গণিতের সবচেয়ে বিখ্যাত ও কঠিন সমস্যা! ১৭০ বছরের রহস্য ৬ সপ্তাহে সমাধান করলো এআই!
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) ব্যবহার করে প্রায় ১৭০ বছরের পুরোনো ও বিশ্বখ্যাত গাণিতিক সমস্যা ‘রিমান হাইপোথিসিস’ সমাধানের দাবি করেছেন মার্কিন এআই প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের এক কর্মী ও গণিতবিদ। প্রমাণটি সঠিক বলে বিবেচিত হলে এটি হবে বিজ্ঞানের ইতিহাসে অন্যতম যুগান্তকারী অর্জন।
অ্যানথ্রপিকের গণিতবিদ লেভেন্ট আলপোগে জানান, প্রতিষ্ঠানের তৈরি ‘ক্লদ’ (Claude) চ্যাটবটের অপ্রকাশিত একটি বিশেষ সংস্করণ ব্যবহার করে তিনি প্রায় ছয় সপ্তাহের চেষ্টায় এই গাণিতিক সমস্যার বিস্তারিত প্রমাণ তৈরি করেছেন। যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে অ্যানথ্রপিকের যাত্রা শুরুর ঠিক পরদিন তিনি এই ঘোষণা দেন। নিজের এই আবিষ্কারকে ‘বিজ্ঞানের জগতে আরও বৃহৎ কিছুর সূচনা’ হিসেবে অভিহিত করেছেন আলপোগে।
১৮৫৯ সালে জার্মান গণিতবিদ বার্নহার্ড রিমান এই তত্ত্বটি প্রস্তাব করেছিলেন। মৌলিক সংখ্যার (Prime Numbers) বিন্যাস সংক্রান্ত এই সমস্যাটি জটিলতার কারণে বিশ্বজুড়ে গণিতের সবচেয়ে বিখ্যাত ও কঠিন অমীমাংসিত সমস্যা হিসেবে পরিচিত। যেহেতু মৌলিক সংখ্যা উচ্চতর গণিতের মূল ভিত্তি, তাই এর সমাধান গণিত ও বিজ্ঞানের বিভিন্ন শাখায় সুদূরপ্রসারী প্রভাব ফেলবে।
গাণিতিক প্রমাণ যাচাইয়ের কম্পিউটার ভাষা ‘লিন’ (Lean)-এ উপস্থাপিত আলপোগের এই সম্পূর্ণ প্রমাণটির দৈর্ঘ্য আড়াই লাখ পৃষ্ঠারও বেশি। তবে খ্যাতনামা গণিতবিদ টেরেন্স তাও জানিয়েছেন, প্রমাণটি নির্ভুল কি না তা যাচাই করতে এখনো বেশ সময় লাগবে। তিনি বলেন, বিষয়টি বিশ্লেষণ করা সময়সাপেক্ষ হলেও এবার অন্তত দিকনির্দেশনা দেওয়ার জন্য একজন মানব গবেষক সামনে রয়েছেন।
শেয়ারবাজারে অ্যানথ্রপিকের তালিকাভুক্তির ঠিক পরপরই এমন ঘোষণা আসায় ব্যবসায়িক উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠতে পারে বলে স্বীকার করেছেন আলপোগে। তবে তিনি জানান, গত রোববারই তিনি বিষয়টি প্রকাশের ব্যাপারে প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী দারিও আমোদেইর সঙ্গে যোগাযোগ করেছিলেন। সময়টি কাকতালীয়ভাবে খারাপ হলেও এর পেছনে কোনো ব্যবসায়িক কৌশল নেই বলে দাবি করেন তিনি।
সাম্প্রতিক মাসগুলোতে এআই কোম্পানিগুলোর মধ্যে জটিল গাণিতিক সমস্যা সমাধানের এক ধরনের প্রতিযোগিতা শুরু হয়েছে। এর আগে গত সেপ্টেম্বরে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান ওপেনএআই ১০ হাজারের বেশি এআই এজেন্ট ব্যবহার করে মাত্র ৮৮ ঘণ্টায় প্রবাহী পদার্থবিজ্ঞানের জটিল ‘নেভিয়ার-স্টোকস’ সমীকরণের একটি অংশ সমাধানের দাবি করেছিল। পরের মাসে তারা আরও ৩৭২টি অমীমাংসিত গাণিতিক সমস্যার সমাধান বা অগ্রগতির কথা জানায়।
এদিকে এআই ব্যবহার করে এভাবে বড় বড় গাণিতিক সমস্যার সমাধান দাবি করার প্রবণতায় উদ্বেগ প্রকাশ করেছেন একদল গণিতবিদ। এক যৌথ বিবৃতিতে তারা বলেন, বাণিজ্যিক পণ্যের উৎকর্ষ দেখাতে এআই কোম্পানিগুলোর এমন প্রচারণা গণিত বিজ্ঞানের জন্য ক্ষতিকর এবং এটি বুদ্ধিবৃত্তিক কাজের জন্য হুমকিস্বরূপ। তাদের মতে, বিশেষজ্ঞদের মাধ্যমে এসব দাবির সত্যতা পুরোপুরি যাচাই করতে কয়েক মাস কিংবা তারও বেশি সময় লেগে যেতে পারে। সূত্র: বিবিসি।
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
বিজ্ঞান
View moreকৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) ব্যবহার করে প্রায় ১৭০ বছরের পুরোনো ও বিশ্বখ্যাত গাণিতিক সমস্যা ‘রিমান হাইপোথিসিস’ সমাধানের দাবি করেছেন মার্কিন এআই প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের এক কর্মী ও গণিতবিদ। প্রমাণটি সঠিক বলে বিবেচিত হলে এটি হবে বিজ্ঞানের ইতিহাসে অন্যতম যুগান্তকারী অর্জন। অ্যানথ্রপিকের গণিতবিদ লেভেন্ট আলপোগে জানান, প্রতিষ্ঠানের তৈরি ‘ক্লদ’ (Claude) চ্যাটবটের অপ্রকাশিত একটি বিশেষ সংস্করণ ব্যবহার করে তিনি প্রায় ছয় সপ্তাহের চেষ্টায় এই গাণিতিক সমস্যার বিস্তারিত প্রমাণ তৈরি করেছেন। যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে অ্যানথ্রপিকের যাত্রা শুরুর ঠিক পরদিন তিনি এই ঘোষণা দেন। নিজের এই আবিষ্কারকে ‘বিজ্ঞানের জগতে আরও বৃহৎ কিছুর সূচনা’ হিসেবে অভিহিত করেছেন আলপোগে। ১৮৫৯ সালে জার্মান গণিতবিদ বার্নহার্ড রিমান এই তত্ত্বটি প্রস্তাব করেছিলেন। মৌলিক সংখ্যার (Prime Numbers) বিন্যাস সংক্রান্ত এই সমস্যাটি জটিলতার কারণে বিশ্বজুড়ে গণিতের সবচেয়ে বিখ্যাত ও কঠিন অমীমাংসিত সমস্যা হিসেবে পরিচিত। যেহেতু মৌলিক সংখ্যা উচ্চতর গণিতের মূল ভিত্তি, তাই এর সমাধান গণিত ও বিজ্ঞানের বিভিন্ন শাখায় সুদূরপ্রসারী প্রভাব ফেলবে। গাণিতিক প্রমাণ যাচাইয়ের কম্পিউটার ভাষা ‘লিন’ (Lean)-এ উপস্থাপিত আলপোগের এই সম্পূর্ণ প্রমাণটির দৈর্ঘ্য আড়াই লাখ পৃষ্ঠারও বেশি। তবে খ্যাতনামা গণিতবিদ টেরেন্স তাও জানিয়েছেন, প্রমাণটি নির্ভুল কি না তা যাচাই করতে এখনো বেশ সময় লাগবে। তিনি বলেন, বিষয়টি বিশ্লেষণ করা সময়সাপেক্ষ হলেও এবার অন্তত দিকনির্দেশনা দেওয়ার জন্য একজন মানব গবেষক সামনে রয়েছেন। শেয়ারবাজারে অ্যানথ্রপিকের তালিকাভুক্তির ঠিক পরপরই এমন ঘোষণা আসায় ব্যবসায়িক উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠতে পারে বলে স্বীকার করেছেন আলপোগে। তবে তিনি জানান, গত রোববারই তিনি বিষয়টি প্রকাশের ব্যাপারে প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী দারিও আমোদেইর সঙ্গে যোগাযোগ করেছিলেন। সময়টি কাকতালীয়ভাবে খারাপ হলেও এর পেছনে কোনো ব্যবসায়িক কৌশল নেই বলে দাবি করেন তিনি। সাম্প্রতিক মাসগুলোতে এআই কোম্পানিগুলোর মধ্যে জটিল গাণিতিক সমস্যা সমাধানের এক ধরনের প্রতিযোগিতা শুরু হয়েছে। এর আগে গত সেপ্টেম্বরে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান ওপেনএআই ১০ হাজারের বেশি এআই এজেন্ট ব্যবহার করে মাত্র ৮৮ ঘণ্টায় প্রবাহী পদার্থবিজ্ঞানের জটিল ‘নেভিয়ার-স্টোকস’ সমীকরণের একটি অংশ সমাধানের দাবি করেছিল। পরের মাসে তারা আরও ৩৭২টি অমীমাংসিত গাণিতিক সমস্যার সমাধান বা অগ্রগতির কথা জানায়। এদিকে এআই ব্যবহার করে এভাবে বড় বড় গাণিতিক সমস্যার সমাধান দাবি করার প্রবণতায় উদ্বেগ প্রকাশ করেছেন একদল গণিতবিদ। এক যৌথ বিবৃতিতে তারা বলেন, বাণিজ্যিক পণ্যের উৎকর্ষ দেখাতে এআই কোম্পানিগুলোর এমন প্রচারণা গণিত বিজ্ঞানের জন্য ক্ষতিকর এবং এটি বুদ্ধিবৃত্তিক কাজের জন্য হুমকিস্বরূপ। তাদের মতে, বিশেষজ্ঞদের মাধ্যমে এসব দাবির সত্যতা পুরোপুরি যাচাই করতে কয়েক মাস কিংবা তারও বেশি সময় লেগে যেতে পারে। সূত্র: বিবিসি।
আট বছরের দীর্ঘ যাত্রার অবসান, রহস্যময় বুধ গ্রহের কক্ষপথে পৌঁছাতে যাচ্ছে ‘বেপিকলম্বো’
আট বছরের দীর্ঘ যাত্রার অবসান, রহস্যময় বুধ গ্রহের কক্ষপথে পৌঁছাতে যাচ্ছে ‘বেপিকলম্বো’
পৃথিবী থেকে এক আলোক-দিন দূরে পৌঁছে ইতিহাস গড়ল নাসার ভয়েজার-১
পাঁচ হাজার বছর আগে তৈরি আয়ারল্যান্ডের প্রাচীন সমাধিসৌধ 'নিউগ্রেঞ্জ'। প্রতি বছর ২১ ডিসেম্বর শীতকালীন অয়নান্তের (উইন্টার সলস্টিস) ভোরে এক বিস্ময়কর প্রাকৃতিক ঘটনার সাক্ষী হয় এই ঐতিহাসিক স্থান। ভোরের সূর্যের প্রথম আলো একটি বিশেষ ছিদ্র দিয়ে প্রবেশ করে অন্ধকার সমাধি কক্ষটিকে আলোকিত করে তোলে। বর্তমান সময়ে এই বিরল দৃশ্য দেখতে প্রতি বছর বিশ্বের ৩০ হাজারের বেশি মানুষ আবেদন করলেও, ১৯৬৭ সালে এর পুনরাবিষ্কারের পর প্রায় এক দশক বিষয়টি ছিল লোকচক্ষুর আড়ালে। ১৯৬২ সালে ইউনিভার্সিটি কলেজ কর্কের প্রত্নতত্ত্বের অধ্যাপক মাইকেল জে. ও’কেলি নিউগ্রেঞ্জে খননকাজ শুরু করেন। ১৯৬৩ সালে প্রবেশপথের ধসে পড়া অংশ সংস্কারের সময় তিনি প্রবেশদ্বারের ঠিক ওপরে ‘রুফ-বক্স’ নামে একটি ছোট আয়তাকার কাঠামো খুঁজে পান। ১৯৬৬ সালের সেপ্টেম্বরে এর সংস্কার শেষ করার পর ও’কেলি বুঝতে পারেন, এটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে শীতকালীন অয়নান্তের সূর্যের আলো সরাসরি ভেতরের মূল কক্ষে পৌঁছাতে পারে। নিজের ধারণা যাচাই করতে ১৯৬৭ সালের ২১ ডিসেম্বর ভোরে কক্ষটির ভেতরে অবস্থান নেন অধ্যাপক ও’কেলি। পৃথিবীর অক্ষের পরিবর্তনের কারণে ভোর হওয়ার ঠিক সাড়ে চার মিনিট পর এক চিলতে সূর্যের আলো বালুময় মেঝে স্পর্শ করে ধীরে ধীরে পাথরের খিলানযুক্ত পুরো কক্ষটিকে আলোকিত করে তোলে। দীর্ঘকাল সুপ্ত থাকা প্রাচীন এই মহাজাগতিক নকশা চোখের সামনে জীবন্ত হতে দেখে ও’কেলি বিস্মিত হওয়ার পাশাপাশি কিছুটা শঙ্কিতও হয়ে পড়েছিলেন। আশ্চর্যজনকভাবে, এই যুগান্তকারী আবিষ্কারের কথা ১৯৭১ সালের জুন পর্যন্ত জনসমক্ষে প্রকাশ করা হয়নি। এমনকি গণমাধ্যম এবং তৎকালীন প্রত্নতাত্ত্বিক মহলও বিষয়টিকে খুব একটা গুরুত্ব দেয়নি। এর পেছনে মূল কারণ ছিল একাডেমিক সংবেদনশীলতা। সে সময় প্রাচীন স্থাপত্য নিয়ে নানা আজগুবি ও অবৈজ্ঞানিক তত্ত্ব প্রচলিত ছিল। কেউ দাবি করতেন এটি ভিনগ্রহীদের মহাকাশযানের সংকেত কেন্দ্র, আবার কেউ বলতেন মিসরীয় সূর্য উপাসকদের তৈরি মন্দির। অধ্যাপক ও’কেলি আশঙ্কা করেছিলেন, এই অলৌকিক আলোর বিষয়টি প্রকাশ করলে মূলধারার প্রত্নতাত্ত্বিকরা হয়তো তাকেও সেইসব আজগুবি তত্ত্বের অনুসারী ভেবে উপহাস করবেন। পরবর্তীতে ১৯৭০-এর দশকে লোকমুখে এই খবর ছড়িয়ে পড়লে প্রতি বছর ২১ ডিসেম্বর কৌতূহলী মানুষ, জ্যোতিষী ও রহস্যপ্রেমীরা সেখানে ভিড় জমাতে শুরু করেন। ১৯৭৫ সালে অতিরিক্ত ভিড় সামলাতে পুলিশ পর্যন্ত ডাকতে হয়েছিল। অবশেষে আশির দশকে এসে বিষয়টি বৈজ্ঞানিক ও একাডেমিক স্বীকৃতি লাভ করে এবং বিশ্বের অন্যতম প্রধান পর্যটন ও প্রত্নতাত্ত্বিক আকর্ষণে পরিণত হয়। সূত্র: আরটিই।
মহাকাশে মানবপ্রযুক্তির ইতিহাস: পৃথিবী থেকে এক আলোক-দিন দূরে ভয়েজার ১
একই সাথে দ্রুত ও ধীরগতিতে চলতে পারে সময়! কোয়ান্টাম জগতের অদ্ভুত রহস্য উন্মোচন করলেন বিজ্ঞানীরা
রাতের আকাশে নামছে মহাজাগতিক আলোর মিছিল, দেখা যাবে যেভাবে
মানব বিবর্তনের শত বছরের পুরোনো ধারণাকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে সাম্প্রতিক এক গবেষণা। দক্ষিণ আফ্রিকায় আবিষ্কৃত প্রায় ৩০ লাখ বছরের পুরোনো বিখ্যাত জীবাশ্ম ‘টং চাইল্ড’ (Taung Child) নিয়ে নতুন করে বিশ্লেষণ চালিয়ে বিজ্ঞানীরা বলছেন, মানুষের বিবর্তনের বংশলতিকা কোনো সরলরেখায় এগোয়নি; বরং জলবায়ু পরিবর্তনের প্রভাবে তা ছিল অত্যন্ত জটিল ও বহুধাবিভক্ত। ১৯২৪ সালে দক্ষিণ আফ্রিকায় ‘টং চাইল্ড’-এর মাথার খুলি আবিষ্কৃত হওয়ার পর আফ্রিকাকে মানবজাতির আদি সূতিকাগার হিসেবে প্রতিষ্ঠিত করতে বড় ভূমিকা রেখেছিল। অস্ট্রালোপিথেকাস আফ্রিকানাস (Australopithecus africanus) প্রজাতির এক শিশুর এই জীবাশ্মটিকে দীর্ঘদিন ধরে ওই প্রজাতির মূল আদর্শ নমুনা হিসেবে ধরা হতো। এমনকি গত এক শতাব্দী ধরে দক্ষিণ আফ্রিকায় পাওয়া আরও ডজনখানেক প্রাপ্তবয়স্ক জীবাশ্মকেও একই প্রজাতির অন্তর্ভুক্ত বলে মনে করা হতো। তবে আন্তর্জাতিক একদল গবেষকের নতুন এই গবেষণায় দেখা গেছে, ‘টং চাইল্ড’-এর দাঁত এবং মস্তিষ্কের আবরণের (ব্রেইনকেস) বৃদ্ধির ধরন প্রচলিত অনেক প্রাপ্তবয়স্ক জীবাশ্মের সঙ্গে মেলে না। অত্যাধুনিক ইউরেনিয়াম-লেড ডেটিং পদ্ধতি ব্যবহার করে বিজ্ঞানীরা জীবাশ্মটির বয়স ২৯ লাখ ৬০ হাজার থেকে ৩০ লাখ ৩০ হাজার বছরের মধ্যে বলে নির্ধারণ করেছেন। গবেষণা দলের অন্যতম সদস্য এবং বেলজিয়ামের ভ্রিজে ইউনিভার্সিটি ব্রাসেলসের (ভিইউবি) প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক গ্যাব্রিয়েল মাচো বলেন, “গত ১০০ বছরেরও বেশি সময় ধরে আমরা ধরে নিয়েছিলাম টং চাইল্ড ওই সময়ের অনেকগুলো একই ধরনের জীবাশ্মের একটি। কিন্তু আমাদের নতুন ফলাফল সেই ধারণাকে পুরোপুরি উল্টে দিয়েছে। মানুষের বংশলতিকা কোনো সোজা ও পরিপাটি গাছের কাণ্ডের মতো ছিল না; বরং জলবায়ু পরিবর্তনের কারণে এটি ছিল এক বিশৃঙ্খল ও জট পাকানো ঝোপের মতো।” গবেষণায় দেখা গেছে, শিম্পাঞ্জি ও গরিলার মস্তিষ্কের বৃদ্ধির ধরন অনুসরণ করে টং চাইল্ড বড় হলে তার খুলির গঠন কেমন হতো তা অনুকরণ করে দেখা হয়। এতে ‘মিসেস প্লেস’-এর মতো হাতেগোনা কয়েকটি জীবাশ্মের সঙ্গে মিল পাওয়া গেলেও, একই প্রজাতিভুক্ত বলে পরিচিত বহু প্রাপ্তবয়স্ক জীবাশ্মের মাথার গঠনের সঙ্গে এর কোনো মিল পাওয়া যায়নি। দাঁতের এনামেল ও ডেন্টিনের সংযোগস্থল বিশ্লেষণ করেও বিজ্ঞানীরা দেখেছেন, এর কিছু বৈশিষ্ট্য সম্পূর্ণ ভিন্ন আরেকটি আদি মানব প্রজাতি ‘প্যারানথ্রোপাস রোবাস্টাস’-এর কাছাকাছি। জীবাশ্মস্থলের আশপাশের প্রাচীন পরাগরেণু বিশ্লেষণ করে বিজ্ঞানীরা আরও জানান, প্রায় ৪০ লাখ থেকে ২৫ লাখ বছর আগে দক্ষিণ-পূর্ব আফ্রিকায় বৃষ্টিপাতের ব্যাপক তারতম্য ছিল। টং চাইল্ড যে অঞ্চলে বাস করত, সেখানে মিঠাপানির জলাভূমি, খোলা তৃণভূমি এবং পডোকার্পাস জাতীয় গাছের ঘন বন ছিল। জলবায়ু ও বৃষ্টিপাতের এই বারবার পরিবর্তনের ফলে আদি মানবগোষ্ঠীগুলো কখনো বিচ্ছিন্ন হয়ে পড়েছে, আবার কখনো একত্রিত হয়ে নিজেদের মধ্যে সংকরায়ণ ঘটিয়েছে। আর এ কারণেই জীবাশ্মগুলোতে শারীরিক গঠনের এত বৈচিত্র্য দেখা যায়। গবেষকদের মতে, দক্ষিণ আফ্রিকার বিভিন্ন জীবাশ্মকে ঢালাওভাবে একটি মাত্র প্রজাতির (অস্ট্রালোপিথেকাস আফ্রিকানাস) আওতায় ফেলার পুরোনো অভ্যাস বদলাতে হবে। মানুষের বিবর্তনের প্রকৃত ইতিহাস জানতে হলে জীবাশ্মের আরও নিখুঁত বয়স নির্ধারণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবকে নতুন করে মূল্যায়ন করা জরুরি। গবেষণাটি আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী ‘এনপিজে প্যালিওইকোসিস্টেমস’-এ প্রকাশিত হয়েছে। সূত্র: জেডএমই সায়েন্স।
চাঁদে বসবাস ও কাজের সুযোগ, বছরে ১ লাখ ৬৪ হাজার ডলার বেতনে কর্মী নিচ্ছে নাসা
নতুন বাবা হওয়ার পর বদলে যায় মস্তিষ্ক, গবেষণায় মিলল স্নায়বিক পরিবর্তনের প্রমাণ

