আমেরিকা

‘থ্রি ইডিয়টস’-এর বাস্তব অনুপ্রেরণা সোনম ওয়াংচুকের অনশন: শিক্ষা ব্যবস্থার সংস্কারে জীবন-মৃত্যুর লড়াই

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: জুলাই ১৫, ২০২৬ ৭:২
অনশনরত ব্যক্তি। ছবি:সংগৃহীত
অনশনরত ব্যক্তি। ছবি:সংগৃহীত

ভারতের প্রকৌশলী, শিক্ষাবিদ, উদ্ভাবক ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুক, যিনি বলিউডের বহুল আলোচিত চলচ্চিত্র ‘থ্রি ইডিয়টস’–এর ‘ফুনসুখ ওয়াংডু’ চরিত্রের বাস্তব অনুপ্রেরণা হিসেবে বিশ্বজুড়ে পরিচিত, শিক্ষা ব্যবস্থায় প্রশ্নফাঁস ও অনিয়মের প্রতিবাদে শুরু করা অনির্দিষ্টকালের অনশন চালিয়ে যাচ্ছেন। অনশন ১৭ দিনে পৌঁছানোর পর তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হওয়ায় দেশজুড়ে উদ্বেগ দেখা দিয়েছে।

 

গত ২৮ জুন দিল্লির যন্তর-মন্তরে অনশন শুরু করেন ওয়াংচুক। তাঁর অভিযোগ, ভারতের জাতীয় পর্যায়ের বিভিন্ন নিয়োগ ও ভর্তি পরীক্ষায়, বিশেষ করে জাতীয় যোগ্যতা ও প্রবেশিকা পরীক্ষা (এনইইটি)-এ প্রশ্নফাঁস ও দুর্নীতির ঘটনা লাখো শিক্ষার্থীর ভবিষ্যৎকে অনিশ্চয়তার মুখে ফেলেছে। তিনি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, পরীক্ষা ব্যবস্থায় পূর্ণ স্বচ্ছতা এবং শিক্ষা খাতে জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

 

চিকিৎসকদের তথ্য অনুযায়ী, দীর্ঘ অনশনের কারণে ওয়াংচুকের প্রায় সাড়ে ৮ কেজি ওজন কমেছে, শরীরে পেশির ক্ষয় শুরু হয়েছে এবং তিনি তীব্র দুর্বলতায় ভুগছেন। তাঁর চিকিৎসকরা জানিয়েছেন, অনশন অব্যাহত থাকলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। একই আন্দোলনে অংশ নেওয়া কয়েকজন শিক্ষার্থীও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

 

ওয়াংচুকের এই আন্দোলনের সঙ্গে যুক্ত রয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি) নামে একটি নতুন রাজনৈতিক সংগঠন। দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকের নেতৃত্বে শুরু হওয়া আন্দোলনে পরে ওয়াংচুক যোগ দেন। সংগঠনটির দাবি, এটি কেবল একটি রাজনৈতিক কর্মসূচি নয়, বরং ভারতের তরুণ প্রজন্মের শিক্ষা, কর্মসংস্থান ও ন্যায্যতার দাবির প্রতীক। সংগঠনটি ইতোমধ্যে এক দিনের গণঅনশনের ঘোষণা দিয়েছে এবং সংসদ অভিমুখে পদযাত্রার পরিকল্পনাও প্রকাশ করেছে।

 

ওয়াংচুকের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ জানিয়ে দিল্লি হাইকোর্টে একটি আবেদন করা হয়েছে। আবেদনে বলা হয়েছে, তাঁর জীবন ঝুঁকির মুখে রয়েছে এবং জরুরি চিকিৎসা নিশ্চিত করতে আদালতের হস্তক্ষেপ প্রয়োজন। আদালত এ বিষয়ে কেন্দ্র ও দিল্লি সরকারের কাছে জবাবও চেয়েছে।

 

আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে একের পর এক এগিয়ে আসছেন রাজনৈতিক নেতা, শিক্ষাবিদ, শিল্পী ও চলচ্চিত্র ব্যক্তিত্বরা। ‘থ্রি ইডিয়টস’ ছবিতে ‘চতুর রামালিঙ্গম’ চরিত্রে অভিনয় করা অভিনেতা ওমি বৈদ্য সামাজিক মাধ্যমে আবেগঘন বার্তায় বলেন, “আমি বাস্তবের ফুনসুখ ওয়াংডুকে হারাতে চাই না।” তিনি সাধারণ মানুষকে ওয়াংচুকের আন্দোলনের প্রতি নজর দেওয়ার আহ্বান জানান।

 

এছাড়া প্রবীণ অভিনেত্রী জিনাত আমান, শাবানা আজমি, অভিনেতা অভয় দেওল, নাসিরউদ্দিন শাহ, সোনি রাজদান, স্বরা ভাস্করসহ বহু শিল্পী সরকারকে সংলাপে বসার আহ্বান জানিয়েছেন। তাঁদের বক্তব্য, মতভেদ থাকলেও একজন সমাজ সংস্কারকের জীবনকে ঝুঁকিতে ফেলে রাখা উচিত নয়।

 

সোনম ওয়াংচুক দীর্ঘ তিন দশক ধরে লাদাখে শিক্ষা সংস্কার, পরিবেশ সংরক্ষণ এবং উদ্ভাবনী প্রযুক্তি নিয়ে কাজ করছেন। তাঁর প্রতিষ্ঠিত লাদাখ শিক্ষার্থী শিক্ষা ও সাংস্কৃতিক আন্দোলন (সেকমল) আজ আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি শিক্ষা মডেল। তিনি র‍্যামন ম্যাগসেসে পুরস্কারসহ একাধিক আন্তর্জাতিক সম্মানে ভূষিত হয়েছেন। যদিও অনেকেই তাঁকে ‘ফুনসুখ ওয়াংডু’ বলে ডাকেন, ওয়াংচুক নিজেই একাধিকবার বলেছেন, তিনি চলচ্চিত্রের চরিত্র নন; তিনি একজন বাস্তব মানুষ, যিনি শিক্ষা ও সমাজ পরিবর্তনের জন্য কাজ করে যাচ্ছেন।

জনপ্রিয় সংবাদ
বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনার পর তরুণীর মৃত্যু, এক বছরের সাজায় ক্যালিফোর্নিয়ার আইন পরিবর্তনের দাবি

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন।   মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়।   তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।”   ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে।   প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন।   ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন।   প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল।   মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি।   রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।

মার্কিন ভিসা আপডেট ২০২৬! বাংলাদেশিদের জন্য কোন ভিসা বন্ধ, কোনটা চালু?

২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো।   প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে।   এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে।   অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে।   স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে।   সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে।   সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে।   এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।   নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি।   উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।”   বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে।   এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে।   শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়।   উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন।   বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত।   এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।

পাঁচ সন্তানকে এতিম করে মাকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তারের সময়ও হাসছিল ঘাতক দুই বোন

যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক মর্মান্তিক ও লোমহর্ষক ঘটনার জন্ম দিয়েছে দুই তরুণী বোন। দিনদুপুরে ক্যারোলিন ‘কারো’ পেনা নামের ৩২ বছর বয়সী এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত নারী পাঁচ সন্তানের জননী ছিলেন। তবে সবচেয়ে শিউরে ওঠার মতো বিষয় হলো, গ্রেপ্তারের সময় অভিযুক্তদের চেহারায় অনুশোচনার সামান্যতম ছাপ তো ছিলই না, উল্টো তাদের মুখে পৈশাচিক হাসি দেখা গেছে। মেক্সিকো সীমান্তের কাছের শহর দেল রিও থেকে বৃহস্পতিবার বিকেলে পুলিশ তাদের হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার সময় এই দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে।   আরও পড়ুন... ‘ফোনটা ধরতে পারলে হয়তো তাকে বাঁচাতে পারতাম’- টেক্সাসে পাঁচ সন্তানের মাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা, দুই বোনসহ তিনজন গ্রেপ্তার   পুলিশ সূত্রে জানা যায়, নিহত ক্যারোলিনকে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টার পরপরই গুরুতর জখম অবস্থায় ভাল ভার্দে রিজিওনাল মেডিকেল সেন্টারে নেওয়া হয়। তার শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল। ঘটনাস্থলের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, একটি সনিক ড্রাইভ-থ্রু রেস্তোরাঁর বাইরে রক্তাক্ত অবস্থায় ক্যারোলিন তার তিন হামলাকারীর মুখোমুখি দাঁড়িয়ে আছেন।   পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সান আন্তোনিওর একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। খবর পেয়ে পুলিশ দ্রুত হাসপাতালে পৌঁছায় এবং প্রায় ৩৫ হাজার বাসিন্দার শহর দেল রিওতে অভিযান চালিয়ে হামলাকারীদের শনাক্ত করে।   সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গ্রেপ্তারের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, ২১ বছর বয়সী কিটি মিয়া দিয়াজ খালি পায়ে হেঁটে যাওয়ার সময় পুলিশের গাড়িতে ওঠার আগে মৃদু হাসছেন। কিটি নিজেও এক শিশুপুত্রের মা। অন্যদিকে, তার ১৯ বছর বয়সী ছোট বোন আমায়া কুকি দিয়াজ ক্যামেরার দিকে তাকিয়ে নির্লজ্জভাবে দাঁত বের করে হাসতে থাকেন।   ▶️ টেক্সাসে নিজের মাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে দুই মেয়ে |   এমনকি ভিডিও ধারণকারীকে ব্যঙ্গাত্মক সুরে ‘রেকর্ড করা বন্ধ করো’ বলেও চিৎকার করতে শোনা যায় তাকে। দেল রিও পুলিশ জানিয়েছে, এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় ২১ বছর বয়সী কায়ান্দ্রা রেনি ফাজ নামের তৃতীয় আরেক নারীকেও গ্রেপ্তার করা হয়েছে। তবে ঠিক কী কারণে এই নারকীয় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সে বিষয়ে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি।

দেশের প্রথম ৪০ তলা ভবন ‘শান্তা পিনাকল’ হস্তান্তর সম্পন্ন

বাংলাদেশের আবাসন শিল্পে এক নতুন ইতিহাস রচিত হলো। রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় নির্মিত দেশের প্রথম ৪০ তলা বিশিষ্ট আকাশচুম্বী বাণিজ্যিক ভবন ‘শান্তা পিনাকল’ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে শান্তা হোল্ডিংস। ৫০০ ফুট উচ্চতার এই আইকনিক ভবনটি এখন দেশের সর্বোচ্চ সম্পন্ন হওয়া ইমারত। গত শনিবার (১৮ এপ্রিল) ভবনের ৪০তম তলায় আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এটি হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে শান্তা হোল্ডিংসের চেয়ারম্যান খন্দকার মনির উদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক, স্থপতি এহসান খানসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, ভূমি মালিক এবং গ্রাহকরা উপস্থিত ছিলেন। স্থাপত্যশৈলী ও আধুনিক প্রযুক্তি:‘শান্তা পিনাকল’ শুধুমাত্র উচ্চতার কারণেই অনন্য নয়, বরং এটি আধুনিক নির্মাণশৈলী ও প্রযুক্তির এক অনন্য সমন্বয়। এটি বাংলাদেশের প্রথম ভবন যা পরিবেশবান্ধব স্থাপত্যের জন্য আন্তর্জাতিক ‘লিড প্ল্যাটিনাম’ (LEED Platinum) স্বীকৃতি পেয়েছে। সিঙ্গাপুরভিত্তিক বিখ্যাত ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান ‘মেইনহার্ট’ (Meinhardt) এর সহায়তায় ভবনটির স্ট্রাকচারাল ডিজাইন এবং ভূমিকম্প প্রতিরোধক ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। বিশেষ বৈশিষ্ট্যসমূহ: উন্নত লিফট ব্যবস্থা: ভবনটিতে রয়েছে ৮টি দ্রুতগামী লিফট, যা প্রতি সেকেন্ডে ৪ মিটার উচ্চতায় উঠতে সক্ষম। এটি দেশের দ্রুততম ভার্টিক্যাল ট্রান্সপোর্ট ব্যবস্থা। পরিবেশ ও সুরক্ষা: ভবনে ব্যবহৃত হয়েছে ৩৬ মিমি পুরুত্বের ডাবল গ্লেজড গ্লাস, যা তাপ ও শব্দ নিরোধক। এছাড়া এটি দেশের প্রথম ‘উইন্ড টানেল টেস্ট’ করা ভবন, যা প্রতিকূল আবহাওয়ায় এর স্থায়িত্ব নিশ্চিত করে। আইবিএমএস প্রযুক্তি: পুরো ভবনটি একটি ইন্টেলিজেন্ট বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেম (iBMS) দ্বারা পরিচালিত, যা সার্বক্ষণিক নিরাপত্তা ও জ্বালানি সাশ্রয় নিশ্চিত করবে। অগ্নি নিরাপত্তা: আন্তর্জাতিক এনএফপিএ (NFPA) স্ট্যান্ডার্ড অনুসরণ করে এখানে অত্যাধুনিক অগ্নিনির্বাপক ব্যবস্থা স্থাপন করা হয়েছে। অনুষ্ঠানে শান্তা হোল্ডিংসের পক্ষ থেকে জানানো হয়, ‘শান্তা পিনাকল’ হস্তান্তর দেশের রিয়েল এস্টেট খাতের সক্ষমতার এক বড় প্রমাণ। এটি শুধুমাত্র তেজগাঁও নয়, বরং পুরো ঢাকার বাণিজ্যিক পরিবেশকে বিশ্বমানের স্তরে নিয়ে যাবে। দেশের ইতিহাসে প্রথমবার অ্যালুমিনিয়াম ফর্মওয়ার্ক ব্যবহারের মাধ্যমে মাত্র সাত দিনে এক একটি তলার ছাদ ঢালাইয়ের রেকর্ড গড়ে এই প্রকল্পের কাজ সম্পন্ন করা হয়েছে। ঢাকার আকাশসীমায় নতুন এই ল্যান্ডমার্ক দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং আধুনিক নগরায়নের এক শক্তিশালী প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে।

Advertisement

আমেরিকা

View more
ডুবুরী দলের দুই জন। ছবি:সংগৃহীত
প্রায় ৪০০ বছর পরও শেষ হয়নি সেই খোঁজ, ফ্লোরিডার সাগর থেকে মিলল ২২.৫ পাউন্ডের রূপার বার

চার শতাব্দী আগে ঝড়ে ডুবে যাওয়া স্প্যানিশ ধনরত্নবাহী জাহাজের সন্ধান এখনো শেষ হয়নি। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলে ডুবুরি দল সম্প্রতি উদ্ধার করেছে ২২.৫ পাউন্ড ওজনের একটি রূপার বার, যা প্রায় তিন দশকের মধ্যে এ ধরনের প্রথম বড় আবিষ্কার বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।   মেল ফিশার’স শিপরেক এক্সপেডিশনসের ডুবুরিরা ‘ডেয়ার’ নামের উদ্ধার জাহাজ থেকে অভিযান চালিয়ে ফ্লোরিডার কি ওয়েস্টের কাছে সমুদ্রের প্রায় ৫০ ফুট গভীর থেকে রূপার বারটি উদ্ধার করেন। এটি পাওয়া গেছে কিংবদন্তি স্প্যানিশ জাহাজ ‘নুয়েস্ত্রা সেনিওরা দে আতোচা’র ধ্বংসাবশেষ থেকে।   আতোচা ছিল ১৭শ শতাব্দীর একটি স্প্যানিশ ধনরত্নবাহী গ্যালিয়ন, যা ১৬২২ সালে ফ্লোরিডা কিজ অঞ্চলের কাছে এক বিধ্বংসী হারিকেনে ডুবে যায়। জাহাজটিতে বিপুল পরিমাণ রূপা, সোনা ও পান্না বহন করা হচ্ছিল।   মেল ফিশারের নেতৃত্বাধীন দল ১৯৮৫ সালে জাহাজটির প্রধান ধনভান্ডার বা ‘মাদার লোড’ আবিষ্কার করে বিশ্বজুড়ে আলোড়ন তুলেছিল। সেই আবিষ্কারের চার দশক পরও সমুদ্রতল থেকে নতুন নতুন মূল্যবান নিদর্শন মিলছে।   অভিযান পরিচালনাকারী দলের বিনিয়োগ-সংক্রান্ত প্রধান শন ব্রাউন জানান, শক্তিশালী ধাতব সংকেত শনাক্ত করার পর ডুবুরিরা বালু ও পলির স্তর সরাতে এয়ারলিফট ব্যবহার করেন। ধীরে ধীরে বস্তুটি উন্মুক্ত হলে বোঝা যায়, এটি একটি রূপার বার।   তার ভাষ্য, রূপার বারটির গায়ে ঘন সামুদ্রিক আস্তরণ জমে থাকলেও মূল কাঠামো আশ্চর্যজনকভাবে অক্ষত রয়েছে। বর্তমানে সংরক্ষণ ও পরিষ্কারের কাজ চলছে। বারটির উপরের অংশে একটি ছোট খাঁজ দেখা গেছে, যেখানে জাহাজে তোলার আগে রূপার বিশুদ্ধতা পরীক্ষা করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।   ব্রাউন আরও জানান, ১৯৯৯ সালের পর এই প্রথম আতোচা ধ্বংসাবশেষ থেকে একটি পূর্ণাঙ্গ রূপার বার উদ্ধার হলো। তবে ১৯৮৫ সালের পর থেকে শত শত রূপার বার, সোনার ও রূপার মুদ্রা, পান্না, তলোয়ার, চাবি, মৃৎপাত্র ও নৌ-যন্ত্রপাতি উদ্ধার করা হয়েছে।   বর্তমান বাজারদরে উদ্ধার হওয়া রূপার বারটির মূল্য প্রায় ৫০ হাজার থেকে ১ লাখ ডলারের মধ্যে হতে পারে বলে ধারণা করা হলেও গবেষকদের মতে, এর ঐতিহাসিক গুরুত্ব অর্থমূল্যের চেয়ে অনেক বেশি।   তাদের বিশ্বাস, আতোচা ও পাশের সান্তা মার্গারিতা ধ্বংসাবশেষে এখনো শত শত রূপার বার, হাজার হাজার মুদ্রা, পান্না ও অন্যান্য নিদর্শন চাপা পড়ে আছে। সম্প্রতি জুন মাসের শেষ দিকে একই এলাকায় একদিনেই তিনটি রূপার মুদ্রা উদ্ধার করা হয়েছে।   এই আবিষ্কার প্রমাণ করে যে ইতিহাসের অন্যতম বড় ধন অনুসন্ধান এখনো চলমান, আর ফ্লোরিডা কিজের পানির নিচে এখনো বহু অমূল্য নিদর্শন লুকিয়ে রয়েছে।

বিশেষ প্রতিবেদন প্রকাশ: জুলাই ১৫, ২০২৬ ৭:২৩
অনশনরত ব্যক্তি। ছবি:সংগৃহীত

‘থ্রি ইডিয়টস’-এর বাস্তব অনুপ্রেরণা সোনম ওয়াংচুকের অনশন: শিক্ষা ব্যবস্থার সংস্কারে জীবন-মৃত্যুর লড়াই

যুক্তরাষ্ট্রের টেক্সাসের হিউস্টন ভিত্তিক একজন অভিবাসন আইনজীবী হুগো বল্দেরাস-ইবারা। ছবি:সংগৃহীত

আইসিই গুলিকাণ্ডের সাক্ষীদের আইনজীবীকে ঘিরে সাবেক কর্মীর অভিযোগ, বাড়ছে আইনি বিতর্ক ও প্রশ্ন

যুক্তরাষ্ট্রের বাড়ি। ছবি:সংগৃহীত

যুক্তরাষ্ট্রের অনেক শহরে বাড়ি কেনার চেয়ে ভাড়ায় থাকা তুলনামূলকভাবে বেশি সাশ্রয়ী: গবেষণা

অতি তাপমাত্রায় ট্রাফিকের অবস্থা। ছবি:সংগৃহীত
যুক্তরাষ্ট্রে আবারও রেকর্ড তাপপ্রবাহ, ১০ কোটির বেশি মানুষ ঝুঁকিতে

যুক্তরাষ্ট্রজুড়ে আবারও আঘাত হেনেছে একটি শক্তিশালী ও রেকর্ডভাঙা তাপপ্রবাহ। আবহাওয়াবিদদের ভাষায়, একটি বিশাল ‘হিট ডোম’ দেশের মধ্য-পশ্চিম, উত্তর-পূর্ব এবং পূর্ব উপকূলের ওপর স্থির হয়ে থাকায় বহু অঙ্গরাজ্যে তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছে। চলতি সপ্তাহে ১০ কোটিরও বেশি মানুষ চরম গরমের ঝুঁকিতে থাকবেন বলে সতর্ক করেছে মার্কিন জাতীয় আবহাওয়া বিভাগ।   শুধু দিনের তাপমাত্রাই নয়, বাতাসের আর্দ্রতার কারণে অনুভূত তাপমাত্রা আরও বিপজ্জনক হয়ে উঠবে। অনেক এলাকায় তা ১০৫ থেকে ১১০ ডিগ্রি ফারেনহাইট (প্রায় ৪০–৪৩ ডিগ্রি সেলসিয়াস বা তারও বেশি অনুভূত) পর্যন্ত পৌঁছাতে পারে। রাতে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে না কমায় মানুষের শরীর স্বাভাবিকভাবে ঠান্ডা হওয়ার সুযোগও কমে যাবে, যা তাপজনিত অসুস্থতা ও মৃত্যুঝুঁকি বাড়ায়।   সবচেয়ে বেশি প্রভাব পড়বে নিউইয়র্ক সিটি, ওয়াশিংটন ডিসি, ফিলাডেলফিয়া, বাল্টিমোর, নিউয়ার্ক, বোস্টন এবং আশপাশের মহানগর এলাকায়। কিছু শহরে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ১০০ ডিগ্রি ফারেনহাইটের কাছাকাছি বা তারও ওপরে উঠতে পারে। আবহাওয়াবিদরা সতর্ক করেছেন, এসব শহরের কয়েকটিতে বহু বছরের পুরোনো তাপমাত্রার রেকর্ডও ভেঙে যেতে পারে।   চরম গরমের কারণে হাসপাতালগুলোকে অতিরিক্ত রোগীর জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। চিকিৎসকদের মতে, হিট স্ট্রোক, পানিশূন্যতা, হৃদ্‌রোগ এবং শ্বাসকষ্টে আক্রান্ত রোগীর সংখ্যা দ্রুত বাড়তে পারে। বিশেষ করে শিশু, বয়স্ক, গর্ভবতী নারী এবং দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত ব্যক্তিদের বাড়তি সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।   বেশ কয়েকটি অঙ্গরাজ্য ও শহর প্রশাসন ইতোমধ্যে জরুরি ব্যবস্থা গ্রহণ করেছে। শীতাতপ নিয়ন্ত্রিত কুলিং সেন্টার খুলে দেওয়া হয়েছে, যাতে এসি-সুবিধাবঞ্চিত মানুষ সেখানে গিয়ে নিরাপদে থাকতে পারেন। নিম্নআয়ের পরিবার ও পুরোনো আবাসিক এলাকাগুলোকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।   তাপপ্রবাহের প্রভাবে বিদ্যুতের চাহিদাও দ্রুত বেড়ে গেছে। লাখো মানুষ একযোগে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র ব্যবহার করায় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার ওপর অতিরিক্ত চাপ তৈরি হয়েছে। বিদ্যুৎ কোম্পানিগুলো গ্রাহকদের অপ্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহার কমানোর অনুরোধ জানিয়েছে, যাতে বড় ধরনের বিদ্যুৎ বিভ্রাট এড়ানো যায়।   এদিকে কানাডা ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে চলমান দাবানলের ধোঁয়া পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ধোঁয়ার কারণে অনেক শহরের বায়ুমানের অবনতি ঘটেছে। চিকিৎসকরা সতর্ক করে বলেছেন, অতিরিক্ত গরম ও দূষিত বাতাস একসঙ্গে শ্বাসকষ্ট, হাঁপানি এবং হৃদ্‌রোগের ঝুঁকি আরও বাড়িয়ে দিতে পারে।   সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রে তাপপ্রবাহের তীব্রতা ও স্থায়িত্ব উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বৈশ্বিক উষ্ণায়নের কারণে এমন চরম আবহাওয়া এখন আগের তুলনায় অনেক বেশি ঘন ঘন দেখা যাচ্ছে। এর প্রভাব শুধু জনস্বাস্থ্যের ওপর নয়, কৃষি, পরিবহন, বিদ্যুৎ, পানি সরবরাহ এবং সামগ্রিক অর্থনীতির ওপরও পড়ছে।   মার্কিন জাতীয় আবহাওয়া বিভাগ জনগণকে অপ্রয়োজনীয় বাইরে না যাওয়া, পর্যাপ্ত পানি পান করা, সরাসরি রোদ এড়িয়ে চলা, হালকা পোশাক পরা এবং বয়স্ক বা অসুস্থ স্বজনদের নিয়মিত খোঁজ নেওয়ার পরামর্শ দিয়েছে। একই সঙ্গে শিশু বা পোষা প্রাণীকে কোনো অবস্থাতেই বন্ধ গাড়ির ভেতরে রেখে না যাওয়ার আহ্বান জানানো হয়েছে। 

বিশেষ প্রতিবেদন প্রকাশ: জুলাই ১৫, ২০২৬ ৫:১৭
এফবিআই

এফবিআইয়ে বড় নিয়োগ, যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূতদের জন্যও সুযোগ

ছবি: কোলাজ আমেরিকা বাংলা

আকাশছোঁয়া বাড়ির দাম, তবুও প্রথমবার বাড়ি কিনতে চান? ক্রেতাদের জন্য সেরা কিছু শহর

ছবি: সংগৃহীত

নিউ জার্সিতে অপ্রাপ্তবয়স্ক শিক্ষার্থীর যৌন সম্পর্কের অভিযোগে শিক্ষক গ্রেফতার

Meta Ceo : Mark Zuckerberg
এআই দিয়ে চিকিৎসা ও মাতৃত্বকালীন ছুটিতে থাকা কর্মীদের ছাঁটাইয়ের অভিযোগে মেটার বিরুদ্ধে মামলা

মাতৃত্বকালীন ও চিকিৎসাজনিত ছুটিতে থাকা কর্মী এবং প্রতিবন্ধী কর্মীদের লক্ষ্য করে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে ছাঁটাইয়ের তালিকা তৈরির অভিযোগ। অভিযোগ অস্বীকার করেছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা।   ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান মেটার বিরুদ্ধে কর্মী ছাঁটাইয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের অভিযোগে যুক্তরাষ্ট্রে মামলা করেছেন কয়েক ডজন কর্মী।   যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার নর্দার্ন ডিস্ট্রিক্ট ফেডারেল আদালতে সোমবার দায়ের করা মামলায় ২৬ জন বর্তমান ও সাবেক কর্মী দাবি করেছেন, চলতি বছরের গণছাঁটাইয়ের সময় মেটা অভ্যন্তরীণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবস্থা ব্যবহার করে কর্মীদের মূল্যায়ন করে ছাঁটাইয়ের তালিকা তৈরি করেছে। অভিযোগ অনুযায়ী, বিশেষ করে মাতৃত্বকালীন ছুটি, চিকিৎসাজনিত ছুটি, পারিবারিক ছুটি এবং প্রতিবন্ধী কর্মীদের জন্য বিশেষ সুবিধা গ্রহণকারী কর্মীদের লক্ষ্যবস্তু করা হয়েছে।   মামলায় বলা হয়েছে, চলতি বছরের প্রায় ৮ হাজার কর্মী ছাঁটাইয়ের সময় কোম্পানির বিভিন্ন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ব্যবস্থা কর্মীদের কাজের মূল্যায়ন, কিবোর্ড ব্যবহার, কম্পিউটার ব্যবহারের ধরন, কর্মঘণ্টা এবং উৎপাদনশীলতার তথ্য বিশ্লেষণ করে স্কোর নির্ধারণ করেছে।   বাদীদের অভিযোগ, বৈধভাবে ছুটিতে থাকা কর্মীদের ক্ষেত্রে এসব তথ্য স্বাভাবিকভাবেই কম ছিল। ফলে কৃত্রিম বুদ্ধিমত্তা তাদের কম কর্মদক্ষ হিসেবে মূল্যায়ন করে ছাঁটাইয়ের তালিকায় অন্তর্ভুক্ত করেছে। এতে কর্মীরা আইনগত অধিকার প্রয়োগ করায় উল্টো শাস্তির মুখে পড়েছেন।   মামলায় উল্লেখ করা হয়েছে, এক নারী বিজ্ঞানী সন্তান জন্মের মাত্র দুই দিন আগে ছাঁটাইয়ের নোটিশ পান। আরেক প্রকৌশলী অভিযোগ করেছেন, কর্মস্থলে আঘাত পাওয়ার পর চিকিৎসাজনিত ছুটিতে থাকায় তার কাজের মূল্যায়নের স্কোর কমিয়ে দেওয়া হয়। এছাড়া চিকিৎসাজনিত ছুটিতে থাকা এক ব্যবস্থাপক ছুটি শুরুর ১৬ দিনের মাথায় চাকরি হারান।   বাদীরা আদালতের কাছে অন্তর্বর্তীকালীন আদেশ চেয়েছেন, যাতে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ছাঁটাই কার্যক্রম চূড়ান্ত করা না হয়। একই সঙ্গে তারা চাকরিতে পুনর্বহাল, বকেয়া বেতন, হারানো শেয়ার, কর্মী সুবিধা এবং ক্ষতিপূরণ দাবি করেছেন।   অভিযোগ অস্বীকার করে মেটার এক মুখপাত্র দ্য গার্ডিয়ানকে বলেন, “এসব অভিযোগের কোনো বাস্তব ভিত্তি নেই। কর্মী ব্যবস্থাপনা ও সাংগঠনিক সিদ্ধান্ত মানুষই নিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা নয়।”   মামলায় আরও অভিযোগ করা হয়েছে, চলতি বছর মেটা কর্মীদের কিবোর্ড ব্যবহার, মাউসের নড়াচড়া, ইন্টারনেট ব্রাউজিং, ই-মেইল, বার্তা এবং অবস্থানসংক্রান্ত তথ্য সংগ্রহের জন্য একটি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক নজরদারি ব্যবস্থা চালু করে। কর্মীদের দাবি, এ বিষয়ে তাদের যথাযথ সম্মতি নেওয়া হয়নি এবং শুরুতে এই ব্যবস্থা থেকে নিজেদের নাম প্রত্যাহারেরও সুযোগ ছিল না।   কর্মক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে কর্মী মূল্যায়ন ও ছাঁটাইয়ের বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রজুড়ে বিতর্ক বাড়ছে। ইতোমধ্যে ক্যালিফোর্নিয়া, কলোরাডো ও ইলিনয় অঙ্গরাজ্য কর্মক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর সিদ্ধান্তে বৈষম্য ঠেকাতে বিভিন্ন আইন ও নীতিমালা কার্যকর করেছে।   মামলাটি যুক্তরাষ্ট্রে কর্মক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে চলমান বিতর্ককে আরও তীব্র করে তুলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: জুলাই ১৫, ২০২৬ ৩:৫৭
বার্কলের তরুণী ,ছবি: কোলাজ আমেরিকা বাংলা

১৮ বছরেই আয়ারল্যান্ড থেকে স্কটল্যান্ড সাঁতরে ইতিহাসের পথে বার্কলের তরুণী

ছবি: কোলাজ আমেরিকা বাংলা

মার্কিনিদের জীবনে আসছে সময়ের খেলায় নতুন মোড়, বদলে যেতে পারে ঘড়ির নিয়ম

ক্লোভারডেলে পার্ক ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার ক্লোভারডেলে পার্কের সামনে মর্মান্তিক দুর্ঘটনা, মায়ের চোখের সামনে প্রাণ গেল ৫ বছরের শিশুর

0 Comments