সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আমেরিকা

ক্যালিফোর্নিয়ার ইতিহাসের অন্যতম ভয়াবহ দাবানল: দোষী সাব্যস্ত হলেন ৩০ বছর বয়সী যুবক

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: নভেম্বর ২১, ২০২৬ ৫:৩৪
ক্যালিফোর্নিয়ার ইতিহাসের অন্যতম ভয়াবহ দাবানল: দোষী সাব্যস্ত হলেন ৩০ বছর বয়সী যুবক
ক্যালিফোর্নিয়ার ইতিহাসের অন্যতম ভয়াবহ দাবানল: দোষী সাব্যস্ত হলেন ৩০ বছর বয়সী যুবক

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ইতিহাসে অন্যতম ধ্বংসাত্মক দাবানল—প্যালিসেডস ফায়ার (Palisades Fire) লাগানোর দায়ে ৩০ বছর বয়সী এক যুবককে দোষী সাব্যস্ত করেছে লস অ্যাঞ্জেলেসের একটি ফেডারেল জুরি বোর্ড। জোনাথন রিন্ডারনেখট নামের ওই যুবকের বিরুদ্ধে অগ্নিসংযোগ ও অগ্নি ব্যবহারের মাধ্যমে সম্পত্তি ধ্বংসের দুটি ফেডারেল অভিযোগ প্রমাণিত হয়েছে।

 

গত বছরের (২০২৫ সালের) জানুয়ারিতে প্যাসিফিক প্যালিসেডস এবং ম্যালিবুর কিছু অংশে ছড়িয়ে পড়া এই ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু হয় এবং ৬ হাজার ৮০০টির বেশি স্থাপনা ধ্বংস হয়ে যায়। প্রসিকিউটরদের তথ্যমতে, রিন্ডারনেখট ১ জানুয়ারি একটি আগুন ধরিয়েছিলেন, যা মাটির গভীরে গাছের শিকড়ের ভেতর লুকিয়ে ধিকিধিকি জ্বলতে থাকে এবং ছয় দিন পর প্রবল বাতাসে ভয়াবহ রূপ নিয়ে উপরে উঠে আসে।

 

প্রথম অভিযোগটি ছিল জানুয়ারির ১ তারিখের প্রাথমিক ঝোপঝাড়ের আগুন বা ল্যাকম্যান ফায়ার (Lachman Fire) কেন্দ্রিক এবং দ্বিতীয়টি ছিল ছয় দিন পর ওই আগুন পুনরায় ছড়িয়ে পড়ে প্যালিসেডস দাবানলে রূপ নেওয়ার ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতির সঙ্গে সম্পর্কিত। অভিযুক্ত রিন্ডারনেখট নিজেকে নির্দোষ দাবি করলেও উভয় অভিযোগেই তিনি দোষী সাব্যস্ত হয়েছেন।

 

এর আগে জুরি বোর্ড সিদ্ধান্তে পৌঁছাতে না পারায় বিচারক মিস্ট্রায়াল (বিচার প্রক্রিয়া বাতিল) ঘোষণা করেছিলেন। তার প্রায় পাঁচ মাস পর পুনর্বিচারে এই রায় এল। আগামী বছরের ১৭ মার্চ তার সাজা ঘোষণা করা হবে; প্রতিটি অভিযোগে তার ৫ থেকে ২০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

 

ক্যালিফোর্নিয়ার সেন্ট্রাল ডিস্ট্রিক্টের মার্কিন অ্যাটর্নি কার্যালয়ের প্রধান বিল এসাইলি রায় প্রসঙ্গে বলেন, “আমরা তাকে জবাবদিহির আওতায় আনতে দৃঢ়প্রতিজ্ঞ ছিলাম এবং আজকের এই দোষী সাব্যস্ত করার রায়টি প্রিয়জন হারানো পরিবার ও জীবন বদলে যাওয়া হাজারো মানুষের জন্য ন্যায়বিচারের একটি ধাপ।”

 

লস অ্যাঞ্জেলেসের বাসিন্দা এবং রাইড-শেয়ার ডেলিভারি চালক হিসেবে কাজ করা রিন্ডারনেখটের বিরুদ্ধে প্রসিকিউটরদের অভিযোগ ছিল—ছুটির দিনে কোথাও যাওয়ার জায়গা না থাকায় ক্ষোভ, প্রতিশোধস্পৃহা ও একাকীত্ব থেকে তিনি এই কাণ্ড ঘটান। প্রসিকিউশন দাবি করে, ধনীরা পৃথিবী ধ্বংস করছে—এমন বদ্ধমূল ধারণা থেকে তিনি বিত্তবান ওই এলাকায় আগুন ধরিয়েছিলেন। প্রমাণ হিসেবে আইফোনের জিওলোকেশন ডেটা, সিসিটিভি ফুটেজে তার গাড়ির অবস্থান এবং যাত্রীদের সাক্ষ্য উপস্থাপন করা হয়।

 

অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী স্টিভ হ্যানি আদালতে যুক্তি দেন যে মামলা প্রমাণে পর্যাপ্ত ভৌত প্রমাণ বা নথিপত্র নেই। রায়ের পর আসামিপক্ষের আইনজীবীরা রায়ে ‘হতাশা’ প্রকাশ করলেও জুরি বোর্ডের সিদ্ধান্তকে সম্মান জানানোর কথা বলেন।

 

দাবানল মোকাবিলায় ভূমিকা নিয়ে সমালোচিত লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন বাস এক বিবৃতিতে বলেন, “কোনো রায়ই হারানো জীবন ফিরিয়ে আনতে পারবে না বা পরিবারগুলোর সহ্য করা যন্ত্রণা মুছে দিতে পারবে না।” তিনি আরও বলেন, “এখনও অনেকে পুনর্গঠনের জন্য সংগ্রাম করছেন। যারা এখনও বাস্তুচ্যুত, তাদের কাছে এই ধ্বংসযজ্ঞ প্রতিদিনের বাস্তবতা।”

 

উল্লেখ্য, গত বছরের জানুয়ারিতে লস অ্যাঞ্জেলেস অঞ্চলে একের পর এক যে কয়েকটি দাবানল ছড়িয়ে পড়েছিল, প্যালিসেডস ফায়ার ছিল তার অন্যতম। ওই ধারাবাহিক দাবানলে সব মিলিয়ে ৩১ জনের মৃত্যু হয় এবং প্রায় ১৬ হাজার স্থাপনা ধ্বংস হয়। সূত্র: বিবিসি।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

আমেরিকা

View more
ক্যালিফোর্নিয়ার ইতিহাসের অন্যতম ভয়াবহ দাবানল: দোষী সাব্যস্ত হলেন ৩০ বছর বয়সী যুবক
ক্যালিফোর্নিয়ার ইতিহাসের অন্যতম ভয়াবহ দাবানল: দোষী সাব্যস্ত হলেন ৩০ বছর বয়সী যুবক

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ইতিহাসে অন্যতম ধ্বংসাত্মক দাবানল—প্যালিসেডস ফায়ার (Palisades Fire) লাগানোর দায়ে ৩০ বছর বয়সী এক যুবককে দোষী সাব্যস্ত করেছে লস অ্যাঞ্জেলেসের একটি ফেডারেল জুরি বোর্ড। জোনাথন রিন্ডারনেখট নামের ওই যুবকের বিরুদ্ধে অগ্নিসংযোগ ও অগ্নি ব্যবহারের মাধ্যমে সম্পত্তি ধ্বংসের দুটি ফেডারেল অভিযোগ প্রমাণিত হয়েছে।   গত বছরের (২০২৫ সালের) জানুয়ারিতে প্যাসিফিক প্যালিসেডস এবং ম্যালিবুর কিছু অংশে ছড়িয়ে পড়া এই ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু হয় এবং ৬ হাজার ৮০০টির বেশি স্থাপনা ধ্বংস হয়ে যায়। প্রসিকিউটরদের তথ্যমতে, রিন্ডারনেখট ১ জানুয়ারি একটি আগুন ধরিয়েছিলেন, যা মাটির গভীরে গাছের শিকড়ের ভেতর লুকিয়ে ধিকিধিকি জ্বলতে থাকে এবং ছয় দিন পর প্রবল বাতাসে ভয়াবহ রূপ নিয়ে উপরে উঠে আসে।   প্রথম অভিযোগটি ছিল জানুয়ারির ১ তারিখের প্রাথমিক ঝোপঝাড়ের আগুন বা ল্যাকম্যান ফায়ার (Lachman Fire) কেন্দ্রিক এবং দ্বিতীয়টি ছিল ছয় দিন পর ওই আগুন পুনরায় ছড়িয়ে পড়ে প্যালিসেডস দাবানলে রূপ নেওয়ার ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতির সঙ্গে সম্পর্কিত। অভিযুক্ত রিন্ডারনেখট নিজেকে নির্দোষ দাবি করলেও উভয় অভিযোগেই তিনি দোষী সাব্যস্ত হয়েছেন।   এর আগে জুরি বোর্ড সিদ্ধান্তে পৌঁছাতে না পারায় বিচারক মিস্ট্রায়াল (বিচার প্রক্রিয়া বাতিল) ঘোষণা করেছিলেন। তার প্রায় পাঁচ মাস পর পুনর্বিচারে এই রায় এল। আগামী বছরের ১৭ মার্চ তার সাজা ঘোষণা করা হবে; প্রতিটি অভিযোগে তার ৫ থেকে ২০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।   ক্যালিফোর্নিয়ার সেন্ট্রাল ডিস্ট্রিক্টের মার্কিন অ্যাটর্নি কার্যালয়ের প্রধান বিল এসাইলি রায় প্রসঙ্গে বলেন, “আমরা তাকে জবাবদিহির আওতায় আনতে দৃঢ়প্রতিজ্ঞ ছিলাম এবং আজকের এই দোষী সাব্যস্ত করার রায়টি প্রিয়জন হারানো পরিবার ও জীবন বদলে যাওয়া হাজারো মানুষের জন্য ন্যায়বিচারের একটি ধাপ।”   লস অ্যাঞ্জেলেসের বাসিন্দা এবং রাইড-শেয়ার ডেলিভারি চালক হিসেবে কাজ করা রিন্ডারনেখটের বিরুদ্ধে প্রসিকিউটরদের অভিযোগ ছিল—ছুটির দিনে কোথাও যাওয়ার জায়গা না থাকায় ক্ষোভ, প্রতিশোধস্পৃহা ও একাকীত্ব থেকে তিনি এই কাণ্ড ঘটান। প্রসিকিউশন দাবি করে, ধনীরা পৃথিবী ধ্বংস করছে—এমন বদ্ধমূল ধারণা থেকে তিনি বিত্তবান ওই এলাকায় আগুন ধরিয়েছিলেন। প্রমাণ হিসেবে আইফোনের জিওলোকেশন ডেটা, সিসিটিভি ফুটেজে তার গাড়ির অবস্থান এবং যাত্রীদের সাক্ষ্য উপস্থাপন করা হয়।   অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী স্টিভ হ্যানি আদালতে যুক্তি দেন যে মামলা প্রমাণে পর্যাপ্ত ভৌত প্রমাণ বা নথিপত্র নেই। রায়ের পর আসামিপক্ষের আইনজীবীরা রায়ে ‘হতাশা’ প্রকাশ করলেও জুরি বোর্ডের সিদ্ধান্তকে সম্মান জানানোর কথা বলেন।   দাবানল মোকাবিলায় ভূমিকা নিয়ে সমালোচিত লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন বাস এক বিবৃতিতে বলেন, “কোনো রায়ই হারানো জীবন ফিরিয়ে আনতে পারবে না বা পরিবারগুলোর সহ্য করা যন্ত্রণা মুছে দিতে পারবে না।” তিনি আরও বলেন, “এখনও অনেকে পুনর্গঠনের জন্য সংগ্রাম করছেন। যারা এখনও বাস্তুচ্যুত, তাদের কাছে এই ধ্বংসযজ্ঞ প্রতিদিনের বাস্তবতা।”   উল্লেখ্য, গত বছরের জানুয়ারিতে লস অ্যাঞ্জেলেস অঞ্চলে একের পর এক যে কয়েকটি দাবানল ছড়িয়ে পড়েছিল, প্যালিসেডস ফায়ার ছিল তার অন্যতম। ওই ধারাবাহিক দাবানলে সব মিলিয়ে ৩১ জনের মৃত্যু হয় এবং প্রায় ১৬ হাজার স্থাপনা ধ্বংস হয়। সূত্র: বিবিসি।

প্রকাশ: নভেম্বর ২১, ২০২৬ ৫:৩৪
তিন বছর পর আবার বাড়ল যুক্তরাষ্ট্রে বাড়িভাড়া

তিন বছর পর আবার বাড়ল যুক্তরাষ্ট্রে বাড়িভাড়া, মাসে গুনতে হচ্ছে গড়ে ১,৬৯২ ডলার

‘মেধাবী’ জেনসেন হুয়াংকে এনভিডিয়ায় ফেরানোর আহ্বান ট্রাম্পের, বোর্ডের অনড় অবস্থান

‘মেধাবী’ জেনসেন হুয়াংকে এনভিডিয়ায় ফেরানোর আহ্বান ট্রাম্পের, বোর্ডের অনড় অবস্থান

১১ ডিসেম্বরের পর বন্ধ হতে পারে মার্কিন সরকারের কার্যক্রম

১১ ডিসেম্বরের পর বন্ধ হতে পারে মার্কিন সরকারের কার্যক্রম, বাজেট নিয়ে বাড়ছে অচলাবস্থার শঙ্কা

যুক্তরাষ্ট্রে বিমান ও ব্যাংকিং সেবায় বিভ্রাটের পর পানি, খাবার ও জেনারেটর কেনার হিড়িক পড়েছে বাজারে
যুক্তরাষ্ট্রে বিমান ও ব্যাংকিং সেবায় বিভ্রাটের পর পানি, খাবার ও জেনারেটর কেনার হিড়িক পড়েছে বাজারে

যুক্তরাষ্ট্রে বিমান চলাচল ও ব্যাংকিংসহ কয়েকটি গুরুত্বপূর্ণ সেবায় সাম্প্রতিক প্রযুক্তিগত বিভ্রাটের পর জরুরি পরিস্থিতির জন্য প্রয়োজনীয় পণ্যের বিক্রি বেড়েছে। ওয়ালমার্টে ক্রেতারা বেশি কিনেছেন বোতলজাত পানি, প্রোপেন গ্যাস ও ক্যাম্পিংয়ের সরঞ্জাম। কস্টকোতে সংরক্ষণযোগ্য খাবার ও জেনারেটরের চাহিদা বৃদ্ধির তথ্য দিয়েছেন বাজার বিশ্লেষকেরা। পরপর কয়েকটি সেবা বিঘ্নিত হওয়ায় কিছু ক্রেতা আগাম প্রস্তুতি নিচ্ছেন বলে তাঁদের ধারণা। তবে কেনাকাটা বৃদ্ধির পুরো কারণ যে এসব বিভ্রাট, তা নিশ্চিতভাবে নির্ধারণ করা যায়নি।    ওয়ালমার্টের একজন মুখপাত্র ১৯ নভেম্বর রয়টার্সকে জানান, নভেম্বরের শুরুতে প্রোপেন, বোতলজাত পানি ও ক্যাম্পিংয়ের সরঞ্জাম বেশি বিক্রি হয়েছে। সিবিএস নিউজকে দেওয়া তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটি স্যুপ ও রান্না ছাড়াই খাওয়া যায় এমন খাবারের বিক্রিও বাড়তে দেখেছে। তবে ওয়ালমার্টের সামগ্রিক ব্যবসার তুলনায় এসব পণ্যের বিক্রি ছোট একটি অংশ। তাই এই প্রবণতাকে প্রতিষ্ঠানটির সব ক্রেতার কেনাকাটার ধরন বদলে যাওয়ার প্রমাণ হিসেবে দেখা যাচ্ছে না।    বিনিয়োগ প্রতিষ্ঠান মিজুহোর বিশ্লেষকেরা ১৬ নভেম্বরের এক প্রতিবেদনে জানান, অক্টোবরের শেষ ভাগ থেকে নভেম্বরের শুরুর দিকে কস্টকোতে জরুরি প্রস্তুতির পণ্যের চাহিদা সাময়িকভাবে বেড়েছে। প্রতিষ্ঠানটির বিশ্লেষক ডেভিড বেলিঞ্জারের হিসাবে, রোববার রাত পর্যন্ত কস্টকোর অনলাইন তালিকায় থাকা বেশি দামের ২৬ ধরনের জেনারেটরের মধ্যে ২১ ধরনের মজুত শেষ হয়েছিল। এটি নির্দিষ্ট সময়ের অনলাইন মজুতের তথ্য; দেশজুড়ে জেনারেটর সংকটের হিসাব নয়। কস্টকো এ বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিক সাড়া দেয়নি।    অন্য পণ্যের বিক্রিতেও পরিবর্তন দেখা গেছে। বাজার গবেষণা প্রতিষ্ঠান সারকানার তথ্যের ভিত্তিতে সিবিএস নিউজ জানিয়েছে, ১ নভেম্বর শেষ হওয়া চার সপ্তাহে পানি বিশুদ্ধ করার ট্যাবলেটের বিক্রি আগের বছরের একই সময়ের তুলনায় ১৫৪ শতাংশ বেড়েছে। জীবাণুনাশক ওয়াইপের বিক্রি বেড়েছে ৭২ শতাংশ। ট্র্যাক্টর সাপ্লাই জানিয়েছে, জেনারেটর, পানি ও জ্বালানি সংরক্ষণের সরঞ্জামের চাহিদাও বেড়েছে। তবে পণ্যের বিক্রি বৃদ্ধির এসব হিসাব দিয়ে কত মানুষ উদ্বেগ থেকে কেনাকাটা করেছেন, তা নির্ণয় করা যায় না।    সাম্প্রতিক বিভ্রাটগুলোর মধ্যে সবচেয়ে বড় প্রভাব পড়েছিল বিমান চলাচলে। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বা এফএএ জানিয়েছে, ১৩ নভেম্বর তাদের যোগাযোগব্যবস্থায় অস্থিরতা দেখা দেওয়ায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দেশজুড়ে উড়োজাহাজের উড্ডয়ন সাময়িক বন্ধ রাখা হয়। ওই দিন প্রায় ১২ হাজার ৪৬২টি ফ্লাইট বাতিল হয়েছিল; তবে সব বাতিলের জন্য সরাসরি ওই সিদ্ধান্ত দায়ী ছিল না বলে সংস্থাটি স্পষ্ট করেছে। প্রাথমিক তদন্তে নেটওয়ার্কে অতিরিক্ত তথ্য প্রবাহের বিষয়টি উঠে এসেছে। এফএএ জানিয়েছে, ঘটনাটি সাইবার হামলা ছিল—এমন ইঙ্গিত তারা পায়নি।    মাইক্রোসফট, ইউনাইটেড এয়ারলাইনস ও ব্যাংকিং সেবায় কাছাকাছি সময়ে অন্য বিভ্রাটও ঘটে। তবে ঘটনাগুলো একই উৎস থেকে ঘটেছে বা সমন্বিত হামলার অংশ, এমন প্রমাণ পাওয়া যায়নি বলে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন। বিশ্লেষকেরা বলছেন, অনিশ্চয়তার মধ্যে প্রয়োজনীয় কিছু পণ্য ঘরে রাখার প্রবণতা বাড়তে পারে; সামাজিক যোগাযোগমাধ্যমের উদ্বেগও কেনাকাটায় প্রভাব ফেলতে পারে। নিয়মিত প্রস্তুতির ক্ষেত্রে আমেরিকান রেড ক্রস ঘরে পানি, সহজে সংরক্ষণ করা যায় এমন খাবার, ওষুধ ও জরুরি আলো রাখার পরামর্শ দেয়।    সংবাদসূত্র: ফক্স লোকাল

প্রকাশ: নভেম্বর ২১, ২০২৬ ২:৫৭
যুক্তরাষ্ট্রে এফবিআইয়ের জাতীয় ডেটাবেসে সাইবার হামলার সন্দেহ, তদন্ত চলছে

যুক্তরাষ্ট্রে এফবিআইয়ের জাতীয় ডেটাবেসে সাইবার হামলার সন্দেহ, তদন্ত চলছে

যুক্তরাষ্ট্রের মিনেসোটায় এক বছরে বেড়েছে ৩৯ হাজার চাকরি,থমকে ছিলো অক্টোবরের নিয়োগ

যুক্তরাষ্ট্রের মিনেসোটায় এক বছরে বেড়েছে ৩৯ হাজার চাকরি,থমকে ছিলো অক্টোবরের নিয়োগ

যুক্তরাষ্ট্রে লটারিতে প্রতারণার শিকার ব্যক্তিদের আবারও লুট করতেন তদন্তের দায়িত্বে থাকা ডাক পরিদর্শক

যুক্তরাষ্ট্রে লটারিতে প্রতারণার শিকার ব্যক্তিদের আবারও লুট করতেন তদন্তের দায়িত্বে থাকা ডাক পরিদর্শক

জর্জিয়ায় আইএস-সংশ্লিষ্টদের ২৬ হাজার ডলারের বেশি পাঠানোর অভিযোগে ৩৪ বছর বয়সী এক ব্যক্তি গ্রেপ্তার
জর্জিয়ায় আইএস-সংশ্লিষ্টদের ২৬ হাজার ডলারের বেশি পাঠানোর অভিযোগে ৩৪ বছর বয়সী এক ব্যক্তি গ্রেপ্তার

জর্জিয়া অঙ্গরাজ্যে ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও গোষ্ঠীগুলোকে ২৬ হাজার ডলারের বেশি পাঠানোর অভিযোগে ৩৪ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। তাঁর বিরুদ্ধে আন্তর্জাতিক অর্থপাচার এবং তদন্তসংশ্লিষ্ট আলামত নষ্ট করার অভিযোগ আনা হয়েছে। তদন্তকারীদের দাবি, ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে পরিচয় গোপন করে এসব অর্থ পাঠানোর পাশাপাশি গ্রেপ্তারের আগে নিজের অ্যাপার্টমেন্টে থাকা ফোন ও গুরুত্বপূর্ণ নথি নষ্ট করার চেষ্টা করেছিলেন তিনি।   যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের (ডিওজে) ১৯ নভেম্বরের এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে। গ্রেপ্তার ব্যক্তির নাম ইউনেস মোস্তফা ইউনেস। তিনি জর্জিয়ার লাভোনিয়া এলাকার বাসিন্দা। ১৮ নভেম্বর এফবিআই আটলান্টার এজেন্টরা তাঁকে গ্রেপ্তার করেন।   ফেডারেল অপরাধের অভিযোগপত্র অনুযায়ী, ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত ইউনেস একাধিক ফোন নম্বর ও অ্যাকাউন্ট ব্যবহার করে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে ১৬ হাজার ৮০৭ ডলার পাঠান। নিজের পরিচয় গোপন রাখতেই তিনি এসব অ্যাকাউন্ট ও নম্বর ব্যবহার করেছিলেন বলে অভিযোগ তদন্তকারীদের। পাঠানো অর্থের অন্তত একটি অংশ সিরিয়ায় আইএসের কর্মকাণ্ডে সহায়তার জন্য ব্যবহারের উদ্দেশ্য ছিল বলে দাবি করা হয়েছে।   এর আগেও অর্থ পাঠানোর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। তদন্তকারীদের দাবি, ২০২১ সালের ডিসেম্বর থেকে ২০২২ সালের এপ্রিল পর্যন্ত ১১টি পৃথক লেনদেনে প্রায় ৯ হাজার ২০৬ ডলার ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে সংশ্লিষ্ট ঠিকানায় পাঠিয়েছিলেন তিনি। এসব লেনদেনে নিজের পরিচয় আড়াল করতে ছদ্মনাম ব্যবহার করেছিলেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।   এফবিআইয়ের তদন্তে আরও উঠে এসেছে, ২০২০ সালে অনলাইনে আইএসের প্রচারণামূলক উপকরণ দেখার পর প্রথম ইউনেসের বিষয়ে নজর দেয় সংস্থাটি। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জিজ্ঞাসাবাদে তিনি এসব উপকরণ দেখার কথা স্বীকার করলেও উগ্রবাদী মতাদর্শে সমর্থনের বিষয়টি অস্বীকার করেন বলে অভিযোগপত্রে বলা হয়েছে।   তদন্তকারীদের দাবি, পরবর্তী সময়ে এনক্রিপ্টেড যোগাযোগমাধ্যমে পরিচিত ব্যক্তিদের সঙ্গে কথোপকথনে তিনি আইএসের প্রতি সমর্থন প্রকাশ করেন। পাশাপাশি উগ্রবাদী প্রচারণামূলক উপকরণ শেয়ার এবং সন্ত্রাসী সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রশংসা করেন।   ২০২২ সালের সেপ্টেম্বরে একমুখী টিকিটে তুরস্কে যাওয়ার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। সেখানে প্রায় দুই বছর অবস্থান করেন তিনি। যুক্তরাষ্ট্রে নিজের গাড়ি বিক্রি, অবসরকালীন সঞ্চয়ের অর্থ তুলে নেওয়া এবং চাকরি ছেড়ে দেশটিতে যাওয়ার বিষয়টিও তদন্তকারীদের অভিযোগে উঠে এসেছে। পরে তুরস্কে গ্রেপ্তার হওয়ার পর তাঁকে যুক্তরাষ্ট্রে ফেরত পাঠানো হয়। দেশে ফেরার পরও তিনি উগ্রবাদী কর্মকাণ্ডে সমর্থন অব্যাহত রেখেছিলেন এবং সন্ত্রাসবাদসংক্রান্ত মামলায় আগে দণ্ডিত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ রাখতেন বলে অভিযোগ করেছে তদন্তকারী সংস্থা।   ১৮ নভেম্বর ইউনেসের লাভোনিয়ার অ্যাপার্টমেন্ট, গাড়ি, ইলেকট্রনিক ডিভাইস ও কর্মস্থলে তল্লাশি চালান এফবিআইয়ের সদস্যরা। এ সময় তাঁর অ্যাপার্টমেন্টে অজ্ঞাত একটি তরলে ডুবিয়ে রাখা তিনটি মোবাইল ফোন পাওয়া যায়। এর মধ্যে একটি ফোন ভাঙা ছিল এবং অন্য একটি ফোনের শনাক্তকরণ নম্বর মুছে ফেলা হয়েছিল বলে জানিয়েছে তদন্তকারীরা। এ ছাড়া বাথটাবে একই ধরনের তরলে ভেজানো অবস্থায় ছেঁড়া কাগজপত্রও পাওয়া যায়।   এ ঘটনায় ইউনেসের বিরুদ্ধে একটি আন্তর্জাতিক অর্থপাচার এবং একটি আলামত নষ্ট করার অভিযোগ আনা হয়েছে। ১৯ নভেম্বর ম্যাকনের ফেডারেল আদালতে বিচারকের সামনে প্রাথমিক হাজিরা দেন তিনি। আগামী ২৩ নভেম্বর তাঁর প্রাথমিক শুনানি ও জামিনসংক্রান্ত শুনানির দিন নির্ধারণ করা হয়েছে। তত দিন তাঁকে ফেডারেল হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।   আন্তর্জাতিক অর্থপাচারের অভিযোগে দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ড, তিন বছরের তত্ত্বাবধানে মুক্তি এবং পাঁচ লাখ ডলার জরিমানা হতে পারে। অন্যদিকে, আলামত নষ্টের অভিযোগে দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ড এবং আড়াই লাখ ডলার জরিমানার বিধান রয়েছে।   মামলাটি তদন্ত করছে এফবিআইয়ের আটলান্টা কার্যালয়। এতে সহায়তা করছে এফবিআইয়ের নিউয়ার্ক কার্যালয় এবং ন্যাশনাল কাউন্টারটেররিজম সেন্টার।   তবে আদালতে অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত ইউনেস নির্দোষ বলে বিবেচিত হবেন। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ এখনো আদালতে প্রমাণিত হয়নি।   সংবাদসূত্র: যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ

প্রকাশ: নভেম্বর ২১, ২০২৬ ০:২৮
নিউ ইয়র্কে ১৬৮ বছরের ঘোড়ার গাড়ির ঐতিহ্যের অবসান, নিষেধাজ্ঞায় মামদানির সই

নিউ ইয়র্কে ১৬৮ বছরের ঘোড়ার গাড়ির ঐতিহ্যের অবসান, নিষেধাজ্ঞায় মামদানির সই

নিউ ইয়র্কের কুখ্যাত রাইকার্স আইল্যান্ড কারাগার বন্ধের পরিকল্পনা ঘোষণা করলেন মেয়র মামদানি            ছবি: এআই দিয়ে তৈরি

নিউ ইয়র্কের কুখ্যাত রাইকার্স আইল্যান্ড কারাগার বন্ধের পরিকল্পনা ঘোষণা করলেন মেয়র মামদানি

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডিয়ারবর্ন শহরের ফোর্ড রোডে অবস্থিত উত্তর আমেরিকার বৃহত্তম মসজিদ ইসলামিক সেন্টার অব আমেরিকা। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

অভিবাসীদের ছোট উদ্যোগ থেকে উত্তর আমেরিকার বৃহত্তম মসজিদ, ডিয়ারবর্নের ৬২ বছরের ইতিহাস

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...