সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আমেরিকা

জেফরি এপস্টেইন আত্মহত্যা করেননি, ৭ বছর পর হত্যার নতুন তথ্য জানালেন ফরেনসিক বিশেষজ্ঞরা

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: নভেম্বর ১৭, ২০২৬ ২:১৪
জেফরি এপস্টেইন আত্মহত্যা করেননি, ৭ বছর পর হত্যার নতুন তথ্য জানালেন ফরেনসিক বিশেষজ্ঞরা
জেফরি এপস্টেইন আত্মহত্যা করেননি, ৭ বছর পর হত্যার নতুন তথ্য জানালেন ফরেনসিক বিশেষজ্ঞরা

যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের কারাগারে মৃত্যুর সাত বছর পর নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। ২০১৯ সালে নিউইয়র্কের কারাগারে তাঁর মৃত্যুকে আত্মহত্যা হিসেবে ঘোষণা করা হলেও এবার একজন ফরেনসিক বিশেষজ্ঞ দাবি করেছেন, এপস্টেইনকে সম্ভবত শ্বাসরোধ করে হত্যা করা হয়েছিল। ময়নাতদন্তের ছবি, চিকিৎসা প্রতিবেদন ও আঘাতের ধরন বিশ্লেষণ করে এমন সিদ্ধান্তে পৌঁছেছেন তিনি।

 

সোমবার (১৬ নভেম্বর) বিবিসি নিউজ নাইট ও সিবিএস নিউজে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। যুক্তরাজ্যের ফরেনসিক মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক মাইকেল ফ্রিম্যান দাবি করেছেন, এপস্টেইনের শরীরে পাওয়া আঘাতের ধরন আত্মহত্যার প্রচলিত ব্যাখ্যার সঙ্গে পুরোপুরি মেলে না। তাঁর মতে, বিশেষ করে ঘাড়ের আঘাতগুলো অন্য কারও হাতে শ্বাসরোধের সম্ভাবনাকে জোরালো করে।

 

এপস্টেইনের ভাই মার্ক এপস্টেইনের কাছ থেকে পাওয়া ময়নাতদন্তের নথি ও ছবি কয়েক মাস ধরে পর্যালোচনা করেছেন ফ্রিম্যান। তাঁর সঙ্গে কাজ করেছেন সুইডেনের উমেয়া বিশ্ববিদ্যালয়ের ফরেনসিক মেডিসিনের অধ্যাপক অ্যান্ডার্স এরিকসন এবং ফরেনসিক সিদ্ধান্ত গ্রহণে পক্ষপাত নিয়ে গবেষণাকারী ইতিয়েল ড্রর।

 

ফ্রিম্যানের দাবি, এপস্টেইনের ঘাড়ে একাধিক ধরনের দাগ ছিল। এর মধ্যে কিছু দাগ ঝুলে আত্মহত্যার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হলেও অন্য দাগগুলোর ব্যাখ্যা পাওয়া যায়নি। বিশেষ করে ঘাড়ের নিচের দিকে আঘাত এবং শরীরের অন্যান্য স্থানে ক্ষতের উপস্থিতি তাঁকে সন্দিহান করেছে।

 

সিবিএস নিউজকে তিনি বলেন, ময়নাতদন্তে নথিভুক্ত কিছু আঘাত আত্মহত্যার মাধ্যমে গলায় ফাঁস লাগানোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাঁর ধারণা, পেছন থেকে কাপড়জাতীয় কিছু দিয়ে এপস্টেইনের গলায় চাপ প্রয়োগ করা হয়ে থাকতে পারে।

 

গবেষণায় এপস্টেইনের শরীরের আঘাত বিশ্লেষণ করতে ত্রিমাত্রিক মডেলও ব্যবহার করেছেন বিশেষজ্ঞরা। ফ্রিম্যানের মতে, ঘাড়ের পাশাপাশি কাঁধ ও পিঠে পাওয়া কিছু আঘাতও তদন্তে যথাযথ গুরুত্ব পায়নি।

 

তবে এটি এখনো একজন বিশেষজ্ঞের নতুন বিশ্লেষণ। তাঁর সিদ্ধান্ত কোনো আদালত বা সরকারি তদন্তকারী সংস্থা স্বীকৃতি দেয়নি। গবেষণাটি এখনো পিয়ার রিভিউ করা বৈজ্ঞানিক সাময়িকীতে প্রকাশিত হয়নি বলেও জানিয়েছেন তিনি।

 

২০১৯ সালের ১০ আগস্ট নিউইয়র্কের ম্যানহাটনের মেট্রোপলিটন কারেকশনাল সেন্টারে বন্দি অবস্থায় মৃত পাওয়া যায় এপস্টেইনকে। তখন তাঁর বিরুদ্ধে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের যৌন পাচারের অভিযোগে ফেডারেল মামলা চলছিল।

 

ময়নাতদন্ত শেষে নিউইয়র্ক সিটির প্রধান মেডিকেল এক্সামিনারের কার্যালয় তাঁর মৃত্যুকে আত্মহত্যা হিসেবে ঘোষণা করে। সে সময় প্রধান মেডিকেল এক্সামিনার ছিলেন ডা. বারবারা স্যাম্পসন। তিনি এর আগেও প্রকাশ্যে ওই সিদ্ধান্তের পক্ষে অবস্থান জানিয়েছেন।

 

নতুন প্রতিবেদনের পরও নিউইয়র্কের মেডিকেল এক্সামিনারের কার্যালয় জানিয়েছে, তারা আগের সিদ্ধান্তেই অটল রয়েছে।

 

এপস্টেইনের মৃত্যু ঘিরে কারাগারের নিরাপত্তা ব্যবস্থায় গুরুতর ব্যর্থতার তথ্যও সামনে এসেছিল। মার্কিন বিচার বিভাগের ইন্সপেক্টর জেনারেলের ২০২৩ সালের প্রতিবেদনে বলা হয়, কারারক্ষীদের দায়িত্বে অবহেলা, নজরদারির ঘাটতি এবং নিরাপত্তা ক্যামেরার সমস্যার কারণে মৃত্যুর আগের কয়েক ঘণ্টা এপস্টেইন পর্যাপ্ত নজরদারির বাইরে ছিলেন।

 

তবে ওই তদন্তে এফবিআইয়ের সিদ্ধান্তের বিপরীতে তাঁর মৃত্যুতে অপরাধমূলক কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া যায়নি।

 

এপস্টেইনের ভাই মার্ক দীর্ঘদিন ধরেই সরকারি আত্মহত্যার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে আসছেন। নতুন ফরেনসিক বিশ্লেষণ তাঁর সেই দাবিকে আবার আলোচনায় এনেছে।

 

বিশেষজ্ঞদের মধ্যেও ময়নাতদন্তের তথ্যের ব্যাখ্যা নিয়ে মতভিন্নতা রয়েছে। ফলে নতুন বিশ্লেষণ এপস্টেইনের মৃত্যুর কারণ নিয়ে প্রশ্ন তুললেও তাঁকে হত্যা করা হয়েছিল, এমন কোনো চূড়ান্ত প্রমাণ এখনো প্রতিষ্ঠিত হয়নি।

 

সংবাদসূত্র: বিবিসি নিউজ, সিবিএস নিউজ, মার্কিন বিচার বিভাগের ইন্সপেক্টর জেনারেলের কার্যালয়


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

জনপ্রিয় সংবাদ
জৈবিক বাবার সঙ্গে নিষিদ্ধ সম্পর্কে জড়িয়ে দোষ স্বীকার, মাত্র এক বছরের সাজায় ক্ষুব্ধ পরিবার

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন।   মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়।   তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।”   ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে।   প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন।   ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন।   প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল।   মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি।   রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডে বড় পরিবর্তন, পরিবারভিত্তিক ভিসা আবেদনকারীদের জন্য সুখবর

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।   নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে।   এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে।   ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে।   অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে।   যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন।   বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর।   যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।

মার্কিন ভিসা আপডেট ২০২৬! বাংলাদেশিদের জন্য কোন ভিসা বন্ধ, কোনটা চালু?

২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো।   প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে।   এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে।   অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে।   স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে।   সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে।   সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে।   এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।   নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি।   উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।”   বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে।   এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে।   শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়।   উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন।   বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত।   এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।

প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তার বুয়েটের সাবেক শিক্ষার্থী ও সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ ও সংরক্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রায়ান আবদুল বাতেন। তিনি বাংলাদেশের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার সহকারী অধ্যাপক।   হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্য অনুযায়ী, গত ২৮ অক্টোবর ২০২৬ তারিখে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রকাশিত রেকর্ডে তাঁর বিরুদ্ধে ‘Film, Distribute, or Possess Image or Video of Sexual Activity with an Animal’ শীর্ষক অভিযোগ উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ কিংবা নিজের কাছে রাখার অভিযোগে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।   গ্রেপ্তারসংক্রান্ত সরকারি রেকর্ড প্রকাশের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিশেষ করে বুয়েটের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবে তাঁর পরিচয়ের কারণে ঘটনাটি নিয়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও আলোচনা তৈরি হয়েছে।   এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণীটির পরিচয় সম্পর্কে বিভিন্ন দাবি ছড়িয়ে পড়লেও হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্যে নির্দিষ্ট কোনো প্রাণীর নাম উল্লেখ করা হয়নি। ফলে ছাগলের সঙ্গে যৌন কর্মকাণ্ডের যে দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে করা হচ্ছে, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।   তথ্যসূত্র: হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় (Hillsborough County Sheriff’s Office), ফ্লোরিডা।

আমেরিকা

View more
নাৎসি যোগে চরম বিতর্কের মুখেও নিলামে উঠছে ভ্যান গগের ১৮ কোটি ডলারের চিত্রকর্ম
নাৎসি যোগে চরম বিতর্কের মুখেও নিলামে উঠছে ভ্যান গগের ১৮ কোটি ডলারের চিত্রকর্ম

বিশ্বখ্যাত ডাচ চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যান গগের আঁকা ১৮ কোটি মার্কিন ডলার (প্রায় ২ হাজার ১৫০ কোটি টাকা) মূল্যের একটি চিত্রকর্ম নিলামে তোলার সিদ্ধান্তে অটল রয়েছে নিলামকারী প্রতিষ্ঠান সোথবি’স। ১৯৩০-এর দশকে নাৎসি বাহিনীর নির্যাতনের মুখে এক ইহুদি পরিবার ‘বাধ্য হয়ে’ চিত্রকর্মটি বিক্রি করেছিল—এমন নতুন দাবি ওঠা সত্ত্বেও আগামী বুধবার সন্ধ্যায় নিউইয়র্কে পূর্বনির্ধারিত এই নিলাম অনুষ্ঠিত হবে।   ‘শাটেনিয়ে অঁ ফ্লুর’ (ব্লসমিং চেস্টনাট ট্রিজ) শিরোনামের এই চিত্রকর্মটির সাবেক মালিক ছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পূর্ব বার্লিনের ইহুদি প্রকাশক স্যামুয়েল ফিশার। তার নাম প্রকাশে অনিচ্ছুক উত্তরসূরিরা আসন্ন এই নিলামের বিরুদ্ধে আপত্তি জানিয়েছেন। তাদের দাবি, নাৎসি শাসনের কারণে সৃষ্ট চরম আর্থিক সংকটের মুখে পড়েই তাদের পূর্বপুরুষরা চিত্রকর্মটি বিক্রি করতে বাধ্য হয়েছিলেন।   গত বৃহস্পতিবার, নিলামের এক সপ্তাহেরও কম সময় আগে ফিশার পরিবারের আইনজীবী গুনার শ্নাবেল সোথবি’সকে একটি চিঠি দেন। চিঠিতে তিনি দাবি করেন, চিত্রকর্মটি তৎকালীন বাজারমূল্যে বিক্রি হয়েছিল এবং ‘নাৎসি শাসন না থাকলেও’ পরিবারটি এটি বিক্রি করত—তা নিলামকারী প্রতিষ্ঠানটিকে সন্দেহাতীতভাবে প্রমাণ করতে হবে। নাৎসিদের লুট করা শিল্পকর্ম বিষয়ক বিশেষজ্ঞ বার্লিনভিত্তিক এই আইনজীবীর মতে, তার মক্কেলরা ১৯৯৮ সালের ‘ওয়াশিংটন প্রিন্সিপালস অন নাৎসি-কনফিসকেটেড আর্ট’-এর নীতির আলোকে বিষয়টির একটি সম্মানজনক সমাধান চাইছেন।   সোমবার এক বিবৃতিতে সোথবি’স জানিয়েছে, তারা ফিশার পরিবারের উত্তরসূরিদের উদ্বেগের বিষয়ে অবগত এবং চিত্রকর্মটির মালিকানার ইতিহাস নিয়ে ব্যাপক গবেষণা চালিয়েছে। বিবৃতিতে বলা হয়, ‘আমাদের এখন পর্যন্ত পাওয়া গবেষণায় এটি প্রমাণিত হয়নি যে চিত্রকর্মটি চাপের মুখে বিক্রি করা হয়েছিল। তবে আমরা পরিবারটির সঙ্গে গঠনমূলক আলোচনার গুরুত্ব অনুধাবন করি এবং উভয় পক্ষের জন্য সন্তোষজনক একটি সমাধানে পৌঁছাতে প্রতিশ্রুতিবদ্ধ।’   ১৮৯০ সালে ফ্রান্সের ওভার-সুর-ওয়াজ গ্রামে একটি মানসিক হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরপরই ভ্যান গগ এই চিত্রকর্মটি এঁকেছিলেন। ১৯০৯ সালে বার্লিনে এটি কিনে নেন হাঙ্গেরিয়ান বংশোদ্ভূত প্রকাশক স্যামুয়েল ফিশার। ১৯৩৩ সালে জার্মানিতে নাৎসি পার্টি ক্ষমতায় আসার সময় তিনি চিত্রকর্মটি আমস্টারডামের একটি গ্যালারিতে জমা রাখেন। পরের বছর ফিশার মারা গেলে তার মেয়ে ব্রিজিট ও জামাতা গটফ্রিড বারম্যান-ফিশার পারিবারিক প্রকাশনা সংস্থা ও শিল্পকর্মের দায়িত্ব পান।   পরবর্তীতে নাৎসি নিপীড়নের মুখে পরিবারটি বার্লিন ছেড়ে ভিয়েনায় পালিয়ে যায় এবং ১৯৩৬ সালের জুনে আমস্টারডামের ওই গ্যালারির মাধ্যমে ৬৮ হাজার সুইস ফ্রাঁয় (তৎকালীন প্রায় ২২ হাজার ডলার) চিত্রকর্মটি ফরাসি সংগ্রাহকদের কাছে বিক্রি করে দেয়। আইনজীবী শ্নাবেলের মতে, নাৎসি সরকার তাদের প্রকাশনার বিখ্যাত লেখক হারমান হেসে ও নোবেলজয়ী টমাস মানের বই নিষিদ্ধ ও পুড়িয়ে দেওয়ায় পরিবারটি চরম আর্থিক বিপর্যয়ে পড়েছিল। এ ছাড়া জার্মানি ছাড়ার সময় তাদের ‘রাইখ ফ্লাইট ট্যাক্স’ নামে বড় অঙ্কের কর দিতে হয়েছিল, যা তাদের এই চিত্রকর্ম বিক্রিতে বাধ্য করে।   তবে সোথবি’স বলছে, ১৯৩৬ সালে ২২ হাজার ডলারে বিক্রি হওয়াটা মোটেও কম মূল্য ছিল না; কারণ ২০২২ সালে রেকর্ড ১১ কোটি ৭০ লাখ ডলারে বিক্রি হওয়া ভ্যান গগের আরেকটি চিত্রকর্ম ১৯৩৫ সালে মাত্র ১৫ হাজার ডলারে বিক্রি হয়েছিল।   আর্জেন্টিনার প্রয়াত ব্যবসায়ী কার্লোস পেদ্রো ব্লাকিয়ের এবং তার স্ত্রী নেলি আরিয়েতা দে ব্লাকিয়েরের সংগ্রহশালা থেকে এই চিত্রকর্মটি নিলামে তোলা হচ্ছে। ১৯৭৫ সালে তারা এটি কিনেছিলেন। ব্লাকিয়ের-আরিয়েতা পরিবারও ফিশার উত্তরসূরিদের সঙ্গে আলোচনার উদ্যোগকে স্বাগত জানিয়েছে। বুধবারের নিলামে বিক্রি হলে চিত্রকর্মটি ভ্যান গগের আগের সব নিলাম রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়বে বলে ধারণা করা হচ্ছে। সূত্র: সিএনএন ও দ্য নিউইয়র্ক টাইমস।

প্রকাশ: নভেম্বর ১৭, ২০২৬ ৫:৩০
যুক্তরাষ্ট্রে গর্ভেই হাম ভাইরাসে আক্রান্ত ১৩ শিশুর জন্ম! গর্ভবতী মায়েদের মধ্যে সংক্রমণ বাড়ায় স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা

যুক্তরাষ্ট্রে গর্ভেই হাম ভাইরাসে আক্রান্ত ১৩ শিশুর জন্ম! গর্ভবতী মায়েদের মধ্যে সংক্রমণ বাড়ায় স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা

নিউইয়র্কে বিতর্কিত পুলিশের ইসরায়েলের সম্পর্কিত ইউনিট এসআরজি বন্ধ করলেন  মামদানি

নিউইয়র্কে বিতর্কিত পুলিশের ইসরায়েলের সম্পর্কিত ইউনিট এসআরজি বন্ধ করলেন মামদানি

মামলার নিষ্পত্তির অর্থে ট্রাম্পের লাইব্রেরির তহবিলে ৫ কোটি ৭৬ লাখ ডলার, দাতাদের পরিচয় গোপন

মামলার নিষ্পত্তির অর্থে ট্রাম্পের লাইব্রেরির তহবিলে ৫ কোটি ৭৬ লাখ ডলার, দাতাদের পরিচয় গোপন

জেফরি এপস্টেইন আত্মহত্যা করেননি, ৭ বছর পর হত্যার নতুন তথ্য জানালেন ফরেনসিক বিশেষজ্ঞরা
জেফরি এপস্টেইন আত্মহত্যা করেননি, ৭ বছর পর হত্যার নতুন তথ্য জানালেন ফরেনসিক বিশেষজ্ঞরা

যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের কারাগারে মৃত্যুর সাত বছর পর নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। ২০১৯ সালে নিউইয়র্কের কারাগারে তাঁর মৃত্যুকে আত্মহত্যা হিসেবে ঘোষণা করা হলেও এবার একজন ফরেনসিক বিশেষজ্ঞ দাবি করেছেন, এপস্টেইনকে সম্ভবত শ্বাসরোধ করে হত্যা করা হয়েছিল। ময়নাতদন্তের ছবি, চিকিৎসা প্রতিবেদন ও আঘাতের ধরন বিশ্লেষণ করে এমন সিদ্ধান্তে পৌঁছেছেন তিনি।   সোমবার (১৬ নভেম্বর) বিবিসি নিউজ নাইট ও সিবিএস নিউজে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। যুক্তরাজ্যের ফরেনসিক মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক মাইকেল ফ্রিম্যান দাবি করেছেন, এপস্টেইনের শরীরে পাওয়া আঘাতের ধরন আত্মহত্যার প্রচলিত ব্যাখ্যার সঙ্গে পুরোপুরি মেলে না। তাঁর মতে, বিশেষ করে ঘাড়ের আঘাতগুলো অন্য কারও হাতে শ্বাসরোধের সম্ভাবনাকে জোরালো করে।   এপস্টেইনের ভাই মার্ক এপস্টেইনের কাছ থেকে পাওয়া ময়নাতদন্তের নথি ও ছবি কয়েক মাস ধরে পর্যালোচনা করেছেন ফ্রিম্যান। তাঁর সঙ্গে কাজ করেছেন সুইডেনের উমেয়া বিশ্ববিদ্যালয়ের ফরেনসিক মেডিসিনের অধ্যাপক অ্যান্ডার্স এরিকসন এবং ফরেনসিক সিদ্ধান্ত গ্রহণে পক্ষপাত নিয়ে গবেষণাকারী ইতিয়েল ড্রর।   ফ্রিম্যানের দাবি, এপস্টেইনের ঘাড়ে একাধিক ধরনের দাগ ছিল। এর মধ্যে কিছু দাগ ঝুলে আত্মহত্যার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হলেও অন্য দাগগুলোর ব্যাখ্যা পাওয়া যায়নি। বিশেষ করে ঘাড়ের নিচের দিকে আঘাত এবং শরীরের অন্যান্য স্থানে ক্ষতের উপস্থিতি তাঁকে সন্দিহান করেছে।   সিবিএস নিউজকে তিনি বলেন, ময়নাতদন্তে নথিভুক্ত কিছু আঘাত আত্মহত্যার মাধ্যমে গলায় ফাঁস লাগানোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাঁর ধারণা, পেছন থেকে কাপড়জাতীয় কিছু দিয়ে এপস্টেইনের গলায় চাপ প্রয়োগ করা হয়ে থাকতে পারে।   গবেষণায় এপস্টেইনের শরীরের আঘাত বিশ্লেষণ করতে ত্রিমাত্রিক মডেলও ব্যবহার করেছেন বিশেষজ্ঞরা। ফ্রিম্যানের মতে, ঘাড়ের পাশাপাশি কাঁধ ও পিঠে পাওয়া কিছু আঘাতও তদন্তে যথাযথ গুরুত্ব পায়নি।   তবে এটি এখনো একজন বিশেষজ্ঞের নতুন বিশ্লেষণ। তাঁর সিদ্ধান্ত কোনো আদালত বা সরকারি তদন্তকারী সংস্থা স্বীকৃতি দেয়নি। গবেষণাটি এখনো পিয়ার রিভিউ করা বৈজ্ঞানিক সাময়িকীতে প্রকাশিত হয়নি বলেও জানিয়েছেন তিনি।   ২০১৯ সালের ১০ আগস্ট নিউইয়র্কের ম্যানহাটনের মেট্রোপলিটন কারেকশনাল সেন্টারে বন্দি অবস্থায় মৃত পাওয়া যায় এপস্টেইনকে। তখন তাঁর বিরুদ্ধে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের যৌন পাচারের অভিযোগে ফেডারেল মামলা চলছিল।   ময়নাতদন্ত শেষে নিউইয়র্ক সিটির প্রধান মেডিকেল এক্সামিনারের কার্যালয় তাঁর মৃত্যুকে আত্মহত্যা হিসেবে ঘোষণা করে। সে সময় প্রধান মেডিকেল এক্সামিনার ছিলেন ডা. বারবারা স্যাম্পসন। তিনি এর আগেও প্রকাশ্যে ওই সিদ্ধান্তের পক্ষে অবস্থান জানিয়েছেন।   নতুন প্রতিবেদনের পরও নিউইয়র্কের মেডিকেল এক্সামিনারের কার্যালয় জানিয়েছে, তারা আগের সিদ্ধান্তেই অটল রয়েছে।   এপস্টেইনের মৃত্যু ঘিরে কারাগারের নিরাপত্তা ব্যবস্থায় গুরুতর ব্যর্থতার তথ্যও সামনে এসেছিল। মার্কিন বিচার বিভাগের ইন্সপেক্টর জেনারেলের ২০২৩ সালের প্রতিবেদনে বলা হয়, কারারক্ষীদের দায়িত্বে অবহেলা, নজরদারির ঘাটতি এবং নিরাপত্তা ক্যামেরার সমস্যার কারণে মৃত্যুর আগের কয়েক ঘণ্টা এপস্টেইন পর্যাপ্ত নজরদারির বাইরে ছিলেন।   তবে ওই তদন্তে এফবিআইয়ের সিদ্ধান্তের বিপরীতে তাঁর মৃত্যুতে অপরাধমূলক কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া যায়নি।   এপস্টেইনের ভাই মার্ক দীর্ঘদিন ধরেই সরকারি আত্মহত্যার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে আসছেন। নতুন ফরেনসিক বিশ্লেষণ তাঁর সেই দাবিকে আবার আলোচনায় এনেছে।   বিশেষজ্ঞদের মধ্যেও ময়নাতদন্তের তথ্যের ব্যাখ্যা নিয়ে মতভিন্নতা রয়েছে। ফলে নতুন বিশ্লেষণ এপস্টেইনের মৃত্যুর কারণ নিয়ে প্রশ্ন তুললেও তাঁকে হত্যা করা হয়েছিল, এমন কোনো চূড়ান্ত প্রমাণ এখনো প্রতিষ্ঠিত হয়নি।   সংবাদসূত্র: বিবিসি নিউজ, সিবিএস নিউজ, মার্কিন বিচার বিভাগের ইন্সপেক্টর জেনারেলের কার্যালয়

প্রকাশ: নভেম্বর ১৭, ২০২৬ ২:১৪
ওয়াশিংটনে ডার্টি বোমা হামলার ছক কষছে ইরান! ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা লক্ষ্যবস্তু, সতর্ক যুক্তরাষ্ট্র

ওয়াশিংটনে ডার্টি বোমা হামলার ছক কষছে ইরান! ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা লক্ষ্যবস্তু, সতর্ক যুক্তরাষ্ট্র

স্ত্রীর সাথে এক হয়ে পুনরায় এনভিডিয়ার প্রধান পদে ফিরতে চান জেনসেন হুয়াং,পাশে ট্রাম্প ও মাস্ক

স্ত্রীর সাথে এক হয়ে পুনরায় এনভিডিয়ার প্রধান পদে ফিরতে চান জেনসেন হুয়াং,পাশে ট্রাম্প ও মাস্ক

যুক্তরাষ্ট্রে ১৪ বছরের কিশোরকে  গাড়িতে যৌন নিপীড়নের অভিযোগে উবার চালক অনুজ কুমারের বিরুদ্ধে মামলা

যুক্তরাষ্ট্রে ১৪ বছরের কিশোরকে গাড়িতে যৌন নিপীড়নের অভিযোগে উবার চালক অনুজ কুমারের বিরুদ্ধে মামলা

বাফেলো ও টোনাওয়ান্ডায় হালাল রেস্টুরেন্টে চাকরির সুযোগ, চলছে নিয়োগ
বাফেলো ও টোনাওয়ান্ডায় হালাল রেস্টুরেন্টে চাকরির সুযোগ, চলছে নিয়োগ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের বাফেলো ও টোনাওয়ান্ডায় কর্মী নিয়োগের ঘোষণা দিয়েছে হালাল খাবারের রেস্টুরেন্ট চেইন হালাল ফিস্টো (Halal Feasto)। প্রতিষ্ঠানটি তাদের দুটি লোকেশনের জন্য ম্যানেজার ও রেস্টুরেন্ট ক্রু পদে কর্মী খুঁজছে। আগ্রহী চাকরিপ্রার্থীদের ইমেইলের মাধ্যমে আবেদন করার আহ্বান জানানো হয়েছে।   সম্প্রতি প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, রেস্টুরেন্ট পরিচালনা ও গ্রাহকসেবার জন্য নতুন কর্মী প্রয়োজন। ম্যানেজার ও রেস্টুরেন্ট ক্রু পদে নিয়োগ দেওয়া হবে। তবে কতজন কর্মী নেওয়া হবে, বেতন কত, কাজের সময়সূচি এবং আবেদনের শেষ তারিখ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।   হালাল ফিস্টোর অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী, প্রতিষ্ঠানটির বাফেলো শাখা ৩২৬৪ মেইন স্ট্রিট, বাফেলো, নিউইয়র্ক ১৪২১৪ ঠিকানায় অবস্থিত। অন্যদিকে টোনাওয়ান্ডা শাখার ঠিকানা ২১ মেইন স্ট্রিট, টোনাওয়ান্ডা, নিউইয়র্ক ১৪১৫০। দুটি শাখাতেই বর্তমানে রেস্টুরেন্ট পরিচালনা করা হচ্ছে।   প্রতিষ্ঠানটি মূলত হালাল বার্গার, চিকেন, গাইরো, রাইস প্ল্যাটার, চিজস্টেকসহ বিভিন্ন ধরনের খাবার পরিবেশন করে। নিজেদের ওয়েবসাইটে তারা জানিয়েছে, তাদের খাবার শতভাগ জবিহা হালাল। বাফেলো ও টোনাওয়ান্ডার পাশাপাশি ভার্জিনিয়ার ডামফ্রিসেও নতুন একটি শাখা চালুর পরিকল্পনা রয়েছে।   প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনকারীদের halalfeasto@gmail.com ঠিকানায় যোগাযোগ করতে বলা হয়েছে। এ ছাড়া HFO চাকরির সুযোগের বিষয়ে দেওয়া পৃথক নিয়োগ বার্তায় Tnotek@tnotekbusinesssolutions.com ইমেইল ঠিকানা উল্লেখ করা হয়েছে। তবে দ্বিতীয় ইমেইল ঠিকানাটি প্রতিষ্ঠানটির অফিসিয়াল ওয়েবসাইটে নিশ্চিত করা যায়নি।   প্রতিষ্ঠানটির অনলাইন ক্যারিয়ার পেজেও চাকরির আবেদনের ব্যবস্থা রয়েছে। সেখানে আবেদনকারীরা নিজেদের তথ্য, রেজিউমে এবং সংক্ষিপ্ত পরিচয় জমা দিতে পারেন। আবেদন করার আগে সংশ্লিষ্ট শাখায় পদটির প্রাপ্যতা, বেতন, কাজের শিফট, প্রয়োজনীয় অভিজ্ঞতা এবং অন্যান্য শর্ত জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।   বাফেলো ও আশপাশের এলাকায় বসবাসকারী বাংলাদেশিসহ চাকরিপ্রার্থীদের জন্য এটি রেস্টুরেন্ট খাতে কাজের একটি সুযোগ হতে পারে। তবে আবেদনকারীদের যুক্তরাষ্ট্রে বৈধভাবে কাজ করার যোগ্যতাসহ নিয়োগের প্রয়োজনীয় শর্ত পূরণ করতে হবে।   সংবাদসূত্র: Halal Feasto, প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি ও অফিসিয়াল ক্যারিয়ার পেজ

প্রকাশ: নভেম্বর ১৬, ২০২৬ ২৩:২০
নিউ জার্সির হান্টারডন কাউন্টিতে বাবার মৃত্যুর ঘটনায় তদন্ত করছে পুলিশ; গ্রাফিক্স: আমেরিকা বাংলা

যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে মর্মান্তিক ঘটনা, মাকে শ্বাসরোধের পর বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে

ইসরাইলকে মার্কিন সামরিক সহায়তা বন্ধের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প; গ্রাফিক্স: আমেরিকা বাংলা

ইসরাইলকে সহায়তা বন্ধের ঘোষণা ট্রাম্পের, যুক্তরাষ্ট্রে বাড়ছে বিরোধিতা

নবজাতকের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার মিসিসিপির ২৫ বছর বয়সী জ্যানটেল শ্যারন জর্ডান; গ্রাফিক্স: আমেরিকা বাংলা

জন্মের এক ঘণ্টার মধ্যেই নবজাতককে পিটিয়ে হত্যার অভিযোগ, যুক্তরাষ্ট্রে মা গ্রেপ্তার

0 Comments