সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আমেরিকা

ক্ষমতার অপব্যবহারের অভিযোগে রিপাবলিকান অ্যাটর্নি জেনারেলের বিরুদ্ধে ১৬টি গুরুতর অভিযোগ

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: জুলাই ৩, ২০২৬ ১৩:৪৮
রিপাবলিকান অ্যাটর্নি জেনারেল I ছবি: সংগৃহীত
রিপাবলিকান অ্যাটর্নি জেনারেল I ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সে ক্ষমতার অপব্যবহার ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে রিপাবলিকান অ্যাটর্নি জেনারেল মুরিলের বিরুদ্ধে ১৬টি ফেলোনি (গুরুতর অপরাধ) অভিযোগ গঠন করা হয়েছে। দ্য টাইমস-পিকায়ুন পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, নিউ অরলিন্সের ফৌজদারি আদালতের একটি গ্র্যান্ড জুরি দীর্ঘ পর্যালোচনার পর এই অভিযোগগুলো গঠন করে। এর মধ্যে ৮টি ক্ষমতার অপব্যবহার এবং বাকি ৮টি ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ। মার্কিন রাজনীতিতে স্টেট অ্যাটর্নি জেনারেলদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ অত্যন্ত চাঞ্চল্যকর ঘটনা হিসেবেই দেখা হচ্ছে।

 

মূলত নিউ অরলিন্সের ফৌজদারি এবং জেলা আদালতের ক্লার্ক পদ একত্রীকরণের একটি আইনের প্রকাশ্য সমালোচনা করেছিলেন নিউ অরলিন্সের মেয়র হেলেনা মোরেনো এবং ডিস্ট্রিক্ট অ্যাটর্নি জেসন উইলিয়ামস। অভিযোগ উঠেছে, এই সমালোচনার প্রতিশোধ নিতে অ্যাটর্নি জেনারেল মুরিল ওই সরকারি কর্মকর্তাদের ক্যারিয়ার ধ্বংসের হুমকি দিয়েছিলেন। এই মামলার দেখভালের জন্য বিশেষ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক বিচারক লরি হোয়াইট। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, সরকারি কর্মকর্তারা যদি প্রতিনিয়ত ভয়ভীতি ও হুমকির মধ্যে থাকেন, তবে কেউ আর জনসেবায় বা নির্বাচনে অংশ নিতে চাইবেন না।

 

অন্যদিকে, অ্যাটর্নি জেনারেল মুরিল তাঁর বিরুদ্ধে আনা সকল অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেছেন। তাঁর আইনজীবীর দাবি, বিশেষ প্রসিকিউটর হোয়াইট এবং মুরিলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা বিচারক লিওন রোচের মধ্যে ব্যক্তিগত স্বার্থের সংঘাত রয়েছে, যা এই অভিযোগ গঠনকে প্রশ্নবিদ্ধ করে। এছাড়া গ্র্যান্ড জুরির সদস্যরা সংবাদমাধ্যমে তথ্য ফাঁস করে গোপনীয়তা লঙ্ঘন করেছেন বলেও অভিযোগ তোলে বিবাদীপক্ষ।

 

এদিকে, আদালতে অভিযোগ গঠনের দিন চরম বিশৃঙ্খল এক পরিস্থিতির সৃষ্টি হয়। সংবাদমাধ্যমের কর্মীরা আদালত প্রাঙ্গণে প্রবেশের চেষ্টা করলে তাঁদের গ্রেপ্তারের হুমকি দেওয়া হয়। এমনকি শেরিফ ডেপুটিরা এক সাংবাদিককে হাতকড়াও পরান বলে দ্য টাইমস-পিকায়ুনের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মার্কিন রাজনীতিতে এ ধরনের ঘটনা নতুন নয়; এর আগে টেক্সাসের অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটনও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে অভিশংসনের মুখোমুখি হয়েছিলেন, যদিও পরে তিনি খালাস পান।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

জনপ্রিয় সংবাদ
জৈবিক বাবার সঙ্গে নিষিদ্ধ সম্পর্কে জড়িয়ে দোষ স্বীকার, মাত্র এক বছরের সাজায় ক্ষুব্ধ পরিবার

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন।   মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়।   তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।”   ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে।   প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন।   ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন।   প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল।   মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি।   রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডে বড় পরিবর্তন, পরিবারভিত্তিক ভিসা আবেদনকারীদের জন্য সুখবর

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।   নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে।   এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে।   ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে।   অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে।   যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন।   বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর।   যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।

মার্কিন ভিসা আপডেট ২০২৬! বাংলাদেশিদের জন্য কোন ভিসা বন্ধ, কোনটা চালু?

২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো।   প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে।   এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে।   অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে।   স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে।   সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে।   সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে।   এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।   নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি।   উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।”   বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে।   এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে।   শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়।   উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন।   বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত।   এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।

প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তার বুয়েটের সাবেক শিক্ষার্থী ও সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ ও সংরক্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রায়ান আবদুল বাতেন। তিনি বাংলাদেশের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার সহকারী অধ্যাপক।   হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্য অনুযায়ী, গত ২৮ অক্টোবর ২০২৬ তারিখে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রকাশিত রেকর্ডে তাঁর বিরুদ্ধে ‘Film, Distribute, or Possess Image or Video of Sexual Activity with an Animal’ শীর্ষক অভিযোগ উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ কিংবা নিজের কাছে রাখার অভিযোগে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।   গ্রেপ্তারসংক্রান্ত সরকারি রেকর্ড প্রকাশের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিশেষ করে বুয়েটের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবে তাঁর পরিচয়ের কারণে ঘটনাটি নিয়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও আলোচনা তৈরি হয়েছে।   এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণীটির পরিচয় সম্পর্কে বিভিন্ন দাবি ছড়িয়ে পড়লেও হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্যে নির্দিষ্ট কোনো প্রাণীর নাম উল্লেখ করা হয়নি। ফলে ছাগলের সঙ্গে যৌন কর্মকাণ্ডের যে দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে করা হচ্ছে, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।   তথ্যসূত্র: হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় (Hillsborough County Sheriff’s Office), ফ্লোরিডা।

আমেরিকা

View more
নিউইয়র্ক সিটির পাবলিক স্কুলের শিক্ষার্থী। ছবি: সংগৃহীত
নিউইয়র্কের পাবলিক স্কুলে এক বছরেই শিক্ষার্থী কমেছে ২৩ হাজার, বন্ধ হতে পারে স্কুল

নিউইয়র্ক সিটির পাবলিক স্কুলগুলোতে শিক্ষার্থী ভর্তিসংখ্যা উদ্বেগজনক হারে কমছে। চলতি শিক্ষাবর্ষে আগের বছরের তুলনায় প্রায় ২৩ হাজার শিক্ষার্থী কমেছে। করোনা মহামারির পর এত বড় পতন আর দেখা যায়নি। শিক্ষার্থী কমে যাওয়ায় স্কুলগুলোর বাজেট কাটছাঁট, শিক্ষক ও কর্মীসংখ্যা হ্রাস এবং কিছু স্কুল বন্ধ বা একীভূত করার আশঙ্কা তৈরি হয়েছে।   সোমবার (১৬ নভেম্বর) নিউইয়র্ক সিটির শিক্ষা বিভাগের প্রকাশিত প্রাথমিক তথ্য অনুযায়ী, ৩১ অক্টোবর পর্যন্ত কিন্ডারগার্টেন থেকে দ্বাদশ শ্রেণিতে মোট শিক্ষার্থী ছিল প্রায় ৭ লাখ ৬৬ হাজার ৯০০ জন। গত বছরের তুলনায় এই সংখ্যা প্রায় ২ দশমিক ৯ শতাংশ কম। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় পাবলিক স্কুল ব্যবস্থায় শিক্ষার্থী কমার এই প্রবণতা শিক্ষা প্রশাসনের জন্য নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।   নিউইয়র্ক ডেইলি নিউজ, চাকবিট ও এনওয়ান নিউজের প্রতিবেদন অনুযায়ী, গত এক দশকে নিউইয়র্কের পাবলিক স্কুলগুলো প্রায় দুই লাখ শিক্ষার্থী হারিয়েছে। ২০১৬-১৭ শিক্ষাবর্ষে কিন্ডারগার্টেন থেকে দ্বাদশ শ্রেণিতে শিক্ষার্থী ছিল ৯ লাখ ৬৪ হাজারের বেশি। বর্তমানে সেই সংখ্যা নেমে এসেছে প্রায় সাড়ে সাত লাখে।   বিশেষজ্ঞরা বলছেন, শিক্ষার্থী কমার পেছনে একাধিক কারণ রয়েছে। নিউইয়র্কে জন্মহার কমে যাওয়া, উচ্চ বাসাভাড়া ও জীবনযাত্রার ব্যয়ের কারণে পরিবারগুলোর অন্য এলাকায় চলে যাওয়া এবং অভিবাসনের প্রবাহে পরিবর্তন এর মধ্যে অন্যতম। বিশেষ করে সাম্প্রতিক সময়ে অভিবাসী পরিবারের আগমন কমে যাওয়াও শিক্ষার্থী ভর্তির ওপর প্রভাব ফেলতে পারে।   এর আগে ২০২৩ সালে বিপুলসংখ্যক আশ্রয়প্রার্থী পরিবার নিউইয়র্কে আসায় পাবলিক স্কুলে শিক্ষার্থী ভর্তির সংখ্যা সাময়িকভাবে বেড়েছিল। কিন্তু সেই প্রবণতা দীর্ঘস্থায়ী হয়নি। সাম্প্রতিক পরিসংখ্যানে আবারও শিক্ষার্থী কমার দীর্ঘমেয়াদি চিত্র স্পষ্ট হয়েছে।   নিউইয়র্ক সিটির কম্পট্রোলারের কার্যালয়ের ২৯ অক্টোবর প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৩-১৪ থেকে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের মধ্যে পাবলিক স্কুলে কিন্ডারগার্টেন থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী প্রায় ১৯ শতাংশ কমেছে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, শিক্ষার্থী কমার প্রধান কারণ শুধু চার্টার বা প্রাইভেট স্কুলে চলে যাওয়া নয়। বরং পুরো শহরেই স্কুলে যাওয়ার বয়সী শিশুর সংখ্যা কমছে।   শিক্ষার্থী কমার সরাসরি প্রভাব পড়তে পারে স্কুলগুলোর অর্থায়নে। নিউইয়র্কের পাবলিক স্কুলে বাজেট বরাদ্দের ক্ষেত্রে শিক্ষার্থীসংখ্যা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফলে যেসব স্কুলে ধারাবাহিকভাবে শিক্ষার্থী কমছে, সেগুলোতে শিক্ষক নিয়োগ, শিক্ষা কার্যক্রম এবং অন্যান্য সেবা পরিচালনায় চাপ তৈরি হতে পারে। কম শিক্ষার্থী থাকা স্কুলগুলো একীভূত বা বন্ধ করার আলোচনাও জোরালো হতে পারে।   তবে সব এলাকার পরিস্থিতি এক নয়। কোনো কোনো স্কুলে শিক্ষার্থী কমলেও অন্য কিছু স্কুলে আসনসংকট রয়েছে। ফলে শুধু শহরজুড়ে মোট শিক্ষার্থী কমার হিসাব দিয়ে প্রতিটি স্কুলের বাস্তব পরিস্থিতি বোঝা সম্ভব নয়।   এদিকে শিক্ষার্থীসংখ্যা কমলেও বিশেষ সহায়তা প্রয়োজন এমন শিক্ষার্থীদের চাহিদা বাড়ছে। কম্পট্রোলারের প্রতিবেদনে বলা হয়েছে, পাবলিক স্কুলের প্রায় ৭৩ শতাংশ শিক্ষার্থী দারিদ্র্যের মধ্যে বসবাস করে এবং প্রায় ১৪ শতাংশ গৃহহীন অথবা অস্থায়ী আবাসনে থাকে। পাশাপাশি ইংরেজি ভাষা শেখার জন্য অতিরিক্ত সহায়তা প্রয়োজন এমন শিক্ষার্থীর সংখ্যাও বাড়ছে।   বিশেষজ্ঞদের মতে, আগামী বছরগুলোতে নিউইয়র্কের শিক্ষা প্রশাসনকে একদিকে কমতে থাকা শিক্ষার্থীসংখ্যার সঙ্গে বাজেটের সমন্বয় করতে হবে, অন্যদিকে শিক্ষার মান ও প্রয়োজনীয় সেবা বজায় রাখতে হবে। বিশেষ করে অভিবাসী ও নিম্ন আয়ের পরিবারের সন্তানদের জন্য স্কুলে পর্যাপ্ত সহায়তা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।   সূত্র: নিউইয়র্ক ডেইলি নিউজ

প্রকাশ: নভেম্বর ১৭, ২০২৬ ৮:২৭
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

ওয়াশিংটনে ‘ডার্টি বোমা’ হামলা হলে ইরানকে নজিরবিহীন মূল্য দিতে হবে, ট্রাম্পের হুঁশিয়ারি

মিনেসোটায় ‘মুহাম্মাদ’ নাম শুনেই উবার চালককে মারধর ও গাড়িচাপা, গ্রেপ্তার ২৫ বছরের যাত্রী

মিনেসোটায় ‘মুহাম্মাদ’ নাম শুনেই উবার চালককে মারধর ও গাড়িচাপা, গ্রেপ্তার ২৫ বছরের যাত্রী

আইসিইর হেফাজতে থাকা ক্যালিফোর্নিয়ার নার্সকে খুঁজে পায়নি পরিবার, হাজারো অভিবাসীর তথ্য উধাও

আইসিইর হেফাজতে থাকা ক্যালিফোর্নিয়ার নার্সকে খুঁজে পায়নি পরিবার, হাজারো অভিবাসীর তথ্য উধাও

যুক্তরাষ্ট্রে আজ একযোগে জরুরি সতর্ক সংকেত প্রচার, আতঙ্কিত না হওয়ার পরামর্শ
যুক্তরাষ্ট্রে আজ একযোগে জরুরি সতর্ক সংকেত প্রচার, আতঙ্কিত না হওয়ার পরামর্শ

যুক্তরাষ্ট্রজুড়ে আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় জরুরি সতর্কবার্তা ব্যবস্থার পরীক্ষা চালাবে দেশটির ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি (ফেমা)। এ সময় দেশের বিভিন্ন প্রান্তে টেলিভিশন ও রেডিওর নিয়মিত অনুষ্ঠান সাময়িকভাবে বন্ধ হয়ে জরুরি সতর্কসংকেত শোনা যাবে। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, এটি কোনো প্রকৃত দুর্যোগ বা জরুরি পরিস্থিতির সতর্কতা নয়। ফলে সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই।   ফেমা ও ফেডারেল কমিউনিকেশনস কমিশনের (এফসিসি) ঘোষণা অনুযায়ী, মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় দুপুর ২টা ২০ মিনিটে এই পরীক্ষা শুরু হওয়ার কথা। নিউইয়র্ক, নিউ জার্সি, মিশিগান ও জর্জিয়ায় একই সময়ে সতর্কসংকেত প্রচারিত হবে। শিকাগো ও টেক্সাসে স্থানীয় সময় দুপুর ১টা ২০ মিনিট এবং ক্যালিফোর্নিয়ায় সকাল ১১টা ২০ মিনিটে এই পরীক্ষা হওয়ার কথা রয়েছে।   জাতীয় জরুরি সতর্কবার্তা ব্যবস্থা বা ইমার্জেন্সি অ্যালার্ট সিস্টেমের (ইএএস) কার্যকারিতা যাচাই করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে দুর্যোগ, বড় ধরনের নিরাপত্তা সংকট কিংবা জাতীয় জরুরি পরিস্থিতিতে জনগণের কাছে দ্রুত গুরুত্বপূর্ণ তথ্য পৌঁছানোর সক্ষমতা পরীক্ষা করা হবে।   পরীক্ষার সময় টেলিভিশনের পর্দায় সতর্কবার্তা দেখা যেতে পারে। একই সঙ্গে রেডিও ও টেলিভিশনে বিশেষ সতর্কসংকেত বাজবে। স্বাভাবিক অনুষ্ঠান প্রায় এক মিনিটের জন্য বন্ধ থাকতে পারে। এরপর আবার নিয়মিত সম্প্রচার শুরু হবে।   ফেমার নির্ধারিত বার্তায় জানানো হবে, এটি যুক্তরাষ্ট্রজুড়ে জরুরি সতর্কবার্তা ব্যবস্থার একটি পরীক্ষা। এটি প্রকৃত জরুরি পরিস্থিতি নয় এবং সাধারণ মানুষের কোনো ব্যবস্থা নেওয়ার প্রয়োজন নেই।   কর্তৃপক্ষ জানিয়েছে, এবারের পরীক্ষায় মোবাইল ফোনে সরাসরি জরুরি সতর্কবার্তা পাঠানো হবে না। অর্থাৎ সাধারণ মোবাইল ফোন ব্যবহারকারীরা ২০২৩ সালের জাতীয় পরীক্ষার মতো ফোনে বিশেষ অ্যালার্ম পাওয়ার কথা নয়। এবারের কার্যক্রম মূলত টেলিভিশন, রেডিও, কেবল ও স্যাটেলাইট সম্প্রচারব্যবস্থাকে কেন্দ্র করে পরিচালিত হবে।   যুক্তরাষ্ট্রে জরুরি পরিস্থিতিতে জনগণকে সতর্ক করার জন্য এই ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঘূর্ণিঝড়, বন্যা, বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ কিংবা জাতীয় নিরাপত্তাসংক্রান্ত পরিস্থিতিতে দ্রুত বার্তা প্রচারের জন্য বিভিন্ন সম্প্রচারমাধ্যম ব্যবহার করা হয়।   ফেডারেল আইন অনুযায়ী, অন্তত তিন বছর পরপর জাতীয় পর্যায়ে এ ধরনের পরীক্ষা পরিচালনা করতে হয়। এর আগে ২০২৩ সালের ৪ অক্টোবর জাতীয় পর্যায়ে জরুরি সতর্কবার্তা ব্যবস্থার পরীক্ষা হয়েছিল। সেবার মোবাইল ফোনেও সতর্কবার্তা পাঠানো হয়েছিল।   ফেমা জানিয়েছে, পরীক্ষার দিন প্রকৃত জরুরি পরিস্থিতি বা বড় ধরনের দুর্যোগ দেখা দিলে কার্যক্রম স্থগিত করা হতে পারে। সে ক্ষেত্রে বিকল্প তারিখ হিসেবে আগামী ৩ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।   যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিসহ সব বাসিন্দাকে কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। টেলিভিশন বা রেডিওতে হঠাৎ সতর্কসংকেত শোনা গেলে আতঙ্কিত না হয়ে মনে রাখতে হবে, এটি পূর্বনির্ধারিত জাতীয় পরীক্ষা।   সংবাদসূত্র: ফেমা, এফসিসি, ন্যাশনাল ওয়েদার সার্ভিস, এনবিসি নিউজ

প্রকাশ: নভেম্বর ১৭, ২০২৬ ৭:২৪
নাৎসি যোগে চরম বিতর্কের মুখেও নিলামে উঠছে ভ্যান গগের ১৮ কোটি ডলারের চিত্রকর্ম

নাৎসি যোগে চরম বিতর্কের মুখেও নিলামে উঠছে ভ্যান গগের ১৮ কোটি ডলারের চিত্রকর্ম

যুক্তরাষ্ট্রে গর্ভেই হাম ভাইরাসে আক্রান্ত ১৩ শিশুর জন্ম! গর্ভবতী মায়েদের মধ্যে সংক্রমণ বাড়ায় স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা

যুক্তরাষ্ট্রে গর্ভেই হাম ভাইরাসে আক্রান্ত ১৩ শিশুর জন্ম! গর্ভবতী মায়েদের মধ্যে সংক্রমণ বাড়ায় স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা

নিউইয়র্কে বিতর্কিত পুলিশের ইসরায়েলের সম্পর্কিত ইউনিট এসআরজি বন্ধ করলেন  মামদানি

নিউইয়র্কে বিতর্কিত পুলিশের ইসরায়েলের সম্পর্কিত ইউনিট এসআরজি বন্ধ করলেন মামদানি

মামলার নিষ্পত্তির অর্থে ট্রাম্পের লাইব্রেরির তহবিলে ৫ কোটি ৭৬ লাখ ডলার, দাতাদের পরিচয় গোপন
মামলার নিষ্পত্তির অর্থে ট্রাম্পের লাইব্রেরির তহবিলে ৫ কোটি ৭৬ লাখ ডলার, দাতাদের পরিচয় গোপন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে নির্মিতব্য প্রেসিডেন্সিয়াল লাইব্রেরির জন্য ২০২৫ সালের শেষ নাগাদ ৫ কোটি ৭৬ লাখ ডলার সংগ্রহ করেছে একটি ফাউন্ডেশন। নতুন প্রকাশিত ট্যাক্স রিটার্নে এই বিপুল অর্থের হিসাব পাওয়া গেলেও দাতাদের পরিচয় প্রকাশ করা হয়নি। সবচেয়ে আলোচিত বিষয় হলো, বড় বড় সংবাদমাধ্যম ও প্রযুক্তি কোম্পানির বিরুদ্ধে ট্রাম্পের করা মামলার সমঝোতা থেকেও লাইব্রেরির জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে।   সোমবার (১৬ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। ডোনাল্ড জে. ট্রাম্প প্রেসিডেন্সিয়াল লাইব্রেরি ফাউন্ডেশন সরাসরি সিএনএনকে ট্যাক্স সংক্রান্ত নথি সরবরাহ করেছে। সেখানে দেখা যায়, ২০২৫ সালের প্রথম সাত মাসে ফাউন্ডেশনটির ব্যয় হয়েছে মাত্র ৩ লাখ ৪৯ হাজার ডলার। অর্থের বড় একটি অংশ ব্যয় হয়েছে ভবনের নকশা তৈরির কাজে।   ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী, ফ্লোরিডার মায়ামি শহরে ৪৭ তলা একটি আকাশচুম্বী ভবনে প্রেসিডেন্সিয়াল লাইব্রেরি নির্মাণ করা হবে। ভবনটিতে প্রেসিডেন্ট হিসেবে তাঁর কর্মকাণ্ডের নথিপত্র ও ঐতিহাসিক উপকরণ সংরক্ষণের পাশাপাশি একটি হোটেলও থাকতে পারে বলে জানিয়েছেন তিনি। প্রকল্পটির নকশায় সোনালি প্রবেশপথ এবং প্রদর্শনীর জন্য এয়ার ফোর্স ওয়ান বিমান রাখার পরিকল্পনাও রয়েছে।   তবে লাইব্রেরির অর্থ সংগ্রহের পদ্ধতি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। ট্রাম্পের করা মামলার নিষ্পত্তির অংশ হিসেবে এবিসি নিউজ ২০২৪ সালের ডিসেম্বরে লাইব্রেরির জন্য দেড় কোটি ডলার দেওয়ার চুক্তি করে। ২০২৫ সালের জানুয়ারিতে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা একই উদ্দেশ্যে ২ কোটি ২০ লাখ ডলার বরাদ্দ দিতে সম্মত হয়।   এ ছাড়া সিবিএসের তৎকালীন মূল প্রতিষ্ঠান প্যারামাউন্ট ২০২৫ সালে ট্রাম্পের সঙ্গে ১ কোটি ৬০ লাখ ডলারে একটি মামলা নিষ্পত্তি করে। চুক্তি অনুযায়ী, আইনি খরচ বাদ দেওয়ার পর অবশিষ্ট অর্থ লাইব্রেরি ফাউন্ডেশনে যাওয়ার কথা।   তবে এসব সমঝোতা চুক্তির অর্থের ঠিক কতটা এবং কখন ফাউন্ডেশনের হিসাবে জমা হয়েছে, প্রকাশিত ট্যাক্স নথিতে তা স্পষ্ট নয়। ফলে ৫ কোটি ৭৬ লাখ ডলারের পুরো অর্থ মামলার সমঝোতা থেকে এসেছে, এমন সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই।   ফাউন্ডেশনটি এর আগে যুক্তরাষ্ট্রের ইন্টারনাল রেভিনিউ সার্ভিস বা আইআরএসকে জানিয়েছিল, ২০২৫ সালের মধ্যে প্রায় ৫ কোটি ডলার সংগ্রহের আশা করছে তারা। বাস্তবে সেই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। প্রতিষ্ঠানটির পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালের শেষ নাগাদ মোট প্রায় ১০০ কোটি ডলার সংগ্রহ করা সম্ভব হতে পারে। তবে সেই লক্ষ্যে অর্থ সংগ্রহ কতটা এগিয়েছে, তা এখনো স্পষ্ট নয়।   লাইব্রেরি নির্মাণের জন্য মায়ামির কেন্দ্রস্থলে ২ দশমিক ৬৩ একর জমি হস্তান্তরের উদ্যোগও নেওয়া হয়েছে। মায়ামি ডেড কলেজের মালিকানাধীন ওই জমির আনুমানিক মূল্য ৬ কোটি ৩০ লাখ ডলার। ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস জমি হস্তান্তরের উদ্যোগে সহায়তা করেছেন।   তবে জমি হস্তান্তরের বৈধতা চ্যালেঞ্জ করে স্থানীয় কয়েকজন বাসিন্দা আদালতে মামলা করেছেন। মামলায় ট্রাম্প, তাঁর ফাউন্ডেশন, ফ্লোরিডা অঙ্গরাজ্য এবং কলেজ কর্তৃপক্ষকে বিবাদী করা হয়েছে। অন্যদিকে ট্রাম্প ও অন্য বিবাদীরা মামলাটি খারিজের আবেদন জানিয়েছেন।   ফাউন্ডেশনটির পরিচালনা পর্ষদে রয়েছেন ট্রাম্পের ছেলে এরিক ট্রাম্প, জামাতা মাইকেল বুলোস এবং ট্রাম্প অর্গানাইজেশনের হয়ে কাজ করা আইনজীবী জেমস কাইলি। পাঁচ সদস্যের পরিচালনা পর্ষদের এই প্রতিষ্ঠানটির ট্যাক্স নথিতে দেখা যায়, ২০২৫ সালে তালিকাভুক্ত কর্মকর্তা ও ট্রাস্টিদের কাউকে পারিশ্রমিক দেওয়া হয়নি।   এদিকে বড় কোম্পানিগুলোর সঙ্গে ট্রাম্পের মামলার সমঝোতা এবং লাইব্রেরিতে অর্থ দেওয়ার বিষয়টি নিয়ে ডেমোক্র্যাট আইনপ্রণেতারা প্রশ্ন তুলেছেন। তাঁদের উদ্বেগ, ক্ষমতাসীন প্রেসিডেন্টের সঙ্গে আইনি বিরোধ নিষ্পত্তির পাশাপাশি তাঁর ব্যক্তিগত রাজনৈতিক উত্তরাধিকার সংরক্ষণের প্রকল্পে অর্থ দেওয়ার মাধ্যমে কোম্পানিগুলো বিশেষ সুবিধা পাওয়ার চেষ্টা করছে কি না।   তবে এসব সমঝোতার বিনিময়ে কোনো কোম্পানি অবৈধ সুবিধা পেয়েছে, এমন অভিযোগ আদালতে প্রমাণিত হয়নি।   যুক্তরাষ্ট্রে সাবেক প্রেসিডেন্টদের নামে লাইব্রেরি ও জাদুঘর প্রতিষ্ঠার দীর্ঘ ইতিহাস রয়েছে। সাধারণত এসব প্রতিষ্ঠানে প্রেসিডেন্টদের প্রশাসনিক নথি, চিঠিপত্র এবং ঐতিহাসিক উপকরণ সংরক্ষণ করা হয়। ট্রাম্পের পরিকল্পিত বহুতল ভবন ও এর অর্থায়ন পদ্ধতি সেই প্রচলিত ধারণা থেকে কিছুটা আলাদা।   নতুন ট্যাক্স নথি প্রকাশের পর ট্রাম্পের লাইব্রেরি প্রকল্পের অর্থায়ন, দাতাদের পরিচয় এবং বড় কোম্পানিগুলোর ভূমিকা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।   সংবাদসূত্র: সিএনএন, দ্য ওয়াশিংটন পোস্ট, সিবিএস নিউজ

প্রকাশ: নভেম্বর ১৭, ২০২৬ ২:২৭
জেফরি এপস্টেইন আত্মহত্যা করেননি, ৭ বছর পর হত্যার নতুন তথ্য জানালেন ফরেনসিক বিশেষজ্ঞরা

জেফরি এপস্টেইন আত্মহত্যা করেননি, ৭ বছর পর হত্যার নতুন তথ্য জানালেন ফরেনসিক বিশেষজ্ঞরা

ওয়াশিংটনে ডার্টি বোমা হামলার ছক কষছে ইরান! ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা লক্ষ্যবস্তু, সতর্ক যুক্তরাষ্ট্র

ওয়াশিংটনে ডার্টি বোমা হামলার ছক কষছে ইরান! ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা লক্ষ্যবস্তু, সতর্ক যুক্তরাষ্ট্র

স্ত্রীর সাথে এক হয়ে পুনরায় এনভিডিয়ার প্রধান পদে ফিরতে চান জেনসেন হুয়াং,পাশে ট্রাম্প ও মাস্ক

স্ত্রীর সাথে এক হয়ে পুনরায় এনভিডিয়ার প্রধান পদে ফিরতে চান জেনসেন হুয়াং,পাশে ট্রাম্প ও মাস্ক

0 Comments