দুইবার চাকরি হারিয়ে মাত্র ৭০ হাজার ডলারের রেস্টুরেন্টে, জিসানের মাসে বিক্রি ১ লাখ ৪০ হাজার ডলার
দুই দফা চাকরি হারানোর পর জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের ৩৪ বছর বয়সী পাকিস্তানি-আমেরিকান উদ্যোক্তা জিশান বখরানি। প্রযুক্তি খাতে প্রায় এক দশক প্রোডাক্ট ম্যানেজার হিসেবে কাজ করার পর নিজের দীর্ঘদিনের শখকে পেশায় পরিণত করেন তিনি। নিউ ইয়র্কের ম্যানহাটনের ইস্ট ভিলেজে পাকিস্তানি-আমেরিকান স্ট্রিট ফুডের রেস্টুরেন্ট ‘নিশান’ চালু করে এক মাসে সর্বোচ্চ ১ লাখ ৪০ হাজার ডলারের বিক্রি করেছেন তিনি।
১০ এপ্রিল ২০২৬ প্রকাশিত সিএনবিসি মেক ইটের এক প্রতিবেদনে উঠে এসেছে তাঁর এই ব্যতিক্রমী উদ্যোক্তা হয়ে ওঠার গল্প। ২০২৫ সালের আগস্টে নিজের প্রায় ৭০ হাজার ডলার সঞ্চয় বিনিয়োগ করে রেস্টুরেন্টটি চালু করেন বখরানি। তবে এই ব্যবসা শুরু করার পরিকল্পনা একদিনে আসেনি। প্রযুক্তি খাতে চাকরি করার সময় থেকেই সপ্তাহান্তে বিভিন্ন শহরে খাবারের পপ-আপ আয়োজন করতেন তিনি।
২০২৩ সালে প্রথমবার চাকরি হারানোর পর ডালাস ও শিকাগোতে খাবারের পপ-আপ ব্যবসা শুরু করেন বখরানি। পরে আবার চাকরিতে ফিরলেও রান্না ও খাবারের ব্যবসা চালিয়ে যান। এরপর ফুড নেটওয়ার্কের জনপ্রিয় প্রতিযোগিতা ‘দ্য গ্রেট ফুড ট্রাক রেস’-এর ১৮তম মৌসুমে অংশ নেন তিনি। তাঁর দল নিশান প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে ৫০ হাজার ডলারের পুরস্কার জেতে। এই সাফল্য রেস্টুরেন্ট ব্যবসায় পুরোপুরি মনোযোগ দেওয়ার আত্মবিশ্বাস জোগায় তাঁকে।
বখরানির রেস্টুরেন্টের বিশেষত্ব হলো পাকিস্তানি ও আমেরিকান খাবারের স্বাদের সমন্বয়। মেনুতে রয়েছে পাকিস্তানি চাপলি কাবাবের স্বাদে তৈরি চপড চিজ স্যান্ডউইচ, বিহারি স্টাইলে বারবাকোয়া টাকো এবং বাফেলো তন্দুরি চিকেন স্যান্ডউইচ। প্রচলিত আমেরিকান খাবারের সঙ্গে জিরা, ধনিয়া ও মরিচের মতো দক্ষিণ এশীয় মসলা ব্যবহার করে ভিন্নধর্মী খাবার তৈরি করেছেন তিনি।
শিকাগোর ডেভন এলাকায় বেড়ে ওঠা বখরানির রান্নার প্রতি আগ্রহ তৈরিতে তাঁর মায়ের বড় ভূমিকা ছিল। ছোটবেলা থেকেই মাকে আমেরিকান খাবারের সঙ্গে দক্ষিণ এশীয় মসলা মিশিয়ে নতুন ধরনের খাবার তৈরি করতে দেখেছেন তিনি। সেই অভিজ্ঞতাই পরবর্তী সময়ে নিজের রেস্টুরেন্টের মেনু তৈরিতে অনুপ্রেরণা জুগিয়েছে। তাঁর ভাষায়, পাকিস্তানি ও আমেরিকান দুই সংস্কৃতির খাবারের ঐতিহ্যকেই তিনি নিজের ব্যবসায় তুলে ধরতে চান।
সিএনবিসির প্রতিবেদন অনুযায়ী, নিশানের মাসিক বিক্রি একপর্যায়ে প্রায় ৫৭ হাজার ডলার থেকে বেড়ে সর্বোচ্চ ১ লাখ ৪০ হাজার ডলারে পৌঁছায়। তবে এই অঙ্ক রেস্টুরেন্টের মোট বিক্রির পরিমাণ, মালিকের ব্যক্তিগত আয় কিংবা সব খরচ বাদ দেওয়ার পরের মুনাফা নয়। বখরানি জানিয়েছেন, ব্যবসা লাভজনক হলেও এখনো তিনি নিজের জন্য নিয়মিত বেতন নিচ্ছেন না। ব্যক্তিগত সঞ্চয় ও চাকরি হারানোর পর পাওয়া আর্থিক সুবিধার ওপর নির্ভর করেই নিজের খরচ চালাচ্ছেন।
আগের করপোরেট চাকরির তুলনায় এখন কাজের স্বাধীনতা বেশি বলে মনে করেন তিনি। যদিও রেস্টুরেন্ট পরিচালনায় প্রতিদিন প্রায় ১৪ ঘণ্টা পর্যন্ত সময় দিতে হচ্ছে, তবু নিজের পরিকল্পনা অনুযায়ী নতুন খাবার তৈরি ও ব্যবসা পরিচালনার সুযোগকে বড় অর্জন হিসেবে দেখছেন বখরানি। ভবিষ্যতে রেস্টুরেন্টের মেনু আরও বড় করার পাশাপাশি শিকাগোসহ অন্য শহরেও নতুন শাখা চালুর পরিকল্পনা রয়েছে তাঁর।
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
আমেরিকা
View moreদুই দফা চাকরি হারানোর পর জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের ৩৪ বছর বয়সী পাকিস্তানি-আমেরিকান উদ্যোক্তা জিশান বখরানি। প্রযুক্তি খাতে প্রায় এক দশক প্রোডাক্ট ম্যানেজার হিসেবে কাজ করার পর নিজের দীর্ঘদিনের শখকে পেশায় পরিণত করেন তিনি। নিউ ইয়র্কের ম্যানহাটনের ইস্ট ভিলেজে পাকিস্তানি-আমেরিকান স্ট্রিট ফুডের রেস্টুরেন্ট ‘নিশান’ চালু করে এক মাসে সর্বোচ্চ ১ লাখ ৪০ হাজার ডলারের বিক্রি করেছেন তিনি। ১০ এপ্রিল ২০২৬ প্রকাশিত সিএনবিসি মেক ইটের এক প্রতিবেদনে উঠে এসেছে তাঁর এই ব্যতিক্রমী উদ্যোক্তা হয়ে ওঠার গল্প। ২০২৫ সালের আগস্টে নিজের প্রায় ৭০ হাজার ডলার সঞ্চয় বিনিয়োগ করে রেস্টুরেন্টটি চালু করেন বখরানি। তবে এই ব্যবসা শুরু করার পরিকল্পনা একদিনে আসেনি। প্রযুক্তি খাতে চাকরি করার সময় থেকেই সপ্তাহান্তে বিভিন্ন শহরে খাবারের পপ-আপ আয়োজন করতেন তিনি। ২০২৩ সালে প্রথমবার চাকরি হারানোর পর ডালাস ও শিকাগোতে খাবারের পপ-আপ ব্যবসা শুরু করেন বখরানি। পরে আবার চাকরিতে ফিরলেও রান্না ও খাবারের ব্যবসা চালিয়ে যান। এরপর ফুড নেটওয়ার্কের জনপ্রিয় প্রতিযোগিতা ‘দ্য গ্রেট ফুড ট্রাক রেস’-এর ১৮তম মৌসুমে অংশ নেন তিনি। তাঁর দল নিশান প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে ৫০ হাজার ডলারের পুরস্কার জেতে। এই সাফল্য রেস্টুরেন্ট ব্যবসায় পুরোপুরি মনোযোগ দেওয়ার আত্মবিশ্বাস জোগায় তাঁকে। বখরানির রেস্টুরেন্টের বিশেষত্ব হলো পাকিস্তানি ও আমেরিকান খাবারের স্বাদের সমন্বয়। মেনুতে রয়েছে পাকিস্তানি চাপলি কাবাবের স্বাদে তৈরি চপড চিজ স্যান্ডউইচ, বিহারি স্টাইলে বারবাকোয়া টাকো এবং বাফেলো তন্দুরি চিকেন স্যান্ডউইচ। প্রচলিত আমেরিকান খাবারের সঙ্গে জিরা, ধনিয়া ও মরিচের মতো দক্ষিণ এশীয় মসলা ব্যবহার করে ভিন্নধর্মী খাবার তৈরি করেছেন তিনি। শিকাগোর ডেভন এলাকায় বেড়ে ওঠা বখরানির রান্নার প্রতি আগ্রহ তৈরিতে তাঁর মায়ের বড় ভূমিকা ছিল। ছোটবেলা থেকেই মাকে আমেরিকান খাবারের সঙ্গে দক্ষিণ এশীয় মসলা মিশিয়ে নতুন ধরনের খাবার তৈরি করতে দেখেছেন তিনি। সেই অভিজ্ঞতাই পরবর্তী সময়ে নিজের রেস্টুরেন্টের মেনু তৈরিতে অনুপ্রেরণা জুগিয়েছে। তাঁর ভাষায়, পাকিস্তানি ও আমেরিকান দুই সংস্কৃতির খাবারের ঐতিহ্যকেই তিনি নিজের ব্যবসায় তুলে ধরতে চান। সিএনবিসির প্রতিবেদন অনুযায়ী, নিশানের মাসিক বিক্রি একপর্যায়ে প্রায় ৫৭ হাজার ডলার থেকে বেড়ে সর্বোচ্চ ১ লাখ ৪০ হাজার ডলারে পৌঁছায়। তবে এই অঙ্ক রেস্টুরেন্টের মোট বিক্রির পরিমাণ, মালিকের ব্যক্তিগত আয় কিংবা সব খরচ বাদ দেওয়ার পরের মুনাফা নয়। বখরানি জানিয়েছেন, ব্যবসা লাভজনক হলেও এখনো তিনি নিজের জন্য নিয়মিত বেতন নিচ্ছেন না। ব্যক্তিগত সঞ্চয় ও চাকরি হারানোর পর পাওয়া আর্থিক সুবিধার ওপর নির্ভর করেই নিজের খরচ চালাচ্ছেন। আগের করপোরেট চাকরির তুলনায় এখন কাজের স্বাধীনতা বেশি বলে মনে করেন তিনি। যদিও রেস্টুরেন্ট পরিচালনায় প্রতিদিন প্রায় ১৪ ঘণ্টা পর্যন্ত সময় দিতে হচ্ছে, তবু নিজের পরিকল্পনা অনুযায়ী নতুন খাবার তৈরি ও ব্যবসা পরিচালনার সুযোগকে বড় অর্জন হিসেবে দেখছেন বখরানি। ভবিষ্যতে রেস্টুরেন্টের মেনু আরও বড় করার পাশাপাশি শিকাগোসহ অন্য শহরেও নতুন শাখা চালুর পরিকল্পনা রয়েছে তাঁর।
ফ্লোরিডায় ৯১১-এ কল চলাকালেই স্ত্রী ও ৩ সন্তানকে হত্যা করে বাবার আত্নহত্যা: শেরিফ
নিউ ইয়র্কে তিন মাসেও স্কুল বাস পায়নি ৪৬৭ শিক্ষার্থী, বিপাকে অভিভাবকেরা
নিউ ইয়র্কে এমটিএতে অপারেশনস অ্যানালিস্ট নিয়োগ, স্নাতক ডিগ্রি ছাড়াও আবেদনের সুযোগ
যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যে প্রায় এক দশক ধরে ক্যানসারে আক্রান্ত থাকার দাবি করে মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন ৩৪ বছর বয়সী এক নারী। আলেক্সান্দ্রা ‘লেক্সি’ থমাসের বিরুদ্ধে অভিযোগ, তিনি ক্যানসারের চিকিৎসা ও গবেষণামূলক পরীক্ষার কথা বলে পরিবার, বন্ধু ও পরিচিতজনদের কাছ থেকে অনুদান নিয়েছেন। তাঁর স্বামী গেভিন হ্যানান আদালতে করা আবেদনে দাবি করেছেন, স্ত্রী কখনোই ক্যানসারে আক্রান্ত ছিলেন না। এই অভিযোগের তদন্তের পর দুই দফা অর্থ চুরির মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। গত ১৯ নভেম্বর বৃহস্পতিবার হাওয়ার্ড কাউন্টিতে তাঁকে গ্রেপ্তার করা হয়। স্থানীয় সংবাদমাধ্যম দ্য বাল্টিমোর ব্যানারের প্রতিবেদন এবং মেরিল্যান্ডের আদালতের নথি অনুযায়ী, কাউন্টির একটি গ্র্যান্ড জুরি তাঁর বিরুদ্ধে দুটি গুরুতর চুরির অভিযোগে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করেছে। এর মধ্যে একটিতে ২৫ হাজার ডলার পর্যন্ত এবং অন্যটিতে ১০ হাজার ডলার পর্যন্ত অর্থ চুরির অভিযোগ রয়েছে। আদালতের নির্দেশে তাঁকে জামিন ছাড়াই আটক রাখা হয়েছে। আগামী ২ ডিসেম্বর হাওয়ার্ড কাউন্টি সার্কিট কোর্টে তাঁর প্রথম শুনানি হওয়ার কথা রয়েছে। আদালতের নথি ও স্বামীর অভিযোগ অনুযায়ী, ২০১৪ সালে নিজের অসুস্থতার কথা জানিয়ে একটি ব্লগ চালু করেছিলেন লেক্সি। সেখানে তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই এবং চিকিৎসার অভিজ্ঞতা তুলে ধরতেন। দাবি করতেন, তিনি বিরল ধরনের রক্তের ক্যানসারে আক্রান্ত এবং যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউটস অব হেলথের (এনআইএইচ) একটি বিশেষ চিকিৎসা গবেষণায় অংশ নিচ্ছেন। চিকিৎসার ব্যয় ও গবেষণায় অংশগ্রহণের খরচ মেটানোর কথা বলে বিভিন্ন সময়ে অনলাইনে তহবিল সংগ্রহ করা হয়। স্বামীর আদালতে করা আবেদনে এসব উদ্যোগের মাধ্যমে দুই লাখ ডলারের বেশি অর্থ সংগ্রহের অভিযোগ আনা হয়েছে।. ২০১৭ সালে লেক্সির সঙ্গে পরিচয় হয় গেভিন হ্যানানের। ২০১৯ সালে তাঁদের বিয়ে হয়। হ্যানানের দাবি, স্ত্রীকে ক্যানসারে আক্রান্ত মনে করে তিনি নিজের জীবনযাত্রায় বড় পরিবর্তন আনেন। এমনকি স্ত্রীর চিকিৎসা ও শারীরিক অবস্থার কথা বিবেচনা করে সন্তান নেওয়ার পরিকল্পনাও পিছিয়ে দেন। কোভিড মহামারির সময় স্ত্রীকে সংক্রমণের ঝুঁকি থেকে দূরে রাখতে তিনি তাঁদের বাসা ছেড়ে আলাদা থাকতেন বলেও আদালতে করা আবেদনে উল্লেখ করেছেন। তাঁর অভিযোগ, চিকিৎসার জন্য লেক্সি মাসে একাধিকবার কয়েক দিন করে বাড়ির বাইরে থাকতেন। বিষয়টি সামনে আসে ২০২৫ সালের আগস্টে। হ্যানানের দাবি, ওই সময় এক অনুসন্ধানী সাংবাদিক তাঁর সঙ্গে যোগাযোগ করে স্ত্রীর ক্যানসার আক্রান্ত হওয়ার দাবি নিয়ে প্রশ্ন তোলেন। পরে তিনি চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করে জানতে পারেন, লেক্সি যেসব চিকিৎসকের কাছে চিকিৎসা নেওয়ার কথা বলেছিলেন, তাঁদের কাছে তাঁর রোগী হিসেবে থাকার কোনো নথি নেই। স্বামীর অভিযোগ, প্রকৃত ক্যানসার রোগীদের ছবি ব্যবহার করে নিজের চিকিৎসার ছবি হিসেবে উপস্থাপন এবং বিভিন্ন চিকিৎসা অনুষ্ঠানে অংশ নেওয়ার ভুয়া তথ্যও প্রচার করেছিলেন লেক্সি। গত অক্টোবরে এ অভিযোগের ভিত্তিতে বিয়ে বাতিলের আবেদন করেন হ্যানান। এদিকে, লেক্সির বোন মেঘান গোল্ডস্মিথ ও তাঁর স্বামী ড্যান গোল্ডস্মিথ গত বছরই বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানান। তাঁদের বক্তব্য, পরিবারের সদস্য, বন্ধু ও স্থানীয় মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহের বিষয়ে অসংগতি নজরে আসার পর তাঁরা তদন্তের জন্য পুলিশের কাছে যান। লেক্সিকে ঘিরে তিন বছর ধরে অনুসন্ধান করেছেন সাংবাদিক ন্যান্সি মোসকাতিয়েলো ও প্রযোজক স্কট এলড্রিজ। তাঁদের তৈরি ‘দ্য লেক্সি কন’ নামের অনুসন্ধানী পডকাস্টে অভিযোগগুলোর বিস্তারিত তুলে ধরা হয়েছে। এই দুই নির্মাতা এর আগে ক্যানসার আক্রান্তের ভান করে অর্থ সংগ্রহের অভিযোগে দণ্ডিত আমান্ডা রাইলির ঘটনা নিয়েও ‘স্ক্যামান্ডা’ নামের পডকাস্ট তৈরি করেছিলেন। লেক্সির বিরুদ্ধে অভিযোগের বিষয়ে অনুদান সংগ্রহের অনলাইন প্ল্যাটফর্ম গোফান্ডমিও তদন্ত করছে। প্রতিষ্ঠানটির এক মুখপাত্র জানিয়েছেন, তাদের প্ল্যাটফর্মের অপব্যবহার এবং দাতাদের উদারতার সুযোগ নেওয়ার বিষয়ে তাদের কোনো ছাড় নেই। তবে চলমান তদন্তের কারণে নির্দিষ্ট ঘটনা নিয়ে মন্তব্য করতে রাজি হয়নি প্রতিষ্ঠানটি। লেক্সির বোন ও ভগ্নিপতি গ্রেপ্তারের ঘটনাকে জবাবদিহি নিশ্চিতের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন। অন্যদিকে, তাঁর আইনজীবীর কাছ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। মামলার অভিযোগ এখনো আদালতে প্রমাণিত হয়নি। বিচারিক প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত আইন অনুযায়ী লেক্সি নির্দোষ বলে বিবেচিত হবেন। সূত্র: দ্য বাল্টিমোর ব্যানার, ডেইলি মেইল, মেরিল্যান্ড আদালতের নথি
নিউ ইয়র্কে অনিরাপদ ই-বাইক বিক্রির দোকান বন্ধের ক্ষমতা বাড়ছে
যুক্তরাষ্ট্রে নতুন গাড়ির গড় দাম প্রথমবারের মতো ৫০ হাজার ডলার ছাড়াল
নিউ ইয়র্কে হালাল ও কোশার খাবার সহজলভ্য করতে মেয়র মামদানির নির্বাহী আদেশ
নিজের দীর্ঘদিনের বন্ধুর বাসা থেকে ৩০ হাজার ডলার নগদ অর্থ ও গয়না চুরির অভিযোগ উঠেছে নিউ ইয়র্ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) এক কর্মকর্তার বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, বন্ধুর ছুটিতে যাওয়ার সুযোগ নিয়ে তাঁর বাসায় প্রবেশ করেন ওই কর্মকর্তা। এর আগে পুলিশ বিভাগের নিজস্ব কম্পিউটার ব্যবস্থা ব্যবহার করে বন্ধুর গাড়ির অবস্থানও শনাক্ত করেছিলেন তিনি। চুরির অভিযোগ ওঠার পর নিজের বিরুদ্ধে তদন্ত হচ্ছে কি না, সেটিও নজরদারিতে রাখার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। ব্রঙ্কসের জেলা অ্যাটর্নি ডার্সেল ডি. ক্লার্কের কার্যালয়ের তথ্য এবং আদালতের নথির বরাত দিয়ে পিক্স১১ ও নিউজ ১২ জানিয়েছে, অভিযুক্ত কর্মকর্তার নাম লুইস ট্রিউনফেল। ৩১ বছর বয়সী এই কর্মকর্তাকে গত ১৮ নভেম্বর বুধবার একাধিক অভিযোগে অভিযুক্ত করা হয়। তদন্তকারীদের দাবি, ভুক্তভোগী বন্ধু তাঁকে ছুটিতে যাওয়ার কথা জানানোর পর ট্রিউনফেল এনওয়াইপিডির লাইসেন্স প্লেট শনাক্তকরণ ব্যবস্থা ব্যবহার করে ওই ব্যক্তির গাড়ির অবস্থান খুঁজে বের করেন। এর উদ্দেশ্য ছিল, বন্ধুটি ওই এলাকায় নেই, তা নিশ্চিত হওয়া। অভিযোগ অনুযায়ী, বন্ধুটি এলাকা ছেড়ে যাওয়ার পর তাঁর বাসায় প্রবেশ করেন ট্রিউনফেল। সেখান থেকে একটি সেফ বা লকার নিয়ে যান তিনি। এতে প্রায় ৩০ হাজার ডলার নগদ অর্থ, গয়না এবং বিভিন্ন ব্যক্তিগত নথি ছিল। এর মধ্যে সামাজিক নিরাপত্তা নম্বরের কার্ড, পাসপোর্ট ও স্থায়ী বসবাসের অনুমতিপত্রও ছিল বলে নিউজ ১২ জানিয়েছে। ছুটি শেষে বাসায় ফিরে এসব জিনিসপত্র খুঁজে না পেয়ে ভুক্তভোগী তাঁর বন্ধুর সঙ্গে যোগাযোগ করেন। তদন্তকারীদের আরও অভিযোগ, চুরির ঘটনা প্রকাশ পাওয়ার পর ট্রিউনফেল নিজের পুলিশি পরিচয় ও বিভাগের কম্পিউটার ব্যবস্থা ব্যবহার করে মামলার অগ্রগতি পর্যবেক্ষণ করেন। তদন্তকারীরা তাঁকে সন্দেহ করছেন কি না, তা জানার চেষ্টা করেন তিনি। এমনকি পরে আবার ওই বাসায় গিয়ে নজরদারি ক্যামেরার ব্যবস্থায় থাকা ভিডিও ফুটেজ মুছে ফেলার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। আদালতের নথিতে এসব কর্মকাণ্ডের বিবরণ উঠে এসেছে। ব্রঙ্কসের জেলা অ্যাটর্নি ডার্সেল ডি. ক্লার্ক বলেন, অভিযুক্ত ব্যক্তি নিউ ইয়র্ক পুলিশ বিভাগে নিজের পদমর্যাদার অপব্যবহার করেছেন। তাঁর অভিযোগ, পুলিশ বিভাগের কম্পিউটার ব্যবস্থা ব্যবহার করে দীর্ঘদিনের বন্ধুর বাসায় চুরি করার পাশাপাশি পরবর্তী সময়ে তদন্তের গতিবিধিও পর্যবেক্ষণ করেছেন ট্রিউনফেল। ক্লার্ক বলেন, জনসাধারণের আস্থার এমন লঙ্ঘন গ্রহণযোগ্য নয় এবং এ জন্য অভিযুক্তকে জবাবদিহি করতে হবে। ট্রিউনফেলের বিরুদ্ধে বাসায় অবৈধভাবে প্রবেশ, বড় অঙ্কের অর্থ ও সম্পদ চুরি, কম্পিউটার ব্যবস্থায় অনধিকার প্রবেশের ১১টি অভিযোগ এবং সরকারি দায়িত্ব পালনে অসদাচরণের পাঁচটি অভিযোগ আনা হয়েছে। এর আগে সেপ্টেম্বরে নিউ ইয়র্ক পুলিশ বিভাগ জানিয়েছিল, তদন্ত চলাকালে তাঁকে বেতন ছাড়া সাময়িক বরখাস্ত করা হয়েছে। আগামী ১৩ জানুয়ারি ২০২৭ তাঁকে আবার আদালতে হাজির হতে হবে। তবে অভিযোগগুলো এখনো আদালতে প্রমাণিত হয়নি। আইন অনুযায়ী, দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত তিনি নির্দোষ বলে বিবেচিত হবেন। সূত্র: পিক্স১১, নিউজ ১২
যুক্তরাষ্ট্রের সব হাইস্কুলের সেরা শিক্ষার্থীদের বিনা মূল্যে জুতা উপহার দেবে নাইকি
ফ্লোরিডায় শুষ্ক মৌসুমেও ভয়াবহ বন্যা, ঝুঁকিতে ঘরবাড়ি ও সম্পদ

