংগৃহীত
বাদ পড়ার আশঙ্কা ইরানের, ২০২৬ বিশ্বকাপে ভাগ্যের জোরে সুযোগ পাচ্ছে ইতালি?

২০২৬ বিশ্বকাপ ফুটবল শুরুর প্রহর যখন ঘনিয়ে আসছে, ঠিক তখনই এক নাটকীয় মোড় নিতে পারে বিশ্বমঞ্চের সমীকরণ। রাজনৈতিক অস্থিরতা ও সামরিক উত্তেজনার কারণে ২০২৬ বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ এখন অনিশ্চয়তার মুখে। আর এই সুযোগে কপাল খুলতে পারে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালির। টানা দুইবার বিশ্বকাপে সুযোগ না পাওয়া আজ্জুরিদের জন্য এটি হতে পারে এক অভাবনীয় প্রত্যাবর্তন। মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ইরানের চলমান সংঘাতের কারণে ফিফার ওপর চাপ বাড়ছে ইরানকে এই আসর থেকে সরিয়ে দেওয়ার জন্য। যদিও ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, তারা ইরানকে খেলায় দেখতে চান, তবুও পর্দার আড়ালে বিকল্প পরিকল্পনা নিয়ে গুঞ্জন থামছে না।  ইতালীয় ক্রীড়ামন্ত্রী আন্দ্রেয়া আবোদি বিষয়টিকে 'খুবই ক্ষীণ সম্ভাবনা' বলে অভিহিত করলেও ফুটবল বিশ্বে গুঞ্জন রয়েছে যে, ইরান বাদ পড়লে ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা ইতালিকেই মূল আসরে জায়গা দেওয়া হতে পারে। তবে এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) পক্ষ থেকে দাবি করা হচ্ছে, ইরান বাদ পড়লে সেই জায়গায় এশিয়ার অন্য কোনো দল—যেমন ইরাক বা সংযুক্ত আরব আমিরাতের সুযোগ পাওয়ার কথা। ইতালির সমর্থকরা যেখানে টানা ১২ বছর বিশ্বকাপের স্বাদ না পেয়ে হতাশায় ডুবে আছে, সেখানে এই খবরটি তাদের মনে নতুন আশার আলো দেখাচ্ছে। শেষ পর্যন্ত ফিফা কি নিয়মের বেড়াজালে এশিয়ার কোনো দেশকেই বেছে নেবে, নাকি বানিজ্যিক ও ফুটবলীয় গুরুত্ব বিবেচনায় ইতালিকে ফেরানো হবে বিশ্বমঞ্চে—তা দেখার জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১২, ২০২৬ 0
মরক্কান তারকা ইলিয়াস আখোমাচ
এবার খেলার মাঠে মুসলিম-বিদ্বেষের শিকার মরক্কোর তারকা ফুটবলার

কনফারেন্স লিগের সেমিফাইনালের পথে এক পা বাড়িয়ে রেখেছে রায়ো ভায়েকানো। এই জয়ের অন্যতম নায়ক মরক্কান তারকা ইলিয়াস আখোমাচ মাঠের পারফরম্যান্সের পাশাপাশি এখন আলোচনার তুঙ্গে তার অদম্য মানসিকতার জন্য। সম্প্রতি স্পেন বনাম মিশর ম্যাচে তার উদ্দেশ্যে ধেয়ে আসা ইসলামোফোবিক স্লোগান নিয়ে মুখ খুলেছেন এই তরুণ তুর্কি। ম্যাচ শেষে স্প্যানিশ সংবাদমাধ্যম 'এল লারগুয়েরো'-কে দেওয়া সাক্ষাৎকারে আখোমাচ জানান, গ্যালারি থেকে ভেসে আসা "মুসলিম হলে লাফাও" শীর্ষক বিদ্বেষমূলক স্লোগানগুলো তার কানেও পৌঁছেছে। তবে এসব তাকে বিন্দুমাত্র বিচলিত করতে পারেনি। বরং বিষয়টিকে বেশ হাস্যরসের সাথেই উড়িয়ে দিয়েছেন তিনি। আখোমাচ বলেন, "আমার এক আত্মীয় আমাকে গ্যালারির কিছু ভিডিও পাঠিয়েছে। সত্যি বলতে, এর আগে আমি কখনো এমন কিছু শুনিনি। মানুষ কেন এমন করে আমি জানি না, তবে আমি এসবে একদমই পরোয়া করি না। কেউ যদি সরাসরি আমার সামনে এসে এই কথা বলত, আমি স্রেফ হাসতাম আর বলতাম— আপনি দেখতে তো বেশ সুন্দর!" সাক্ষাৎকারে ব্যক্তিগত অবস্থানের পাশাপাশি ফুটবলের ভবিষ্যৎ নিয়েও নিজের মত জানান বার্সেলোনা ও ভিয়ারিয়ালের সাবেক এই উইঙ্গার। তার মতে, ২০৩০ বিশ্বকাপের ফাইনাল মরক্কোতেই হওয়া উচিত। এছাড়া সেনেগাল ও মরক্কোর মধ্যকার সাম্প্রতিক বিতর্কিত ইস্যুগুলো নিয়ে ড্রেসিংরুমের ভেতরেই সতীর্থদের সাথে মিটিয়ে নিয়েছেন বলে নিশ্চিত করেন তিনি। মাঠের লড়াই আর বাইরের বিতর্ক— সব জায়গাতেই নিজের ব্যক্তিত্বের ছাপ রাখছেন এই উদীয়মান তারকা।  

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১১, ২০২৬ 0
আফান সিজমিক
ইতালির গোলরক্ষকের ‘গোপন নোট’ চুরি, ‘বল বয়’ থেকে জাতীয় বীরে পরিণত বসনিয়ার কিশোর!

বিশ্বকাপ বাছাইপর্বের নাটকীয় লড়াইয়ে ইতালিকে হারিয়ে মূল আসরে জায়গা করে নিয়েছে বসনিয়া ও হার্জেগোভিনা। তবে এই ঐতিহাসিক জয়ের নায়ক হিসেবে মাঠের ফুটবলারদের পাশাপাশি এখন একজনের নাম পুরো বলকান রাষ্ট্রজুড়ে মুখে মুখে ফিরছে— তিনি হলেন ১৪ বছর বয়সী এক ‘বল বয়’, আফান সিজমিক। ইতালির কিংবদন্তি গোলরক্ষক জিয়ানলুইজি ডোনারুম্মার পেনাল্টি শ্যুটআউটের গোপন নোট সরিয়ে ফেলে এখন বসনিয়ার জাতীয় বীরে পরিণত হয়েছেন এই কিশোর। ঠিক কী ঘটেছিল সেই রাতে? গত ৩১ মার্চ জেনিৎসার বিলিনো পোলজে স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ইতালি ও বসনিয়া। ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করার এই বাঁচা-মরার লড়াই গড়ায় পেনাল্টি শ্যুটআউটে। সাংবাদিক ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, শ্যুটআউটের ঠিক আগে ডোনারুম্মা একটি কাগজে লেখা নোট বারবার পড়ছিলেন এবং সেটি তার তোয়ালের নিচে লুকিয়ে রাখছিলেন। ওই কাগজে বসনিয়ার পেনাল্টি শ্যুটারদের শট নেওয়ার ধরন ও দিক সম্পর্কে বিস্তারিত তথ্য ছিল। মাঠের পাশেই অবস্থান করা বল বয় আফান সিজমিক বিষয়টি লক্ষ্য করেন। ডোনারুম্মা যখন পোস্টের দিকে এগিয়ে যান, আফান ক্ষিপ্র গতিতে এসে তোয়ালের নিচ থেকে সেই নোটটি তুলে নিয়ে দৌড়ে দূরে সরে যান। পরবর্তীতে শ্যুটআউট শুরু হলে ডোনারুম্মা তার নোটটি খুঁজে না পেয়ে মেজাজ হারিয়ে ফেলেন। এমনকি তিনি প্রতিপক্ষ বসনিয়ান গোলরক্ষক নিকোলা ভাসিলজের নোট কেড়ে নেওয়ারও চেষ্টা করেন। ডোনারুম্মার এই অস্থিরতার সুযোগ পুরোদমে কাজে লাগায় বসনিয়া। চারটির মধ্যে একটি পেনাল্টিও সেভ করতে পারেননি ডোনারুম্মা, অন্যদিকে ইতালি তিনটি শট মিস করে বিশ্বকাপ থেকে ছিটকে যায়। ইতিহাসে প্রথমবারের মতো টানা তিনটি বিশ্বকাপে অনুপস্থিত থাকছে সাবেক চ্যাম্পিয়ন ইতালি। বীরোচিত সংবর্ধনা ও মহানুভবতা ম্যাচ পরবর্তী সময়ে আফান সিজমিককে নিয়ে বসনিয়ায় উন্মাদনা শুরু হয়েছে। বিভিন্ন টকশো এবং আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দিতে ব্যস্ত সময় পার করছেন এই কিশোর। তুর্কি বার্তা সংস্থা আনাদোলুকে দেওয়া এক সাক্ষাৎকারে আফান বলেন, “আমি দেখছিলাম ও বারবার কাগজে কী যেন পড়ছে। তখন মনে হলো এটি সরিয়ে ফেলা উচিত। আমি যা করেছি, ইতালিতে খেলা হলে হয়তো তাদের কোনো বল বয় আমাদের সাথে এটাই করত।” তবে কেবল মাঠের চালাকি নয়, আফান তার মহানুভবতা দিয়েও মানুষের মন জয় করেছেন। ঐতিহাসিক সেই চিরকুটটি তিনি একটি প্লাস্টিক কভারে যত্ন করে রেখেছেন এবং জানিয়েছেন এটি নিলামে তোলা হবে। নিলাম থেকে প্রাপ্ত পুরো অর্থ আর্তমানবতার সেবায় দান করবেন তিনি। বসনিয়ার ফুটবল ভক্তরা এখন দাবি তুলেছেন, বিশ্বকাপে জাতীয় দলের সাথে আফানকেও যেন আমেরিকায় নিয়ে যাওয়া হয়। এনকে চেলিক ক্লাবের যুব দলের এই খেলোয়াড় স্বপ্ন দেখেন একদিন নিজেই জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামবেন। তবে খেলোয়াড় হিসেবে মাঠে নামার আগেই ‘বুদ্ধিমান’ এক বল বয় হিসেবে তিনি যা করেছেন, তা ফুটবল ইতিহাসে দীর্ঘকাল স্মরণীয় হয়ে থাকবে।

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১০, ২০২৬ 0
ছবি: সংগৃহীত।
বিশ্বকাপ ২০২৬: হাই-টেক জার্সিতে কাঁধের নকশা নিয়ে বিভ্রাট, সমালোচনার মুখে নাইকি

আসন্ন ২০২৬ বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে বিশ্বখ্যাত ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান নাইকি (Nike) তাদের নতুন জার্সি উন্মোচন করেছে। তবে উচ্চপ্রযুক্তির ছোঁয়ায় তৈরি এই জার্সি নিয়ে ফুটবল বিশ্বে এখন অন্যরকম এক আলোচনা শুরু হয়েছে। নান্দনিক ডিজাইন ও আধুনিক টেকনোলজির কথা বলা হলেও, খেলোয়াড়দের কাঁধের অংশে একটি অদ্ভুত ত্রুটি বা 'বুলজ' (উঁচু হয়ে থাকা অংশ) দেখা দিয়েছে, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে হাস্যরসের সৃষ্টি হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্চ মাসে যখন নাইকি যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, ফ্রান্স এবং উরুগুয়ের মতো দেশগুলোর জার্সি সামনে আনে, তখন ভক্তরা সেটিকে ইতিবাচকভাবেই নিয়েছিলেন। কিন্তু আন্তর্জাতিক বিরতিতে খেলোয়াড়রা যখন প্রথমবারের মতো এই জার্সি পরে মাঠে নামেন, তখন কাঁধের সেলাইয়ের অংশে এক অস্বাভাবিক দৃশ্য ধরা পড়ে। বিশেষ করে ফ্রান্সের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে এবং উরুগুয়ের গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের জার্সিতে এই সমস্যাটি সবচেয়ে প্রকটভাবে দেখা গেছে। জার্সির কাঁধের সেলাইগুলো এমনভাবে ফুলে ছিল যে, অনেক সমর্থক একে জনপ্রিয় কার্টুন সিরিজ 'টিনএজ মিউট্যান্ট নিনজা টার্টলস'-এর ভিলেন 'শ্রেডার'-এর বর্মের সাথে তুলনা করছেন।   ক্ষুব্ধ সমর্থকরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের অসন্তোষ প্রকাশ করেছেন। কানাডার এক ভক্ত রেডিতে (Reddit) লিখেছেন, "এটি একটি অত্যন্ত নিম্নমানের ডিজাইন। আমি প্রায় ২০০ ডলার দিয়ে জার্সি কিনেছি, কিন্তু কাঁধের এই বিশ্রী সেলাইয়ের কারণে এটি পরলে অদ্ভুত লাগে।" কেউ কেউ আবার আয়রন বা স্টিমার ব্যবহার করে এই ত্রুটি দূর করার পরামর্শ দিচ্ছেন। নাইকি তাদের এই নতুন জার্সিতে 'Aero-FIT' প্রযুক্তি ব্যবহার করেছে, যা কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এবং কম্পিউটেশনাল ডিজাইনের মাধ্যমে তৈরি। উত্তর আমেরিকার তীব্র গরমে খেলোয়াড়দের শরীর ঠান্ডা রাখাই ছিল এই ডিজাইনের মূল লক্ষ্য। তবে পারফরম্যান্স ঠিক থাকলেও এর বাহ্যিক রূপ বা 'অ্যাস্থেটিক' যে মানসম্মত হয়নি, তা স্বীকার করে নিয়েছে খোদ নাইকি।   গার্ডিয়ানকে দেওয়া এক বিবৃতিতে নাইকি কর্তৃপক্ষ জানায়, "সম্প্রতি আন্তর্জাতিক বিরতির সময় আমরা জাতীয় দলের জার্সিতে, বিশেষ করে কাঁধের সেলাইয়ের অংশে একটি ছোট সমস্যা লক্ষ্য করেছি। খেলোয়াড়দের পারফরম্যান্সে এটি কোনো প্রভাব না ফেললেও, এর দৃশ্যমান সৌন্দর্য আমাদের নির্ধারিত মানের নিচে রয়েছে।" বিশ্বকাপ শুরু হতে আর মাত্র দুই মাস বাকি। এর মধ্যে কয়েক লাখ জার্সি ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে। এমন অবস্থায় নকশা পরিবর্তন বা বাজার থেকে জার্সি ফিরিয়ে নেওয়া নাইকির জন্য একটি বিশাল লজিস্টিক্যাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা দ্রুত সমস্যাটি সমাধানের চেষ্টা করছে যাতে খেলোয়াড় এবং ভক্তরা বিশ্বকাপের গর্বিত অংশ হতে পারেন। উল্লেখ্য, ২০২৬ বিশ্বকাপ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে যৌথভাবে আয়োজিত হতে যাচ্ছে। ফুটবল ইতিহাসে অন্যতম আধুনিক এই আসরে নাইকির মতো বিশ্বসেরা ব্র্যান্ডের এমন 'ডিজাইন বিভ্রাট' ফুটবলপ্রেমীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ৯, ২০২৬ 0
ব্রাজিলের কোচ কার্লো আন্সেলোত্তি
আর কতদিন কোচ থাকবেন আন্সেলোত্তি? হৃত গৌরব ফেরাতে বড় চাল ব্রাজিলের

ব্রাজিল ফুটবলে কার্লো আন্সেলোত্তি অধ্যায়ের মেয়াদ বাড়ছে আরও কয়েক বছর। ২০২৬ বিশ্বকাপ তো বটেই, ইতালিয়ান এই মাস্টারমাইন্ডের ওপর ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আস্থা রাখছে ব্রাজিল ফুটবল ফেডারেশন। একটি নামী স্প্যানিশ সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, আন্সেলোত্তির কোচিং দর্শনে মুগ্ধ হয়ে সিবিএফ তাকে দীর্ঘমেয়াদী চুক্তির প্রস্তাব দিয়েছে এবং শর্তাদিও প্রায় চূড়ান্ত। গত বছরের মে মাসে রিয়াল মাদ্রিদ ছেড়ে সেলেকাওদের দায়িত্ব নেন 'ডন কার্লে'। শুরুতে দল কিছুটা ছন্দহীন থাকলেও আন্সেলোত্তির জাদুতে দ্রুতই ঘুরে দাঁড়ায় ব্রাজিল। ইতোমধ্যে নিশ্চিত হয়েছে বিশ্বকাপের টিকিট। তার এই সাফল্যে খুশি হয়েই বছরে ১ কোটি মার্কিন ডলার পারিশ্রমিকের বিনিময়ে ২০৩০ পর্যন্ত তাকে রেখে দিচ্ছে লাতিন আমেরিকার দেশটি। ২০০২ সালের পর দীর্ঘ সময় ধরে ট্রফি খরা কাটেনি ব্রাজিলের। সেই হৃত গৌরব পুনরুদ্ধারে আন্সেলোত্তি এখনই তার মহাপরিকল্পনা শুরু করে দিয়েছেন। আগামী মে মাসে বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করবেন তিনি। শোনা যাচ্ছে, ১১ জন খেলোয়াড়কে তিনি ইতিমধ্যে তার মূল পরিকল্পনার অবিচ্ছেদ্য অংশ হিসেবে বেছে নিয়েছেন। সেই তালিকায় রয়েছেন— গোলকিপার অ্যালিসন বেকার; রক্ষণভাগে মারকিনিয়োস ও গ্যাব্রিয়েল মাগালিয়াঁইস; মাঝমাঠে ব্রুনো গিমারায়েস ও কাসেমিরো। আর আক্রমণভাগের নেতৃত্বে থাকছেন ভিনিসিয়াস জুনিয়র, রাফিনিয়া, এস্তেভাও, রদ্রিগো, ম্যাথেউস কুনিয়া এবং গ্যাব্রিয়েল মার্তিনেলি। বিশ্বজয়ের এই মিশনে আন্সেলোত্তির হাত ধরে ষষ্ঠ ট্রফি জয়ের স্বপ্ন দেখছে কোটি ফুটবল প্রেমী।

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ৮, ২০২৬ 0
রোনান সুলিভান
খাবারের ভিডিও থেকে যেভাবে বাংলাদেশে আসা শুরু হয় সুলিভান ব্রাদার্সের

লবঙ্গ কাবাব অ্যান্ড ক্যাফেতে নান-মাংসের স্বাদ নিতে নিতেই যেন বদলে গেল দেশের ফুটবলের দৃশ্যপট। ফিলাডেলফিয়ার একটি স্থানীয় খাবারের দোকানে বসে কুইন সুলিভান যখন নিজের নানীর কথা বলছিলেন, কেউ কি ভেবেছিল সেই গল্পের সূত্র ধরেই বাংলাদেশের ঘরে আসবে সাফ অনূর্ধ্ব-২০ শিরোপা? মালের জাতীয় স্টেডিয়ামে ভারতের বিপক্ষে টাইব্রেকারে সেই আইকনিক 'পানেনকা শট'। বল জালে জড়াতেই উল্লাসে ফেটে পড়ল গ্যালারির হাজারো প্রবাসী বাংলাদেশি। আর সেই ঐতিহাসিক গোলের নায়ক রোনান সুলিভান, যিনি মাত্র কয়েক মাস আগেও জানতেন না যে তিনি একদিন লাল-সবুজের জার্সি গায়ে মাঠ মাতাবেন। আমেরিকা থেকে বড় ভাই কুইন সুলিভানের চিৎকার— ‘চিপ ইট!’ যেন সমুদ্র পেরিয়ে পৌঁছে গিয়েছিল রোনানের কানে। ফুটবল সুলিভান ভাইদের রক্তে। বাবা ব্রেন্ডান সুলিভান খেলেছেন অস্ট্রেলিয়ার লিগে, মা হেইকে ছিলেন ডিভশন ওয়ান ফুটবলের অধিনায়ক। এমনকি তাদের বড় ভাই কুইন এখন খেলছেন লিওনেল মেসির সাথে একই লিগে, যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগের (এমএলএস) তারকা তিনি। কিন্তু তাদের নাড়ির টান যে বাংলাদেশে! তাদের নানী সুলতানা আলম ছিলেন একজন গর্বিত মুক্তিযোদ্ধা, যিনি ঢাকা থেকে উচ্চশিক্ষার জন্য পাড়ি জমিয়েছিলেন পেনসিলভ্যানিয়ায়। একটি অনলাইন পেজ 'সেভ বাংলাদেশ ফুটবল' প্রথম সেই খাবারের ভিডিও থেকে সুলিভানদের বংশসূত্র আবিষ্কার করে। এরপর যোগাযোগ হয় বাফুফের সাথে। ফলশ্রুতিতে রোনান ও ডেকলান সুলিভান এখন বাংলাদেশের সম্পদ। গোলরক্ষক মাহিনের বীরত্ব আর রোনানের সেই শৈল্পিক ফিনিশিংয়ে আজ দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট বাংলাদেশের মাথায়। সুলিভান ভাইদের এই গল্প কেবল ফুটবলের নয়, এ যেন শিকড় খুঁজে পাওয়ার এক অনন্য উপাখ্যান।

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ৪, ২০২৬ 0
ছবি: সংগৃহীত
১১ হাজার ডলার, বিশ্বকাপের টিকিটের দাম নিয়ে তীব্র সমালোচনা মুখে ফিফা

ফুটবল ভক্তদের উন্মাদনায় পানি ঢেলে দিল ২০২৬ ফিফা বিশ্বকাপের টিকিটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি। বিশেষ করে ফাইনাল ম্যাচের টিকিটের দাম ১১ হাজার ডলার স্পর্শ করায় বিশ্বজুড়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা।  সাধারণ দর্শকদের ধরাছোঁয়ার বাইরে চলে যাওয়া এই মূল্যবৃদ্ধিকে কেন্দ্র করে ফিফার ওপর ক্ষোভ উগরে দিচ্ছেন ফুটবলপ্রেমীরা। টিকিট বিক্রির চূড়ান্ত পর্বে দেখা গেছে, ফাইনালের সর্বোচ্চ ক্যাটাগরির টিকিটের দাম বর্তমানে ১০,৯৯০ ডলারে পৌঁছেছে, যা গত সেপ্টেম্বরের তুলনায় প্রায় ৩৮ শতাংশ বেশি। কাতার বিশ্বকাপের ফাইনালের সর্বোচ্চ মূল্যের টিকিটের (১,৬০৪ ডলার) তুলনায় এবারের দাম প্রায় সাত গুণ বেশি। কেবল এক নম্বর ক্যাটাগরিই নয়, ক্যাটাগরি-২ এবং ক্যাটাগরি-৩ টিকিটের দামও পাল্লা দিয়ে বেড়েছে ৩০ থেকে ৩২ শতাংশ পর্যন্ত। টিকিট বিক্রির এই 'লাস্ট-মিনিট সেল' প্রক্রিয়ায় প্রযুক্তিগত বিভ্রাট পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। অনেক দর্শক টিকিট কাটার সময় গোলযোগের মুখে পড়েছেন, যা তাদের অসন্তোষকে আরও উসকে দিয়েছে। তবে এই সমালোচনাকে খুব একটা পাত্তা দিচ্ছেন না ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। তার মতে, টিকিটের এই আকাশছোঁয়া দাম মূলত 'বিপুল চাহিদার' প্রতিফলন। উল্লেখ্য, আমেরিকা, কানাডা এবং মেক্সিকোর যৌথ আয়োজনে ২০২৬ বিশ্বকাপেই প্রথমবারের মতো ৪৮টি দেশ অংশগ্রহণ করতে যাচ্ছে। ১২ জুন থেকে শুরু হতে যাওয়া এই ফুটবল মহাযজ্ঞের প্রায় ৭০ লক্ষ টিকিটের মধ্যে ইতিমধ্যে ৩০ লক্ষেরও বেশি বিক্রি হয়ে গেছে।

ডেস্ক রিপোর্ট এপ্রিল ৩, ২০২৬ 0
ছবি: সংগৃহীত
২৫০ কোটি নিয়েও কেরালায় আসেনি আর্জেন্টিনা দল, প্রতারণার অভিযোগ ক্রীড়ামন্ত্রীর

ভারতের কেরালায় আর্জেন্টিনা ফুটবল দলের সফর বাতিলকে ঘিরে প্রতারণার অভিযোগ তুলেছেন রাজ্যটির ক্রীড়ামন্ত্রী ভি আব্দুরাহিমান। তার দাবি, প্রায় ২৫০ কোটি রুপি সংগ্রহ করার পরও প্রতিশ্রুতি অনুযায়ী কেরালায় আসেনি আর্জেন্টিনা দল, যা ‘প্রতারণার শামিল’।   বৃহস্পতিবার এক টেলিভিশন সাক্ষাৎকারে ভি আব্দুরাহিমান বলেন, আর্জেন্টিনা দলকে কেরালায় এনে একটি প্রীতি ম্যাচ আয়োজনের জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা চলছিল। বিশেষ করে Lionel Messi-কে ঘিরে ছিল ব্যাপক পরিকল্পনা ও আগ্রহ। এ জন্য স্পন্সরের মাধ্যমে বড় অঙ্কের অর্থ সংগ্রহ করা হয়।   তবে তার অভিযোগ, অর্থ সংগ্রহের পরও নির্ধারিত সময় অনুযায়ী দলটি কেরালায় আসেনি। “এভাবে তারা আমাদের সঙ্গে প্রতারণা করেছে। আমরা এমন আচরণ আশা করিনি,” বলেন তিনি। মন্ত্রী আরও দাবি করেন, শুধু কেরালাই নয়—আরও কয়েকটি দেশের সঙ্গেও একই ধরনের ঘটনা ঘটিয়েছে আর্জেন্টিনা দল। অর্থ নেওয়ার পরও সেখানে গিয়ে ম্যাচ খেলেনি তারা।   এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন তিনি। তার ভাষায়, “এটা এমন এক পরিস্থিতি, যেখানে আমাদের মামলা করতে হবে এবং ক্ষতিপূরণ দাবি করতে হবে।” কেরালার ফুটবলপ্রেমীদের হতাশার কথাও তুলে ধরেন মন্ত্রী। তিনি বলেন, আর্জেন্টিনা দলের আগমনের অপেক্ষায় ছিলেন হাজারো সমর্থক, কিন্তু শেষ পর্যন্ত সফর বাতিল হওয়ায় ব্যাপক হতাশা তৈরি হয়েছে।   উল্লেখ্য, গত বছরের নভেম্বরে ঘোষণা দেওয়া হয়েছিল যে চলতি বছরের মার্চে আর্জেন্টিনা দল কেরালা সফরে আসবে। তবে শেষ পর্যন্ত সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। যদিও সম্প্রতি Lionel Messi ভারত সফর করেছেন এবং পশ্চিমবঙ্গ ও মুম্বাইসহ বিভিন্ন স্থানে অংশ নিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ৩, ২০২৬ 0
ফাইল ফটো।
ফুটবলপ্রেমীদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা প্রক্রিয়ায় সুখবর, চালু হলো ‘ফিফা পাস’

বিশ্বজুড়ে ফুটবল উন্মাদনার পারদ চড়তে শুরু করেছে ২০২৬ ফিফা বিশ্বকাপকে কেন্দ্র করে। আর এই উন্মাদনায় বাড়তি মাত্রা যোগ করতে ফুটবলপ্রেমীদের জন্য দারুণ এক সুখবর নিয়ে এসেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা এবং মার্কিন প্রশাসন। যারা গ্যালারিতে বসে সরাসরি খেলা দেখার স্বপ্ন দেখছেন, তাদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা প্রক্রিয়া আরও সহজ ও গতিশীল করতে চালু করা হয়েছে বিশেষ পদ্ধতি ‘ফিফা পাস’। ‘ফিফা পাস’ বা ‘ফিফা প্রায়োরিটি অ্যাপয়েন্টমেন্ট শিডিউলিং সিস্টেম’ হলো এমন এক বিশেষ ব্যবস্থা, যার মাধ্যমে বিশ্বকাপের টিকিটধারীরা মার্কিন দূতাবাসে সাধারণ আবেদনকারীদের তুলনায় দ্রুত ইন্টারভিউ বা সাক্ষাৎকারের সময় পাবেন। বিশেষ করে বাংলাদেশের মতো যেসব দেশে বর্তমানে মার্কিন ভিসার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে, সেই সব দেশের সমর্থকদের জন্য এটি একটি গেম-চেঞ্জার হতে যাচ্ছে। প্রক্রিয়াটি অত্যন্ত সহজ ও সুশৃঙ্খল। টিকিটধারীরা ফিফার অফিসিয়াল ওয়েবসাইট (FIFA.com) থেকে তাদের ব্যক্তিগত অ্যাকাউন্টে লগ-ইন করে ‘FIFA PASS’ অপশনটি বেছে নিতে পারবেন। এরপর মার্কিন ভিসার আবেদনপত্র (DS-160 ফর্ম) পূরণ করার সময় নিজেকে ‘ফিফা টিকিট হোল্ডার’ হিসেবে চিহ্নিত করতে হবে। তথ্য যাচাই সম্পন্ন হলেই আবেদনকারীকে দ্রুততম সময়ের মধ্যে সাক্ষাৎকারের তারিখ প্রদান করা হবে। সুবিধা পাবেন যারা: সরাসরি ফিফা থেকে বিশ্বকাপের বৈধ টিকিট ক্রয়কারীগণ। টিকিটধারীর সাথে থাকা স্বামী/স্ত্রী এবং অপ্রাপ্তবয়স্ক সন্তানরাও এই অগ্রাধিকার সুবিধার আওতায় থাকবেন। আবেদনকারীর তথ্যের সাথে টিকিট ক্রয়ের তথ্যের শতভাগ মিল থাকতে হবে। মার্কিন পররাষ্ট্র দপ্তর স্পষ্ট করে জানিয়েছে, ‘ফিফা পাস’ কেবল ইন্টারভিউয়ের দীর্ঘ লাইন এড়িয়ে দ্রুত সময়ে সাক্ষাৎকার দেওয়ার সুযোগ করে দেবে। এটি কোনোভাবেই ভিসা পাওয়ার শতভাগ নিশ্চয়তা নয়। সাধারণ আবেদনকারীদের মতো টিকিটধারীদেরও কঠোর নিরাপত্তা যাচাই এবং যোগ্যতার প্রমাণ দিয়েই ভিসা অর্জন করতে হবে। উল্লেখ্য, ২০২৬ বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করছে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো। প্রথমবারের মতো ৪৮টি দলের এই বিশাল আসরের অধিকাংশ ম্যাচ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে। বিপুল সংখ্যক দর্শকের চাপ সামলাতে এবং ভিসা প্রক্রিয়া নিরবচ্ছিন্ন রাখতে মার্কিন প্রশাসন ইতোমধ্যে অতিরিক্ত প্রায় ৫০০ কনস্যুলার অফিসার নিয়োগ দিয়েছে। ভিড় এড়াতে কর্তৃপক্ষ এখনই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার পরামর্শ দিয়েছে।

ডেস্ক রিপোর্ট এপ্রিল ২, ২০২৬ 0
হামজা চৌধুরী।
বাংলাদেশের জার্সিতে খেলা আমার জীবনের সেরা সিদ্ধান্ত: হামজা চৌধুরী

ইংলিশ প্রিমিয়ার লিগের ধ্রুপদী আঙিনা থেকে বাংলার সবুজ ঘাসে—হামজা চৌধুরীর এই সফরটি ছিল সাহসিকতা এবং শেকড়ের টানে ফেরার এক অনন্য গল্প। লাল-সবুজ জার্সিতে আন্তর্জাতিক ফুটবলে নিজের প্রথম বছর পূর্ণ করে লেস্টার সিটির এই তারকা মিডফিল্ডার জানালেন, বাংলাদেশের প্রতিনিধিত্ব করাটাই এখন পর্যন্ত তার জীবনের নেওয়া সেরা সিদ্ধান্ত। ইংল্যান্ডের অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলা এই ফুটবলারের জন্য এই যাত্রাটি মোটেও সহজ ছিল না। পাসপোর্ট জটিলতা আর ফিফার ছাড়পত্র পাওয়ার দীর্ঘ প্রতীক্ষা শেষে যখন তিনি মাঠে নামলেন, তখন থেকেই বদলে যেতে শুরু করেছে দেশের ফুটবলের আবহাওয়া। ভারতের বিপক্ষে সেই রোমাঞ্চকর অভিষেক থেকে শুরু করে ভুটানের বিপক্ষে প্রথম আন্তর্জাতিক গোল—প্রতিটি মুহূর্তই হামজার কাছে ছিল স্বপ্নের মতো। হামজা বলেন, "শুরুতে অনেকে অনেক কথা বলেছিলেন, কিন্তু আজ যখন পেছনে ফিরে তাকাই, তখন বুঝতে পারি আমার রক্তে মিশে থাকা মাটির জন্য খেলার সিদ্ধান্তটি কতটা সঠিক ছিল। গ্যালারি ভর্তি হাজার হাজার মানুষের গর্জন আর তাদের ভালোবাসা আমাকে প্রতিবার মনে করিয়ে দেয় যে আমি নিজের ঘরেই ফিরে এসেছি।" শুধুমাত্র একজন খেলোয়াড় হিসেবেই নয়, বাংলাদেশের ফুটবলের অবকাঠামো উন্নয়ন এবং তরুণ প্রতিভাদের বিশ্বমঞ্চে তুলে ধরার এক বড় স্বপ্ন নিয়ে কাজ করে যাচ্ছেন এই দেশপ্রেমিক ফুটবলার। তার এই এক বছরের পথচলা যেন কেবল একটি ব্যক্তিগত ক্যারিয়ারের সাফল্য নয়, বরং পুরো বাংলাদেশের ফুটবল ভক্তদের জন্য নতুন এক আশার আলো।

ডেস্ক রিপোর্ট এপ্রিল ২, ২০২৬ 0
বার্সেলোনা এবং স্পেনের উদীয়মান তারকা লামিন ইয়ামাল। ছবি: সংগৃহীত
‘আমি মুসলিম, আলহামদুলিল্লাহ’ ইসলামবিদ্বেষের বিরুদ্ধে বার্সেলোনা তারকা ইয়ামালের প্রতিবাদ

স্পেন ও মিশরের মধ্যকার প্রীতি ম্যাচে গ্যালারি থেকে ভেসে আসা ইসলামবিদ্বেষী ও বর্ণবাদী স্লোগানের তীব্র নিন্দা জানিয়েছেন বার্সেলোনার তরুণ তুর্কি লামিন ইয়ামাল। স্পেনের আরসিডিই স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে দর্শকদের একটি অংশের এমন কুরুচিপূর্ণ আচরণকে 'অসহনশীল' এবং 'অজ্ঞতা' বলে অভিহিত করেছেন ১৮ বছর বয়সী এই মুসলিম ফুটবলার। মঙ্গলবার রাতে অনুষ্ঠিত এই ম্যাচ চলাকালীন গ্যালারি থেকে যে লাফাবে না, সে মুসলিম (jump, jump, jump, whoever doesn't jump is a Muslim)—এমন আপত্তিকর স্লোগান দেওয়া হয়। বিষয়টি নজরে আসার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজের অবস্থান পরিষ্কার করেন ইয়ামাল। নিজের বিশ্বাসের কথা গর্বের সাথে জানিয়ে ইয়ামাল লেখেন, আমি একজন মুসলিম, আলহামদুলিল্লাহ। আমি জানি এই স্লোগানগুলো প্রতিপক্ষ দলের উদ্দেশ্যে দেওয়া হয়েছিল এবং এটি ব্যক্তিগতভাবে আমার বিরুদ্ধে ছিল না। কিন্তু একজন মুসলিম হিসেবে আমি মনে করি, এটি চরম অবমাননাকর এবং একেবারেই অগ্রহণযোগ্য। গ্যালারিতে থাকা দর্শকদের একাংশের এই আচরণকে ধিক্কার জানিয়ে তিনি আরও বলেন, "মাঠে কোনো ধর্মকে বিদ্রূপের হাতিয়ার হিসেবে ব্যবহার করা আপনাদের অজ্ঞতা এবং বর্ণবাদী মানসিকতারই বহিঃপ্রকাশ। ফুটবল হচ্ছে আনন্দ এবং সমর্থনের জায়গা, কারও পরিচয় বা বিশ্বাসকে অপমান করার জায়গা নয়।" এই ন্যাক্কারজনক ঘটনার পর স্পেনের ফুটবল অঙ্গনে নিন্দার ঝড় উঠেছে। স্প্যানিশ জাতীয় দলের কোচ লুইস দে লা ফুয়েন্তে এই আচরণের তীব্র প্রতিবাদ জানিয়ে একে 'ঘৃণ্য' বলে আখ্যা দিয়েছেন। অন্যদিকে, কাতালুনিয়ার আঞ্চলিক পুলিশ (মোসোস ডি'এসকুয়াদ্রা) এই ঘটনার তদন্ত শুরু করেছে। তদন্তে ইসলামোফোবিয়া এবং জেনোফোবিয়ার (বিদেশিবিদ্বেষ) প্রমাণ পাওয়া গেলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানানো হয়েছে। মিশর ফুটবল অ্যাসোসিয়েশনও এই ঘটনার প্রতিবাদ জানিয়েছে। তারা একে একটি 'নিন্দনীয় বর্ণবাদী কাজ' বলে উল্লেখ করেছে। উল্লেখ্য, ম্যাচটি গোলশূন্য ড্র হলেও গ্যালারির এই অপ্রীতিকর ঘটনাটিই এখন বিশ্ব ফুটবলে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বার্সেলোনা এবং স্পেনের এই উদীয়মান তারকা ইয়ামালকে ইতোমধ্যে ফুটবল বিশ্বের অনেক সতীর্থ এবং সমর্থক সমর্থন জানিয়েছেন। বর্ণবাদের বিরুদ্ধে স্প্যানিশ ফুটবলে লড়াই যখন তুঙ্গে, তখন ইয়ামালের এই সাহসী অবস্থান ফুটবল ভক্তদের প্রশংসা কুড়াচ্ছে।

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১, ২০২৬ 0
হামজা চৌধুরী।
ক্যাবরেরার অদক্ষতায় ফিফা র‍্যাংকিংয়ে বড় ধাক্কা, ইংল্যান্ডে ফিরলেন হামজা

ফিফা র‍্যাংকিংয়ে আবারও পেছাল বাংলাদেশ। সদ্য সমাপ্ত ফিফার মার্চ উইন্ডোর আন্তর্জাতিক ম্যাচগুলোতে কাঙ্ক্ষিত ফলাফল না আসায় এক ধাপ অবনতি হয়েছে লাল-সবুজ প্রতিনিধিদের। আজ প্রকাশিত ফিফা র‍্যাংকিংয়ে ১৮০ থেকে ১৮১তম অবস্থানে নেমে গেছে বাংলাদেশ। এশিয়ান কাপ বাছাই ও প্রস্তুতিমূলক প্রীতি ম্যাচে টানা দুই পরাজয়ে বড় মাসুল দিতে হলো জামাল ভূঁইয়াদের। গত ২৬ মার্চ নিজেদের চেয়ে ৭৮ ধাপ এগিয়ে থাকা ভিয়েতনামের বিপক্ষে ৩-০ গোলে হারের পর, গতকাল সিঙ্গাপুরের কাছেও ১-০ ব্যবধানে পরাজিত হয় বাংলাদেশ। এই দুই হারের ফলে বাংলাদেশের রেটিং পয়েন্ট কমেছে ৯.১৮। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ শেষ করে আজ বুধবার বিকেলে ঢাকায় ফিরেছে জাতীয় ফুটবল দল। ফুটবলাররা এখন ঘরোয়া লিগের খেলায় মনোযোগ দেবেন। এদিকে, সিঙ্গাপুর থেকেই সরাসরি ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়েছেন হামজা চৌধুরী।  এছাড়া সামিত, তারিক কাজী ও জায়ান আহমেদ যথাক্রমে কানাডা, ফিনল্যান্ড ও দুবাইয়ের পথে ঢাকা ছেড়েছেন। দলের স্প্যানিশ প্রধান কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা ঢাকায় ফিরলেও তার ভবিষ্যৎ এবং পুনরায় স্পেনে ফিরে যাওয়া নিয়ে ফুটবল অঙ্গনে শুরু হয়েছে নানা গুঞ্জন।

ডেস্ক রিপোর্ট এপ্রিল ১, ২০২৬ 0
ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনো।
২০২৬ বিশ্বকাপে খেলবে ইরান? যা জানালেন ফিফা সভাপতি

২০২৬ ফিফা বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে তৈরি হওয়া দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটালেন ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনো।  উদ্ভূত রাজনৈতিক জটিলতা এবং নিরাপত্তার অজুহাতে যুক্তরাষ্ট্রের মাটিতে খেলতে যাওয়ার ব্যাপারে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তা উড়িয়ে দিয়ে ইনফান্তিনো স্পষ্ট জানিয়েছেন—ইরান বিশ্বকাপে খেলবে এবং নির্ধারিত সূচি অনুযায়ীই খেলবে। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে ফিফা প্রধান বলেন, “ইরান বিশ্বকাপে থাকছে। আমাদের কাছে অন্য কোনো ‘প্ল্যান বি’ নেই।” গ্রুপ পর্বে ইরানের অধিকাংশ ম্যাচ যুক্তরাষ্ট্রে হওয়ার কথা থাকলেও দুই দেশের উত্তপ্ত রাজনৈতিক সম্পর্কের কারণে তেহরান তাদের ম্যাচগুলো মেক্সিকোতে সরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়েছিল। তবে ইনফান্তিনো জানিয়েছেন, হোয়াইট হাউস থেকে ইরানের প্রতিনিধিদের নিরাপত্তার ব্যাপারে ব্যক্তিগত নিশ্চয়তা পাওয়া গেছে। উল্লেখ্য, এই মাসের শুরুর দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের নিরাপত্তা ও জীবনের ঝুঁকি বিবেচনা করে দেশটিকে বিশ্বকাপে অংশ না নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। এর পরপরই ইরানের ক্রীড়া মন্ত্রণালয় ‘শত্রু দেশ’ হিসেবে চিহ্নিত দেশগুলোতে জাতীয় দলের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করে, যা বিশ্বকাপের আসরে ইরানের উপস্থিতি নিয়ে বিশ্বব্যাপী ধোঁয়াশা সৃষ্টি করে। ফিফার এই অনড় অবস্থানের পর এখন দেখার বিষয়, তেহরান তাদের ভ্রমণ নিষেধাজ্ঞার ব্যাপারে কী সিদ্ধান্ত নেয়।

নিজস্ব প্রতিবেদক মার্চ ৩১, ২০২৬ 0
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রে প্রবেশে গুনতে হবে বিশাল অঙ্কের জামানত, বিপাকে ফুটবলার ও সমর্থকরা

২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েক মাস বাকি। এরই মধ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা নীতি নিয়ে তৈরি হয়েছে বড় বিতর্ক। দ্য অ্যাথলেটিক-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্র সরকার একটি ‘পাইলট ভিসা বন্ড প্রোগ্রাম’ চালু করেছে। এর ফলে আলজেরিয়া এবং সেনেগালসহ পাঁচটি দেশের নাগরিক ও ফুটবলারদের যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য মাথাপিছু ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার (প্রায় ৬ থেকে ১৮ লক্ষ টাকা) পর্যন্ত জামানত বা ‘বন্ড’ জমা দিতে হতে পারে। বর্তমানে যে পাঁচটি দেশ এই কড়া নিয়মের মুখে পড়েছে তারা হলো:১. আলজেরিয়া ২. সেনেগাল ৩. আইভরি কোস্ট ৪. কেপ ভার্দে ৫. তিউনিসিয়া (আগামী ২ এপ্রিল থেকে কার্যকর) যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসনের এই বিশেষ কর্মসূচির আওতায় প্রায় ৫০টি দেশের নাগরিকদের ওপর এই কড়াকড়ি আরোপ করা হয়েছে। মূলত যারা ট্যুরিস্ট বা বিজনেস (B-1/B-2) ভিসায় দেশটিতে প্রবেশ করেন, তারা যেন ভিসার মেয়াদ শেষে নিজ দেশে ফিরে যান, তা নিশ্চিত করতেই এই মোটা অঙ্কের জামানত চাওয়া হচ্ছে। তবে এই নীতিতে খেলোয়াড় বা অ্যাথলেটদের জন্য কোনো আলাদা ছাড় রাখা হয়নি। প্রতিবেদন অনুযায়ী, এই নিয়ম শুধুমাত্র সাধারণ দর্শকদের জন্য নয়, বরং অংশগ্রহণকারী দলের খেলোয়াড়, কোচিং স্টাফ এবং কর্মকর্তাদের জন্যও প্রযোজ্য হতে পারে। এর ফলে একটি দলের পুরো বহরের জন্য কয়েক লক্ষ ডলারের জামানত প্রয়োজন হবে।  যদিও এই টাকা দেশ ত্যাগের পর ফেরত পাওয়া যাবে, তবুও বিশাল এই অঙ্কের যোগান দেওয়া অনেক ফুটবল ফেডারেশন ও সাধারণ ভক্তদের জন্য অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। উদাহরণস্বরূপ, একটি চার সদস্যের পরিবার যদি প্রিয় দলকে সমর্থন করতে যুক্তরাষ্ট্রে যেতে চায়, তবে তাদের শুধুমাত্র বন্ড বাবদই প্রায় ৪০ হাজার ডলার পর্যন্ত জমা রাখতে হতে পারে। এই পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। তারা পর্দার আড়ালে মার্কিন প্রশাসনের সঙ্গে আলোচনা চালাচ্ছে যাতে অন্তত খেলোয়াড়, কোচ এবং অফিশিয়াল ডেলিগেশনের জন্য এই নিয়ম শিথিল করা হয়। তবে সমর্থকদের জন্য এই ছাড় পাওয়ার সম্ভাবনা খুবই কম বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশ এই তালিকার সরাসরি অন্তর্ভুক্ত না হলেও, যুক্তরাষ্ট্রের এই কঠোর ভিসা নীতি বিশ্বকাপের আমেজকে কিছুটা ম্লান করে দিয়েছে। বিশেষ করে আফ্রিকান দেশগুলোর বড় সংখ্যক দর্শক এবার মাঠে উপস্থিত থাকা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশ্বকাপের মতো একটি বৈশ্বিক আসরে যেখানে ‘সবার জন্য উন্মুক্ত’ পরিবেশ থাকার কথা, সেখানে এমন আর্থিক প্রতিবন্ধকতা আন্তর্জাতিক ফুটবল মহলে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। সূত্র: দ্য অ্যাথলেটিক, এবিসি নিউজ, রয়টার্স।

নিজস্ব প্রতিবেদক মার্চ ২৭, ২০২৬ 0
ভক্তদের ঈদের শুভেচ্ছা জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি: সংগৃহীত
ভক্তদের ঈদের শুভেচ্ছা জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশ্বজুড়ে ভক্ত ও মুসলিম সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন পর্তুগালের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো।   সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক-এ নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, সবাইকে ঈদ মোবারক। আশা করি আপনারা পরিবার ও প্রিয়জনদের সঙ্গে একটি বিশেষ দিন কাটাচ্ছেন। সবার জন্য শান্তি ও সুখ কামনা করছি।   পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলারের পোস্টটি প্রকাশের পরপরই ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। মুহূর্তেই পোস্টটি ভাইরাল হয়ে যায় এবং মন্তব্যের ঘরে ভক্তরা তাঁকে ঈদের শুভেচ্ছা জানান।   বর্তমানে সৌদি আরবের ক্লাব আল-নাসর-এ খেলার সুবাদে মুসলিম সংস্কৃতির সঙ্গে রোনালদোর সংযোগ আরও ঘনিষ্ঠ হয়েছে। প্রতি বছরের মতো এবারও তিনি ঈদ উপলক্ষে শুভেচ্ছাবার্তা শেয়ার করলেন।

নিজস্ব প্রতিবেদক মার্চ ২০, ২০২৬ 0
ছবি: সংগৃহীত
ইরানের ম্যাচ ভেন্যু মেক্সিকোতে পরিবর্তনের আবেদনে যা জানাল ফিফা

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে বিশ্বকাপে ইরানের ম্যাচের ভেন্যু পরিবর্তনের দাবি উঠলেও পূর্বঘোষিত সূচিতে অনড় থাকার ইঙ্গিত দিয়েছে ফিফা। মঙ্গলবার এক বিবৃতিতে সংস্থাটি জানায়, নির্ধারিত সূচি অনুযায়ীই সব দেশের অংশগ্রহণ প্রত্যাশা করা হচ্ছে এবং সূচি পরিবর্তনের কোনো পরিকল্পনা আপাতত নেই।   এর আগে ইরানের ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজ দাবি করেছিলেন, যুক্তরাষ্ট্রে ইরানি খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত নয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের পর ইরান যুক্তরাষ্ট্রে গিয়ে ম্যাচ খেলতে অনাগ্রহ প্রকাশ করে।   ট্রাম্প বলেন, ইরান বিশ্বকাপে অংশ নিতে পারে, তবে নিরাপত্তার দিক বিবেচনায় তাদের যুক্তরাষ্ট্রে আসা ‘যুক্তিযুক্ত নাও হতে পারে’। এই মন্তব্যকে হুমকি হিসেবে দেখছে তেহরান।   পাল্টা প্রতিক্রিয়ায় ইরান জানিয়েছে, যে দেশ অংশগ্রহণকারী দলগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে পারে না, তাদের বিশ্বকাপ আয়োজনের যোগ্যতা থাকা উচিত নয়।   ফিফার এক মুখপাত্র জানিয়েছেন, তারা ইরানসহ সব অংশগ্রহণকারী দেশের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। তবে ২০২৫ সালের ৬ ডিসেম্বর ঘোষিত সূচি অনুযায়ীই টুর্নামেন্ট আয়োজনের প্রস্তুতি চলছে।   সূচি অনুযায়ী, ইরানের ম্যাচগুলো যুক্তরাষ্ট্রেই অনুষ্ঠিত হওয়ার কথা— ১৬ জুন: নিউজিল্যান্ডের বিপক্ষে (লস অ্যাঞ্জেলেস) ২১ জুন: বেলজিয়ামের বিপক্ষে (লস অ্যাঞ্জেলেস) ২৭ জুন: মিশরের বিপক্ষে (সিয়াটল) এতে স্পষ্ট হয়েছে, আপাতত ইরানের ম্যাচ মেক্সিকোতে সরানোর সম্ভাবনা নেই।

নিজস্ব প্রতিবেদক মার্চ ১৭, ২০২৬ 0
ছবি: সংগৃহীত
ইরানের বিশ্বকাপ ম্যাচ আয়োজনে প্রস্তুত মেক্সিকো: প্রেসিডেন্ট শেইনবাউম

ফিফার সম্মতি মিললে ২০২৬ বিশ্বকাপে ইরানের ম্যাচগুলো আয়োজন করতে প্রস্তুত রয়েছে মেক্সিকো—এমনটাই জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম। মঙ্গলবার (১৭ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।   প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক সামরিক হামলার পর ইরানে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হয়ে পড়তে পারে—এমন আশঙ্কায় ফিফার কাছে ম্যাচ ভেন্যু পরিবর্তনের অনুরোধ জানিয়েছে ইরান।   এ প্রেক্ষাপটে ইরানের ম্যাচগুলো যুক্তরাষ্ট্রের পরিবর্তে মেক্সিকোতে আয়োজনের প্রস্তাব এসেছে। বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।   মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম জানিয়েছেন, ফিফা অনুমোদন দিলে ইরানের ম্যাচ আয়োজন করতে তাদের কোনো আপত্তি নেই।   সূত্র: আল জাজিরা

নিজস্ব প্রতিবেদক মার্চ ১৭, ২০২৬ 0
ছবি: সংগৃহীত
নেইমারের বিশ্বকাপের স্বপ্ন ঝুলছে অনিশ্চয়তায়, ফিটনেস নিয়ে দুশ্চিন্তা

সান্তোসের হয়ে রোববার (১৫ মার্চ) করিন্থিয়াসের বিপক্ষে ১-১ গোলে ড্র ম্যাচে মাঠে নামলেও নেইমার জুনিয়র তার চেনা রূপে খেলতে পারেননি। পুরো ম্যাচে উপস্থিত থাকলেও ব্রাজিলিয়ান তারকা তার পরিচিত ছন্দে চোখে পড়েননি।   চলতি মাসে ব্রাজিল জাতীয় দল দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে। দলের কোচ কার্লো আনচেলত্তি আজ সেই দলের ঘোষণার কথা ঘোষণা করবেন। তবে নিজে পারফরম্যান্স ও ফিটনেস নিয়ে দুশ্চিন্তায় আছেন নেইমার। ম্যাচ শেষে তিনি জানিয়েছেন, জাতীয় দলে ফিরতে ও বিশ্বকাপে খেলতে তাঁর প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও বিষয়টি এখন তার নিয়ন্ত্রণে নেই।   নেইমার বলেছেন, “আমি আবারও জাতীয় দলে ফিরতে চাই এবং বিশ্বকাপে খেলতে চাই। কিন্তু সত্যি বলতে, এটি এখন আর আমার হাতে নেই। আমি দলে থাকি বা না থাকি, ব্রাজিলের জন্য আমার সমর্থন সবসময় থাকবে।”   কার্লো আনচেলত্তি আগে থেকেই জানিয়ে দিয়েছেন, শতভাগ ফিটনেস ছাড়া কাউকেই বিশ্বকাপের জন্য দলভুক্ত করা হবে না। ইনজুরির কারণে নেইমার গত ম্যাচে খেলতে পারেননি এবং সেই সময় গ্যালারিতে বসেই কোচের কাছ থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন। করিন্থিয়াসের বিপক্ষে নিজের সামর্থ্য প্রমাণ করার সুযোগ থাকা সত্ত্বেও নেইমার ছিলেন নিষ্প্রভ।   ২০২৩ সালের অক্টোবরে চোটের পর থেকে জাতীয় দলের জার্সি গায়ে জড়ানো হয়নি নেইমারের। ক্লাবের হয়ে মাঠে ফিরে আসলেও মাঝেমধ্যে ছোটখাটো চোটের কারণে মাঠ ছাড়তে হয়েছে তাঁকে। ডিসেম্বরে হাঁটুর অস্ত্রোপচার হওয়ায় তার খেলার ধারাবাহিকতা ব্যাহত হয়েছে। ভাস্কো দা গামার বিপক্ষে জোড়া গোল করলেও ধারাবাহিকতার অভাবে নেইমারের বিশ্বকাপের ভাগ্য এখন অনিশ্চিত অবস্থায় রয়েছে।  

নিজস্ব প্রতিবেদক মার্চ ১৭, ২০২৬ 0
ছবি: সংগৃহীত।
বাতিল হলো স্পেন-আর্জেন্টিনা মহারণ

কাতারের লুসাইল স্টেডিয়ামে আগামী ২৭ মার্চ ফুটবল বিশ্বের দুই পরাশক্তি স্পেন এবং আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার কথা ছিল। তবে মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে শেষ পর্যন্ত ম্যাচটি বাতিলের ঘোষণা দিয়েছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। ইউরো ২০২৪ জয়ী স্পেন এবং কোপা আমেরিকা ২০২৪ জয়ী আর্জেন্টিনার মধ্যকার এই 'ফিনালিসিমা' ম্যাচটি ঘিরে ভক্তদের উন্মাদনা ছিল তুঙ্গে। উয়েফা এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, বর্তমান আঞ্চলিক পরিস্থিতির প্রেক্ষাপটে এবং আয়োজকদের সাথে দীর্ঘ আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  বিবৃতিতে বলা হয়, কাতারের মাটিতে এমন একটি মর্যাদাপূর্ণ ট্রফির লড়াই আয়োজন করতে না পারা উয়েফা এবং আয়োজক দেশ উভয়ের জন্যই অত্যন্ত হতাশাজনক। সময় এবং পরিস্থিতির প্রতিকূলতার কারণেই এই ম্যাচটি আয়োজন করা সম্ভব হচ্ছে না। প্রাথমিকভাবে ম্যাচটি পুনর্নির্ধারণের চেষ্টা করা হলেও দুই দলের ঠাসা সূচি এবং অন্যান্য জটিলতার কারণে কোনো ঐক্যমত্যে পৌঁছানো সম্ভব হয়নি। ফলে কোনো নতুন তারিখ ঘোষণা না করেই আনুষ্ঠানিকভাবে ম্যাচটি বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়েছে।  ফুটবল প্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন লিওনেল মেসি এবং উদীয়মান তারকা লামিন ইয়ামালের লড়াই দেখার জন্য, যা এখন কেবল অপেক্ষাতেই সীমাবদ্ধ রইল।

ডেস্ক রিপোর্ট মার্চ ১৫, ২০২৬ 0
Messi
অনিশ্চয়তার মেঘে মহারণ: বাতিল হতে পারে বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’

মধ্যপ্রাচ্যের চরম উত্তেজনা আর ভেন্যু নিয়ে দুই দেশের ফুটবল ফেডারেশনের অনড় অবস্থানের কারণে গভীর অনিশ্চয়তায় পড়েছে স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার ‘ফিনালিসিমা’ ম্যাচ। আগামী ২৭ মার্চ কাতারের দোহায় ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে তা এখন বাতিলের মুখে। আয়োজক সংস্থা উয়েফা ও কনমেবল নিরাপত্তার খাতিরে ম্যাচটি মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যুতে আয়োজনের প্রস্তাব দিয়েছিল। রিয়াল মাদ্রিদ ও স্প্যানিশ ফুটবল ফেডারেশন এই প্রস্তাবে একমত হলেও বাদ সেধেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।  আর্জেন্টাইন সভাপতি ক্লদিও তাপিয়া সাফ জানিয়ে দিয়েছেন, স্পেনে ম্যাচ খেললে স্বাগতিকরা বাড়তি সুবিধা পাবে। তার দাবি, ম্যাচটি আয়োজন করতে হবে বুয়েনোস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে। দুই দেশের এই মতবিরোধের ফলে বর্তমানে তিনটি বিকল্প নিয়ে আলোচনা চলছে: বার্নাব্যুতে খেলা, লিসবন বা রোমের মতো নিরপেক্ষ কোনো ভেন্যুতে ম্যাচ সরিয়ে নেওয়া, অথবা ম্যাচটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা।  তবে হাতে সময় খুব কম থাকায় এবং ইউরোপের বড় স্টেডিয়ামগুলো খালি না পাওয়ায় ম্যাচটি পিছিয়ে যাওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। এদিকে স্প্যানিশ গণমাধ্যম দাবি করছে, আর্জেন্টিনা সম্ভবত এই মুহূর্তে ম্যাচটি খেলতে খুব একটা আগ্রহী নয়।

ডেস্ক রিপোর্ট মার্চ ১৪, ২০২৬ 0
ছবি: সংগৃহীত
নিরাপত্তা ঝুঁকির কথা তুলে ইরানকে বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর পরামর্শ ট্রাম্পের

বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতিতে ইরান জাতীয় ফুটবল দলকে ২০২৬ সালের বিশ্বকাপ থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ানোর পরামর্শ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি মনে করছেন, বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে ইরানের খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে ঝুঁকি থাকতে পারে।   বৃহস্পতিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক পোস্টে ট্রাম্প এ মন্তব্য করেন। সেখানে তিনি বলেন, ইরান জাতীয় দলকে বিশ্বকাপে স্বাগত জানানো হলেও খেলোয়াড়দের নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত।   আগামী জুন–জুলাইয়ে ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে। সূচি অনুযায়ী গ্রুপ পর্বে ইরানের তিনটি ম্যাচই যুক্তরাষ্ট্রে হওয়ার কথা রয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকেই দেশটির বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশ্বকাপ প্রস্তুতি নিয়ে আটলান্টায় অনুষ্ঠিত এক বৈঠকেও ইরান প্রতিনিধিদল অংশ নেয়নি।   তবে সম্প্রতি ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের পর ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানান, ইরানের ফুটবল দলকে যুক্তরাষ্ট্রে যাওয়ার অনুমতি দেওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ইতিবাচক মনোভাব দেখিয়েছেন।   অন্যদিকে ইরানের ক্রীড়ামন্ত্রী আহমাদ দানিয়ামালি দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, সাম্প্রতিক হামলার ঘটনার পর যুক্তরাষ্ট্রে গিয়ে বিশ্বকাপে অংশ নেওয়ার বিষয়ে তাদের আপত্তি রয়েছে। তিনি অভিযোগ করেন, হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন।   তবে বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত জানায়নি ফিফা বা ইরান ফুটবল ফেডারেশন।  

নিজস্ব প্রতিবেদক মার্চ ১৩, ২০২৬ 0
জনপ্রিয় সংবাদ
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে।   এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।   নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি।   উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।”   বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে।   এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে।   শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়।   উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন।   বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত।   এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।

ইরানের আকাশে ১৬টি চীনা সামরিক বিমানের রহস্য নিয়ে তোলপাড়

মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই একটি চাঞ্চল্যকর দাবি ভূ-রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্কের ঝড় তুলেছে।   গত ৪৮ থেকে ৫৬ ঘণ্টার মধ্যে ১৬টি চীনা 'ওয়াই-২০' (Y-20) সামরিক কার্গো বিমান তাদের ট্রান্সপন্ডার বা সিগন্যাল বন্ধ রেখে ইরানের আকাশে প্রবেশ করেছে বলে খবর ছড়িয়েছে। কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ ছাড়াই এই তথ্যটি প্রতিরক্ষা বিশ্লেষক ও সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মধ্যে তীব্র উদ্বেগ সৃষ্টি করেছে। দাবি করা হচ্ছে, এই বিমানগুলো বেসামরিক রাডার থেকে আড়াল থাকতে বিশেষ কৌশল অবলম্বন করেছিল। নেটিজেন ও সামরিক বিশ্লেষকদের একটি অংশের ধারণা, চীন হয়তো ইরানকে অত্যাধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম বা জ্যামিং প্রযুক্তি সরবরাহ করছে। যদি এটি সত্যি হয়, তবে মার্কিন এফ-৩৫ (F-35) যুদ্ধবিমান বা নৌ-অভিযানের জন্য এটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। অনেকে একে যুক্তরাষ্ট্রের প্রতি বেইজিংয়ের সরাসরি ‘সতর্কবার্তা’ হিসেবেও দেখছেন। তবে এই উত্তেজনার মুদ্রার উল্টো পিঠও রয়েছে। ফ্লাইটরাডার২৪-এর মতো আন্তর্জাতিক ফ্লাইট ট্র্যাকিং প্ল্যাটফর্মে এ ধরনের কোনো অস্বাভাবিক ফ্লাইটের রেকর্ড পাওয়া যায়নি। বিশেষজ্ঞরা বলছেন, ১৬টি ভারী সামরিক কার্গো বিমানের মতো বিশাল বহরকে রাডার বা স্যাটেলাইট নজরদারি থেকে সম্পূর্ণ লুকিয়ে রাখা প্রায় অসম্ভব।  বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে চীন-ইরান সম্পর্ক গভীর হলেও, সুনির্দিষ্ট প্রমাণের অভাবে বিশ্লেষকরা একে আপাতত ‘সুপরিকল্পিত গুজব’ বা মিসইনফরমেশন হিসেবেই দেখছেন। তেহরান বা বেইজিং—কোনো পক্ষ থেকেই এখন পর্যন্ত এ নিয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

মার্কিন ভিসা আপডেট ২০২৬! বাংলাদেশিদের জন্য কোন ভিসা বন্ধ, কোনটা চালু?

২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো।   প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে।   এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে।   অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে।   স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে।   সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে।   সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।

৩০ মার্চ থেকে কার্যকর হচ্ছে যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নিয়ম: যা জানা প্রয়োজন

যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাশীদের জন্য কঠোর হচ্ছে নিয়মাবলী। আগামী ৩০ মার্চ থেকে কার্যকর হতে যাচ্ছে নতুন ভিসা রুলস, যেখানে আবেদনকারীদের সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রোফাইল পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই বা স্ক্রিনিং করা হবে। মার্কিন প্রশাসনের এই নতুন পদক্ষেপে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের ভিসা প্রত্যাশীদের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। নতুন এই নিয়ম মূলত অ-অভিবাসী (Non-immigrant) এবং অভিবাসী (Immigrant) উভয় ধরণের ভিসার ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। বিশেষ করে যারা ট্যুরিস্ট ভিসা, স্টুডেন্ট ভিসা এবং কাজের সন্ধানে এইচ-১বি (H-1B) ভিসার জন্য আবেদন করবেন, তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য প্রদান বাধ্যতামূলক করা হচ্ছে। আবেদনকারীদের গত পাঁচ বছরের ব্যবহৃত সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর ইউজার আইডি বা হ্যান্ডেল নাম ফর্মে উল্লেখ করতে হবে। ফেসবুক, টুইটার (বর্তমানে এক্স), ইনস্টাগ্রাম এবং ইউটিউবের মতো জনপ্রিয় প্ল্যাটফর্মগুলো এই স্ক্রিনিংয়ের আওতায় থাকবে। তবে পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন হবে না। মূলত আবেদনকারীর নিরাপত্তা ঝুঁকি এবং পূর্ববর্তী কোনো উসকানিমূলক বা সন্দেহজনক কর্মকাণ্ড আছে কি না, তা যাচাই করতেই এই পদক্ষেপ। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা এবং জননিরাপত্তার স্বার্থেই এই স্ক্রিনিং প্রক্রিয়া জোরদার করা হয়েছে। কোনো ব্যক্তি যদি অতীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে উগ্রবাদ বা আইনবিরোধী কোনো কাজে লিপ্ত থেকে থাকেন, তবে তার ভিসা আবেদন বাতিল হওয়ার সম্ভাবনা তৈরি হবে। ভিসা বিশেষজ্ঞরা বলছেন, ৩০ মার্চের পর যারা আবেদন করবেন, তাদের অবশ্যই গত ৫ বছরের ডিজিটাল ফুটপ্রিন্ট সম্পর্কে সতর্ক থাকতে হবে। কোনো ভুল তথ্য দিলে বা তথ্য গোপন করলে তা স্থায়ীভাবে ভিসা প্রত্যাখ্যাত হওয়ার কারণ হতে পারে। এছাড়া ইমেইল অ্যাড্রেস এবং ফোন নম্বর প্রদানের ক্ষেত্রেও অতিরিক্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। এই নতুন নিয়ম চালুর ফলে ভিসা প্রক্রিয়াকরণে কিছুটা অতিরিক্ত সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাই প্রয়োজনীয় কাগজপত্র এবং অনলাইন প্রোফাইল গুছিয়ে আবেদন করার পরামর্শ দিচ্ছে সংশ্লিষ্ট দপ্তরগুলো।

“এপস্টেইন ফাইলের দাবি: বাইডেনকে হত্যা করে ক্লোন বানানো হয়েছে?”

এপস্টেইন ফাইল: দাবি, বাইডেনকে ২০১৯ সালে হত্যা করে ক্লোন দ্বারা প্রতিস্থাপন করা হয়েছে   জেফরি এপস্টেইনের ফাইল ট্রান্সপারেন্সি অ্যাক্টের সাথে যুক্ত সম্প্রতি প্রকাশিত একটি নথি ত্রাঞ্চে অভিযোগ করা হয়েছে যে, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ২০১৯ সালে হত্যা করা হয়েছে এবং তাকে একটি ক্লোন দ্বারা প্রতিস্থাপন করা হয়েছে।   এই নথিগুলি, যা আনক্লাসিফায়েড ডিপার্টমেন্ট অব জাস্টিস (DOJ) রেকর্ডের একটি বিশাল ডেটা রিলিজের অংশ, “চার্লস” নামে একজনের ক্ষুব্ধ ইমেইল অন্তর্ভুক্ত করেছে এবং অন্তর্বর্তী ফাইলিং কোড EFTA00173266 থেকে EFTA00173273 পর্যন্ত চিহ্নিত। এই ইমেইলগুলো তৃতীয় পক্ষের যোগাযোগের মধ্যে পাওয়া গেছে, যা জেফরি এপস্টেইনের নেটওয়ার্ক সংক্রান্ত বিস্তৃত ফেডারেল তদন্তের সময় সংগ্রহ করা হয়েছিল।   এপস্টেইন সম্পর্কিত অন্যান্য প্রকাশনার মতো এখানে রাজনৈতিক ও ব্যবসায়িক ব্যক্তিদের সঙ্গে সম্পর্কের তথ্য নয়, বরং চরম ও ষড়যন্ত্রমূলক দাবিগুলো রয়েছে। ক্লোন তত্ত্বের উল্লেখ “চার্লস” ইমেইলগুলো এপ্রিল ২০২১-এ একজন এফবিআই এজেন্টকে ফরোয়ার্ড করা হয়েছিল, যাকে লাল করা প্রেরক হিসেবে দেখানো হয়েছে। প্রেরক দাবি করেছিলেন যে এটি একটি প্রযুক্তি সংস্থার এক ক্ষুব্ধ প্রাক্তন কর্মচারী বা সহযোগীর মেসেজ। ইমেইলগুলিতে গালাগালি ভাষা ব্যবহৃত হয়েছে এবং এখানে “কোয়ান্টাম” প্রযুক্তি, গোপন সামরিক ট্রাইব্যুনাল, এবং “বাইডেন আপনার বর্তমান প্রেসিডেন্ট নন” এমন দাবির উল্লেখ রয়েছে।   একটি অনুচ্ছেদে বলা হয়েছে যে “বাস্তব” জো বাইডেনকে ২০১৯ সালে নির্বিচারে হত্যা করা হয়েছে এবং তাকে একজন অভিনেতা বা ক্লোন দ্বারা প্রতিস্থাপন করা হয়েছে, যেখানে প্রমাণ হিসেবে “মাস্কের ত্রুটি” দেখানো হয়েছে। তবে এই দাবিগুলোর সঙ্গে কোনো শারীরিক প্রমাণ, চিকিৎসা নথি বা সঙ্গত সাক্ষ্য নেই।   “বাইডেন ক্লোন” দাবি অনলাইনে ষড়যন্ত্র তত্ত্বের একটি পরিচিত অংশ। তত্ত্বটি সাধারণত ধরে যে “বাস্তব” জো বাইডেনকে গোপনে জনমঞ্চ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, প্রায়শই ২০১৯ বা ২০২০ সালে, এবং তাকে চেহারা মিলানো লোক বা ক্লোন দিয়ে প্রতিস্থাপন করা হয়েছে।   অনুগামীরা প্রায়শই নিম্নমানের ভিডিও এবং ফটোগ্রাফ বিশ্লেষণ করে, চেহারার পরিবর্তন যেমন আলোর পরিবর্তন, বয়সের প্রভাব বা ক্যামেরার ত্রুটিকে কৃত্রিমভাবে আড়াল করার প্রমাণ হিসেবে দেখান।   এ পর্যন্ত কোনো যাচাইযোগ্য প্রমাণ নেই যে প্রেসিডেন্ট জো বাইডেন কখনো ক্ষতিগ্রস্ত হয়েছেন বা প্রতিস্থাপিত হয়েছেন। এই দাবিগুলি সম্পূর্ণভাবে একটি ষড়যন্ত্র তত্ত্ব হিসেবে রয়ে গেছে।   সূত্র: Royanews  

Top week

ছবি: সংগৃহীত।
আমেরিকা

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা ও কর্মসংস্থান ভিসায় বড় পরিবর্তন: বিপাকে পড়তে পারেন বাংলাদেশি শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ৯, ২০২৬ 0