সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আমেরিকা

৩৩ বছর পালিয়ে শেষ রক্ষা হলো না, শিশু যৌননিপীড়কের প্রায় ৩০০ বছরের কারাদণ্ড!

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: জুলাই ৩০, ২০২৬ ২:৪
শিশু যৌননিপীড়কের প্রায় ৩০০ বছরের কারাদণ্ড!
শিশু যৌননিপীড়কের প্রায় ৩০০ বছরের কারাদণ্ড!

শিশু নিপীড়নের মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর টানা ৩৩ বছর আত্মগোপনে থাকা যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের এক পলাতক আসামিকে অবশেষে গ্রেপ্তার করা হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে আটক হওয়ার পর তাকে যুক্তরাষ্ট্রে ফিরিয়ে আনা হয়েছে। এখন তিনি আদালতের রায় অনুযায়ী সাজা কার্যকরের মুখোমুখি হচ্ছেন।

 

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ৬৬ বছর বয়সী ড্যানিয়েল জর্জ ব্রিউস্টার ১৯৯২ সালে অ্যারিজোনার পিমা কাউন্টিতে শিশু নিপীড়নের ১৫টি অভিযোগে আদালতে দোষী সাব্যস্ত হন। তবে রায় ঘোষণার আগেই তিনি পালিয়ে যান। এরপর তিন দশকেরও বেশি সময় ধরে বিভিন্ন দেশে পরিচয় গোপন করে বসবাস করেন। 

 

তদন্তে জানা যায়, ১৯৮৪ থেকে ১৯৯১ সালের মধ্যে টাকসনে তিনি পরিচালিত একটি ডে-কেয়ার সেন্টারে ৪ থেকে ৯ বছর বয়সী একাধিক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে। দীর্ঘ তদন্ত শেষে আদালত তার অনুপস্থিতিতেই তাকে দোষী সাব্যস্ত করেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় তার ১৫৫ থেকে ২৮১ বছরের কারাদণ্ড হতে পারে। 

 

মার্কিন ইউএস মার্শালস সার্ভিস জানিয়েছে, ব্রিউস্টার দীর্ঘদিন ইউক্রেনের রাজধানী কিয়েভে ভুয়া পরিচয়ে বসবাস করছিলেন। তিনি জাল কাগজপত্র ব্যবহার করে নিজেকে মেক্সিকোর নাগরিক হিসেবে পরিচয় দিতেন বলে অভিযোগ রয়েছে। এফবিআই, ইউএস মার্শালস সার্ভিস, যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এবং ইউক্রেনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত অভিযানে চলতি বছরের জুনে তাকে আটক করা হয়। পরে তাকে অ্যারিজোনায় ফিরিয়ে এনে আদালতের আওতায় নেওয়া হয়। 

 

মার্কিন ইউএস মার্শাল ফর দ্য ডিস্ট্রিক্ট অব অ্যারিজোনা ভ্যান বেইলেস এক বিবৃতিতে বলেন, এই গ্রেপ্তার প্রমাণ করেছে যে স্থানীয়, ফেডারেল ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সমন্বিত প্রচেষ্টায় দীর্ঘদিন পলাতক থাকা আসামিকেও আইনের আওতায় আনা সম্ভব।

 

পিমা কাউন্টির অ্যাটর্নি লরা কনোভার বলেন, কয়েক দশক অপেক্ষার পর ভুক্তভোগীরা অন্তত এই নিশ্চয়তা পেলেন যে অভিযুক্ত ব্যক্তি আর কখনো শিশুদের জন্য হুমকি হয়ে উঠতে পারবেন না।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

জনপ্রিয় সংবাদ
বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনার পর তরুণীর মৃত্যু, এক বছরের সাজায় ক্যালিফোর্নিয়ার আইন পরিবর্তনের দাবি

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন।   মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়।   তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।”   ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে।   প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন।   ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন।   প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল।   মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি।   রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডে বড় পরিবর্তন, পরিবারভিত্তিক ভিসা আবেদনকারীদের জন্য সুখবর

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।   নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে।   এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে।   ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে।   অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে।   যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন।   বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর।   যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।

মার্কিন ভিসা আপডেট ২০২৬! বাংলাদেশিদের জন্য কোন ভিসা বন্ধ, কোনটা চালু?

২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো।   প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে।   এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে।   অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে।   স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে।   সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে।   সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে।   এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।   নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি।   উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।”   বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে।   এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে।   শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়।   উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন।   বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত।   এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।

পাঁচ সন্তানকে এতিম করে মাকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তারের সময়ও হাসছিল ঘাতক দুই বোন

যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক মর্মান্তিক ও লোমহর্ষক ঘটনার জন্ম দিয়েছে দুই তরুণী বোন। দিনদুপুরে ক্যারোলিন ‘কারো’ পেনা নামের ৩২ বছর বয়সী এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত নারী পাঁচ সন্তানের জননী ছিলেন। তবে সবচেয়ে শিউরে ওঠার মতো বিষয় হলো, গ্রেপ্তারের সময় অভিযুক্তদের চেহারায় অনুশোচনার সামান্যতম ছাপ তো ছিলই না, উল্টো তাদের মুখে পৈশাচিক হাসি দেখা গেছে। মেক্সিকো সীমান্তের কাছের শহর দেল রিও থেকে বৃহস্পতিবার বিকেলে পুলিশ তাদের হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার সময় এই দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে।   আরও পড়ুন... ‘ফোনটা ধরতে পারলে হয়তো তাকে বাঁচাতে পারতাম’- টেক্সাসে পাঁচ সন্তানের মাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা, দুই বোনসহ তিনজন গ্রেপ্তার   পুলিশ সূত্রে জানা যায়, নিহত ক্যারোলিনকে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টার পরপরই গুরুতর জখম অবস্থায় ভাল ভার্দে রিজিওনাল মেডিকেল সেন্টারে নেওয়া হয়। তার শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল। ঘটনাস্থলের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, একটি সনিক ড্রাইভ-থ্রু রেস্তোরাঁর বাইরে রক্তাক্ত অবস্থায় ক্যারোলিন তার তিন হামলাকারীর মুখোমুখি দাঁড়িয়ে আছেন।   পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সান আন্তোনিওর একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। খবর পেয়ে পুলিশ দ্রুত হাসপাতালে পৌঁছায় এবং প্রায় ৩৫ হাজার বাসিন্দার শহর দেল রিওতে অভিযান চালিয়ে হামলাকারীদের শনাক্ত করে।   সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গ্রেপ্তারের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, ২১ বছর বয়সী কিটি মিয়া দিয়াজ খালি পায়ে হেঁটে যাওয়ার সময় পুলিশের গাড়িতে ওঠার আগে মৃদু হাসছেন। কিটি নিজেও এক শিশুপুত্রের মা। অন্যদিকে, তার ১৯ বছর বয়সী ছোট বোন আমায়া কুকি দিয়াজ ক্যামেরার দিকে তাকিয়ে নির্লজ্জভাবে দাঁত বের করে হাসতে থাকেন।   ▶️ টেক্সাসে নিজের মাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে দুই মেয়ে |   এমনকি ভিডিও ধারণকারীকে ব্যঙ্গাত্মক সুরে ‘রেকর্ড করা বন্ধ করো’ বলেও চিৎকার করতে শোনা যায় তাকে। দেল রিও পুলিশ জানিয়েছে, এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় ২১ বছর বয়সী কায়ান্দ্রা রেনি ফাজ নামের তৃতীয় আরেক নারীকেও গ্রেপ্তার করা হয়েছে। তবে ঠিক কী কারণে এই নারকীয় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সে বিষয়ে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি।

আমেরিকা

View more
ছেলে সমকামী জানার পর লালন-পালনের খরচ ৬ হাজার ডলার ফেরত চেয়ে বাবার মামলা
ছেলে সমকামী জানার পর লালন-পালনের খরচ ৬ হাজার ডলার ফেরত চেয়ে বাবার মামলা

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের মেমফিস এলাকার ১৮ বছর বয়সী মাইকেল ট্যালবার্টকে সমকামী হওয়া থেকে ‘বদলে দেওয়ার’ উদ্দেশ্যে একটি ধর্মীয় কনভার্সন থেরাপি প্রোগ্রামে পাঠিয়েছিলেন তাঁর বাবা গ্রেগরি ট্যালবার্ট। প্রায় এক মাস পর সেই প্রোগ্রাম ছেড়ে দেওয়ার পর ছেলের কাছ থেকে খরচ করা ৬ হাজার ডলার ফেরত চেয়ে মামলা করেন বাবা। তবে টেলিভিশনভিত্তিক আদালত অনুষ্ঠান ‘ইকুয়াল জাস্টিস’-এর সালিশি শুনানিতে বিচারক ইবনি কে. উইলিয়ামস ওই দাবি খারিজ করে মাইকেলকে বলেন, তিনি অভিশপ্ত নন এবং তাঁকে ‘ঠিক’ করার কোনো প্রয়োজন নেই।   ঘটনাটি ‘ইকুয়াল জাস্টিস উইথ জাজ ইবনি কে. উইলিয়ামস’ অনুষ্ঠানের একটি পর্বে উঠে আসে। তবে এটি বাস্তব সরকারি আদালত নয়। অনুষ্ঠানটি নিজেকে ছোট দাবির বিরোধ নিষ্পত্তির সালিশি কার্যক্রম হিসেবে উপস্থাপন করে। সাম্প্রতিক সময়ে পর্বটির ভিডিও নতুন করে অনলাইনে ছড়িয়ে পড়ার পর ঘটনাটি ব্যাপক আলোচনায় আসে।   অনুষ্ঠানে গ্রেগরি জানান, মাইকেল তখন ১৭ বছর বয়সী ছিলেন। ছেলেকে একজন পুরুষ বন্ধুর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখার পর তিনি তার যৌন অভিমুখিতা নিয়ে আপত্তি জানান। শুনানিতে উপস্থাপিত তথ্য অনুযায়ী, ছেলে তাঁর কথা না শুনলে বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছিল। সেই পরিস্থিতিতে মাইকেল কনভার্সন থেরাপি প্রোগ্রামে যেতে রাজি হন।   মাইকেলের বক্তব্য অনুযায়ী, পরিবারের সঙ্গে সম্পর্ক হারানো এবং বাড়ি থেকে বের হয়ে যাওয়ার ভয় থেকেই তিনি প্রোগ্রামে যেতে সম্মত হয়েছিলেন। কয়েক দিন পর তিনি একটি ধর্মীয় প্রোগ্রামে যোগ দেন। সেখানে প্রায় এক মাস থাকার পর তাঁর অভিজ্ঞতা নিয়ে আপত্তি তৈরি হয়। মাইকেল বিচারককে জানান, সেখানে তাঁকে বলা হয়েছিল তিনি ‘অভিশপ্ত’, নরকে যাবেন এবং তাঁকে ও অন্য অংশগ্রহণকারীদের নিজেদের ‘ঠিক’ করার প্রয়োজন রয়েছে।   একপর্যায়ে মাইকেল প্রোগ্রাম ছেড়ে তাঁর সবচেয়ে কাছের বন্ধুর সঙ্গে থাকতে শুরু করেন। তাঁর ভাষ্য অনুযায়ী, সেখানেই তিনি জীবনে প্রথমবারের মতো নিজেকে মুক্ত মনে করেন। এরপর তাঁর বাবা প্রোগ্রামে ব্যয় করা ৬ হাজার ডলার ফেরত চেয়ে দাবি তোলেন। গ্রেগরির বক্তব্য ছিল, ছেলে পুরো প্রোগ্রাম শেষ করার প্রতিশ্রুতি দিয়েও তা করেননি।   শুনানিতে বিচারক উইলিয়ামস মাইকেলের সম্মতি ও তাঁর বাবার দেওয়া চাপের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখেন। তিনি গ্রেগরিকে বলেন, ছেলেটি পরিবারের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ভয় থেকেই প্রোগ্রামে যেতে রাজি হয়েছিল। পরে তিনি গ্রেগরির অর্থ ফেরত পাওয়ার দাবি পুরোপুরি খারিজ করেন।   রায়ের পর মাইকেলের সঙ্গে কথা বলার সময় বিচারক উইলিয়ামস আবেগাপ্লুত হয়ে তাঁকে বলেন, তিনি অভিশপ্ত নন। তিনি ভালোবাসা ও সম্মানের যোগ্য এবং তাঁকে পরিবর্তন বা ‘ঠিক’ করার প্রয়োজন নেই। বিচারক আরও বলেন, একজন সন্তানের এমন একটি বাড়ি প্রাপ্য, যেখানে সে নিরাপদ ও ভালোবাসার মধ্যে থাকতে পারে।   কনভার্সন থেরাপি নিয়ে যুক্তরাষ্ট্রের চিকিৎসা ও মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ সংগঠনগুলোর অবস্থানও স্পষ্ট। আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন বলছে, যৌন অভিমুখিতা পরিবর্তনের উদ্দেশ্যে পরিচালিত এসব প্রচেষ্টার কার্যকারিতার পক্ষে বৈজ্ঞানিকভাবে গ্রহণযোগ্য প্রমাণ নেই এবং এগুলো ক্ষতির ঝুঁকি তৈরি করতে পারে।   গবেষণায় বিষণ্নতা, উদ্বেগ, আত্মসম্মান কমে যাওয়া এবং আত্মহত্যার ঝুঁকিসহ বিভিন্ন নেতিবাচক ফলাফলের সঙ্গে এসব প্রচেষ্টার সম্পর্ক পাওয়া গেছে।   তবে মাইকেল ও তাঁর বাবার এই ঘটনা বাস্তব আদালতের রায় হিসেবে বিবেচনা করা যাবে না। ‘ইকুয়াল জাস্টিস’ একটি টেলিভিশন সালিশি অনুষ্ঠান, যেখানে অংশগ্রহণকারীরা বিরোধ নিষ্পত্তির জন্য অনুষ্ঠানে উপস্থিত হন। অনুষ্ঠানের প্রযোজনা সম্পর্কিত তথ্য অনুযায়ী, এতে প্রকৃত পক্ষের ঘটনা উপস্থাপনের পাশাপাশি কিছু ঘটনা পুনর্নির্মাণও থাকতে পারে। ফলে টেলিভিশনের এই সিদ্ধান্তকে কোনো সরকারি আদালতের বিচারিক রায় হিসেবে দেখার সুযোগ নেই।

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: সেপ্টেম্বর ১৩, ২০২৬ ৪:১৭
ইসলামই দিয়েছেন সেই শান্তি, স্বস্তি ও বরকত যা সবসময় খুঁজেছি

ইসলাম গ্রহণের পর অ্যাম্বার বললেন, ইসলামই দিয়েছেন সেই শান্তি, স্বস্তি ও বরকত যা সবসময় খুঁজেছি

বাড়ি কিনতে গিয়ে সবচেয়ে বেশি চাপে ক্রেতারা

বাড়ি কিনতে গিয়ে সবচেয়ে বেশি চাপে ক্রেতারা, শীর্ষে নিউইয়র্কের লং আইল্যান্ড

অক্টোবরে রাজ্যের ওপর বাড়ছে খরচের চাপ

স্ন্যাপ থেকে প্রায় ৫০ লাখ মানুষ বাদ, অক্টোবরে রাজ্যের ওপর বাড়ছে খরচের চাপ

স্বামীর মৃত্যুর ২৪ ঘণ্টার মধ্যেই স্ত্রীরও বিদায়
৮ বছর বয়স থেকে ৭৫ বছরের দাম্পত্য! স্বামীর মৃত্যুর ২৪ ঘণ্টার মধ্যেই স্ত্রীরও বিদায়

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোর দম্পতি জিনেট ও আলেকজান্ডার টকজকো প্রায় ৭৫ বছর সংসার করার পর ২০১৫ সালের জুনে একে অপরের খুব কাছেই জীবনের শেষ সময় কাটান। আলেকজান্ডার ১৭ জুন স্ত্রীর কোলে মারা যাওয়ার পর ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে জিনেটও মারা যান। তাদের জীবনের শেষ অধ্যায়টি পূর্ণ হয়েছিল বহু বছর আগে সন্তানদের কাছে বলা একটি ইচ্ছায়, শেষ সময়টুকুও যেন তারা একসঙ্গে থাকতে পারেন।   জিনেট ও আলেকজান্ডার দুজনেরই জন্ম ১৯১৯ সালে কানেকটিকাটের স্ট্যামফোর্ডে। তাদের বাবা-মা ছিলেন পোল্যান্ড থেকে যুক্তরাষ্ট্রে আসা অভিবাসী। মাত্র আট বছর বয়সে তাদের পরিচয় হয়। শৈশবের সেই সম্পর্কই পরে গভীর ভালোবাসায় রূপ নেয়। ১৯৪০ সালে তারা বিয়ে করেন এবং পরবর্তী সাত দশকের বেশি সময় একসঙ্গে কাটান।   বিয়ের পর আলেকজান্ডার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের নেভিতে দায়িত্ব পালন করেন। পরে বিজ্ঞাপন ও ফ্যাশন ফটোগ্রাফির ব্যবসায় যুক্ত হন। সান দিয়েগোতে নিজেদের প্রতিষ্ঠান গড়ে তোলার পর জিনেটও তার সঙ্গে কাজ করেন এবং প্রতিষ্ঠানের প্রধান স্টাইলিস্ট হিসেবে দায়িত্ব পালন করেন। তাদের পাঁচ সন্তান, ১০ নাতি-নাতনি এবং ছয় প্রপৌত্র-প্রপৌত্রী ছিল।   জীবনের শেষ সময়ে এসে দুজনেরই শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। ২০১৫ সালের মে মাসে পড়ে গিয়ে আলেকজান্ডারের কোমরের হাড় ভেঙে যায়। এরপর তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হয়। পরিবার বুঝতে পারে, সময় খুব বেশি নেই। তখন হসপিস কেয়ার তাদের বাড়িতেই ব্যবস্থা করা হয়। আলেকজান্ডারের জন্য একটি বিছানা এনে সেটি জিনেটের বিছানার পাশে রাখা হয়, যাতে তারা শেষ সময়েও পাশাপাশি থাকতে পারেন।   তাদের ৭৫তম বিবাহবার্ষিকী ছিল ২৯ জুন। কিন্তু আলেকজান্ডারের অবস্থা দ্রুত খারাপ হওয়ায় পরিবার আগেই ছোট করে সেই দিনটি উদযাপন করে। ঘরে আনা হয় ফুল ও বেলুন। পরিবারের সদস্যরা তাদের বিবাহের ৭৫ বছর পূর্তি উদযাপন করেন, যখন আলেকজান্ডার জীবনের শেষ সময় পার করছিলেন।   ১৭ জুন আলেকজান্ডার স্ত্রীর কোলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরিবারের সদস্য অ্যাইমি টকজকো-কুশম্যান পরে জানান, মাকে স্বামীর মৃত্যুর কথা বলার পর জিনেট তাকে জড়িয়ে ধরে বলেন, তিনি তাকে ভালোবাসেন এবং অপেক্ষা করতে, তিনি শিগগিরই তার কাছে আসবেন।   এরপর জিনেটকে কিছু সময় স্বামীর পাশে থাকতে দেওয়া হয়। পরদিন, ১৮ জুন, আলেকজান্ডারের মৃত্যুর ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে ৯৬ বছর বয়সী জিনেটও মারা যান। পরিবারের কাছে এটি ছিল তাদের দীর্ঘ জীবনের ভালোবাসা ও একসঙ্গে থাকার শেষ প্রতিশ্রুতির এক আবেগঘন পরিণতি।   আলেকজান্ডারের মৃত্যুর পর জিনেটের বলা শেষ কথাগুলোই পরে এই দম্পতির গল্পের সবচেয়ে আলোচিত অংশ হয়ে ওঠে। সন্তানদের বর্ণনা অনুযায়ী, সারাজীবন একসঙ্গে থাকা এই দুজন জীবনের শেষ মুহূর্তেও আলাদা থাকতে চাননি। তাদের শেষ ইচ্ছা ছিল নিজেদের ঘরে, একে অপরের হাত ধরে এবং কাছাকাছি থেকে বিদায় নেওয়া।   ২০১৫ সালের ২৯ জুন তাদের যৌথভাবে দাফন করা হয়। একই দিনে তাদের ৭৫তম বিবাহবার্ষিকীও ছিল। জীবনের শুরুতে আট বছর বয়সে যে সম্পর্কের সূচনা হয়েছিল, সাত দশকের বেশি সময় পর সেই সম্পর্কের শেষ অধ্যায়ও তারা প্রায় একই সময়ে পাশাপাশি থেকেই শেষ করেন।

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: সেপ্টেম্বর ১৩, ২০২৬ ১:১২
ইউটাহতে বাড়ির দাম আকাশছোঁয়া

ইউটাহতে বাড়ির দাম আকাশছোঁয়া, কিনতে পারছেন না ৯১% ভাড়াটিয়া

ম্যাসাচুসেটসের সালেমের সৈকত, যেখানে নয় বছরের ব্যবধানে দুটি জীবনরক্ষার ঘটনা ঘটেছিল বলে বিভিন্ন প্রকাশিত বর্ণনায় উল্লেখ রয়েছে। ছবি: সংগৃহীত

নয় বছর আগে যে নারী বাঁচিয়েছিলেন জীবন, সেই নারীর স্বামীকেই পরে বাঁচালেন সেই ছেলে

৯/১১ হামলার ২৫তম বার্ষিকীতে নিউইয়র্কের গ্রাউন্ড জিরোর ৯/১১ মেমোরিয়ালে নিহতদের স্মরণ করেন স্বজনরা। ছবি: সংগৃহীত

নিউইয়র্কের ৯/১১ স্মৃতিসৌধে সাব্বির আহমেদের পরিবারের শ্রদ্ধা, ২৫ বছর পরও অমলিন শোক

বিক্ষোভের মধ্যেও প্লানোর ইসলামিক অ্যাসোসিয়েশন অব কলিন কাউন্টিতে জুমার নামাজে অংশ নেন মুসল্লিরা। ছবি: সংগৃহীত
টেক্সাসে মসজিদের বাইরে ইসলামবিরোধী বিক্ষোভের মধ্যেও থামেনি নামাজ, জুমায় অংশ নিলেন মুসল্লিরা

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের প্লানো শহরে একটি মসজিদের বাইরে ইসলামবিরোধী বিক্ষোভ হলেও ভেতরে স্বাভাবিকভাবেই চলেছে জুমার নামাজ। শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ইসলামিক অ্যাসোসিয়েশন অব কলিন কাউন্টির বাইরে কয়েক ডজন বিক্ষোভকারী জড়ো হয়ে ইসলাম ও শরিয়াহ আইনবিরোধী বিভিন্ন স্লোগান ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন। একই সময়ে মুসলিম সম্প্রদায়ের প্রতি সংহতি জানাতে সেখানে পাল্টা বিক্ষোভেও অংশ নেন স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা।   ১১ সেপ্টেম্বর ছিল যুক্তরাষ্ট্রে ২০০১ সালের সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকী। এই দিনটিকেই বিক্ষোভের জন্য বেছে নেয় লোন স্টার লিজিওনারিজ নামের একটি সংগঠন। সংগঠনটির নিজস্ব ওয়েবসাইটে প্লানোর ৬৪০১ ইন্ডিপেনডেন্স পার্কওয়ের মসজিদটির সামনে দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ‘স্ট্যান্ড ফর টেক্সাস’ নামে কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছিল।   ডালাস মর্নিং নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভে প্রায় ৫০ জন অংশ নেন। তাদের হাতে শরিয়াহ আইনবিরোধী বিভিন্ন প্ল্যাকার্ড ছিল। কিছু বিক্ষোভকারী অস্ত্রও বহন করছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মসজিদের ভেতরে থাকা মুসল্লিদের নিরাপত্তার কথা মাথায় রেখে কর্তৃপক্ষ আগে থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়টি জানিয়েছিল এবং স্বেচ্ছাসেবকদের দিয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছিল।   বিক্ষোভ চলার সময়ও মসজিদের ভেতরে জুমার নামাজ স্বাভাবিক নিয়মে অনুষ্ঠিত হয়। নারীদের জন্য নির্ধারিত কক্ষেও মুসল্লিরা নামাজ আদায় করেন। প্রায় তিন দশক ধরে ওই এলাকায় বসবাসকারী জেবা সিদ্দিকি বিক্ষোভের খবর জানার পরও নামাজে অংশ নেন।   তিনি বলেন, এ ধরনের পরিস্থিতির কারণে মুসল্লিদের ভয় পেয়ে স্বাভাবিক ধর্মীয় কার্যক্রম বন্ধ করে দেওয়া উচিত নয়। বরং তারা যেভাবে নিয়মিত নামাজ পড়েন, সেভাবেই সেদিনও নামাজ আদায় করতে চেয়েছেন।   নামাজ শেষে মসজিদের বাইরে মুসল্লিদের একাংশকে দেখা যায়। এ সময় নিরাপত্তার দায়িত্বে থাকা স্বেচ্ছাসেবক ও পুলিশ সদস্যরাও এলাকায় নজরদারি করেন।   বিক্ষোভকারীদের একাংশের অভিযোগ, তারা টেক্সাসে শরিয়াহ আইন প্রতিষ্ঠার বিরোধিতা করছেন। বিক্ষোভের আয়োজক ব্র্যান্ডন বারখার্ট বলেন, ধর্মের আড়ালে কথিত ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ ঠেকাতে তারা প্রতিবাদ করছেন। তবে এসব বক্তব্যের সঙ্গে মসজিদ বা স্থানীয় মুসলিম সম্প্রদায়ের কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রমাণ প্রতিবেদনে পাওয়া যায়নি।   অন্যদিকে, বিক্ষোভের বিপরীতে প্রায় ৪০ জন পাল্টা বিক্ষোভকারী মসজিদের কাছে জড়ো হন। তাদের হাতে ছিল ‘প্রতিবেশীকে ভালোবাসুন’ এবং ‘বিভেদ নয়, ঐক্য’ ধরনের বার্তা। তাদের কর্মসূচির সঙ্গে যুক্ত ছিল ক্লার্জি লিগ ফর ইমার্জেন্সি অ্যাকশন অ্যান্ড রেসপন্স বা ক্লিয়ার ডিএফডব্লিউ নামের একটি আন্তধর্মীয় জোট।   সংগঠনটির পক্ষ থেকে আলমাস মুসকাটওয়ালা বলেন, তারা মুসলিম সম্প্রদায়ের সদস্যদের জানাতে চেয়েছেন যে স্থানীয় অনেক মানুষ তাদের পাশে রয়েছেন।   প্লানোর এই মসজিদের বাইরে বিক্ষোভ অবশ্য নতুন নয়। ডালাস মর্নিং নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে উত্তর টেক্সাসে মুসলিমবিরোধী বক্তব্য ও বিক্ষোভের ঘটনা বেড়েছে। এর মধ্যে ম্যাককিনিতে একটি মসজিদ নির্মাণের পরিকল্পনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক বিরোধ তৈরি হয়েছে। ফ্রিসকোতেও এক মেয়র প্রার্থীর মুসলিম ও ভারতীয় অভিবাসীদের নিয়ে বিতর্কিত মন্তব্য নিয়ে সমালোচনা হয়েছে।   আগস্টে কেরা নিউজের এক প্রতিবেদনে উত্তর টেক্সাসে মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য বাড়ার বিষয়টি তুলে ধরা হয়েছিল। প্রতিবেদনে টেক্সাসে মুসলিম সম্প্রদায়ের ক্রমবর্ধমান উপস্থিতি এবং তাদের ঘিরে সাম্প্রতিক রাজনৈতিক ও সামাজিক বিতর্কের কথা বলা হয়।   ইসলামিক অ্যাসোসিয়েশন অব কলিন কাউন্টির সভাপতি আকরাম সাইয়েদ বলেন, সাম্প্রতিক সময়ের পরিস্থিতি আগের কয়েক দশকের তুলনায় আলাদা। তার ভাষ্য অনুযায়ী, তিনি ১৯৯২ সাল থেকে ওই এলাকায় বসবাস করছেন এবং দীর্ঘ সময় ধরে মুসলিম সম্প্রদায়কে খুব বেশি বিরোধিতার মুখে পড়তে হয়নি। কিন্তু সাম্প্রতিক সময়ে মুসলিমদের নিয়ে অন্যায়ভাবে আলাদা করে দেখানো ও প্রান্তিক করার প্রবণতা বেড়েছে।   মসজিদটির দৈনন্দিন কার্যক্রমে স্থানীয় মুসলিম সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিদিন প্রায় ১ হাজার ৫০০ মানুষ কোনো না কোনোভাবে মসজিদটিতে আসেন। এটি শুধু নামাজের স্থান নয়, স্থানীয় মুসলিমদের জন্য সামাজিক ও সম্প্রদায়ভিত্তিক মিলনকেন্দ্র হিসেবেও ব্যবহৃত হয়।   মসজিদ কর্তৃপক্ষের পক্ষ থেকে বিক্ষোভের আগে নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হয়েছিল। পুলিশ সদস্যদের পাশাপাশি নিরাপত্তা পোশাক পরা কয়েকজন মুসল্লি ওয়াকিটকি নিয়ে মসজিদ চত্বর ও আশপাশের এলাকায় নজরদারি করেন। তবে বিক্ষোভের কারণে জুমার নামাজ বা মসজিদের অন্যান্য কার্যক্রম বন্ধ করা হয়নি।   মুসলিম সম্প্রদায়ের সদস্য জেবা সিদ্দিকি আশা প্রকাশ করেন, যারা ইসলাম ও মুসলিমদের নিয়ে নেতিবাচক ধারণা পোষণ করেন, তারা একদিন সরাসরি মুসলিমদের সঙ্গে কথা বলবেন এবং তাদের জীবনযাপন ও ধর্ম সম্পর্কে জানার সুযোগ পাবেন। তার মতে, সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক বক্তব্যের মাধ্যমে তৈরি ধারণার বাইরে বাস্তব মুসলিম সম্প্রদায়কে জানার সুযোগ থাকলে অনেক ভুল ধারণা দূর হতে পারে।   ১১ সেপ্টেম্বরের ঘটনাটি এমন এক সময়ে ঘটল, যখন উত্তর টেক্সাসে ইসলাম ও মুসলিম সম্প্রদায়কে ঘিরে বিতর্ক নতুন করে তীব্র হয়েছে। তবে বিক্ষোভের মধ্যেও প্লানোর মসজিদে জুমার নামাজ চালিয়ে যাওয়ার মাধ্যমে স্থানীয় মুসল্লিরা তাদের স্বাভাবিক ধর্মীয় কার্যক্রম অব্যাহত রাখেন।   সূত্র: ডালাস মর্নিং নিউজ, ডালাস এক্সপ্রেস ও লোন স্টার লিজিওনারিজের নিজস্ব ওয়েবসাইট।

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: সেপ্টেম্বর ১২, ২০২৬ ২৩:৪৪
যুক্তরাষ্ট্রের সোশ্যাল সিকিউরিটি কার্ড ও সুবিধার চেক। ২০২৭ সালে ভাতা ৩.৬ শতাংশ পর্যন্ত বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। ছবি: সংগৃহীত

২০২৭ সালে বাড়তে পারে যুক্তরাষ্ট্রের সামাজিক নিরাপত্তা ভাতা, সম্ভাব্য বৃদ্ধি ৩.৬ শতাংশ

১৫ সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের অবস্থানের নিয়মে পরিবর্তন আসছে। ছবি: সংগৃহীত

১৫ সেপ্টেম্বর থেকে বদলাচ্ছে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসার নিয়ম, বাংলাদেশিদের যা জানা জরুরি

সেপ্টেম্বর ২০২৬ সালের যুক্তরাষ্ট্রের ভিসা বুলেটিন প্রকাশ করেছে দেশটির পররাষ্ট্র দপ্তর। ছবি: সংগৃহীত

সেপ্টেম্বর ভিসা বুলেটিনে সতর্কবার্তা, কিছু ভিসা শ্রেণিতে অনিশ্চয়তা

0 Comments