সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আমেরিকা

শিকাগোয় নামার আগে আতশবাজির আঘাতে ডেল্টার উড়োজাহাজ, অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়াল

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: জুলাই ৫, ২০২৬ ২২:১৬
শিকাগোতে অবতরণের সময় আতশবাজির আঘাতে পড়ে ডেল্টা এয়ারলাইন্সের এয়ারবাস এ৩১৯ উড়োজাহাজ। ছবি: সংগৃহীত
শিকাগোতে অবতরণের সময় আতশবাজির আঘাতে পড়ে ডেল্টা এয়ারলাইন্সের এয়ারবাস এ৩১৯ উড়োজাহাজ। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে আতশবাজির উৎসব চলাকালে একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে। শিকাগোতে অবতরণের প্রস্তুতির সময় ডেল্টা এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী উড়োজাহাজে আতশবাজির আঘাত লাগে। তবে পাইলটের দক্ষতায় উড়োজাহাজটি নিরাপদে অবতরণ করে এবং এতে থাকা ৫২ জন যাত্রী ও ৬ জন ক্রু সদস্যের কেউ আহত হননি।

 

বিবিসি জানিয়েছে, শনিবার রাতে ডেল্টা এয়ারলাইন্সের ফ্লাইট ১০৭৬ জর্জিয়ার হার্টসফিল্ড-জ্যাকসন আটলান্টা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে ইলিনয়ের শিকাগো মিডওয়ে আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হয়। স্থানীয় সময় রাত প্রায় সাড়ে ৮টার দিকে অবতরণের সময় উড়োজাহাজটি একটি আতশবাজির সংস্পর্শে আসে।

 

ডেল্টা এয়ারলাইন্সের একজন মুখপাত্র জানান, অবতরণের সময় উড়োজাহাজটি সম্ভবত একটি আতশবাজির সঙ্গে সংঘর্ষে জড়ায়। এরপরও বিমানটি নিরাপদে রানওয়েতে অবতরণ করে এবং নিজস্ব শক্তিতে গেট পর্যন্ত পৌঁছে যায়। ঘটনাটি সংশ্লিষ্ট বিমান চলাচল কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে পাইলটের কথোপকথনের অডিওতেও ঘটনাটির উল্লেখ রয়েছে। সেখানে পাইলট বলেন, "আমাদের উড়োজাহাজে একটি আতশবাজি আঘাত করেছে। প্রায় ২০০ ফুট উচ্চতায় থাকা অবস্থায় আমরা একটি বড় ধাক্কা অনুভব করেছি। আশা করছি এটি নিচ থেকে ছোড়া একটি মর্টার ধরনের আতশবাজি ছিল।"

 

ঘটনার আগে এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকেও সতর্কবার্তা দেওয়া হয়েছিল। নিয়ন্ত্রক কর্মকর্তা পাইলটকে জানান, বিমানবন্দরের অবতরণপথের কাছাকাছি বেশ কয়েকটি বাড়ি থেকে আতশবাজি ছোড়া হচ্ছে এবং এ ধরনের একাধিক অভিযোগ ইতোমধ্যেই পাওয়া গেছে। তিনি আরও জানান, বিষয়টি শিকাগো পুলিশকে জানানো হয়েছে।

শিকাগো পুলিশ বিভাগ জানিয়েছে, উড়োজাহাজটি একটি অজ্ঞাত বস্তুর আঘাতে সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে উড়োজাহাজের বাইরের অংশের রঙের সামান্য ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

 

অন্যদিকে ডেল্টা এয়ারলাইন্স জানিয়েছে, অবতরণের পর এয়ারবাস এ৩১৯ উড়োজাহাজটি বিস্তারিত পরীক্ষা করা হয়। এতে কাঠামোগত বা নিরাপত্তাজনিত কোনো ক্ষতির প্রমাণ পাওয়া যায়নি।

মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)-ও ঘটনাটির তদন্ত শুরু করেছে। সংস্থাটি জানিয়েছে, স্থানীয় সময় রাত সাড়ে ৮টার দিকে ঘটনাটি ঘটে।

 

যুক্তরাষ্ট্রে স্বাধীনতা দিবস উদযাপনে প্রতিবছর বিভিন্ন অঙ্গরাজ্য ও স্থানীয় প্রশাসনের উদ্যোগে বড় আকারে আতশবাজির প্রদর্শনী হয়। পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগেও বিপুল পরিমাণ আতশবাজি ফোটানো হয়, যা অনেক সময় পর্যাপ্ত তদারকি ছাড়াই পরিচালিত হয়।

 

এবার যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে রাজধানী ওয়াশিংটন ডিসিসহ বিভিন্ন শহরে বিশেষ আয়োজন করা হয়। ওয়াশিংটন ন্যাশনাল মলে ৪০ মিনিটব্যাপী আতশবাজির প্রদর্শনীর জন্য কাছাকাছি রোনাল্ড রিগ্যান ওয়াশিংটন ন্যাশনাল বিমানবন্দরে কয়েক ঘণ্টার জন্য উড়োজাহাজ চলাচলও সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

আমেরিকা

View more
ট্রাম্পের নতুন প্রস্তাবে ক্রেডিট কার্ডের সুদ ১০ শতাংশে নামানোর উদ্যোগ
ট্রাম্পের নতুন প্রস্তাবে ক্রেডিট কার্ডের সুদ ১০ শতাংশে নামানোর উদ্যোগ, স্বস্তির আশা গ্রাহকদের

যুক্তরাষ্ট্রে ক্রেডিট কার্ডের সুদের হার সর্বোচ্চ ১০ শতাংশে সীমিত করার প্রস্তাব দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন কংগ্রেসের ডেমোক্র্যাট নেতারাও একই ধরনের প্রস্তাবের পক্ষে থাকায় বিষয়টি নিয়ে ওয়াশিংটনের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে।   ২২ নভেম্বর প্রকাশিত অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প জানিয়েছেন, নতুন কংগ্রেসের ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করে ক্রেডিট কার্ডের সুদের হার ১০ শতাংশে নামানোর উদ্যোগ নিতে চান তিনি। বর্তমানে যুক্তরাষ্ট্রে ক্রেডিট কার্ডের মধ্যম সুদের হার প্রায় ২২ দশমিক ২ শতাংশ। ফলে ১০ শতাংশে নামানো সম্ভব হলে অনেক গ্রাহকের ঋণের সুদ বাবদ ব্যয় কমতে পারে।   এই প্রস্তাব বাস্তবায়িত হলে সবচেয়ে বেশি সুবিধা পেতে পারেন তাঁরা, যাঁরা প্রতি মাসে ক্রেডিট কার্ডের সম্পূর্ণ বিল পরিশোধ করতে পারেন না এবং বকেয়া অর্থের ওপর সুদ দিতে হয়। যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি পরিবারগুলোর জন্য বিষয়টি গুরুত্বপূর্ণ। বাড়িভাড়া, বাজার খরচ, গাড়ির কিস্তি ও চিকিৎসার ব্যয় মেটাতে অনেকেই ক্রেডিট কার্ড ব্যবহার করেন। সুদের হার কমলে তাঁদের মাসিক আর্থিক চাপ কমতে পারে।   তবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর বিরোধিতার আশঙ্কা রয়েছে। তাঁদের যুক্তি, সুদের হার আইন করে সীমিত করলে কিছু গ্রাহকের জন্য ঋণ পাওয়া কঠিন হয়ে যেতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এটি এখনো প্রস্তাব। যুক্তরাষ্ট্রে ক্রেডিট কার্ডের সুদের হার ১০ শতাংশে নামানোর কোনো চূড়ান্ত আইন কার্যকর হয়নি।   প্রস্তাবটি বাস্তবায়নের জন্য কংগ্রেসের আইনগত পদক্ষেপ প্রয়োজন হবে। ফলে গ্রাহকদের এখনই সুদের হার কমে গেছে বলে ধরে নেওয়া উচিত নয়।সংবাদসূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস।

প্রকাশ: নভেম্বর ২২, ২০২৬ ১৮:৩৫
অভিবাসী নেই, শয্যাও খালি

অভিবাসী নেই, শয্যাও খালি; তবু কোটি ডলার গুনছে যুক্তরাষ্ট্রের আটক সংস্থা

যুক্তরাষ্ট্রে সরকারি আবাসন সুবিধা হারানোর ঝুঁকিতে হাজারো অভিবাসী পরিবার

নতুন নিয়মে যুক্তরাষ্ট্রে সরকারি আবাসন সুবিধা হারানোর ঝুঁকিতে হাজারো অভিবাসী পরিবার

অর্ডারপ্রতি ৫ ডলার ফি বৃদ্ধির হুমকি অ্যামাজনের, ক্ষুব্ধ মামদানি

নিউইয়র্কে শ্রমিক সুরক্ষা আইন ঠেকাতে অর্ডারপ্রতি ৫ ডলার ফি বৃদ্ধির হুমকি অ্যামাজনের, ক্ষুব্ধ মামদানি

নিউইয়র্কে থ্যাংকসগিভিং উপলক্ষে নিম্ন আয়ের মানুষের মাঝে ৪ হাজার টার্কি-মুরগি বিতরণ
নিউইয়র্কে থ্যাংকসগিভিং উপলক্ষে নিম্ন আয়ের মানুষের মাঝে ৪ হাজার টার্কি-মুরগি বিতরণ

যুক্তরাষ্ট্রের অন্যতম বড় উৎসব থ্যাংকসগিভিংয়ের আগমন উপলক্ষে নিউইয়র্কে বার্ষিক ‘হালাল ফুড প্যান্ট্রি’ কর্মসূচির মাধ্যমে চার হাজার টার্কি ও মুরগি বিতরণ করেছে সামাজিক সংগঠন কাউন্সিল অব পিপলস অর্গানাইজেশন (কোপো)।   নিউইয়র্কের ব্রুকলিনের কোনি আইল্যান্ড অ্যাভিনিউতে আয়োজিত এই বৃহৎ খাদ্য বিতরণ অনুষ্ঠানে বিপুলসংখ্যক নিম্ন আয়ের পরিবারের মানুষ অংশ নেন। থ্যাংকসগিভিং সামনে রেখে শহরজুড়ে শুরু হওয়া নানা আয়োজনের অংশ হিসেবে কোপোর এই উদ্যোগ স্থানীয় কমিউনিটিতে ব্যাপক সাড়া ফেলেছে।   অনুষ্ঠানে মার্কিন আইনপ্রণেতা, রাজনীতিবিদ ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে নিয়ে কোপোর প্রধান মোহাম্মদ রিজভী উপস্থিত চার হাজার মানুষের হাতে হালাল ও সাধারণ টার্কি, মুরগি, তাজা ফলমূল, শাকসবজি এবং দৈনন্দিন জীবনের অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দেন। বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষের ধর্মীয় অনুশাসন ও বিশ্বাসের প্রতি বিশেষ শ্রদ্ধা রেখে অত্যন্ত সুশৃঙ্খলভাবে এই হালাল ও সাধারণ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।   এ সময় কোপো প্রধান মোহাম্মদ রিজভী বলেন, এখনই সময় একে অপরের পাশে দাঁড়ানো এবং সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার। সমাজে ঘৃণা ছড়ানোর পরিবর্তে সবার মধ্যে ভালোবাসা ও মমত্ববোধ ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।   কোপোর এই মানবিক আয়োজনে যোগ দিয়ে কমিউনিটির মানুষের সঙ্গে আনন্দ ভাগ করে নেন নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি সদস্য ববি ক্যারল, অ্যাসেম্বলি সদস্য জয়েস এবং সিটি কাউন্সিল সদস্য ফারাহ লুইসসহ নিউইয়র্ক গভর্নর ও মেয়রের কার্যালয়ের প্রতিনিধিরা।   বিভিন্ন সম্প্রদায়ের বিপুলসংখ্যক মানুষকে এক ছাদের নিচে নিয়ে আসার এই উদ্যোগকে এক অনন্য ও অনুকরণীয় প্রচেষ্টা হিসেবে অভিহিত করেন মার্কিন কর্মকর্তারা। কোপোর কমিউনিটি সেবার ভূয়সী প্রশংসা করে কাউন্সিল সদস্য ফারাহ লুইস বলেন, আমাদের সবারই উচিত সাধ্যমতো একে অপরকে সহযোগিতা করা।   এই হালাল ফুড প্যান্ট্রি উদ্যোগে পাকিস্তানি-আমেরিকান কমিউনিটির বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজকর্মীরাও সক্রিয়ভাবে অংশ নেন এবং নিজেদের পক্ষ থেকে সহায়তা প্রদান করেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা জানান, নিউইয়র্কে যেকোনো উৎসব বা সামাজিক আয়োজনে সব সম্প্রদায়ের মানুষ যেভাবে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসে, সেটিই এই শহরের প্রকৃত সৌন্দর্য।

প্রকাশ: নভেম্বর ২২, ২০২৬ ১৪:১৩
বাংলাদেশে বৃদ্ধাশ্রমে এক লাখ টাকা পাঠালেন প্রবাসী নারীরা

প্রবাসে ঈদমেলা করে বাংলাদেশের বৃদ্ধাশ্রমে এক লাখ টাকা পাঠালেন প্রবাসী নারীরা

বাড়ির মালিকদের পকেট কাটে নানা গোপন খরচ

যুক্তরাষ্ট্রে বন্ধকী ঋণের বাইরেও যেভাবে বাড়ির মালিকদের পকেট কাটে নানা গোপন খরচ

মৃ ত আত্মীয়ের পরিচয় ব্যবহার করে বিমার টাকা আত্মসাৎ, মর্টগেজ জালিয়াতিতে অভিযুক্ত যুবক

মৃ ত আত্মীয়ের পরিচয় ব্যবহার করে বিমার টাকা আত্মসাৎ, মর্টগেজ জালিয়াতিতে অভিযুক্ত যুবক

নিউইয়র্কে ৮০০ পরিবারের পাশে দাঁড়াল স্থানীয় সংগঠন, বিতরণ করল ৫০০ টার্কি
নিউইয়র্কে ৮০০ পরিবারের পাশে দাঁড়াল স্থানীয় সংগঠন, বিতরণ করল ৫০০ টার্কি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে থ্যাংকসগিভিং উপলক্ষে শত শত পরিবারের মধ্যে বিনা মূল্যে খাবার বিতরণ করেছে স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠান ও বিভিন্ন সামাজিক সংগঠন। শনিবার, ২১ নভেম্বর ফ্ল্যাটবুশ এলাকার সালেম মিশনারি ব্যাপটিস্ট চার্চে আয়োজিত এ কর্মসূচিতে ৮০০ ব্যাগ খাবার এবং ৫০০টি টার্কি বিতরণ করা হয়।   স্থানীয় সংবাদমাধ্যম নিউজ টুয়েলভের প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় খাবারের ব্যবসাপ্রতিষ্ঠান রজার্স বার্গার্সের উদ্যোগে এ আয়োজন করা হয়। এতে নিউইয়র্কের খাদ্য সহায়তা প্রতিষ্ঠান, মেয়রের অভিবাসীবিষয়ক কার্যালয় এবং ব্রুকলিনের বিভিন্ন অলাভজনক সংগঠন অংশ নেয়।   আয়োজকেরা জানান, স্বেচ্ছাসেবকেরা তাজা শাকসবজি, ফলমূল ও থ্যাংকসগিভিংয়ের প্রয়োজনীয় খাবার পরিবারগুলোর হাতে তুলে দেন। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন সামাজিক সহায়তা ও প্রয়োজনীয় সেবার তথ্যও দেওয়া হয়।   এ আয়োজনের পেছনে রয়েছে ফ্ল্যাটবুশ এলাকার সাম্প্রতিক এক মর্মান্তিক ঘটনা। মাত্র ১০ দিন আগে ১৩২১ ফ্ল্যাটবুশ অ্যাভিনিউয়ের একটি ভবন ধসে আটজনের মৃত্যু হয়, যাঁদের মধ্যে দুই শিশুও ছিল। ওই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর উদ্যোগও নিয়েছেন স্থানীয় সংগঠনগুলো।   আয়োজকদের ভাষ্য, বাড়িভাড়া ও নিত্যপ্রয়োজনীয় খাবারের দাম বেড়ে যাওয়ায় অনেক পরিবারের জন্য উৎসবের খাবার কেনা কঠিন হয়ে পড়েছে। তাই শুধু খাবার বিতরণ নয়, ক্ষতিগ্রস্ত প্রতিবেশীদের পাশে দাঁড়ানোও ছিল এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।   নিউইয়র্কে বসবাসকারী বাংলাদেশি পরিবারগুলোর জন্যও এ ধরনের স্থানীয় উদ্যোগের খবর গুরুত্বপূর্ণ। কারণ বিভিন্ন এলাকায় সামাজিক সংগঠন ও খাদ্য সহায়তা প্রতিষ্ঠানের মাধ্যমে উৎসবের সময় বিনা মূল্যে খাবার পাওয়ার সুযোগ তৈরি হয়। সূত্র: নিউজ টুয়েলভ নিউইয়র্ক।

প্রকাশ: নভেম্বর ২২, ২০২৬ ১২:১৭
ক্যালিফোর্নিয়ায় চার ছাত্রীর ‘ব্ল্যাকফেস’ বিতর্কে ৩ লাখ ৭৫ হাজার ডলারের উদ্যোগ স্কুল ডিস্ট্রিক্টের

ক্যালিফোর্নিয়ায় চার ছাত্রীর ‘ব্ল্যাকফেস’ বিতর্কে ৩ লাখ ৭৫ হাজার ডলারের উদ্যোগ স্কুল ডিস্ট্রিক্টের

জর্জ ওয়াশিংটন, আনুমানিক ১৮০৩, গিলবার্ট স্টুয়ার্ট। সৌজন্যে: ক্লার্ক আর্ট ইনস্টিটিউট

প্রায় ৫ লাখ টাকায় নিলামে বিক্রি হলো যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্টের এক গোছা চুল

যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে ভয়াবহ ঝড়-বন্যার শঙ্কা, বিপর্যস্ত হতে পারে থ্যাংকসগিভিংয়ের ভ্রমণ

যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে ভয়াবহ ঝড়-বন্যার শঙ্কা, বিপর্যস্ত হতে পারে থ্যাংকসগিভিংয়ের ভ্রমণ

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...