ওয়ালমার্টের মূল্যছাড় ঘোষণা, কৃতিত্ব নিলেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের বৃহত্তম খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ওয়ালমার্ট গরুর মাংসসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর ঘোষণা দিয়েছে। গ্রীষ্মকালীন মৌসুমকে সামনে রেখে এই উদ্যোগ নেওয়া হলেও, ঘোষণার কিছুক্ষণ পরই এর কৃতিত্ব নিজের প্রশাসনের বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
স্থানীয় সময় সোমবার (৬ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওয়ালমার্ট জানায়, ক্রেতাদের সুবিধা ও মৌসুমি চাহিদা বিবেচনায় বিভিন্ন পণ্যে মূল্যছাড় দেওয়া হচ্ছে। তবে ওই ঘোষণায় ট্রাম্প বা তার প্রশাসনের কোনো উল্লেখ ছিল না।
এর পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, তিনি জানতে পেরেছেন ওয়ালমার্ট তার প্রশাসনের অনুরোধে যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে ব্যাপকভাবে পণ্যের দাম কমাচ্ছে। তার এই মন্তব্য ঘিরে ইতোমধ্যে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে।
তবে তথ্য অনুযায়ী, ওয়ালমার্টের মূল্যছাড় সংক্রান্ত বিজ্ঞপ্তি ট্রাম্পের পোস্ট দেওয়ার আগেই প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছিল। এ বিষয়ে ওয়ালমার্ট ইউএস-এর প্রধান মার্চেন্ট জুলি বারবার জানান, গ্রীষ্মকালকে সামনে রেখে ক্রেতাদের সাশ্রয়ের সুযোগ বাড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি বলেন, ফলমূল, পানীয়, সুইমিং পুল সামগ্রী, খেলনা, বারবিকিউ গ্রিল এবং গ্রীষ্মকালীন পোশাকসহ বিভিন্ন পণ্যে দাম কমানো হবে। “ক্রেতারা বাড়িতে বারবিকিউর প্রস্তুতি নিন, ছুটিতে যান বা সাপ্তাহিক বাজার করুন—সব ক্ষেত্রেই আমরা তাদের আরও সাশ্রয়ের সুযোগ দিতে চাই,”—যোগ করেন তিনি।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক সময়ে মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রেক্ষাপটে বড় খুচরা বিক্রেতারা ক্রেতা ধরে রাখতে বিভিন্ন কৌশল গ্রহণ করছে। এর অংশ হিসেবেই মৌসুমি ছাড় ও বিশেষ অফার বাড়ানো হচ্ছে।
এদিকে ওয়ালমার্টের পাশাপাশি অন্যান্য সুপারমার্কেট চেইনও একই পথে হাঁটছে। গত জুনে খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ক্রোগারের কর্মকর্তারা বিনিয়োগকারীদের জানান, নির্দিষ্ট কিছু পণ্যে পরীক্ষামূলকভাবে মূল্যছাড় দেওয়া হচ্ছে, যাতে ক্রেতাদের কেনাকাটায় আগ্রহ বাড়ে।
সব মিলিয়ে, বাজার প্রতিযোগিতা ও ক্রেতাদের চাহিদা বিবেচনায় যুক্তরাষ্ট্রের খুচরা বাজারে মূল্যছাড়ের প্রবণতা আরও জোরদার হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়। তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।” ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে। প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন। ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন। প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল। মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি। রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে। এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে। ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে। অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন। বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর। যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।
২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো। প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে। এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে। অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে। স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে। সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে। সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে। এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি। উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।” বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে। এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে। শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়। উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন। বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত। এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।
যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক মর্মান্তিক ও লোমহর্ষক ঘটনার জন্ম দিয়েছে দুই তরুণী বোন। দিনদুপুরে ক্যারোলিন ‘কারো’ পেনা নামের ৩২ বছর বয়সী এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত নারী পাঁচ সন্তানের জননী ছিলেন। তবে সবচেয়ে শিউরে ওঠার মতো বিষয় হলো, গ্রেপ্তারের সময় অভিযুক্তদের চেহারায় অনুশোচনার সামান্যতম ছাপ তো ছিলই না, উল্টো তাদের মুখে পৈশাচিক হাসি দেখা গেছে। মেক্সিকো সীমান্তের কাছের শহর দেল রিও থেকে বৃহস্পতিবার বিকেলে পুলিশ তাদের হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার সময় এই দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে। আরও পড়ুন... ‘ফোনটা ধরতে পারলে হয়তো তাকে বাঁচাতে পারতাম’- টেক্সাসে পাঁচ সন্তানের মাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা, দুই বোনসহ তিনজন গ্রেপ্তার পুলিশ সূত্রে জানা যায়, নিহত ক্যারোলিনকে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টার পরপরই গুরুতর জখম অবস্থায় ভাল ভার্দে রিজিওনাল মেডিকেল সেন্টারে নেওয়া হয়। তার শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল। ঘটনাস্থলের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, একটি সনিক ড্রাইভ-থ্রু রেস্তোরাঁর বাইরে রক্তাক্ত অবস্থায় ক্যারোলিন তার তিন হামলাকারীর মুখোমুখি দাঁড়িয়ে আছেন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সান আন্তোনিওর একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। খবর পেয়ে পুলিশ দ্রুত হাসপাতালে পৌঁছায় এবং প্রায় ৩৫ হাজার বাসিন্দার শহর দেল রিওতে অভিযান চালিয়ে হামলাকারীদের শনাক্ত করে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গ্রেপ্তারের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, ২১ বছর বয়সী কিটি মিয়া দিয়াজ খালি পায়ে হেঁটে যাওয়ার সময় পুলিশের গাড়িতে ওঠার আগে মৃদু হাসছেন। কিটি নিজেও এক শিশুপুত্রের মা। অন্যদিকে, তার ১৯ বছর বয়সী ছোট বোন আমায়া কুকি দিয়াজ ক্যামেরার দিকে তাকিয়ে নির্লজ্জভাবে দাঁত বের করে হাসতে থাকেন। ▶️ টেক্সাসে নিজের মাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে দুই মেয়ে | এমনকি ভিডিও ধারণকারীকে ব্যঙ্গাত্মক সুরে ‘রেকর্ড করা বন্ধ করো’ বলেও চিৎকার করতে শোনা যায় তাকে। দেল রিও পুলিশ জানিয়েছে, এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় ২১ বছর বয়সী কায়ান্দ্রা রেনি ফাজ নামের তৃতীয় আরেক নারীকেও গ্রেপ্তার করা হয়েছে। তবে ঠিক কী কারণে এই নারকীয় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সে বিষয়ে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি।
আমেরিকা
View moreপরিবারের চরম আর্থিক সংকটের সময় মা-বাবার চিকিৎসার খরচ জোগাতে ভিন্ন এক পেশা বেছে নিয়েছিলেন স্কাইলার মে। ২৩ বছর বয়সী এই তরুণী এখন একজন জনপ্রিয় 'অ্যাডাল্ট স্টার' বা প্রাপ্তবয়স্কদের কন্টেন্ট ক্রিয়েটর। বর্তমানে মাসে তার আয় ১০ লাখ (১ মিলিয়ন) ডলারেরও বেশি। বিপুল এই আয়ের একটি বড় অংশ তিনি পরম যত্নে খরচ করছেন তার মা-বাবার জন্য। বিলাসবহুল উপহার, গাড়ি এবং নতুন ব্যবসার মূলধন দেওয়ার পাশাপাশি প্রতি মাসে মা-বাবাকে ২০ হাজার ডলার পর্যন্ত হাতখরচ দিচ্ছেন তিনি। স্কাইলার জানিয়েছেন, তিনি বছরে তার মা-বাবাকে ২ লাখ ৪০ হাজার ডলার পর্যন্ত নগদ অর্থ দিয়ে থাকেন। তবে এটি তাদের পেছনে করা খরচের একটি ক্ষুদ্র অংশ মাত্র। বাবার নতুন সোলার ব্যবসার জন্য তিনি এককালীন ২ লাখ ডলার দিয়েছেন। পাশাপাশি মা-বাবার জন্য প্রায় ১ লাখ ১০ হাজার ডলার মূল্যের রোলেক্স ঘড়ি কিনেছেন এবং তাদের গাড়ির বকেয়া ঋণ পরিশোধ করে দিয়েছেন। শুধু চলতি বছরেই মায়ের জন্য পাঁচটি ডিজাইনার পার্স কিনেছেন স্কাইলার। তিনি বলেন, “আমার মা-বাবা মাসে ১৫ থেকে ২০ হাজার ডলারের মতো হাতখরচ পান। তারা কখনোই আমার কাছে এসে টাকা চাননি। এটি স্বাভাবিকভাবেই শুরু হয়েছিল, কারণ আমি জানতাম স্বাস্থ্য বীমার বিল পরিশোধ করতে তাদের বেশ কষ্ট হচ্ছিল।” তিনি আরও বলেন, “তখন আমি ভাবলাম, ঠিক আছে, আমি প্রাপ্তবয়স্কদের কন্টেন্ট তৈরি শুরু করব এবং তাদের বীমার খরচ মেটাব। আমি তাদের বলেছিলাম চিন্তা করো না, আমি দেখছি। এরপর আস্তে আস্তে পরিস্থিতি এমন হলো যে আমি বললাম বাবা, আমি চাই না তোমাকে আর অফিসে যেতে হোক, তাই আমি প্রতি মাসে তোমাকে এই পরিমাণ টাকা দেব।” সাধারণ আমেরিকানদের চেয়ে চার গুণ বেশি মাসিক ভাতা পেলেও স্কাইলারের মা-বাবা কখনোই তার কাছে বিলাসবহুল জীবনযাপন বা কোনো কিছু কিনে দেওয়ার দাবি করেননি। স্কাইলার বলেন, “এখনও আমার মা-বাবা আমার কাছে কিছু প্রত্যাশা করেন না। তারা জানেন, যদি কখনও তাদের কিছুর প্রয়োজন হয়, আমি সেটা দেব। আর্থিকভাবে সচ্ছল থাকলে আমি যে পেশাতেই থাকি না কেন, মা-বাবার যত্ন নিতাম।” বাবার জন্য স্কাইলার প্রায় ৮০ হাজার ডলার মূল্যের দুটি রোলেক্স ঘড়ি কিনেছিলেন। এতে তার মা কিছুটা মন খারাপ করায়, মায়ের জন্যও তিনি প্রায় ৩০ হাজার ডলারের একটি ঘড়ি কিনে দেন। স্কাইলার বলেন, “আমি এখন মায়ের জন্য একটি গাড়ি কেনার পরিকল্পনা করছি। তাদের আগের সব গাড়ির ঋণও আমি শোধ করে দিয়েছি।” তবে স্কাইলারের সবচেয়ে বড় অনুদান হলো তার বাবার সোলার ব্যবসার জন্য দেওয়া ২ লাখ ডলার। তিনি চাইলে তার বাবাকে সম্পূর্ণ বসিয়ে খাওয়াতে পারতেন, কিন্তু স্কাইলার চাননি তার বাবা পুরোপুরি কাজ ছেড়ে দিন। ক্যান্সারে আক্রান্ত হওয়ায় তার বাবাকে নিয়মিত চিকিৎসা নিতে হয়, যার ফলে মাঝে মাঝেই তিনি কয়েক দিন কাজ করতে পারেন না। কিন্তু স্কাইলার বিশ্বাস করেন, একটি ব্যবসা তার বাবাকে বেঁচে থাকার প্রেরণা জোগায়। স্কাইলার বলেন, “আমার বাবা একজন অসাধারণ বিক্রয়কর্মী। তিনি চাইলে একজন এস্কিমোর কাছেও বরফ বিক্রি করতে পারেন! আমি চেষ্টা করি তিনি যেন কাজ চালিয়ে যান। কারণ আমার মনে হয়, সকালে ঘুম থেকে ওঠার যদি কোনো কারণ না থাকে, তবে তিনি হয়তো মানসিকভাবে ভেঙে পড়বেন। তাই আমি তাকে সোলার ব্যবসা শুরু করতে সাহায্য করেছি। আমি চাই, তারা যখন সুস্থ বোধ করবেন কেবল তখনই কাজ করবেন, অসুস্থ শরীরে বাধ্য হয়ে নয়।” স্কাইলারের মা 'লুপাস' নামক জটিল রোগে ভুগছেন। এই রোগের কারণে তিনি এক সপ্তাহ সুস্থ বোধ করলেও পরের সপ্তাহে হয়তো বিছানা থেকেই উঠতে পারেন না। অন্যদিকে বাবার নিয়মিত কেমোথেরাপির কারণে তাকে প্রতি দুই সপ্তাহের মধ্যে চার-পাঁচ দিন অসুস্থ থাকতে হয়। অসুস্থ হওয়ার আগে স্কাইলারের মা-বাবা ছিলেন সফল উদ্যোক্তা। তাদের একাধিক ব্যবসা ছিল। স্কাইলার জানান, “তারা সবসময় আরামদায়ক জীবনযাপন করতেন। কিন্তু যখন তাদের শারীরিক অবস্থা খুব খারাপ হয়ে গেল, তারা আর কাজ করতে পারলেন না এবং তাদের ব্যবসাগুলো ধসে পড়ল। আমি যখন হাইস্কুলে পড়ি, তখন প্রায় চার বছর আমরা চরম আর্থিক কষ্টে ভুগেছি। সেই কষ্ট না দেখলে হয়তো আমি কখনোই এই পেশায় আসতাম না।” কৈশোরে মা-বাবার সেবা করার অভিজ্ঞতাই স্কাইলারকে দ্রুত পরিণত করেছে এবং পরিবারের জন্য আর্থিক নিরাপত্তা তৈরি করতে দৃঢ়প্রতিজ্ঞ করেছে। তিনি বলেন, “আমি সবসময়ই তাদের যত্ন নিতাম। তারা অসুস্থ থাকলে আমি তাদের বিছানার পাশে বসে থাকতাম। ছোটবেলায় মা-বাবার দেখভাল করতে গিয়েই হয়তো আমি বয়সের চেয়ে বেশি পরিপক্ব হয়ে গেছি।” নিজের ক্যারিয়ারে এই অক্লান্ত পরিশ্রমের মানসিকতা তিনি তার মা-বাবার কাছ থেকেই শিখেছেন বলে জানান স্কাইলার। তিনি বলেন, “মা-বাবাকে হাড়ভাঙা খাটুনি খাটতে দেখেই আমি পরিশ্রমী হয়েছি। তারা ভোরবেলা উঠে কাজ শুরু করতেন। ব্যবসা থাকলে দিন-রাত ২৪ ঘণ্টাই কাজ করতে হয়। ছুটি বা জন্মদিনেও তারা কাজ করেছেন। তারাই আমাকে তৈরি করেছেন।” বর্তমানে মা-বাবাকে আর্থিক নিরাপত্তা দিতে পারাই স্কাইলারের জীবনের সবচেয়ে বড় তৃপ্তি। তিনি বলেন, “আমার আসলে তাদের সাহায্য করার বাধ্যবাধকতা নেই, কিন্তু আমি নিজের ইচ্ছাতেই করি। আমাকে একটি সুন্দর জীবন দেওয়ার জন্য তারা অনেক কষ্ট করেছেন। এখন আমি শুধু তাদের সেই ঋণ একটু বড় পরিসরে শোধ করার চেষ্টা করছি।”
ট্রাম্পের নাতনির পিছু নিয়েছেন এক যুবক, নিরাপত্তার ভয়ে দিন কাটছে ১৯ বছর বয়সী কাইয়ের
বাড়ির দাম বাড়ায় কারা সবচেয়ে বেশি লাভবান? যুক্তরাষ্ট্রের শীর্ষ ১০ অঙ্গরাজ্যের তালিকা প্রকাশ
ফ্লোরিডায় অভিনব প্রতারণা, গ্রেপ্তারের পর নারীর গোপনা ঙ্গে মিলল ৩২০০ ডলার
যুক্তরাষ্ট্রে একটি বড়সড় ‘পেপ্যাল রিফান্ড স্ক্যাম’ বা আর্থিক প্রতারণা চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে প্রশান্ত গাজেরা এবং ধারাবেন বাভাদিয়া নামের দুই ভারতীয় নাগরিক দোষী সাব্যস্ত হয়েছেন। আরকানসাস অঙ্গরাজ্যের জেন্ট্রি পুলিশের একটি বিশেষ আন্ডারকভার বা ছদ্মবেশী অভিযানে হাতেনাতে ধরা পড়েন তারা। সম্প্রতি এই মামলার রায়ে উভয়কেই পাঁচ বছরের স্থগিত কারাদণ্ড (সাসপেন্ডেড সেন্টেন্স) দিয়েছেন আদালত। এর ফলে গুরুতর এই জালিয়াতিতে জড়িত থাকার পরও তাদের আপাতত সরাসরি কারাগারে যেতে হচ্ছে না। তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, প্রতারক চক্রটি পেপ্যাল অ্যাকাউন্টে ভুলবশত টাকা চলে যাওয়ার কথা বলে ভুক্তভোগীদের কাছ থেকে অর্থ ফেরত চাইত। এমনই এক ঘটনায় প্রায় ৩০ হাজার মার্কিন ডলার হাতিয়ে নেওয়ার পরিকল্পনা করেছিল তারা। খবর পেয়ে পুলিশ এক বয়স্ক ব্যক্তির ছদ্মবেশে নকল টাকার বাক্স নিয়ে ফাঁদ পাতে এবং সেখানে টাকা সংগ্রহ করতে এলে প্রশান্ত ও ধারাবেনকে ড্রোন নজরদারির মাধ্যমে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো, অভিযুক্ত নারী ধারাবেন পুলিশকে জানান যে, তিনি মাত্র কয়েক সপ্তাহ আগেই যুক্তরাষ্ট্রে এসেছিলেন এবং ভারতে থাকা তার পরিবার বিপদের মুখে থাকায় তাকে বাধ্য হয়ে এই প্রতারণামূলক কাজ করতে হয়েছে। মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই ভিনদেশে এসে এমন সংঘবদ্ধ অপরাধে জড়িয়ে পড়ার ঘটনাটি স্থানীয়দের পাশাপাশি প্রবাসী কমিউনিটির মাঝেও ব্যাপক বিস্ময় তৈরি করেছে। তদন্তকারীরা ধারণা করছেন, এই দুজন মূলত মধ্যস্থতাকারী বা ‘ক্যাশ মিউল’ হিসেবে কাজ করছিলেন এবং পেশাদার এই আন্তর্জাতিক প্রতারণা চক্রের নির্দেশে অর্থের অভাবেই তারা কাজটি করেছেন।
যুক্তরাষ্ট্র থেকে ভারতে ফ্লাইটে হুইলচেয়ারের দীর্ঘ সারি, বিনামূল্যের সেবা নিয়ে নতুন বিতর্ক
টেক্সাসে ট্রাকের ট্রেইলারে লুকিয়ে রাখা ২০ অভিবাসী উদ্ধার, চালক আটক
যুক্তরাষ্ট্রে নিজের নবজাতক সন্তানকে শ্বাসরোধে হ ত্যা করে ব্যাগে লুকিয়েছিলেন মৃ তদেহ, আদালতে মায়ের স্বীকারোক্তি
ডেমোক্র্যাটিক কংগ্রেসওম্যান ইলহান ওমরকে যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত করার বা ‘ডিপোর্ট’ করার দাবি আবারও জোরালোভাবে তুলেছেন সাউথ ক্যারোলিনার রিপাবলিকান প্রতিনিধি ন্যান্সি মেস। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে মেস লিখেছেন, "ইলহান ওমরকে বিতাড়িত করার জন্য আজ একটি ভালো দিন হতে পারে।" মিনেসোটা থেকে নির্বাচিত সহকর্মী ওমরের নাগরিকত্ব ও অভিবাসন ইতিহাস নিয়ে মেসের এমন আক্রমণাত্মক মন্তব্য অবশ্য এটিই প্রথম নয়। এর আগে ২০২৫ সালের সেপ্টেম্বরে ন্যান্সি মেস বলেছিলেন, সোমালিয়া চাইলে ওমরকে "ফিরিয়ে নিতে পারে"। সেসময় ওমরের কংগ্রেসের আসন ও নাগরিকত্ব বাতিলেরও দাবি জানান তিনি। এমনকি চলতি বছরের জানুয়ারিতে হাউস ওভারসাইট কমিটিতে ওমরের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চলা ‘বিয়ে জালিয়াতি’র অভিযোগ তুলে তাঁর অভিবাসন রেকর্ড তলবের চেষ্টাও করেছিলেন মেস, যদিও কমিটি সেই অনুরোধ অনুমোদন করেনি। তবে আইনি ও বাস্তব চিত্র হলো, ইলহান ওমর ২০০০ সাল থেকে একজন বৈধ মার্কিন নাগরিক। সোমালিয়ার গৃহযুদ্ধ থেকে বাঁচতে ১৯৯৫ সালে শিশু বয়সে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন তিনি। মার্কিন আইন অনুযায়ী, কোনো নাগরিকের নাগরিকত্ব আইনি প্রক্রিয়ায় বা ‘ডিন্যাচুরালাইজেশন’-এর মাধ্যমে বাতিল না হওয়া পর্যন্ত তাঁকে দেশ থেকে বিতাড়িত করা সম্ভব নয়। আর এই বাতিলের জন্য ফেডারেল আদালতে জালিয়াতি বা তথ্য গোপনের অকাট্য প্রমাণ উপস্থাপন করতে হয়। ওমরের বিরুদ্ধে যে বিয়ে জালিয়াতির অভিযোগ তোলা হয়, তা বছরের পর বছর ধরে চর্চিত হলেও কখনোই তা প্রমাণিত হয়নি। নিজের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগ ও বিতাড়নের ডাককে বরাবরই উড়িয়ে দিয়েছেন ইলহান ওমর। ২০১৯ সাল থেকে মিনেসোটার ৫ম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টের প্রতিনিধিত্ব করা এই ডেমোক্র্যাট নেত্রীর মতে, এসব আক্রমণ তাঁর দৈনন্দিন রাজনৈতিক কাজ বা কংগ্রেসের দায়িত্ব পালনে কোনো ধরনের প্রভাব ফেলতে পারবে না।
অনলাইনে পাতা হতো ফাঁদ! যুক্তরাষ্ট্রে আইসের গোপন অভিযানে ৫ শিশু যৌ ন নিপীড়ক গ্রেপ্তার
যুক্তরাষ্ট্রে পিকআপ ট্রাকে এক বছরের সন্তানকে রেখে যান বাবা, কিছুক্ষণ পরই মৃ ত্যু; অভিযুক্ত বাবা