আমেরিকা

যুক্তরাষ্ট্রের পার্ক থেকে অপসারণ ১ কোটি ৩০ লাখ পাউন্ড ময়লা, মাদকসেবীদের আখড়ায় পরিণত ম্যাকআর্থার পার্ক

ফ্লোরিডা প্রতিনিধি প্রকাশ: জুলাই ১৯, ২০২৬ ৭:৩০
ময়লার স্থান। ছবি:সংগৃহীত
ময়লার স্থান। ছবি:সংগৃহীত

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ম্যাকআর্থার পার্ক থেকে গত বছর প্রায় ১ কোটি ৩০ লাখ পাউন্ড (প্রায় ৬ হাজার ৩৫৯ টন) ময়লা ও ঝুঁকিপূর্ণ বর্জ্য অপসারণ করেছে সিটি কর্তৃপক্ষ। সরকারি নথির বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

 

ক্যালিফোর্নিয়া পোস্ট-এর তথ্য অনুযায়ী, ২০২৫ সালে পার্কটি পরিষ্কার করতে গিয়ে উদ্ধার করা হয় ১ লাখ ৪২ হাজার পাউন্ডের বেশি মানববর্জ্য, প্রায় ২৪ হাজার পাউন্ড ব্যবহৃত সিরিঞ্জ ও ধারালো চিকিৎসা বর্জ্য, ১ লাখ ৭ হাজার পাউন্ডের বেশি দাহ্য পদার্থ, ৪২ হাজার পাউন্ডের বেশি ক্ষয়কারী রাসায়নিক, ১৯ হাজার পাউন্ডের বেশি বিষাক্ত পদার্থ এবং ৩২ হাজার পাউন্ডের বেশি পেট্রোলিয়ামজাত বর্জ্য।

 

পরিষ্কার-পরিচ্ছন্নতার সময় আরও পাওয়া যায় ছত্রাক, রক্ত, শারীরিক তরল, ইঁদুর ও তেলাপোকার উপদ্রব এবং মৃত প্রাণীর উপস্থিতির মতো শত শত স্বাস্থ্যঝুঁকির ঘটনা।

 

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, গত বছর পার্কটিতে CARE+ কর্মসূচির আওতায় ৭ হাজার ১১১টি পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে পরিচ্ছন্নতাকর্মীদের পাশাপাশি পুলিশ, বিপজ্জনক বর্জ্য অপসারণকারী দল এবং অন্যান্য সংস্থাও অংশ নেয়।

 

এদিকে পার্কটিতে দীর্ঘদিন ধরে গৃহহীনদের বসবাস, প্রকাশ্যে মাদক সেবন, মাদক কেনাবেচা ও অপরাধ বৃদ্ধির জন্য স্থানীয় প্রশাসনের নীতির সমালোচনা করছেন অনেকেই।

 

লস অ্যাঞ্জেলেসের শীর্ষ ফেডারেল প্রসিকিউটর বিল এসাইলি দাবি করেছেন, করদাতাদের অর্থে পরিচালিত 'হার্ম রিডাকশন'  কর্মসূচিগুলো প্রত্যাশিত ফল দিচ্ছে না। তার মতে, এই অর্থ মাদকাসক্তদের চিকিৎসা, আশ্রয়কেন্দ্র নির্মাণ এবং মাদকবিরোধী কার্যক্রমে ব্যয় করা উচিত।

 

অন্যদিকে সিটি কাউন্সিল সদস্য ইউনিসেস হার্নান্দেজ গৃহহীনদের জন্য আবাসন, সামাজিক সেবা এবং স্বাস্থ্য সহায়তাকেই দীর্ঘমেয়াদি সমাধান বলে উল্লেখ করেছেন।

 

এরই মধ্যে মাদক নিয়ন্ত্রণ সংস্থা DEA এবং লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগ যৌথভাবে “অপারেশন ফ্রি ম্যাকআর্থার পার্ক” নামে বিশেষ অভিযান চালাচ্ছে। কর্তৃপক্ষের দাবি, ধারাবাহিক অভিযানে পার্কে মাদক পাচার ও অপরাধমূলক কর্মকাণ্ডে কিছুটা প্রভাব পড়েছে।

জনপ্রিয় সংবাদ
বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনার পর তরুণীর মৃত্যু, এক বছরের সাজায় ক্যালিফোর্নিয়ার আইন পরিবর্তনের দাবি

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন।   মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়।   তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।”   ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে।   প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন।   ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন।   প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল।   মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি।   রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।

মার্কিন ভিসা আপডেট ২০২৬! বাংলাদেশিদের জন্য কোন ভিসা বন্ধ, কোনটা চালু?

২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো।   প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে।   এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে।   অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে।   স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে।   সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে।   সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে।   এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।   নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি।   উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।”   বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে।   এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে।   শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়।   উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন।   বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত।   এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।

পাঁচ সন্তানকে এতিম করে মাকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তারের সময়ও হাসছিল ঘাতক দুই বোন

যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক মর্মান্তিক ও লোমহর্ষক ঘটনার জন্ম দিয়েছে দুই তরুণী বোন। দিনদুপুরে ক্যারোলিন ‘কারো’ পেনা নামের ৩২ বছর বয়সী এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত নারী পাঁচ সন্তানের জননী ছিলেন। তবে সবচেয়ে শিউরে ওঠার মতো বিষয় হলো, গ্রেপ্তারের সময় অভিযুক্তদের চেহারায় অনুশোচনার সামান্যতম ছাপ তো ছিলই না, উল্টো তাদের মুখে পৈশাচিক হাসি দেখা গেছে। মেক্সিকো সীমান্তের কাছের শহর দেল রিও থেকে বৃহস্পতিবার বিকেলে পুলিশ তাদের হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার সময় এই দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে।   আরও পড়ুন... ‘ফোনটা ধরতে পারলে হয়তো তাকে বাঁচাতে পারতাম’- টেক্সাসে পাঁচ সন্তানের মাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা, দুই বোনসহ তিনজন গ্রেপ্তার   পুলিশ সূত্রে জানা যায়, নিহত ক্যারোলিনকে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টার পরপরই গুরুতর জখম অবস্থায় ভাল ভার্দে রিজিওনাল মেডিকেল সেন্টারে নেওয়া হয়। তার শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল। ঘটনাস্থলের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, একটি সনিক ড্রাইভ-থ্রু রেস্তোরাঁর বাইরে রক্তাক্ত অবস্থায় ক্যারোলিন তার তিন হামলাকারীর মুখোমুখি দাঁড়িয়ে আছেন।   পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সান আন্তোনিওর একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। খবর পেয়ে পুলিশ দ্রুত হাসপাতালে পৌঁছায় এবং প্রায় ৩৫ হাজার বাসিন্দার শহর দেল রিওতে অভিযান চালিয়ে হামলাকারীদের শনাক্ত করে।   সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গ্রেপ্তারের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, ২১ বছর বয়সী কিটি মিয়া দিয়াজ খালি পায়ে হেঁটে যাওয়ার সময় পুলিশের গাড়িতে ওঠার আগে মৃদু হাসছেন। কিটি নিজেও এক শিশুপুত্রের মা। অন্যদিকে, তার ১৯ বছর বয়সী ছোট বোন আমায়া কুকি দিয়াজ ক্যামেরার দিকে তাকিয়ে নির্লজ্জভাবে দাঁত বের করে হাসতে থাকেন।   ▶️ টেক্সাসে নিজের মাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে দুই মেয়ে |   এমনকি ভিডিও ধারণকারীকে ব্যঙ্গাত্মক সুরে ‘রেকর্ড করা বন্ধ করো’ বলেও চিৎকার করতে শোনা যায় তাকে। দেল রিও পুলিশ জানিয়েছে, এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় ২১ বছর বয়সী কায়ান্দ্রা রেনি ফাজ নামের তৃতীয় আরেক নারীকেও গ্রেপ্তার করা হয়েছে। তবে ঠিক কী কারণে এই নারকীয় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সে বিষয়ে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি।

দেশের প্রথম ৪০ তলা ভবন ‘শান্তা পিনাকল’ হস্তান্তর সম্পন্ন

বাংলাদেশের আবাসন শিল্পে এক নতুন ইতিহাস রচিত হলো। রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় নির্মিত দেশের প্রথম ৪০ তলা বিশিষ্ট আকাশচুম্বী বাণিজ্যিক ভবন ‘শান্তা পিনাকল’ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে শান্তা হোল্ডিংস। ৫০০ ফুট উচ্চতার এই আইকনিক ভবনটি এখন দেশের সর্বোচ্চ সম্পন্ন হওয়া ইমারত। গত শনিবার (১৮ এপ্রিল) ভবনের ৪০তম তলায় আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এটি হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে শান্তা হোল্ডিংসের চেয়ারম্যান খন্দকার মনির উদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক, স্থপতি এহসান খানসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, ভূমি মালিক এবং গ্রাহকরা উপস্থিত ছিলেন। স্থাপত্যশৈলী ও আধুনিক প্রযুক্তি:‘শান্তা পিনাকল’ শুধুমাত্র উচ্চতার কারণেই অনন্য নয়, বরং এটি আধুনিক নির্মাণশৈলী ও প্রযুক্তির এক অনন্য সমন্বয়। এটি বাংলাদেশের প্রথম ভবন যা পরিবেশবান্ধব স্থাপত্যের জন্য আন্তর্জাতিক ‘লিড প্ল্যাটিনাম’ (LEED Platinum) স্বীকৃতি পেয়েছে। সিঙ্গাপুরভিত্তিক বিখ্যাত ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান ‘মেইনহার্ট’ (Meinhardt) এর সহায়তায় ভবনটির স্ট্রাকচারাল ডিজাইন এবং ভূমিকম্প প্রতিরোধক ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। বিশেষ বৈশিষ্ট্যসমূহ: উন্নত লিফট ব্যবস্থা: ভবনটিতে রয়েছে ৮টি দ্রুতগামী লিফট, যা প্রতি সেকেন্ডে ৪ মিটার উচ্চতায় উঠতে সক্ষম। এটি দেশের দ্রুততম ভার্টিক্যাল ট্রান্সপোর্ট ব্যবস্থা। পরিবেশ ও সুরক্ষা: ভবনে ব্যবহৃত হয়েছে ৩৬ মিমি পুরুত্বের ডাবল গ্লেজড গ্লাস, যা তাপ ও শব্দ নিরোধক। এছাড়া এটি দেশের প্রথম ‘উইন্ড টানেল টেস্ট’ করা ভবন, যা প্রতিকূল আবহাওয়ায় এর স্থায়িত্ব নিশ্চিত করে। আইবিএমএস প্রযুক্তি: পুরো ভবনটি একটি ইন্টেলিজেন্ট বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেম (iBMS) দ্বারা পরিচালিত, যা সার্বক্ষণিক নিরাপত্তা ও জ্বালানি সাশ্রয় নিশ্চিত করবে। অগ্নি নিরাপত্তা: আন্তর্জাতিক এনএফপিএ (NFPA) স্ট্যান্ডার্ড অনুসরণ করে এখানে অত্যাধুনিক অগ্নিনির্বাপক ব্যবস্থা স্থাপন করা হয়েছে। অনুষ্ঠানে শান্তা হোল্ডিংসের পক্ষ থেকে জানানো হয়, ‘শান্তা পিনাকল’ হস্তান্তর দেশের রিয়েল এস্টেট খাতের সক্ষমতার এক বড় প্রমাণ। এটি শুধুমাত্র তেজগাঁও নয়, বরং পুরো ঢাকার বাণিজ্যিক পরিবেশকে বিশ্বমানের স্তরে নিয়ে যাবে। দেশের ইতিহাসে প্রথমবার অ্যালুমিনিয়াম ফর্মওয়ার্ক ব্যবহারের মাধ্যমে মাত্র সাত দিনে এক একটি তলার ছাদ ঢালাইয়ের রেকর্ড গড়ে এই প্রকল্পের কাজ সম্পন্ন করা হয়েছে। ঢাকার আকাশসীমায় নতুন এই ল্যান্ডমার্ক দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং আধুনিক নগরায়নের এক শক্তিশালী প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে।

Advertisement

আমেরিকা

View more
যুক্তরাষ্ট্রে ছোট ব্যবসার জন্য গ্রান্টের সুযোগ I ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রে ছোট ব্যবসার জন্য গ্রান্টের সুযোগ, স্যানট্যান্ডারের কর্মসূচিতে মিলতে পারে ২০ হাজার ডলার পর্যন্ত

যুক্তরাষ্ট্রের ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য জুলাই মাসে উন্মুক্ত হয়েছে একাধিক গ্রান্ট কর্মসূচি। ব্যবসা সম্প্রসারণ, নতুন উদ্যোগে বিনিয়োগ এবং আর্থিক সহায়তা দিতে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান এ মাসে অনুদানের আবেদন গ্রহণ করছে। এর মধ্যে স্যানট্যান্ডার ইউএসের ‘কালটিভেট স্মল বিজনেস’ কর্মসূচিতে সর্বোচ্চ ২০ হাজার ডলার পর্যন্ত গ্রান্ট পাওয়ার সুযোগ থাকায় এটি বিশেষভাবে উদ্যোক্তাদের নজর কেড়েছে।    দ্য বিজনেস জার্নালসের এক প্রতিবেদনে বলা হয়েছে, জুলাই মাসে আবেদন গ্রহণকারী উল্লেখযোগ্য গ্রান্ট কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে স্যানট্যান্ডার ইউএসের পাশাপাশি স্ট্যানলির একটি বিশেষ অনুদান উদ্যোগও।    স্যানট্যান্ডার ইউএসের ‘কালটিভেট স্মল বিজনেস’ মূলত যুক্তরাষ্ট্রের প্রাথমিক পর্যায়ের খাদ্য ও খাদ্যসংশ্লিষ্ট ব্যবসা পরিচালনাকারী উদ্যোক্তাদের জন্য পরিচালিত হয়। ১২ সপ্তাহের এই বিনামূল্যের প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ব্যবসা ব্যবস্থাপনা, আর্থিক পরিকল্পনা ও প্রবৃদ্ধি কৌশল নিয়ে প্রশিক্ষণ এবং মেন্টরশিপ পান। কর্মসূচি সফলভাবে শেষ করা সব অংশগ্রহণকারী ২ হাজার ৫০০ ডলার অনুদান পান এবং নির্বাচিত সেরা উদ্যোক্তারা অতিরিক্ত সর্বোচ্চ ২০ হাজার ডলার পর্যন্ত গ্রান্টের জন্য বিবেচিত হন।    এই কর্মসূচিতে আবেদন করতে হলে ব্যবসাটি যুক্তরাষ্ট্রে পরিচালিত হতে হবে, অন্তত এক বছর ধরে কার্যক্রম চালিয়ে যেতে হবে, পূর্ণকালীনভাবে ব্যবসায় যুক্ত থাকতে হবে এবং প্রতিষ্ঠানে ১০ জনের কম পূর্ণকালীন কর্মী থাকতে হবে। এছাড়া গত অর্থবছরে প্রতিষ্ঠানের আয় নির্ধারিত সীমার মধ্যে থাকতে হবে। চলতি বছরের ফল (Fall) ব্যাচের আবেদন গ্রহণের শেষ সময় ২১ জুলাই।    অন্যদিকে, স্ট্যানলি ১৯১৩ এবং টুগেদারএক্সআর (TOGETHXR)-এর যৌথ ‘চেঞ্জিং দ্য গেম’ গ্রান্ট কর্মসূচির আওতায় যুক্তরাষ্ট্রভিত্তিক পাঁচটি লাভজনক খাদ্য বা পানীয় ব্যবসাকে ২০ হাজার ডলার করে অনুদান দেওয়া হবে। নারীদের খেলাধুলাকে উৎসাহিত করে এমন ব্যবসাগুলো এ কর্মসূচিতে অগ্রাধিকার পাবে। এ গ্রান্টের আবেদন শেষ হবে ৩১ জুলাই।    ব্যবসা বিশেষজ্ঞদের মতে, ব্যাংক ঋণের ব্যয় বেড়ে যাওয়ায় ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য অনুদানভিত্তিক অর্থায়নের গুরুত্ব বাড়ছে। গ্রান্টের অর্থ ফেরত দিতে হয় না, ফলে নতুন উদ্যোক্তা ও সম্প্রসারণে আগ্রহী ছোট ব্যবসাগুলোর জন্য এসব কর্মসূচি উল্লেখযোগ্য সহায়তা হতে পারে। আবেদন করার আগে সংশ্লিষ্ট কর্মসূচির যোগ্যতা, শর্তাবলি এবং সময়সীমা ভালোভাবে যাচাই করার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: জুলাই ১৯, ২০২৬ ১৮:৮
যুক্তরাষ্ট্রে স্থায়ী ডেলাইট সেভিং টাইম চালুর উদ্যোগ I কোলাজ: আমেরিকা বাংলা

যুক্তরাষ্ট্রে স্থায়ী ডেলাইট সেভিং টাইম চালুর উদ্যোগ, অতীতের ব্যর্থতা নিয়ে প্রশ্ন

মেটলাইফের বুলেটপ্রুফ গ্যালারিতে বিশ্বকাপ ফাইনালে ডোনাল্ড ট্রাম্প

কড়া নিরাপত্তায় মেটলাইফের বুলেটপ্রুফ গ্যালারিতে বিশ্বকাপ ফাইনালে ডোনাল্ড ট্রাম্প

ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতিতে কঠিন হচ্ছে হাজারো মানুষের যুক্তরাষ্ট্রে আসার পথ

ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতিতে কঠিন হচ্ছে হাজারো মানুষের যুক্তরাষ্ট্রে আসার পথ

ছবি: নিউইয়র্ক পোস্ট
ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ২০ বছর বয়সী বাস্কেটবল খেলোয়াড়

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ঝেনি ওয়ালেস (২০) নামের এক উদীয়মান কলেজ বাস্কেটবল খেলোয়াড়। গত বুধবার (১৫ জুলাই) বিকেলে ক্যালিফোর্নিয়ার আই-১৫ (I-15) ফ্রিওয়েতে তার গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৮০ ফুট নিচে গভীর খাদে পড়ে গেলে এই মর্মান্তিক ঘটনা ঘটে। কাজন পাস এলাকার এই সড়কটি ক্যালিফোর্নিয়ার অন্যতম বিপজ্জনক একটি রুট হিসেবে ব্যাপকভাবে পরিচিত, যেখানে প্রায়শই এমন প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে থাকে।   ভিক্টর ভ্যালি কমিউনিটি কলেজের শিক্ষার্থী ঝেনি ওয়ালেস পেশাদার বাস্কেটবল লিগ ডব্লিউএনবিএ (WNBA)-তে খেলার স্বপ্ন দেখতেন। সান বার্নার্ডিনো কাউন্টি শেরিফ ডিপার্টমেন্ট এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ক্যালিফোর্নিয়া হাইওয়ে প্যাট্রোল বুধবার দুপুর ১টা ৫১ মিনিটে ডেভোরের কেনউড অ্যাভিনিউয়ের উত্তরে এই দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়। সেখানেই ভিক্টরভিলের বাসিন্দা ঝেনি হ্যারিসকে (তিনি ঝেনি ওয়ালেস নামেও পরিচিত ছিলেন) মৃত ঘোষণা করা হয়।   মেয়ের আকস্মিক মৃত্যুতে শোকাহত মা তামারা ওয়ালেস স্থানীয় কেটিএলএ৫ (KTLA5) সংবাদমাধ্যমকে বলেন, "সে কেবল আমার মেয়েই নয়, আমার সেরা বন্ধু ও প্রথম সন্তান ছিল। সে সবসময় আমাকে হাসিখুশি রাখত এবং নানা কাজে উৎসাহ দিত। ছোট ভাই-বোনের কাছে সে ছিল সেরা একজন বোন।" মর্মান্তিক এই ঘটনার দিন তামারা মেয়েকে ফোন করলে একজন পুলিশ কর্মকর্তা কল রিসিভ করে তাকে এই দুঃসংবাদটি দেন।   এদিকে, ঝেনির কলেজ বাস্কেটবল দল ইনস্টাগ্রামে এক আবেগঘন শোকবার্তায় জানিয়েছে, ঝেনি কেবল একজন সতীর্থ ছিলেন না, তিনি ছিলেন তাদের 'র্যাম' (Ram) পরিবারের এক অবিচ্ছেদ্য অংশ ও প্রিয়মুখ, যার শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়।   জানা গেছে, দুর্ঘটনার সময় গাড়িতে ঝেনির সেরা বন্ধু এবং ওই বন্ধুর মা-ও উপস্থিত ছিলেন। গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে স্থানীয় একটি ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনো বিস্তারিত কিছু জানায়নি। এদিকে, ঝেনির শেষকৃত্য ও আনুষঙ্গিক খরচ মেটাতে 'গোফান্ডমি' (GoFundMe) প্ল্যাটফর্মে একটি তহবিল সংগ্রহ অভিযান শুরু হয়েছে, যা এরই মধ্যে ১৫ হাজার ডলারের লক্ষ্যমাত্রার বিপরীতে ১৪ হাজার ৫০০ ডলারের বেশি সংগ্রহ করতে সক্ষম হয়েছে। আগামী ১৯ জুলাই অ্যাপল ভ্যালির সিভিক সেন্টার পার্কে তার স্মরণে একটি বিশেষ শোকসভার আয়োজন করা হবে।

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: জুলাই ১৯, ২০২৬ ১৬:৫১
ফ্লোরিডার নতুন নাম পাওয়া প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্প আন্তর্জাতিক বিমানবন্দর

ট্রাম্পের নামে বিমানবন্দরে যেতে আপত্তি জানালে ফ্রি ফ্লাইট পরিবর্তন ? যা জানাল ইউনাইটেড

ছবি: ইরান যুদ্ধে প্রাণ হারানো ১৬ মার্কিন সেনাসদস্য; দুজনের পরিচয় এখনও প্রকাশিত হয়নি

ইরানের হামলায় বাড়ছে মার্কিন সেনা হতাহতের সংখ্যা, নিহত ১৬, আহত ৪২৭; সর্বশেষ হামলায় নিখোঁজ ১

আইস ডিটেনশন সেন্টারে অমানবিক পরিবেশ: চিকিৎসা সংকটে ধুঁকছেন হাজারো অভিবাসী

আইস ডিটেনশন সেন্টারের ভেতরের বাস্তবতা: চিকিৎসা সংকট, অমানবিক পরিবেশে পরিবার থেকে বিচ্ছিন্ন হাজারো অভিবাসী

সম্পর্ক ভাঙার কথা বলায় প্রেমিকাকে গুলি করে হত্যার অভিযোগ I ছবি: সংগৃহীত
সম্পর্ক ভাঙার কথা বলায় প্রেমিকাকে গুলি করে হত্যার অভিযোগ, হিউস্টনে যুবক গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হ্যারিস কাউন্টিতে সম্পর্ক শেষ করার কথা বলার পর ৪১ বছর বয়সী এক নারীকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে তাঁর প্রেমিকের বিরুদ্ধে। শনিবার সন্ধ্যায় হিউস্টনের উত্তর-পূর্বাঞ্চলের শেলডন এলাকায় এ ঘটনা ঘটে। হত্যার অভিযোগে ২৯ বছর বয়সী কোডি প্রিন্সকে গ্রেপ্তার করেছে পুলিশ।   হ্যারিস কাউন্টি শেরিফের কার্যালয় জানায়, স্থানীয় সময় শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার কিছু পর মেরিটাইম ড্রাইভের ১১১০০ ব্লকের একটি বাড়িতে গুলির খবর পেয়ে ডেপুটিরা ঘটনাস্থলে যান। সেখানে টনিয়া সুইঙ্ক নামের ওই নারীকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। ঘটনাস্থলেই তাঁকে মৃত ঘোষণা করা হয়।    কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, টনিয়া ও কোডি প্রেমের সম্পর্কে ছিলেন এবং একই বাড়িতে থাকতেন। ঘটনার দিন তাঁদের মধ্যে দীর্ঘ সময় ধরে তর্ক চলছিল। একপর্যায়ে টনিয়া সম্পর্কটি শেষ করে দেওয়ার কথা জানালে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। তদন্তকারীদের অভিযোগ, এরপর কোডি তাঁকে গুলি করেন।   ঘটনার পর পরিবারের এক সদস্য জরুরি সেবা নম্বর ৯১১-এ ফোন করে পুলিশকে খবর দেন। ডেপুটিরা পৌঁছানোর সময় কোডি ঘটনাস্থলেই ছিলেন। তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়।   শেরিফের কার্যালয় জানিয়েছে, গোয়েন্দাদের সঙ্গে কথা বলার সময় কোডি গুলি করার কথা স্বীকার করেছেন। পরে তাঁর বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে হত্যার অভিযোগ আনা হয় এবং তাঁকে হ্যারিস কাউন্টি কারাগারে পাঠানো হয়।    তবে পুলিশের বক্তব্য ও তদন্তে উঠে আসা তথ্য এখনো অভিযোগ পর্যায়ে রয়েছে। আদালতে দোষী প্রমাণিত না হওয়া পর্যন্ত কোডিকে নির্দোষ হিসেবে বিবেচনা করা হবে। ঘটনার পেছনে সম্পর্কসংক্রান্ত বিরোধের বাইরে অন্য কোনো কারণ ছিল কি না, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।   হ্যারিস কাউন্টি শেরিফের কার্যালয়ের হত্যাকাণ্ড তদন্তকারী দল ও অপরাধস্থল পরিদর্শনকারী কর্মকর্তারা আলামত সংগ্রহ করেছেন। মামলাটির তদন্ত এখনো চলমান রয়েছে।   যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হ্যারিস কাউন্টিতে সম্পর্ক শেষ করার কথা বলার পর ৪১ বছর বয়সী এক নারীকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে তাঁর প্রেমিকের বিরুদ্ধে। শনিবার সন্ধ্যায় হিউস্টনের উত্তর-পূর্বাঞ্চলের শেলডন এলাকায় এ ঘটনা ঘটে। হত্যার অভিযোগে ২৯ বছর বয়সী কোডি প্রিন্সকে গ্রেপ্তার করেছে পুলিশ।   হ্যারিস কাউন্টি শেরিফের কার্যালয় জানায়, স্থানীয় সময় শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার কিছু পর মেরিটাইম ড্রাইভের ১১১০০ ব্লকের একটি বাড়িতে গুলির খবর পেয়ে ডেপুটিরা ঘটনাস্থলে যান। সেখানে টনিয়া সুইঙ্ক নামের ওই নারীকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। ঘটনাস্থলেই তাঁকে মৃত ঘোষণা করা হয়।    কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, টনিয়া ও কোডি প্রেমের সম্পর্কে ছিলেন এবং একই বাড়িতে থাকতেন। ঘটনার দিন তাঁদের মধ্যে দীর্ঘ সময় ধরে তর্ক চলছিল। একপর্যায়ে টনিয়া সম্পর্কটি শেষ করে দেওয়ার কথা জানালে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। তদন্তকারীদের অভিযোগ, এরপর কোডি তাঁকে গুলি করেন।   ঘটনার পর পরিবারের এক সদস্য জরুরি সেবা নম্বর ৯১১-এ ফোন করে পুলিশকে খবর দেন। ডেপুটিরা পৌঁছানোর সময় কোডি ঘটনাস্থলেই ছিলেন। তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়।   শেরিফের কার্যালয় জানিয়েছে, গোয়েন্দাদের সঙ্গে কথা বলার সময় কোডি গুলি করার কথা স্বীকার করেছেন। পরে তাঁর বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে হত্যার অভিযোগ আনা হয় এবং তাঁকে হ্যারিস কাউন্টি কারাগারে পাঠানো হয়।    তবে পুলিশের বক্তব্য ও তদন্তে উঠে আসা তথ্য এখনো অভিযোগ পর্যায়ে রয়েছে। আদালতে দোষী প্রমাণিত না হওয়া পর্যন্ত কোডিকে নির্দোষ হিসেবে বিবেচনা করা হবে। ঘটনার পেছনে সম্পর্কসংক্রান্ত বিরোধের বাইরে অন্য কোনো কারণ ছিল কি না, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।   হ্যারিস কাউন্টি শেরিফের কার্যালয়ের হত্যাকাণ্ড তদন্তকারী দল ও অপরাধস্থল পরিদর্শনকারী কর্মকর্তারা আলামত সংগ্রহ করেছেন। মামলাটির তদন্ত এখনো চলমান রয়েছে।

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: জুলাই ১৯, ২০২৬ ১৪:৩৫
জর্জিয়ায় মধ্যবিত্ত হিসেবে বিবেচিত হতে পরিবারগুলোর বার্ষিক আয় সর্বনিম্ন ৫৩,৩২৭ ডলার প্রয়োজন। ছবি: সংগৃহীত

জর্জিয়ায় কত টাকা আয় করলে নিজেকে মধ্যবিত্ত বলা যাবে? প্রকাশ হলো নতুন হিসাব

বিদেশি সন্ত্রাসীদের নির্বাসনে ৩০ বছরের পুরোনো গোপন আদালতে প্রথমবারের মতো আবেদন করেছে মার্কিন বিচার বিভাগ। ছবি: এপি

বিদেশি সন্ত্রাসী তাড়াতে ৩০ বছরের পুরনো গোপন আদালত সচল করল মার্কিন বিচার বিভাগ

উচ্চ মর্টগেজ সুদের কারণে যুক্তরাষ্ট্রে শুধু 'বিক্রির জন্য' সাইনবোর্ড টানিয়ে এখন আর দ্রুত ক্রেতা পাওয়া যাচ্ছে না। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে বাড়ি বিক্রির নিয়ম বদলেছে, নতুন বাজারে মানতে হবে যে নির্দেশিকা

0 Comments