সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
জাতিসংঘ

বিশ্বের শীর্ষ দশ শরণার্থী আশ্রয়দাতা দেশের তালিকায় বাংলাদেশ, ইরানের অবস্থান পঞ্চম

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: নভেম্বর ১৫, ২০২৬ ০:২১
বিশ্বের শীর্ষ দশ শরণার্থী আশ্রয়দাতা দেশের তালিকায় বাংলাদেশ, ইরানের অবস্থান পঞ্চম
বিশ্বের শীর্ষ দশ শরণার্থী আশ্রয়দাতা দেশের তালিকায় বাংলাদেশ, ইরানের অবস্থান পঞ্চম

বিশ্বে সবচেয়ে বেশি শরণার্থী ও আন্তর্জাতিক সুরক্ষাপ্রার্থী মানুষকে আশ্রয় দেওয়া দেশগুলোর তালিকায় অষ্টম অবস্থানে রয়েছে বাংলাদেশ। জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের সর্বশেষ বার্ষিক পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের শেষ নাগাদ বাংলাদেশে আশ্রিত শরণার্থীর সংখ্যা ছিল প্রায় ১১ লাখ ৭৮ হাজার। আর শরণার্থী ও আন্তর্জাতিক সুরক্ষার প্রয়োজন রয়েছে এমন মানুষের সম্মিলিত হিসাবে বিশ্বের শীর্ষে রয়েছে কলম্বিয়া।

 

ইউএনএইচসিআরের গ্লোবাল ট্রেন্ডস ২০২৫ প্রতিবেদনে দেখা যায়, কলম্বিয়ায় আশ্রয় নিয়েছে প্রায় ২৮ লাখ ১২ হাজার মানুষ। দ্বিতীয় অবস্থানে থাকা জার্মানিতে রয়েছে প্রায় ২৬ লাখ ৫৫ হাজার এবং তৃতীয় অবস্থানে থাকা তুরস্কে প্রায় ২৩ লাখ ৯০ হাজার। চতুর্থ অবস্থানে উগান্ডা, যেখানে আশ্রিত মানুষের সংখ্যা প্রায় ১৯ লাখ ৩৭ হাজার।

 

এই তালিকায় পঞ্চম স্থানে রয়েছে ইরান। দেশটিতে আশ্রয় নিয়েছে প্রায় ১৬ লাখ ৫০ হাজার শরণার্থী ও আন্তর্জাতিক সুরক্ষাপ্রার্থী মানুষ। এরপর রয়েছে চাদ, পাকিস্তান, বাংলাদেশ, পেরু ও ইথিওপিয়া। দেশগুলোর আশ্রিত মানুষের সংখ্যা এবং শরণার্থী সংকটের ধরন এক নয়। কোথাও যুদ্ধ, কোথাও রাজনৈতিক অস্থিরতা, আবার কোথাও দীর্ঘদিনের নিপীড়নের কারণে মানুষ নিজ দেশ ছেড়ে আশ্রয় নিতে বাধ্য হয়েছে।

 

এর আগের বছরের হিসাবে অবশ্য শীর্ষে ছিল ইরান। ইউএনএইচসিআরের ২০২৪ সালের প্রতিবেদনে দেশটিতে প্রায় ৩৫ লাখ শরণার্থী ও আন্তর্জাতিক সুরক্ষাপ্রার্থী মানুষের উপস্থিতি দেখানো হয়েছিল। সে সময় তুরস্ক, কলম্বিয়া, জার্মানি ও উগান্ডা ছিল পরবর্তী অবস্থানগুলোতে। ২০২৫ সালের পরিসংখ্যানে ইরানের অবস্থান পরিবর্তিত হয়েছে। ফলে আগের বছরের তালিকার সঙ্গে সর্বশেষ তথ্যের পার্থক্য রয়েছে।

 

বাংলাদেশে আশ্রিত শরণার্থীদের বড় অংশই মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা জনগোষ্ঠীর সদস্য। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সামরিক অভিযানের পর লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। তাঁদের অধিকাংশ এখনো কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে বসবাস করছেন। একটি অংশকে নোয়াখালীর ভাসানচরেও স্থানান্তর করা হয়েছে।

 

বাংলাদেশ সরকার ও ইউএনএইচসিআরের যৌথ তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত দেশে নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা প্রায় ১২ লাখ ৮ হাজার। এর মধ্যে কক্সবাজারে প্রায় ১১ লাখ ৭৫ হাজার এবং ভাসানচরে প্রায় ৩৩ হাজার মানুষ বসবাস করছেন। এই হিসাবটি ২০২৫ সালের শেষের বৈশ্বিক পরিসংখ্যানের চেয়ে সাম্প্রতিক হওয়ায় সংখ্যায় পার্থক্য রয়েছে।

 

জাতিসংঘের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২৫ সালের শেষ নাগাদ বিশ্বে জোরপূর্বক বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ছিল প্রায় ১১ কোটি ৭৮ লাখ। তাঁদের মধ্যে বিপুলসংখ্যক মানুষ নিজ দেশের সীমানার ভেতরেই বাস্তুচ্যুত অবস্থায় রয়েছেন। অন্যদিকে শরণার্থী ও আন্তর্জাতিক সুরক্ষাপ্রার্থীদের প্রায় ৬৫ শতাংশ নিজ দেশের প্রতিবেশী রাষ্ট্রগুলোতে আশ্রয় নিয়েছেন।

 

বিশ্বের শরণার্থীদের আশ্রয় দেওয়ার ক্ষেত্রে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। ইউএনএইচসিআরের হিসাবে, শরণার্থী ও আন্তর্জাতিক সুরক্ষার প্রয়োজন রয়েছে এমন মানুষের ৬৮ শতাংশ এসব দেশে বসবাস করছেন। অর্থনৈতিক সক্ষমতা সীমিত হলেও বাংলাদেশসহ বিভিন্ন উন্নয়নশীল দেশ দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক শরণার্থীর আশ্রয় ও মানবিক সহায়তার দায়িত্ব পালন করছে।

 

বিশেষজ্ঞ সংস্থাগুলোর পর্যবেক্ষণে উঠে এসেছে, নিরাপদ প্রত্যাবাসন, পর্যাপ্ত আন্তর্জাতিক সহায়তা এবং দীর্ঘমেয়াদি রাজনৈতিক সমাধান ছাড়া শরণার্থী সংকটের স্থায়ী সমাধান কঠিন। বাংলাদেশের ক্ষেত্রে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন এখনো একটি বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে।

 

সংবাদসূত্র: ইউএনএইচসিআর


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

জনপ্রিয় সংবাদ
জৈবিক বাবার সঙ্গে নিষিদ্ধ সম্পর্কে জড়িয়ে দোষ স্বীকার, মাত্র এক বছরের সাজায় ক্ষুব্ধ পরিবার

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন।   মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়।   তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।”   ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে।   প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন।   ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন।   প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল।   মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি।   রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডে বড় পরিবর্তন, পরিবারভিত্তিক ভিসা আবেদনকারীদের জন্য সুখবর

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।   নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে।   এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে।   ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে।   অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে।   যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন।   বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর।   যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।

মার্কিন ভিসা আপডেট ২০২৬! বাংলাদেশিদের জন্য কোন ভিসা বন্ধ, কোনটা চালু?

২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো।   প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে।   এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে।   অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে।   স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে।   সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে।   সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে।   এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।   নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি।   উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।”   বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে।   এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে।   শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়।   উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন।   বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত।   এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।

প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তার বুয়েটের সাবেক শিক্ষার্থী ও সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ ও সংরক্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রায়ান আবদুল বাতেন। তিনি বাংলাদেশের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার সহকারী অধ্যাপক।   হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্য অনুযায়ী, গত ২৮ অক্টোবর ২০২৬ তারিখে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রকাশিত রেকর্ডে তাঁর বিরুদ্ধে ‘Film, Distribute, or Possess Image or Video of Sexual Activity with an Animal’ শীর্ষক অভিযোগ উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ কিংবা নিজের কাছে রাখার অভিযোগে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।   গ্রেপ্তারসংক্রান্ত সরকারি রেকর্ড প্রকাশের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিশেষ করে বুয়েটের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবে তাঁর পরিচয়ের কারণে ঘটনাটি নিয়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও আলোচনা তৈরি হয়েছে।   এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণীটির পরিচয় সম্পর্কে বিভিন্ন দাবি ছড়িয়ে পড়লেও হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্যে নির্দিষ্ট কোনো প্রাণীর নাম উল্লেখ করা হয়নি। ফলে ছাগলের সঙ্গে যৌন কর্মকাণ্ডের যে দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে করা হচ্ছে, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।   তথ্যসূত্র: হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় (Hillsborough County Sheriff’s Office), ফ্লোরিডা।

জাতিসংঘ

View more
বিশ্বের শীর্ষ দশ শরণার্থী আশ্রয়দাতা দেশের তালিকায় বাংলাদেশ, ইরানের অবস্থান পঞ্চম
বিশ্বের শীর্ষ দশ শরণার্থী আশ্রয়দাতা দেশের তালিকায় বাংলাদেশ, ইরানের অবস্থান পঞ্চম

বিশ্বে সবচেয়ে বেশি শরণার্থী ও আন্তর্জাতিক সুরক্ষাপ্রার্থী মানুষকে আশ্রয় দেওয়া দেশগুলোর তালিকায় অষ্টম অবস্থানে রয়েছে বাংলাদেশ। জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের সর্বশেষ বার্ষিক পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের শেষ নাগাদ বাংলাদেশে আশ্রিত শরণার্থীর সংখ্যা ছিল প্রায় ১১ লাখ ৭৮ হাজার। আর শরণার্থী ও আন্তর্জাতিক সুরক্ষার প্রয়োজন রয়েছে এমন মানুষের সম্মিলিত হিসাবে বিশ্বের শীর্ষে রয়েছে কলম্বিয়া।   ইউএনএইচসিআরের গ্লোবাল ট্রেন্ডস ২০২৫ প্রতিবেদনে দেখা যায়, কলম্বিয়ায় আশ্রয় নিয়েছে প্রায় ২৮ লাখ ১২ হাজার মানুষ। দ্বিতীয় অবস্থানে থাকা জার্মানিতে রয়েছে প্রায় ২৬ লাখ ৫৫ হাজার এবং তৃতীয় অবস্থানে থাকা তুরস্কে প্রায় ২৩ লাখ ৯০ হাজার। চতুর্থ অবস্থানে উগান্ডা, যেখানে আশ্রিত মানুষের সংখ্যা প্রায় ১৯ লাখ ৩৭ হাজার।   এই তালিকায় পঞ্চম স্থানে রয়েছে ইরান। দেশটিতে আশ্রয় নিয়েছে প্রায় ১৬ লাখ ৫০ হাজার শরণার্থী ও আন্তর্জাতিক সুরক্ষাপ্রার্থী মানুষ। এরপর রয়েছে চাদ, পাকিস্তান, বাংলাদেশ, পেরু ও ইথিওপিয়া। দেশগুলোর আশ্রিত মানুষের সংখ্যা এবং শরণার্থী সংকটের ধরন এক নয়। কোথাও যুদ্ধ, কোথাও রাজনৈতিক অস্থিরতা, আবার কোথাও দীর্ঘদিনের নিপীড়নের কারণে মানুষ নিজ দেশ ছেড়ে আশ্রয় নিতে বাধ্য হয়েছে।   এর আগের বছরের হিসাবে অবশ্য শীর্ষে ছিল ইরান। ইউএনএইচসিআরের ২০২৪ সালের প্রতিবেদনে দেশটিতে প্রায় ৩৫ লাখ শরণার্থী ও আন্তর্জাতিক সুরক্ষাপ্রার্থী মানুষের উপস্থিতি দেখানো হয়েছিল। সে সময় তুরস্ক, কলম্বিয়া, জার্মানি ও উগান্ডা ছিল পরবর্তী অবস্থানগুলোতে। ২০২৫ সালের পরিসংখ্যানে ইরানের অবস্থান পরিবর্তিত হয়েছে। ফলে আগের বছরের তালিকার সঙ্গে সর্বশেষ তথ্যের পার্থক্য রয়েছে।   বাংলাদেশে আশ্রিত শরণার্থীদের বড় অংশই মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা জনগোষ্ঠীর সদস্য। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সামরিক অভিযানের পর লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। তাঁদের অধিকাংশ এখনো কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে বসবাস করছেন। একটি অংশকে নোয়াখালীর ভাসানচরেও স্থানান্তর করা হয়েছে।   বাংলাদেশ সরকার ও ইউএনএইচসিআরের যৌথ তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত দেশে নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা প্রায় ১২ লাখ ৮ হাজার। এর মধ্যে কক্সবাজারে প্রায় ১১ লাখ ৭৫ হাজার এবং ভাসানচরে প্রায় ৩৩ হাজার মানুষ বসবাস করছেন। এই হিসাবটি ২০২৫ সালের শেষের বৈশ্বিক পরিসংখ্যানের চেয়ে সাম্প্রতিক হওয়ায় সংখ্যায় পার্থক্য রয়েছে।   জাতিসংঘের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২৫ সালের শেষ নাগাদ বিশ্বে জোরপূর্বক বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ছিল প্রায় ১১ কোটি ৭৮ লাখ। তাঁদের মধ্যে বিপুলসংখ্যক মানুষ নিজ দেশের সীমানার ভেতরেই বাস্তুচ্যুত অবস্থায় রয়েছেন। অন্যদিকে শরণার্থী ও আন্তর্জাতিক সুরক্ষাপ্রার্থীদের প্রায় ৬৫ শতাংশ নিজ দেশের প্রতিবেশী রাষ্ট্রগুলোতে আশ্রয় নিয়েছেন।   বিশ্বের শরণার্থীদের আশ্রয় দেওয়ার ক্ষেত্রে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। ইউএনএইচসিআরের হিসাবে, শরণার্থী ও আন্তর্জাতিক সুরক্ষার প্রয়োজন রয়েছে এমন মানুষের ৬৮ শতাংশ এসব দেশে বসবাস করছেন। অর্থনৈতিক সক্ষমতা সীমিত হলেও বাংলাদেশসহ বিভিন্ন উন্নয়নশীল দেশ দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক শরণার্থীর আশ্রয় ও মানবিক সহায়তার দায়িত্ব পালন করছে।   বিশেষজ্ঞ সংস্থাগুলোর পর্যবেক্ষণে উঠে এসেছে, নিরাপদ প্রত্যাবাসন, পর্যাপ্ত আন্তর্জাতিক সহায়তা এবং দীর্ঘমেয়াদি রাজনৈতিক সমাধান ছাড়া শরণার্থী সংকটের স্থায়ী সমাধান কঠিন। বাংলাদেশের ক্ষেত্রে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন এখনো একটি বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে।   সংবাদসূত্র: ইউএনএইচসিআর

প্রকাশ: নভেম্বর ১৫, ২০২৬ ০:২১
ফ্লোরিডায় প্লেন দুর্ঘটনায় নিহত ২০

ফ্লোরিডায় প্লেন দুর্ঘটনায় নিহত ২০ বছরের সহ-পাইলট নাথালিয়া, ১৭ বছরেই পেয়েছিলেন পাইলট লাইসেন্স

চালকদের বিরুদ্ধে কঠোর অভিযানে পুলিশ

নিউইয়র্কে সন্ধ্যার পর বাড়ছে দুর্ঘ টনার ঝুঁকি, চালকদের বিরুদ্ধে কঠোর অভিযানে পুলিশ

শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বিধিনিষেধ আরোপের আইন কার্যকরের অনুমতি পেয়েছে ফ্লোরিডা। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

ফ্লোরিডায় ১৪ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধের পক্ষে আদালতের রায়

যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ ও আলোচনার পথ খোলা রাখতে চায় ইরান বলে জানিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আগ্রহী ইরান তবে চাপের মধ্যে নয়: পেজেশকিয়ান

যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ ও আলোচনার পথ খোলা রাখতে চায় ইরান, তবে হুমকি বা শক্তি প্রয়োগের মুখে কোনো সমঝোতা করবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বুধবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া ভাষণে তিনি ইরানের এই অবস্থান তুলে ধরেন।   পেজেশকিয়ান বলেন, ইরান কূটনৈতিক আলোচনার জন্য প্রস্তুত। কিন্তু চাপ প্রয়োগ করে দেশটিকে সিদ্ধান্ত নিতে বাধ্য করার চেষ্টা গ্রহণযোগ্য নয়। তাঁর বক্তব্যে আলোচনার আগ্রহের পাশাপাশি ওয়াশিংটনের সঙ্গে আস্থার সংকটও উঠে আসে।   যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাতের কারণে নতুন করে আলোচনা শুরু হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। পেজেশকিয়ান এর আগে অভিযোগ করেছেন, আলোচনা চলার সময়ও ইরান হামলার শিকার হয়েছে। এ অভিজ্ঞতা ওয়াশিংটনের সঙ্গে আলোচনার বিষয়ে তেহরানের অবিশ্বাস বাড়িয়েছে বলে তাঁর দাবি।   এর আগে ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছিলেন, জাতিসংঘ অধিবেশন উপলক্ষে নিউইয়র্কে থাকা ইরানি প্রতিনিধিদলের কূটনৈতিক আলোচনা এগিয়ে নেওয়ার ক্ষমতা রয়েছে। তবে যুক্তরাষ্ট্রকে আগে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আগ্রহ স্পষ্ট করতে হবে বলে তিনি জানান।   পেজেশকিয়ানের বক্তব্যে সংলাপের সম্ভাবনা থাকলেও দুই দেশের মধ্যে নতুন কোনো চুক্তি বা সরাসরি আলোচনার ঘোষণা আসেনি। কূটনৈতিক উদ্যোগ কতটা এগোবে, তা নির্ভর করছে উভয় পক্ষের পরবর্তী পদক্ষেপের ওপর।

প্রকাশ: সেপ্টেম্বর ২৬, ২০২৬ ১০:৩৩
জাতিসংঘে শামা ওবায়েদ

জাতিসংঘে বাংলাদেশের ‘পিঙ্ক বাস’ নারীর নিরাপদ যাতায়াতের উদ্যোগ তুলে ধরলেন শামা ওবায়েদ

গুতেরেস প্রধানমন্ত্রী

গুতেরেসের সঙ্গে তারেকের বৈঠক, জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার তুলে ধরলেন প্রধানমন্ত্রী

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত নেপাল পুনর্গঠনের জন্য ঋণের পরিবর্তে আন্তর্জাতিক অনুদান চেয়েছে। ছবি: সংগৃহীত

ঋণ নয়, অনুদান চায় বন্যাবিধ্বস্ত নেপাল; জাতিসংঘের তহবিলে ২ কোটি ডলারের আবেদন

মার্কিন মধ্যবর্তী নির্বাচনের আগেই যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিতে ফিরতে চায় ইরান। ছবি: সংগৃহীত
মিডটার্ম নির্বাচনের আগেই যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি চায় ইরান, জাতিসংঘে বার্তা প্রেসিডেন্টের

মার্কিন মধ্যবর্তী নির্বাচনের আগেই যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিতে ফিরতে চায় ইরান। বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এনবিসি নিউজসহ কয়েকটি সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এ কথা জানান। তিনি জুনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া সাময়িক যুদ্ধবিরতির সমঝোতায় ফেরার আহ্বান জানিয়েছেন।   পেজেশকিয়ান বলেন, বিষয়টি যেন নভেম্বরে যুক্তরাষ্ট্রের মিডটার্ম নির্বাচন পর্যন্ত গড়ায়, তা ইরান চায় না। তিনি জুনের সমঝোতার প্রসঙ্গ তুলে বলেন, নির্বাচনের আগেই যুক্তরাষ্ট্র ওই সমঝোতায় ফিরে আসুক, এটাই তেহরানের প্রত্যাশা। জুনে স্বাক্ষরিত ওই সমঝোতায় সাময়িক যুদ্ধবিরতির কাঠামো ছিল, তবে পরে সেটি ভেঙে যায়।   পেজেশকিয়ানের এই বক্তব্যের দুই দিন আগে জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ইরানের সঙ্গে চুক্তি সম্ভবত যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর হবে। ট্রাম্পের বক্তব্য অনুযায়ী, ইরান নির্বাচনের ফলাফল দেখার অপেক্ষায় রয়েছে। তবে একই সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতাকারীদের মাধ্যমে যোগাযোগ চলছিল।   ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিও বৃহস্পতিবার নিউইয়র্কে সাংবাদিকদের জানান, তেহরান যুক্তরাষ্ট্রের কাছে একটি সাত দিনের পরিকল্পনা পাঠিয়েছে। মধ্যস্থতাকারীদের মাধ্যমে পাঠানো ওই প্রস্তাবে নির্দিষ্ট শর্ত পূরণ হলে সাত দিনের শেষে হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা পুনরায় শুরুর কথা বলা হয়েছে।   আরাঘচির ভাষ্য অনুযায়ী, প্রস্তাবটির শর্তগুলো মূলত জুনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া সমঝোতার কাঠামোর মধ্যেই রয়েছে। যুক্তরাষ্ট্র প্রস্তাবে সম্মতি দিলে পরিকল্পনাটি বাস্তবায়ন শুরু করার জন্য তেহরান প্রস্তুত রয়েছে। হরমুজ প্রণালি পুনরায় চালুর পাশাপাশি ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা শুরুর বিষয়টিও প্রস্তাবের সঙ্গে যুক্ত রয়েছে।   হরমুজ প্রণালি নিয়ে ইরানের এই প্রস্তাব এমন সময়ে এসেছে, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাতের পাশাপাশি গুরুত্বপূর্ণ এই জলপথে জাহাজ চলাচলও ঝুঁকির মুখে রয়েছে। ইরানের প্রস্তাব অনুযায়ী, যুক্তরাষ্ট্র নির্দিষ্ট শর্ত মেনে নিলে সাত দিনের মধ্যে প্রণালিটি পুনরায় খুলে দেওয়া হতে পারে।   এদিকে পেজেশকিয়ান একই আলোচনায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শনের বিষয়ে দেশটি উন্মুক্ত রয়েছে বলেও জানান। তিনি আরও বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বা তার পরিবারের সদস্যদের হত্যার চেষ্টা করা ইরান সরকারের অবস্থান নয়। এর আগে মার্কিন কর্তৃপক্ষ ইরানের বিরুদ্ধে ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ তুলেছিল, যা তেহরান অস্বীকার করেছে।   তবে ইরানের প্রেসিডেন্টের বক্তব্য এখনো কোনো নতুন চুক্তি চূড়ান্ত হওয়ার ঘোষণা নয়। তেহরান আগের সমঝোতায় ফেরার আগ্রহ প্রকাশ করলেও ওয়াশিংটনের পক্ষ থেকে নতুন প্রস্তাবটি গ্রহণের আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ফলে দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ চললেও যুদ্ধের অবসান ও নতুন চুক্তির বিষয়ে চূড়ান্ত সমঝোতা এখনো হয়নি।   সূত্র: এনবিসি নিউজ

প্রকাশ: সেপ্টেম্বর ২৫, ২০২৬ ৩:৫৭
গাজায় অব্যাহত ইসরায়েলি হামলার কারণে নতুন করে ধ্বংসযজ্ঞ ও জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। ছবি: সংগৃহীত

জাতিসংঘের অধিবেশনে গাজায় পুনর্গঠনে ২৪০ কোটি ডলারের অনুদান প্রস্তাব

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

জাতিসংঘে ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাইমা রহমান

জাতিসংঘে জাইমা রহমানের পেশাগত যাত্রা, দায়িত্ব পেলেন ‘লিগ্যাল অফিসার’ হিসেবে

0 Comments