সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আমেরিকা

এভিডেন্স রুমে চুরির অভিযোগে বরখাস্ত পুরো শহরের সব পুলিশ, আমেরিকায় তোলপাড়!

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: জুলাই ৮, ২০২৬ ১০:১২
ব্যারাকভিলে মেয়রের সাথে বিরোধের জেরে নজিরবিহীন সিদ্ধান্ত; একযোগে চাকরি হারালেন পুরো শহরের পুলিশ | ছবি: সংগৃহীত
ব্যারাকভিলে মেয়রের সাথে বিরোধের জেরে নজিরবিহীন সিদ্ধান্ত; একযোগে চাকরি হারালেন পুরো শহরের পুলিশ | ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ওয়েস্ট ভার্জিনিয়ার একটি ছোট শহরের পুরো পুলিশ বিভাগকে একসঙ্গে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। পুলিশের জব্দকৃত মালামাল ও অপরাধের প্রমাণপত্র রাখার ঘর বা ‘এভিডেন্স রুম’-এ বেআইনিভাবে ঢোকার অভিযোগ তোলাকে কেন্দ্র করে শহর কাউন্সিল ও মেয়রের সাথে বিরোধের জেরে এই নজিরবিহীন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

ব্যারাকভিল পুলিশ বিভাগ তাদের ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, ব্যারাকভিল শহর কাউন্সিল এবং মেয়র টম স্ট্রেট অবিলম্বে পুরো পুলিশ বিভাগের সবাইকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন। ঘটনার সূত্রপাত মঙ্গলবার সকালে, যখন হান্ট নামের একজন সাবেক পুলিশ সার্জেন্ট থানায় এসে দেখেন যে তাদের সুরক্ষিত এভিডেন্স রুমের তালা ভেঙে ভেতরে ঢোকা হয়েছে। বিষয়টি দেখা মাত্রই তিনি মেয়র ও শহর কাউন্সিলের সদস্যদের সাথে জরুরি বৈঠকে বসেন।

 

সার্জেন্ট হান্টের দাবি, কাউন্সিলের সদস্যরা এর আগেই পুলিশ অফিসারদের অনুপস্থিতিতে থানার মালামালের হিসাব নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। এমনকি কাউন্সিলের একজন সদস্য থানার এক সেট চাবি নিজের কাছে রাখার কথা স্বীকারও করেছেন। শহর প্রশাসনের বিরুদ্ধে এভিডেন্স রুমে বেআইনিভাবে ঢোকার এই গুরুতর অভিযোগ তোলার পরপরই সার্জেন্ট হান্ট এবং থানার একমাত্র অন্য পুলিশ কর্মকর্তাসহ কর্মরত সবাইকে বরখাস্ত করা হয়। এর প্রতিবাদে থানার কেরানিও পদত্যাগ করেন, যার ফলে পুরো শহরটি এখন সম্পূর্ণ পুলিশহীন হয়ে পড়েছে।

 

এই ঘটনার মাত্র এক সপ্তাহ আগে ব্যারাকভিলের পুলিশ প্রধান জাচারি ফ্রিবোর্ন পদত্যাগ করেছিলেন। পুলিশের অভ্যন্তরীণ বিষয়ে শহর কাউন্সিলের অতিরিক্ত হস্তক্ষেপ এবং নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করার কারণে তিনি চাকরি ছেড়েছিলেন বলে জানা গেছে। সার্জেন্ট হান্ট জানিয়েছেন, তিনি এই অন্যায়ের বিরুদ্ধে সরকারিভাবে তথ্যফাঁসকারীর আইনি সুরক্ষা চাইবেন।

 

বর্তমানে প্রায় ১ হাজার ৩০০ বাসিন্দার এই ব্যারাকভিল শহরে কোনো স্থানীয় পুলিশ নেই। তবে জরুরি পরিস্থিতি সামাল দিতে ম্যারিয়ন কাউন্টির শেরিফ বা আঞ্চলিক পুলিশ ওই এলাকায় দায়িত্ব পালন করবে বলে জানানো হয়েছে। প্রশাসনের এমন খামখেয়ালিপনায় সাধারণ নাগরিকদের মধ্যে তীব্র ক্ষোভ ও নিরাপত্তার অভাব তৈরি হয়েছে।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

আমেরিকা

View more
বাংলাদেশে বৃদ্ধাশ্রমে এক লাখ টাকা পাঠালেন প্রবাসী নারীরা
প্রবাসে ঈদমেলা করে বাংলাদেশের বৃদ্ধাশ্রমে এক লাখ টাকা পাঠালেন প্রবাসী নারীরা

যুক্তরাষ্ট্রে বসবাস করলেও দেশের মানুষের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ ভুলে যাননি প্রবাসী বাংলাদেশি নারীরা। নিজেদের আয়োজিত ঈদমেলা থেকে অর্থ সংগ্রহ করে বাংলাদেশের একটি বৃদ্ধাশ্রমের পাশে দাঁড়িয়েছেন তাঁরা। তাঁদের এই উদ্যোগে অসহায় প্রবীণদের জন্য সংগ্রহ হয়েছে এক লাখ টাকা।   সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক আরএফএল ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ঈদমেলার মাধ্যমে এই অর্থ সংগ্রহ করা হয়। পরে সংগৃহীত অর্থ বাংলাদেশের আপন ভুবন বৃদ্ধাশ্রমের জন্য অনুদান হিসেবে হস্তান্তর করা হয়েছে। এই মানবিক উদ্যোগের নেতৃত্বে ছিলেন রেজিয়া খান, ফারজানা ভূঁইয়া ও লিনা কাজল। তাঁদের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সদস্য ও পৃষ্ঠপোষকেরাও সহযোগিতা করেন।   আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদমেলা থেকে পাওয়া অর্থের পুরোটা প্রবীণদের কল্যাণে দেওয়া হয়েছে। অনুদান গ্রহণের সময় বৃদ্ধাশ্রমের প্রবীণদের মুখে হাসি ও কৃতজ্ঞতার প্রকাশ দেখা যায়।প্রবাসে বসবাসকারী অনেক বাংলাদেশি নিজের পরিবার ও কর্মজীবনের ব্যস্ততার মধ্যেও দেশের মানুষের জন্য কাজ করছেন। বিশেষ করে অসহায় প্রবীণদের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ প্রবাসীদের সঙ্গে দেশের মানুষের সম্পর্ককে আরও দৃঢ় করার একটি উদাহরণ।   প্রবাসীদের পাঠানো অর্থ সাধারণত পরিবারের ভরণপোষণ, শিক্ষা ও চিকিৎসার কাজে ব্যবহৃত হয়। তবে এ ধরনের সামাজিক উদ্যোগ দেখিয়ে দেয়, দেশের মানুষের কল্যাণেও প্রবাসী বাংলাদেশিরা সম্মিলিতভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। আয়োজকরা ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যাশা জানিয়েছেন। তথ্যসূত্র: Bangla Bulletin।

প্রকাশ: নভেম্বর ২২, ২০২৬ ১৪:১
বাড়ির মালিকদের পকেট কাটে নানা গোপন খরচ

যুক্তরাষ্ট্রে বন্ধকী ঋণের বাইরেও যেভাবে বাড়ির মালিকদের পকেট কাটে নানা গোপন খরচ

মৃ ত আত্মীয়ের পরিচয় ব্যবহার করে বিমার টাকা আত্মসাৎ, মর্টগেজ জালিয়াতিতে অভিযুক্ত যুবক

মৃ ত আত্মীয়ের পরিচয় ব্যবহার করে বিমার টাকা আত্মসাৎ, মর্টগেজ জালিয়াতিতে অভিযুক্ত যুবক

নিউইয়র্কে ৮০০ পরিবারের পাশে দাঁড়াল স্থানীয় সংগঠন, বিতরণ করল ৫০০ টার্কি

নিউইয়র্কে ৮০০ পরিবারের পাশে দাঁড়াল স্থানীয় সংগঠন, বিতরণ করল ৫০০ টার্কি

ক্যালিফোর্নিয়ায় চার ছাত্রীর ‘ব্ল্যাকফেস’ বিতর্কে ৩ লাখ ৭৫ হাজার ডলারের উদ্যোগ স্কুল ডিস্ট্রিক্টের
ক্যালিফোর্নিয়ায় চার ছাত্রীর ‘ব্ল্যাকফেস’ বিতর্কে ৩ লাখ ৭৫ হাজার ডলারের উদ্যোগ স্কুল ডিস্ট্রিক্টের

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের একটি হাই স্কুলে শিক্ষার্থীদের বর্ণবাদী ‘ব্ল্যাকফেস’ ছবি ঘিরে তীব্র ক্ষোভ ও বিতর্কের পর ৩ লাখ ৭৫ হাজার ডলারের নতুন একটি উদ্যোগ অনুমোদন করেছে সান্তা বারবারা ইউনিফাইড স্কুল ডিস্ট্রিক্টের শিক্ষা বোর্ড। চলতি সপ্তাহে অনুষ্ঠিত বোর্ড সভায় বার্ষিক এই অর্থ ব্যয়ে ‘ডিরেক্টর অব ইনক্লুসিভ স্কুল কমিউনিটিজ’ (ডিইআই) এবং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য একজন ‘এথনিক স্টাডিজ’ শিক্ষক—এই দুটি নতুন পদ সৃষ্টির সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।   অর্থ ব্যয়ের খাত এবং কোন স্তরের শিক্ষার্থীরা বাড়তি সহায়তা পাবে, তা নিয়ে বোর্ড সদস্যদের মধ্যে শুরুতে কিছুটা মতপার্থক্য দেখা দেয়। কয়েকজন সদস্য জুনিয়র হাই স্কুলগুলোর জন্যও একজন আলাদা এথনিক স্টাডিজ শিক্ষক নিয়োগের দাবি তুলেছিলেন।   তবে বোর্ড প্রেসিডেন্ট বিল ব্যানিং তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার পক্ষে জোরালো অবস্থান নিয়ে জানান, প্রয়োজনে পরবর্তীতে কর্মসূচিতে পরিবর্তন আনা যাবে এবং স্কুল ডিস্ট্রিক্টের বৃহত্তর উদ্যোগের সুফল জুনিয়র হাই স্কুলের শিক্ষার্থীরাও পাবে। বোর্ডের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এথনিক স্টাডিজ শিক্ষক, স্থানীয় কমিউনিটি সংগঠন এবং ‘এথনিক স্টাডিজ নাউ! এসবি’-র সদস্য বারবারা পারমেটসহ সংশ্লিষ্টরা।   মূলত গত সেপ্টেম্বরে সান্তা বারবারা ইউনিফাইড স্কুল ডিস্ট্রিক্টের অধীনস্থ সান মার্কোস হাই স্কুলের চার ছাত্রীর একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টকে কেন্দ্র করে এই বিতর্কের সূত্রপাত হয়। ওই চার ছাত্রী আফ্রিকান আমেরিকান স্টাডিজ শ্রেণিকক্ষের ভেতরে কৃত্রিমভাবে মুখমণ্ডল কালো করে বা ‘ব্ল্যাকফেস’ সেজে চারজন কৃষ্ণাঙ্গ কিশোরের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্মিত ছবির অঙ্গভঙ্গি অনুকরণ করে একটি মিম তৈরি করেন এবং তা টিকটকে পোস্ট করেন।   পোস্টটির ক্যাপশনে বর্ণবাদী গালির ইঙ্গিতবাহী ‘নিনজা ইমোজি’ ব্যবহার করায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। সে সময় সান মার্কোস হাই স্কুলের অধ্যক্ষ ডেয়ার হোল্ড্রেন জানান, ‘সেফ টু স্পিক আপ’ ব্যবস্থার মাধ্যমে অভিযোগ পাওয়ার পরপরই প্রশাসন ব্যবস্থা নিয়েছে, অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে এ ধরনের আচরণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করা হচ্ছে।   স্কুল ডিস্ট্রিক্টের সুপারিনটেনডেন্ট হিলদা মালদোনাদোও ওই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে একে অত্যন্ত ক্ষতিকর বলে অভিহিত করেন। উল্লেখ্য, সান্তা বারবারার এই স্কুল ডিস্ট্রিক্টে এর আগেও একাধিক বর্ণবাদী ঘটনার নজির রয়েছে। গত বছর নিষেধাজ্ঞা সত্ত্বেও ‘অব মাইস অ্যান্ড মেন’ পাঠদানকালে শ্রেণিকক্ষে প্রকাশ্যে বর্ণবাদী গালি উচ্চারণ করায় সান মার্কোস হাই স্কুলের একজন বদলি শিক্ষককে ক্যাম্পাস থেকে অপসারণ করা হয়েছিল।   এ ছাড়া গত ৯ জুনের এক কমিউনিটি সভায় শিক্ষার্থীরা অভিযোগ করেছিলেন যে, ক্যাম্পাসে বর্ণবাদী পরিবেশের কারণে কৃষ্ণাঙ্গ শিক্ষার্থীরা অনিরাপদ বোধ করছে এবং অনেকেই বাধ্য হয়ে স্কুল ছেড়ে চলে যাচ্ছে।

প্রকাশ: নভেম্বর ২২, ২০২৬ ১২:১১
জর্জ ওয়াশিংটন, আনুমানিক ১৮০৩, গিলবার্ট স্টুয়ার্ট। সৌজন্যে: ক্লার্ক আর্ট ইনস্টিটিউট

প্রায় ৫ লাখ টাকায় নিলামে বিক্রি হলো যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্টের এক গোছা চুল

যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে ভয়াবহ ঝড়-বন্যার শঙ্কা, বিপর্যস্ত হতে পারে থ্যাংকসগিভিংয়ের ভ্রমণ

যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে ভয়াবহ ঝড়-বন্যার শঙ্কা, বিপর্যস্ত হতে পারে থ্যাংকসগিভিংয়ের ভ্রমণ

লস অ্যাঞ্জেলেসগামী ফ্লাইটে ওঠার সময় আইসিইর অভিযান, নারীকে মাটিতে ফেলে গ্রেফতার

লস অ্যাঞ্জেলেসগামী ফ্লাইটে ওঠার সময় আইসিইর অভিযান, নারীকে মাটিতে ফেলে গ্রেফতার

স্নায়ুবিজ্ঞান সম্মেলনে গবেষণা উপস্থাপনের পর প্রিন্সটনের পিএইচডি শিক্ষার্থী ইভা ই শিয়েকে আটক করেছে আইসিই। ছবি: সংগৃহীত
সম্মেলন শেষে বিমানবন্দরে আইসিইর হাতে আটক প্রিন্সটনের পিএইচডি শিক্ষার্থী

ওয়াশিংটন ডিসিতে স্নায়ুবিজ্ঞানবিষয়ক সম্মেলনে গবেষণা উপস্থাপনের পর প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের পিএইচডি শিক্ষার্থী ইভা ই শিয়েকে আটক করেছে যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা (আইসিই)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভার্জিনিয়ার আর্লিংটনে রোনাল্ড রিগ্যান ওয়াশিংটন ন্যাশনাল বিমানবন্দরে তাঁকে আটক করা হয়। তাঁর আইনজীবীরা আটকের বৈধতা চ্যালেঞ্জ করে ফেডারেল আদালতে আবেদন করেছেন।    ২৪ বছর বয়সী ইভা প্রিন্সটনে স্নায়ুবিজ্ঞানে পিএইচডির তৃতীয় বর্ষে পড়ছেন। দ্য ডেইলি প্রিন্সটনিয়ান জানিয়েছে, আটকের আগের দিন সোসাইটি ফর নিউরোসায়েন্সের বার্ষিক সম্মেলনে তিনি পোস্টারের মাধ্যমে নিজের গবেষণা উপস্থাপন করেন। পরদিন অভ্যন্তরীণ একটি ফ্লাইট ধরতে বিমানবন্দরে গেলে তাঁকে হেফাজতে নেন অভিবাসন কর্মকর্তারা।    ইভার আইনজীবী কেরি ডয়েল বিশ্ববিদ্যালয়ের সংবাদপত্রটিকে জানান, চীনে জন্ম নেওয়া ইভা অপ্রাপ্তবয়স্ক অবস্থায় যুক্তরাষ্ট্রে আসেন। তাঁর রাজনৈতিক আশ্রয়ের আবেদন বিচারাধীন রয়েছে বলে জানান ডয়েল। অভিবাসন আদালতে তাঁর শুনানি ২০২৮ সালের শুরুর দিকে নির্ধারিত আছে।    যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ পিক্স১১কে জানিয়েছে, ২০১৬ সালের মার্চে ইভা অস্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পেয়েছিলেন। বিভাগের দাবি, সে বছরের সেপ্টেম্বরে অনুমোদিত মেয়াদ শেষ হওয়ার পরও তিনি দেশ ছাড়েননি। তাঁকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের প্রক্রিয়া চলাকালে আইসিই হেফাজতে রাখা হবে বলে জানিয়েছে বিভাগটি।    শুক্রবার এক ফেডারেল বিচারক নির্দেশ দেন, আটকের বৈধতা চ্যালেঞ্জ করে করা আবেদন বিবেচনাধীন থাকা অবস্থায় ইভাকে ভার্জিনিয়ার পূর্বাঞ্চলীয় ফেডারেল বিচারিক জেলার বাইরে নেওয়া যাবে না। দ্য ডেইলি প্রিন্সটনিয়ান জানিয়েছে, তাঁকে ভার্জিনিয়ার শ্যান্টিলি থেকে একই অঙ্গরাজ্যের বোলিং গ্রিনে ক্যারোলাইন ডিটেনশন ফ্যাসিলিটিতে স্থানান্তর করা হয়েছে। শনিবার সকালে আইসিইর অনলাইন আটক তালিকায় নতুন অবস্থান দেখা যায়।    প্রিন্সটনের গ্র্যাজুয়েট স্কুলের ডিন রডনি প্রিস্টলি জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় ইভার জন্য আইনজীবীর ব্যবস্থা করেছে। সহায়তা দিতে বিশ্ববিদ্যালয় তাঁর পরিবার, সহকর্মী ও আইনজীবীদের সঙ্গে যোগাযোগ রাখছে।    সূত্র: দ্য ডেইলি প্রিন্সটনিয়ান

প্রকাশ: নভেম্বর ২২, ২০২৬ ১০:১৫
ফ্লোরিডায় গাড়িচাপায় বৃদ্ধার মৃ ত্যু, অভিযুক্ত ভেনেজুয়েলান অভিবাসীর বিরুদ্ধে মা মলা হচ্ছে না

ফ্লোরিডায় গাড়িচাপায় বৃদ্ধার মৃ ত্যু, অভিযুক্ত ভেনেজুয়েলান অভিবাসীর বিরুদ্ধে মা মলা হচ্ছে না

ব্রুকলিনের উডহাল হাসপাতালে স্পেশাল অফিসার নিয়োগে ৯ ডিসেম্বর বিশেষ আয়োজন করছে এনওয়াইসি হেলথ প্লাস হসপিটালস। ছবি: সংগৃহীত

ব্রুকলিনের উডহাল হাসপাতালে স্পেশাল অফিসার নিয়োগ, শুরুতেই বেতন ৪০,৪৮০ ডলার

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে উড্ডয়নের আগে খাঁচা থেকে পালাল বিড়াল, ফ্লোরিডাগামী ফ্লাইটে বিলম্ব

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে উড্ডয়নের আগে খাঁচা থেকে পালাল বিড়াল, ফ্লোরিডাগামী ফ্লাইটে বিলম্ব

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...