সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আমেরিকা

‘আমেরিকায় আসবেন না’, ভারতীয় তরুণদের নিজ দেশেই ক্যারিয়ার গড়ার পরামর্শ প্রবাসী দম্পতির

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: আগস্ট ২১, ২০২৬ ১৫:৫৬
সুহাস ও প্রিয়াঙ্কা ভারতীয় প্রবাসী দম্পতি I ছবি: সংগৃহীত
সুহাস ও প্রিয়াঙ্কা ভারতীয় প্রবাসী দম্পতি I ছবি: সংগৃহীত

উন্নত জীবনের আশায় যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর স্বপ্ন দেখেন বহু ভারতীয় তরুণ। তবে সম্প্রতি এক ইনস্টাগ্রাম ভিডিওতে সুহাস ও প্রিয়াঙ্কা নামের এক প্রবাসী দম্পতি তরুণদের আমেরিকায় না আসার পরামর্শ দিয়েছেন। কনটেন্ট ক্রিয়েটর দর্শনার ওই ভিডিওতে সুহাস তরুণদের উদ্দেশ্যে সরাসরি বলেন, "এখানে আসবেন না।"

 

সুহাস জানান, তারা যখন যুক্তরাষ্ট্রে এসেছিলেন তখন ভারতের পরিস্থিতি ভিন্ন ছিল এবং সেখানে ভালো চাকরি পাওয়া অনেক কঠিন ছিল। কিন্তু বর্তমানে ভারতেও যুক্তরাষ্ট্রের সমকক্ষ ক্যারিয়ার গড়ার দারুণ সব সুযোগ তৈরি হয়েছে। প্রিয়াঙ্কাও জানান, এখন অনেক বিনিয়োগকারীও ভারতের বাজারে ব্যবসার জন্য ঝুঁকছেন।

 

নিজেদের অভিজ্ঞতার কথা তুলে ধরে সুহাস জানান, পরিবার ও বন্ধুদের ছেড়ে ভিনদেশে নতুন করে সবকিছু শুরু করার মানসিক মূল্য অনেক চড়া। দীর্ঘ সময় যুক্তরাষ্ট্রে বসবাস করার পরও তারা সেখানে আপন হওয়ার অনুভূতি পান না। সুযোগ থাকলে তিনি এখনই নিজ দেশ ভারতে ফিরে যেতেন বলে আক্ষেপ প্রকাশ করেন।

 

প্রবাসী ভারতীয়দের সঙ্গে চীনা শিক্ষার্থীদের একটি তুলনামূলক চিত্রও তুলে ধরেন এই দম্পতি। তারা জানান, চীনারা বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ করে জ্ঞান অর্জন শেষে নিজ দেশে ফিরে গিয়ে দেশের উন্নয়নে অবদান রাখেন। ভারতীয় তরুণদের মধ্যেও এই ফিরে যাওয়ার মানসিকতা গড়ে ওঠা প্রয়োজন বলে তারা মনে করেন।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

আমেরিকা

View more
সেন্ট্রাল পার্ক, টাইমস স্কয়ার ও ব্রুকলিন ব্রিজসহ নানা ঐতিহাসিক স্থাপনার কারণে পায়ে হেঁটে ঘোরার গন্তব্য হিসেবে নিউ ইয়র্কের জনপ্রিয়তা বাড়ছে। গ্রাফিক্স: আমেরিকা বাংলা
যুক্তরাষ্ট্রের সেরা হেঁটে ঘোরার শহর নিউnইয়র্ক, বিশ্বের সেরা ১০০ শহরের তালিকায় ২৩তম

হেঁটে শহর ঘুরে দেখার জন্য বিশ্বের সেরা ১০০ শহরের তালিকায় জায়গা পেয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক। ২০২৬ সালের এই তালিকায় যুক্তরাষ্ট্রের একমাত্র শহর হিসেবে স্থান পেয়েছে নিউইয়র্ক, যার অবস্থান ২৩তম। ভ্রমণকারীদের অভিজ্ঞতা ও মূল্যায়নের ভিত্তিতে এই তালিকা তৈরি করেছে বিনামূল্যে হাঁটাভ্রমণের আয়োজনকারী আন্তর্জাতিক প্ল্যাটফর্ম গুরু-ওয়াক (GuruWalk)। গত বছরের তুলনায় তালিকায় ১০ ধাপ এগিয়েছে শহরটি।   চলতি বছরের এপ্রিলে প্রকাশিত তালিকাটি তৈরিতে ৪ লাখ ৬৭ হাজারের বেশি যাচাইকৃত পর্যালোচনা বিশ্লেষণ করা হয়েছে। এসব পর্যালোচনা এসেছে ৩ হাজার ৬১৭টি হাঁটাভ্রমণ থেকে। গুরু-ওয়াকের তথ্য অনুযায়ী, ৮০০টির বেশি শহরে তাদের কার্যক্রম থাকলেও সবচেয়ে জনপ্রিয় ১২০টি শহরের অভিজ্ঞতা বিশ্লেষণ করে এই তালিকা তৈরি করা হয়েছে। কোনো শহরে কতজন পর্যটক হাঁটাভ্রমণে অংশ নিয়েছেন, তার জন্য মোট নম্বরের ৬৫ শতাংশ এবং তাঁদের সন্তুষ্টির মূল্যায়নের জন্য ৩৫ শতাংশ নম্বর রাখা হয়েছে।   নিউইয়র্কের অবস্থান গত কয়েক বছরে ধারাবাহিকভাবে উন্নত হয়েছে। ২০২৪ সালের তালিকায় শহরটির অবস্থান ছিল ৫৩তম। ২০২৫ সালে ২০ ধাপ এগিয়ে ৩৩তম স্থানে উঠে আসে। এবার আরও ১০ ধাপ উন্নতি করে ২৩তম অবস্থান অর্জন করেছে। অর্থাৎ দুই বছরে মোট ৩০ ধাপ এগিয়েছে যুক্তরাষ্ট্রের এই শহর। তালিকায় জায়গা পাওয়া একমাত্র মার্কিন শহর হওয়ায় নিউইয়র্কের অবস্থান বিশেষভাবে আলোচনায় এসেছে।   গুরু-ওয়াকের প্রতিবেদনে নিউইয়র্কের জনপ্রিয়তার পেছনে শহরটির বৈচিত্র্যময় পরিবেশ, ঐতিহাসিক স্থাপনা ও পর্যটন আকর্ষণের কথা তুলে ধরা হয়েছে। সেন্ট্রাল পার্ক, টাইমস স্কয়ার, ব্রুকলিন ব্রিজ ও ওয়াল স্ট্রিটের মতো পরিচিত জায়গাগুলো হেঁটে ঘুরে দেখার সুযোগ রয়েছে। পাশাপাশি বিভিন্ন সংস্কৃতি, ভাষা, খাবার, শিল্পকলা ও স্থাপত্যের বৈচিত্র্য শহরটিকে পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তুলেছে। ইতিহাস, খাবার কিংবা প্রকৃতিপ্রেমীদের জন্যও রয়েছে নানা ধরনের হাঁটাভ্রমণের আয়োজন।   তবে ২০২৬ সালের তালিকায় নিউইয়র্ককে ছাড়িয়ে বিশ্বের প্রথম স্থান দখল করেছে ইতালির রোম। প্রায় ২ হাজার ৭০০ বছরের ইতিহাস, প্রাচীন স্থাপনা ও ঐতিহাসিক পথঘাটের কারণে শহরটি পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণীয়। রোমের কলোসিয়াম, প্যানথিয়ন এবং বিভিন্ন ঐতিহাসিক ফোয়ারা হেঁটে ঘুরে দেখার অভিজ্ঞতা পর্যটকদের আকৃষ্ট করেছে। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে স্পেনের মাদ্রিদ এবং তৃতীয় স্থানে হাঙ্গেরির বুদাপেস্ট।   বিশ্বের শীর্ষ ১০ হাঁটাভ্রমণ উপযোগী শহরের তালিকায় আরও রয়েছে চেক প্রজাতন্ত্রের প্রাগ, পর্তুগালের লিসবন, নেদারল্যান্ডসের আমস্টারডাম, পর্তুগালের পোর্তো, স্পেনের বার্সেলোনা, যুক্তরাজ্যের লন্ডন এবং জার্মানির বার্লিন। তালিকায় ইউরোপের শহরগুলোর আধিপত্য থাকলেও এশিয়ার কয়েকটি শহরও উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। জাপানের টোকিও ১৬ ধাপ এগিয়ে ২০তম স্থানে উঠে এসেছে। এ ছাড়া কিয়োটো ৩৫তম এবং ভিয়েতনামের হো চি মিন সিটি ৩৮তম অবস্থান পেয়েছে।   তবে এই তালিকাকে শহরগুলোর ফুটপাতের মান, যানবাহনের নিরাপত্তা কিংবা প্রতিবন্ধীবান্ধব অবকাঠামোর পূর্ণাঙ্গ মূল্যায়ন হিসেবে দেখার সুযোগ নেই। এটি মূলত স্থানীয় গাইডের সঙ্গে পর্যটকদের হাঁটাভ্রমণের জনপ্রিয়তা এবং সেই অভিজ্ঞতা নিয়ে তাঁদের সন্তুষ্টির ভিত্তিতে তৈরি। সেই বিবেচনায় নিউইয়র্কের ধারাবাহিক উন্নতি শহরটির পর্যটন আকর্ষণ ও হাঁটাভ্রমণের জনপ্রিয়তার একটি ইতিবাচক চিত্র তুলে ধরেছে।   সংবাদসূত্র: গুরু-ওয়াক (GuruWalk), ট্রাভেল অ্যান্ড লেইজার।

প্রকাশ: নভেম্বর ২২, ২০২৬ ২১:২৯
প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

যুক্তরাষ্ট্রের শিকাগোতে বেগম খালেদা জিয়ার নামে সড়কের আনুষ্ঠানিক নামফলক উন্মোচন

হিজাব পরে সামরিক পোশাকে প্রশিক্ষণ নিয়েছিলেন যুক্তরাষ্ট্রের মুসলিম শিক্ষার্থী সানা হামজে। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

হিজাব পরেই সামরিক প্রশিক্ষণ, যুক্তরাষ্ট্রে ইতিহাস গড়েছিলেন মুসলিম শিক্ষার্থী সানা হামজে

নিউইয়র্কের ট্যাক্সিচালকদের জন্য বিমানবন্দরে বিশেষ স্বাস্থ্যকেন্দ্র চালুর ঘোষণা দিয়েছেন মেয়র জোহরান মামদানি। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

নিউইয়র্কে ১ লাখ ৮০ হাজার ট্যাক্সিচালকের জন্য স্বাস্থ্যসেবা চালু করছেন মামদানি

যুক্তরাষ্ট্রে বাড়ি কেনার ক্ষেত্রে ডাউন পেমেন্টের পাশাপাশি ক্লোজিং কস্টও গুরুত্বপূর্ণ আর্থিক বিষয়। গ্রাফিক্স: আমেরিকা বাংলা
ডাউন পেমেন্ট আছে, কিন্তু ক্লোজিং কস্ট নেই? তবুও কি যুক্তরাষ্ট্রে বাড়ি কেনা সম্ভব?

যুক্তরাষ্ট্রে বাড়ি কেনার সময় শুধু ডাউন পেমেন্টের অর্থ জমা রাখলেই হয় না, এর পাশাপাশি ক্রেতাকে দিতে হয় ক্লোজিং কস্ট। বাড়ির দাম ও ডাউন পেমেন্টের বাইরে এই অতিরিক্ত খরচ অনেক সময় কয়েক হাজার ডলারে পৌঁছায়। ফলে অনেকের পর্যাপ্ত ডাউন পেমেন্ট থাকলেও ক্লোজিং কস্টের অর্থ জোগাড় করতে গিয়ে বাড়ি কেনার পরিকল্পনা পিছিয়ে যায়। তবে যুক্তরাষ্ট্রে প্রচলিত কিছু মর্টগেজ সুবিধা, বিক্রেতার আর্থিক সহায়তা এবং বিশেষ সরকারি কর্মসূচির মাধ্যমে এই খরচ কমানো, এমনকি নির্দিষ্ট পরিস্থিতিতে নিজের পকেট থেকে ক্লোজিং কস্ট না দিয়েও বাড়ি কেনা সম্ভব।   ক্লোজিং কস্ট কী এবং কেন দিতে হয়? বাড়ি কেনার সময় মর্টগেজ লোন প্রসেসিং, সম্পত্তির মালিকানা যাচাই, আইনি কার্যক্রম এবং সরকারি রেকর্ডে মালিকানা পরিবর্তনের জন্য বিভিন্ন ফি দিতে হয়। এসব খরচের সম্মিলিত নাম ক্লোজিং কস্ট। এর মধ্যে সাধারণত লেন্ডারের লোন অরিজিনেশন ফি, অ্যাপ্রেইজাল, ক্রেডিট রিপোর্ট, টাইটেল সার্চ, টাইটেল ইন্স্যুরেন্স, অ্যাটর্নি বা সেটেলমেন্ট ফি এবং সরকারি রেকর্ডিং চার্জ অন্তর্ভুক্ত থাকে। এ ছাড়া প্রপার্টি ট্যাক্স, হোমওনার্স ইন্স্যুরেন্স এবং এসক্রো অ্যাকাউন্টের জন্য আগাম অর্থ জমা দিতে হতে পারে।   ফ্রেডি ম্যাকের তথ্য অনুযায়ী, সাধারণভাবে বাড়ির ক্রয়মূল্যের ২ থেকে ৫ শতাংশ পর্যন্ত ক্লোজিং কস্ট হতে পারে। অর্থাৎ, ৪ লাখ ডলারের বাড়ির ক্ষেত্রে এই খরচ আনুমানিক ৮ হাজার থেকে ২০ হাজার ডলার পর্যন্ত হতে পারে। তবে এটি নির্দিষ্ট কোনো বাড়ির চূড়ান্ত হিসাব নয়। স্টেট, স্থানীয় নিয়ম, লেন্ডার এবং মর্টগেজের ধরন অনুযায়ী খরচ পরিবর্তিত হয়।   ক্লোজিং কস্ট ছাড়া বাড়ি কেনার কয়েকটি উপায়: ক্রেতার ক্লোজিং কস্ট কমানোর একটি উপায় হলো Seller Credit বা Seller Concession। এ ক্ষেত্রে বাড়ির বিক্রেতার সঙ্গে আলোচনার মাধ্যমে চুক্তিতে এমন শর্ত রাখা যায়, যাতে বিক্রেতা ক্রেতার ক্লোজিং কস্টের একটি অংশ বা অনুমোদিত সীমার মধ্যে পুরো খরচ পরিশোধ করেন। তবে বিক্রেতা এই সুবিধা দিতে বাধ্য নন। বাড়ির বাজার পরিস্থিতি, দর-কষাকষি এবং মর্টগেজের নিয়মের ওপর বিষয়টি নির্ভর করে।   আরেকটি উপায় হলো Lender Credit। এতে মর্টগেজ লেন্ডার ক্রেতার ক্লোজিং কস্টের কিছু অংশ বা পুরোটা বহন করতে পারে। তবে এর বিনিময়ে অনেক ক্ষেত্রে তুলনামূলক বেশি সুদের হার নিতে হয়। ফলে শুরুতে অর্থ সাশ্রয় হলেও দীর্ঘমেয়াদে মর্টগেজের খরচ বেড়ে যেতে পারে। তাই ঋণ নেওয়ার আগে সুদের হার ও মোট পরিশোধের হিসাব তুলনা করা জরুরি।   এ ছাড়া প্রথমবার বাড়ি কিনছেন এমন যোগ্য ক্রেতাদের জন্য বিভিন্ন অঙ্গরাজ্য ও স্থানীয় পর্যায়ে Down Payment Assistance এবং Closing Cost Assistance কর্মসূচি রয়েছে। এসব কর্মসূচির মাধ্যমে অনুদান, স্বল্পসুদের ঋণ কিংবা অন্যান্য আর্থিক সহায়তা পাওয়া যেতে পারে। তবে আয়, বাড়ির মূল্য, ক্রেতার যোগ্যতা ও বসবাসের শর্ত অনুযায়ী সুবিধা নির্ধারিত হয়।   তবে মনে রাখতে হবে, ক্লোজিং কস্টের জন্য বিক্রেতার সহায়তা বা অন্য কোনো ক্রেডিট সাধারণত ডাউন পেমেন্টের বিকল্প নয়। ফ্যানি মে-র কনভেনশনাল মর্টগেজের নিয়ম অনুযায়ী, বিক্রেতার আর্থিক সহায়তা নির্দিষ্ট সীমার মধ্যে ক্লোজিং কস্টে ব্যবহার করা যায়, কিন্তু ক্রেতার ডাউন পেমেন্ট পরিশোধে ব্যবহার করা যায় না।   বাড়ি কেনার আগে কী করবেন? বিশেষজ্ঞদের পরামর্শ হলো, বাড়ি কেনার পরিকল্পনার শুরুতেই লেন্ডারের কাছ থেকে Loan Estimate সংগ্রহ করে সম্ভাব্য সব খরচ জেনে নেওয়া। পাশাপাশি একাধিক লেন্ডারের প্রস্তাব তুলনা করা, বিক্রেতার কাছ থেকে ক্লোজিং কস্টে সহায়তা চাওয়া এবং নিজের এলাকার সরকারি বা স্থানীয় হাউজিং সহায়তা কর্মসূচি সম্পর্কে খোঁজ নেওয়া উচিত। চূড়ান্ত পর্যায়ে Closing Disclosure ভালোভাবে যাচাই করে কত টাকা নিজের পকেট থেকে দিতে হবে, তা নিশ্চিত হওয়া জরুরি।   অর্থাৎ, যুক্তরাষ্ট্রে ক্লোজিং কস্ট না দিয়েও বাড়ি কেনা সম্ভব হতে পারে, তবে এর অর্থ এই নয় যে খরচটি মওকুফ হয়ে যাচ্ছে। বরং বিক্রেতা, লেন্ডার কিংবা সহায়তা কর্মসূচির মাধ্যমে সেই খরচের দায় অন্যভাবে মেটানো হচ্ছে। সঠিক পরিকল্পনা ও উপযুক্ত সুযোগ কাজে লাগাতে পারলে বাড়ি কেনার প্রাথমিক আর্থিক চাপ অনেকটাই কমানো সম্ভব।

প্রকাশ: নভেম্বর ২২, ২০২৬ ১৯:২৪
নতুন আইনে গ্রিন কার্ড না থাকলে স্বাস্থ্যবিমার সরকারি ছাড় হারাতে পারেন অনেক অভিবাসী

নতুন আইনে গ্রিন কার্ড না থাকলে স্বাস্থ্যবিমার সরকারি ছাড় হারাতে পারেন অনেক অভিবাসী

ট্রাম্পের নতুন প্রস্তাবে ক্রেডিট কার্ডের সুদ ১০ শতাংশে নামানোর উদ্যোগ

ট্রাম্পের নতুন প্রস্তাবে ক্রেডিট কার্ডের সুদ ১০ শতাংশে নামানোর উদ্যোগ, স্বস্তির আশা গ্রাহকদের

অভিবাসী নেই, শয্যাও খালি

অভিবাসী নেই, শয্যাও খালি; তবু কোটি ডলার গুনছে যুক্তরাষ্ট্রের আটক সংস্থা

যুক্তরাষ্ট্রে সরকারি আবাসন সুবিধা হারানোর ঝুঁকিতে হাজারো অভিবাসী পরিবার
নতুন নিয়মে যুক্তরাষ্ট্রে সরকারি আবাসন সুবিধা হারানোর ঝুঁকিতে হাজারো অভিবাসী পরিবার

যুক্তরাষ্ট্রে সরকারি ভর্তুকিতে পরিচালিত আবাসন সুবিধা পাওয়া অভিবাসী পরিবারগুলোর জন্য নতুন নিয়ম চালু করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। নতুন এই নিয়মের ফলে একই পরিবারের সদস্যদের মধ্যে কারও বৈধ অভিবাসন মর্যাদা থাকলেও অন্য সদস্যের সেই যোগ্যতা না থাকলে পুরো পরিবার আবাসন সুবিধা হারানোর ঝুঁকিতে পড়তে পারে। বিষয়টি নিয়ে ইতোমধ্যে আদালতে মামলা হয়েছে।   ২০ নভেম্বর প্রকাশিত জিবিএইচ নিউজের প্রতিবেদন অনুযায়ী, ম্যাসাচুসেটসের কয়েকটি আবাসন অধিকার সংগঠন ও ভাড়াটিয়াদের সংগঠন ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল আদালতে মামলা করেছে। তাদের দাবি, নতুন নিয়মের কারণে নিম্ন আয়ের অনেক অভিবাসী পরিবারকে সরকারি আবাসন ছেড়ে দিতে হতে পারে অথবা পরিবারের সদস্যদের আলাদা থাকতে বাধ্য হতে হতে পারে।   যুক্তরাষ্ট্রের আবাসন ও নগর উন্নয়ন বিভাগ গত ১২ নভেম্বর নতুন নিয়ম প্রকাশ করে। আগামী ১৪ ডিসেম্বর থেকে এটি কার্যকর হওয়ার কথা রয়েছে।আগের নিয়মে একই পরিবারের কিছু সদস্য সরকারি আবাসন সুবিধা পাওয়ার যোগ্য না হলেও অন্য যোগ্য সদস্যদের জন্য আনুপাতিক হারে ভর্তুকি দেওয়া হতো। ফলে পরিবারের সবাই একসঙ্গে বসবাস করতে পারতেন। নতুন নিয়মে এই সুবিধা সীমিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।   বিশেষ করে যেসব পরিবারে যুক্তরাষ্ট্রের নাগরিক সন্তান রয়েছে, কিন্তু মা-বাবার কারও অভিবাসন মর্যাদা সরকারি আবাসন সুবিধা পাওয়ার যোগ্যতার মধ্যে পড়ে না, তারা বেশি সমস্যায় পড়তে পারেন বলে আশঙ্কা করছেন অধিকারকর্মীরা। মামলাকারীদের দাবি, নতুন নিয়ম কার্যকর হলে অনেক পরিবারকে বর্তমান বাসস্থান ছাড়তে হতে পারে। এতে শিশুদের পড়াশোনা, পরিবারের স্থিতিশীলতা এবং দৈনন্দিন জীবন ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।   মামলায় আরও বলা হয়েছে, নতুন নিয়ম বাস্তবায়নের জন্য সরকারি আবাসনের বাসিন্দাদের নাগরিকত্ব, জন্মসনদ ও আর্থিক নথিপত্রসহ অতিরিক্ত কাগজপত্র জমা দিতে হতে পারে। এতে বয়স্ক ও প্রতিবন্ধী বাসিন্দারাও বাড়তি ভোগান্তিতে পড়তে পারেন। সরকারি হিসাব অনুযায়ী, নতুন নিয়মের আওতায় প্রায় ৮৫ লাখ মানুষ বসবাস করেন এমন সরকারি ও ভর্তুকিপ্রাপ্ত আবাসন ব্যবস্থায় যাচাইয়ের নতুন শর্ত প্রযোজ্য হবে। তবে কতজন বাস্তবে বাসস্থান হারাবেন, তা নিয়ে বিভিন্ন পক্ষের হিসাব আলাদা।   অন্যদিকে, যুক্তরাষ্ট্রের আবাসন বিভাগ বলছে, যাদের সরকারি আবাসন সুবিধা পাওয়ার যোগ্যতা নেই, তাদের জন্য ফেডারেল ভর্তুকি দেওয়া যাবে না। নিয়মে যোগ্যতা যাচাই ও আপিলের সুযোগও রাখা হয়েছে। আদালতে করা মামলায় নতুন নিয়ম কার্যকরের সময় পিছিয়ে দেওয়া এবং শেষ পর্যন্ত নিয়মটি বাতিলের আবেদন জানানো হয়েছে। তবে আদালত এখনো নতুন নিয়ম স্থগিত করেনি।   বিশেষজ্ঞ ও অভিবাসী অধিকার সংগঠনগুলোর মতে, সরকারি ভর্তুকিপ্রাপ্ত আবাসনে বসবাসকারী অভিবাসী পরিবারগুলোর উচিত নতুন নিয়ম সম্পর্কে আগে থেকেই জানা এবং প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখা। তবে আতঙ্কিত হয়ে বাসা ছেড়ে দেওয়ার আগে আইনজীবী বা অভিবাসী অধিকার নিয়ে কাজ করা প্রতিষ্ঠানের পরামর্শ নেওয়া জরুরি। সংবাদসূত্র: জিবিএইচ নিউজ, যুক্তরাষ্ট্রের ফেডারেল রেজিস্টার।

প্রকাশ: নভেম্বর ২২, ২০২৬ ১৫:৩৩
অর্ডারপ্রতি ৫ ডলার ফি বৃদ্ধির হুমকি অ্যামাজনের, ক্ষুব্ধ মামদানি

নিউইয়র্কে শ্রমিক সুরক্ষা আইন ঠেকাতে অর্ডারপ্রতি ৫ ডলার ফি বৃদ্ধির হুমকি অ্যামাজনের, ক্ষুব্ধ মামদানি

নিউইয়র্কে থ্যাংকসগিভিং উপলক্ষে নিম্ন আয়ের মানুষের মাঝে ৪ হাজার টার্কি-মুরগি বিতরণ

নিউইয়র্কে থ্যাংকসগিভিং উপলক্ষে নিম্ন আয়ের মানুষের মাঝে ৪ হাজার টার্কি-মুরগি বিতরণ

বাংলাদেশে বৃদ্ধাশ্রমে এক লাখ টাকা পাঠালেন প্রবাসী নারীরা

প্রবাসে ঈদমেলা করে বাংলাদেশের বৃদ্ধাশ্রমে এক লাখ টাকা পাঠালেন প্রবাসী নারীরা

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...