সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আমেরিকা

নিউইয়র্ক ব্রুকলিনে কর্মস্থলে দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশি মাওলানা শিহাব উদ্দিনের মৃ ত্যু

নিউ ইয়র্ক প্রতিনিধি প্রকাশ: নভেম্বর ২৩, ২০২৬ ১৫:৫৫
ছবি: মাওলানা শিহাব উদ্দিন (সংগৃহীত)
ছবি: মাওলানা শিহাব উদ্দিন (সংগৃহীত)

নিউইয়র্কের ব্রুকলিনে কর্মস্থলে দুর্ঘটনায় মাওলানা শিহাব উদ্দিন নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে। তিনি ব্রুকলিনের ইস্ট ফ্ল্যাটবুশ এলাকার বাসিন্দা ছিলেন। তাঁর দেশের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মুছাপুর গ্রামে।

 

স্থানীয় কমিউনিটি সূত্রে জানা গেছে, নির্মাণকাজের সময় মই বা ল্যাডার ব্যবহার করে কাজ করছিলেন মাওলানা শিহাব উদ্দিন। এ সময় দুর্ঘটনায় গুরুতর আহত হলে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে তাঁর মৃত্যু হয়। তবে কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।

 

মরহুম মাওলানা শিহাব উদ্দিন মুনা ব্রুকলিন ইস্ট ফ্ল্যাটবুশের সদস্য এবং মসজিদ বায়তুস সালামের ট্রাস্টি বোর্ডের সদস্য ছিলেন। তাঁর আকস্মিক মৃত্যুতে নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটি ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

 

তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে দেওয়া এক বার্তায় একজন জানান, তাঁকে অত্যন্ত হাস্যোজ্জ্বল, অমায়িক, বিনয়ী ও ধর্মপ্রাণ মানুষ হিসেবে তাঁকে চিনেন। কোরআন ও হাদিসের প্রতি তাঁর গভীর অনুরাগ ছিল। ধর্মীয় বিভিন্ন বিষয়ে আলোচনার সময় তিনি সুন্দরভাবে কোরআন ও হাদিসের উদ্ধৃতি তুলে ধরতে পারতেন। তাঁর আন্তরিকতা, সুন্দর ব্যবহার ও প্রাণবন্ত হাসি দীর্ঘদিন স্বজন ও পরিচিতজনদের স্মৃতিতে অম্লান হয়ে থাকবে বলে শোকবার্তায় উল্লেখ করা হয়।

 

এদিকে, মাওলানা শিহাব উদ্দিনের জানাজা ও দাফনের সময়সূচি সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য জানা যায়নি। এ বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের চেষ্টা করছে আমেরিকা বাংলা। সময়সূচি নিশ্চিত হওয়ার পর পাঠকদের তা জানানো হবে।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

আমেরিকা

View more
ছবি: মাওলানা শিহাব উদ্দিন (সংগৃহীত)
নিউইয়র্ক ব্রুকলিনে কর্মস্থলে দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশি মাওলানা শিহাব উদ্দিনের মৃ ত্যু

নিউইয়র্কের ব্রুকলিনে কর্মস্থলে দুর্ঘটনায় মাওলানা শিহাব উদ্দিন নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে। তিনি ব্রুকলিনের ইস্ট ফ্ল্যাটবুশ এলাকার বাসিন্দা ছিলেন। তাঁর দেশের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মুছাপুর গ্রামে।   স্থানীয় কমিউনিটি সূত্রে জানা গেছে, নির্মাণকাজের সময় মই বা ল্যাডার ব্যবহার করে কাজ করছিলেন মাওলানা শিহাব উদ্দিন। এ সময় দুর্ঘটনায় গুরুতর আহত হলে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে তাঁর মৃত্যু হয়। তবে কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।   মরহুম মাওলানা শিহাব উদ্দিন মুনা ব্রুকলিন ইস্ট ফ্ল্যাটবুশের সদস্য এবং মসজিদ বায়তুস সালামের ট্রাস্টি বোর্ডের সদস্য ছিলেন। তাঁর আকস্মিক মৃত্যুতে নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটি ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।   তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে দেওয়া এক বার্তায় একজন জানান, তাঁকে অত্যন্ত হাস্যোজ্জ্বল, অমায়িক, বিনয়ী ও ধর্মপ্রাণ মানুষ হিসেবে তাঁকে চিনেন। কোরআন ও হাদিসের প্রতি তাঁর গভীর অনুরাগ ছিল। ধর্মীয় বিভিন্ন বিষয়ে আলোচনার সময় তিনি সুন্দরভাবে কোরআন ও হাদিসের উদ্ধৃতি তুলে ধরতে পারতেন। তাঁর আন্তরিকতা, সুন্দর ব্যবহার ও প্রাণবন্ত হাসি দীর্ঘদিন স্বজন ও পরিচিতজনদের স্মৃতিতে অম্লান হয়ে থাকবে বলে শোকবার্তায় উল্লেখ করা হয়।   এদিকে, মাওলানা শিহাব উদ্দিনের জানাজা ও দাফনের সময়সূচি সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য জানা যায়নি। এ বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের চেষ্টা করছে আমেরিকা বাংলা। সময়সূচি নিশ্চিত হওয়ার পর পাঠকদের তা জানানো হবে।

প্রকাশ: নভেম্বর ২৩, ২০২৬ ১৫:৫৫
থ্যাংকসগিভিংয়ের নৈশভোজে নয়, হোয়াইট হাউসের ক্ষমা পেয়ে নতুন জীবন পাবে দুই টার্কি

থ্যাংকসগিভিংয়ের নৈশভোজে নয়, হোয়াইট হাউসের ক্ষমা পেয়ে নতুন জীবন পাবে দুই টার্কি

মার্কিন নাগরিককে ভুল করে মেক্সিকোয় বিতাড়ন, আদালতে স্বীকার করল ট্রাম্প প্রশাসন

মার্কিন নাগরিককে ভুল করে মেক্সিকোয় বিতাড়ন, আদালতে স্বীকার করল ট্রাম্প প্রশাসন

সিয়াটল বিমানবন্দরে বাবা-মেয়েকে আটকের ঘটনায় আইসিইর অভিযোগ নাকচ করলেন আইনজীবী

সিয়াটল বিমানবন্দরে বাবা-মেয়েকে আটকের ঘটনায় আইসিইর অভিযোগ নাকচ করলেন আইনজীবী

ফুটবল খেলতে গিয়ে অ্যাকিলিস টেন্ডন ছিঁড়েছে মামদানি
পাঁচ ঘণ্টার জন্য ক্ষমতা হস্তান্তর মামদানির, শুক্রবার ভারপ্রাপ্ত মেয়র ডিন ফুলেইহান

সাংবাদিকদের সঙ্গে ফুটবল খেলতে গিয়ে পায়ের গোড়ালির অ্যাকিলিস টেন্ডন ছিঁড়ে গুরুতর আহত হয়েছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। আগামী শুক্রবার (২৭ নভেম্বর) তার পায়ে অস্ত্রোপচার করা হবে বলে জানিয়েছেন ৩৫ বছর বয়সী এই মেয়র। গতকাল সোমবার (২৩ নভেম্বর) ব্রুকলিনে ভিন্ন একটি বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।   জীবনের প্রথম কোনো অস্ত্রোপচারের মুখোমুখি হতে যাওয়ায় নিজের অনুভূতির কথা অকপটে প্রকাশ করে মামদানি বলেন, অস্ত্রোপচারের বিষয়টি নিয়ে তিনি বেশ ভয় পাচ্ছেন এবং এর ফলে কয়েক দিন তাকে পুরোপুরি বিশ্রামে থাকতে হবে।   মেয়রের দপ্তর ও স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নিউইয়র্ক সিটি প্রেস কোরের সদস্যদের সঙ্গে প্রীতি ফুটবল খেলার সময় কোনো ধরনের সংঘর্ষ ছাড়াই পায়ে তীব্র আঘাত পেয়ে মাঠে লুটিয়ে পড়েন জোহরান মামদানি।   তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা শেষে জানান, তার ডান পায়ের অ্যাকিলিস টেন্ডন ছিঁড়ে গেছে। ঘটনার পরদিন শুক্রবার তাকে হুইলচেয়ারে করে সিটি হলে প্রবেশ করতে দেখা যায় এবং ডান পায়ে বিশেষ প্রোটেক্টিভ বুট পরে ক্রাচে ভর দিয়ে সংবাদ সম্মেলনের পোডিয়ামে পৌঁছান তিনি।   চিকিৎসকদের পরামর্শের কথা উল্লেখ করে মেয়র মামদানি জানিয়েছেন, ক্ষত সেরে ওঠার জন্য তাকে অন্তত ছয় থেকে আট সপ্তাহ পায়ে বিশেষ বুট পরে থাকতে হবে। এ ছাড়া পুরোপুরি সুস্থ হয়ে আবারও ফুটবল মাঠে ফিরতে তার কমপক্ষে আট মাস সময় লাগবে বলে চিকিৎসকরা সতর্ক করেছেন। তবে শারীরিক এই অসুস্থতা ও অস্ত্রোপচারের ধকল কাটিয়ে দ্রুতই নাগরিক সেবায় পুরোদমে সক্রিয় হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।   অস্ত্রোপচার চলাকালে শহরের প্রশাসনিক কার্যক্রমে যেন কোনো ব্যাঘাত না ঘটে, সেজন্য সাময়িকভাবে মেয়রের দায়িত্ব হস্তান্তরের প্রস্তুতিও সম্পন্ন করেছেন মামদানি। তিনি জানান, আগামী শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত অস্ত্রোপচার ও চিকিৎসাধীন থাকার কারণে তিনি দাপ্তরিক দায়িত্ব পালন করতে পারবেন না।   এই পাঁচ ঘণ্টার জন্য আইনি ক্রম অনুসারে ফার্স্ট ডেপুটি মেয়র ডিন ফুলেইহান ভারপ্রাপ্ত মেয়র হিসেবে শহরের দায়িত্বে থাকবেন। মামদানি আরও স্পষ্ট করেন যে, প্রশাসনিক বিধিমালা অনুযায়ী ফার্স্ট ডেপুটি মেয়র ডিন ফুলেইহানের পর দায়িত্বের ক্রমানুসারে রয়েছেন অপারেশনস বিষয়ক ডেপুটি মেয়র জুলিয়া কারসন।

প্রকাশ: নভেম্বর ২৩, ২০২৬ ১৩:৩৮
ট্রাম্পের জায়গায় হুয়াং, হাতে লাল অন্তর্বাস: এনভিডিয়া সিইওর প্রত্যাবর্তনে অভিনব পোস্ট

ট্রাম্পের জায়গায় হুয়াং, হাতে লাল অন্তর্বাস: এনভিডিয়া সিইওর প্রত্যাবর্তনে অভিনব পোস্ট

ট্রাম্পের হস্তক্ষেপে এনভিডিয়ায় ফিরলেন জেনসেন হুয়াং, তবু তদন্তে অনড় কংগ্রেস

ট্রাম্পের হস্তক্ষেপে এনভিডিয়ায় ফিরলেন জেনসেন হুয়াং, তবু তদন্তে অনড় কংগ্রেস

ক্যালিফোর্নিয়ায় ছু রিকাঘাতে হ ত্যার পর মায়ের সহায়তায় গিরিখাতে  ম রদেহ ফেললেন নার্সিং ছাত্রী

ক্যালিফোর্নিয়ায় ছু রিকাঘাতে হ ত্যার পর মায়ের সহায়তায় গিরিখাতে ম রদেহ ফেললেন নার্সিং ছাত্রী

ভিডিও গেমে পরিচিত কিশোরীর আর্তনাদে সাড়া দিয়ে মা ও ছেলের বুদ্ধিমত্তায় উদ্ধার অপহৃত কিশোরী। ছবি: সংগৃহীত
অনলাইন গেম ও মা-ছেলের বুদ্ধিমত্তায় যেভাবে উদ্ধার পেলেন অপহৃত মার্কিন কিশোরী

অনলাইন ভিডিও গেম খেলার সূত্রে পরিচয় হওয়া এক কিশোরীর আর্তনাদে সাড়া দিয়ে অসাধ্য সাধন করেছেন যুক্তরাষ্ট্রের কলোরাডোর এক মা ও তার ১৬ বছর বয়সী ছেলে। তাদের তাৎক্ষণিক বুদ্ধিমত্তা ও সাহসিকতায় এক বছরেরও বেশি সময় ধরে অপহৃত ও বন্দি থাকা ১৭ বছর বয়সী এক কিশোরীকে উদ্ধার করেছে মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই)।   ঘটনার সূত্রপাত কলোরাডোর বাসিন্দা ১৬ বছর বয়সী ল্যান্ডন ট্রেসপের কম্পিউটার স্ক্রিনে। প্রতিদিনের কাজ শেষে ল্যাপটপে জনপ্রিয় অনলাইন গেম ‘অ্যামং আস’ খেলার সময় তার পরিচয় হয় আরেক কিশোরীর সঙ্গে। গেমের ছদ্মনামের আড়ালে থাকা ওই কিশোরী একপর্যায়ে ল্যান্ডনকে জানায়, সে বাড়ি থেকে পালিয়ে আসা এক নিখোঁজ কিশোরী এবং বর্তমানে নিজের ইচ্ছার বিরুদ্ধে শত শত মাইল দূরে এক ব্যক্তির কাছে বন্দি রয়েছে। ১৫ বছর বয়সে নিখোঁজ হওয়া ওই কিশোরী (ছদ্মনাম জেনি) গত এক বছরেরও বেশি সময় ধরে নিখোঁজ ছিল।   বিষয়টি জানার পর ল্যান্ডন নিজেকে অসহায় বোধ করতে থাকে। প্রায় দুই সপ্তাহ ধরে কথা বলে বিস্তারিত জানার পর গত ৩১ অক্টোবর সে তার ৪১ বছর বয়সী মা ক্রিস্টিনা ট্রেসপকে সবকিছু খুলে বলে। পেশায় নার্স ক্রিস্টিনা তখন তার ছোট সন্তানদের হ্যালোইনের সাজসজ্জা নিয়ে ব্যস্ত ছিলেন। ছেলের মুখে সব শুনে মুহূর্তেই মাতৃসুলভ উদ্বেগ নিয়ে মাঠে নামেন ক্রিস্টিনা।   এনক্রিপ্টেড প্ল্যাটফর্ম ‘ডিসকর্ড’-এ জেনির সঙ্গে সরাসরি যোগাযোগ করেন ক্রিস্টিনা। দীর্ঘ নির্যাতনের শিকার জেনি কয়েক ঘণ্টার মধ্যেই ক্রিস্টিনাকে ‘মা’ বলে ডাকতে শুরু করে। জেনি জানায় সে অরেগন অঙ্গরাজ্যের একটি শহরে আছে, তবে সঠিক ঠিকানা জানে না। ক্রিস্টিনা তাকে ঘরের ভেতরে থাকা কোনো চিঠি বা নথিপত্র থেকে কারও পুরো নাম খুঁজে বের করতে বলেন। জেনি একটি নথি থেকে নাম সংগ্রহ করে দিলে ক্রিস্টিনা অনলাইনে কর ও সম্পত্তির নথিপত্র (ট্যাক্স ও প্রপার্টি রেকর্ড) ঘেঁটে সম্ভাব্য কয়েকটি ঠিকানা বের করেন। এরপর রিয়েল এস্টেট ওয়েবসাইট থেকে বাড়ির ছবি দেখিয়ে জেনির বন্দি থাকার সঠিক বাড়িটি শনাক্ত করেন তিনি।   জেনি জানায়, অপহরণকারীর কাছে অস্ত্র রয়েছে এবং সে ভীষণ ভয়ে আছে। এরপর ক্রিস্টিনা সামাজিক যোগাযোগমাধ্যমে জেনির আসল মায়ের সন্ধান বের করে যোগাযোগ করেন এবং বিষয়টি এফবিআইকে জানান। জেনিকে জীবিত এবং ভিডিও কলে দেখেছেন—ক্রিস্টিনার এমন তথ্যে নড়েচড়ে বসে তদন্ত সংস্থাটি।   আদালতের নথিপত্র অনুযায়ী, ২০২৫ সালের মে মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে ৩৯ বছর বয়সী অ্যাডাম হান্টার হার্মেলের সঙ্গে জেনির পরিচয় হয়েছিল। শারীরিক প্রতিবন্ধকতার অজুহাতে অরেগনে নিয়ে যাওয়ার কথা বলে হার্মেল ইউটাহ থেকে জেনিকে তুলে নেয়। এরপর জেনির ফোন নদীতে ফেলে দিয়ে তাকে অরেগনের একটি বাড়ির বেজমেন্টে বন্দি করে রাখে। পালানো ঠেকাতে বালিশের নিচে ছুরি রেখে জেনিকে দেয়ালের দিকে মুখ করে শুতে বাধ্য করত সে। এমনকি পরিচয় গোপন রাখতে প্লায়ার্স দিয়ে জেনির দাঁতের ব্রেস পর্যন্ত খুলে ফেলা হয়েছিল। শারীরিক ও যৌন নির্যাতনের শিকার জেনিকে কল করার সুবিধা ছাড়া কেবল ওয়াইফাই সংযোগযুক্ত একটি ফোন দেওয়া হয়েছিল, যার মাধ্যমে সে অনলাইন গেমে যুক্ত হতে পেরেছিল।   পরদিন সকালে অপহরণকারী বাড়ি থেকে বের হওয়ার পরপরই জেনি গেমিং প্ল্যাটফর্মের মাধ্যমে ক্রিস্টিনাকে কল করে। এফবিআই কর্মকর্তারা সেই কলটি পর্যবেক্ষণ করেন এবং দ্রুত ওই বাড়ির আশপাশে অবস্থান নেন। ফোনের অপর প্রান্তে ক্রিস্টিনা জেনিকে সাহস জোগাতে থাকেন এবং তিনবার গভীর শ্বাস নিয়ে সিঁড়ি বেয়ে দৌড়ে সদর দরজা দিয়ে বেরিয়ে আসার নির্দেশ দেন। ক্রিস্টিনা ও ল্যান্ডন ভিডিও কলে রুদ্ধশ্বাস অপেক্ষায় থেকে দেখেন, জেনি দৌড়ে গিয়ে স্টেট ট্রুপারের (পুলিশ) নিরাপদ আশ্রয়ে পৌঁছেছে। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে সফল হয় এই উদ্ধার অভিযান।   অভিযুক্ত অ্যাডাম হান্টার হার্মেলকে ইতিমধ্যে গ্রেপ্তার করে ফেডারেল হেফাজতে নেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে গুরুতর যৌন অপরাধের অভিযোগ আনা হয়েছে। তার বিরুদ্ধে আগেও ছয় বছর বয়সী এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ ছিল।   উদ্ধার হওয়ার পর জেনি এখন সুস্থ আছে এবং প্রতিদিনই ক্রিস্টিনা ও ল্যান্ডনের সঙ্গে ভিডিও কলে কথা বলে ও গেম খেলে। খুব শিগগিরই তারা সামনাসামনি দেখা করার পরিকল্পনা করছেন। আবেগাপ্লুত ক্রিস্টিনা বলেন, ‘সাহায্য চাওয়ার জন্য ওর হাতে একটিই সুযোগ ছিল, আর ও আমাকেই বেছে নিয়েছিল। আশা করি খুব দ্রুত ওকে বুকে জড়িয়ে ধরতে পারব।’   সূত্র: বিবিসি

প্রকাশ: নভেম্বর ২৩, ২০২৬ ১১:৫৭
মিশিগানে তারে জড়িয়ে গ্যারেজের ছাদে পড়ল অ্যামাজনের ডেলিভারি ড্রোন। ছবি: সংগৃহীত

শ্যাম্পুর অর্ডার পৌঁছে দিয়ে ফেরার সময় বিধ্বস্ত অ্যামাজনের ড্রোন, পড়ল প্রতিবেশীর গ্যারেজের ছাদে

অন্যান্য অঙ্গরাজ্যের পর  ভার্জিনিয়াতেও  হামে আক্রান্ত এক শিশুর মৃত্যু, বাড়ছে সংক্রমণ

অন্যান্য অঙ্গরাজ্যের পর ভার্জিনিয়াতেও হামে আক্রান্ত এক শিশুর মৃত্যু, বাড়ছে সংক্রমণ

নারী ও শিশুদের আপত্তিকর ছবি তৈরির অভিযোগ, ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা  প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

নারী ও শিশুদের আপত্তিকর ছবি তৈরির অভিযোগ, ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...