সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আমেরিকা

যুক্তরাষ্ট্রে ২০২৭ সালে বাড়ছে সোশ্যাল সিকিউরিটি কর, অতিরিক্ত প্রায় ৫০০ ডলার দেবেন উচ্চ আয়ের কর্মীরা

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: নভেম্বর ২৪, ২০২৬ ৮:১৬
যুক্তরাষ্ট্রে ২০২৭ সালে বাড়ছে সোশ্যাল সিকিউরিটি কর, অতিরিক্ত প্রায় ৫০০ ডলার দেবেন উচ্চ আয়ের কর্মীরা
যুক্তরাষ্ট্রে ২০২৭ সালে বাড়ছে সোশ্যাল সিকিউরিটি কর, অতিরিক্ত প্রায় ৫০০ ডলার দেবেন উচ্চ আয়ের কর্মীরা

যুক্তরাষ্ট্রে ২০২৭ সাল থেকে সোশ্যাল সিকিউরিটি করের আওতাভুক্ত আয়ের সর্বোচ্চ সীমা বাড়ানো হচ্ছে। এর ফলে উচ্চ আয়ের কর্মীদের বছরে অতিরিক্ত ৪৮৩ ডলার ৬০ সেন্ট পর্যন্ত কর দিতে হবে। তবে করের হার অপরিবর্তিত থাকায় এই পরিবর্তনের প্রভাব সব কর্মীর ওপর পড়বে না।

 

মার্কিন সংবাদমাধ্যম নিউজউইকের প্রতিবেদনে বলা হয়েছে, সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের (এসএসএ) সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৬ সালে করযোগ্য আয়ের সর্বোচ্চ সীমা ১ লাখ ৮৪ হাজার ৫০০ ডলার থেকে বাড়িয়ে ২০২৭ সালে ১ লাখ ৯২ হাজার ৩০০ ডলার নির্ধারণ করা হয়েছে।বর্তমানে কর্মীদের করযোগ্য বেতনের ৬ দশমিক ২ শতাংশ সোশ্যাল সিকিউরিটি কর হিসেবে কেটে নেওয়া হয়। নিয়োগকর্তারাও সমপরিমাণ অর্থ প্রদান করেন। আগামী বছর এই হার অপরিবর্তিত থাকলেও করযোগ্য আয়ের সীমা ৭ হাজার ৮০০ ডলার বাড়ছে।

 

কত টাকা কর দিতে হবে?

 

- ২০২৬ সালে সর্বোচ্চ সোশ্যাল সিকিউরিটি কর: ১১ হাজার ৪৩৯ ডলার।

- ২০২৭ সালে সর্বোচ্চ সোশ্যাল সিকিউরিটি কর: ১১ হাজার ৯২২ ডলার ৬০ সেন্ট।

- অতিরিক্ত কর: ৪৮৩ ডলার ৬০ সেন্ট।

 

কাদের ওপর প্রভাব পড়বে?

 

যেসব কর্মীর বার্ষিক আয় ১ লাখ ৮৪ হাজার ৫০০ ডলার বা তার কম এবং আয় অপরিবর্তিত থাকবে, তাঁদের এই পরিবর্তনের কারণে অতিরিক্ত কর দিতে হবে না। তবে এর বেশি আয় করেন এমন কর্মীদের করের পরিমাণ বাড়বে। উভয় বছরেই অন্তত ১ লাখ ৯২ হাজার ৩০০ ডলার আয় করা কর্মীদের সর্বোচ্চ অতিরিক্ত ৪৮৩ ডলার ৬০ সেন্ট দিতে হবে।উদাহরণ হিসেবে, কোনো কর্মীর বার্ষিক বেতন ৬০ হাজার ডলার হলে ২০২৬ ও ২০২৭ উভয় বছরেই তাঁকে সোশ্যাল সিকিউরিটি কর হিসেবে ৩ হাজার ৭২০ ডলার দিতে হবে, যদি তাঁর বেতন অপরিবর্তিত থাকে।এদিকে স্বনিয়োজিত ব্যক্তিদের জন্য সোশ্যাল সিকিউরিটি করের হার ১২ দশমিক ৪ শতাংশ বহাল থাকছে। নতুন করযোগ্য আয়ের সীমার কারণে উচ্চ আয়ের স্বনিয়োজিত ব্যক্তিদের সর্বোচ্চ করের পরিমাণও বাড়বে।

 

অবসরপ্রাপ্তদের জন্য সুখবর

 

২০২৭ সালে জীবনযাত্রার ব্যয় সমন্বয়ের (কোলা) আওতায় সোশ্যাল সিকিউরিটি সুবিধা ৩ দশমিক ৬ শতাংশ বাড়ানো হচ্ছে। এর ফলে অবসরপ্রাপ্তদের গড় মাসিক ভাতা ২ হাজার ৯৫ ডলার থেকে বেড়ে ২ হাজার ১৭০ ডলার হবে। অর্থাৎ প্রতি মাসে গড়ে অতিরিক্ত ৭৫ ডলার পাবেন তাঁরা।নতুন করযোগ্য আয়ের সীমা ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।

 

সংবাদসূত্র

নিউজউইক, সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন

 

876 TR


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

আমেরিকা

View more
যুক্তরাষ্ট্রে ২০২৭ সালে বাড়ছে সোশ্যাল সিকিউরিটি কর, অতিরিক্ত প্রায় ৫০০ ডলার দেবেন উচ্চ আয়ের কর্মীরা
যুক্তরাষ্ট্রে ২০২৭ সালে বাড়ছে সোশ্যাল সিকিউরিটি কর, অতিরিক্ত প্রায় ৫০০ ডলার দেবেন উচ্চ আয়ের কর্মীরা

যুক্তরাষ্ট্রে ২০২৭ সাল থেকে সোশ্যাল সিকিউরিটি করের আওতাভুক্ত আয়ের সর্বোচ্চ সীমা বাড়ানো হচ্ছে। এর ফলে উচ্চ আয়ের কর্মীদের বছরে অতিরিক্ত ৪৮৩ ডলার ৬০ সেন্ট পর্যন্ত কর দিতে হবে। তবে করের হার অপরিবর্তিত থাকায় এই পরিবর্তনের প্রভাব সব কর্মীর ওপর পড়বে না।   মার্কিন সংবাদমাধ্যম নিউজউইকের প্রতিবেদনে বলা হয়েছে, সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের (এসএসএ) সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৬ সালে করযোগ্য আয়ের সর্বোচ্চ সীমা ১ লাখ ৮৪ হাজার ৫০০ ডলার থেকে বাড়িয়ে ২০২৭ সালে ১ লাখ ৯২ হাজার ৩০০ ডলার নির্ধারণ করা হয়েছে।বর্তমানে কর্মীদের করযোগ্য বেতনের ৬ দশমিক ২ শতাংশ সোশ্যাল সিকিউরিটি কর হিসেবে কেটে নেওয়া হয়। নিয়োগকর্তারাও সমপরিমাণ অর্থ প্রদান করেন। আগামী বছর এই হার অপরিবর্তিত থাকলেও করযোগ্য আয়ের সীমা ৭ হাজার ৮০০ ডলার বাড়ছে।   কত টাকা কর দিতে হবে?   - ২০২৬ সালে সর্বোচ্চ সোশ্যাল সিকিউরিটি কর: ১১ হাজার ৪৩৯ ডলার। - ২০২৭ সালে সর্বোচ্চ সোশ্যাল সিকিউরিটি কর: ১১ হাজার ৯২২ ডলার ৬০ সেন্ট। - অতিরিক্ত কর: ৪৮৩ ডলার ৬০ সেন্ট।   কাদের ওপর প্রভাব পড়বে?   যেসব কর্মীর বার্ষিক আয় ১ লাখ ৮৪ হাজার ৫০০ ডলার বা তার কম এবং আয় অপরিবর্তিত থাকবে, তাঁদের এই পরিবর্তনের কারণে অতিরিক্ত কর দিতে হবে না। তবে এর বেশি আয় করেন এমন কর্মীদের করের পরিমাণ বাড়বে। উভয় বছরেই অন্তত ১ লাখ ৯২ হাজার ৩০০ ডলার আয় করা কর্মীদের সর্বোচ্চ অতিরিক্ত ৪৮৩ ডলার ৬০ সেন্ট দিতে হবে।উদাহরণ হিসেবে, কোনো কর্মীর বার্ষিক বেতন ৬০ হাজার ডলার হলে ২০২৬ ও ২০২৭ উভয় বছরেই তাঁকে সোশ্যাল সিকিউরিটি কর হিসেবে ৩ হাজার ৭২০ ডলার দিতে হবে, যদি তাঁর বেতন অপরিবর্তিত থাকে।এদিকে স্বনিয়োজিত ব্যক্তিদের জন্য সোশ্যাল সিকিউরিটি করের হার ১২ দশমিক ৪ শতাংশ বহাল থাকছে। নতুন করযোগ্য আয়ের সীমার কারণে উচ্চ আয়ের স্বনিয়োজিত ব্যক্তিদের সর্বোচ্চ করের পরিমাণও বাড়বে।   অবসরপ্রাপ্তদের জন্য সুখবর   ২০২৭ সালে জীবনযাত্রার ব্যয় সমন্বয়ের (কোলা) আওতায় সোশ্যাল সিকিউরিটি সুবিধা ৩ দশমিক ৬ শতাংশ বাড়ানো হচ্ছে। এর ফলে অবসরপ্রাপ্তদের গড় মাসিক ভাতা ২ হাজার ৯৫ ডলার থেকে বেড়ে ২ হাজার ১৭০ ডলার হবে। অর্থাৎ প্রতি মাসে গড়ে অতিরিক্ত ৭৫ ডলার পাবেন তাঁরা।নতুন করযোগ্য আয়ের সীমা ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।   সংবাদসূত্র নিউজউইক, সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন   876 TR

প্রকাশ: নভেম্বর ২৪, ২০২৬ ৮:১৬
ইসরায়েলি বসতি স্থাপনকারীদের নিষেধাজ্ঞাই যথেষ্ট নয়, মার্কিন সামরিক সহায়তাও বন্ধ চান মামদানি

ইসরায়েলি বসতি স্থাপনকারীদের নিষেধাজ্ঞাই যথেষ্ট নয়, মার্কিন সামরিক সহায়তাও বন্ধ চান মামদানি

যুক্তরাষ্ট্রে অনলাইনে নার্সিং ডিগ্রি অর্জনের সুযোগ, অভিজ্ঞতা ছাড়াও করা যাবে আবেদন

যুক্তরাষ্ট্রে অনলাইনে নার্সিং ডিগ্রি অর্জনের সুযোগ, অভিজ্ঞতা ছাড়াও করা যাবে আবেদন

যুক্তরাষ্ট্রে ভয়াবহ রূপ নিচ্ছে হাম, তিন দশকের রেকর্ড ভেঙে আক্রান্ত প্রায় ৬ হাজার

যুক্তরাষ্ট্রে ভয়াবহ রূপ নিচ্ছে হাম, তিন দশকের রেকর্ড ভেঙে আক্রান্ত প্রায় ৬ হাজার

যুক্তরাষ্ট্রের ১০ মেডিকেল শিক্ষার্থীর বিশেষ সম্মাননা, তালিকায় বাংলাদেশি আফশা হোসেন
যুক্তরাষ্ট্রের ১০ মেডিকেল শিক্ষার্থীর বিশেষ সম্মাননা, তালিকায় বাংলাদেশি আফশা হোসেন

যুক্তরাষ্ট্রে চিকিৎসাশিক্ষায় মর্যাদাপূর্ণ ‘পিসাকানো স্কলার ২০২৬’ সম্মাননা পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত আফশা হোসেন। তিনি মেডিকেল কলেজ অব জর্জিয়ার (এমসিজি) চতুর্থ বর্ষের শিক্ষার্থী। এ বছর যুক্তরাষ্ট্রজুড়ে মাত্র ১০ জন মেডিকেল শিক্ষার্থী এই সম্মাননা পেয়েছেন। তাদের মধ্যে জর্জিয়া অঙ্গরাজ্য থেকে নির্বাচিত একমাত্র শিক্ষার্থী আফশা।   গত ২০ নভেম্বর অগাস্টা ইউনিভার্সিটির সংবাদমাধ্যম জ্যাগওয়্যারে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম, গবেষণা ও নেতৃত্বের স্বীকৃতি হিসেবে তিনি এই সম্মাননা পেয়েছেন। মেডিকেল কলেজ অব জর্জিয়ার ইতিহাসে দ্বিতীয় শিক্ষার্থী হিসেবে এ কৃতিত্ব অর্জন করেছেন আফশা।    বাংলাদেশি অভিবাসী মা-বাবার সন্তান আফশার জন্ম ও বেড়ে ওঠা জর্জিয়ায়। পরিবারের মধ্যে তিনিই প্রথম যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেন। ২০১৮ সালে জর্জিয়ার বার্কমার হাইস্কুল থেকে নিজ ব্যাচের সেরা শিক্ষার্থী হিসেবে উত্তীর্ণ হন। পরে এমোরি ইউনিভার্সিটিতে মানবস্বাস্থ্য ও পুষ্টিবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেন।   ছোটবেলা থেকেই যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যসেবা ব্যবস্থায় অভিবাসী পরিবারের নানা প্রতিবন্ধকতা দেখেছেন আফশা। তার মা-বাবার নিজেদের হেলথ ইন্স্যুরেন্স না থাকলেও সন্তানদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে মেডিকেইডের জন্য আবেদন করেছিলেন। ভাষাগত সমস্যা ও আর্থিক সংকটের কারণে পরিবারের চিকিৎসাসেবা পেতে যে সংগ্রাম করতে হয়েছে, সেই অভিজ্ঞতাই আফশাকে চিকিৎসা পেশায় আসতে অনুপ্রাণিত করেছে।   মেডিকেল কলেজে ভর্তির আগেই আটলান্টা ও আশপাশের বিভিন্ন বিনামূল্যের ক্লিনিকে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেছেন তিনি। শরণার্থী, হেলথ ইন্স্যুরেন্সবিহীন অভিবাসী ও গৃহহীন মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করার কার্যক্রমে যুক্ত ছিলেন। বর্তমানে আথেন্স ফ্রি ক্লিনিকেও সুবিধাবঞ্চিত রোগীদের সেবায় কাজ করছেন।   চিকিৎসাসেবার পাশাপাশি রোগ প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা পাওয়ার ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতা নিয়েও গবেষণা করেছেন আফশা। তার গবেষণা জাতীয় পর্যায়েও উপস্থাপিত হয়েছে।   মেডিকেল কলেজ অব জর্জিয়ার ডিন ডেভিড হেস জানিয়েছেন, বাংলাদেশি অভিবাসী পরিবারে বেড়ে ওঠার অভিজ্ঞতা থেকেই সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসাসেবার প্রতি আফশার গভীর অঙ্গীকার তৈরি হয়েছে।   এর আগেও ২০২৫ সালে আমেরিকান একাডেমি অব ফ্যামিলি ফিজিশিয়ানসের ‘ফ্যামিলি মেডিসিন লিডস স্কলারশিপ’ অর্জন করেন তিনি।   পিসাকানো লিডারশিপ ফাউন্ডেশন প্রতিবছর শিক্ষাগত যোগ্যতা, নেতৃত্বের দক্ষতা ও সমাজসেবায় অবদানের ভিত্তিতে ভবিষ্যৎ ফ্যামিলি মেডিসিন চিকিৎসকদের এই সম্মাননা দিয়ে থাকে। নির্বাচিত শিক্ষার্থীরা বিশেষ প্রশিক্ষণ ও অভিজ্ঞ চিকিৎসকদের দিকনির্দেশনা পাওয়ার সুযোগ পান।   আফশা বর্তমানে ফ্যামিলি মেডিসিনে রেসিডেন্সি প্রোগ্রামে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। ভবিষ্যতে জর্জিয়ায় চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি সুবিধাবঞ্চিত মানুষের জন্য নিজস্ব একটি বিনামূল্যের ক্লিনিক প্রতিষ্ঠা করতে চান এই বাংলাদেশি বংশোদ্ভূত মেধাবী শিক্ষার্থী।    সংবাদসূত্র: অগাস্টা ইউনিভার্সিটি   871-এসএ

প্রকাশ: নভেম্বর ২৪, ২০২৬ ৩:১২
যুক্তরাষ্ট্রের প্রথম স্টেট হিসেবে ইউটায় সব সরকারি ভবন ও পাবলিক স্কুলে সমকামীদের পতাকা প্রদর্শন নিষিদ্ধ

যুক্তরাষ্ট্রের প্রথম স্টেট হিসেবে ইউটায় সব সরকারি ভবন ও পাবলিক স্কুলে সমকামীদের পতাকা প্রদর্শন নিষিদ্ধ

যুক্তরাষ্ট্রে মাস্টার্স ও পিএইচডি আবেদনে একাডেমিক সিভি তৈরি করবেন যেভাবে, জেনে নিন বিস্তারিত

যুক্তরাষ্ট্রে মাস্টার্স ও পিএইচডি আবেদনে একাডেমিক সিভি তৈরি করবেন যেভাবে, জেনে নিন বিস্তারিত

মিশিগানে এক সপ্তাহে পাঁচ দোকানে চুরি, খোয়া গেছে ৯ হাজার ২০০ ডলারের বেশি পণ্য

মিশিগানে এক সপ্তাহে পাঁচ দোকানে চুরি, খোয়া গেছে ৯ হাজার ২০০ ডলারের বেশি পণ্য

নিউইয়র্কে এমটিএর চার পদে চাকরির সুযোগ, বছরে বেতন প্রায় দেড় লাখ ডলার পর্যন্ত
নিউইয়র্কে এমটিএর চার পদে চাকরির সুযোগ, বছরে বেতন প্রায় দেড় লাখ ডলার পর্যন্ত

নিউইয়র্কের গণপরিবহন সংস্থা মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথরিটিতে (এমটিএ) চার ধরনের পদে চাকরির সুযোগের তথ্য প্রকাশ করা হয়েছে। ট্রেন মেরামত, অগ্নিনিরাপত্তা ও জরুরি সেবা, অবকাঠামো ব্যবস্থাপনা এবং গ্রাহকসেবা বিভাগে এসব পদ রয়েছে। প্রকাশিত নিয়োগ তথ্য অনুযায়ী, পদভেদে বার্ষিক বেতন সর্বোচ্চ ১ লাখ ৪৮ হাজার ৬০৩ ডলার।   কার রিপেয়ারম্যান ট্রেইনি   লং আইল্যান্ড রেল রোডের (এলআইআরআর) অধীনে কুইন্সে এই পদে কাজের সুযোগ রয়েছে। ট্রেনের যান্ত্রিক যন্ত্রাংশ পরীক্ষা, মেরামত ও রক্ষণাবেক্ষণসংক্রান্ত কাজ করতে হয় এ পদে। প্রকাশিত নিয়োগ তথ্য অনুযায়ী, পূর্ণ বেতন স্কেলে ঘণ্টায় ৪৬ ডলার ৭৮ সেন্ট পাওয়া যাবে। আবেদনের শেষ তারিখ উল্লেখ করা হয়েছে ৩০ নভেম্বর। তবে প্রশিক্ষণকালীন বেতন ও অন্যান্য শর্ত অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে যাচাই করতে হবে।   ফায়ার ও ইএমএস অফিসার   মেট্রো-নর্থ রেলরোডের অধীনে এই পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ১৯ নভেম্বর। প্রথম বছর ঘণ্টায় ৩৫ ডলার ৮২ সেন্ট, দ্বিতীয় বছর ৪০ ডলার ৩০ সেন্ট এবং তৃতীয় বছর থেকে ৪৪ ডলার ৭৮ সেন্ট বেতন নির্ধারণ করা হয়েছে।   আবেদনকারীদের অগ্নিনিরাপত্তা বা জরুরি ব্যবস্থাপনাসংক্রান্ত শিক্ষাগত যোগ্যতা অথবা সমমানের অভিজ্ঞতা থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে অন্তত দুই বছরের অভিজ্ঞতা, নিউইয়র্ক স্টেটের ইমার্জেন্সি মেডিকেল টেকনিশিয়ান সার্টিফিকেট, প্রয়োজনীয় অগ্নিনিরাপত্তা সার্টিফিকেট ও ড্রাইভার লাইসেন্স থাকতে হবে। পদ পূরণ না হওয়া পর্যন্ত আবেদন করা যাবে।   সুপারিনটেনডেন্ট, ফ্যাসিলিটিজ   নিউইয়র্ক সিটি ট্রানজিটের সাবওয়ে বিভাগে এই পদের বার্ষিক বেতন ১ লাখ ৪৮ হাজার ৬০৩ ডলার। সাবওয়ে স্টেশন ও সংশ্লিষ্ট অবকাঠামোর মেরামত, রক্ষণাবেক্ষণ এবং কর্মীদের তদারকি করা এই পদের প্রধান দায়িত্ব।   আবেদনকারীদের হাইস্কুল ডিপ্লোমা বা সমমানের শিক্ষাগত যোগ্যতা, সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের পেশাগত অভিজ্ঞতা এবং তিন বছরের ব্যবস্থাপনা বা তদারকির অভিজ্ঞতা থাকতে হবে। পদ পূরণ না হওয়া পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে।   অ্যাসোসিয়েট ট্রানজিট কাস্টমার সার্ভিস স্পেশালিস্ট   কুইন্সের লং আইল্যান্ড সিটিতে প্যারাট্রানজিট বিভাগের অধীনে এই পদে নিয়োগ দেওয়া হচ্ছে। পদমর্যাদা অনুযায়ী বার্ষিক বেতন ৬৬ হাজার ৯৯৮ থেকে ৯৬ হাজার ৬৪২ ডলার।   স্নাতক ডিগ্রিধারীদের দুই বছর, অ্যাসোসিয়েট ডিগ্রিধারীদের তিন বছর এবং হাইস্কুল ডিপ্লোমাধারীদের চার বছরের সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সমমানের শিক্ষা ও অভিজ্ঞতা থাকলেও আবেদন করা যাবে। গ্রাহকদের অভিযোগ নিষ্পত্তি, পরিবহনসেবার সময়সূচি নির্ধারণ এবং সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করা এই পদের দায়িত্ব।   আবেদন করবেন যেভাবে   আগ্রহী প্রার্থীদের এমটিএর অফিসিয়াল ক্যারিয়ার পেজে গিয়ে পদের নাম অথবা জব আইডি দিয়ে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তি খুঁজে অনলাইনে আবেদন করতে হবে।   কার রিপেয়ারম্যান ট্রেইনি: জব আইডি ১৮২৬১।   ফায়ার ও ইএমএস অফিসার: জব আইডি ১৮০৪৭।   সুপারিনটেনডেন্ট, ফ্যাসিলিটিজ: জব আইডি ১৮০৩৯।   অ্যাসোসিয়েট ট্রানজিট কাস্টমার সার্ভিস স্পেশালিস্ট: জব আইডি ১৮০৭৪।   নিয়োগের ক্ষেত্রে পদভেদে লিখিত পরীক্ষা, ইন্টারভিউ, মেডিকেল পরীক্ষা ও ব্যাকগ্রাউন্ড চেকের প্রয়োজন হতে পারে। চাকরির ধরন ও চুক্তি অনুযায়ী ইউনিয়ন সুবিধা, পেনশন এবং অন্যান্য কর্মী সুবিধা পাওয়ার সুযোগ রয়েছে।   এমটিএ সমান কর্মসংস্থানের সুযোগ প্রদানকারী প্রতিষ্ঠান। যোগ্যতা অনুযায়ী বিভিন্ন পেশাগত ও সামাজিক পটভূমির প্রার্থীদের আবেদন করতে উৎসাহিত করে সংস্থাটি।   সংবাদসূত্র: এমটিএর অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি।   871-এসএ

প্রকাশ: নভেম্বর ২৪, ২০২৬ ০:৫৪
বাফলোতে বেপরোয়া গাড়ি চালিয়ে একজনকে হত্যা, কারাদণ্ডের মুখে ২ বাংলাদেশী তরুণ

বাফলোতে বেপরোয়া গাড়ি চালিয়ে একজনকে হত্যা, কারাদণ্ডের মুখে ২ বাংলাদেশী তরুণ

পাকিস্তানের সামরিক বাহিনীকে অর্থায়ন করা যুক্তরাষ্ট্রের কাজ নয়: মার্কিন সিনেটর আবদুল এল-সায়েদ

পাকিস্তানের সামরিক বাহিনীকে অর্থায়ন করা যুক্তরাষ্ট্রের কাজ নয়: মার্কিন সিনেটর আবদুল এল-সায়েদ

নিউ ইয়র্কে রেস্টুরেন্টে চাকরির সুযোগ, বিনামূল্যে প্রশিক্ষণ নিয়েও করা যাবে আবেদন

নিউ ইয়র্কে রেস্টুরেন্টে চাকরির সুযোগ, বিনামূল্যে প্রশিক্ষণ নিয়েও করা যাবে আবেদন

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...