সাধারণ দাঁতব্যথা থেকে ধরা পড়ল ভয়াবহ ক্যানসার, বাঁচার লড়াই ৪ বছরের এলেনার
যুক্তরাষ্ট্রের কানেটিকাটের চার বছর বয়সী শিশু এলেনা। সাধারণ শিশুর মতোই খেলাধুলা আর পরিবারের সঙ্গে পাহাড়ের ট্রেইলে হেঁটে আনন্দময় শৈশব কাটছিল তার। কিন্তু হঠাৎই নিচের মাড়ির বাঁ পাশে দাঁতব্যথা ও ফোলাভাব দেখা দিলে পরিস্থিতি পাল্টাতে শুরু করে। মা সারাহ লাপোস্তাতো শুরুতে ভেবেছিলেন হয়তো নতুন দাঁত উঠছে কিংবা খাবারের কণা আটকে সাধারণ সংক্রমণ হয়েছে।
তাৎক্ষণিক দন্তচিকিৎসক ও ওরাল সার্জনের শরণাপন্ন হলে এক্স-রে রিপোর্টেও তেমন আশঙ্কাজনক কিছু মেলেনি; মাড়িতে খাবারের টুকরো আটকে থাকা বা সাধারণ সিস্ট ধারণা করে ছয় সপ্তাহ পর্যবেক্ষণে রাখার পরামর্শ দেওয়া হয়।
কিন্তু ব্যথা কমার বদলে পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যায়। ফুটবল খেলে বেড়ানো দুরন্ত শিশুটি একপর্যায়ে তীব্র ক্লান্তিতে বিছানা থেকেই উঠতে পারছিল না। এর মধ্যে চোখের চারপাশে অচেনা কালশিটে দাগ দেখা দিলে মা সারাহ দেরি না করে এলেনাকে জরুরি ভিত্তিতে শিশু বিশেষজ্ঞের কাছে নিয়ে যান। রক্ত পরীক্ষায় অস্বাভাবিকতার লক্ষণ ধরা পড়ার পর দ্রুত পাঠানো হয় হাসপাতালের জরুরি বিভাগে।
সেখানে নিবিড় পরীক্ষার পর চিকিৎসকদের দেওয়া তথ্য স্তব্ধ করে দেয় বাবা-মাকে—এলেনার পেটে সফটবলের সমান আকারের একটি টিউমার ধরা পড়েছে। পরীক্ষা-নিরীক্ষা শেষে নিশ্চিত হওয়া যায়, সে নিউরোব্লাস্টোমা নামের একটি বিরল ও মারাত্মক ক্যানসারে আক্রান্ত।
রোগ শনাক্তের সময় এলেনার শরীরে ক্যানসার ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল। চিকিৎসা পরিভাষায় যার তীব্রতা মাপার 'কুরি স্কোর' ছিল ৩০-এর মধ্যে ২৫। পরবর্তী এক বছর এই ছোট্ট শিশুর ওপর দিয়ে চলে চিকিৎসার এক কঠিন ঝড়।
একাধিক জটিল অস্ত্রোপচার, পাঁচ দফা কেমোথেরাপি, ক্লিনিক্যাল ট্রায়ালের আওতায় চার দফা ইমিউনোথেরাপি, পেট থেকে টিউমার অপসারণ, দুটি স্টেম সেল ট্রান্সপ্ল্যান্ট এবং ১২ দিনের রেডিয়েশন থেরাপি সহ্য করতে হয় তাকে। চিকিৎসার চরম সংকটময় সময়ে দুই দফা নিবিড় পরিচর্যা কেন্দ্রেও (আইসিইউ) লড়তে হয়েছে তাকে।
চিকিৎসার ব্যয়ভার ও স্বাস্থ্যবীমা সচল রাখতে মা-বাবা উভয়েই পুরো সময় চাকরি ধরে রাখেন। হাসপাতালের লম্বা সময় আর ঘরের বড় মেয়ের দেখভালের দায়িত্ব ভাগ করে নিয়ে এক নতুন বাস্তবতার সঙ্গে লড়াই চালিয়ে যান তারা। দীর্ঘ ও অবিরাম চিকিৎসার সুফল মিলতে শুরু করেছে এলেনার শরীরে; রেডিয়েশন শেষ হওয়ার পর তার কুরি স্কোর ২৫ থেকে নাটকীয়ভাবে নেমে এসেছে মাত্র ১-এ।
বর্তমানে সে চিকিৎসার তৃতীয় ধাপে ইমিউনোথেরাপি নিচ্ছে এবং সামনের এমআইবিজি স্ক্যানে এই স্কোর শূন্যে নেমে আসবে—এমন আশাতেই বুক বাঁধছেন চিকিৎসকরা।
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
বিষয়
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়। তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।” ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে। প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন। ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন। প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল। মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি। রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে। এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে। ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে। অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন। বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর। যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।
২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো। প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে। এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে। অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে। স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে। সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে। সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে। এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি। উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।” বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে। এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে। শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়। উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন। বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত। এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ ও সংরক্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রায়ান আবদুল বাতেন। তিনি বাংলাদেশের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার সহকারী অধ্যাপক। হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্য অনুযায়ী, গত ২৮ অক্টোবর ২০২৬ তারিখে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রকাশিত রেকর্ডে তাঁর বিরুদ্ধে ‘Film, Distribute, or Possess Image or Video of Sexual Activity with an Animal’ শীর্ষক অভিযোগ উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ কিংবা নিজের কাছে রাখার অভিযোগে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তারসংক্রান্ত সরকারি রেকর্ড প্রকাশের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিশেষ করে বুয়েটের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবে তাঁর পরিচয়ের কারণে ঘটনাটি নিয়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও আলোচনা তৈরি হয়েছে। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণীটির পরিচয় সম্পর্কে বিভিন্ন দাবি ছড়িয়ে পড়লেও হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্যে নির্দিষ্ট কোনো প্রাণীর নাম উল্লেখ করা হয়নি। ফলে ছাগলের সঙ্গে যৌন কর্মকাণ্ডের যে দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে করা হচ্ছে, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। তথ্যসূত্র: হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় (Hillsborough County Sheriff’s Office), ফ্লোরিডা।
আমেরিকা
View moreযুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মিশিগান অঙ্গরাজ্যের নবনির্বাচিত ডেমোক্র্যাটিক সিনেটর আব্দুল এল-সায়েদ রাজ্যের মোট ইহুদি ভোটারদের ৫০ শতাংশের সমর্থন পেয়েছেন। সম্প্রতি একটি নির্দলীয় ইহুদি সংগঠনের অর্থায়নে পরিচালিত জরিপে এই তথ্য উঠে এসেছে। জরিপের ফলাফল অনুযায়ী, নির্বাচনে এল-সায়েদের প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী মাইক রজার্স পেয়েছেন ৪৩ শতাংশ ইহুদি ভোটারের ভোট। পুরো অঙ্গরাজ্যজুড়ে ইহুদি ভোটারদের সমর্থনের দিক থেকে রজার্সকে ৭ শতাংশ ব্যবধানে পেছনে ফেলেছেন এল-সায়েদ। নির্বাচনি প্রচারণার শুরু থেকেই ইসরায়েলবিরোধী কঠোর ও সোচ্চার অবস্থানের কারণে ইহুদি ভোটারদের সঙ্গে এল-সায়েদের সম্পর্ক নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছিল। এ ছাড়া মিশিগানের একটি সিনাগগে (ইহুদি উপাসনালয়) সন্ত্রাসী হামলার পর ‘আহত মানুষরাই অন্যকে আঘাত করে’ (hurt people hurt people)—এমন মন্তব্য করে তিনি তীব্র সমালোচনার মুখে পড়েন। যদিও পরবর্তীতে ওই মন্তব্যের জন্য তিনি ক্ষমা চেয়েছিলেন। ঐতিহাসিকভাবে যুক্তরাষ্ট্রের ইহুদি ভোটাররা বড় ব্যবধানে ডেমোক্র্যাটিক পার্টিকে সমর্থন দিয়ে এলেও, এসব বিতর্কের কারণে তারা এল-সায়েদকে ভোট দেবেন কি না তা নিয়ে ব্যাপক জল্পনা তৈরি হয়েছিল। মার্কিউরি পাবলিক অ্যাফেয়ার্সের (Mercury Public Affairs) পরিচালিত এই জরিপটি গত ২৫ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত ৮৮৩ জন ইহুদি ভোটারের ওপর চালানো হয়, যার ত্রুটির মাত্রা (মার্জিন অব এরর) ছিল ৩ দশমিক ৯ শতাংশ। জরিপে আরও দেখা গেছে, ইহুদি ভোটারদের সমর্থন পাওয়ার ক্ষেত্রে এল-সায়েদ মিশিগানের নবনির্বাচিত ডেমোক্র্যাটিক গভর্নর জোসেলিন বেনসনের চেয়ে কিছুটা পিছিয়ে ছিলেন। বেনসন ইহুদি ভোটারদের ৬৯ শতাংশ ভোট পেয়েছেন। অন্যদিকে, মিশিগানের ইহুদি-অধ্যুষিত ওকল্যান্ড কাউন্টিতে—যেখানে সিনাগগে হামলার ঘটনাটি ঘটেছিল—সেখানে ইহুদি ভোটারদের ভোটে এল-সায়েদকে হারিয়েছেন রিপাবলিকান প্রার্থী রজার্স। ওই কাউন্টিতে রজার্স ৫২ শতাংশ এবং এল-সায়েদ ৩৯ শতাংশ ভোট পেয়েছেন। সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল।
নিউইয়র্কে বিনা মূল্যে ইংরেজি শেখার সুযোগ, জেনে নিন ভর্তি হওয়ার নিয়ম
নতুন নিয়মে মেডিকেড কভারেজ হারানোর ঝুঁকি কমাতে রিনিউয়াল সহায়তা দিচ্ছে অ্যালেগেনি কাউন্টি
যুক্তরাষ্ট্রে নতুন কর আইনে বছরে ২৫ লাখ ডলার অতিরিক্ত কর দিতে হবে ইয়োকিচকে ডিজিটাল শিরোনাম
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে আবারও প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পেলে সহজেই জয়ী হবেন বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু নির্বাচনে জেতার দাবিই নয়, ওবামাকে অতিরিক্ত মূল্যায়িত একজন নেতা বলেও মন্তব্য করেছেন তিনি। বৃহস্পতিবার (১২ নভেম্বর) হোয়াইট হাউসে সাংবাদিক ও ক্রীড়া বিশ্লেষক স্টিফেন এ স্মিথকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ট্রাম্প। স্টিফেন এ স্মিথের জনপ্রিয় অনুষ্ঠান ‘স্ট্রেইট শুটার’-এ প্রচারিত সাক্ষাৎকারে ট্রাম্পের সামনে একটি কাল্পনিক নির্বাচনী পরিস্থিতি তুলে ধরা হয়। জানতে চাওয়া হয়, যুক্তরাষ্ট্রের সংবিধানে তৃতীয়বার প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ থাকলে ওবামার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় তিনি কেমন ফল করতেন। জবাবে ট্রাম্প বলেন, তিনি মনে করেন ওবামাকে সহজেই পরাজিত করতে পারবেন। নিজের বক্তব্যের পক্ষে তিনি আগের নির্বাচনে পাওয়া ভোটের সংখ্যা তুলে ধরেন। ট্রাম্পের দাবি, ওবামার তুলনায় তিনি অনেক বেশি ভোট পেয়েছেন। বিশেষ করে টেক্সাস ও ফ্লোরিডার মতো বড় অঙ্গরাজ্যে তাঁর নির্বাচনী সাফল্যের কথা উল্লেখ করেন তিনি। ট্রাম্পের এমন আত্মবিশ্বাসী বক্তব্যের পর স্টিফেন এ স্মিথ আবারও জানতে চান, তিনি সত্যিই ওবামাকে হারাতে পারবেন বলে মনে করেন কি না। ট্রাম্প তাঁর অবস্থানে অনড় থেকে বলেন, সহজেই জিতবেন তিনি। এরপর ওবামাকে একজন অতিরিক্ত মূল্যায়িত প্রেসিডেন্ট হিসেবে উল্লেখ করেন। কেন ওবামা সম্পর্কে এমন ধারণা, সেটিও জানতে চান সাক্ষাৎকার গ্রহণকারী। জবাবে ট্রাম্প বলেন, তাঁর মতে ওবামা ভালো প্রেসিডেন্ট ছিলেন না। বরং তিনি যুক্তরাষ্ট্রের মানুষকে বিভক্ত করেছেন। অন্যদিকে নিজের নেতৃত্ব সম্পর্কে ট্রাম্প দাবি করেন, তিনি মানুষকে ঐক্যবদ্ধ করার কাজ করছেন। অর্থনৈতিক সাফল্যই জনগণকে একত্র করতে পারে বলে মন্তব্য করেন তিনি। তবে ট্রাম্পের এই দাবি বাস্তব কোনো নির্বাচনী প্রতিযোগিতার ফলাফলের পূর্বাভাস নয়। যুক্তরাষ্ট্রের সংবিধানের ২২তম সংশোধনী অনুযায়ী, কোনো ব্যক্তি দুইবারের বেশি প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারেন না। ফলে বর্তমান সাংবিধানিক বিধান অনুযায়ী ট্রাম্প ও ওবামার কারও তৃতীয়বার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার সুযোগ নেই। বারাক ওবামা ২০০৯ থেকে ২০১৭ সাল পর্যন্ত টানা দুই মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প প্রথমবার ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের নির্বাচনে জয়ী হয়ে ২০২৫ সালের জানুয়ারিতে দ্বিতীয়বার হোয়াইট হাউসে ফেরেন তিনি। ভোটের পরিসংখ্যানেও দুই নেতার নির্বাচনী অবস্থানের পার্থক্য রয়েছে। ২০২৪ সালের নির্বাচনে ট্রাম্প প্রায় ৭ কোটি ৭৩ লাখ ভোট পান। অন্যদিকে ২০১২ সালে পুনর্নির্বাচিত হওয়ার সময় ওবামা পেয়েছিলেন প্রায় ৬ কোটি ২৬ লাখ ভোট। তবে ভিন্ন সময়ের দুটি নির্বাচনে প্রাপ্ত মোট ভোট সরাসরি তুলনা করে দুই নেতার মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতার সম্ভাব্য ফল নির্ধারণ করা যায় না। এদিকে সাম্প্রতিক জনমত জরিপে দুই নেতার জনপ্রিয়তার ভিন্ন চিত্র উঠে এসেছে। চলতি বছরের মে মাসে পরিচালিত সিএনএনের একটি জরিপে ৫৭ শতাংশ অংশগ্রহণকারী ওবামা সম্পর্কে ইতিবাচক মত দেন। একই জরিপে ট্রাম্প সম্পর্কে ইতিবাচক মত দেন ৩৪ শতাংশ। ফলে ট্রাম্পের নির্বাচনী আত্মবিশ্বাসের সঙ্গে জরিপে উঠে আসা জনপ্রিয়তার চিত্রের পার্থক্য রয়েছে। গত ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বড় ধরনের পরাজয়ের পর এই সাক্ষাৎকার দেন ট্রাম্প। নির্বাচনে ডেমোক্র্যাটরা কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ অর্জন করেছে। তবে ট্রাম্পের দাবি, ওই নির্বাচনে তাঁর নাম ব্যালটে ছিল না। তাই ফলাফলকে তাঁর ব্যক্তিগত রাজনৈতিক জনপ্রিয়তার সরাসরি প্রতিফলন হিসেবে দেখা উচিত নয়। সাক্ষাৎকারে ট্রাম্পের বক্তব্য সম্পর্কে প্রতিক্রিয়া জানতে ওবামার কার্যালয় এবং হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করেছিল ফক্স নিউজ। প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত তাদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সংবাদসূত্র: নিউজউইক, ফক্স নিউজ, আনাদোলু এজেন্সি
যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় যৌন অপরাধে দণ্ডিত ব্যক্তিকে হত্যার অভিযোগে প্রেমিক-প্রেমিকা গ্রেপ্তার
ক্যালিফোর্নিয়ার উপকূলে প্রলয়ঙ্করী ঝড়ের তাণ্ডব: ৫০ ফুট পর্যন্ত উঁচু ঢেউয়ের শঙ্কা!
মার্কিন ভিসা নিষেধাজ্ঞার কবলে আফ্রিকান সুন্দরীরা, অনিশ্চয়তায় মিস ইউনিভার্সে অংশগ্রহণ
চীনা গুপ্তচরবৃত্তির কেলেঙ্কারি ও ব্যক্তিগত কেলেঙ্কারির জেরে পদত্যাগ করার ঠিক আগমুহূর্তে মার্কিন চিপ নির্মাতা জায়ান্ট এনভিডিয়ার (Nvidia) প্রধান নির্বাহী জেনসেন হুয়াংকে নিজের পদের জন্য লড়াই চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই কথোপকথন সম্পর্কে অবগত দুটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে। গত মঙ্গলবার (১০ নভেম্বর) জেনসেন হুয়াংকে ফোন করেন প্রেসিডেন্ট ট্রাম্প। এর দুদিন পর, অর্থাৎ বৃহস্পতিবার (১২ নভেম্বর) এনভিডিয়া কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে জানায় যে, জেনসেন হুয়াং প্রধান নির্বাহীর পদ থেকে সরে দাঁড়িয়েছেন। কেলেঙ্কারি ও গোয়েন্দা সতর্কতামার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর প্রতিবেদনে উঠে আসে, জেনসেন হুয়াং ‘অ্যালিস হুয়াং’ নামের এক চীনা নাগরিকের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন, যাকে চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয় (এমএসএস) গুপ্তচর হিসেবে নিয়োগ দিয়েছিল বলে গোয়েন্দারা নিশ্চিত হয়েছেন। শুধু তা-ই নয়, এনভিডিয়ার এক নারী কর্মীর সঙ্গেও তার অনৈতিক সম্পর্কের তথ্য ফাঁস হওয়ার পর প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, অ্যালিস হুয়াংয়ের সঙ্গে জেনসেনের সম্পর্কের বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পকে অন্তত দুবার সতর্ক করেছিল মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। প্রথমবার গত বছরের শেষ দিকে এবং দ্বিতীয়বার চলতি বছরের বসন্তে তাকে এ বিষয়ে জানানো হয়। কিন্তু ট্রাম্প কোনো পদক্ষেপই নেননি; বরং গত মে মাসে চীন সফরে জেনসেন হুয়াংকে নিজের সফরসঙ্গী হিসেবে নিয়ে যান। ট্রাম্পের অবস্থান ও অর্থনৈতিক উদ্বেগ: হোয়াইট হাউসের উপদেষ্টাদের মতে, গোয়েন্দা সংস্থাগুলোর এই সতর্কতাকে জাতীয় নিরাপত্তার চেয়ে কেবল ‘বিবাহবহির্ভূত সম্পর্ক’ হিসেবেই দেখেছিলেন ট্রাম্প। তার কাছে বিষয়টি দেশের নিরাপত্তার জন্য হুমকি মনে হয়নি। বৃহস্পতিবার পদত্যাগের পরও সামাজিক যোগাযোগমাধ্যমে জেনসেন হুয়াংকে একজন ‘কিংবদন্তি’ (লিজেন্ড) হিসেবে অভিহিত করেন ট্রাম্প। বিশ্লেষক ও ট্রাম্পের ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, জেনসেন হুয়াংকে রক্ষা করার পেছনে ট্রাম্পের মূল কারণ ছিল অর্থনৈতিক। ট্রাম্প জেনসেনকে আধুনিক যুগের ‘হেনরি ফোর্ড’ হিসেবে দেখতেন। বিশ্বের অন্যতম শীর্ষ বাজারমূল্যের প্রতিষ্ঠান এনভিডিয়া যুক্তরাষ্ট্রের অর্থনীতি ও শেয়ার বাজারের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। হুয়াংকে সরিয়ে দেওয়া হলে মার্কিন শেয়ার বাজারে বড় ধরনের ধস নামতে পারে—এমন আশঙ্কা থেকেই শেষ মুহূর্ত পর্যন্ত তাকে পদে টিকিয়ে রাখার চেষ্টা করেছিলেন প্রেসিডেন্ট। হোয়াইট হাউসে হুয়াংয়ের প্রভাব: ট্রাম্পের প্রথম মেয়াদে রাজনীতির মাঠে জেনসেন হুয়াংয়ের তেমন কোনো আনাগোনা ছিল না। এমনকি ২০২৪ সালের শেষ দিক পর্যন্ত ট্রাম্পও তাকে ভালোভাবে চিনতেন না। তবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপের বিশ্ববাজারের প্রায় ৮০ শতাংশ এনভিডিয়ার দখলে থাকায় এবং যুক্তরাষ্ট্রে ৫০০ বিলিয়ন ডলারের এআই অবকাঠামো নির্মাণের প্রতিশ্রুতি দেওয়ায় দ্রুতই ট্রাম্পের আস্থাভাজন হয়ে ওঠেন হুয়াং। যুক্তরাষ্ট্রের কট্টর চীন-বিরোধী নেতাদের আপত্তি সত্ত্বেও জেনসেন হুয়াংয়ের পরামর্শে চীনে নির্দিষ্ট মডেলের চিপ বিক্রির অনুমতি দিয়েছিলেন ট্রাম্প। বিনিময়ে ওই বিক্রির লভ্যাংশের ১৫ থেকে ২৫ শতাংশ মার্কিন ফেডারেল সরকার নেওয়ার এক নজিরবিহীন চুক্তি করেছিল। এ নিয়ে সে সময় জাতীয় নিরাপত্তা বিকিয়ে দেওয়ার অভিযোগ তুলেছিলেন সমালোচকরা। সূত্র: দ্য নিউইয়র্ক টাইমস।
শীতের আগে গরম কাপড়ের সংকটে কানসাসের আশ্রয়হীনরা, পাশে দাঁড়াচ্ছেন স্থানীয় অনেক বাসিন্দা
মধ্যবর্তী নির্বাচনের পর দীর্ঘদিনের অভিবাসীদের কাজের অনুমতি দিতে ট্রাম্প প্রশাসনের ওপর চাপ বাড়ছে