প্রবল ঝড়ে লণ্ডভণ্ড উত্তর জর্জিয়া, বিদ্যুৎহীন হাজারো বাসিন্দা
যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের উত্তরাঞ্চলে শক্তিশালী বজ্রঝড়ের পর গাছ ও বিদ্যুতের লাইন ক্ষতিগ্রস্ত হয়ে বুধবার সকাল পর্যন্ত হাজারো গ্রাহক বিদ্যুৎবিহীন রয়েছেন। ঝড়ের সময় একাধিক তীব্র বজ্রঝড়ের সতর্কতার পাশাপাশি দুটি টর্নেডো সতর্কতাও জারি করা হয়। একই সঙ্গে একটি এলাকায় প্রধান পানি সরবরাহ লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় বাসিন্দাদের ফুটিয়ে পানি পান করার নির্দেশনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার রাতে উত্তর জর্জিয়ার বিভিন্ন এলাকায় কয়েক দফা শক্তিশালী বজ্রঝড় বয়ে যায়। জাতীয় আবহাওয়া সংস্থা বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে জানায়, ঝড়ের সময় উড়ন্ত ধ্বংসাবশেষ, গাছ উপড়ে পড়া এবং বাড়িঘর ও যানবাহনের ক্ষতির আশঙ্কা ছিল।
বুধবার সকাল পর্যন্ত হ্যাবারশাম কাউন্টিতে ১ হাজার ৫০৩ জন, হোয়াইট কাউন্টিতে ১ হাজার ১৮ জন এবং টাউনস কাউন্টিতে ৯৫০ জন গ্রাহক বিদ্যুৎবিহীন ছিলেন। বিদ্যুৎ সরবরাহকারী সংস্থার কর্মীরা ক্ষতিগ্রস্ত এলাকায় বিদ্যুৎ পুনঃসংযোগের কাজ চালিয়ে যাচ্ছেন। ঝড়ের রাতের তুলনায় বিদ্যুৎহীন গ্রাহকের সংখ্যা কিছুটা কমলেও অনেক এলাকায় এখনো পুনরুদ্ধার কার্যক্রম চলছে।
এদিকে গিলমার কাউন্টিতে ঝড়ের কারণে প্রধান পানি সরবরাহ লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় নিউ হোপ চাপ অঞ্চলের গ্রাহকদের জন্য ফুটিয়ে পানি পান করার নির্দেশনা জারি করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, পানি সরবরাহ লাইনের ক্ষতিতে সংরক্ষণ ট্যাংকের পানির স্তর কমে যায় এবং অনেক এলাকায় পানির চাপ উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের ফুটানো বা বোতলজাত পানি ব্যবহার করতে বলা হয়েছে।
হ্যাবারশাম কাউন্টি কর্তৃপক্ষ জানিয়েছে, ঝড়ের পর বিভিন্ন এলাকা থেকে গাছ উপড়ে পড়া, বিদ্যুতের লাইনের ওপর গাছ পড়া এবং সড়ক বন্ধ হয়ে যাওয়ার অসংখ্য খবর পাওয়া গেছে। আন্ডারউড ফার্ম রোডের একটি বাড়ির ওপর একটি গাছ পড়লেও প্রাথমিক তথ্যে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষতিগ্রস্ত এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মেরামতের কাজ চলছে।
কর্তৃপক্ষ বাসিন্দাদের অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। পাশাপাশি সড়কে জমে থাকা পানি, উপড়ে পড়া গাছ, ছিঁড়ে পড়া বিদ্যুতের লাইন এবং জরুরি সেবা ও মেরামতকর্মীদের উপস্থিতির কারণে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে চলাচলের আহ্বান জানানো হয়েছে।
বিষয়
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়। তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।” ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে। প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন। ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন। প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল। মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি। রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে। এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে। ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে। অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন। বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর। যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।
২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো। প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে। এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে। অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে। স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে। সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে। সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে। এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি। উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।” বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে। এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে। শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়। উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন। বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত। এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।
যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক মর্মান্তিক ও লোমহর্ষক ঘটনার জন্ম দিয়েছে দুই তরুণী বোন। দিনদুপুরে ক্যারোলিন ‘কারো’ পেনা নামের ৩২ বছর বয়সী এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত নারী পাঁচ সন্তানের জননী ছিলেন। তবে সবচেয়ে শিউরে ওঠার মতো বিষয় হলো, গ্রেপ্তারের সময় অভিযুক্তদের চেহারায় অনুশোচনার সামান্যতম ছাপ তো ছিলই না, উল্টো তাদের মুখে পৈশাচিক হাসি দেখা গেছে। মেক্সিকো সীমান্তের কাছের শহর দেল রিও থেকে বৃহস্পতিবার বিকেলে পুলিশ তাদের হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার সময় এই দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে। আরও পড়ুন... ‘ফোনটা ধরতে পারলে হয়তো তাকে বাঁচাতে পারতাম’- টেক্সাসে পাঁচ সন্তানের মাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা, দুই বোনসহ তিনজন গ্রেপ্তার পুলিশ সূত্রে জানা যায়, নিহত ক্যারোলিনকে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টার পরপরই গুরুতর জখম অবস্থায় ভাল ভার্দে রিজিওনাল মেডিকেল সেন্টারে নেওয়া হয়। তার শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল। ঘটনাস্থলের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, একটি সনিক ড্রাইভ-থ্রু রেস্তোরাঁর বাইরে রক্তাক্ত অবস্থায় ক্যারোলিন তার তিন হামলাকারীর মুখোমুখি দাঁড়িয়ে আছেন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সান আন্তোনিওর একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। খবর পেয়ে পুলিশ দ্রুত হাসপাতালে পৌঁছায় এবং প্রায় ৩৫ হাজার বাসিন্দার শহর দেল রিওতে অভিযান চালিয়ে হামলাকারীদের শনাক্ত করে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গ্রেপ্তারের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, ২১ বছর বয়সী কিটি মিয়া দিয়াজ খালি পায়ে হেঁটে যাওয়ার সময় পুলিশের গাড়িতে ওঠার আগে মৃদু হাসছেন। কিটি নিজেও এক শিশুপুত্রের মা। অন্যদিকে, তার ১৯ বছর বয়সী ছোট বোন আমায়া কুকি দিয়াজ ক্যামেরার দিকে তাকিয়ে নির্লজ্জভাবে দাঁত বের করে হাসতে থাকেন। ▶️ টেক্সাসে নিজের মাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে দুই মেয়ে | এমনকি ভিডিও ধারণকারীকে ব্যঙ্গাত্মক সুরে ‘রেকর্ড করা বন্ধ করো’ বলেও চিৎকার করতে শোনা যায় তাকে। দেল রিও পুলিশ জানিয়েছে, এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় ২১ বছর বয়সী কায়ান্দ্রা রেনি ফাজ নামের তৃতীয় আরেক নারীকেও গ্রেপ্তার করা হয়েছে। তবে ঠিক কী কারণে এই নারকীয় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সে বিষয়ে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি।
আমেরিকা
View moreযুক্তরাষ্ট্রের কলোরাডো, ফ্লোরিডা ও জর্জিয়ার কয়েকটি স্কুলে নতুন শিক্ষাবর্ষ থেকে পরীক্ষামূলকভাবে বিশেষ নিরাপত্তা ড্রোন ব্যবহার শুরু হচ্ছে। নির্মাতা প্রতিষ্ঠান মিথ্রিল ডিফেন্সের দাবি, জরুরি পরিস্থিতিতে এসব ড্রোন কয়েক সেকেন্ডের মধ্যে মোতায়েন করা যাবে এবং সক্রিয় বন্দুকধারীকে দ্রুত শনাক্ত ও প্রতিহত করার চেষ্টা করবে। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, দূর থেকে পরিচালিত এসব ড্রোন স্কুলের করিডোরে ঘণ্টায় সর্বোচ্চ ৫০ মাইল গতিতে চলতে পারে। এগুলো সাইরেন, তীব্র ঝলমলে আলো এবং মরিচের জেল ব্যবহার করে হামলাকারীকে বিভ্রান্ত করার জন্য তৈরি করা হয়েছে। শেষ বিকল্প হিসেবে ড্রোনটি ঘণ্টায় প্রায় ৬০ মাইল গতিতে হামলাকারীকে ধাক্কা দিতেও সক্ষম বলে দাবি করা হয়েছে। মিথ্রিল ডিফেন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা জাস্টিন মার্সটনের ভাষ্য, অধিকাংশ স্কুলে বন্দুক হামলার ঘটনা দুই থেকে তিন মিনিটের মধ্যেই শেষ হয়ে যায়। তাই দ্রুত মোতায়েনযোগ্য ব্যবস্থা থাকলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলের পরিস্থিতি সম্পর্কে দ্রুত তথ্য পেতে পারে। তার দাবি, ড্রোনগুলো প্রয়োজন হলে পুলিশ সদস্যদের আগে কক্ষের ভেতরে প্রবেশ করেও পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পারে। তবে এ উদ্যোগ নিয়ে প্রশ্নও উঠেছে। শিক্ষা গবেষণা প্রতিষ্ঠান লার্নিং পলিসি ইনস্টিটিউটের গবেষক জেনিফার ডিপাওলির মতে, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে শুধু প্রযুক্তিনির্ভর ব্যবস্থা যথেষ্ট নয়। মানসিক স্বাস্থ্যসেবা, শিক্ষক-শিক্ষার্থীর পারস্পরিক আস্থা এবং ইতিবাচক শিক্ষার পরিবেশ গড়ে তোলাও সমান গুরুত্বপূর্ণ। জর্জিয়ার পাঁচটি এবং ফ্লোরিডার তিনটি স্কুল জেলায় এই প্রকল্পে অঙ্গরাজ্য সরকার অর্থায়ন করছে। অন্যদিকে কলোরাডোর জন অ্যাডামস একাডেমি নামের একটি পাবলিক চার্টার স্কুল বেসরকারি অর্থায়নে ড্রোনটি পরীক্ষা করছে। তবে সেখানে কিছু অভিভাবক মরিচের জেল ব্যবহারের সম্ভাব্য ঝুঁকি এবং এ ধরনের প্রযুক্তির নৈতিক ও আইনি দিক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এদিকে লুইজিয়ানাও স্কুলে নিরাপত্তা ড্রোন ব্যবহারের সম্ভাবনা যাচাই করছে। এ লক্ষ্যে চারটি স্কুলে পরীক্ষামূলক কর্মসূচির জন্য একটি আইন পাস হয়েছে। সংশ্লিষ্টদের মতে, এ ধরনের ড্রোন জরুরি পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তাৎক্ষণিক ভিডিওচিত্র সরবরাহের পাশাপাশি প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণেও সহায়ক হতে পারে।
প্রবল ঝড়ে লণ্ডভণ্ড উত্তর জর্জিয়া, বিদ্যুৎহীন হাজারো বাসিন্দা
দিদারুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে মেয়র মামদানি ও এনওয়াইপিডি কমিশনার
স্কুল খোলার আগে জর্জিয়ার ব্যস্ত মোড়ে বদলে যাচ্ছে যান চলাচলের নিয়ম
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা ২০২৬ সালে নতুন করে চাপে পড়েছে। সাম্প্রতিক একাধিক জাতীয় জনমত জরিপে দেখা গেছে, তার অনুমোদন কমে নতুন সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। বিশেষ করে অর্থনীতি, মূল্যস্ফীতি এবং ইরান যুদ্ধ পরিচালনা নিয়ে ভোটারদের অসন্তোষ বেড়েছে। নিউজউইক এর বিশ্লেষণে বলা হয়েছে, চলতি বছরে Big Data Poll, Fox News, American Research Group, Economist/YouGov এবং Pew Research Center–এর বিভিন্ন জরিপে ট্রাম্পের অনুমোদন রেটিং ধারাবাহিকভাবে কমেছে এবং অসন্তুষ্টির হার বেড়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, এই প্রবণতা রিপাবলিকান পার্টির জন্য ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনের আগে বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। পিউ রিসার্চ সেন্টার–এর মে মাসের জরিপে ট্রাম্পের অনুমোদন রেটিং ৩৪ শতাংশে নেমে আসে, যা তার দ্বিতীয় মেয়াদের সর্বনিম্ন পর্যায়। একই সঙ্গে তার ব্যক্তিগত বিশ্বাসযোগ্যতা ও প্রতিশ্রুতি রক্ষার সক্ষমতা নিয়েও জনমনে নেতিবাচক ধারণা বেড়েছে। অন্যদিকে ইপসোস–এর মে ও জুনের জরিপে ট্রাম্পের অনুমোদন রেটিং ৩৫ শতাংশের আশপাশে ঘোরাফেরা করেছে। একই জরিপে অধিকাংশ উত্তরদাতা মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয় এবং অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সাম্প্রতিক আরেকটি রয়টার্স জরিপে দেখা গেছে, ইরানের সঙ্গে চলমান যুদ্ধেও জনসমর্থন কমছে। জরিপ অনুযায়ী, মাত্র এক-তৃতীয়াংশ মার্কিন নাগরিক এই যুদ্ধকে সমর্থন করছেন এবং অধিকাংশেরই অভিযোগ, ট্রাম্প এখনো যুদ্ধের স্পষ্ট লক্ষ্য জনগণের সামনে তুলে ধরতে পারেননি। এদিকে হোয়াইট হাউস ট্রাম্পের জনপ্রিয়তা কমে যাওয়ার দাবি প্রত্যাখ্যান করেছে। হোয়াইট হাউসের মুখপাত্র ডেভিস ইংল বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প কর্মসংস্থান সৃষ্টি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, আবাসন ব্যয় কমানো এবং আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষায় কাজ করে যাচ্ছেন। প্রশাসনের দাবি, তার নীতিগুলোর পূর্ণ প্রভাব সামনে আরও স্পষ্ট হবে। যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্টের জনপ্রিয়তা কমে গেলে তা সাধারণত ক্ষমতাসীন দলের জন্য মধ্যবর্তী নির্বাচনে বড় প্রভাব ফেলে। বিশেষ করে যখন ভোটারদের প্রধান উদ্বেগ অর্থনীতি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম, তখন এমন জনমত পরিবর্তন রিপাবলিকানদের জন্য নতুন চাপ তৈরি করতে পারে।
লিন্ডসে গ্রাহামকে ‘আমেরিকার অনন্য দেশপ্রেমিক’ আখ্যা দিলেন ট্রাম্প
আমেরিকায় গীর্জা কিনে মসজিদ-মাদরাসা বানাচ্ছেন মুসলিমরা
বুদ্ধিপ্রতিবন্ধী নারীর পরিচয় চুরি করে সোশ্যাল সিকিউরিটির অর্থ আত্মসাৎ, যুক্তরাষ্ট্রের টেনেসিতে গ্রেপ্তার অভিযুক্ত
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্টকটনে পুলিশের ধাওয়ার সময় একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, পুলিশ একটি গাড়িকে অনুসরণ করছিল। ধাওয়ার একপর্যায়ে চালক দ্রুতগতিতে গাড়ি চালানোর চেষ্টা করলে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে যায়। দুর্ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছে পুলিশ চালককে আটক করে। গাড়িটি উল্টে যাওয়ার কারণে কিছু সময়ের জন্য এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটে। পুলিশ জানিয়েছে, ঘটনার সময় গাড়ির চালকের বিরুদ্ধে কোনো অভিযোগ বা অপরাধের অভিযোগ ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে ধাওয়ার পরিস্থিতি এবং পুলিশের পদক্ষেপ নিয়েও তদন্ত চলছে। প্রত্যক্ষদর্শীদের মতে, গাড়িটি উল্টে যাওয়ার দৃশ্যটি বেশ আকস্মিক ছিল। তবে এ ঘটনায় গুরুতর আহত হওয়ার কোনো তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রে পুলিশের গাড়ি ধাওয়া করতে গিয়ে দুর্ঘটনার ঘটনা নতুন নয়। এ ধরনের পরিস্থিতিতে সাধারণ মানুষের নিরাপত্তা ও পুলিশের ধাওয়ার নীতিমালা নিয়ে নিয়মিত আলোচনা হয়ে থাকে।
৪০ ডিগ্রি তাপমাত্রায় নতুন দাবানল নিয়ে শ'ঙ্কায় ফ্রান্স, সরানো হলো দুই লাখের বেশি মানুষ
চাকরি হারানোর ভয় কমল,৬৫ বিলিয়ন ডলারের চুক্তির পর ইউনিলিভার কর্মীদের দিল দুই বছরের নিশ্চয়তা