সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আমেরিকা

মার্কিন ভিসা নিষেধাজ্ঞার কবলে আফ্রিকান সুন্দরীরা, অনিশ্চয়তায় মিস ইউনিভার্সে অংশগ্রহণ

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: নভেম্বর ১৩, ২০২৬ ৬:৫৩
মার্কিন ভিসা নিষেধাজ্ঞার কবলে আফ্রিকান সুন্দরীরা
মার্কিন ভিসা নিষেধাজ্ঞার কবলে আফ্রিকান সুন্দরীরা

যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞার কারণে চলতি বছরের ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতায় অংশগ্রহণ নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন জিম্বাবুয়ের রোজেনা হলসহ আফ্রিকার বেশ কয়েকটি দেশের সুন্দরীরা। ভিসা জটিলতার কারণে ইতোমধ্যে প্রতিযোগিতা থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে জাম্বিয়া।

 

আগামী ২৪ নভেম্বর মার্কিন ভূখণ্ড পুয়ের্তো রিকোর সান জুয়ানের ‘হোসে মিগুয়েল আগ্রেলট কলিসিয়ামে’ মিস ইউনিভার্সের ৭৫তম আসরের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গত ৮ নভেম্বর থেকে প্রতিযোগীদের নিবন্ধন, পোশাকের মাপজোক ও অন্যান্য আনুষ্ঠানিকতা শুরু হলেও এখনো মার্কিন ভিসা হাতে পাননি মিস ইউনিভার্স জিম্বাবুয়ে রোজেনা হল।

 

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিও বার্তায় রোজেনা হল বলেন, ‘ভিসা অনুমোদনের জন্য আমরা দফায় দফায় চেষ্টা চালিয়ে যাচ্ছি। আনুষ্ঠানিকভাবে আজই আমার পুয়ের্তো রিকোর উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল।’ ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে গত কয়েক সপ্তাহ ধরে তিনি দক্ষিণ আফ্রিকায় অবস্থান করছেন বলেও জানান।

 

এর আগে গত তিন দিন আগে দেওয়া আরেকটি ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছিলেন, ‘জিম্বাবুয়েকে পুয়ের্তো রিকোয় নিয়ে যাওয়ার লড়াই চলছে।’ জানা গেছে, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হওয়া মার্কিন প্রেসিডেন্টের ‘প্রোক্লেমেশন ১০৯৯৮’ নির্দেশনার আওতায় ১৯টি দেশের ওপর আংশিক ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। জিম্বাবুয়ে এই তালিকাভুক্ত দেশগুলোর একটি। এই পদক্ষেপের ফলে সংশ্লিষ্ট দেশগুলোর নাগরিকদের জন্য ভিজিটর, স্টুডেন্ট, এক্সচেঞ্জ ও অভিবাসী ভিসা প্রদান স্থগিত রাখা হয়েছে এবং অন্যান্য নন-ইমিগ্র্যান্ট ভিসার ক্ষেত্রেও কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

 

এই নিষেধাজ্ঞার সবচেয়ে বড় ধাক্কা লেগেছে জাম্বিয়ার শিবিরে। ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে দেশটির প্রতিনিধি ২৫ বছর বয়সী নিবন্ধিত নার্স পামেলা মুবাঙ্গাকে প্রতিযোগিতা থেকে প্রত্যাহার করে নিয়েছে মিস ইউনিভার্স জাম্বিয়া কর্তৃপক্ষ। গত ৮ অক্টোবর তিনি মিস ইউনিভার্স জাম্বিয়ার মুকুট জিতেছিলেন।

 

এক বিবৃতিতে জাম্বিয়ার আয়োজক সংস্থা জানিয়েছে, ব্যক্তিগত কোনো ত্রুটি, কাগজপত্রের ঘাটতি বা সাংগঠনিক ব্যর্থতার কারণে নয়, বরং জাম্বিয়া ও অন্যান্য আফ্রিকান দেশের ওপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ভ্রমণ নিষেধাজ্ঞার কারণেই মুবাঙ্গাকে এই পরিস্থিতির শিকার হতে হয়েছে। বিবৃতিতে নাম প্রকাশ না করে আরও জানানো হয়, আফ্রিকার আরও পাঁচটি দেশ একই ধরনের ভিসা জটিলতায় পড়েছে।

 

রোজেনা হলও তাঁর আফ্রিকান সহপ্রতিযোগীদের এই দুর্দশার প্রতি সহমর্মিতা প্রকাশ করে বলেন, ‘এই সংকটে আমি একা নই। আমার আরও কয়েকজন আফ্রিকান বোন একই পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন, এবং আমি তাঁদের কষ্টটা বুঝতে পারছি।’

 

এদিকে, মিস ইউনিভার্স দক্ষিণ সুদানের প্রতিনিধিও তাঁর অংশগ্রহণ নিয়ে সংশয় প্রকাশ করেছেন। রোজেনা হলের ভিডিওতে মন্তব্য করে তিনি লিখেছেন, ‘আমরা মিস ইউনিভার্সে যেতে পারব কি না, তার সম্ভাবনা এখন ফিফটি-ফিফটি (আধাআধি)।’ সূত্র: বিবিসি।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

জনপ্রিয় সংবাদ
জৈবিক বাবার সঙ্গে নিষিদ্ধ সম্পর্কে জড়িয়ে দোষ স্বীকার, মাত্র এক বছরের সাজায় ক্ষুব্ধ পরিবার

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন।   মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়।   তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।”   ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে।   প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন।   ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন।   প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল।   মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি।   রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডে বড় পরিবর্তন, পরিবারভিত্তিক ভিসা আবেদনকারীদের জন্য সুখবর

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।   নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে।   এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে।   ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে।   অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে।   যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন।   বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর।   যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।

মার্কিন ভিসা আপডেট ২০২৬! বাংলাদেশিদের জন্য কোন ভিসা বন্ধ, কোনটা চালু?

২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো।   প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে।   এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে।   অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে।   স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে।   সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে।   সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে।   এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।   নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি।   উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।”   বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে।   এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে।   শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়।   উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন।   বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত।   এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।

প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তার বুয়েটের সাবেক শিক্ষার্থী ও সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ ও সংরক্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রায়ান আবদুল বাতেন। তিনি বাংলাদেশের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার সহকারী অধ্যাপক।   হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্য অনুযায়ী, গত ২৮ অক্টোবর ২০২৬ তারিখে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রকাশিত রেকর্ডে তাঁর বিরুদ্ধে ‘Film, Distribute, or Possess Image or Video of Sexual Activity with an Animal’ শীর্ষক অভিযোগ উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ কিংবা নিজের কাছে রাখার অভিযোগে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।   গ্রেপ্তারসংক্রান্ত সরকারি রেকর্ড প্রকাশের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিশেষ করে বুয়েটের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবে তাঁর পরিচয়ের কারণে ঘটনাটি নিয়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও আলোচনা তৈরি হয়েছে।   এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণীটির পরিচয় সম্পর্কে বিভিন্ন দাবি ছড়িয়ে পড়লেও হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্যে নির্দিষ্ট কোনো প্রাণীর নাম উল্লেখ করা হয়নি। ফলে ছাগলের সঙ্গে যৌন কর্মকাণ্ডের যে দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে করা হচ্ছে, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।   তথ্যসূত্র: হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় (Hillsborough County Sheriff’s Office), ফ্লোরিডা।

আমেরিকা

View more
মার্কিন ভিসা নিষেধাজ্ঞার কবলে আফ্রিকান সুন্দরীরা
মার্কিন ভিসা নিষেধাজ্ঞার কবলে আফ্রিকান সুন্দরীরা, অনিশ্চয়তায় মিস ইউনিভার্সে অংশগ্রহণ

যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞার কারণে চলতি বছরের ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতায় অংশগ্রহণ নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন জিম্বাবুয়ের রোজেনা হলসহ আফ্রিকার বেশ কয়েকটি দেশের সুন্দরীরা। ভিসা জটিলতার কারণে ইতোমধ্যে প্রতিযোগিতা থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে জাম্বিয়া।   আগামী ২৪ নভেম্বর মার্কিন ভূখণ্ড পুয়ের্তো রিকোর সান জুয়ানের ‘হোসে মিগুয়েল আগ্রেলট কলিসিয়ামে’ মিস ইউনিভার্সের ৭৫তম আসরের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গত ৮ নভেম্বর থেকে প্রতিযোগীদের নিবন্ধন, পোশাকের মাপজোক ও অন্যান্য আনুষ্ঠানিকতা শুরু হলেও এখনো মার্কিন ভিসা হাতে পাননি মিস ইউনিভার্স জিম্বাবুয়ে রোজেনা হল।   সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিও বার্তায় রোজেনা হল বলেন, ‘ভিসা অনুমোদনের জন্য আমরা দফায় দফায় চেষ্টা চালিয়ে যাচ্ছি। আনুষ্ঠানিকভাবে আজই আমার পুয়ের্তো রিকোর উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল।’ ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে গত কয়েক সপ্তাহ ধরে তিনি দক্ষিণ আফ্রিকায় অবস্থান করছেন বলেও জানান।   এর আগে গত তিন দিন আগে দেওয়া আরেকটি ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছিলেন, ‘জিম্বাবুয়েকে পুয়ের্তো রিকোয় নিয়ে যাওয়ার লড়াই চলছে।’ জানা গেছে, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হওয়া মার্কিন প্রেসিডেন্টের ‘প্রোক্লেমেশন ১০৯৯৮’ নির্দেশনার আওতায় ১৯টি দেশের ওপর আংশিক ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। জিম্বাবুয়ে এই তালিকাভুক্ত দেশগুলোর একটি। এই পদক্ষেপের ফলে সংশ্লিষ্ট দেশগুলোর নাগরিকদের জন্য ভিজিটর, স্টুডেন্ট, এক্সচেঞ্জ ও অভিবাসী ভিসা প্রদান স্থগিত রাখা হয়েছে এবং অন্যান্য নন-ইমিগ্র্যান্ট ভিসার ক্ষেত্রেও কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।   এই নিষেধাজ্ঞার সবচেয়ে বড় ধাক্কা লেগেছে জাম্বিয়ার শিবিরে। ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে দেশটির প্রতিনিধি ২৫ বছর বয়সী নিবন্ধিত নার্স পামেলা মুবাঙ্গাকে প্রতিযোগিতা থেকে প্রত্যাহার করে নিয়েছে মিস ইউনিভার্স জাম্বিয়া কর্তৃপক্ষ। গত ৮ অক্টোবর তিনি মিস ইউনিভার্স জাম্বিয়ার মুকুট জিতেছিলেন।   এক বিবৃতিতে জাম্বিয়ার আয়োজক সংস্থা জানিয়েছে, ব্যক্তিগত কোনো ত্রুটি, কাগজপত্রের ঘাটতি বা সাংগঠনিক ব্যর্থতার কারণে নয়, বরং জাম্বিয়া ও অন্যান্য আফ্রিকান দেশের ওপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ভ্রমণ নিষেধাজ্ঞার কারণেই মুবাঙ্গাকে এই পরিস্থিতির শিকার হতে হয়েছে। বিবৃতিতে নাম প্রকাশ না করে আরও জানানো হয়, আফ্রিকার আরও পাঁচটি দেশ একই ধরনের ভিসা জটিলতায় পড়েছে।   রোজেনা হলও তাঁর আফ্রিকান সহপ্রতিযোগীদের এই দুর্দশার প্রতি সহমর্মিতা প্রকাশ করে বলেন, ‘এই সংকটে আমি একা নই। আমার আরও কয়েকজন আফ্রিকান বোন একই পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন, এবং আমি তাঁদের কষ্টটা বুঝতে পারছি।’   এদিকে, মিস ইউনিভার্স দক্ষিণ সুদানের প্রতিনিধিও তাঁর অংশগ্রহণ নিয়ে সংশয় প্রকাশ করেছেন। রোজেনা হলের ভিডিওতে মন্তব্য করে তিনি লিখেছেন, ‘আমরা মিস ইউনিভার্সে যেতে পারব কি না, তার সম্ভাবনা এখন ফিফটি-ফিফটি (আধাআধি)।’ সূত্র: বিবিসি।

প্রকাশ: নভেম্বর ১৩, ২০২৬ ৬:৫৩
এনভিডিয়া প্রধানকে লড়াই চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন ট্রাম্প

পদত্যাগের আগে এনভিডিয়া প্রধানকে ‘লড়াই চালিয়ে যাওয়ার’ পরামর্শ দিয়েছিলেন ট্রাম্প

পাশে দাঁড়াচ্ছেন স্থানীয় অনেক বাসিন্দা

শীতের আগে গরম কাপড়ের সংকটে কানসাসের আশ্রয়হীনরা, পাশে দাঁড়াচ্ছেন স্থানীয় অনেক বাসিন্দা

অভিবাসীদের কাজের অনুমতি ও আইনি সুরক্ষায় ট্রাম্প প্রশাসনের ওপর চাপ বাড়াচ্ছেন ডেমোক্র্যাট ও ব্যবসায়ীরা। ছবি: সংগৃহীত

মধ্যবর্তী নির্বাচনের পর দীর্ঘদিনের অভিবাসীদের কাজের অনুমতি দিতে ট্রাম্প প্রশাসনের ওপর চাপ বাড়ছে

যুক্তরাষ্ট্রের টেক্সাসের ডেন্টন কাউন্টিতে বাড়ি কিনতে আগ্রহী পরিবারগুলোর জন্য ৪ কোটি ডলারের নতুন আবাসন সহায়তা কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ছবি: সংগৃহীত
টেক্সাসে বাড়ি কিনতে ৪ কোটি ডলারের সহায়তা, সুযোগ পাবেন ১৩২ পরিবার

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডেন্টন কাউন্টিতে বাড়ি কিনতে আগ্রহী পরিবারগুলোর জন্য ৪ কোটি ডলারের নতুন আবাসন সহায়তা কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এই উদ্যোগের আওতায় প্রায় ১৩২টি পরিবার ডাউন পেমেন্ট, ক্লোজিং কস্ট এবং কম সুদে ৩০ বছর মেয়াদি মর্টগেজ পাওয়ার সুযোগ পাবে। বিশেষ করে যেসব পরিবারের নিয়মিত আয় থাকলেও বাড়ি কেনার প্রাথমিক অর্থ জোগাড় করা কঠিন, তাদের সহায়তা করাই কর্মসূচির লক্ষ্য।   শুক্রবার (১৩ নভেম্বর) দ্য কুল ডাউনের প্রতিবেদনে বলা হয়েছে, ডেন্টন কাউন্টির আবাসন অর্থায়ন সংস্থার ৪ কোটি ডলারের বন্ড টেক্সাসের আবাসন ও কমিউনিটি অ্যাফেয়ার্স বিভাগের মাধ্যমে ব্যবহার করা হবে। অঙ্গরাজ্যের এই সংস্থা ঋণ প্রদান ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করবে। এতে কাউন্টিকে নতুন করে অতিরিক্ত ঋণের দায় নিতে হবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।   প্রকাশিত পরিকল্পনা অনুযায়ী, প্রায় ১৩২টি পরিবারকে ডাউন পেমেন্ট সহায়তা হিসেবে মোট প্রায় ১৪ লাখ ডলার দেওয়ার ব্যবস্থা রয়েছে। পাশাপাশি বাড়ি কেনার সময় প্রয়োজনীয় ক্লোজিং কস্ট পরিশোধেও অতিরিক্ত সহায়তা পাওয়া যাবে। তবে প্রত্যেক পরিবার কত ডলার পাবে কিংবা কোন আয়ের সীমার মধ্যে থাকলে আবেদন করা যাবে, তা প্রতিবেদনে নির্দিষ্ট করে জানানো হয়নি।   কর্মসূচিতে অংশ নেওয়া যোগ্য ক্রেতারা কম সুদে ৩০ বছর মেয়াদি মর্টগেজের সুবিধাও পাবেন। তবে সুদের নির্দিষ্ট হার প্রকাশ করা হয়নি। এর আগে ডেন্টন কাউন্টিতে গত দুই বছরে অঙ্গরাজ্যের আবাসন সংস্থার মাধ্যমে ৪৯ জন ঋণগ্রহীতাকে প্রায় দেড় কোটি ডলারের মর্টগেজ সহায়তা দেওয়া হয়েছিল। নতুন উদ্যোগে আরও বেশি পরিবারকে বাড়ি কেনার সুযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে।   ডেন্টন কাউন্টির সাবেক কমিশনার কেভিন ফ্যালকনার জানান, প্রথমবার বাড়ি কেনার সময় ডাউন পেমেন্টের জন্য পর্যাপ্ত অর্থ সঞ্চয় করা অনেক পরিবারের জন্য বড় বাধা। নিজের প্রথম বাড়ি কেনার অভিজ্ঞতা উল্লেখ করে তিনি বলেন, নতুন কর্মসূচি পরিবারগুলোর জন্য বাড়ির মালিক হওয়া আরও সহজ করতে পারে।   ডেন্টন কাউন্টির বিচারক অ্যান্ডি ইডস জানিয়েছেন, টেক্সাসের আবাসন বিভাগের সঙ্গে যৌথভাবে কাজ করার মাধ্যমে আরও বেশি কর্মজীবী পরিবারকে বাড়ি কেনায় সহায়তা করা সম্ভব হবে। একই সঙ্গে স্থানীয় কর্মজীবী জনগোষ্ঠী উপকৃত হবে। তাঁর বক্তব্য অনুযায়ী, এই ব্যবস্থা বাস্তবায়নের জন্য কাউন্টিকে অতিরিক্ত ঋণ নিতে হবে না।   যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় নিয়ম অনুযায়ী, প্রতিবছর করমুক্ত বেসরকারি কার্যক্রমসংক্রান্ত বন্ডের নির্দিষ্ট বরাদ্দ থাকে। ডেন্টন কাউন্টির আবাসন অর্থায়ন সংস্থার বছরের শেষ পর্যায়ের বরাদ্দ থেকে এই ৪ কোটি ডলারের ব্যবস্থা করা হচ্ছে। বন্ড থেকে পাওয়া বার্ষিক ফি ভবিষ্যতের আবাসন প্রকল্পেও ব্যবহার করা হবে।   টেক্সাসের অন্যান্য এলাকাতেও আবাসন ব্যয় কমানোর উদ্যোগ রয়েছে। হিউস্টনে ২৫ লাখ ডলারের বিনিয়োগে ১০০টি অ্যাপার্টমেন্টের একটি প্রকল্পে ৯০টি সাশ্রয়ী আবাসন ইউনিটের ব্যবস্থা করা হচ্ছে। অন্যদিকে ক্যামেরন কাউন্টিতে সাবেক সামরিক সদস্যদের পরিবারকে বাড়ি মেরামত, উন্নয়ন এবং বিল পরিশোধে সহায়তা দেওয়া হচ্ছে।   ডেন্টন কাউন্টির নতুন কর্মসূচিতে আগ্রহী বাড়ির ক্রেতাদের জন্য আবেদন শুরুর তারিখ, আয়ের যোগ্যতা, ডাউন পেমেন্ট সহায়তার ব্যক্তিগত সীমা কিংবা নির্দিষ্ট আবেদনপদ্ধতি প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। তাই আবেদন করার আগে টেক্সাসের আবাসন ও কমিউনিটি অ্যাফেয়ার্স বিভাগের সরকারি নির্দেশনা যাচাই করতে হবে।   সূত্র: দ্য কুল ডাউন

প্রকাশ: নভেম্বর ১৩, ২০২৬ ৩:৫৪
সিনেট মেজরিটি লিডার পদ নিয়ে ডেমোক্রেটিক পার্টির ভেতরে চাক শুমারকে চ্যালেঞ্জ জানিয়েছেন সিনেটর ক্রিস ভ্যান হোলেন। ছবি: সংগৃহীত

এল-সাইয়েদের সমর্থন, গোপন ব্যালটে কি বাজিমাত করবেন ইসরায়েলবিরোধী ক্রিস ভ্যান হোলেন?

সিনেট মেজরিটি লিডার পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেনক্রিস ভ্যান হোলেন। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সিনেটে ডেমোক্র্যাটদের নেতৃত্বের লড়াইয়ে ক্রিস ভ্যান হোলেন

বিতর্কের মুখে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের শীর্ষ প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী ও সহপ্রতিষ্ঠাতা জেনসেন হুয়াং পদত্যাগ করেছেন। ছবি: সংগৃহীত

চীনা গুপ্তচর সন্দেহভাজন নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক, মার্কিন কংগ্রেসে তলব এনভিডিয়ার সাবেক সিইওকে

প্রেডিকশন মার্কেট কোম্পানি কালশীর বেতনভুক্ত উপদেষ্টার পদ ছেড়েছেন ডোনাল্ড ট্রাম্প জুনিয়র। ছবি: সংগৃহীত
প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানে বিনিয়োগের জেরে উপদেষ্টার পদ ছাড়লেন ডোনাল্ড ট্রাম্প জুনিয়র

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র প্রেডিকশন মার্কেট কোম্পানি কালশির বেতনভুক্ত উপদেষ্টার পদ ছেড়েছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। ট্রাম্প জুনিয়রের বিনিয়োগ প্রতিষ্ঠান ১৭৮৯ ক্যাপিটাল কালশির প্রধান প্রতিদ্বন্দ্বী পলিমার্কেটে বড় অঙ্কের বিনিয়োগ বাড়ানোর পর দুই পক্ষের সম্মতিতে তাঁর উপদেষ্টা চুক্তি বাতিল করা হয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ পাওয়ার পর ট্রাম্প পরিবারের ব্যবসায়িক সম্পর্ক নিয়ে নতুন করে তদন্তের আলোচনা চলার মধ্যেই এ সিদ্ধান্ত সামনে এলো।   বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, কালশির একজন মুখপাত্র নিশ্চিত করেছেন যে ট্রাম্প জুনিয়রের সঙ্গে প্রতিষ্ঠানটির উপদেষ্টা চুক্তি শেষ হয়েছে। তাঁর বিনিয়োগ প্রতিষ্ঠান ১৭৮৯ ক্যাপিটাল গত গ্রীষ্মে প্রতিদ্বন্দ্বী পলিমার্কেটে উল্লেখযোগ্য পরিমাণ বিনিয়োগ করার পর থেকেই বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছিল। গত আগস্টে সেই বিনিয়োগের খবর প্রকাশ্যে আসার পর দুই পক্ষ চুক্তি শেষ করার বিষয়ে আলোচনা শুরু করে।   কালশির মুখপাত্র ড্যানি লেভার জানিয়েছেন, প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানে ট্রাম্প জুনিয়রের বিনিয়োগ প্রতিষ্ঠানের বড় অঙ্কের অর্থ লগ্নির পর পারস্পরিক সম্মতিতে তাঁর উপদেষ্টার দায়িত্ব শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে কালশির সেবা আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে ট্রাম্প জুনিয়রের অবদানের জন্য তাঁকে ধন্যবাদ জানিয়েছে প্রতিষ্ঠানটি।   ২০২৫ সালের জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের সময় ট্রাম্প জুনিয়র কালশির স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার হিসেবে যুক্ত হন। তাঁর দায়িত্ব ছিল মূলত প্রতিষ্ঠানটির মার্কেটিং ও ব্যবসা সম্প্রসারণসংক্রান্ত পরামর্শ দেওয়া। এই কাজের বিনিময়ে তিনি আর্থিক সুবিধার পাশাপাশি কোম্পানিটির মালিকানার একটি অংশও পেয়েছিলেন বলে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।   অন্যদিকে কালশির প্রধান প্রতিদ্বন্দ্বী পলিমার্কেটের সঙ্গেও ট্রাম্প জুনিয়রের ব্যবসায়িক সম্পর্ক রয়েছে। ২০২৫ সালের আগস্টে তিনি পলিমার্কেটের উপদেষ্টা হিসেবে যুক্ত হন। একই সময়ে তাঁর সঙ্গে সংশ্লিষ্ট বিনিয়োগ প্রতিষ্ঠান ১৭৮৯ ক্যাপিটাল পলিমার্কেটে অর্থ বিনিয়োগ করে। চলতি বছরের আগস্টে প্রতিষ্ঠানটি পলিমার্কেটে আরও বড় অঙ্কের বিনিয়োগ করে। এই দ্বৈত ব্যবসায়িক সম্পর্কই শেষ পর্যন্ত কালশির সঙ্গে তাঁর চুক্তি শেষ হওয়ার প্রধান কারণ হিসেবে সামনে এসেছে।   কালশি ও পলিমার্কেট উভয়ই যুক্তরাষ্ট্রের প্রেডিকশন মার্কেট ব্যবসার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এসব প্ল্যাটফর্মে ব্যবহারকারীরা নির্বাচন, অর্থনীতি, খেলাধুলা ও বিভিন্ন ভবিষ্যৎ ঘটনার সম্ভাব্য ফলাফলের ওপর ভিত্তি করে অর্থের বিনিময়ে কন্ট্রাক্ট কেনাবেচা করতে পারেন। কোনো নির্দিষ্ট ঘটনা ঘটবে কি না, তার সম্ভাবনার ভিত্তিতে এসব কন্ট্রাক্টের মূল্য ওঠানামা করে। পরবর্তী সময়ে ঘটনার ফলাফল অনুযায়ী সংশ্লিষ্ট কন্ট্রাক্টের আর্থিক নিষ্পত্তি হয়।   বিশেষ করে ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় কালশি ও পলিমার্কেট ব্যাপক পরিচিতি পায়। নির্বাচনের ফলাফল সম্পর্কে প্রচলিত জনমত জরিপের পাশাপাশি এসব প্রেডিকশন মার্কেটের পূর্বাভাসও আলোচনায় উঠে আসে। পরবর্তী দুই বছরে রাজনৈতিক ঘটনা ছাড়াও খেলাধুলা ও অন্যান্য বিষয়ে এসব প্ল্যাটফর্মের ব্যবহার উল্লেখযোগ্যভাবে বেড়েছে।   তবে যুক্তরাষ্ট্রে প্রেডিকশন মার্কেটের কার্যক্রম ঘিরে নিয়ন্ত্রণ ও আইনি বিতর্কও রয়েছে। বিশেষ করে খেলাধুলার ফলাফলসংক্রান্ত কন্ট্রাক্টকে কিছু অঙ্গরাজ্য অবৈধ জুয়ার সঙ্গে তুলনা করে আইনি চ্যালেঞ্জ জানিয়েছে। অন্যদিকে প্রতিষ্ঠানগুলো দাবি করছে, তাদের কার্যক্রম ফেডারেল পর্যায়ে অনুমোদিত আর্থিক কন্ট্রাক্টের আওতাভুক্ত। ফলে কোন কর্তৃপক্ষ এসব প্ল্যাটফর্মের কার্যক্রম নিয়ন্ত্রণ করবে, তা নিয়ে ফেডারেল ও অঙ্গরাজ্য পর্যায়ে বিরোধ তৈরি হয়েছে।   রয়টার্স ও অ্যাসোসিয়েটেড প্রেসের তথ্য অনুযায়ী, ট্রাম্প প্রশাসনের সময় কমোডিটি ফিউচারস ট্রেডিং কমিশন বা সিএফটিসি প্রেডিকশন মার্কেটের কার্যক্রম সম্প্রসারণের পক্ষে বিভিন্ন অবস্থান নিয়েছে। বিশেষ করে খেলাধুলাসংক্রান্ত কন্ট্রাক্ট যুক্তরাষ্ট্রজুড়ে চালুর উদ্যোগে নিয়ন্ত্রক সংস্থাটির ভূমিকা আলোচনায় এসেছে। এর ফলে প্রেসিডেন্টের পরিবারের সদস্যদের সঙ্গে সংশ্লিষ্ট কোম্পানিগুলোর আর্থিক সম্পর্ক নিয়ে স্বার্থের সংঘাতের প্রশ্ন উঠেছে।   তবে কালশি ও পলিমার্কেট উভয় প্রতিষ্ঠানই দাবি করেছে, ট্রাম্প পরিবারের সঙ্গে তাদের ব্যবসায়িক সম্পর্ক সরকারের নিয়ন্ত্রক সিদ্ধান্তকে প্রভাবিত করেনি। কোনো অনৈতিক সুবিধা পাওয়ার অভিযোগও প্রতিষ্ঠানগুলো অস্বীকার করেছে। এখন পর্যন্ত প্রকাশিত প্রতিবেদনে ট্রাম্প জুনিয়রের বিরুদ্ধে এ বিষয়ে কোনো আদালতের অপরাধ প্রমাণের তথ্য নেই।   এর মধ্যেই যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা হাউস অব রিপ্রেজেন্টেটিভস ও সিনেটের নিয়ন্ত্রণ অর্জন করেছেন। নির্বাচনের পর দলটির একাধিক আইনপ্রণেতা ট্রাম্প পরিবারের ব্যবসায়িক বিনিয়োগ, বিশেষ করে প্রেডিকশন মার্কেট ও ক্রিপ্টোকারেন্সি খাতের সঙ্গে আর্থিক সম্পর্ক খতিয়ে দেখার পরিকল্পনার কথা জানিয়েছেন।   ৯ নভেম্বর ডেমোক্র্যাট সিনেটর এলিজাবেথ ওয়ারেন এবং জেফ মার্কলি ট্রাম্প জুনিয়রের প্রেডিকশন মার্কেট প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক ও আর্থিক স্বার্থের বিষয়ে হোয়াইট হাউসের কাছে ব্যাখ্যা চেয়ে চিঠি পাঠান। তাঁদের উদ্বেগের অন্যতম বিষয় ছিল, প্রশাসনের নীতিনির্ধারণী সিদ্ধান্তের সঙ্গে প্রেসিডেন্ট পরিবারের ব্যবসায়িক স্বার্থের কোনো সংঘাত তৈরি হচ্ছে কি না। বিষয়টি নিয়ে ২৩ নভেম্বরের মধ্যে জবাব চাওয়া হয়েছে বলে রয়টার্স জানিয়েছে।   তবে কালশি স্পষ্ট করেছে, ট্রাম্প জুনিয়রের উপদেষ্টা চুক্তি শেষ করার সিদ্ধান্ত কংগ্রেসের রাজনৈতিক পরিবর্তনের কারণে নেওয়া হয়নি। প্রতিষ্ঠানটির বক্তব্য অনুযায়ী, প্রতিদ্বন্দ্বী পলিমার্কেটে তাঁর বিনিয়োগ প্রতিষ্ঠানের অংশীদারত্ব বাড়ার পর থেকেই চুক্তি শেষ করার আলোচনা চলছিল। এই সিদ্ধান্তকে তারা পারস্পরিক সম্মতির ভিত্তিতে নেওয়া ব্যবসায়িক পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছে।   কালশির সঙ্গে সম্পর্ক শেষ হলেও পলিমার্কেটের সঙ্গে ট্রাম্প জুনিয়রের উপদেষ্টা ও বিনিয়োগসংক্রান্ত সম্পর্ক বহাল রয়েছে বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ফলে একটি প্রতিষ্ঠান থেকে সরে দাঁড়ালেও প্রেডিকশন মার্কেট খাতে তাঁর ব্যবসায়িক সম্পৃক্ততা পুরোপুরি শেষ হচ্ছে না।   ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের এই পদত্যাগ যুক্তরাষ্ট্রে দ্রুত সম্প্রসারিত প্রেডিকশন মার্কেট ব্যবসা এবং রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তিদের আর্থিক সংশ্লিষ্টতা নিয়ে চলমান বিতর্ককে নতুন করে সামনে এনেছে। বিশেষ করে কংগ্রেসে ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর এই খাতের নিয়ন্ত্রণব্যবস্থা, স্বার্থের সংঘাত এবং সম্ভাব্য ইনসাইডার ট্রেডিং নিয়ে আইনপ্রণেতাদের নজরদারি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।   সূত্র: রয়টার্স

প্রকাশ: নভেম্বর ১৩, ২০২৬ ১:২২
মাত্র ২৩ বছর বয়সে বিশ্বের অন্যতম কনিষ্ঠ স্বনির্মিত বিলিয়নিয়ারের তালিকায় নিজেদের অবস্থান শক্ত করেছেন দুই তরুণ। ছবি: সংগৃহীত

মাত্র ২৩ বছর বয়সে নিজেদের চেষ্টায় ৪২০ কোটি ডলারের মালিক দুই ভারতীয় তরুণ

চাঁদে মানুষের স্থায়ী বসবাসের উপযোগী ঘাঁটি নির্মাণের জন্য নতুন প্রযুক্তি উপস্থাপনের সুযোগ পাচ্ছেন শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

নাসার ১০ লাখ ডলারের প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সুযোগ, জানুন আবেদনের নিয়ম

নাগরিকত্বের নতুন সিভিকস টেস্টে ১২৮টি প্রশ্নের তালিকা প্রকাশ করেছে মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পরীক্ষায় নতুন ১২৮ প্রশ্ন, বাংলায় শিখুন প্রথম ২০টি

0 Comments