আমেরিকা

নিউইয়র্কে জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

নিউ ইয়র্ক প্রতিনিধি প্রকাশ: জুন ৮, ২০২৬ ১৫:৪৫
জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং ব্যবস্থা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভে অংশ নেন স্থানীয় বাসিন্দারা । ছবি: সংগৃহীত
জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং ব্যবস্থা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভে অংশ নেন স্থানীয় বাসিন্দারা । ছবি: সংগৃহীত

নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং ব্যবস্থা প্রত্যাহারের দাবিতে কাউন্সিলম্যান শেখর কৃষ্ণনের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার (৫ জুন) বিকেলে অনুষ্ঠিত এ কর্মসূচিতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বিক্ষোভকারীরা ব্যানার ও পোস্টার হাতে বিভিন্ন স্লোগান দেন এবং জ্যাকসন হাইটসে চালু করা কমার্শিয়াল পার্কিং ব্যবস্থা বাতিলের দাবি জানান।

 

তাদের অভিযোগ, পার্কিংয়ের জন্য নির্ধারিত স্থানে দীর্ঘ আকারের বাণিজ্যিক যানবাহন ও পণ্যবাহী ট্রাকের লোডিং-আনলোডিং কার্যক্রম পরিচালিত হওয়ায় সাধারণ যানবাহনের জন্য পার্কিংয়ের স্থান উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এর ফলে প্রতিদিনই স্থানীয় বাসিন্দাদের গাড়ি পার্ক করতে গিয়ে নানা ধরনের ভোগান্তির মুখে পড়তে হচ্ছে।

 

বিক্ষোভকারীদের মতে, জ্যাকসন হাইটসের মতো ঘনবসতিপূর্ণ এলাকায় এ ধরনের ব্যবস্থা সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে সন্ধ্যা ও ব্যস্ত সময়ে পার্কিং সংকট প্রকট আকার ধারণ করছে। তারা আরও বলেন, জ্যাকসন হাইটসে বিপুলসংখ্যক বাংলাদেশিসহ দক্ষিণ এশীয় অভিবাসীর বসবাস। ফলে এলাকার বাসিন্দাদের চাহিদা ও স্বার্থকে গুরুত্ব দিয়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।

 

সমাবেশ থেকে বিক্ষোভকারীরা কমার্শিয়াল পার্কিং ব্যবস্থা পুনর্বিবেচনার আহ্বান জানান এবং দ্রুত তা প্রত্যাহারের দাবি তোলেন। পাশাপাশি সমস্যার সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন।

জনপ্রিয় সংবাদ
বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনার পর তরুণীর মৃত্যু, এক বছরের সাজায় ক্যালিফোর্নিয়ার আইন পরিবর্তনের দাবি

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন।   মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়।   তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।”   ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে।   প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন।   ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন।   প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল।   মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি।   রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডে বড় পরিবর্তন, পরিবারভিত্তিক ভিসা আবেদনকারীদের জন্য সুখবর

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।   নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে।   এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে।   ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে।   অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে।   যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন।   বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর।   যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।

মার্কিন ভিসা আপডেট ২০২৬! বাংলাদেশিদের জন্য কোন ভিসা বন্ধ, কোনটা চালু?

২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো।   প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে।   এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে।   অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে।   স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে।   সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে।   সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে।   এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।   নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি।   উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।”   বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে।   এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে।   শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়।   উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন।   বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত।   এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।

পাঁচ সন্তানকে এতিম করে মাকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তারের সময়ও হাসছিল ঘাতক দুই বোন

যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক মর্মান্তিক ও লোমহর্ষক ঘটনার জন্ম দিয়েছে দুই তরুণী বোন। দিনদুপুরে ক্যারোলিন ‘কারো’ পেনা নামের ৩২ বছর বয়সী এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত নারী পাঁচ সন্তানের জননী ছিলেন। তবে সবচেয়ে শিউরে ওঠার মতো বিষয় হলো, গ্রেপ্তারের সময় অভিযুক্তদের চেহারায় অনুশোচনার সামান্যতম ছাপ তো ছিলই না, উল্টো তাদের মুখে পৈশাচিক হাসি দেখা গেছে। মেক্সিকো সীমান্তের কাছের শহর দেল রিও থেকে বৃহস্পতিবার বিকেলে পুলিশ তাদের হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার সময় এই দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে।   আরও পড়ুন... ‘ফোনটা ধরতে পারলে হয়তো তাকে বাঁচাতে পারতাম’- টেক্সাসে পাঁচ সন্তানের মাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা, দুই বোনসহ তিনজন গ্রেপ্তার   পুলিশ সূত্রে জানা যায়, নিহত ক্যারোলিনকে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টার পরপরই গুরুতর জখম অবস্থায় ভাল ভার্দে রিজিওনাল মেডিকেল সেন্টারে নেওয়া হয়। তার শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল। ঘটনাস্থলের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, একটি সনিক ড্রাইভ-থ্রু রেস্তোরাঁর বাইরে রক্তাক্ত অবস্থায় ক্যারোলিন তার তিন হামলাকারীর মুখোমুখি দাঁড়িয়ে আছেন।   পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সান আন্তোনিওর একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। খবর পেয়ে পুলিশ দ্রুত হাসপাতালে পৌঁছায় এবং প্রায় ৩৫ হাজার বাসিন্দার শহর দেল রিওতে অভিযান চালিয়ে হামলাকারীদের শনাক্ত করে।   সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গ্রেপ্তারের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, ২১ বছর বয়সী কিটি মিয়া দিয়াজ খালি পায়ে হেঁটে যাওয়ার সময় পুলিশের গাড়িতে ওঠার আগে মৃদু হাসছেন। কিটি নিজেও এক শিশুপুত্রের মা। অন্যদিকে, তার ১৯ বছর বয়সী ছোট বোন আমায়া কুকি দিয়াজ ক্যামেরার দিকে তাকিয়ে নির্লজ্জভাবে দাঁত বের করে হাসতে থাকেন।   ▶️ টেক্সাসে নিজের মাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে দুই মেয়ে |   এমনকি ভিডিও ধারণকারীকে ব্যঙ্গাত্মক সুরে ‘রেকর্ড করা বন্ধ করো’ বলেও চিৎকার করতে শোনা যায় তাকে। দেল রিও পুলিশ জানিয়েছে, এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় ২১ বছর বয়সী কায়ান্দ্রা রেনি ফাজ নামের তৃতীয় আরেক নারীকেও গ্রেপ্তার করা হয়েছে। তবে ঠিক কী কারণে এই নারকীয় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সে বিষয়ে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি।

Advertisement

আমেরিকা

View more
স্যাটেলাইট ট্যাগযুক্ত বিশাল সাদা হাঙর ‘ব্রেটন’, যার অস্বাভাবিক গতিপথ নিয়ে গবেষণা করছেন বিজ্ঞানীরা। ছবি: সংগৃহীত
সব হাঙর যখন উত্তরে, সে চলেছে দক্ষিণে: ১,৪০০ পাউন্ডের হাঙরের অস্বাভাবিক আচরণে তাজ্জব বিজ্ঞানীরা

গ্রীষ্মের তীব্র দাবদাহে যখন সাধারণ নিয়ম মেনে অধিকাংশ সমুদ্রজন্তু ঠান্ডা পানির খোঁজে উত্তরের দিকে পাড়ি জমায়, তখন ঠিক তার উল্টো পথে হেঁটে সমুদ্রবিজ্ঞানীদের রীতিমতো চকচক করে দিয়েছেন এক বিশালাকার গ্রেট হোয়াইট শার্ক। প্রায় ১,৪০০ পাউন্ড (৬৩৫ কেজির বেশি) ওজনের এই পূর্ণবয়স্ক হাঙরটির নাম রাখা হয়েছে 'ব্রেটন'। গরমের দিনে ফ্লোরিডার উষ্ণ সাগরে তার হঠাৎ উপস্থিতি ও অদ্ভুত আচরণ দেখে এখন চরম বিস্ময় প্রকাশ করছেন আন্তর্জাতিক সমুদ্রবিজ্ঞানীরা।   মার্কিন সংবাদমাধ্যম ফক্স ওয়েদারের এক প্রতিবেদনে জানা গেছে, 'ওশিয়ার্চ' (OCEARCH) নামক একটি অলাভজনক সামুদ্রিক গবেষণা সংস্থা দীর্ঘদিন ধরে এই বিশালাকার হাঙরটির চলাচলের ওপর নজর রাখছে। ২০২০ সালের সেপ্টেম্বরে কানাডার নোভা স্কোটিয়ার স্কাটারি দ্বীপের কাছে প্রথমবারের মতো ব্রেটনের শরীরে স্যাটেলাইট ট্র্যাকিং ডিভাইস বা ট্যাগ বসানো হয়। এর পর থেকে প্রতি বছরই তার গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে।   সাধারণত বছরের এই সময়ে ওশিয়ার্চ ট্র্যাকার মানচিত্রে দেখা যায়, প্রায় সব গ্রেট হোয়াইট শার্ক যুক্তরাষ্ট্রের কেপ কোড কিংবা আটলান্টিক কানাডার ঠান্ডা পানিসীমায় সময় কাটায়, যেখানে খাবারের সংস্থানও প্রচুর। তবে গত ২০ জুলাই ব্রেটনের শরীরে থাকা স্যাটেলাইট ট্যাগ থেকে আসা সর্বশেষ সিগন্যাল বা 'পিং' বিশ্লেষণ করে দেখা যায়, সে ফ্লোরিডার পূর্ব উপকূলের দিকে ঘুরে বেড়াচ্ছে। বছরের এই সময়ে কোনো গ্রেট হোয়াইট শার্কের পক্ষে ওই এলাকায় অবস্থান করা অত্যন্ত অস্বাভাবিক একটি ঘটনা।   যেখানে ব্রেটন ঘুরে বেড়াচ্ছে, সেখানকার সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে প্রায় ৮৭ ডিগ্রি ফারেনহাইট (প্রায় ৩০.৫ ডিগ্রি সেলসিয়াস), যা হাঙরের জন্য অতিরিক্ত উষ্ণ। স্বাভাবিক নিয়ম অনুযায়ী এত গরম পানিতে হাঙর বেশিক্ষণ থাকার কথা নয়।   বিষয়টি নিয়ে ওশিয়ার্চের প্রবীণ তথ্য বিজ্ঞানী জন টাইমিনস্কি জানান, পৃষ্ঠের পানি গরম হলেও তার মানে এই নয় যে সেখানে হাঙরটির থাকার মতো পরিবেশ নেই। ব্রেটন বা এ জাতীয় গ্রেট হোয়াইট শার্কগুলো বেশ চতুর। গরমের অনুভূতি হলে তারা সমুদ্রের কয়েকশ মিটার গভীরে ডুব দেয়, যেখানে পানি অনেকটাই ঠান্ডা থাকে। তাই উপরিভাগের তাপমাত্রা বেশি হলেও পানির তলদেশে সে আরামদায়ক পরিবেশ ঠিকই খুঁজে নেয়।   তবে প্রশ্ন উঠছে, প্রথার বাইরে গিয়ে কেন হঠাৎ ফ্লোরিডা উপকূলমুখী হলো এই বিশাল প্রাণীটি? বিজ্ঞানীরা শতভাগ নিশ্চিত করে না বলতে পারলেও ধারণা করছেন, খাবারের সন্ধান করতেই সে এই সিদ্ধান্ত নিয়েছে। ফ্লোরিডা উপকূলে ঝাঁকে ঝাঁকে ঘুরে বেড়ানো এক বিশেষ ধরনের সাপের মতো বা খোলা সাগরের মাছ (পেলাজিক ফিশ) শিকার করতেই মূলত সে উল্টো স্রোতে হেঁটেছে।   জন টাইমিনস্কি আরও বলেন, "হাঙর যে সব সময় প্রকৃতির বাধা-ধরা নিয়ম বা পাঠ্যবইয়ের ছক মেনে চলবে, তার কোনো মানে নেই। ব্রেটনের এই অপ্রত্যাশিত যাত্রা আমাদের মনে করিয়ে দেয় যে, সামুদ্রিক প্রাণীদের গতিপথ ও আচরণ কতটা জটিল। আমরা এখনও তাদের এই রূপকথার মতো পরিযানের পেছনের অনেক রহস্য উদ্ঘাটনের চেষ্টা করে যাচ্ছি।"   উল্লেখ্য, ওশিয়ার্চ একটি আন্তর্জাতিক অলাভজনক সংস্থা যা তিমি, সামুদ্রিক কচ্ছপ ও হাঙরসহ বিভিন্ন বিপন্ন সামুদ্রিক জীব রক্ষা ও গবেষণায় কাজ করে চলেছে। দূর থেকে প্রাণীদের অভ্যাস ও পরিযানের ধরন বুঝতে তারা এ পর্যন্ত চার শতাধিক সামুদ্রিক প্রাণীর শরীরে ট্র্যাকিং ডিভাইস যুক্ত করেছে। মোবাইল অ্যাপের মাধ্যমে সাধারণ মানুষও যেকোনো সময় ব্রেটনসহ অন্যান্য সামুদ্রিক প্রাণীর রিয়েল-টাইম অবস্থান দেখতে পারেন। ব্রেটনের এই ভৌগোলিক অবস্থানের পরিবর্তন বিজ্ঞানের জগতে নতুন তথ্য যুক্ত করার সুযোগ করে দিচ্ছে বলে মনে করছেন গবেষকরা।

ফ্লোরিডা প্রতিনিধি প্রকাশ: জুলাই ২৫, ২০২৬ ২১:৩০
নিরাপত্তা ও উচ্চ জীবনমানের কারণে বিদেশে নতুন জীবন শুরু করতে আগ্রহী মার্কিন নাগরিকদের তালিকায় শীর্ষে রয়েছে সুইজারল্যান্ড। ছবি: সংগৃহীত

বিদেশে নতুন জীবন গড়তে মার্কিনিদের প্রথম পছন্দ সুইজারল্যান্ড, শীর্ষ ১০ দেশের তালিকা প্রকাশ

প্রেমের টানে অ্যামাজনে, ‘অশুভ শক্তি’র অভিযোগে নারীদের কাছ থেকে দূরে রাখা হয় মার্কিন তরুণকে

প্রেমের টানে অ্যামাজনে, ‘অশুভ শক্তি’র অভিযোগে নারীদের কাছ থেকে দূরে রাখা হয় মার্কিন তরুণকে

যুক্তরাষ্ট্রে কুড়িয়ে পাওয়া ২০ ডলারেই কপাল খুলল কাঠমিস্ত্রির, জিতলেন ১০ লাখ ডলারের লটারি

যুক্তরাষ্ট্রে কুড়িয়ে পাওয়া ২০ ডলারেই কপাল খুলল কাঠমিস্ত্রির, জিতলেন ১০ লাখ ডলারের লটারি

আইডেন্টিটি চুরি করে আপনার নামেই খুলতে পারে ক্রেডিট কার্ড, বিনা খরচে যেভাবে সুরক্ষিত রাখবেন ক্রেডিট
আইডেন্টিটি চুরি করে আপনার নামেই খুলতে পারে ক্রেডিট কার্ড, বিনা খরচে যেভাবে সুরক্ষিত রাখবেন ক্রেডিট

যুক্তরাষ্ট্রে সোশ্যাল সিকিউরিটি নম্বরসহ ব্যক্তিগত তথ্য প্রতারকের হাতে চলে গেলে সেই তথ্য ব্যবহার করে আপনার অজান্তেই নতুন ক্রেডিট কার্ড বা ঋণের অ্যাকাউন্ট খোলার চেষ্টা হতে পারে। প্রতারণাটি দ্রুত ধরা না পড়লে অপরিচিত অ্যাকাউন্ট, বকেয়া ঋণ বা কালেকশনের তথ্য ক্রেডিট রিপোর্টে যুক্ত হয়ে বড় ধরনের আর্থিক জটিলতা তৈরি করতে পারে। অথচ বিনা খরচে নেওয়া একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এ ধরনের প্রতারণার ঝুঁকি অনেকটাই কমিয়ে দিতে পারে। সেটি হলো তিনটি প্রধান ক্রেডিট ব্যুরোতে নিজের ক্রেডিট ফ্রিজ করে রাখা।   যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশন বা এফটিসি বলছে, ক্রেডিট ফ্রিজ বা সিকিউরিটি ফ্রিজ চালু থাকলে সম্ভাব্য ঋণদাতারা সাধারণত আপনার ক্রেডিট রিপোর্টে প্রবেশ করতে পারে না। ব্যাংক ও অন্যান্য ঋণদাতা নতুন ক্রেডিট দেওয়ার আগে সাধারণত আবেদনকারীর ক্রেডিট রিপোর্ট পরীক্ষা করে। ফলে রিপোর্টে প্রবেশাধিকার বন্ধ থাকলে পরিচয় চুরি করা ব্যক্তির পক্ষে আপনার নামে নতুন ক্রেডিট অ্যাকাউন্ট খোলা অনেক কঠিন হয়ে যায়।   এফটিসির তথ্য অনুযায়ী, ক্রেডিট ফ্রিজ করতে কোনো টাকা লাগে না। ফ্রিজ তুলে নেওয়া বা প্রয়োজনে সাময়িকভাবে আনফ্রিজ করাও বিনামূল্যে। ক্রেডিট ফ্রিজ করার কারণে আপনার ক্রেডিট স্কোর কমে না এবং আপনি নিজে তুলে না নেওয়া পর্যন্ত ফ্রিজ কার্যকর থাকে।   তবে শুধু একটি ক্রেডিট ব্যুরোতে ফ্রিজ করলে পূর্ণ সুরক্ষা পাওয়া যাবে না। যুক্তরাষ্ট্রের তিনটি প্রধান ক্রেডিট ব্যুরো হলো ইকুইফ্যাক্স, এক্সপেরিয়ান ও ট্রান্সইউনিয়ন। ক্রেডিট ফ্রিজ করতে তিনটি প্রতিষ্ঠানের সঙ্গেই আলাদাভাবে যোগাযোগ করতে হবে।   কীভাবে করবেন ক্রেডিট ফ্রিজ:   ইকুইফ্যাক্স, এক্সপেরিয়ান ও ট্রান্সইউনিয়নের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে বিনামূল্যে ক্রেডিট ফ্রিজের আবেদন করা যায়। ফোন বা ডাকযোগেও এই সুবিধা নেওয়া যায়।   আবেদনের সময় পরিচয় যাচাইয়ের জন্য নাম, জন্মতারিখ, বর্তমান বা আগের ঠিকানা এবং সোশ্যাল সিকিউরিটি নম্বরের মতো ব্যক্তিগত তথ্য দিতে হতে পারে। এ কারণে অবশ্যই সংশ্লিষ্ট ক্রেডিট ব্যুরোর অফিসিয়াল ওয়েবসাইট ব্যবহার করা উচিত। ইমেইল, টেক্সট মেসেজ বা সামাজিক যোগাযোগমাধ্যমে আসা অপরিচিত লিংকের মাধ্যমে সোশ্যাল সিকিউরিটি নম্বর বা অন্য সংবেদনশীল তথ্য দেওয়া নিরাপদ নয়।   ফেডারেল নিয়ম অনুযায়ী, অনলাইন বা ফোনে ক্রেডিট ফ্রিজের অনুরোধ পাওয়ার পর ক্রেডিট ব্যুরোকে এক কর্মদিবসের মধ্যে সেটি কার্যকর করতে হয়। আবার অনলাইন বা ফোনে ফ্রিজ তুলে দেওয়ার অনুরোধ করলে এক ঘণ্টার মধ্যে তা কার্যকর করতে হয়।   নতুন ক্রেডিট কার্ড বা মর্টগেজ নিতে চাইলে কী করবেন:   নিজের প্রয়োজনে নতুন ক্রেডিট কার্ড, গাড়ির ঋণ, মর্টগেজ বা অন্য কোনো নতুন ক্রেডিটের জন্য আবেদন করতে চাইলে ফ্রিজ স্থায়ীভাবে তুলে দেওয়ার প্রয়োজন নেই। ঋণদাতা যে ক্রেডিট ব্যুরোর রিপোর্ট পরীক্ষা করবে, প্রয়োজনে শুধু সেই ব্যুরোর ফ্রিজ সাময়িকভাবে তুলে দেওয়া যায়। ক্রেডিট যাচাই শেষ হলে আবার ফ্রিজ করে রাখা সম্ভব এবং এজন্যও কোনো ফি দিতে হয় না।   ফ্রিজ করলেও পুরোনো ক্রেডিট কার্ড চলবে:   ক্রেডিট ফ্রিজ নিয়ে অনেকের মধ্যে একটি ভুল ধারণা রয়েছে। ক্রেডিট ফ্রিজ করলে বর্তমানে ব্যবহার করা ক্রেডিট কার্ড বা অন্য বিদ্যমান ক্রেডিট অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায় না। আগের ক্রেডিট কার্ড স্বাভাবিকভাবেই ব্যবহার করা যায়।   তবে ক্রেডিট ফ্রিজ সব ধরনের প্রতারণা বন্ধ করতে পারে না। কোনো প্রতারক যদি আগে থেকেই আপনার বিদ্যমান ক্রেডিট কার্ড বা ব্যাংক অ্যাকাউন্টের তথ্য পেয়ে থাকে, ক্রেডিট ফ্রিজ সেই অ্যাকাউন্টে অননুমোদিত লেনদেন ঠেকাবে না। তাই ব্যাংক ও ক্রেডিট কার্ডের স্টেটমেন্ট নিয়মিত পরীক্ষা করাও জরুরি।   নিয়মিত দেখুন নিজের ক্রেডিট রিপোর্ট:   আইডেন্টিটি চুরি দ্রুত শনাক্ত করার অন্যতম কার্যকর উপায় হলো নিজের ক্রেডিট রিপোর্ট নিয়মিত পরীক্ষা করা। সেখানে এমন কোনো ক্রেডিট কার্ড, ঋণ, অ্যাকাউন্ট বা ক্রেডিট ইনকোয়ারি দেখা গেলে যা আপনি করেননি, সেটি পরিচয় চুরির সতর্কসংকেত হতে পারে।   ফেডারেল আইন অনুমোদিত ব্যবস্থার মাধ্যমে বর্তমানে ইকুইফ্যাক্স, এক্সপেরিয়ান ও ট্রান্সইউনিয়নের ক্রেডিট রিপোর্ট প্রতি সপ্তাহে বিনামূল্যে পাওয়ার সুযোগ রয়েছে। নিয়মিত এসব রিপোর্ট পরীক্ষা করলে নিজের অজান্তে খোলা অ্যাকাউন্ট দ্রুত শনাক্ত করার সুযোগ বাড়ে।   আইডেন্টিটি চুরি হয়ে গেলে দ্রুত ব্যবস্থা নিন:   আপনার নামে ইতিমধ্যে অপরিচিত ক্রেডিট কার্ড বা ঋণের অ্যাকাউন্ট খোলা হয়েছে বলে জানতে পারলে প্রথমেই সংশ্লিষ্ট ব্যাংক বা প্রতিষ্ঠানের ফ্রড বিভাগে যোগাযোগ করতে হবে। অ্যাকাউন্টটি পরিচয় চুরির মাধ্যমে খোলা হয়েছে জানিয়ে সেটি বন্ধ বা ফ্রিজ করার ব্যবস্থা নিতে হবে।   এরপর তিনটি ক্রেডিট ব্যুরোতেই ক্রেডিট ফ্রিজ দেওয়া এবং ক্রেডিট রিপোর্টে ভুল বা প্রতারণামূলক তথ্য থাকলে তা নিয়ে আপত্তি জানানোর প্রক্রিয়া শুরু করা গুরুত্বপূর্ণ।   এফটিসির সরকারি আইডেন্টিটি থেফট ব্যবস্থায় ঘটনাটি রিপোর্ট করলে ভুক্তভোগী নিজের পরিস্থিতি অনুযায়ী একটি রিকভারি পরিকল্পনা পেতে পারেন। এর মাধ্যমে প্রতারণামূলক অ্যাকাউন্ট বন্ধ করা, অননুমোদিত চার্জ নিয়ে ব্যবস্থা নেওয়া এবং ক্রেডিট রিপোর্ট সংশোধনের প্রয়োজনীয় ধাপ সম্পর্কে নির্দেশনা পাওয়া যায়।   ক্রেডিট ফ্রিজের সঙ্গে ফ্রড অ্যালার্টও দেওয়া যায়:   ক্রেডিট ফ্রিজ ও ফ্রড অ্যালার্ট এক বিষয় নয়। ক্রেডিট ফ্রিজ আপনার ক্রেডিট রিপোর্টে সম্ভাব্য ঋণদাতার প্রবেশ সীমিত করে। অন্যদিকে ফ্রড অ্যালার্ট নতুন ক্রেডিট দেওয়ার আগে আবেদনকারীর পরিচয় অতিরিক্তভাবে যাচাই করার জন্য প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করে।   প্রাথমিক ফ্রড অ্যালার্ট বিনামূল্যে দেওয়া যায় এবং এটি এক বছর কার্যকর থাকে। এ ক্ষেত্রে তিনটি ক্রেডিট ব্যুরোতে আলাদাভাবে যোগাযোগ করারও প্রয়োজন নেই। ইকুইফ্যাক্স, এক্সপেরিয়ান বা ট্রান্সইউনিয়নের যেকোনো একটিতে ফ্রড অ্যালার্ট দিলে সেই প্রতিষ্ঠান অন্য দুই ব্যুরোকে জানাবে। প্রয়োজনে ক্রেডিট ফ্রিজের পাশাপাশি ফ্রড অ্যালার্টও রাখা যায়।   সন্তানের পরিচয়ও সুরক্ষিত রাখা যায়:   আইডেন্টিটি চুরির ঝুঁকি শুধু প্রাপ্তবয়স্কদের মধ্যে সীমাবদ্ধ নয়। শিশুদের সোশ্যাল সিকিউরিটি নম্বরও প্রতারণার কাজে ব্যবহার হতে পারে। অনেক ক্ষেত্রে সন্তান বড় হয়ে প্রথমবার ক্রেডিটের জন্য আবেদন করার আগ পর্যন্ত পরিবার বিষয়টি জানতে নাও পারে।   এফটিসির তথ্য অনুযায়ী, ১৬ বছরের কম বয়সী সন্তানের জন্য অভিভাবক বিনামূল্যে ক্রেডিট ফ্রিজের আবেদন করতে পারেন। এ ক্ষেত্রে তিনটি ক্রেডিট ব্যুরোর নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে পরিচয় ও অভিভাবকত্বের প্রয়োজনীয় নথি দিতে হয়।   আগে থেকেই ফ্রিজ করতে পারেন ক্রেডিট:   ক্রেডিট ফ্রিজ করার জন্য আইডেন্টিটি চুরির শিকার হওয়া পর্যন্ত অপেক্ষা করার প্রয়োজন নেই। এফটিসি বলছে, যে কেউ যেকোনো সময় বিনামূল্যে নিজের ক্রেডিট ফ্রিজ করতে পারেন। বিশেষ করে যারা শিগগিরই নতুন ক্রেডিট নেওয়ার পরিকল্পনা করছেন না, তাদের জন্য এটি পরিচয় চুরির বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধমূলক ব্যবস্থা হতে পারে।   তবে ক্রেডিট ফ্রিজকে সম্পূর্ণ নিরাপত্তার নিশ্চয়তা হিসেবে দেখা ঠিক হবে না। নিয়মিত ক্রেডিট রিপোর্ট ও ব্যাংক স্টেটমেন্ট দেখা, অপরিচিত লেনদেনের নোটিফিকেশন চালু রাখা, প্রতিটি গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টে আলাদা ও শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা এবং সোশ্যাল সিকিউরিটি নম্বরসহ ব্যক্তিগত তথ্য অপ্রয়োজনীয়ভাবে শেয়ার না করাও সমান গুরুত্বপূর্ণ।   আইডেন্টিটি চুরির মাধ্যমে একবার প্রতারণামূলক অ্যাকাউন্ট তৈরি হলে ব্যাংক, ঋণদাতা ও ক্রেডিট ব্যুরোর সঙ্গে যোগাযোগ করে সেগুলো সংশোধনের প্রক্রিয়া সময়সাপেক্ষ হতে পারে। তাই যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিদের জন্যও তিনটি ক্রেডিট ব্যুরোতে বিনামূল্যে ক্রেডিট ফ্রিজ করে রাখা এবং নিয়মিত নিজের ক্রেডিট রিপোর্ট পরীক্ষা করা ব্যক্তিগত আর্থিক নিরাপত্তার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে।

বিশেষ প্রতিবেদন প্রকাশ: জুলাই ২৫, ২০২৬ ১৯:১৮
বাংলাদেশি বংশোদ্ভূত ৫০ বছর বয়সী ফর হায়ার গাড়িচালক রুহুল আমিন

নিউইয়র্কে যাত্রী নামাতে গিয়ে গুলিবিদ্ধ বাংলাদেশি চালক, হামলাকারী এখনো পলাতক

১১ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে মর্টগেজ রেট

যুক্তরাষ্ট্রে স্বপ্নের বাড়ি কেনা এখন আরও কঠিন, ১১ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে মর্টগেজ রেট

যুক্তরাষ্ট্রের প্রথম পানিশূন্য শহর হতে পারে টেক্সাসের করপাস ক্রিস্টি

পানি শেষ হওয়ার কাউন্টডাউন শুরু, যুক্তরাষ্ট্রের প্রথম পানিশূন্য শহর হতে পারে টেক্সাসের করপাস ক্রিস্টি

জর্জিয়ায় গাড়ির কিস্তি এখন বাড়িভাড়ার সমান, মাসে গুনতে হচ্ছে ১ হাজার ডলারের বেশি
জর্জিয়ায় গাড়ির কিস্তি এখন বাড়িভাড়ার সমান, মাসে গুনতে হচ্ছে ১ হাজার ডলারের বেশি

আমেরিকায় ক্রমবর্ধমান সংখ্যক মানুষের জন্য প্রতি মাসে গাড়ির কিস্তি বা লোন পরিশোধ করা যেন দ্বিতীয় একটি বাড়ি কেনার ঋণের (মর্টগেজ) মতোই ভারী এক বোঝায় পরিণত হয়েছে। আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান 'লেন্ডিংট্রি'-এর সাম্প্রতিক এক বিশ্লেষণে দেখা গেছে, বর্তমানে গাড়ি ঋণের আওতায় থাকা প্রতি ১০ জন মার্কিনির মধ্যে অন্তত একজনের মাসিক কিস্তি এক হাজার ডলার বা তারও বেশি। আর যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে এই উচ্চ কিস্তির হার আরও বেশি।   প্রায় ১ লাখ ৮০ হাজার বেনামি ক্রেডিট রিপোর্টের ওপর ভিত্তি করে তৈরি করা লেন্ডিংট্রির ওই বিশ্লেষণে দেখা যায়, জর্জিয়ায় সক্রিয় অটো লোন বা গাড়ি ঋণ থাকা ১২ শতাংশ ঋণগ্রহীতার মাসিক কিস্তি অন্তত এক হাজার ডলার। টেক্সাস, আলাস্কা এবং ওয়াইওমিংয়ের পর এই হার সারা দেশে চতুর্থ সর্বোচ্চ। জর্জিয়ার মতো একটি রাজ্যে গাড়ি চালানো যেখানে বিলাসের চেয়ে অনেক বেশি প্রয়োজনীয়, সেখানে এমন পরিসংখ্যান সেখানকার জীবনযাত্রার কঠিন আর্থিক বাস্তবতাকে তুলে ধরে। চেরোকি, পলডিং বা হেনরি কাউন্টি থেকে মেট্রো আটলান্টায় যাতায়াত হোক কিংবা গ্রামীণ জর্জিয়ায় নিত্যদিনের কাজ মেটানো হোক—অধিকাংশ পরিবারের জন্যই নিজস্ব যানবাহন থাকাটা একরকম বাধ্যতামূলক।   লেন্ডিংট্রির প্রধান কনজ্যুমার ফাইন্যান্স বিশ্লেষক ম্যাট শুলজ জানান, মূলত যেসব অঙ্গরাজ্য আয়তনে বড় এবং যেখানে যাতায়াতের জন্য দীর্ঘ পথ পাড়ি দিতে হয়, সেখানেই মাসিক হাজার ডলার কিস্তির প্রবণতা বেশি দেখা যায়। জর্জিয়ার আটলান্টার মতো একটি বড় শহুরে কেন্দ্র থাকলেও, রাজ্যের বাকি অংশে চলাচলের জন্য নিজস্ব গাড়ির ওপরই নির্ভর করতে হয়।   মজার ব্যাপার হলো, তরুণরা নয়, বরং ‘জেনারেশন এক্স’ অর্থাৎ ৪০ বা ৫০-এর কোঠায় থাকা মানুষেরাই এই বিশাল অঙ্কের কিস্তি বেশি দিচ্ছেন। এই বয়সীদের সাধারণত ভালো ক্রেডিট স্কোর থাকে, যা তাদের বড় অঙ্কের ঋণ পেতে সাহায্য করে। শুলজের মতে, বিলাসবহুল এসইউভি বা বড় ট্রাক কেনার ঝোঁক থেকেই মূলত এমন উচ্চ কিস্তির ঋণ নেওয়া হচ্ছে। তবে কিস্তির বাইরেও বিমা, জ্বালানি, টায়ার পরিবর্তন ও অপ্রত্যাশিত রক্ষণাবেক্ষণ খরচ মিলিয়ে গাড়ির পেছনে বিপুল অর্থ ব্যয় হচ্ছে, যা মানুষের ভবিষ্যৎ সঞ্চয় বা বিনিয়োগের পথে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে।   জর্জিয়ার লরেন্সভিলের ‘মিলিয়ন মাইল মোটরস’-এর মালিক আমির বাজলি গাড়ি ক্রেতাদের একটি বড় ভুলের কথা উল্লেখ করেছেন। তিনি বলেন, ক্রেতারা প্রায়ই গাড়ির মোট দামের দিকে লক্ষ্য না করে শুধু মাসিক কিস্তির হিসাব করেন। তার পরামর্শ হলো, শুধু কিস্তি নয়, বরং মোট দামকে ঋণের মাস দিয়ে গুণ করে প্রকৃত খরচটা বের করা উচিত। এছাড়া ডিলারশিপে যাওয়ার আগেই ঋণের ব্যবস্থা করা, বিভিন্ন লোন অফার তুলনা করে দেখা এবং ছয় বা সাত বছরের দীর্ঘমেয়াদি ঋণ পরিহার করার পরামর্শ দিয়েছেন তিনি। তাড়াহুড়ো করে একদিনেই গাড়ি কেনার সিদ্ধান্ত নিলে ক্রেতারা প্রায়ই আর্থিকভাবে ক্ষতিকর চুক্তিতে জড়িয়ে পড়েন বলেও সতর্ক করেছেন এই গাড়ি ব্যবসায়ী।

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: জুলাই ২৫, ২০২৬ ১৭:৪২
কোলাজ: আমেরিকা বাংলা

১৪ বছরের কিশোরী হত্যা মামলায় মার্কিন পপ তারকা, আদালতে গর্ভপাত ও লাশ খণ্ডিত করার দাবি

কোলাজ: আমেরিকা বাংলা

যুক্তরাষ্ট্রের টেক্সাসে ট্রেনের কনটেইনারে ৭ অভিবাসীর মর্মান্তিক মৃ ত্যু, অভিযুক্ত ১১

ছবি: নিউইয়র্ক পোস্ট

'ইহুদিদের অধীনে কাজ নয়': বিদ্বেষমূলক মন্তব্যের পরও ক্যাম্পাসে ফিরছেন শিক্ষার্থী

0 Comments