সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আমেরিকা

মিশিগানে রিপাবলিকান নেতা মাইক রজার্সের বিরুদ্ধে আরব আমেরিকান সাংবাদিকের মানহানি মামলা

মিশিগান প্রতিনিধি প্রকাশ: নভেম্বর ১৫, ২০২৬ ০:১০
মিশিগানে রিপাবলিকান নেতা মাইক রজার্সের বিরুদ্ধে আরব আমেরিকান সাংবাদিকের মানহানি মামলা
মিশিগানে রিপাবলিকান নেতা মাইক রজার্সের বিরুদ্ধে আরব আমেরিকান সাংবাদিকের মানহানি মামলা

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে সাবেক রিপাবলিকান সিনেট প্রার্থী মাইক রজার্সের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন প্রভাবশালী আরব আমেরিকান সাংবাদিক ও সংবাদপত্র প্রকাশক ওসামা সিবলানি। নির্বাচনী প্রচারণায় তাঁকে ইহুদিবিদ্বেষী ও সন্ত্রাসবাদের সমর্থক হিসেবে মিথ্যাভাবে উপস্থাপন করার অভিযোগে এই মামলা করা হয়েছে। ডিয়ারবর্নভিত্তিক দ্য আরব আমেরিকান নিউজের প্রতিষ্ঠাতা ও প্রকাশক সিবলানি নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে ওয়েইন কাউন্টি সার্কিট কোর্টে মামলাটি করেন।

 

মামলায় মাইক রজার্স ছাড়াও তাঁর নির্বাচনী ক্যাম্পেইন, টুগেদার ফর মিশিগান নামের রাজনৈতিক সংগঠন এবং ডেট্রয়েটের স্টেট রিপ্রেজেন্টেটিভ কারেন হুইটসেটকে বিবাদী করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, গত ৩ নভেম্বরের সিনেট নির্বাচনের আগে প্রচারিত বিজ্ঞাপন ও সোশ্যাল মিডিয়া পোস্টে সিবলানি সম্পর্কে একাধিক বিভ্রান্তিকর ও মিথ্যা দাবি করা হয়। এসব প্রচারণার মাধ্যমে তাঁর ব্যক্তিগত সুনাম ও দীর্ঘদিনের সাংবাদিকতা জীবনের বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি তাঁর।

 

ডেট্রয়েট ফ্রি প্রেস ও মিশিগান অ্যাডভান্সের প্রতিবেদন অনুযায়ী, মামলার অন্যতম প্রধান অভিযোগ হলো, রজার্সের নির্বাচনী প্রচারণায় সিবলানির একটি পুরোনো বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। প্রচারণায় দাবি করা হয়, তিনি যুক্তরাষ্ট্রের ইহুদিদের পোল্যান্ডে ফিরে যেতে বলেছেন। সিবলানি এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, তাঁর বক্তব্য ছিল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে উদ্দেশ করে, যুক্তরাষ্ট্রের ইহুদি জনগোষ্ঠীকে নয়।

 

মামলায় আরও অভিযোগ করা হয়েছে, নির্বাচনী বিজ্ঞাপনে সিবলানিকে হামাসের সমর্থক হিসেবে তুলে ধরা হয় এবং ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলাকে তিনি সমর্থন করেছিলেন বলে দাবি করা হয়। এ ছাড়া ডেমোক্র্যাটিক সিনেট প্রার্থী আবদুল এল-সায়েদের নির্বাচনী ক্যাম্পেইনে তাঁর সংশ্লিষ্ট একটি গোষ্ঠীর মাধ্যমে কয়েক লাখ ডলার দেওয়ার অভিযোগও প্রচার করা হয়। সিবলানির আইনজীবীদের দাবি, এসব বক্তব্যের সত্যতা নেই এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর বিরুদ্ধে প্রচার করা হয়েছে।

 

মামলার বিষয়ে প্রকাশিত এক ভিডিও বার্তায় সিবলানি বলেন, চার দশকের বেশি সময় ধরে তিনি সাংবাদিকতা, নাগরিক অধিকার ও বৈষম্যের বিরুদ্ধে কাজ করে আসছেন। তাঁর অভিযোগ, নির্বাচনী সুবিধা আদায়ের জন্য মিথ্যা তথ্য ছড়িয়ে তাঁর সম্মানহানি করা হয়েছে। তিনি জানান, রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু কাউকে উদ্দেশ্য করে জেনেশুনে মিথ্যা তথ্য প্রচার করা গ্রহণযোগ্য নয়।

 

তবে মামলায় আনা অভিযোগ প্রত্যাখ্যান করেছে টুগেদার ফর মিশিগান। সংগঠনটির আইনজীবী ক্রিস্টিন ফোর্ট জানিয়েছেন, তাদের প্রচারিত বিজ্ঞাপনের বক্তব্য সত্য এবং তা মানহানিকর নয়। সিবলানির পক্ষ থেকে বিজ্ঞাপন প্রত্যাহারের দাবি জানানো হলেও সংগঠনটি তা প্রত্যাখ্যান করেছে। অন্যদিকে সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, মাইক রজার্সের ক্যাম্পেইন ও কারেন হুইটসেটের কাছ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

 

সিবলানির আইনজীবী জেমস পি অ্যালেনের দাবি, যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনী রাজনৈতিক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করলেও জেনেশুনে মিথ্যা তথ্য প্রচারের সুরক্ষা দেয় না। মামলায় ক্ষতিপূরণ এবং জুরি ট্রায়ালের আবেদন জানানো হয়েছে। তবে ক্ষতিপূরণের নির্দিষ্ট অর্থের পরিমাণ উল্লেখ করা হয়নি।

 

দীর্ঘদিন ধরে মিশিগানের আরব আমেরিকান কমিউনিটিতে পরিচিত মুখ সিবলানি। তিনি ডিয়ারবর্ন থেকে প্রকাশিত দ্য আরব আমেরিকান নিউজের প্রতিষ্ঠাতা। সাংবাদিকতায় অবদানের স্বীকৃতি হিসেবে ২০১৩ সালে তিনি মিশিগান জার্নালিজম হল অব ফেমে অন্তর্ভুক্ত হন।

 

মামলাটি মিশিগানের সাম্প্রতিক সিনেট নির্বাচনের পর নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। নির্বাচনী প্রচারণায় সংখ্যালঘু জনগোষ্ঠী, ধর্মীয় পরিচয় এবং মধ্যপ্রাচ্যসংক্রান্ত রাজনৈতিক অবস্থানকে ঘিরে ব্যবহৃত বক্তব্যের গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন উঠেছে। তবে সিবলানির অভিযোগগুলো এখনো আদালতে প্রমাণিত হয়নি। মামলার পরবর্তী আইনি প্রক্রিয়ায় এসব অভিযোগের সত্যতা ও বিবাদীদের দায় নির্ধারিত হবে।

 

সংবাদসূত্র: ডেট্রয়েট ফ্রি প্রেস, মিশিগান অ্যাডভান্স


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

জনপ্রিয় সংবাদ
জৈবিক বাবার সঙ্গে নিষিদ্ধ সম্পর্কে জড়িয়ে দোষ স্বীকার, মাত্র এক বছরের সাজায় ক্ষুব্ধ পরিবার

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন।   মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়।   তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।”   ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে।   প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন।   ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন।   প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল।   মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি।   রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডে বড় পরিবর্তন, পরিবারভিত্তিক ভিসা আবেদনকারীদের জন্য সুখবর

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।   নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে।   এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে।   ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে।   অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে।   যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন।   বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর।   যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।

মার্কিন ভিসা আপডেট ২০২৬! বাংলাদেশিদের জন্য কোন ভিসা বন্ধ, কোনটা চালু?

২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো।   প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে।   এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে।   অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে।   স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে।   সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে।   সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে।   এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।   নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি।   উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।”   বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে।   এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে।   শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়।   উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন।   বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত।   এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।

প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তার বুয়েটের সাবেক শিক্ষার্থী ও সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ ও সংরক্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রায়ান আবদুল বাতেন। তিনি বাংলাদেশের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার সহকারী অধ্যাপক।   হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্য অনুযায়ী, গত ২৮ অক্টোবর ২০২৬ তারিখে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রকাশিত রেকর্ডে তাঁর বিরুদ্ধে ‘Film, Distribute, or Possess Image or Video of Sexual Activity with an Animal’ শীর্ষক অভিযোগ উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ কিংবা নিজের কাছে রাখার অভিযোগে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।   গ্রেপ্তারসংক্রান্ত সরকারি রেকর্ড প্রকাশের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিশেষ করে বুয়েটের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবে তাঁর পরিচয়ের কারণে ঘটনাটি নিয়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও আলোচনা তৈরি হয়েছে।   এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণীটির পরিচয় সম্পর্কে বিভিন্ন দাবি ছড়িয়ে পড়লেও হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্যে নির্দিষ্ট কোনো প্রাণীর নাম উল্লেখ করা হয়নি। ফলে ছাগলের সঙ্গে যৌন কর্মকাণ্ডের যে দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে করা হচ্ছে, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।   তথ্যসূত্র: হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় (Hillsborough County Sheriff’s Office), ফ্লোরিডা।

আমেরিকা

View more
নিউইয়র্কের সরকারি হাসপাতালে ডিগ্রি ছাড়াই চাকরি! বছরে বেতন প্রায় ৪৭ হাজার ডলার, লাগবে না অভিজ্ঞতাও
নিউইয়র্কের সরকারি হাসপাতালে ডিগ্রি ছাড়াই চাকরি! বছরে বেতন প্রায় ৪৭ হাজার ডলার, লাগবে না অভিজ্ঞতাও

নিউইয়র্ক সিটির সরকারি হাসপাতালগুলোতে কলেজ ডিগ্রি কিংবা আগের কাজের অভিজ্ঞতা ছাড়াই চাকরির সুযোগ তৈরি হয়েছে। নিউইয়র্ক সিটি হেলথ অ্যান্ড হসপিটালসের অধীন বিভিন্ন হাসপাতালে সার্ভিস এইড পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ফুলটাইম পদের বার্ষিক বেতন ৪৬ হাজার ৭৯৮ ডলার। চাকরির সঙ্গে রয়েছে হেলথ ইন্স্যুরেন্স, পেনশন ও অন্যান্য সুবিধা। নভেম্বরের সাম্প্রতিক প্রতিবেদনে নগরীর বিভিন্ন হাসপাতালে এই পদে ২৭টি শূন্যপদের তথ্য উঠে এসেছে।   স্থানীয় সংবাদমাধ্যম পিক্স ইলেভেন ও সিক্রেট এনওয়াইসির প্রতিবেদন অনুযায়ী, ম্যানহাটনের হারলেম হাসপাতাল, বেলভিউ হাসপাতাল এবং ব্রঙ্কসের লিংকন মেডিকেল অ্যান্ড মেন্টাল হেলথ সেন্টারসহ একাধিক প্রতিষ্ঠানে কর্মী নেওয়া হচ্ছে। সার্ভিস এইড পদের প্রধান দায়িত্ব হাসপাতালের বিভিন্ন বিভাগে প্রয়োজনীয় সরঞ্জাম ও মালামাল পৌঁছে দেওয়া, ডেলিভারি গ্রহণ, পণ্য ওঠানো-নামানো এবং সরবরাহ করা জিনিসপত্র ঠিক আছে কি না তা পরীক্ষা করা। এসব কাজে শারীরিক পরিশ্রমের প্রয়োজন হতে পারে।   প্রকাশিত নিয়োগতালিকায় হারলেম হাসপাতালের জন্য ১৪১৭৯২, ১৪১৮০০ ও ১৪১৮০১ নম্বরের তিনটি জব আইডি রয়েছে। লিংকন মেডিকেল সেন্টারে আবেদন করা যাবে ১৪১৭৫১ ও ১৩৯৯৪৭ নম্বরের বিজ্ঞপ্তিতে। বেলভিউ হাসপাতালের জন্য রয়েছে ১৪১৬৮৬ ও ১৪১৬৮৯ নম্বরের জব আইডি। এ ছাড়া গথাম হেলথে ১৪১৭৭৩ নম্বরের একটি ফুলটাইম পদ এবং নর্থ সেন্ট্রাল ব্রঙ্কসে ১৪১৫০৩ নম্বরের একটি পার্টটাইম পদের তথ্য প্রকাশ করা হয়েছে। প্রতিটি প্রতিষ্ঠানের কাজের সময়সূচি আলাদা হতে পারে।   সার্ভিস এইডের পাশাপাশি হাসপাতালের ফুড সার্ভিস বিভাগেও কর্মী নিয়োগের তথ্য রয়েছে। এ বিভাগের কর্মীদের রোগীদের খাবারের ট্রে প্রস্তুত, নির্ধারিত ডায়েট অনুযায়ী খাবার পরিবেশন, রোগীদের কাছে খাবার পৌঁছে দেওয়া এবং ব্যবহৃত ট্রে রান্নাঘরে ফিরিয়ে আনার কাজ করতে হয়। প্রকাশিত তথ্য অনুযায়ী, ফুলটাইম কর্মীদের বার্ষিক বেতন ৪৬ হাজার ৭৯৮ ডলার এবং পার্টটাইম কর্মীদের জন্য ২৪ হাজার ৯৫৯ ডলার। তবে ফুড সার্ভিসের কয়েকটি বিজ্ঞপ্তি অক্টোবর মাসের হওয়ায় সেগুলো এখনো চালু আছে কি না, আবেদন করার আগে যাচাই করা জরুরি।   নিয়োগের অন্যতম আকর্ষণ কর্মীদের বিভিন্ন সুযোগ-সুবিধা। চাকরির ধরন ও যোগ্যতার ভিত্তিতে হেলথ ইন্স্যুরেন্স, রিটায়ারমেন্ট সেভিংস, পেনশন প্ল্যান এবং বেতনসহ ছুটির সুবিধা পাওয়া যেতে পারে। তবে সব সুবিধা সব পদের জন্য একইভাবে প্রযোজ্য নয়। আবেদনকারীদের সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে কর্মঘণ্টা, কাজের শর্ত এবং সুবিধার বিস্তারিত দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।   আগ্রহীরা নিউইয়র্ক সিটি হেলথ অ্যান্ড হসপিটালসের অফিসিয়াল ক্যারিয়ার পোর্টালে গিয়ে আবেদন করতে পারবেন। সেখানে সার্চ বক্সে সার্ভিস এইড লিখে অথবা নির্দিষ্ট জব আইডি ব্যবহার করে সংশ্লিষ্ট পদ খুঁজে পাওয়া যাবে। এরপর চাকরির অবস্থান, কাজের সময়সূচি, প্রয়োজনীয় যোগ্যতা এবং আবেদনের শেষ সময় যাচাই করে অনলাইনে অ্যাপ্লিকেশন জমা দিতে হবে। ডিগ্রি বা পূর্ব অভিজ্ঞতা বাধ্যতামূলক না হলেও যুক্তরাষ্ট্রে বৈধভাবে কাজ করার যোগ্যতা এবং নিয়োগের অন্যান্য শর্ত পূরণ করতে হবে। সংবাদসূত্র   নিউইয়র্ক সিটি হেলথ অ্যান্ড হসপিটালস

প্রকাশ: নভেম্বর ১৬, ২০২৬ ০:৫২
যুক্তরাষ্ট্রে মেটা-মাইক্রোসফটের চাকরি ছেড়ে ভারতে ফিরলেন দম্পতি, বদলালেন জীবনের লক্ষ্য

যুক্তরাষ্ট্রে মেটা-মাইক্রোসফটের চাকরি ছেড়ে ভারতে ফিরলেন দম্পতি, বদলালেন জীবনের লক্ষ্য

নিউইয়র্কে ৩টি কলেজে একাধিক পদে চাকরির সুযোগ বছরে বেতন প্রায় ৭৫ হাজার ডলার, আবেদন চলছে

নিউইয়র্কে ৩টি কলেজে একাধিক পদে চাকরির সুযোগ বছরে বেতন প্রায় ৭৫ হাজার ডলার, আবেদন চলছে

নিউইয়র্কে এমটিএর পাঁচ পদে বড় নিয়োগের সুযোগ বছরে বেতন দেড় লাখ ডলারের বেশি, আবেদন চলছে

নিউইয়র্কে এমটিএর পাঁচ পদে বড় নিয়োগের সুযোগ বছরে বেতন দেড় লাখ ডলারের বেশি, আবেদন চলছে

আফগানিস্তানে তিনবার সামরিক দায়িত্ব পালন করা হোসে সেরানো তাঁর স্ত্রীর সম্ভাব্য বহিষ্কার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। গ্রাফিক্স: আমেরিকা বাংলা
আইনি বৈধতা পেতে গিয়ে আটক, নির্বাসনের মুখে ২৭ বছর দেশসেবা করা মার্কিন সেনা কর্মকর্তার স্ত্রী

দীর্ঘ ২৭ বছর ধরে মার্কিন সেনাবাহিনীতে কর্মরত এক সার্জেন্টের স্ত্রীকে এখন তৃতীয় কোনো দেশে নির্বাসনের মুখে পড়তে হচ্ছে। টেক্সাসের এল পাসো শহরে অভিবাসন সংক্রান্ত একটি সাক্ষাৎকারে অংশ নিতে গিয়ে তিনি আকস্মিকভাবে আটক হন। ডেইজি ফিদেলিনা রিভেরা ওর্তেগা নামের ওই নারীকে গত ১৪ এপ্রিল হেফাজতে নেয় কর্তৃপক্ষ। তিনি মার্কিন সেনাবাহিনীর ফার্স্ট ক্লাস সার্জেন্ট হোসে সেরানোর স্ত্রী। এমন পরিস্থিতিতে মেক্সিকোতে তাকে নির্বাসিত করার আশঙ্কা তৈরি হয়েছে, যা নিয়ে ওই পরিবারটি চরম দুশ্চিন্তায় দিন পার করছে।   ডেইজি মূলত প্যারোল ইন প্লেস নামক একটি কর্মসূচির সাক্ষাৎকারে অংশ নিতে গিয়েছিলেন। এই কর্মসূচির প্রধান লক্ষ্য হলো মার্কিন সামরিক বাহিনীর সদস্যদের পরিবারের নথিপত্রহীন সদস্যদের বৈধ আইনি মর্যাদা পেতে সহায়তা করা। তার স্বামী হোসে সেরানো বর্তমানে ফোর্ট ব্লিস সেনা ঘাঁটিতে কর্মরত আছেন। তিনি কর্মজীবনে তিনবার আফগানিস্তানে সামরিক দায়িত্ব পালন করেছেন। দেশের জন্য এত ত্যাগ স্বীকার করার পরও স্ত্রীর এমন পরিণতিতে পুরো পরিবার গভীরভাবে হতাশ ও বিপর্যস্ত হয়ে পড়েছে।   জানা গেছে, ডেইজি আইএইচজি আর্মি হোটেলে কাজ করেন এবং ২০৩০ সাল পর্যন্ত তার একটি বৈধ ওয়ার্ক পারমিট বা কাজের অনুমতিপত্র রয়েছে। এছাড়া ২০১৯ সালে একজন অভিবাসন বিচারক তাকে এল সালভাদরে নির্বাসনের হাত থেকে আইনি সুরক্ষা প্রদান করেছিলেন। তবে তার আইনজীবীর মতে, তাকে এখন মেক্সিকোতে পাঠানোর প্রস্তুতি চলছে। অথচ মেক্সিকোর সঙ্গে এই দম্পতির কোনো পারিবারিক বা ব্যক্তিগত সম্পর্ক নেই। তৃতীয় একটি দেশে তাকে পাঠানোর এই সিদ্ধান্তকে সম্পূর্ণ অযৌক্তিক বলে মনে করছেন তার আইনজীবী।   যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের দাবি, ওই নারী অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন এবং তার বিরুদ্ধে চূড়ান্ত অপসারণের নির্দেশ রয়েছে। তবে ডেইজির আইনজীবী এই দাবির তীব্র বিরোধিতা করেছেন। তিনি যুক্তি দেখিয়েছেন যে, পূর্বে পাওয়া আইনি সুরক্ষা তার তাৎক্ষণিক অপসারণকে বাধা দেয়। এই আইনি জটিলতার সমাধান খুঁজতে ডেইজির আইনজীবীদের দল ইতোমধ্যে ফেডারেল আদালতের দ্বারস্থ হয়েছে। তারা আশা করছেন, আদালতের মাধ্যমে এই অন্যায্য সিদ্ধান্তের বিরুদ্ধে একটি যৌক্তিক সমাধান পাওয়া সম্ভব হবে।   স্ত্রীর এমন আকস্মিক আটকের ঘটনায় মানসিকভাবে চরম বিপর্যস্ত হয়ে পড়েছেন সার্জেন্ট সেরানো। তিনি জানিয়েছেন, সামরিক বাহিনীর ভ্রমণ বিধিনিষেধের কারণে মেক্সিকোতে গিয়ে স্ত্রীর সঙ্গে দেখা করা তার জন্য অত্যন্ত কঠিন হয়ে দাঁড়াবে। পরিবারের এই সংকটে তিনি এখন দিশেহারা বোধ করছেন। একজন দেশপ্রেমিক সেনাসদস্য হিসেবে স্ত্রীর প্রতি প্রশাসনের এমন আচরণ তাকে গভীরভাবে ব্যথিত করেছে। আইনি লড়াইয়ের মাধ্যমে দ্রুতই স্ত্রীর মুক্তি ও দেশে থাকার বৈধ অধিকার ফিরে পাবেন বলে তিনি আশা প্রকাশ করেছেন।

প্রকাশ: নভেম্বর ১৫, ২০২৬ ২৩:১
যুক্তরাষ্ট্রে নিজেদের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য বজায় রেখে ছটপূজা উদ্‌যাপনের প্রস্তুতি নিচ্ছেন ভারতীয় পরিবারের সদস্য। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

যুক্তরাষ্ট্রে ছট পূজার আয়োজন, ভারতীয় পরিবারের ভিডিও ছড়িয়ে পড়ল অনলাইনে

ঘণ্টায় ২২ ডলার বেতনের এই চাকরিতে শিশু শিক্ষায় অভিজ্ঞতা এবং নির্দিষ্ট দ্বিতীয় ভাষায় দক্ষতা থাকলে অগ্রাধিকার মিলবে। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

যুক্তরাষ্ট্রে ঘণ্টায় ২২ ডলারে চাকরির সুযোগ, বাংলা জানা প্রার্থীদের বাড়তি সুবিধা

বিমানে ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার রনি আলেকজান্ডার গোমেজ আলবার্তো নামক ওই ব্যক্তি এর আগেও দুবার যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত হয়েছিলেন। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

যুক্তরাষ্ট্রে উড়ন্ত বিমানে বোমার হুমকি, ককপিটে ঢোকার চেষ্টার অভিযোগে যাত্রী গ্রেপ্তার

মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরের ট্যাক্সিওয়েতে কোপা এয়ারলাইনসের যাত্রীবাহী উড়োজাহাজ ও ইউপিএসের কার্গো উড়োজাহাজের সংঘর্ষে দুই যাত্রী সামান্য আহত হয়েছেন। গ্রাফিক্স: আমেরিকা বাংলা
যুক্তরাষ্ট্রের মিয়ামি বিমানবন্দরে যাত্রীবাহী ও কার্গো উড়োজাহাজের সংঘর্ষ, আহত দুই

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে একটি যাত্রীবাহী উড়োজাহাজের সঙ্গে পণ্যবাহী উড়োজাহাজের সংঘর্ষ হয়েছে। এতে দুই যাত্রী সামান্য আহত হয়েছেন। শনিবার (১৪ নভেম্বর) স্থানীয় সময় রাত সোয়া ৯টার দিকে বিমানবন্দরের ট্যাক্সিওয়েতে দুর্ঘটনাটি ঘটে। সংঘর্ষে একটি উড়োজাহাজের সামনের অংশ এবং অন্যটির ডানা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আহত দুই যাত্রীকে ঘটনাস্থলেই চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁদের হাসপাতালে নেওয়ার প্রয়োজন হয়নি।   মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এবং এবিসি নিউজের প্রতিবেদন অনুযায়ী, পানামাভিত্তিক বিমান সংস্থা কোপা এয়ারলাইনসের একটি বোয়িং ৭৩৭-৮০০ যাত্রীবাহী উড়োজাহাজের সঙ্গে ইউপিএসের বোয়িং ৭৬৭ কার্গো উড়োজাহাজের সংঘর্ষ হয়। কোপা এয়ারলাইনসের সিএম৪২৭ ফ্লাইটটি পানামা সিটি থেকে মিয়ামিতে পৌঁছেছিল। এতে ১৬৬ জন যাত্রী এবং ছয়জন ক্রু সদস্য ছিলেন। অবতরণের পর উড়োজাহাজটি টার্মিনালের দিকে যাচ্ছিল। অন্যদিকে ইউপিএসের ফ্লাইট ৩৫৮ কলম্বিয়ার রাজধানী বোগোটার উদ্দেশে উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল।   মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বা এফএএ জানিয়েছে, বিমানবন্দরের দুটি ট্যাক্সিওয়ের সংযোগস্থলে সংঘর্ষটি ঘটে। প্রাথমিক তথ্য অনুযায়ী, কোপা এয়ারলাইনসের উড়োজাহাজের বাঁ দিকের ডানার অগ্রভাগ ইউপিএসের কার্গো উড়োজাহাজের সামনের অংশে আঘাত করে। দুর্ঘটনার পর প্রকাশিত ছবিতে কার্গো উড়োজাহাজটির সামনের অংশে বড় ধরনের ক্ষতির চিহ্ন দেখা যায়। সংঘর্ষে যাত্রীবাহী উড়োজাহাজের ডানার অগ্রভাগও ক্ষতিগ্রস্ত হয়। তবে দুটি উড়োজাহাজের ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ পরিমাণ এখনো নির্ধারণ করা হয়নি।   দুর্ঘটনার পর এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে পাইলটদের কথোপকথনের একটি অডিও প্রকাশিত হয়েছে। সেখানে কোপা এয়ারলাইনসের একজন পাইলটকে অন্য একটি উড়োজাহাজ তাঁদের আঘাত করেছে বলে জানাতে শোনা যায়। পরে ইউপিএসের পাইলট জানান, তাঁরা নির্ধারিত অবস্থানের চেয়ে কিছুটা সামনে চলে গিয়েছিলেন এবং কোপা এয়ারলাইনসের উড়োজাহাজের ডানা তাঁদের উড়োজাহাজে লেগেছে। এফএএ জানিয়েছে, এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে ইউপিএসের উড়োজাহাজটিকে কোপা এয়ারলাইনসের ফ্লাইটকে আগে যাওয়ার সুযোগ দিতে বলা হয়েছিল। তবে সংঘর্ষের চূড়ান্ত কারণ তদন্তের মাধ্যমে নির্ধারণ করা হবে।   কোপা এয়ারলাইনস এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনার পর উড়োজাহাজটি নিরাপদে টার্মিনালে পৌঁছায় এবং যাত্রীরা নেমে যান। আহত দুই যাত্রীকে বিমানবন্দরের জরুরি চিকিৎসাকর্মীরা প্রাথমিক চিকিৎসা দেন। বাকি ১৬৪ যাত্রী এবং ছয়জন ক্রু সদস্য ভালো আছেন। ইউপিএসও জানিয়েছে, তাদের উড়োজাহাজের ক্রুরা নিরাপদে আছেন। দুর্ঘটনার কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সব ধরনের সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছে দুই বিমান সংস্থা।   মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরের যোগাযোগ পরিচালক গ্রেগ চিন জানান, সংঘর্ষের পর অন্য ট্যাক্সিওয়ে দিয়ে উড়োজাহাজ চলাচলের ব্যবস্থা করা হয়। ফলে বিমানবন্দরের সামগ্রিক কার্যক্রমে নতুন করে বড় ধরনের বিঘ্ন ঘটেনি। দুর্ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড বা এনটিএসবি এবং এফএএ। তদন্তকারীরা উড়োজাহাজ দুটির অবস্থান, এয়ার ট্রাফিক কন্ট্রোলের নির্দেশনা এবং পাইলটদের যোগাযোগের তথ্য পর্যালোচনা করছেন।   এর এক দিন আগে শুক্রবার (১৩ নভেম্বর) যুক্তরাষ্ট্রজুড়ে বিমান চলাচল সাময়িকভাবে বন্ধের নির্দেশ দিয়েছিল এফএএ। বিমান চলাচল নিয়ন্ত্রণের যোগাযোগব্যবস্থায় প্রযুক্তিগত সমস্যার কারণে ওই সিদ্ধান্ত নেওয়া হয়। এতে দেশজুড়ে বহু ফ্লাইট বাতিল ও বিলম্বিত হয়। পরদিন মিয়ামি বিমানবন্দরে দুটি উড়োজাহাজের সংঘর্ষের ঘটনা ঘটে। তবে আগের দিনের প্রযুক্তিগত সমস্যার সঙ্গে এই সংঘর্ষের কোনো সম্পর্ক রয়েছে বলে কর্তৃপক্ষ জানায়নি। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্তের ফলাফলের অপেক্ষা করতে হবে।   সংবাদসূত্র: Associated Press (AP), ABC News

প্রকাশ: নভেম্বর ১৫, ২০২৬ ২০:৪৭
লস অ্যাঞ্জেলেসগামী ফ্লাইট বাতিল হওয়ার পর স্থানীয় টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দেন দুই হলিউড অভিনেতা। তাঁদের হাস্যরসাত্মক কথোপকথন দর্শকদের নজর কেড়েছে। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

যুক্তরাষ্ট্রজুড়ে বিমান চলাচল বন্ধ, বিমানবন্দরে আটকে পড়া দুই হলিউড অভিনেতার সাক্ষাৎকার ভাইরাল

যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড পাওয়ার জন্য পরিবার, চাকরি, বিনিয়োগ ও বিশেষ দক্ষতাসহ বিভিন্ন বৈধ আবেদনপথ রয়েছে। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড পাওয়ার ১০টি বৈধ পথ, কোন ক্যাটাগরিতে কারা আবেদন করতে পারবেন?

নিউইয়র্কের সরকারি হাসপাতালগুলোতে সার্ভিস এইড পদে নতুন কর্মী নিয়োগের তথ্য প্রকাশিত হয়েছে। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

নিউইয়র্কের সরকারি হাসপাতালে ২৭ পদে নিয়োগ, ডিগ্রি ছাড়াই আবেদনের সুযোগ

0 Comments