সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আমেরিকা

টেক্সাসে নৌকা উল্টে পানির নিচে আটকে পড়া তিন শিশুকে বাঁচালেন অফ-ডিউটি দমকলকর্মী, পাশে ছিল ১২ বছরের মেয়ে

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: জুলাই ৮, ২০২৬ ৯:৩৫
জেসন হর্ন ও তার মেয়ে এমিলি—টেক্সাসে নৌকাডুবির ঘটনায় তিন শিশুর প্রাণ বাঁচানো বাবা-মেয়ের সাহসী জুটি | ছবি: সংগৃহীত
জেসন হর্ন ও তার মেয়ে এমিলি—টেক্সাসে নৌকাডুবির ঘটনায় তিন শিশুর প্রাণ বাঁচানো বাবা-মেয়ের সাহসী জুটি | ছবি: সংগৃহীত

টেক্সাসের একটি হ্রদে স্বাধীনতা দিবসের ছুটির দিনে ঘটে যাওয়া নৌকাডুবির ঘটনায় পানির নিচে আটকে পড়া তিন শিশুর প্রাণ রক্ষা করেছেন ছুটিতে থাকা এক দমকলকর্মী। উদ্ধার অভিযানে তাকে সহায়তা করে তার ১২ বছর বয়সী মেয়েও, যে শান্তভাবে জরুরি সেবায় ফোন করে উদ্ধারকারী দলকে ঘটনাস্থলে পৌঁছাতে সহায়তা করে।

 

ঘটনাটি ঘটে ৪ জুলাই টেক্সাসের আলভারাডো পার্ক লেকে। আলভারাডো পুলিশ বিভাগের তথ্য অনুযায়ী, নয়জন আরোহী নিয়ে চলা একটি নৌকা উল্টে গেলে তিন শিশু নৌকার নিচে আটকে পড়ে।

 

সে সময় পরিবার নিয়ে একই হ্রদে ছিলেন মিডলোথিয়ান ফায়ার ডিপার্টমেন্টের ফায়ারফাইটার ও প্যারামেডিক জেসন হর্ন। বিপদগ্রস্তদের সাহায্যের আহ্বান পেয়ে তিনি কোনো দ্বিধা না করে পানিতে ঝাঁপ দেন।

 

জেসন হর্ন প্রথমে পানির নিচে হাতড়ে একটি লাইফ জ্যাকেটের স্পর্শ পান এবং সেখান থেকে এক শিশুপুত্রকে জীবিত উদ্ধার করেন। এরপর দ্বিতীয়বার ডুব দিয়ে অচেতন অবস্থায় একটি শিশুকন্যাকে খুঁজে পান। তাকে উল্টে থাকা নৌকার ওপর তুলে তাৎক্ষণিকভাবে সিপিআর (কার্ডিওপালমোনারি রিসাসিটেশন) শুরু করেন। কিছুক্ষণ পর শিশুটি আবার শ্বাস নিতে শুরু করে।

 

এরপরও উদ্ধার অভিযান শেষ হয়নি। আরও একটি শিশু নৌকার নিচে আটকে থাকার খবর পেয়ে তিনি আবার পানির নিচে নামেন। পরে অন্য নৌকায় থাকা কয়েকজনের সহায়তায় তৃতীয় শিশুটিকে উদ্ধার করা হয়। তার শরীর নোঙরের দড়িতে জড়িয়ে ছিল এবং তখন তার শ্বাস-প্রশ্বাস ও নাড়ির স্পন্দন ছিল না। জেসন হর্ন জরুরি চিকিৎসা দিয়ে তারও পালস ফিরিয়ে আনতে সক্ষম হন।

 

পরে তিন শিশুকেই হাসপাতালে নেওয়া হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, পর্যবেক্ষণের জন্য তাদের ভর্তি করা হলেও কারও আঘাত প্রাণঘাতী নয়।

 

উদ্ধারের পুরো সময় জেসনের ১২ বছর বয়সী মেয়ে এমিলি হর্ন অসাধারণ ধৈর্যের পরিচয় দেয়। সে ৯১১ নম্বরে ফোন করে উদ্ধারকারী দলকে সঠিক অবস্থান জানায় এবং নৌকাটি নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে।

 

ঘটনার পর আলভারাডো পুলিশ বিভাগ এক বিবৃতিতে জেসন হর্নের সাহসিকতা ও আত্মত্যাগের প্রশংসা করে। বিভাগটি জানায়, কোনো দ্বিধা ছাড়াই মানুষের জীবন রক্ষায় এগিয়ে যাওয়ার মাধ্যমে তিনি জননিরাপত্তা পেশার সর্বোচ্চ আদর্শের প্রতিফলন ঘটিয়েছেন।

 

মিডলোথিয়ান ফায়ার ডিপার্টমেন্টও এক বিবৃতিতে জানায়, দায়িত্বে থাকুন বা না থাকুন, মানুষের বিপদের মুহূর্তে এগিয়ে যাওয়াই একজন প্রকৃত দমকলকর্মীর পরিচয়। জেসন হর্নের এই পদক্ষেপ বিভাগের জন্য গর্বের বিষয়।

 

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, চার সন্তানের বাবা জেসন হর্ন পরে বলেন, উদ্ধার অভিযানের সময় তিনি নিজেকে শক্ত রাখার চেষ্টা করেছিলেন। তবে সবকিছু শেষ হওয়ার পর পরিবারের সঙ্গে একান্তে থাকতেই ঘটনাটির আবেগ তাকে স্পর্শ করে।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

আমেরিকা

View more
বাড়ির মালিকদের পকেট কাটে নানা গোপন খরচ
যুক্তরাষ্ট্রে বন্ধকী ঋণের বাইরেও যেভাবে বাড়ির মালিকদের পকেট কাটে নানা গোপন খরচ

যুক্তরাষ্ট্রে নিজের বাড়ি কেনাকে অনেকেই আর্থিক নিরাপত্তা ও ভবিষ্যৎ সম্পদ গড়ার অন্যতম উপায় হিসেবে বিবেচনা করেন। দীর্ঘদিন ভাড়া দেওয়ার পরিবর্তে নিজের বাড়ির মালিক হওয়ার স্বপ্ন পূরণে অনেকে বছরের পর বছর সঞ্চয় করেন। কিন্তু বাড়ি কেনার সময় অধিকাংশ ক্রেতার হিসাব থাকে মূলত ডাউন পেমেন্ট ও মাসিক বন্ধকী ঋণের কিস্তি ঘিরে। বাড়ি কেনার পর নিয়মিত যে অতিরিক্ত খরচগুলো বহন করতে হয়, সেগুলো অনেক সময় হিসাবের বাইরে থেকে যায়।   নতুন দুটি গবেষণায় দেখা গেছে, যুক্তরাষ্ট্রে বাড়ির মালিকদের বন্ধকী ঋণের বাইরে বছরে ১৬ হাজার ৫৬৬ ডলার থেকে ২১ হাজার ৪৬৬ ডলার পর্যন্ত খরচ হতে পারে। অর্থাৎ মাসে প্রায় ১ হাজার ৩৮০ থেকে ১ হাজার ৭৮৯ ডলার অতিরিক্ত ব্যয় করতে হচ্ছে। বাড়ির অবস্থান, আয়তন, বিমার ধরন ও রক্ষণাবেক্ষণের প্রয়োজন অনুযায়ী এই খরচ আরও বেশি হতে পারে।   জিলোর ২০২৬ সালের ২২ অক্টোবর প্রকাশিত গবেষণা অনুযায়ী, যুক্তরাষ্ট্রের একজন সাধারণ বাড়ির মালিককে বন্ধকী ঋণের বাইরে বছরে গড়ে ১৬ হাজার ৫৬৬ ডলার ব্যয় করতে হচ্ছে। এর মধ্যে বাড়ির রক্ষণাবেক্ষণে বছরে ১১ হাজার ১৭১ ডলার, সম্পত্তি কর বাবদ ৩ হাজার ১২৯ ডলার এবং বাড়ির বিমার জন্য ২ হাজার ২৬৬ ডলার খরচ হয়।   গবেষণায় আরও দেখা গেছে, গত পাঁচ বছরে বাড়ির বিমার খরচ বেড়েছে ৫৪ শতাংশ। একই সময়ে বাড়ির রক্ষণাবেক্ষণ ব্যয় বেড়েছে ৩২ শতাংশ এবং সম্পত্তি কর বেড়েছে ১৯ শতাংশ। অর্থাৎ বাড়ির মালিকদের জন্য শুধু ঋণের কিস্তি নয়, নিয়মিত অন্যান্য খরচও বড় আর্থিক চাপ তৈরি করছে।   অন্যদিকে, ইনসুরিফাইয়ের হিসাব অনুযায়ী, বাড়ির মালিকদের অতিরিক্ত বার্ষিক খরচ আরও বেশি। প্রতিষ্ঠানটির হিসাবে, নিয়মিত বাড়ি রক্ষণাবেক্ষণে বছরে গড়ে ৭ হাজার ৩৭৪ ডলার, বিদ্যুৎ, পানি ও অন্যান্য পরিষেবায় ৫ হাজার ৬৪৯ ডলার, সম্পত্তি কর বাবদ ৪ হাজার ৪২৭ ডলার, বাড়ির বিমায় ৩ হাজার ১২ ডলার এবং বন্যার ক্ষয়ক্ষতি থেকে সুরক্ষার বিমায় ১ হাজার ৪ ডলার ব্যয় হতে পারে। সব মিলিয়ে এই হিসাব বছরে ২১ হাজার ৪৬৬ ডলার।   এর অর্থ, কোনো বাড়ির মাসিক বন্ধকী ঋণের কিস্তি যদি প্রায় ২ হাজার ডলার হয়, তাহলে অন্যান্য খরচ যুক্ত করে মোট মাসিক ব্যয় প্রায় ৩ হাজার ৮০০ ডলারে পৌঁছাতে পারে। বাড়ির মালিকদের সবচেয়ে বড় নিয়মিত ব্যয়ের একটি হলো রক্ষণাবেক্ষণ। ছাদের ক্ষতি, পানির পাইপে সমস্যা, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র নষ্ট হওয়া, বৈদ্যুতিক ত্রুটি কিংবা রান্নাঘরের যন্ত্রপাতি পরিবর্তনের প্রয়োজন হলে একবারেই কয়েক হাজার ডলার খরচ হতে পারে। ভাড়া বাসায় এসব সমস্যার অনেক দায়িত্ব বাড়ির মালিক বা বাড়িওয়ালা বহন করলেও নিজের বাড়িতে সব খরচের দায়িত্ব নিতে হয় বাসার মালিককেই।   এর পাশাপাশি সম্পত্তি করও বড় একটি বিষয়। বাড়ির অবস্থান, স্থানীয় সরকারের করনীতি এবং সম্পত্তির মূল্যায়নের ওপর এই কর নির্ভর করে। সময়ের সঙ্গে সম্পত্তির মূল্য বাড়লে অনেক এলাকায় করের পরিমাণও বাড়তে পারে। বাড়ির বিমার খরচও ক্রমাগত বাড়ছে। বিশেষ করে বন্যা, ঝড়, দাবানল কিংবা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিপূর্ণ এলাকায় বিমার প্রিমিয়াম বেশি হতে পারে। কোনো কোনো ক্ষেত্রে সাধারণ বাড়ির বিমার বাইরে আলাদা বন্যা বিমাও প্রয়োজন হয়।   এ ছাড়া বিদ্যুৎ, গ্যাস, পানি, পয়োনিষ্কাশন, আবর্জনা অপসারণ, ইন্টারনেট এবং বাড়ির মালিক সমিতির (এইচওএ) ফি থাকলে সেটিও মাসিক বাজেটে যুক্ত হয়। জিলোর তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের বড় শহরগুলোর মধ্যে নিউইয়র্কে বাড়ির মালিকদের অতিরিক্ত বার্ষিক খরচ সবচেয়ে বেশি, প্রায় ২৫ হাজার ১১১ ডলার। সান ফ্রান্সিসকোতে ২৪ হাজার ৩৮৩ ডলার, বোস্টনে ২২ হাজার ৯৬ ডলার এবং সিয়াটলে ২১ হাজার ৩৫৪ ডলার। অন্যদিকে, এই গবেষণায় বিশ্লেষণ করা শহরগুলোর মধ্যে ফিনিক্সে তুলনামূলক কম, বছরে ১৪ হাজার ১৮৭ ডলার।   বাড়ি কেনার সিদ্ধান্ত নেওয়ার আগে এসব খরচ বিবেচনা না করায় অনেক পরিবার পরবর্তী সময়ে আর্থিক চাপে পড়ে। ইনসুরিফাইয়ের একটি জরিপে ৪৫ শতাংশ বাড়ির মালিক জানিয়েছেন, বাড়ি কেনার সময় তাঁরা বিমার খরচ হিসাব করেননি। একই জরিপে ৩৩ শতাংশ বলেছেন, কেনার আগে সম্পত্তি করের বিষয়টি বিবেচনায় নেননি।   এদিকে বাড়ি কেনা ও ভাড়া থাকার মধ্যে আর্থিক সুবিধা তুলনা করতেও নতুন করে ভাবতে হচ্ছে ক্রেতাদের। জিলোর ভাড়া বনাম বাড়ি কেনার হিসাব অনুযায়ী, ২০২৬ সালে একটি বাড়ি কেনার পর সেই বিনিয়োগের আর্থিক সুবিধা ভাড়া থাকার তুলনায় সমান পর্যায়ে আসতে অন্তত আট বছর সময় লাগতে পারে। কিছু বড় শহরে এই সময় আরও দীর্ঘ। শিকাগোতে প্রায় ১২ বছর, মায়ামি ও ফিলাডেলফিয়ায় প্রায় ১৪ বছর এবং নিউইয়র্ক ও লস অ্যাঞ্জেলেসে ২০ বছরের বেশি সময় লাগতে পারে।   বাড়ি কেনা এখনো দীর্ঘমেয়াদি সম্পদ গড়ার সুযোগ তৈরি করতে পারে। তবে শুধু মাসিক ঋণের কিস্তি দেখে বাড়ি কেনার সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। বাড়ির সম্ভাব্য মেরামত, কর, বিমা, ইউটিলিটি বিল এবং জরুরি পরিস্থিতির জন্য আলাদা সঞ্চয় রাখাও জরুরি।   বিশেষ করে যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি পরিবারগুলোর বাড়ি কেনার আগে স্থানীয় সম্পত্তি কর, বিমার প্রিমিয়াম, বাড়ির অবস্থা এবং সম্ভাব্য রক্ষণাবেক্ষণ ব্যয়ের হিসাব করা প্রয়োজন। কারণ বাড়ির মালিকানা অর্জনের পরও সেই বাড়ি সচল ও নিরাপদ রাখতে নিয়মিত অর্থ ব্যয় করতে হয়।নিজের বাড়ি থাকা নিঃসন্দেহে অনেকের স্বপ্ন। কিন্তু সেই স্বপ্ন বাস্তবায়নের আগে বাড়ির দাম ও বন্ধকী ঋণের পাশাপাশি বাড়ি ধরে রাখার প্রকৃত খরচ জানাও সমান গুরুত্বপূর্ণ। তথ্যসূত্র: USA Today, Zillow Research, Insurify।

প্রকাশ: নভেম্বর ২২, ২০২৬ ১৩:৩৫
মৃ ত আত্মীয়ের পরিচয় ব্যবহার করে বিমার টাকা আত্মসাৎ, মর্টগেজ জালিয়াতিতে অভিযুক্ত যুবক

মৃ ত আত্মীয়ের পরিচয় ব্যবহার করে বিমার টাকা আত্মসাৎ, মর্টগেজ জালিয়াতিতে অভিযুক্ত যুবক

নিউইয়র্কে ৮০০ পরিবারের পাশে দাঁড়াল স্থানীয় সংগঠন, বিতরণ করল ৫০০ টার্কি

নিউইয়র্কে ৮০০ পরিবারের পাশে দাঁড়াল স্থানীয় সংগঠন, বিতরণ করল ৫০০ টার্কি

ক্যালিফোর্নিয়ায় চার ছাত্রীর ‘ব্ল্যাকফেস’ বিতর্কে ৩ লাখ ৭৫ হাজার ডলারের উদ্যোগ স্কুল ডিস্ট্রিক্টের

ক্যালিফোর্নিয়ায় চার ছাত্রীর ‘ব্ল্যাকফেস’ বিতর্কে ৩ লাখ ৭৫ হাজার ডলারের উদ্যোগ স্কুল ডিস্ট্রিক্টের

জর্জ ওয়াশিংটন, আনুমানিক ১৮০৩, গিলবার্ট স্টুয়ার্ট। সৌজন্যে: ক্লার্ক আর্ট ইনস্টিটিউট
প্রায় ৫ লাখ টাকায় নিলামে বিক্রি হলো যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্টের এক গোছা চুল

যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের মাথার এক গোছা চুল নিলামে ৪ হাজার ডলারে বিক্রি হয়েছে, বাংলাদেশি মুদ্রায় যার মূল্য প্রায় ৫ লাখ টাকা। প্রায় ২২৭ বছর আগের এই স্মৃতিচিহ্নটি একসময় ওয়াশিংটনের ঘনিষ্ঠ পরিচিত জন গ্যাডসবির সংগ্রহে ছিল। পরে কয়েক হাত ঘুরে এটি একজন সংগ্রাহকের কাছে পৌঁছায়। তবে নিলামে কেনা নতুন মালিকের পরিচয় প্রকাশ করা হয়নি।   বিবিসির প্রতিবেদন অনুযায়ী, শনিবার (২১ নভেম্বর) রিচমন্ড অকশনস আয়োজিত নিলামে চুলের গোছাটি বিক্রি হয়। এর দাম উঠেছে ৪ হাজার ডলার, যা ব্রিটিশ মুদ্রায় প্রায় ৩ হাজার ৫৮ পাউন্ড।   নিলাম প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, ১৭৯৯ সালে ওয়াশিংটনের মৃত্যুর কিছুদিন আগে ভার্জিনিয়ার আলেকজান্দ্রিয়ায় তাঁকে নৈশভোজে আপ্যায়ন করেছিলেন জন গ্যাডসবি। সেই সময় তাঁদের বন্ধুত্ব ও ঘনিষ্ঠতার স্মারক হিসেবে গ্যাডসবি ওয়াশিংটনের এক গোছা চুল সংগ্রহ করেন বলে পারিবারিক বিবরণে উল্লেখ রয়েছে।   গ্যাডসবির নাতনি জুলিয়া টেন আইক ম্যাকব্লেয়ার ১৯২৮ সালে দেওয়া এক বিবৃতিতে জানান, তাঁর দাদা ওয়াশিংটনের সঙ্গে বন্ধুত্ব ও জীবনের শেষ সময়ের সম্পর্কের স্মৃতি হিসেবে চুলগুলো সংরক্ষণ করেছিলেন। পরে সেগুলো বাঁধাই করে তাঁদের বাড়িতে ওয়াশিংটনের প্রতিকৃতির নিচে টাঙিয়ে রাখা হয়।   পরবর্তী সময়ে জন কে ল্যাটিমার নামের এক সংগ্রাহক গ্যাডসবির বংশধরের কাছ থেকে চুলের গোছাটি সংগ্রহ করেন। সেখান থেকেই এটি সাম্প্রতিক নিলামে ওঠে।   তবে ওয়াশিংটনের চুল নিলামে বিক্রির ঘটনা এবারই প্রথম নয়। ২০২১ সালে তাঁর মৃত্যুর কাছাকাছি সময়ে সংগ্রহ করা হয়েছিল বলে ধারণা করা তিনটি চুলের গোছা একটি লকেটসহ প্রায় ৪০ হাজার ডলারে বিক্রি হয়েছিল।   ১৭৩২ সালে জন্ম নেওয়া জর্জ ওয়াশিংটন যুক্তরাষ্ট্রের স্বাধীনতাযুদ্ধে ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে আমেরিকান সেনাদের নেতৃত্ব দেন। পরে মার্কিন সংবিধান প্রণয়নের প্রক্রিয়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ১৭৮৯ সালে তিনি দেশটির প্রথম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ১৭৯৭ সালে দুই মেয়াদ পূর্ণ করে তিনি ক্ষমতা ছাড়েন। ১৭৯৯ সালের ১৪ ডিসেম্বর তাঁর মৃত্যু হয়।   ওয়াশিংটনের ব্যক্তিগত স্মৃতিচিহ্ন সংগ্রহের প্রতি আগ্রহ দীর্ঘদিনের। ভার্জিনিয়ায় তাঁর সাবেক বাসভবন মাউন্ট ভার্নন বর্তমানে জাদুঘর হিসেবে পরিচালিত হচ্ছে। সেখানে সংরক্ষিত সংগ্রহে তাঁর চুলের অন্তত ৫০টি নমুনা রয়েছে বলে প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে।   মাউন্ট ভার্ননের এক নিবন্ধে বলা হয়েছে, উনিশ শতকে বন্ধু ও স্বজনদের চুল স্মৃতিচিহ্ন হিসেবে সংরক্ষণের প্রচলন বেশ জনপ্রিয় ছিল। বিশেষ করে বিত্তশালী পরিবারগুলোতে এ ধরনের স্মারক রাখার রীতি দেখা যেত।   এদিকে ওয়াশিংটনের অন্যান্য স্মৃতিচিহ্নও নিলামে উচ্চমূল্যে বিক্রি হয়েছে। চলতি বছরের জুলাইয়ে ১৭৭৬ সালে লেখা তাঁর স্বাক্ষরযুক্ত একটি চিঠি ১ লাখ ৯ হাজার ৮০০ ডলারে বিক্রি হয়। ওই চিঠিতে ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ের জন্য কন্টিনেন্টাল আর্মিতে আরও সেনা নিয়োগের অনুরোধ জানিয়েছিলেন তিনি।   সূত্র: বিবিসি

প্রকাশ: নভেম্বর ২২, ২০২৬ ১২:১৮
যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে ভয়াবহ ঝড়-বন্যার শঙ্কা, বিপর্যস্ত হতে পারে থ্যাংকসগিভিংয়ের ভ্রমণ

যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে ভয়াবহ ঝড়-বন্যার শঙ্কা, বিপর্যস্ত হতে পারে থ্যাংকসগিভিংয়ের ভ্রমণ

লস অ্যাঞ্জেলেসগামী ফ্লাইটে ওঠার সময় আইসিইর অভিযান, নারীকে মাটিতে ফেলে গ্রেফতার

লস অ্যাঞ্জেলেসগামী ফ্লাইটে ওঠার সময় আইসিইর অভিযান, নারীকে মাটিতে ফেলে গ্রেফতার

স্নায়ুবিজ্ঞান সম্মেলনে গবেষণা উপস্থাপনের পর প্রিন্সটনের পিএইচডি শিক্ষার্থী ইভা ই শিয়েকে আটক করেছে আইসিই। ছবি: সংগৃহীত

সম্মেলন শেষে বিমানবন্দরে আইসিইর হাতে আটক প্রিন্সটনের পিএইচডি শিক্ষার্থী

ফ্লোরিডায় গাড়িচাপায় বৃদ্ধার মৃ ত্যু, অভিযুক্ত ভেনেজুয়েলান অভিবাসীর বিরুদ্ধে মা মলা হচ্ছে না
ফ্লোরিডায় গাড়িচাপায় বৃদ্ধার মৃ ত্যু, অভিযুক্ত ভেনেজুয়েলান অভিবাসীর বিরুদ্ধে মা মলা হচ্ছে না

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে একটি সুপারমার্কেটের পার্কিং লটে গাড়িচাপায় ৮২ বছর বয়সী এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যুর ঘটনায় অভিযুক্ত অবৈধ অভিবাসীর বিরুদ্ধে কোনো ফৌজদারি অভিযোগ না আনার সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রপক্ষ। গত ১৬ মে ফ্লোরিডার পানামা সিটি বিচে অবস্থিত ‘পাবলিক্স’ গ্রোসারি স্টোরের বাইরে গাড়ি পেছনে নেওয়ার সময় ডেবোরা মারফি নামের ওই বৃদ্ধাকে চাপা দেওয়ার অভিযোগ ওঠে ২৬ বছর বয়সী ভেনেজুয়েলান নাগরিক কার্লোস সুয়ারেজ-কনট্রেরাসের বিরুদ্ধে। তবে দীর্ঘ তদন্ত শেষে তার বিরুদ্ধে মামলা দায়ের না করার ঘোষণা দেওয়ায় নিহতের পরিবারে তীব্র ক্ষোভ ও হতাশা ছড়িয়ে পড়েছে।   ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে দেখা যায়, কেনাকাটা শেষে সংক্ষিপ্ত বিরতির পর হাতে ব্যাগ নিয়ে নিজের গাড়ির দিকে হেঁটে যাচ্ছিলেন ডেবোরা মারফি। ঠিক সে সময় পেছন দিকে চলতে থাকা একটি ‘টয়োটা ফোররানার’ গাড়ি তাকে সজোরে ধাক্কা দিয়ে চাপা দেয়। এই মর্মান্তিক দুর্ঘটনার পর থেকে ভেনেজুয়েলা থেকে আসা নথিপত্রহীন অভিবাসী কার্লোস সুয়ারেজ-কনট্রেরাস ফৌজদারি তদন্তের আওতায় ছিলেন।   তবে ফ্লোরিডার ১৪তম জুডিশিয়াল সার্কিটের স্টেট অ্যাটর্নি ল্যারি বাসফোর্ড মার্কিন সংবাদমাধ্যম ‘ফক্স নিউজ ডিজিটাল’-কে জানিয়েছেন, এই ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গঠনের মতো আইনি ভিত্তি পাওয়া যায়নি। তিনি স্বীকার করেন যে চালকের আচরণ ছিল অসতর্ক ও অবহেলাপূর্ণ, তবে প্রতিটি ট্র্যাজেডিই আইনের চোখে অপরাধ হিসেবে গণ্য হয় না। তদন্তকারীদের পর্যবেক্ষণ তুলে ধরে ওই প্রসিকিউটর আরও জানান, সুয়ারেজ-কনট্রেরাস গাড়িটি এতটা দ্রুতগতিতে পেছনে নিচ্ছিলেন না যাতে সেটিকে আইনি ভাষায় ‘বেপরোয়া ড্রাইভিং’ হিসেবে প্রমাণ করা যায়।   রাষ্ট্রপক্ষের এমন সিদ্ধান্তে চরম অসন্তোষ প্রকাশ করেছেন নিহত ডেবোরা মারফির মেয়ে অ্যামি এজ। ফক্স নিউজকে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি বলেন, ফ্লোরিডা অঙ্গরাজ্য কর্তৃপক্ষ তাদের মায়ের মৃত্যুর ন্যায়বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু এই সিদ্ধান্তে তারা চরমভাবে প্রতারিত বোধ করছেন এবং মনে হচ্ছে যেন মাকে হারানোর শোক আবার নতুন করে ফিরে এসেছে।   দুর্ঘটনার সময় মা সম্পূর্ণ সুস্থ ছিলেন উল্লেখ করে অ্যামি এজ অভিযোগ করেন, অভিযুক্ত ব্যক্তি ঘটনার পর সামান্যতম অনুশোচনাও দেখাননি। ক্ষুব্ধ কণ্ঠে তিনি বলেন, ওই ব্যক্তিই তার মাকে হত্যা করেছেন; দুর্ঘটনার পর তিনি গাড়ি থেকে নামেননি, সাহায্যের জন্য এগিয়ে আসেননি, এমনকি গাড়ি থামাননি পর্যন্ত—বরং পার্কিং স্পট থেকে স্বাভাবিকভাবে বের হওয়ার বদলে তিনি সরাসরি পেছনের দিকে গাড়ি চালিয়েছিলেন।

প্রকাশ: নভেম্বর ২২, ২০২৬ ১০:৫
ব্রুকলিনের উডহাল হাসপাতালে স্পেশাল অফিসার নিয়োগে ৯ ডিসেম্বর বিশেষ আয়োজন করছে এনওয়াইসি হেলথ প্লাস হসপিটালস। ছবি: সংগৃহীত

ব্রুকলিনের উডহাল হাসপাতালে স্পেশাল অফিসার নিয়োগ, শুরুতেই বেতন ৪০,৪৮০ ডলার

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে উড্ডয়নের আগে খাঁচা থেকে পালাল বিড়াল, ফ্লোরিডাগামী ফ্লাইটে বিলম্ব

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে উড্ডয়নের আগে খাঁচা থেকে পালাল বিড়াল, ফ্লোরিডাগামী ফ্লাইটে বিলম্ব

অপরাহ উইনফ্রে। ছবি: অ্যাফ্রোডাইটি-ইন-এনওয়াইসি / উইকিমিডিয়া কমন্স / সিসি বাই ২.০। ছবিটি ক্রপ করেছে আমেরিকা বাংলা

উপস্থাপনার গণ্ডি পেরিয়ে মানবসেবায় অপরাহ উইনফ্রে, তাঁর বৃত্তিতে স্নাতক প্রায় ৮০০ শিক্ষার্থী

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...